পোস্টগুলি

জাবি কলেজ ছাত্র রিদয় কে বন্ধুর বাসায় ডেকে নিয়ে হত্যা,মুক্তিপন দাবী-আটক চার খুনী

ছবি
  রাকিবুল ইসলাম সোহাগ - সাভারের আশুলিয়ায় টাকার লোভে ফারাবি আহমেদ হৃদয় (২১) নামের বন্ধুকে হত্যার পর মুক্তিপণ দাবির ঘটনায় তারই চার বন্ধুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। এঘটনায় অপহরণের দশ দিন পর নিহতের মরদেহ একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।।  বৃহস্পতিবার (১৮ মে) বিকেল ৪ টার দিকে  আশুলিয়ার মোজারমিলের শিববাড়ি এলাকার ইস্টার্ন হাউজিং এর একটি পুকুর থেকে নিহতের ভাসমান বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এর আগে আশুলিয়ার জামগড়া, টাঙ্গাইল ও রাজধানীর পল্লবী এলাকা থেকে  তাদের ও জয়পুরহাট র‍্যাব-5 নওগা থেকে একজন আটক করা হয়। নিহত মো. হৃদয় আশুলিয়ার জামগড়া এলাকার ফজলুল হক মিয়ার ছেলে। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজে দ্বাদশ শ্রেণির ছাত্র। গত ৮ মে জামগড়ার বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। গ্রেপ্তারকৃতরা হলেন- মানিকগঞ্জের সদর থানার পশ্চিম দাস পাড়া গ্রামের বাবুল হোসেনর ছেলে ময়েজ হোসেন পরান (২২)। তিনি আশুলিয়ার জামগড়া রুপায়নের শফিকের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় ফার্ণিচারের দোকানে কাজ করতেন। গতকাল বুধবার রাত ১০ টার দিকে আশুলিয়ার জামগড়া থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৪ ও পুলি...

আশুলিয়ায় কলেজ ছাত্র কে অপহরণ করে মুক্তিপন আদায়,পুলিশের অভিযানে আটক ২ জন

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ -  ঢাকার আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ডে ভাড়ায় একটি প্রাইভেট কারে ওঠেন ঢাকা কলেজের ছাত্র নেহাল আরেফিন শোভন (২৪)। কিছুদূর যেতেই কারের অন্য যাত্রীরা তাঁকে বেধড়ক মারধর করে প্রায় ৩ লাখ টাকা লুটে নেয়। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। শুক্রবার (১৯ মে) দুপুরে গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে, বৃহস্পতিবার (১৮ মে) শেরপুরের বাকেরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- শেরপুর জেলার বাকেরগঞ্জ এলাকার মো. শহিদ ও মো. শাহাদাত। তাঁদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যরা পলাতক রয়েছেন। ভুক্তভোগী যুবক নেহাল আরেফিন শোভন ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা এবং ঢাকা কলেজের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি তিনি পাঞ্জাবি তৈরি করে বিক্রি করেন। পুলিশ জানায়, গত ১১ মে রাতে আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। আসামি শাহাদাতের নিজেরই প্রাইভেট কার আছে। আসামি শহিদ হলেন শাহাদাতের আত্মীয়। প্রয়োজন মতো তাঁরা সহযোগীদের ব্যবহার করেন। তাঁরা শেরপুর থেকে এসে মাঝেমধ্যে এ রকম কাজ করে আবার ফিরে যান। তাঁদ...

আশুলিয়ায় টাকার লোভে বন্ধুকে খুন,র‍্যাব-৪ এর অভিযানে গ্রেপ্তার ৩ বন্ধু।

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ - সাভারের আশুলিয়ায় টাকার লোভে ফারাবি আহমেদ হৃদয় (২১) নামের বন্ধুকে হত্যার পর মুক্তিপণ দাবির ঘটনায় তারই তিন বন্ধুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। এঘটনায় অপহরণের দশ দিন পর নিহতের মরদেহ একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।  বৃহস্পতিবার (১৮ মে) বিকেল ৪ টার দিকে  আশুলিয়ার মোজারমিলের শিববাড়ি এলাকার স্টান হাউজিং এর একটি পুকুর থেকে নিহতের ভাসমান বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এর আগে আশুলিয়ার জামগড়া, টাঙ্গাইল ও রাজধানীর পল্লবী এলাকা থেকে তাদের আটক করা হয়। নিহত মো. হৃদয় আশুলিয়ার জামগড়া এলাকার ফজলুল হক মিয়ার ছেলে। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজে দ্বাদশ শ্রেণির ছাত্র। গত ৮ মে জামগড়ার বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। গ্রেপ্তারকৃতরা হলেন- মানিকগঞ্জের সদর থানার পশ্চিম দাস পাড়া গ্রামের বাবুল হোসেনর ছেলে ময়েজ হোসেন পরান (২২)। তিনি আশুলিয়ার জামগড়া রুপায়নের শফিকের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় ফার্ণিচারের দোকানে কাজ করতেন। গতকাল বুধবার রাত ১০ টার দিকে আশুলিয়ার জামগড়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। অপরজন হলেন বগুড়া জেলার সোনাতলা থানার মহেশপাড়া গ্রামের মো. তাহ...

আশুলিয়ায় অপু নামের যুবকের ওপর হত্যার উদ্দেশ্যে কিশোর গ্যাংএর হামলা,সাবেক ইউপি সদস্য সহ কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ - আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন সোনা মিয়া মার্কেট এলাকায় বেড়েছে কিশোর গ্যাংয়ে উৎপাত। বিভিন্ন ইসুতে প্রতিনিয়ত চলছে মারামারি কাটাকাটির ঘটনা চলছে মাদক সেবন, সহ অনৈতিক কর্মকান্ড। ভুক্তভোগীরা মামলা করলে তা তুলে না আনলে দিচ্ছেন আবার মাইর।  এমন একটি মামলা তুলে না নেওয়ায় গত ১৩/০৫/২০২৩ ইং তারিখ মেহেদী হাসান  অপু ২৫ নামে এক জনকে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করেছে কিশোর গ্যাং। এমন একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী মোঃ মেহেদী হাসান অপু (২৫) পিতা-মৃত আরজ আলী, মাতা-নাছিমা আক্তার, সাং-কান্দাইল মৃধা বাড়ী, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা।  জানা যায়ঃ মোসাঃ নাছিমা আক্তার (৫০) স্বামী-মৃত আরজ আলী, সাং-কান্দাইল মৃধা বাড়ী, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা। ইতিপূর্বে থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ১নং আবু তাহের মৃধা, ২। রানা সরকার, ৩।রবি  ৪। মোঃ সোহেল (২০) পিতা-মোঃ আব্দুস ছোবাহান, সহ তাহাদের সহযোগী অজ্ঞাতনামা ৩/৪জন বিবাদীর বিরুদ্ধে  আশুলিয়া থানার মামলা দায়ের করে যার  নং-৪২, তারিখ-১৯/০১/২০২৩, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড।  উল্লেখিত মামলা জামিনে এসে উক্ত মামলা তুলিয়া...

একশত টাকা বকশিস নিয়ে ঝগড়া,সহকর্মী কে ছুরিকাঘাতে হত্যা খুনিকে আটক করেছে র‍্যাব-

ছবি
কুমিল্লায় বকশিশের ১০০ টাকা নিয়ে দ্বন্দ্বে কিশোর খুন। মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে রক্তমাখা ছুরিসহ আসামী  র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা কর্তৃক গ্রেফতার।*। গত ১০ মে ২০২৩ইং সকাল ০৮:০০ ঘটিকার সময় কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন বেলতলী বাজার সংলগ্ন এস কে পেট্রল পাম্পে কিশোর ভিকটিম মোঃ মারুফ (১৯), পিতা- মৃত হাফেজুর রহমান, সাং- ঘোষগাঁও (কাজীবাড়ী), থানা- সদর দক্ষিণ, জেলা- কুমিল্লা’কে তার সহকর্মী হত্যাকারী মোঃ গোলাম রাব্বি (২২) ছুড়িকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ভিকটিম মোঃ মারুফ (১৯) আহত অবস্থায় দৌড়ে তাদের স্টাফরুমের দিকে যায় এবং স্টাফরুমের দরজার সামনে পৌঁছালে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। তার চিৎকার শুনে ফিলিং স্টেশনের অন্যান্য স্টাফরা ছুটাছুটি করে এসে ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা- নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। হত্যাকান্ডের এই ঘটনাটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি করে। হত্যাকান্ডের পরপরই র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কয়েকটি গোয়েন্দা দল ঘটনাস্থল পরিদর্শন করে। উক্ত হত্যাকান্ডের...

আশুলিয়ায় ভেকু দিয়ে ড্রেন পরিষ্কারের নাম করে মাটি কেটে আল মুসলিমের জমি দখলের চেষ্টা বাধা দেওয়ায় হামলা আহত -০৩

ছবি
মোঃ মোশাররফ হোসেন -ঢাকা(সাভার) -আশুলিয়ার নিশ্চিন্তপুরে কারখানার ভিতর বহিরাগত লোক ঢুকিয়ে আল মুসলিম গ্রপের জমি দখলের চেষ্টার অভিযোগ অনন্ত গার্মেন্টসের বিরুদ্ধে।  গত ৭ ই মে ২০২৩ ইং দুপুরের পরে আশুলিয়া নিশ্চিন্তপুরের অনন্ত স্পোর্টস ওয়্যার লিঃ ও আল মুসলিম গ্রুপের সাথে এ ঘটনা ঘটে। এসময় আল মুসলিম গ্রুপের কর্তৃপক্ষ জানান অনন্ত গ্রুপ কর্তৃপক্ষ কাউকে কিছু না জানিয়ে একতরফা ভাবে কারখানার ভিতর  বহিরাগত লোক নিয়ে ভেকু দিয়ে ড্রেন পরিষ্কারের নামে অবৈধভাবে  আল মুসলিম গ্রুপের সিমানার ভিতর মাঠি ও বালু উত্তলন করতে থাকে আল মুসলিম কর্তৃপক্ষের লোকজন নিজেদের সীমানার মাটি উত্তোলন করতে নিষেধ করলে কোন কিছু বুঝে ওঠার আগেই অনন্ত গ্রুপের অভন্তর থেকে ইটপাটকেল ছুঁড়তে থাকে,এসময় আল মুসলিম গ্রুপের শ্রমিক কর্মচারী আত্মরক্ষার্তে জীবন বাঁচাতে দিকবিদিক ছুটোছুটি করতে থাকে তখন কোন উপায়ন্ত না পেয়ে আল মুসলিম কর্তৃপক্ষ আশুলিয়া থানা পুলিশ কে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে উত্তপ্ত পরিবেশ শান্ত করার চেষ্টা করে পুলিশের উপস্থিতিতে ও অনন্ত গ্রুপের লোকজন ঢিল ছুরে মারে।আল মুসলিম গ্রুপের বেশ কয়েকটি সিসি ক্যামেরা ভাংচুর করে কার...

বাগেরহাটের চিতলমারীতে ইভিটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় তিন আসামি কে আটক করেছে র‍্যাব-৬

ছবি
 বাগেরহাটের চিতলমারিতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নৃশংসভাবে যুবককে কুপিয়ে হত্যার মূল হোতাসহ ০৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব ৬।  বাগেরহাট জেলার চিতলমারী থানা এলাকার মাদ্রাসা পড়ুয়া এক কিশোরীকে স্থানীয় বখাটে দ্বীন ইসলাম মুন্সি প্রায়ই উত্ত্যক্ত করে আসছিল। গত ২৫ এপ্রিল ২০২৩ তারিখ উক্ত কিশোরী দর্জি বাড়ি থেকে বোরকা নিয়ে বাড়ি ফেরার পথে বখাটে দ্বীন ইসলাম তাকে বিভিন্ন ধরণের কু-প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে। বখাটে দ্বীন ইসলামের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে শ্লীলতাহানী করে ও চড় থাপ্পর মারে। কিশোরী বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারের কাছে জানায়। কিশোরীর চাচাতো ভাই ভিকটিম জব্বার শেখ(৩৫) বখাটে দ্বীন ইসলামের বাড়ীতে গিয়ে উক্ত ঘটনার উপযুক্ত বিচার দাবি করলে আসামীরা তার উপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে এবং বিভিন্ন প্রকার হুমকি দেয়। গত ০৫ মে ২০২৩ তারিখ রাতে ভিকটিম জব্বার শেখ ও তার শ্যালক রাজিব শেখ চিতলমারী থানাধীন কলিগাতী বাজার থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথিমধ্যে পূর্ব পরিকল্পিত ভাবে ওঁত পেতে থাকা বখাটে আসামী দ্বীন ইসলাম, তার ভাই দেলোয়ার ও বাবা ডাবলু মুন্সিসহ তাদের সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে এলাপাতাড়িভাব...

প্রেমিকার বাবা ও চাচার পিটুনিতে প্রেমিকের মৃত্যু,র‍্যাবের অভিযানে আটক খুনি বাবা চাচা

ছবি
প্রেমিকার পরিবারের পিটুনিতে প্রেমিকের মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবার। মামলা রুজুর ০৪ ঘন্টার মধ্যে র‍্যাব-১১, সিপিসি-২ কর্তৃক প্রেমিকার বাবা ও চাচা গ্রেফতার। গত ০৭ মে ২০২৩ইং তারিখে সাংবাদিকদের সাথে ছেলের মৃত্যু সংবাদের বিষয়ে কথা বলার সময় কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন মধ্যম মাঝিগাছা গ্রামের বাসিন্দা হিরন মিয়া হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক হওয়ায় আমরা ছায়াতদন্ত শুরু করি। তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যায়, কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন মধ্যম মাঝিগাছা গ্রামের রোশন মিয়া @ মুজা মিয়া’র মেয়ে তন্বী আক্তারের সাথে স্থানীয় চা দোকানদার হিরন মিয়া’র পুত্র মোহাম্মদ মাহিনের প্রায় ০১ বছরের প্রেমের সম্পর্ক চলমান ছিল। কিন্তু মেয়ের পরিবারের পক্ষ হতে তাদের এ সম্পর্ক মেনে নেওয়া হয়নি যার ফলে মেয়ের পরিবারের লোকজন বিভিন্ন সময় ভিকটিম মাহিনকে বিভিন্ন ধরনের হুমকি ধামকিসহ ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। এরই জের ধরে গত ০৪ মে ২০২৩ইং তারিখ রাতে মেয়ের বাবা রওশন মিয়া @ মুজা মিয়া ও মেয়ের চাচা জাহাঙ্গীর আলম ভিকটিম ম...

আশুলিয়া নবীনগর থেকে হত্যা মামলার পলাতক চার আসামী কে গ্রেফতার করেছে র‍্যাবের যৌথ অভিযানিক দ

ছবি
  রাকিবুল ইসলাম সোহাগ -র‌্যাব-১২’র সিপিসি-৩,বগুড়া ও র‌্যাব-৪ এর যৌথ অভিযানে চাঞ্চল্যকর ঝন্টু হত্যা মামলার প্রধান ০৪ জন আসামী দীর্ঘ ০৮ মাস পলাতক থাকার পর গ্রেফতার। গত ০৩ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ সকাল অনুমান ০৮.৫০ ঘটিকার সময় ভিকটিম ওয়াজেদ হোসেন ঝন্টু (২৫), পিতা- মোঃ আফজাল হোসেন প্রামানিক, সাং- ভাটকান্দি পশ্চিমপাড়া, থানা ও জেলা-বগুড়া’কে ধৃত আসামীগণ পূর্ব শত্রুতার জের ধরে কৌশলে নাস্তা করার কথা বলে ভাটকান্দিতে জনৈক মানিকের হোটেলে নিয়ে যায়। নাস্তা করার একপর্যায়ে আসামীগণ পরিকল্পিতভাবে ভিকটিমকে ধারালো ছুরি দিয়ে বুকে ও মাথায় গুরুতর আঘাত করে। পরবর্তীতে ভিকটিমকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। উক্ত হত্যার ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে গত ০৪ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে বগুড়া জেলার সদর থানায় একটি মামলা দায়ের করে (সদর থানার মামলা নং-৭ ,তাং-০৪/০৯/২০২২ ইং, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০)। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বগুড়াসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনার পর থেকেই র‌্যাব আসামীদের আইনের আওতায়...

রাজধানী আদাবরের সন্ত্রাসী গ্রুপ বিডিএস গ্যাং এর প্রধান সহ আট জন কে আটক করেছে র‍্যাব-৪

ছবি
নিউজ ডেস্ক - রাজধানী আদাবরের সন্ত্রাসী গ্রুপ“বিডিএসকে” গ্যাং এর প্রধান হৃদয় @হিটার হৃদয়সহ ০৮ জন সদস্যকে দেশি ও বিদেশি অস্ত্রসহ রাজধানীর বিভিন্ন এলাকা ও ফরিদপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ ফেব্রুয়ারি ২০২৩ রাতে ফরিদপুর, রাজধানীর সদরঘাট লঞ্চ স্টেশন, মোহাম্মদপুর বেড়িবাধ এলাকায় অভিযান পরিচালনা করে “বিডিএসকে” গ্রæপের লিডার ১। শ্রীনাথ মন্ডল @হৃদয় @হিটার হৃদয় (২২), জেলা-ঢাকা, ২। মোঃ রবিন ইসলাম@এসএমসি রবিন (২০), জেলা-নারায়ণগঞ্জ, ৩। মোঃ রাসেল @ কালো রাসেল (২৫), জেলা-ভোলা, ৪। মোঃ আলামিন@ডিশ আলামিন (২১), জেলা-ভোলা, ৫। মোঃ লোমান@ঘাড় ত্যাড়া লোমান (২১), জেলা-ভোলা, ৬। মোঃ আশিক@হিরো আশিক (১৯), জেলা-ভোলা, ৭। মোঃ জোবায়ের ইসলাম@চিকনা জোবায়ের (১৯), জেলা-মুন্সিগঞ্জ, এবং ৮। মোঃ সুমন@বাইট্টা সুমন (২০), জেলা-ভোলা’দেরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের দেয়া তথ্যমতে মোহাম্মদপুরে তাদের আস্তানায় অভিযান পরিচালনা করে ০১টি বিদেশি পিস্তল, ০২টি চাপাতি, ০১টি রামদা, ০১টি চাইনিজ কুড়াল, ০৪টি চাকু (বড় ও ছোট), ০২টি হাঁসুয়া, ০১টি কাঁচি এবং ০১টি লোহার রড উ...

আশুলিয়া খেজুরবাগান এলাকায় ছয় বছরের শিশু কন্যা কে অপহরনের পর হত্যা,সাড়াশি অভিযান চালিয়ে ঘাতককে আটক করেছে র‍্যাব-৪

ছবি
  রাকিবুল ইসলাম সোহাগ -ঢাকা জেলার আশুলিয়ার ০৬ বছরের শিশু কন্যাকে অপহরণের পর হত্যা ও লাশ গুমের ঘটনার আসামী আব্দুল কাদের (২০)’কে আশুলিয়ার খেঁজুরবাগান এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪ঃ অপহৃত ভিকটিমের লাশ উদ্ধার। গত ০৪ জানুয়ারি ২০২৩ ইং তারিখ ঢাকা জেলার আশুলিয়া থানাধীন খেজুর বাগান এলাকা থেকে ছয় বছরের শিশু অপহৃত এবং অজ্ঞাত পরিচয়ে ছয় লক্ষ টাকা মুক্তিপণ দাবী করলে ভিকটিমের পিতা কোনো উপায়ান্তর না পেয়ে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন যার প্রেক্ষিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গত ০৭ জানুয়ারি ২০২৩ তারিখ বিকাল হতে ০৮ জানুয়ারি ২০২৩ তারিখ সকাল পর্যন্ত ঢাকা জেলার আশুলিয়া থানাধীন খেজুর বাগান এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিম এর লাশ উদ্ধারপূর্বক উক্ত অপহরণ ও হত্যার সাথে জড়িত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা সম্পন্ন হয়েছে।

সাতক্ষীরায় যৌন উত্তেজক ঔষধ খেয়ে নিজ পুত্র বধুকে ধর্ষণ, ধর্ষক শ্বশুর র‍্যাবের হাতে গ্রেফতার।

ছবি
  সাতক্ষীরায় যৌন উত্তেজক ঔষধ খেয়ে নিজ পুত্র বধুকে ধর্ষণ, ধর্ষক শ্বশুর র‍্যাবের হাতে গ্রেফতার।   র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।    গত ০২ মে ২০২৩ তারিখ সকালবেলা ভিকটিম তার নিজ ঘরে একা থাকার সুযোগে আসামী মোঃ এরশাদ গাজী (৫০) ভিকটিমের ঘরে প্রবেশ করে ঘরের দরজা আটকে দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিমের চিৎকার শুনতে পেয়ে প্রতিবেশীরা এগিয়ে আসলে আসামী দ্রুত পালিয়ে যায়। এ বিষয়ে ভিকটিমের বোন বাদী হয়ে একই তারিখ সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই র‌্যাব-৬ সাতক্ষীর ক্যাম্প এর একটি আভিযানিক দল আসামী গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।   এরই ধারাবহিকতায় র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প এবং যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা...

আশুলিয়ায় অটোরিকশার সাথে মোটরসাইকেল সংঘর্ষে আহত দুই পুলিশ অফিসার

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ - আশুলিয়ায় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দুজন হলেন আশুলিয়া থানার এসআই অপূর্ব সাহা এবং এএসআই রিপন বর। সোমবার বিকেলে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলে আশুলিয়া প্রেস ক্লাবের সামনে এই দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় অভিযুক্ত অটোরিকশা ও তার চালককে পাওয়া যায়নি। এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জামাল সিকদার জানান, বিকেল ৩টার দিকে মোটরসাইকেল আরোহী দুই পুলিশ সদস্য থানা থেকে আশুলিয়া প্রেস ক্লাবের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অটোরিকশা তাদের ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে মাটিতে পড়ে যান। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে এসআই অপূর্ব সাহাকে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে এএসআই রিপন বর গুরুতর আহত। মুখে কয়েকটি সেলাই লেগেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

নিজ বাড়িতে ছদ্মবেশে ঈদ করতে এসে র‍্যাবের হাতে আটক হলেন ১ যুগ ধরে পালিয়ে থাকা অপহরন ও মুক্তিপন মামলার আসামি

ছবি
  শেরপুরের নকলার চাঞ্চল্যকর শিশু আকলিমা খাতুন (০৪) অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় আসামি হয়ে এক যুগ ধরে আত্মগোপনে ছিলেন। এর মধ্যে ওই মামলার রায় হয়েছে যেখানে অপহরণের দায়ে তাকে ১৪ বছর এবং মুক্তিপণ দাবির অভিযোগে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। কিন্তু এক যুগ ধরে পলাতক থেকেও শেষ রক্ষা হলো না। ঈদে বাড়ি এসে র‌্যাবের জালে আটক হলেন ছদ্মবেশী সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. হোসেন আলী। শেরপুরে নকলার চার বছর বয়সী এক শিশু অপহরণ করে মুক্তিপণ দাবির মামলায় ২০১১ সাল থেকে পলাতক ছিলেন নকলা উপজেলার পাঁচকাহনীয়া গ্রামের মো. আজম আলীর ছেলে এই হোসেন আলী (৪২)। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্পের একটি অভিযানিক দল রবিবার (২৩ এপ্রিল) ভোর ৪টার দিকে নকলার চকপাড়া এলাকার এক আত্মীয়ের বাড়ি হতে ছদ্মবেশে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে সোপর্দ করার জন্য নকলা থানায় হস্তান্তর করা হয়। র‌্যাব জানায়, শেরপুরের নকলা উপজেলার শালখা গ্রামের লেসু মিয়ার ছেলে মো. আব্দুল জলিলের সাথে আসামি মো. হোসেন আলীর আত্মীয়তার সম্পর্ক রয়েছে। সেই সুবাদে আসামি হোসেন আলীর দ্বিতীয় স্ত্রী মোছা. তাসলি...

আশুলিয়ায় এনভয় গ্রুপের নারী শ্রমিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা,ঘাতক স্বামী কে আটক করেছে র‍্যাব-৪

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ - আশুলিয়ায় দিনে দুপুরে প্রকাশ্যে এক নারী গার্মেন্টস কর্মী(৩০)কে কুপিয়ে হত্যা ঘটনার প্রধান আসামি ও হত্যাকারী ঘাতককে গ্রেফতার করেছে র‍্যাব-৪। হত্যাকারী ওই গার্মেন্টস কর্মীর সাবেক স্বামী ছিলেন বলে জানায় র‍্যাব। শনিবার ( ২২ এপ্রিল) দুপুরে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই  তথ্য নিশ্চিত করে র‍্যাব-৪, সিপিসি-২-কোম্পানীর অধিনায়ক,লেঃ কমান্ডার, রাকিব মাহমুদ খান। এর আগে ১৯ এপ্রিল সকাল সাতটার দিকে গার্মেন্টস কর্মী কুইন আক্তারকে তাহার কর্মস্থলে যাওয়ার পথে, আশুলিয়া থানার জামগড়া এলাকায়, বাবুল হোসেন মন্ডল (৩৫) পিছন দিক থেকে  ছুরি দিয়ে বুকে ও পেটে কুপিয়ে পালিয়ে যায়। এঘটনায় গার্মেন্টস কর্মীর কুইন আক্তারের মৃত্যু  হয়, মৃত্যুর পর কুইন আক্তারের পিতা বাদী হয়ে হত্যাকারী বাবুল হোসেন এর নামে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলার সূত্রধরে র‍্যাব-৪ এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মিরপুর-১, কোটবাড়ী এলাকায় ২১ এপ্রিল রাত ১১টার দিকে অভিযান পরিচালনা করে কুইন আক্তার এর হত্যার প্রধান আসামি নওগাঁ জেলার মোঃবাবুল হোসেন মন্ডল (৩৫) কে গ্রেফতার করে। র‍...

ভাইয়ের অকাল মৃত্যুতে সকলের নিকট ঈদের শুভেচ্ছা জানিয়ে দোয়া চেয়েছেন আওয়ামীলীগ নেতা হাজী মোঃ শহিদুল ইসলাম মোল্লা

ছবি
  রাকিবুল ইসলাম সোহাগ  - ইয়ারপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা হাজী মোঃ শহিদুল ইসলাম মোল্লা ।    পবিত্র ঈদুল ফিতরের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ শহিদুল ইসলাম মোল্লা।  বাংলাদেশ আওয়ামী লীগের দুর্দিনের দুঃসময়ের কান্ডারী  ত্যাগি এই আওয়ামীলীগ নেতা বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের  সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমরা সকল নেতৃবৃন্দ ইয়ারপুর ইউনিয়নে বসবাসরত সর্বস্তরের জনগণের কল্যাণে কাজ করে যাবো। এসময় তিনি আরো বলেন, “পবিত্র ঈদুল ফিতরের এই ঈদে বয়ে আনুক সবার জীবনে অনাবিল সুখ-শান্তি ও আন্তরিক ভালোবাসা। সবাইকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল ফিতরের ঈদ শুভেচ্ছা"ঈদ মোবারক "। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। ত্যাগ ও সিয়াম সাধনার মহান আদর্শে পরিচালিত হোক সবার জীবন। সকলের প্রিয় ভাই বন্ধু ও নিজ পরিবার নিয়ে আনন্দ...

ইয়ারপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা সাত্তার মোল্লা

ছবি
  রাকিবুল ইসলাম সোহাগ  - ইয়ারপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সাত্তার মোল্লা ।    পবিত্র ঈদুল ফিতরের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ   সম্পাদক -বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সাত্তার মোল্লা ।  ত্যাগি এই আওয়ামীলীগ নেতা বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের  সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমরা সকল নেতৃবৃন্দ ইয়ারপুর ইউনিয়নে বসবাসরত সর্বস্তরের জনগণের কল্যাণে কাজ করে যাবো। এসময় তিনি আরো বলেন, “পবিত্র ঈদুল ফিতরের এই ঈদে বয়ে আনুক সবার জীবনে অনাবিল সুখ-শান্তি ও আন্তরিক ভালোবাসা। সবাইকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল ফিতরের ঈদ শুভেচ্ছা"ঈদ মোবারক "। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। ত্যাগ ও সিয়াম সাধনার মহান আদর্শে পরিচালিত হোক সবার জীবন। সকলের প্রিয় ভাই বন্ধু ও নিজ পরিবার নিয়ে আনন্দঘন মুহুর্তে ঈদ উদযাপন করাই ঈদের স্বার্থকতা। তিনি ...

আশুলিয়াবাসী কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জননেতা ফারুক হাসান তুহিন

ছবি
  রাকিবুল ইসলাম সোহাগ  -  পবিত্র ঈদুল ফিতরের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলার আশুলিয়া থানা আওয়ামী লীগের সফল প্রতিষ্টাতা সভাপতি ফারুক হাসান তুহিন ।  বাংলাদেশ আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারী  ত্যাগি এই আওয়ামীলীগ নেতা বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের  সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমরা সকল নেতৃবৃন্দ ইয়ারপুর ইউনিয়নে বসবাসরত সর্বস্তরের জনগণের কল্যাণে কাজ করে যাবো। এসময় তিনি আরো বলেন, “পবিত্র ঈদুল ফিতরের এই ঈদে বয়ে আনুক সবার জীবনে অনাবিল সুখ-শান্তি ও আন্তরিক ভালোবাসা। সবাইকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল ফিতরের ঈদ শুভেচ্ছা"ঈদ মোবারক "। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। ত্যাগ ও সিয়াম সাধনার মহান আদর্শে পরিচালিত হোক সবার জীবন। সকলের প্রিয় ভাই বন্ধু ও নিজ পরিবার নিয়ে আনন্দঘন মুহুর্তে ঈদ উদযাপন করাই ঈদের স্বার্থকতা। তিনি আরও বলেন, ঈদের দিন সবাই পরিবারকে নিয়ে সময় দিন, সকল দুঃখ, ব্যথা, , হিংসা, বিবাদ ভুলে গিয়ে ঈদের দিনে প্রিয়জ...

আশুলিয়ায় বসবাসরত শ্রমজীবী পেশাজীবিদের ঈদের শুভেচ্ছা জানিয়েছে শ্রম সম্পাদক জাকির হোসেন

ছবি
রবিউল ইসলাম -আশুলিয়ায় বসবাসরত শ্রমজীবী পেশাজীবিদে ঈদের শুভেচ্ছা জানিয়েছে আশুলিয়া থানা আওয়ামী লীগের  শ্রম সম্পাদক জাকির হোসেন। পবিত্র ঈদুল ফিতরের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলার আশুলিয়া থানা আওয়ামী লীগ এর শ্রম বিষয়ক  সম্পাদক -বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জাকির হোসেন ত্যাগি এই আওয়ামীলীগ নেতা বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের  সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমরা সকল নেতৃবৃন্দ ইয়ারপুর ইউনিয়নে বসবাসরত সর্বস্তরের জনগণের কল্যাণে কাজ করে যাবো। এসময় তিনি আরো বলেন, “পবিত্র ঈদুল ফিতরের এই ঈদে বয়ে আনুক সবার জীবনে অনাবিল সুখ-শান্তি ও আন্তরিক ভালোবাসা। সবাইকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল ফিতরের ঈদ শুভেচ্ছা"ঈদ মোবারক "। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। ত্যাগ ও সিয়াম সাধনার মহান আদর্শে পরিচালিত হোক সবার জীবন। সকলের প্রিয় ভাই বন্ধু ও নিজ পরিবার নিয়ে আনন্দঘন মুহুর্তে ঈদ উদযাপন করাই ঈদের স্বার্থকতা। তিনি আরও বলেন, ঈদের দিন সবাই পরিবারকে নিয়ে সময় ...

বাবার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে ঈদের শুভেচ্ছা জানিয়ে সকলের নিকট দোয়া চেয়েছেন জনতার চেয়ারম্যান সুমন আহমেদ ভূইয়া

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ -  পবিত্র ঈদুল ফিতরের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মরহুম সৈয়দ আহমেদ মাষ্টার এর সুযোগ্য পুত্র জনপ্রিয় যুবলীগ নেতা জনতার চেয়ারম্যান শামিম আহমেদ সুমন ভূইয়া।   জনতার চেয়ারম্যান এসময় বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের  সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমরা সকল নেতৃবৃন্দ ইয়ারপুর ইউনিয়নে বসবাসরত সর্বস্তরের জনগণের কল্যাণে কাজ করে যাবো এবং ইয়ারপুর ইউনিয়ন এলাকায় আমার বাবার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে সকলের দোয়া ও সহযোগিতা চাই।  এসময় তিনি আরো বলেন, “পবিত্র ঈদুল ফিতরের এই ঈদে বয়ে আনুক সবার জীবনে অনাবিল সুখ-শান্তি ও আন্তরিক ভালোবাসা। সবাইকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল ফিতরের ঈদ শুভেচ্ছা"ঈদ মোবারক "। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। ত্যাগ ও সিয়াম সাধনার মহান আদর্শে পরিচালিত হোক সবার জীবন। সকলের প্রিয় ভাই বন্ধু ও নিজ পরিবার নিয়ে আনন্দঘন মুহুর্তে ঈদ...

ইয়ারপুর ইউনিয়নের সর্বস্তরের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামীলীগ নেতা মোশাররফ হোসেন মূসা -

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ - ইয়ারপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মোশাররফ হোসেন মূসা।    পবিত্র ঈদুল ফিতরের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সফল সাধারণ সম্পাদক -বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জনগণের পরম বন্ধু  মোল্লা মোঃ মোশাররফ হোসেন মূসা।  ত্যাগি এই আওয়ামীলীগ নেতা বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের  সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমরা সকল নেতৃবৃন্দ ইয়ারপুর ইউনিয়নে বসবাসরত সর্বস্তরের জনগণের কল্যাণে কাজ করে যাবো। এসময় তিনি আরো বলেন, “পবিত্র ঈদুল ফিতরের এই ঈদে বয়ে আনুক সবার জীবনে অনাবিল সুখ-শান্তি ও আন্তরিক ভালোবাসা। সবাইকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল ফিতরের ঈদ শুভেচ্ছা"ঈদ মোবারক "। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। ত্যাগ ও সিয়াম সাধনার মহান আদর্শে পরিচালিত হোক সবার জীবন। সকলের প্রিয় ভাই বন্ধু ও নিজ পরিবার নিয়ে আনন্দঘন মুহুর্তে ঈদ উদযাপন করাই ঈদের স্বার্থ...

আশুলিয়ায় ৩১ কেজি গাঁজা সহ তিন মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-৪ পিকআপ জব্দ

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ -আশুলিয়ায় পৃথক দুটি স্থানে অভিযান পরিচালনা  করে ৩১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৪।  এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। সোমবার (১৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। এর আগে, রোববার (১৬ এপ্রিল) রাতে আশুলিয়ার শ্রীপুর ও পলাশবাড়ী এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার মো. তাওসার আহমেদ (১৮), সিরাজগঞ্জ জেলার মো. হাফিজুর (২৬) এবং জামালপুর জেলার মো.জাহাঙ্গীর আলম (৫৬)। তারা পেশাদার মাদক কারবারি বলে জানা গেছে। র‌্যাব জানায়, রোববার রাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়া থানাধীন শ্রীপুর এবং পলাশবাড়ী এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করে ৩১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেন।  এসময় তাদের নিকট হতে মাদক পরিবহণে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য স...

ধামরাই পৌরসভার উদ্যােগে মসজিদের ইমামদের মাঝে সম্মানি ভাতা প্রদানসহ দোয়া ও ইফতার মাহফিল

ছবি
ধামরাই (ঢাকা) :প্রতি বছরের ন্যায় এবারও  ঢাকার ধামরাইয়ে পৌরসভার উদ্যােগে মসজিদের ইমামদের মাঝে সম্মানি ভাতা প্রদানসহ  দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়।  রোববার পৌরসভা ভবনে ইমামদের মাঝে এ  সম্মানি ভাতা প্রদান এবং দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন পৌর মেয়র  ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কবির।  ইফতারের পূর্বে  ইমামদের মাঝে সম্মানি ভাতা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।  বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সাকুসহ অন্যান্যরা। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  পৌরসভার আওতাধীন সকল মসজিদের ইমাম এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিল বৃন্দ, বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এনং স্থা...

খুলনায় র‍্যাবের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ৩৮৭৫ কেজি পলিথিন জব্দ; তিনটি প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান

ছবি
  খুলনায় র‌্যাবের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ৩৮৭৫ কেজি পলিথিন জব্দ; তিনটি প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান।  অদ্য ০৬ এপ্রিল ২০২৩ তারিখ ১১.০০ হতে ১৫.০০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিবেশ অধিদপ্তর, খুলনার সমন্বয়ে কেএমপি খুলনার সদর থানাধীন খানজাহান আলী হকার্স মার্কেটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করাকালীন নিষিদ্ধ ঘোষিত এবং পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন বিক্রয় ও গুদামজাত করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ এর ৬(খ) ধারা মোতাবেক ১। মোঃ লিমন (৩৮)কে ৩০,০০০/- টাকা, ২। মোঃ রনি(৩৬)কে ১৫,০০০/- টাকা এবং ৩। মোঃ রনি(৩৬)কে ২০,০০০/- টাকাসহ সর্বমোট ৬৫,০০০/- (পয়ষট্টি হাজার) টাকা অর্থদন্ড প্রদান করেন। এ সময় জব্দকৃত ৩৮৭৫ কেজি পলিথিন উদ্ধার পূর্বক ধংস করা হয়।  অর্থদন্ড প্রাপ্ত ব্যক্তিদের ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানাকৃত অর্থ বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।

আশুলিয়ায় পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রাজিব আটক

ছবি
রবিউল ইসলাম -আশুলিয়া প্রতিনিধি- সাভারের আশুলিয়ায় কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. রাজিব হোসেন (২৫) কে ৫কেজি গাঁজাসহ আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।  শুক্রবার (০৭ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। এর আগে, বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী মো. রাজিব হোসেন ঝালকাঠি জেলার কাঠালিয়া থানাধীন দক্ষিণ কৈখালী এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার জামগড়া কাঁঠালতলা এলাকার সামাদ ভূঁইয়ার বাসার ভাড়াটিয়া। এবিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবিব খানের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শেখ ফরিদ ও সঙ্গীয় ফোর্স নিয়ে  আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী রাজিব হোসেনকে আটক করতে সক্ষম হয়। এসময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার ...

আশুলিয়া শ্রীপুরে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

ছবি
       গ্রাম বাংলার খবর রাকিবুল ইসলাম সোহাগ: সাভারের আশুলিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীর সামনে অনশন করছে সাকিবা আক্তার (১৮) নামের এক তরুণী। বিয়ে না হলে তিনি আত্মহত্যা করবেন বলেও জানান। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যা থেকে আশুলিয়ার শ্রীপুর কসাইপাড়া এলাকায় প্রেমিক আরাফাতের বাড়ীর উঠানে অবস্থান নেয় ওই তরুণী। সাকিবা আক্তারের গ্রামের বাড়ী ময়মনসিংহ জেলার ভালুকা থানায়। প্রেমিক আরাফাত হোসেন রিফাত, সিটি ইউনিভার্সিটির ছাত্র বলে জানা যায়। সে ওই এলাকার ইকবাল হোসেনের ছেলে। সাকিবা আক্তার বলেন, তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আরাফাতের সাথে আমার পরিচয় হয়। তিন বছর ধরে আরাফাতের সাথে সম্পর্ক চলছিল। আমাদের প্রেমের সম্পর্ক নিয়ে আমার মায়ের সাথে মান-অভিমান হওয়ায় গত বছরের ১২ নভেম্বর রাত নয়টার দিকে আমাকে আরাফাত এসে তাদের বাড়িতে নিয়ে যায়। পরে ওইদিন রাতে ওর মা আমার অনিচ্ছা সত্ত্বেও আমাদের দুজনকে একসাথে থাকতে হয়। পরে ওইদিন রাতে আরাফাত আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরদিন সকালে আমি ঘটনাটা আরাফাতের মা কাকলি আক্তারকে জানালে তিনি আরাফাতের সাথে আমাকে বিয়ে দিবে বলে আশ্বস্ত করে। পরবর...

গাজীপুর সদর থেকে ধর্ষন মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি কে আটক করেছে র‍্যাব

ছবি
গাজীপুর প্রতিনিধি-শেরপুর জেলার নকলা থানাধীন চাঞ্চল্যকর কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলায় ০৪ বছর আত্মগোপনে থাকা ১৪ বছরের সাজা এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গাজীপুর জেলার সদর থানাধীন এলাকা হতে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।* র‍্যাব-১৪,সিপিসি-১ (জামালপুর)* ক্যাম্পের একটি আভিযানিক দল গাজীপুর জেলার সদর থানাধীন ভোগড়া এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী  শ্রী বাবুল তিলক দাস (২৬) কে ০৪ এপ্রিল ২০২৩ ইং তারিখ ২৩:৪৫ ঘটিকায় গ্রেফতার করে। ভিকটিম একজন কলেজ পড়ুয়া ছাত্রী। ভিকটিম কলেজে যাতায়াতের পথে বিবাদী শ্রী বাবুল তিলক দাস (২৬), পিতা-শ্রী পরেশ তিলক দাস, সাং-নয়ন বাড়ী, থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহ, অনেকদিন থেকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। ঘটনার দিন ২৪/০৮/২০১৯ খ্রিঃ সকাল অনুমান ০৯.০০ ঘটিকার সময় ভিকটিম কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে নকলা থানাধীন ম্যানেজার মার্কেট এর সামনে পৌছা মাত্রই উৎপাতিয়া থাকা আসামী শ্রী বাবুল তিলক দাস (২৬) পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক সিএনজিতে উঠিয়ে অপহরণ করে গাজীপুর এলাকায় নিয়ে যায়। পরবর্তীতে কলেজের স...

আশুলিয়ার বেরন তেতুলতলা কামরুলের মোড় হতে ধর্ষন মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি কে আটক করেছে র‍্যাব

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ -শেরপুর জেলার ঝিনাইগাতী থানাধীন চাঞ্চল্যকর শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় ০৯ বছর আত্মগোপনে থাকা ১৪ বছরের সাজা এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন এলাকা হতে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।  র‍্যাব-১৪,সিপিসি-১ (জামালপুর)* ক্যাম্পের একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জামগড়া,বেরন চিত্র সাইল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী  মোঃ গোলাপ হোসেন (৪০) কে ০৪ এপ্রিল ২০২৩ ইং তারিখ ১৭:৪৫ ঘটিকায় গ্রেফতার করে র‍্যাব। ভিকটিম একজন গ্রামের হতদরিদ্র ঘরের নাবালিকা সন্তান ছিলেন। ভিকটিমের প্রতিবেশী আসামী মোঃ গোলাপ হোসেন (৪০), পিতা-ছাবেদ আলী, সাং-মধ্য ডেফলাই, থানা- ঝিনাইগাতী, জেলা- শেরপুর। ভিকটিমের পরিবারের সাথে আসামী মোঃ গোলাপ হোসেন (৪০) এর দীর্ঘদিন যাবৎ বিভিন্ন পারিবারিক বিষয়াদি নিয়ে দ্ব›দ্ব কলহ চলতে ছিল। সেই পূর্ব কলহের জের ধরে ভিকটিম এবং তার পরিবারের ক্ষতিসাধন করার নিমিত্তে আসামী বিভিন্ন অযুহাতে বাকবিতন্ড করে আসছিলেন। ঘটনার দিন গত ১৮/০৪/২০১৪ ইং তারিখে দুপুর অনুমান ০২.০০ ঘটিকায় ভিকটিম তার বাড়ী...

আশুলিয়ায় নকল ওরস্যালাইনের গোডাউনে ভোক্তা অধিদপ্তরের অভিযান,দের লাখ টাকা জরিমানা

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ - দেখে বোঝার কায়দা নেই কোনটা আসল কোনটা নকল, আপনার একটি শেয়ারে মানুষ সচেতন হবে।  এসএমসির ওরস্যালাইন এন। দেখে বোঝার কায়দা নেই কোনটা আসল আর কোনটা নকল। আশুলিয়ায় নকল ওরস্যালাইন বিক্রির প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এমন মন্তব্য করেছেন ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা।   সোমবার (০৩ এপ্রিল)  আশুলিয়ার জামগড়া কাঠালতলা কামরুলের মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.শরিফুল ইসলাম। এসময় অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক(পাবলিক) মোঃ শাহ আলম  ও এসএমসির উর্দ্ধতন কর্মকর্তা বৃন্দ।  এসময় ১১ হাজার নকল স্যালাইন প্যাকেট, নকল ব্যান্ডরোল যুক্ত ২৫ হাজার বিড়ি, ১০ হাজার বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করে ধ্বংস করা হয়। এসময় ভাইভাই এন্টারপ্রাইজের মালিক আবুল কালামকে দেড় লাখ টাকা জরিমানা করেন সহকারী পরিচালক মো.শরিফুল ইসলাম। নকল স্যালাইন নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.শরিফুল ইসলাম বলেন, প্যাকেটের গায়ে লেখা ব্যাচ নম্বরের সাথে প্যাকেটের ভেতরের ব্যাচ নাম্বার মিল থাকে আ...

আশুলিয়ায় লিফটের হাউজে জমে থাকা পানিতে পড়ে শিশুর মৃত্যু

ছবি
রবিউল ইসলাম আশুলিয়া প্রতিনিধি  ঢাকার আশুলিয়ায় নির্মাণাধীন ভবনের খোলা লিফট হাউজের গর্তে জমে থাকা পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পেছনে পানধোয়া মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা(৪) পানধোয়া এলাকার মৃত ফিরোজ মিয়ার মেয়ে। সে বড় দুই ভাই ও মায়ের সঙ্গে ওই এলাকায় নানা বাড়িতে থাকত। এলাকাবাসীর অভিযোগ, অনেকদিন যাবত নির্মাণাধীন এই ভবনের কাজ চলছে। ২য় তলার ছাদের কাজ চলমান। নিচতলায় লিফটের হাউজ অরক্ষিত। তাতে পানি জমে থাকে। ভবন মালিককে অনেকবার স্থানিয়রা হাউজটির ব্যাপারে বললেও তাদের কথায় কর্ণপাত করেনি সে। ফলে মালিকের অবহেলায় আজ এই ছোট্ট শিশু ফাতেমার জীবন দিতে হলো। ফাতেমার খালা নূপুর বলেন, সকালে ফাতেমাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করি। আমাদের বাড়ির সামনে নির্মাণাধীন ভবনে খুঁজতে গিয়ে দেখি লিফট হাউজে ফাতেমার জুতা দেখা যায়, তখন লোক নামিয়ে মৃত অবস্থায় তাকে উদ্ধার করি। আমি ভবন মালিককে এই হউজের ব্যাপারে বলেও কোনো কাজ হয়নি। তাদের গাফেলতির কারণেই আমার ভাগ্নী ফাতেমার মৃত্যু হয়েছে। আমি ভবন মালিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। সাইফুল নামের এক ব্যক...