পোস্টগুলি

আশুলিয়ায় বিষাক্ত মদ সেবন করিয়ে ইন্টারনেট ব্যবসায়ীকে হত্যা চেষ্টা হাসপাতালে মৃত্যু-ভিকটিমের ব্যবসা দখলের চেষ্টা

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ - ঢাকার আশুলিয়ার জামগড়া উত্তর মীর বাড়ির বাসিন্দা মোঃ তাজিবুল মীর (৩০) কে ভাই বন্ধুরা মদ সেবন করিয়ে হত্যার চেষ্টা করে, তাকে অসুস্থ অবস্থায়  সাভার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, এরপর তার অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয় প্রায় ২১ দিন। এরপর ২৮ জানুয়ারি ২০২৩ইং তাজিবুল মীরকে মৃত্যু ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার। জানা গেছে, গত ৬ জানুয়ারি আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইলে সুমন মিয়ার ইন্টারনেট অফিসে তাজিবুল মীর ও সুমন মীরসহ ৬-৭ জন ভাই বন্ধু এক সাথে বিদেশি মদ সেবন করে, মদ সেবন করার পর থেকে তাজিবুল মীর অসুস্থ হয়ে পড়েন, এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়, এদিকে তাজিবুল মীরের অবস্থা অবনতি হলে এ ব্যাপারে তাজিবুল মীরের বাবা মোঃ ওয়াহিদুল মীর বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা চেষ্টা মামলা করেন। এ ব্যাপারে ভিকটিম তাজিবুল মীরের বাবা ওয়াহিদুল মীর বলেন, আমার ছেলেকে যারা ষড়যন্ত্র করে মদ সেবন করিয়েছে, এই ঘটনার সাথে জড়িত সবার শাস্তি চাই। এখন আমার ছেলের মৃত্যুর জন্য যারা দায়ী সবাইকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানাচ্ছি, দুইদিন আগে আমার ছেলের ইন্টারনেট লাইন কেটে দখলে...

ডিবি পুলিশ পরিচয়ে আশুলিয়ায় প্রবাসীর মালামাল ছিনতাইয়ের ঘটনায় মামলা আটক দুই ছিনতাইকারী

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ- আশুলিয়ায় প্রবাসীর মালামাল সহ গাড়ী ছিনতাই, ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার; গাড়ী এবং মালামাল উদ্ধার    ডিবি পুলিশ পরিচয়ে প্রবাসীর মালামাল সহ রেন্ট-এ ’কার’ ব্যবসায়ীর গাড়ী ছিনতাই করা গাড়ী ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেফতার সহ ছিনতাই যাওয়া গাড়ী ও মালামাল উদ্ধার করেছে পিবিআই, ঢাকা জেলা। গ্রেফতারকৃতরা হলেন-১) মোঃ সোহাগ (২৮), পিতাঃ ইসমাইল শেখ, সাং গর্জিনা, থানাঃ মোকসুদপুর, জেলাঃ গোপালগঞ্জ ও ২) মোঃ শরিফুল ইসলাম (৩৭), পিতাঃ মোঃ সামছুল হক, মাতাঃ মোসাঃ ফুলমালা বেগম, সাং হাতকোড়া, থানাঃ ধামরাই, জেলাঃ ঢাকা। উক্ত আসামীদ্বয়কে সাভার মডেল থানার মামলা নং ৫৫, তারিখঃ ২০/১১/২০২১ খ্রিঃ, ধারাঃ ৩৯৪ পেনাল কোড এর অভিযুক্ত আসামী হিসেবে জেল হাজতে থাকাবস্থায় বিজ্ঞ আদালতে আবেদনের প্রেক্ষিতে ‘শোন আরেস্ট’ এর মাধ্যমে গ্রেফতার করা হয়।  টাঙ্গাইলে সখিপুরের রেন্ট-এ ’কার’ ব্যবসায়ী মোঃ আব্দুল মালেক (৩৫) এর ক্রয়কৃত একটি সিলভার রংয়ের প্রাইভেটকার নং-ঢাকা মেট্রো-গ-৪২-১৯৫৮, মূল্য অনুমান ১৬,০০,০০০/- টাকা রেন্ট এ-কারের মাধ্যমে ভাড়ায় চালায়। গত ২৪/১২/২০২১ খ্রিঃ তারিখে ব্যবসায়ী মোঃ আব্দুল মালেক তা...

আশুলিয়ায় চাকরি নিতে আসা পোশাক শ্রমিককে ধর্ষনের চেষ্টা,আটক-১

আশুলিয়া প্রতিনিধি:সাভারের আশুলিয়ায় কারখানায় চাকরি নিতে আসা এক নারীকে ধর্ষর্ণ চেষ্টার অভিযোগে কারখানার নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ধ্যায় আশুলিয়ার বেরণ এলাকায় হুইজু বাইজু গ্লোবস কারখানায় এঘটনা ঘটে। পুলিশ জানায়,সকালে ওই কারখানায় চাকরি নিতে আসেন এক নারী শ্রমিক। এসময় কারখানার নিরাপত্তাকর্মী শিভু ওই নারীকে চাকরি দেওয়ার কথা বলে একটি রুমে নিয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। পরে ওই নারী চিৎকার দিলে অন্যরা এগিয়ে এলে ওই নিরাপত্তাকর্মী গা ঢাকা দিলে ওই নারী ভাড়া বাসায় গিয়ে বিষয়টি পুলিশকে জানালে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এবিষয়ে আশুলিয়া থানার ওসি তদন্ত মোমেনুল ইসলাম বলেন,এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা।

শ্রী শ্রী ব্রহ্মচারী পাগল বাবা রামগোপাল আশ্রমের মহানাম যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত

ছবি
প্রতিবেদক গৌরাঙ্গ বিশ্বাস ও টাঙ্গাইল জেলা প্রতিনিধি বিপ্লব সরকার, ব্রহ্মচারী পাগল বাবা রামগোপাল আশ্রমে ৬৬ তম মহানাম যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৪০ প্রহর ব্যাপী এই নাম যজ্ঞ অনুষ্ঠান চলে, ১৪ ই জানুয়ারি থেকে শুরু হয়ে ১৯ জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত এ মহানাম যজ্ঞ অনুষ্ঠান চলে। এই অনুষ্ঠানে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধুগুরু বৈষ্ণব ভক্তের আগমন  আগমন ঘটে, এ অনুষ্ঠানে নাম কীর্তন পরিবেশন করেন, বিষ্ণুপ্রিয়া সম্প্রদায় সাতক্ষীরা, কৃষ্ণ পাগল সম্প্রদায়  রংপুর, আদি নন্দ গোপাল সম্প্রদায় সাতক্ষীরা, হরি মন্দির সম্প্রদায় সাতক্ষীরা, আনন্দ সম্প্রদায় উত্তর বাড্ডা কালিহাতী, গণেশ সম্প্রদায় হিংগানগর, অধিবাস কীর্তন অংশগ্রহণ করে পাগল রাম গোপাল সম্প্রদায় আশ্রম কমিটি। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা পরিষদের  চেয়ারম্যান জনাব আনসার আলী বিকম, কালিহাতীর পৌর মেয়র জনাব নুরুন্নবী সরকার, আওয়ামী লীগ নেতা স্বপন সিদ্দিকী,  কালিহাতীর কেন্দ্রীয় জয় কালী মন্দিরের প্রধান উপদেষ্টা বাবু গোবিন্দ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক মানিক সাহা চৌধুরী,কাউন্সিলর অজয় কুমার দে সরকার( লিটন...

হত্যা করে দীর্ঘ ১১ বছর পলাতক অবশেষে র‍্যাব-৪ হাতে গ্রেফতার

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ - দীর্ঘ ১১ বছর ধরে পলাতক চাঞ্চল্যকর জিল্লুর রহমান হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আরিফুল ইসলাম (৩৮)’কে রাজধানীর রামপুরা থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।  জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায়, ভিকটিম জিল্লুর রহমান ও আসামীরা গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার মামুদপুর গ্রামের স্থায়ী বাসিন্দা এবং সর্ম্পকে আত্মীয়-স্বজন। ভিকটিম এর সাথে আসামীদের একটি জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। আসামীরা উক্ত জমি নিয়ে জিল্লুর রহমানের পরিবারকে হত্যার হুমকিসহ বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আসছিল। এর প্রেক্ষিতে গত ০৫/০২/২০১২ তারিখ সকালে ভিকটিম জিল্লুর রহমান জমিতে ধান লাগানোর জন্য গেলে আসামীরা পূর্ব পরিকল্পনা মতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জিল্লুরের উপর আক্রমন করে মারাত্মক জখম করে। ভিকটিমের আত্মীয়-স্বজন গুরুতর আহত অবস্থায় জিল্লুরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে আরিফসহ ১২ জনকে আসামী করে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য...

রাজধানীর ডেমরায় সি এনজি চালক হত্যা মামলার তিন আসামি গ্রেফতার

ছবি
 রাজধানীর ডেমরায় সিএনজি চালক আলী হোসেন হত্যার অন্যতম আসামী বাঘাসহ এজাহারভুক্ত ০৩ জন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।  গত ১৯ জানুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ০১:০০ ঘটিকায় সিএনজি চালক আলী হোসেন (৬০) যাত্রী পরিবহনের জন্য মুন্সীগঞ্জ জেলার মোক্তারপুর ব্রীজ এলাকায় অবস্থান করছিল। উক্ত সময় অজ্ঞাতনামা ০৪ জন ছিনতাইকারী তাদের পূর্বপরিকল্পনা অনুযায়ী যাত্রীবেশে রাজধানী ঢাকার কদমতলী থানাধীন মাতুয়াইল সাদ্দাম মার্কেটের সামনে যাওয়ার জন্য কৌশলে ৩৫০/- টাকায় সিএনজিটি ভাড়া করে। উক্ত সিএনজি চালক আলী হোসেন তাদেরে কথামত সিএনজি চালিয়ে মাতুয়াইল যাওয়ার পথে রাত আনুমানিক ০২:০০ ঘটিকায় রাজধানী ঢাকার ডেমরা থানাধীন সাইনবোর্ড মদিনা চত্ত¡র এলাকায় পৌছালে উক্ত ছিনতাইকারীরা সিএনজি চালক আলী হোনেস’কে এলোপাথারী মারধর শুরু করে। অতঃপর সিএনজি চালকের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা সিএনজি চালক আলী হোসেন’কে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় আল আমিন নামের একজন ছিনতাইকারী স্থানীয়দের হাতে আটক হয় এবং অন্য ছিনতাইকারীরা সিএনজি নিয়ে পালিয়ে যায়। উক্ত ঘটনাটি জানতে পেরে ডেমরা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটকক...

রাজধানীতে ছিনতাইয়ের চেষ্টার সময় সাংবাদিকের সহায়তা পুলিশের হাতে র‍্যাব সদস্য পরিচয়দানকারিসহ তিনজন আটক ,

ছবি
মহানগর ডেস্ক- ঢাকার মহাখালী ফ্লাইওভারে ছিনতাই চেষ্টার অভিযোগে এক র‌্যাব সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) রাত সোয়া ২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। মধ্যরাতে ওই ঘটনার সময় যমুনা টিভির একটি গাড়ি সেখান দিয়ে যাওয়ার সময় তার দৃশ্য ধারণ করে। শনিবার (২১ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া। গ্রেপ্তার তিনজন হলেন র‌্যাব সদস্য মো. মুমিনুল এবং তার গাড়িচালক ও এক আত্মীয়। বনানী থানার ওসি নূরে আজম মিয়া বলেন, শুক্রবার রাতে মহাখালী ফ্লাইওভার থেকে র‍্যাব সদস্য পরিচয়ে দুই ব্যক্তিকে অপহরণের চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। মামলা নম্বর ২১। মামলার বাদী শহিদুল ইসলাম এ ঘটনার একজন ভুক্তভোগী। গ্রেপ্তারদের মধ্যে মুমিনুল নিজেকে র‍্যাব সদস্য পরিচয় দিয়েছেন। তার পরিচয় আমরা যাচাই-বাছাই করে দেখছি। গ্রেপ্তার হওয়া বাকি দুজনের মধ্যে একজন গাড়িচালক এবং অপরজন মুমিনুলের আত্মীয়। যমুনা টিভির প্রতিবেদনে জানা যায়, রাত সোয়া ২টার দিকে তাদের গাড়িটি মহাখালী ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় সেটিকে থামতে বলেন জড়ো হওয়া লোকজন। সেখানেই দেখা মেলে হ্যান্ডকাফ পর...

পাশবিক নির্যাতনে হত্যা করা শিশু সিহাব কে পুলিশ রহস্য উদঘাটন না করতে পারলেও পিবিআই গ্রেফতার করলো আসামি

ছবি
  গাজীপুর মাজুখানে পাশবিক নিযার্তনের শিকার শিশু ভিকটিম সিহাব হত্যার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করলো পিবিআই গাজীপুর। গাজীপুর মাজুখানে পাশবিক নিযার্তনের শিকার শিশু ভিকটিম সিহাব হত্যার রহস্য উদঘাটন ও ঘটনার সহিত জড়িত আসামী ১। মোঃ নাসির মিয়া(২৮), পিতা-মোঃ কামাল মিয়া, মাতা-নাসিমা বেগম, সাং- সোনাপুর জমিদারহাট(পাক মুন্সীর হাট),থানা-কবিরহাট জেলা-নোয়াখালী বর্তমানে- সাঈদ এর বাড়ির ভাড়াটে, ময়দার মিল সংলগ্ন, সাং- মাজুখান বাগের টেক, থানা- পুবাইল, জিএমপি গাজীপুর কে গ্রেফতার করেছে পিবিআই গাজীপুর জেলা। গত ২৫/০৯/২০২১খ্রিঃ তারিখ দুপুর অনুমান ১.০০ ঘটিকার পর হতে ভিকটিম সিহাব হোসেনকে খোঁজা খুঁজি করে পাওয়া যাচ্ছে না মর্মে জানতে পেরে ভিকটিমের দাদী সহ পরিবারের লোকজন সিহাবকে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে  ২৬/০৯/২০২১খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৭.৩০ ঘটিকায় লোকমুখে ভিকটিমের দাদী নাছিমা বেগম শুনতে পায় যে, পূবাইল থানাধীন মাজুখান সাকিনস্থ উত্তরপাড়া এলাকায় জনৈক হাজী সালাম মুন্সির বসত বাড়ি বিল্ডিং এর সামনে একটি ছেলের লাশ পাওয়া গেছে। সংবাদ পেয়ে ভিকটিমের দাদী, তাঁর ছেলে, ছেলের স্ত্রীসহ পরিবারের অন্যান্য সদস্যর...

চুয়াডাঙ্গায় রাতে ডিউটি করা নাইটগার্ডের মাঝে কম্বল বিতরন করেছে পুলিশ

ছবি
  চুয়াডাঙ্গা জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে পৌরসভাধীন রাত্রিকালীন সকল নাইট গার্ডের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত তীব্র শীতে আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রবনতা নিয়ন্ত্রণেব পাশাপাশি শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় অদ্য ২০.০১.২০২৩ খ্রিঃ তারিখ অনুমানিক ১৪:০০ ঘটিকায় চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের আয়োজনে অত্র পৌরসভা এলাকায় দায়িত্বরত রাত্রিকালীন সকল নাইট গার্ডের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত হয়।  উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের অভিভাবক জনাব আব্দুল্লাহ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা মহোদয়, জনাব মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব ওলিউল্লাহ, টিআই (প্রশাসন), জনাব মোঃ মাহাব্বুর রহমান, অফিসার ইনচার্জ, সদর থানা, জনাব হোসেন আল মাহাব্বুব, ইনচার্জ, সদর ফাঁড়ি সহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ।

র‍্যাব-১২'র অভিযানে বগুড়ায় ১৪৭ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক প্রাইভেট কার জব্দ

ছবি
র‍্যাব-১২'র অভিযানে বগুড়ায় ১৪৭ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক ০১ টি প্রাইভেট কার জব্দ । র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‍্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‍্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিক নির্দেশনায় ১৭/০১/২০২৩ ইং তারিখ রাত ১০.৩০  ঘটিকায়  র‍্যাব-১২’র বগুড়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার দুপচাঁচিয়া থানাধীন বগুড়া-নওগাঁ মহাসড়কে দুপচাঁচিয়া মাছ বাজার সংলগ্ন বাপ্পি মৎস আড়ৎ এর সামনে পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে ১৪৭ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক করেছে। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত ০১ টি প্রাইভেট কার জব্দ করা হয়।  গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ সোবাহান হো...

পর্নোগ্রাফি ভিডিও করতে নিয়োগ,ইয়াবা সহ পাঁচ পর্নোগ্রাফি নির্মাতাকে আটক করেছে র‍্যাব

ছবি
বগুড়া র‍্যাব-১২-এর অভিযানে পর্নোগ্রাফির ভিডিও তৈরির সরঞ্জাম ও ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ রয়েছে। ২১ ফেব্রুয়ারি সোমবার বিকেলে বগুড়া সদরের জলেশ্বরীতলা ও সূত্রাপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুরে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- নওগাঁ রানীনগর উপজেলার কালিগ্রামের  আতাউর রহমান রানা (৪০), বগুড়া সদরের সাবগ্রাম মধ্যপাড়া গ্রামের  স্বপন (৩৯) ও বগুড়া আদমদীঘি উপজেলার কয়াকুন্টি গ্রামের  হানিফ প্রামাণিক (২৫) এবং ২ নারী। র‌্যাব-১২-এর অধিনায়কের কার্যালয়ের (সিরাজগঞ্জ) মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া পাঁচজন বগুড়া শহরের জলেশ্বরীতলা ও সূত্রাপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে পর্নোগ্রাফি ভিডিও তৈরি করে আসছিল। তারা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে বিভিন্ন প্রকারের পর্নোগ্রাফি ভিডিও ও স্থিরচিত্র ধারণ করে ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে সেগুলো প্রকাশ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে...

বরগুনার বেতাগীতে সাত বছর পর যৌতুক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ছবি
মোঃ ইমরান হোসেন।  (বেতাগী উপজেলা প্রতিনিধি)  বরগুনার বেতাগীতে সাত বছর পর যৌতুক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার।  গত ১৭ জানুয়ারি মঙ্গলবার  দিবাগত রাত দশটায় কালিকাবাড়ী প্রত্যন্ত গ্রাম থেকে মোঃ রাহাত মিয়া ওরফে ইবরাহীম (৪৫) গ্রেপ্তার করা হয়। থানা সূত্রে জানা যায়, CR ৯১০/১৫ ঢাকা আদালতে যৌতুক নিরোধ আইনের ৪ধারা এই মামলার ২০১৫ সালে রায় হয়। দুই বছর তিন মাস সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা।   সাত বছর পলাতক থাকার পরে ১৭ জানুয়ারি রাত ১০ ঘটিকায় কালিকাবাড় প্রত্যন্ত গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে বেতাগী থানার এসআই নজরুল ইসলামের নেতৃত্বে মোঃ রাহাত মিয়া ওরফে ইবরাহীম(৪৫) পিতাঃমুমিন উদ্দীন হাওলাদার, গ্রামঃকালিকাবাড়ী ইউনিয়নঃকাজিরাবাদ, পোস্টঃকুমড়াখালী, উপজেলাঃবেতাগী জেলাঃবরগুনা তাকে গ্রেপ্তার করা হয়। বেতাগী থানার অফিসার ইনচার্জ আনোয়ারা হোসেন বলেন,তার বিরুদ্ধে ঢাকার আদালতে তার প্রথম স্ত্রী মামলা করে, মামলার রায় হলে তিনি এতদিন পলাতক ছিলেন গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে  এসআই নজরুল তাকে গ্রেফতার করে। তাকে আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।

রূপসার ধর্ষন মামলার আসামি কে টঙ্গী থেকে র‍্যাব-১ এর সহায়তায় আটক করেছে র‍্যাব-৬

ছবি
খুলনা ডেস্ক - বিয়ের প্রলোভনে ধর্ষণ, ধর্ষণ পরবর্তীতে ৭ মাসের অন্তঃসত্ত্বা যুবতীর গর্ভপাত; র‌্যাবের অভিযানে মূল আসামী গ্রেফতার।  খুলনা জেলার রুপসা থানাধীন দেয়াড়া গ্রামের আসামী সাজিদ আহম্মেদ ৥হৃদয় (৩৫) এর সাথে ভিকটিমের পূর্ব পরিচয় ছিল। গত এক বছর পূর্বে আসামী তাহার বাড়ীতে ভিকটিকে নিয়ে বিবাহের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। আসামী কৌশলে ধর্ষণের ভিডিও ও ছবি ধারণ করে। পরে ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে আসামী একাধিকবার ভিকটিমকে ধর্ষণ করে। আসামী কর্তৃক ধর্ষণের ফলে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পরে। ভিকটিম বিষয়টি আসামী সাজিদকে জানায় এবং বিবাহ করতে বলে। আসামী বিবাহ করবেনা বলে তালবাহনা শুরু করে এবং বিভিন্ন অজুহাত দেখায়। আসামী ভিকটিমকে তাহার বাসায় ডেকে নিয়ে সু-কৌশলে ০৭ মাসের পেটের বাচ্চা নষ্ট করে ফেলে। ভিকটিম গুরুতর অসুস্থ হয়ে পরলে ভিকটিমের পরিবারের লোকজন তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করায়। এ বিষয়ে ভিকটিম বাদি হয়ে আসামীর বিরুদ্ধে রুপসা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনাটি র‌্যাবের নজরে আসলে আসামী গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৬ এর একটি আভ...

মাইগ্রেশনের দাবী করা আশুলিয়ায় আন্দোলনরত নাইটিংগেলের শিক্ষার্থীদের মারধোর, সাংবাদিকদের হুমকি প্রদান করে সন্ত্রাসী বাহিনী

ছবি
 রবিউল ইসলাম -সাভারের আশুলিয়ার নাইটিংগেল মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মাইগ্রেশনের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন কালে শিক্ষার্থীদের উপরসহ সাংবাদিকদের উপর হামলা করে। ভিডিও ধারণে বাঁধা দিয়ে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার হুমকী সন্ত্রাসী বাহিনীর। বুধবার (১৮ জানুয়ারি) সকাল ১১ টার দিকে আশুলিয়া বাইবাইল আব্দুল্লাহপুর মহাসড়কের সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে অবরোধ করে এই বিক্ষোভ কর্মসূচি পালন কালে এঘটনা ঘটে। বিক্ষোদ্ধ শিক্ষার্থীরা জানান,পুলিশ আমাদের কে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে এসময় একদল সন্ত্রাসী বাহিনী আমাদের উপর অতর্কিত হামলা চালিয়ে আমাদের কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে আহত করে। এসময় তারা সাংবাদিকদেরও হুমকি ধামকি প্রদান করে তাদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, নাইটিংগেল মেডিক্যাল কলেজের বিএমডিসির অনুমতি নেই। এজন্য তারা অন্যত্র মাইগ্রেশন করতে গেলে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ একটি রিট করে। ফলে তারা মাইগ্রেশন করতে পারছেন না। এমন পরিস্থিতিতে তারা মাইগ্রেশনের দাবিতে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। কলেজটির শিক্ষার্থী ইমরান খান ইমনসহ অনেক...

সিলেটের মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

ছবি
বিশ্বজিৎ পাল মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে সেচ পাম্পে পানি পান করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাহিদুল ইসলাম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকালে উপজেলার বিষ্ণুপুর গ্রামের ফসলের মাঠে এ ঘটনা ঘটে। ওই গ্রামের মুহাম্মদ আলীর ছেলে নাহিদুল ইসলাম (৮) সহ কয়েকজন শিশু মাঠে খেলা করছিল। এ সময় নাহিদুলের পানি পিপাসা হলে সে পাশ্ববর্তী  শমসু শিকদারের মালকাধীন সেচ পাম্পে পানি পান করতে গিয়ে বিদ্যুতায়িত হয়। স্বজনরা আশংকাজনক অবস্থায় তাকে উদ্বার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক  নাহিদুলকে মৃত ঘোষনা করে। কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপ- পরিদর্শক ইসমাইল হোসেন ভূঁইয়া মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

কটিয়াদীতে "এশিয়ান টিভির" ১১তম প্রতিষ্ঠার বার্ষিকী উৎযাপন

ছবি
নাঈম ইসলাম কটিয়াদী প্রতিনিধি :  দশ পেরিয়ে এগারোয়ে পদার্পন, সবার সাথে এশিয়ান টেলিভিশন’ এ শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৮ জানুয়ারি) সকালে কটিয়াদী উপজেলা হল রুমে  আলোচনা সভার আয়োজন করা হয়। "এশিয়ান টিভির" কটিয়াদী প্রতিনিধি মোবারক হোসেনের  সভাপতিত্বে অনুষ্ঠানে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জালাল উদ্দিন,কটিয়াদী পৌরসভার মেয়র শওকত উসমান,কটিয়াদী উপজেলার চেয়ারম্যান ডাঃ মুশতাকুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার, , মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: রোকছানা,  কটিয়াদী মেডেল থানার ওসি (তদন্ত) মাহফুজুর রহমান মাহফুজ,জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল খালেক রাজু সরকার, বাংলাদেশ প্রেসক্লাব কটিয়াদী উপজেলা শাখার সভাপতি মাসুদুল ইসলাম সবুজ, সাধারস সম্পাদক মোফাস্সেল সরকার, নাগরিক ভাবনা পত্রিকা কটিয়াদী উপজেলা প্রতিনিধি নাঈম ইসলাম সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আনন্দ টিভির কটিয়াদী-পাকুন্দিয়া ...

ঠাকুরগাঁও-৩ এর উপনির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে নির্বাচন কমিশনারের কঠোর পদক্ষেপ

ছবি
গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ঠাকুরগাও- ৩ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন নির্বাচন কমিশনার আহসান হাবিব। উক্ত সভায় নির্বাচন পর্যবেক্ষণে প্রত্যেক সাংবাদিকের ক্যামেরা নির্বাচন কমিশনের চোখ বলেও উল্লেখ করেন নির্বাচন কমিশনার আহসান হাবীব।বাংলাদেশের সকল নির্বাচন হবে সুষ্ঠু এবং নিরপেক্ষ মন্তব্য করে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃআহসান হাবিব বলেছেন,নির্বাচন সুষ্ঠু করতে আমরা কঠোর অবস্থানে রয়েছি,যেন ভোট নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে।তিনি ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্তদের নিরপেক্ষ থেকে নিষ্ঠার সাথে ভোট গ্রহণ সম্পন্ন করার আহ্বান করেছেন।যে কোন কেন্দ্রে বিশৃংখলা দেখা দিয়ে তাৎক্ষনিক ভোট গ্রহন বন্ধ করার জন্য প্রিজাইডিং কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।এ সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জিএম সাহাতাব উদ্দীন, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, উপজেলা নির্বাচন কর্মকর্তা তকদির আলী সরকার সহ প্রশ...

আধুনিক যুগের জনপ্রিয়তায় শির্ষে সাড়া জাগানো সঙ্গীত শিল্পী আফরিন সুইটি

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ - রাজধানীর অদুরে সাভারের শিল্পাঞ্চল আশুলিয়ার ভাদাইল গ্রামে বেড়ে ওঠা গানের কন্ঠ পাখি সঙ্গীত শিল্পী আফরিন সুইটি,পরিবারে তিনি দ্বিতীয় মেয়ে। ছোট বেলা থেকে বাবা মার অনুপ্রেরণায় ফারুক মণ্ডল নামে এক বাউল শিল্পীর মাধ্যমের গানের হাতে খড়ি। এর পাশাপাশি সায়েম আহমেদ স্যারের কাছে সেমি ক্লাসিক্যাল গান শেখা শুরু করেন। এর পর কিছুদিন তালিম নেন আরেক বাউল শিল্পী মনোতোষ চক্রবর্তীর কাছে। বর্তমানে পলাশ সরকারের কাছে সাস্ত্রীয় সংগীতের তালিম নিচ্ছেন। এ বছর সাভার সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন। ভালো ফলাফলের আশাবাদী তিনি। সুইটির গ্রামের বাড়ি বাউল সম্রাট লালনের জেলা কুষ্টিয়ায়। বাবা ওষুধের ব্যবসা করতেন। মা সাধারণ গৃহীনি। বাবা মার সঙ্গে সাভারের জামগড়ায় বসবাস করছেন। প্রায় ১৪ বছর ধরে গানের সঙ্গে আছেন শিল্পী আফরিন সুইটি। তবে মূল গানের জগতে প্রবেশ করেন ২০১৬ সালে চ্যানেল আইয়ের ক্ষুদে গানরাজ সঙ্গীত প্রতিযোগিতায় অংশ গ্রহণের মাধ্যমে। সেখানে অংশগ্রহণ করে ১২তম হন। তবে প্রথম স্টেজ প্রোগ্রাম করেন সায়েম আহমেদ স্যারের অনুপ্রেরণা ও সার্বিক সহযোগিতায়। সেটা ২০১৫ সালে সাভারের একটি প্রাইমারি স্কুলে। সেদিন...

রামপাল তাপবিদ্যুৎ প্রকল্পের চোরাই মালামাল সহ একজন কে আটক করেছে র‍্যাব-৬ ট্রাক জব্দ

ছবি
খুলনা প্রতিনিধি-রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কন্সট্রাকশনের কাজে ব্যবহৃত বিভিন্ন লোহার সরঞ্জামাদি উদ্ধারপূর্বক চোর চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।  গত ১৫ জানুয়ারি ২০২৩ তারিখ রাত্র আনুমানিক ০৭.৩০ ঘটিকা থেকে ০৯.০০ ঘটিকার মধ্যে রামপাল থানাধীন সাতমারী সাকিনস্থ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেল কোম্পানী থেকে কন্সট্রাকশনের কাজে ব্যবহৃত প্রায় ১২০০ কেজি লোহার সামগ্রী যার অনুমান বাজার মূল্য ১,১০,০০০/- (একলক্ষ দশ হাজার) টাকা কে বা কাহারা লুট করে নিয়ে যায়। পরবর্তীতে ভেল কোম্পানীর সাইট ইনচার্জ অধিনায়ক, র‌্যাব-৬, খুলনা এর বরাবর একটি অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৬, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল এই সংক্রান্তে ছায়া তদন্ত শুরু করে এবং চুরিকৃত মালামাল উদ্ধার ও আসামীদের গ্রেফতারে অভিযান অব্যহত রাখে।।  এরই ধারাবাহিকতায়, র‌্যাব-৬, সদর কোম্পানীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ১৬ জানুয়ারি ২০২৩ তারিখ ১২.৪৫ ঘটিকার সময় খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন কাতিয়ানাংলা এলাকায় অভিযান পরিচালনা করে চোর চক্রের মূলহোতা ১। রাজু রায় (২৮), সাং-খলিসা, থানা-দাকোপ, জেলা-খুলনাকে গ্রেফতার করে...

মৃত্যু দন্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী নাজমুল হুদাকে বগুড়া থেকে আটক করেছে র‍্যাব

ছবি
 র‍্যাব১২'র বগুড়া ক্যাম্প ও র‍্যাব-২, ঢাকার যৌথ অভিযানে মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যু দন্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী গাইবান্ধার সুন্দরগঞ্জের রাজাকার নাজমুল হুদাকে বগুড়া থেকে গ্রেফতার করেছে র‍্যাব। ** র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‍্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‍্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়রে দিক নির্দেশনায় ১৬/০১/২০২৩ ইং তারিখ সন্ধ্যা ৬.০০  ঘটিকায়  র‍্যাব-১২’র বগুড়া ক্যাম্প ও র‍্যাব-২, ঢাকার যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে  বগুড়া জেলার সদর থানা এলাকায় একটি পরিচালনা করেন। উক্ত অভিযানে মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যু দন্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী গাইবান্ধার সুন্দরগঞ্জের রাজাকার নাজমুল হুদাকে...

মাদকদ্রব্য মামলায় ১ জনের যাবজ্জীবনের রায় দিয়েছে আদালত

ছবি
গীতি গমন চন্দ্র রায় গীতি।। স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় এক জনের যাবজ্জীবন রায় দিয়েছে আদালত।  জানা যায়,ঠাকুরগাঁওয়ে মোঃওমর ফারুক ওরফে ফারুক(২৮)নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।তবে একইসঙ্গে ২ লাখ টাকা জরিমানার আদেশ প্রদান করেছেন আদালত।১৬ ই জানুয়ারী ২০২৩ দুপুরে ঠাকুরগাঁওয়ের বিজ্ঞ দায়রা জজ মামুনুর রশিদ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) ও ১৪ (গ) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় প্রদান করে।আর এ মামলায় অপর আসামি মোঃ রবিউল ইসলামকে খালাস দেওয়া হয়। বিবরণে জানা যায়,২০২০ সালের ২৬ আগষ্ট রানীশংকৈল উপজেলার কনরাইট (কুমোরগঞ্জ) বাজারে পুলিশের এসআই মোঃখাজিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।এ সময় পুলিশ জানতে পারে পাশ্বর্তী বালিয়াডাঙ্গী উপজেলার বালিয়াবস্তি গ্রামের মো. আব্দুল আজিজের ছেলে মোঃওমর ফারুক ওরফে ফারুক(২৮)অটো চার্জারযোগে মাদকদ্রব্য বহন করছেন।পরে রানীশংকৈল উপজেলার নেকমরদ বাজারের সামনে সন্দেহাতিতভাবে একটি অটোচার্জারকে আটক করা হয়। সেখানে একটি জারকিনের ভেতরে বিশেষ কৌশলে থাকা ১৮৯ বোতল ফেনসিডিলসহ ওমর ফারুককে গ্রেফতার করে পুলিশ।তাকে জিজ্ঞাসাব...

আশুলিয়ার দুটি স্থানে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ি কে আটক করেছে ডিবি পুলিশ

ছবি
আশুলিয়ার কোন্ডলবাগ পুকুরপাড় ও কাঠগড়া দুর্গাপুর এলাকা থেকে ৩৫৫পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৬ জানুয়ারি ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।এসময় তিনি বলেন,গতকাল রাত্রে আশুলিয়ার কোন্ডলবাগ পুকুর ও কাঠগড়া দুর্গাপুর এলাকা থেকে ৩৫৫ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী-কে আটক করা হয়। আটককৃত আসামি হলেন,(১) আকাশ শিকদার (৩৩), পিতা-মৃত আব্দুল হাই শিকদার,গ্রাম- হাসেমপুর সিকদার বাড়ী,থানা-মতলব উত্তর,জেলা- চাঁদপুর, বর্তমান ঠিকানা কাঠগড়া মোল্লাপাড়া,মোঃ আতাউর রহমানের বাড়ীর ভাড়াটিয়া আশুলিয়া। (২) আওয়াল হোসেন (৩০),পিতা-তছর আলী,গ্রাম মানুপাড়া,থানা- নলিতাবাড়ী,জেলা-শেরপুর,বর্তমান ঠিকানা-দূর্গাপুর,জসিম হায়দার এর বাসার ভাড়াটিয়া,আশুলিয়া ঢাকা ঢাকা জেলার (উত্তর) ডিবি পুলিশের এস আই মোঃ সহিদুল ইসলাম,পিপিএম ও এস আই মোহাম্মদ শাহাদাত সঙ্গীয় ফোর্সসহ গতকাল রোববার রাত্র ৭টা ২০মিনিট ও ১০টা ৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার কোন্ডলবাগ পুকুর ও কাঠগড়া দুর্গাপুর এলাকায় বিশেষ অভিযান...

গাইবান্ধা পলাশবাড়ীতে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষ নিহত -৩

ছবি
ফজলার রহমান (নিজস্ব সংবাদদাতা)  গাইবান্ধার পলাশবাড়ীতে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৩ জন  নিহত ও  ২ জন হয়েছে।ঘটনাটি ঘটেছে ১৬ জানুয়ারি  সোমবার সকাল সারে ৮  টার দিকে পলাশবাড়ী উপজেলা সদরের চার মাথা মোড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান ঢাকা থেকে রংপুর অভিমুখে ছেড়ে আসা একতা পরিবহনের বারাকাত ব্যানারের দ্রুতগামী একটি নৈশ্য কোচ  ঢাকা মেট্রো-ব ১৫-২৮০৭ সকাল সারে আট টার দিকে পলাশবাড়ী চৌমাথা মোড়ে পৌছিলে ঘোড়াঘাট রোড থেকে আসা একটি মোটরসাইকেলকে প্রথমে চাপা দেয় এতে ঘটনাস্থলে মোটরসাইকে চালক সুবাস চন্দ্র (৩৫)ও আরোহী সুমন চন্দ্র(৪০) নামের ২ জন  ঘটনাস্থলে নিহত হয়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ২য় বারের মত গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি ট্রাক( ঢাকা মেট্রো- ট ১৬-২৪০৩) সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত ।এতে ট্রাকটি দুমরে যায়। বাসের অতিরিক্ত গতি থাকায় তৃতীয় দফায় বাসটি আবারোএকটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে বিদ্যুৎ( ৪০)নামে আরো একজন মোটর সাইকেল চালক নিহত হয়।এ নিয়ে নিহতের সংখ্যা দাড়ায় ৩ জন। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের মির্জাপুর গ্রামের গনেশ চন্দ্রের ছেলে সুবাস চন্দ্র (৩৫...

নাবালিকা কিশোরীকে দিনাজপুর থেকে অপহরণ মোহাম্মদপুর থেকে উদ্ধার করলো র‍্যাব-৪ আটক অপহরনকারী

ছবি
 ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকা হতে অপহৃত নাবালিকা ভিকটিম উদ্ধারসহ অপহরনকারী মোঃ আলফাজ@ আকাশ (২২)’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।   গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল  ১৫/০১/২০২৩ তারিখ রাতে ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে দিনাজপুর জেলার বিরল থানা এলাকা হতে অপহৃত নাবালিকা ভিকটিম উদ্ধারপৃর্বক অপহরনকারী মোঃ আলফাজ @ আকাশ (২২),’কে গ্রেফতার করে।    জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায়,  গ্রেফতারকৃত আসামী মোঃ আলফাজ@ আকাশ ভিকটিমকে প্রায় সময় প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। ভিকটিম প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ার স্কুলে থেকে বাড়ী ফেরার পথে গত ২৭/১১/২০২২ তারিখ বিরল বালিকা উচ্চ বিদ্যালয় এর পিছনে বড়মাঠের দক্ষিণ পূর্বকোনে অবস্থিত পুরাতন শহীদ মিনার এর নির্জন রাস্তার সামনে থেকে নাবালিকা ভিকটিম’কে জোর পূর্বক একটি মাইক্রো বাসে উঠিয়ে অপহরন করে। পরবর্তীতে ঢাকার মোহাম্মদপুর এলাকায় ভাড়া বাসায় আটকিয়ে রেখে ভিকটিম’কে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রর্দশন করে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষন করে।

নগদের ভুল নম্বরে পাঠানো বাবার চিকিৎসার টাকা পুলিশ কর্তৃক উদ্ধার ও প্রকৃত মালিককে হস্তান্তর

ছবি
  নগদের ভুল নম্বরে পাঠানো বাবার চিকিৎসার টাকা পুলিশ কর্তৃক উদ্ধার ও প্রকৃত মালিককে হস্তান্তরঃ জনৈক মোঃ মহাসিন মীর, পিতা- মোঃ সিরাজুল হক, সাং- পরীরখাল, ৯ নং  বালিয়াতলি ইউপি, থানা ও জেলা- বরগুনা তার বাবার চিকিৎসার জন্য ২০,০০০/- টাকা তার ভাইয়ের কাছে মোবাইল ব্যাংকিং নগদ-এর মাধ্যমে পাঠানোর সময় অসতর্কতাবশতঃ নাটোরের সিংড়া এলাকার এক ব্যাক্তির নম্বরে চলে যায়। উক্ত নম্বরে যোগাযোগ করে টাকা ফেরত চাইলে তিনি মোবাইলটি বন্ধ করে ফেলে। ভুক্তভোগী এ বিষয়ে বরগুনা সদর থানায় একটি সাধারণ ডাইরী করলে অফিসার ইনচার্জ, বরগুনা থানা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণের জন্য এসআই মারুফ আহমেদ কে দায়িত্ব প্রদান করেন। বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মহোদয় এবং অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), জনাব এস এম তারেক রহমান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দিক-নির্দেশনা প্রদান করেন। অতঃপর তদন্ত কর্মকর্তা এসআই মারুফ আহমেদ আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত ২০,০০০/- টাকা উদ্ধার করতে সক্ষম হন। অদ্য ১৫/০১/২০২৩ ইং বরগুনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এস এম তারেক রহমান উদ্ধারকৃত অর্থের প্র...

বাজিতপুরে আগামীর বিজয় নামের এনজিও অবৈধভাবে এফডিআর ও ডিপিএস নেওয়ার অভিযোগ

ছবি
নাঈম ইসলামক,কটিয়াদী  প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের মিরাপুর গ্রামে আগামীর বিজয় নামের এনজিও'র শাখা অফিস অবৈধভাবে এফডিআর ও ডিপিএস তাদের গ্রাহকদের নিকট থেকে অবৈধ পন্থায় লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।জানা যায়,আগামী বিজয় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় হচ্ছে কুলিয়ারচর উপজেলার আগরপুর বাসস্ট্যান্ড এলাকায়। জয়েন্ট স্টক কোম্পানির (ফার্মের) কনসালটেন্ট  জসিম উদ্দিনের সঙ্গে মুঠোফোনে আলাপ করলে তিনি বলেন আর.জে.এস.সি সনদ দিয়ে কোনো সংস্থা এফডিআর ও ডিপিএস করার কোনো অনুমতি নেই।তিনি বলেন   বাংলাদেশ ব্যাংকের এম আর এ সনদ নিয়ে তারা শাখা করতে পারবেন বলে উল্লেখ করেন। অত্র প্রতিষ্ঠানের আগরপুর প্রধান কার্যালয়ের ম্যানেজার মোঃ জুনায়েদ হোসেন এই প্রতিবেদককে বলেন,আপনারা যা ইচ্ছা, তা লিখেন এতে আমাদের কিছু যায় আসে না। বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মোরশেদা খাতুন এ প্রতিনিধিকে বলেন, মাইক্রো ক্রেডিট ও বিভিন্ন শাখা করতে হলে এমআরএ সনদ অবশ্যই লাগবে।তিনি বলেন এ বিষয়টি নিয়ে তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা নিবেন বলে উল্লেখ করেন।

প্রেমে বাঁধা, অভিমানে বিষ পান,১০ দিন পরে স্কুল পড়ূয়া ছাত্রীর মৃত্যু,,

ছবি
মোঃ মোশাররফ হোসেন মনির  স্টাফ রিপোর্টার বিষ পানের ১০ দিন পরে সেই স্কুল পড়ূয়া ছাত্রী শিরিন আক্তার মিমের মৃত্যু।  পিরোজপুরের ইন্দুরকানীতে প্রেমে বাঁধা দেয়ায় অভিমানে বিষ পান করে আত্মহত্যা করেছে  স্কুল পড়ুয়া শিরিন আক্তার মিম (১৩)।   ১২ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে তাঁর পরিবার ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে , নিহত স্কুল ছাত্রী ইন্দুরকানী সরকারি সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ছিলেন। নিহত ছাত্রী উপজেলার চাড়াখালী গ্রামের দিনমজুর রমজান সিকদারের মেয়ে শিরিন আক্তার মিম (১৩)। স্কুল পড়ুয়া শিরিন আক্তার মিম (১৩)’র সাথে পার্শ্ববর্তী সেউতিবাড়ীয়া গ্রামের মোঃ শাহীন কাজীর ছেলে রুজাইন কাজী (১৬) এর সাথে প্রেমের সম্পর্ক ছিলো। রুজাইন একটি মুটোফোন কিনে দেন মিমকে। এঘটনা ছেলের মা জানতে পেরে, মেয়ের বাড়ীতে এসে মেয়ের কাছ থেকে মোবাইলটি নিয়ে যায়। পরে এবিষয়টি নিয়ে উভয় পরিবারের মধ্যে কথাকাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গত ২ জানুয়ারী স্কুল ছাত্রী অভিমান করে ঘরে থাকা ঘাস নিধনের কীটনাশক পান করে। কীটনাশক পানের বিষয়টি তার পরিবার জানতে পারেনি। এর দুইদিন পর স্কুল ছাত্রী অসুস...

চুরি করতে গিয়ে ধরা,চিনে ফেলায় গলাটিপে হত্যা,প্রধান আসামি কে আটক করেছে র‍্যাব-১০

ছবি
 ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকার চাঞ্চল্যকর ও ক্লু-লেস কেয়ারটেকার হত্যাকান্ডের রহস্য উদ্্ঘাটন এবং আত্মগোপনে থাকা হত্যাকারী মাসুদ’কে রাজধানীর কাকরাইল এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।  গত ০৯ জানুয়ারি ২০২৩ খিঃ তারিখ আনুমানিক সকাল ০৯:৩০ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর ইস্পাহানী ২নং রোডস্থ জনাব আমিনুল ইসলামের বাড়ির কেয়ারটেকার মোঃ কাউসার খান (৪৭)’কে একই মালিকের পার্শ্ববর্তী বাড়ির কেয়ারটেকার নজরুল গার্ড রুমের ফ্লোরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। মোঃ কাউসার এর কোন সাড়া শব্দ না পেয়ে তিনি মোঃ কাউসার এর ছেলেকে খবর দেন। মোঃ কাউসার এর ছেলে উক্ত স্থানে এসে দেখতে পায় যে, তার বাবা মৃত অবস্থায় ফ্লোরে পড়ে আছে। সংবাদ পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ উক্ত স্থানে এসে সুরতহাল প্রস্তুতপূর্বক লাশ ময়না তদন্তের জন্য মিডফোর্ড হাসপাতাল, ঢাকায় প্রেরন করেন। উক্ত ঘটনায় নিহত কাউসার এর ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-২৪ তারিখ-১০ জানুয়ারী ২০২৩ খ্রিঃ; ধারা-৩০২/৩৪/৩৮০ পেনাল কোড। প্রাথমিকভাবে মৃত কাউসার’কে শ্বাসরোধ...

সাভারে বাসা থেকে ৭১ টিভির সাংবাদিক আশরাফ সিজেলকে অপহরণ চেষ্টা,পুলিশের সহায়তায় উদ্ধার

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ - ঢাকার সাভারে নিজ বাসার কক্ষ থেকে একাত্তর টেলিভিশনের সাভার প্রতিনিধি আশরাফ সেইজেল এর উপর হামলা ও অপহরণের চেষ্টা করা হয়েছে। রবিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে সাভার পৌরসভার ভাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আশরাফ সেইজেল নিজেই তার উপর হামলা ও অপহরণের বিষয়টি তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন।  সূত্র জানায়, মহসিন বাবুর নেতৃত্বে একদল সন্ত্রাসী এই হামলা ও অপরনের ঘটনা ঘটিয়েছে।   খবর পেয়ে তাকে উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। বর্তমানে তিনি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

গুলশানে লেনদেনের জেড়ে রেষ্টুরেন্টের ভিতর গোলাগুলি আহত-২, আটক -১

ছবি
নিউজ ডেস্ক - রাজধানীর গুলশানে একটি রেস্টুরেন্টের ভেতরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন ২ জন। ঘটনাস্থল থেকে ১ জনকে আটক করেছে পুলিশ। রোববার,১৫ জানুয়ারি,বিকেলে গুলশান এলাকায়  এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই রেস্টুরেন্টের ভেতর টাকা লেনদেন নিয়ে জটিলতার জেরে সংঘর্ষে জড়ায় দু’পক্ষ। এক পর্যায়ে শুরু হয় গোলাগুলি। এ ঘটনায় দু’জন গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি। আটক ব্যক্তির পরিচয়ও এখনো জানা যায়নি। এ বিষয়ে প্রশাসন মিডিয়া বৃফিং করবে বলে জানা যায়

র‍্যাব-১২'র অভিযানে বগুড়ায় ৪৩ কেজি গাজাসহ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

ছবি
 র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‍্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‍্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিক নির্দেশনায় গত ১১/০১/২০২৩ ইং তারিখ রাত ০৯.০০  ঘটিকায়  র‍্যাব-১২’র বগুড়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে  বগুড়া জেলার চারমাথাস্থ রংপুর-ঢাকা মহাসড়কের উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে ৪৩ কেজি গাজাসহ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত ০১ টি ট্রাক জব্দ করা হয়।  গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ মহিদুল ইসলাম @ মদুল (৩৯), পিতা- মোঃ আব্দুস সামাদ, সাং- মোস্তফি, থানা-সদর, জেলা-লালমনিরহাট।

রাত দেরটায় স্বামী স্ত্রী ঝগড়া,লাকড়ি দিয়ে পিটিয়ে মারলেন স্ত্রী কে, পুলিশের হাতে আটক স্বামী

ছবি
 লাকড়ি দিয়ে পিটিয়ে স্ত্রী হত্যা, স্বামী আটক সাভারের আশুলিয়ায় সুবর্ণা আক্তার (২৩) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) মাঝরাতে আশুলিয়া থানাধীন বুড়িরবাজার বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্বামী জনিকে (২৫) গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। পুলিশ জানায়, নিহত সুবর্ণা আক্তারের গ্রামের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার আরামনগর এলাকায়। তার স্বামী অভিযুক্ত জনি জামালপুর জেলার সদর উপজেলার কলাবাধা এলাকার জুয়েল মিয়ার ছেলে। বৃহস্পতিবার রাত আনুমানিক দেড়টার দিকে নিহত সুবর্ণা আক্তার ও তার স্বামী জনির মধ্যে ঝগড়া লাগে। এক পর্যায়ে অভিযুক্ত জনি রান্নার জন্য ব্যবহৃত কাঠের লাকড়ি দিয়ে আঘাত করলে সে অচেতন হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি জানান সুবর্ণা আগেই মারা গেছেন। পরে প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ এসে জনিকে গ্রেফতার করে। এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিন আহমেদ নয়ন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।...

রাজধানীর দারুসসালাম থেকে চাকরি সরকারি চাকরি দেওয়ার দুই প্রতারককে আটক করেছে র‍্যাব-৪

ছবি
  *ঢাকা মহানগরীর দারুস সালাম থানাধীন এলাকা থেকে বিভিন্ন বাহিনীতে চাকুরি দেবার নামে প্রতারণাকারী চক্রের মূলহোতাসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪*। এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। সাম্প্রতিককালে প্রতারণার নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ জনগনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর প্রতারক চক্র। জঙ্গীবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং অন্যান্য অপরাধের পাশাপাশি সাম্প্রতিক এসব প্রতারক চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা তৎপর। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ইং ১২/০১/২০২৩ তারিখ সন্ধ্যায় ঢাকা মহানগরীর দারুস সালাম থানাধীন এলাকায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের মূলহোতা সহ নিম্নোক্ত আসামীদ্বয়’কে গ্রেফতার করতে সক্ষম হয়। (ক) *মোঃ নুর আলম (৬০), জেলা- বাগেরহাট*। (খ) *ওয়াজিয়ার রহমান @ বাবুল (৫২), জেলা- বাগেরহাট*   প্র...

আশুলিয়া বাসাইদ থেকে ডাকাত দলের এক নেতা কে আটক করেছে র‍্যাব-৪

ছবি
  রাকিবুল ইসলাম সোহাগ -ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাসাইদ এলাকা হতে পেশাদার খুনি ও কুখ্যাত ডাকাত দলের নেতা হযরত আলী (৩৮)’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।*  গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল অদ্য ১৩ জানুয়ারি ২০২৩ তারিখ দুপুরে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাসাইদ এলাকায় অভিযান পরিচালনা করে সাভারের চাঞ্চল্যকর ভিকটিম শহিদুল ইসলাম হত্যা ও তার লাশ গুম করে অটোরিকশা ডাকাতিসহ একাধিক ডাকাতি ও হত্যা মামলার পলাতক আসামী ডাকাত দলের নেতা *মোঃ হযরত আলী (৩৮)*, জেলা-ঢাকা’কে গ্রেফতার করতে সমর্থ হয়। ঘটনার বিবরণে জানা যায়, ভিকটিম শহিদুল ইসলাম শহীদ মানিকগঞ্জ জেলার বাড়ারিয়া এলাকার স্থানীয় বাসিন্দা। ভিকটিম শহীদ সাভার মডেল থানাধীন রাজাসন এলাকায় ভাড়া বাসায় থেকে ভাড়ায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে বসবাস করে আসছিল। প্রতিদিনের ন্যায় গত ১০ জুন ২০২২ তারিখ সন্ধ্যায় গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে রাতে আর বাসায় ফেরেনি। বাসায় না ফিরলে ভিকটিমের স্ত্রী লাইলী বেগম ভিকটিমের ব্যবহৃত মোবাইলে কল করলে তা বন্ধ পান। পরবর্তীদিন ১১ জুন ২০২২ তারিখে সকালে ভিকটিমের স্ত্রী অটোরিকশা গ্যারেজ, পরিচিত দোকানপাট, তা...

দ্রুত গতিতে গাড়ি চালিয়ে পিক-আপে ধাক্কা দেওয়ায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে হত্যা মামলার মূল আসামি ঘাতক ড্রাইভার কে আটক করেছে র‍্যাব

ছবি
দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ডিউটিরত পুলিশ পিকআপ ভ্যানে পিছন থেকে ধাক্কা দিয়ে পুলিশ সদস্য হত্যা সংক্রান্ত ক্লুলেস মামলার রহস্য উদঘাটন এবং প্রধান অভিযুক্তকে  টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর থানাধীন আশেকপুর বাইপাস এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি-০৩, টাঙ্গাইল ক্যাম্প।*   উল্লেখ্য যে, গত ০৭-০৮-২০২২ খ্রিঃ তারিখ রাত অনুমান ০২:২২ ঘটিকার সময় গোড়াই হাইওয়ে থানার ডিউটিরত একটি পিকআপকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন সূত্রাপুর সাকিনস্থ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী লেনের উপর অজ্ঞাতনামা বাসের অজ্ঞাতানামা চালক পিছন থেকে স্ব-জোরে ধাক্কা দিলে পিকআপ এর পিছনে বসে থাকা পুলিশের এক জন কনস্টেবল নিচে রাস্তায় পড়ে যায় এবং ঘাতক গাড়ীর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। উক্ত ঘটনায় গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে একটি মামলা রুজু হলে তদন্তে উন্নত প্রযুক্তির সহায়তায় উপরোক্ত অজ্ঞাতনামা বাস ও অজ্ঞাতনামা বাসের চালককে চিহ্নিত করা হয়। উপরোক্ত অজ্ঞাতনামা বাস হল ঢাকা-বনপাড়া-ঈশ্বরদী-বাঘা রুটে চলাচলকারী SONY বাস এবং অজ্ঞাতনামা বাসের চালকের নাম মোঃ মিজানুর রহমান।

আশুলিয়ায় শিশু সিনথিয়াকে ধর্ষণের পর হত্যা, দুই দফা মুক্তিপণের পর পায়োনিষ্কাশন ড্রেনে পেলো লাশ

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ - ঢাকার আশুলিয়ায় ছয় বছরের শিশু সিনথিয়াকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সোমবার (০৯ জানুয়ারি) দুপুরে আশুলিয়া থানা পুলিশ আসামি আব্দুল কাদের (রাকিব)কে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এর আগে, শনিবার (০৭ জানুয়ারি) সন্ধ্যায় গ্রেপ্তার কাদেরের দেওয়া তথ্য অনুযায়ী আশুলিয়ার খেজুর বাগান এলাকার নুরুল হক সরকারের মালিকানাধীন টিনসেড বাড়ির পয়োনিষ্কাশন ড্রেন থেকে শিশু সিনথিয়ার মরদেহ উদ্ধার করে র‌্যাব। পরে রোববার (৮ জানুয়ারি) রাতে গ্রেপ্তার আব্দুল কাদেরকে আশুলিয়া থানায় হস্তান্তর করে র‌্যাব-৪।  শিশুটির বাবা জসিনূর রহমান তাকে প্রধান আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আসামি কাদের সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ পুনর্বাসন গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। শিশু সিনথিয়ার বাবার বাড়ি নীলফামারী জেলায়। মা-বাবার সঙ্গে আশুলিয়ার খেজুর বাগান এলাকায় ভাড়া বাড়িতে থাকত সে। একই বাসায় ভাড়া থেকে পোশাক কারখানায় কাজ করত কাদের। পুলিশ বলেছে, সুরতহাল প্রতিবেদনে শিশুটিকে হত্যার আগে ধর্ষণের আলামত মিলেছে। তাদের ধারণা, হত্যার আগে শিশুটি ধর্ষণের শ...

সিএনজি করে মাদক পাচারের সময় র‍্যাবের হাতে ১৩ কেজি গাঁজা সহ আটক দুই মাদক কারবারি

ছবি
  র‍্যাব-১১, সিপিসি-২ কর্তৃক কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন চাঁপাপুর বাখরাবাদ এলাকা হতে ১৩ কেজি গাঁজা ও ০৯ বোতল স্কাফ’সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ। নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অদ্য ১০ জানুয়ারী ২০২৩ইং তারিখ সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন চাপাপুর বাখরাবাদ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৩ কেজি গাঁজা ও ০৯ বোতল স্কাফ’সহ দুইজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ ১। কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আনন্দপুর গ্রামের আবু তাহের এর ছেলে মোঃ আবুল কালাম (৩৫); এবং ২। একই থানার নসড়াইল গ্রামের মাইন উদ্দিন @মালু মিয়া এর ছেলে মোঃ আমান পাভেল (২২)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।   প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত সিএনজি ব্যবহার করে পরস্পর যোগসাজশে কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ও স্কাফ’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্...

টিকটকার কর্তৃক অপহরণের স্বীকার স্কুল ছাত্রী র‍্যাবের সহায়তায় উদ্ধার আটক -৩

ছবি
  তিন টিকটকার কর্তৃক চট্টগ্রামের ভুজপুর এলাকা হতে ৮ম শ্রেণীতে অধ্যয়নরত ১২ বছরের নাবালিকা মেয়েকে অপহরণ: অপহৃত ভিকটিম উদ্ধারসহ অপহরণকারীদের আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।  বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবরুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। অপহৃত ভিকটিম ১২ বছর বয়সের এবং চট্টগ্রাম জেলার ভুজপুর থানাধীন একটি স্কুলে ৮ম শ্রেণীতে পড়ুয়া একজন ছাত্রী। গত প্রায় ০৮ মাস পূর্বে আসামী রুয়েল আহমেদ(২১) এর সাথে টিকটকের মাধ্যমে ভিকটিমের পরিচয় হয়। উক্ত পরিচয়ের সূত্র ধরে রুয়েল আহম...

র‍্যাব-১১ এর অভিযানে লক্ষ্মীপুর সদর হতে ৪০,০০০ পিস ইয়াবা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবি
  র‌্যাব-১১ এর অভিযানে লক্ষ্মীপুর সদর হতে ৪০,০০০ পিস ইয়াবা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।  র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত ভাবে অভিযান পরিচালনা করে থাকে। জঙ্গি, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত, মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন অপরাধীকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।  ০৯ জানুয়ারী ২০২৩ইং তারিখ র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর জেলার সদর থানাধীন পূর্বচর রমনী মোহন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ হাফিজ উল্লাহ @ বাহাদুর মাঝি (৫৮) নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় আসামীর হেফাজত হতে প্রায় ০১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ৪০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।   প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ হাফিজ উল্লাহ @ বাহাদুর মাঝি (৫৮) লক্ষ্মীপুর জেলার সদর থানাধীন পূর্বচর রমনী মো...