সাভারে বাসা থেকে ৭১ টিভির সাংবাদিক আশরাফ সিজেলকে অপহরণ চেষ্টা,পুলিশের সহায়তায় উদ্ধার


রাকিবুল ইসলাম সোহাগ -

ঢাকার সাভারে নিজ বাসার কক্ষ থেকে একাত্তর টেলিভিশনের সাভার প্রতিনিধি আশরাফ সেইজেল এর উপর হামলা ও অপহরণের চেষ্টা করা হয়েছে।

রবিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে সাভার পৌরসভার ভাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আশরাফ সেইজেল নিজেই তার উপর হামলা ও অপহরণের বিষয়টি তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন। 

সূত্র জানায়, মহসিন বাবুর নেতৃত্বে একদল সন্ত্রাসী এই হামলা ও অপরনের ঘটনা ঘটিয়েছে।  

খবর পেয়ে তাকে উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। বর্তমানে তিনি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাজধানীর উত্তরখান থেকে প্রতারনার অভিযোগ ৭ জন কে গ্রেফতার করেছে র‍্যাব-১

গুলশানে লেনদেনের জেড়ে রেষ্টুরেন্টের ভিতর গোলাগুলি আহত-২, আটক -১

৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন আশুলিয়া থানা ছাত্রলীগ