পোস্টগুলি

ইয়ারপুর ৬ নং ওয়ার্ডের নিশ্চিন্তপুরে মেম্বার পদপ্রার্থীর নির্বাচনী অফিস উদ্বোধন

ছবি
মোঃ সোহাগ:- ইয়ারপুর ৬ নং ওয়ার্ডের নিশ্চিন্তপুরে মেম্বার পদপ্রার্থীর নির্বাচনী অফিস উদ্বোধন। আজ সন্ধা ৬:টায় আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় হাজী কাদির মাষ্টার সুপার মার্কেটে এই অফিস উদ্বোধন করা হয়।  ঢাকার অদুরে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী হাজী মোঃ শহিদুল ইসলাম মোল্লার নির্বাচনী পরিচালনার অফিস উদ্বোধন হয়েছে দোয়া মাহফিলের মধ্যদিয়ে। এ সময় দোয়া মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের সাবেক ইমাম আমিনুল ইসলাম,। সভাপতির বক্তব্যে,আঃ গনি মাষ্টার বলেন, শহিদুল মোল্লা এলাকার সন্তান আমরা দলমত নির্বিশেষে তাকে প্রতিনিধি বানালে এলাকার  উন্নয়ন হবে।মন থেকে আমরা দোয়া করি তার জন্য।।। এ সময় মেম্বার পদপ্রার্থী হাজী মোঃ শহিদুল ইসলাম মোল্লা বলেন,আমি আপনাদের এলাকার সন্তান, চরার পথে কোন ভুলত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমাকে আপনারা প্রতিনিধি বানালে মহল্লার সকলের মতামতে আমি এলাকার উন্নয়নে সর্বদা কাজ করে যাবো ইনশাআল্লাহ।  এসময় উক্ত নির্বাচনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আঃ গনি মাস্টার, বিশেষ অতিথি ছিলেন,মোঃ আকবর মোল্লা, ফারুক আহমেদ,হাজী কাদির মাষ্টার, হাজী ইয়াকুব মুন্...

মজিদবাড়িয়া দুই চেয়ারম্যান প্রার্থীর সমার্থকদের মধ্যে সংঘর্ষে আহত- ৬

ছবি
মোঃ সুজন সিকদার, মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ  ৩য় ধাপের ইউপি নির্বাচনে মির্জাগঞ্জ উপজেলা ৬ নং মজিদবাড়িয় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়। গত শুক্রবার (১৯ নভেম্বর) দুফুরের দিকে আটঘরে এ ঘটনা ঘটে।  স্থানীয়রা জানায়, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে মির্জাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আনুষ্ঠিত হবে। প্রতীক বরাদ্দের পর থেকে প্রচারণায় নেমে পড়ে প্রার্থী সমর্থকরা। শুক্রবার দুপুরে দিকে নৌকা প্রতিকের সমার্থকরা পোস্টার আটঘরে লাগতে যায় তখন, আনারশ প্রতীকের সমার্থকরা সেখানে প্রচার প্রচারনা করেন এ সময় উভয় পক্ষের সাথে কথা কাটাকাটি হয়। পরর্বতীতে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুই পক্ষের ৬ জন আহত হয়। খবর পেয়ে মির্জাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  ঘটনাস্থলে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌস এলাকায় পরবর্তী সহিংসতা এড়াতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতিক চেয়ারম্যান প্রা‍র্থী মোঃ গোলাম সরোয়ার ...

পুলিশের দুটি হেলিকপ্টার ক্রয়ে রাশিয়ার সাথে চুক্তি স্বাক্ষর

ছবি
 পুলিশের দুটি হেলিকপ্টার ক্রয়ে রাশিয়ার সাথে চুক্তি স্বাক্ষর ঢাকা, ১৯ নভেম্বর ২০২১ খ্রি. জননিরাপত্তা বিধান এবং দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা ও দক্ষতা আরও বৃদ্ধির লক্ষ্যে জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্স থেকে দুটি এমআই-১৭১এ২ হেলিকপ্টার ক্রয়ের চুক্তি স্বাক্ষর হয়েছে। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এবং জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্সের  মহাপরিচালক Andrey Boginskiy ভার্চুয়ালি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। আজ (শুক্রবার) সকাল সাড়ে এগারোটায় পুলিশ হেডকোয়ার্টার্সের  হল অব প্রাইডে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন,  বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান অ্যাম্বেসেডার Alexander Mantytsky, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিগণ,  ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ উপস্থিত ছিলেন। অপরদিকে, জেএসসি  রাশিয়ান হেলিকপ্টার্সের মহাপরিচালক Andrey Boginskiy এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন...

আমির খসরু মাহমুদের পক্ষে মোটরসাইকেল শোডাউন করলেন মোঃসুমন

ছবি
আহসান হাবীব, স্টাফ রিপোর্টার নোয়াখালী সুবর্ণচর উপজেলার আসন্ন ৫নং চরজুবিলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, সুবর্ণচর উপজেলা যুবলীগের ১নং যুগ্ম আহবায়ক, আমির খসরু মাহমুদের পক্ষে বিশাল মোটরসাইকেল  শোডাউন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধারপর বেশ কয়েকটি  মটরসাইকেল নিয়ে প্রচার মিছিল বের হয়। ৫নং ওয়ার্ড মন্নান সারেং এর দোকান  থেকে শুরু হয়ে শোডাউনটি ইউনিয়নের  বিভিন্ন এলাকা প্রদক্ষীণ করে। এ সময় আমির খসরু মাহমুদের পক্ষে শ্লোগানে শ্লোগানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে তার কর্মী সমর্থকেরা। শোডাউনে নেতৃত্ব দেন ৫নং ওয়ার্ড যুবলীগের সহ সাধারণ সম্পাদক  মোঃ সুমন।

কবিতা শেষ প্রহর

ছবি
 শেষ প্রহর নাজমুল সাকিব  আসো যদি ফিরে কখনো,  দেখবে আমি একা। তোমার আশায় পথ চেয়ে,  কাটাই কত বিরহ-ব্যাথা। সুখ নামের সুখপাখি, দিয়ে গেছে ফাঁকি।  তবুও তোমার হারানো স্মৃতি,  জীবনের পাতায় প্রতিনিয়তই আঁকছি। আনন্দে আমার যেই মন থাকতো প্রফুল্ল, অজানা পথে আজ মনটাই বিচলিত।  যেন উত্তাল সাগরের ঢেউ ভয় লাগে না মনে,  কেননা,অথৈ জল খেলা করছে দুই নয়নের পানে। জীবনের শেষ শয্যায় দিন বুঝি যায়-যায়, ভাঙা মন নতুন আশায় তবুও থাকে তোমার অপেক্ষায়। সংক্ষিপ্ত সারমর্মঃএখানে কবিতার নাম হচ্ছে 'শেষ প্রহর' বলতেই বোঝা যায় যে, কবির জীবনের অপেক্ষার একেবারে শেষ সময়টার কথা। এছাড়াও কবিতার শব্দের বল থেকে অনুভব করা যায় কবির মনটা বেদনাসিক্ত এবং জর্জরিত।ব্যাথিত মন নিয়ে তিলে তিলে নিজেকে নিঃশেষ করার দ্বারপ্রান্তে এসেও কবি তাঁর প্রিয়জনকে আকুতি আর আর্তনাদে ব্যাথিত সুরে কাছে পাওয়ার প্রত্যাশা ব্যাক্ত করেছেন নিরবধি।

গোয়ালমাঠ রসিকলাল মাধ্যমিক বিদ্যালয় সাবেক ভিপি সোহাগ শেখ।

ছবি
কচুয়া উপজেলা প্রতিনিধি: সোহাগ শেখ        বঙ্গবন্ধু জাতির পিতা একাত্তরের নায়ক         এদের জুড়ে ছিল তুমি স্বাধীনতার গায়ক                তোমার ডাকে উঠলো জেগে               লক্ষ কোটি প্রাণ  তুমি দিলে এই জাতিকে       স্বাধীনতার ঘ্রাণ জাতির পিতা তুমি ছাড়া       এদেশ যেন শূন্য আসতে যদি আবার ফিরে       আমরা হতাম পূর্ণ

সুন্দরবনের আলোরকোলে সন্ধ্যায় রাস পূর্ণিমা পুজা, ভোরে সমুদ্রের জোয়ারে পুণ্যস্নান

ছবি
মোঃ আবুরায়হান ইসলাম,,  বাগেরহাট জেলা প্রতিনিধি,,  সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের আলোরকোলে বঙ্গেপসাগর মোহনায় আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় সনাতন হিন্দু ধমার্লম্বিদের রাস পূর্ণিমায় ঐতিহাসিক রাসপুজা অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার (১৯ নভেম্বর) ভোরে  ভোরে সমুদ্রের জোয়ারের পানিতে সনাতন হিন্দু ধমার্লম্বিরা পাপ মোচনের আশায় অংশ নেবেন রাস পূর্ণ স্নানে।  এবারের রাস পূর্ণিমার রাসপুজা ও রাস পূর্ণ স্নানে অংশ নিতে হাজার হাজার সনাতন হিন্দু  ধমার্লম্বিরা এখন অবস্থান করছেন সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে। তবে, এবার রাস পূর্ণিমার পূর্ণ স্নান- রাসপুজার অনুমতি দেয়া হলেও সুন্দরবনের জীববৈচিত্র সংরক্ষণের স্বার্থে রাস মেলা অনুমতি দেয়নি বন বিভাগ।  বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকতার্ (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন  এতথ্য নিশ্চিত করে বলছে, এবারের রাস পূর্ণিমায় পূজা ও পুণ্যস্নানের জন্য সীমিত পরিসরে শুধুমাত্র  সনাতন ধমার্বলম্বলীদের সেখানে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। এবার রাস পূজা ও পুণ্যস্নান অনুষ্ঠানে  যেতে দেয়া হয়নি সনাতন হিন্দু ধর্মলম্বি ছাড়া ...

কোটি টাকার বিদেশি শাড়ী ফেলে পালিয়ে যায় পাচারকারীরা, দাবি কোস্টগার্ডের

ছবি
মোঃআবুরায়হান ইসলাম,,, বাগেরহাট জেলা প্রতিনিধি,,, শুল্ক ফাঁকি দিয়ে সমুদ্র পথে আসা বিপুল পরিমানের বিদেশি শাড়ীর একটি চালান জব্দ করেছে কোস্টগার্ড। গত ১৬ ও ১৭ নভেম্বর দুদিন অভিযান চালিয়ে মোংলার হলদিবুনিয়ার খালে এই শাড়ীর অবৈধ চালান জব্দ করে তারা। তবে তাদের অভিযান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায় বলে কোস্টগার্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এ কারনে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি তারা। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে এক প্রেস বার্তায় কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি এই দাবি করেন। প্রেস বার্তায় তিনি উল্লেখ করেন, জব্দকৃত ৮৩৩ পিস শাড়ী, ৫৯ পিস লেহেঙ্গা ও ১০০ পিস চাদরের মূল্য এক কোটি ১৫ হাজার টাকা।   উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা  গ্রহনের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে কোস্টগার্ড খন্দকার মুনিফ তকি। # #

কটিয়াদীতে সরকারি টয়লেট নির্মানের কাজে ব্যাপক অনিয়ম।

ছবি
মো:মোফাসসেল সরকার, কিশারগঞ্জ জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জের কটিয়াদীতে সরকারী অনুদানে নির্মিত টয়লেটের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার মসূয়া ইউনিয়নের কাজিরচর বাজারে ২০ বছর আগে নির্মিত টয়লেটটির পুঃননির্মানের জন্য জেলা পরিষদ কর্তৃক একটি দরখাস্ত পেশ করা হয়। পরবর্তীতে জেলা পরিষদ কর্তৃক স্থানীয় মসূয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি এবং কাজিরচর নেছারিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আবুল কাশেম ভুঁইয়া (খোকন মাস্টার) কে প্রকল্পের সভাপতি করে একটি বাজেট হস্তান্তর করা হয়।  এ প্রসঙ্গে স্থানীয় এলাকাবাসী ও কাজিরচর বাজারের ব্যবসায়ীদের অভিযোগ ২০ বছর আগে বাজারে নির্মিত টয়লেটের পুরাতন আস্তর ভেঙে  তার উপরে নতুন প্লাস্টার সংযুক্ত করে নতুন টয়লেটের রূপ দিয়ে প্রকল্প কাজের সমাপ্তি করেন৷ এলাকাবাসী আরোও অভিযোগ করেন, অতীতে তৎকালীন সংসদ সদস্য মরহুম ডা. আব্দুল মান্নান কর্তৃক বরাদ্দকৃত একটি টিনশেড মসজিদের টি.আর আত্মসাৎের কাজের সাথে জড়িত ছিলেন তিনি। পরবর্তীতে এ প্রসঙ্গে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেন এলাকাবাসী (যার ডায়েরী ন...

উপজেলা নির্বাহী কর্মকর্তা টিভি প্রদান করলো লংগদু প্রেস ক্লাবকে

ছবি
মোঃ বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি)  লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা লংগদু উপজেলা প্রেসক্লাবে চিত্ত বিনোদনের জন্য একটি এল ই ডি টিভি প্রদান করেন। ১৮ নভেম্বর রোজ বৃহস্পতিবার বেলা ১২.০০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে টিভি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  এসময় উপস্থিত ছিলেন  লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈনুল আবেদীন, উপজেলা প্রকৌশলী ড. জিয়াউল ইসলাম মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ যুবায়ের হোসেন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি এখলাছ মিঞা খান, সাধারণ সম্পাদক ওমর ফারুক মুছাসহ আরো উপস্থিত ছিলেন আবু দারদা (আরমান) ও আলমগীর হোসেন সিনিয়র সদস্য লংগদু প্রেস ক্লাব।  এসময় নির্বাহী কর্মকর্তা মাঈনুল আবেদীন বলেন সাংবাদিকরা জাতির দর্পণ স্বরূপ। সাংবাদিকদের লেখনিতে এলকার অন্যায়, অসংগতি, উন্নয়ন কর্মকান্ড তরান্বিত হয়।সাংবাদিকদের ন্যায় ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানিয়ে তিনি আরো বলেন প্রেসক্লাবে সকল চাহিদা ধীরে ধীরে মেটানো হবে।

" কেডিকে ইউনিয়ন দেহাটি খন্দকার সাহেবের বাসভবনে ৭৪ তম বার্ষিক ইছালে সাওয়াব "

ছবি
মোঃ রিয়াদ মন্ডল জীবননগর উপজেলা প্রতিনিধিঃ  আজ  বুধবার জীবননগর উপজেলা কেডিকে ইউনিয়ন খন্দকার সাহেবের বাসভবনে ৭৪ তম বার্ষিক  ইছালে সাওয়াব অনুষ্ঠিত আজ বাদ আছর ।প্রধান বক্তা ছিলেনঃ হাফেজ মাওলানা নুরে ইব্রাহিম।  মেহেরপুর,  ২য় বক্তাঃ হয়রত মাওলানা আব্দুল সাত্তার সাহেব। কাশিপুর জীবননগর।  ৩য় বক্তাঃ হয়রত মাওলানা আনিছুর রহমান জীবননগর  প্রধান অতিথিঃ ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ।বিশেষ অতিথিঃ কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খায়রুল বাশার শিপলু। উক্ত ইছালে সাওয়াব এর সভাপতিত্বে করেন। জনাব আশরাফুল ইসলাম।  উক্ত ইছালে সাওয়াবের হাজারো ইসলাম প্রিয় মানুষ অংশ গ্রহণ করে। আশেপাশে  গ্রাম থেকে দলে দলে মানুষ ওয়াজ মাহফিলে যোগদান করছেন।

মির্জাগঞ্জে আওয়ামী লীগের পাঁচ বিদ্রোহী প্রার্থী বহিস্কার

ছবি
মোঃ সুজন সিকদার, মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ দলীয় সিদ্ধান্ত অমান্য করে নৌকা প্রতীকের বিরুদ্ধে তৃতীয় ধাপের আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে অংশগ্রহণ করায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পাঁচ নেতাকে আ’লীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) পটুয়াখলী জেলা আ’লীগ সভাপতি ও সধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয় । বহিষ্কৃত নেতারা হলেন, উপজেলা আ’ লীগের উপদেষ্টা আবদুল মালেক আকন, যুগ্ম সাধারন সম্পাদক মো: মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল বশার নসির, যুগ্ন সাধারন সম্পাদক আনোয়ার হোসেন বাবুল মল্লিক, সহ- সভাপতি আবদুল আজিজ হাওলাদার । জানা যায়, আ’ লীগ এর বিদ্রোহী প্রার্থী হিসেবে মাধবখালী ইউনিয়ন থেকে আবদুল মালেক আকন আনারস ও বর্তমান চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম চশমা,মির্জাগঞ্জ থেকে আবুল বশার নাসির আনারস ,আমড়াগাছিয়া ইউনিয়ন থেকে আনোয়ার হোসেন বাবুল মল্লিক আনারস এবং দেউলী সুবিদখালী ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান আবদুল আজিজ হাওলাদার আনারস প্রতীকে নির্বাচন করছেন।

প্রবাসীর জমি দখল করে ঘর নির্মাণ

ছবি
মোঃ সুজন সিকদার, মির্জাগঞ্জ পটুয়াখালী প্রতিনিধিঃ  পটুয়াখালীর মির্জাগঞ্জে কপালভেড়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মোঃ আল- আমিনের ১৪ শতাংশ জমি জোরপূর্বক ঘর তুলে দখল করার অভিযোগ পাওয়া গেছে।আল আমিন মির্জাগঞ্জ প্রবাসী এশোসিয়োনের  সিঙ্গাপুর শাখার সাংগঠনিক সম্পাদক। এ ঘটনায় ওই এলাকার আঃ রহিম মুসুল্লীর ছেলে মতিউর রহমান (৪৮), ও রুহুল আমিন (৪৫)সহ ৩ জনকে আসামি করে ১৫ নভেম্বর রাতে মির্জাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন আল- আমিনের স্ত্রী উম্মে হাবিবা খানম। অভিযোগে সুত্রে জানাজায় মতিউরেরা এলাকায় ভূমিদস্যু প্রকৃতির লোক। প্রভাবশালী বলে তাদের বিরুদ্ধে কেউ কোন প্রতিবাদ করে না। দীর্ঘদিন যাবৎ আল- আমিনের পৈত্রিক ও ভোগদখলীয় জে এল নং-৩৮ , খতিয়ান নং-৫০, দাগ নং- ৩৭ এর ১৪ শতাংশ সম্পত্তি নিয়ে তাদের সাথে বিরোধ চলছিল। ওই বিরোধী জমিতে তারা অবৈধভাবে অনুপ্রবেশ করে জমির মাটি কেটে জমির আকৃত নষ্ট করে জোরপূর্বক ঘর তুলে জমি দখলে নেয়। এতে আল - আমিনের মা, ও স্ত্রী তাদের বাধা দিলে অস্ত্রের মুখে জিম্মি করে প্রাণনাশের হুমকি ও অকথ্য ভাষায় গালি দেয়। এ বিষয়ে অভিযুক্ত মতিউরের মুঠোফোনে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়ন...

শরণখোলায় এই প্রথম ধর্মীয় ভাবে জনতার দৃষ্টি কেড়েছেন চেয়ারম্যান

ছবি
মোঃ মোশাররফ হোসেন মনির( বাগেরহাট) শরণখোলা প্রতিনিধি  বাগেরহাট জেলা শরণখোলা উপজেলার ৩ নং রায়েন্দা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আজমল হোসেন (মুক্তা), পরিষদের কার্যক্রমের শুরুতেই জামাতে নামাজ আদায়ের জন্য সুন্দর  পরিপাটির আয়োজন করেছেন,বিষয়টি ধর্মপ্রান মুসল্লিদের হৃদয় স্পর্শ করেছে,এটি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। রায়েন্দা বাজারের বাসিন্দা মোঃ নজরুল ইসলাম খাঁন বলেন পরিষদ ভিত্তিক এই মহৎ উদ্যোগ নেওয়ায় চেয়ারম্যান সহ পরিষদ বর্গের জন্য দোয়া করি আল্লাহ তাদের কবুল করুক। আমার সংবাদ পত্রিকার শরণখোলা প্রতিনিধি সাংবাদিক মোঃ শাহীন হাওলাদার বলেন  চেয়ারম্যান মহোদয়ের এই মহৎ উদ্যোগ প্রশংসনীয়, আশা করি তাকে অনুশারন করে অন্যন্য  ইউনিয়ন পরিষদের সন্মানিত চেয়ারম্যানগনও পরিষদে জামাতে নামাজ আদায় করার আয়োজন করবেন ইনশাআল্লাহ।

ডিমলায় পল্লীশ্রী'র দুই দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।

ছবি
আবেদীন হক নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় শিশু সুরক্ষা, শিশু নিরাপত্তা ও প্রতিবন্ধী অন্তর্ভূক্তী করণ বিষয়ক দুইদিন ব্যাপী ওরিয়েন্টেশনের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৫ নভেম্বর)বিকেলে এই সমাপনী অনুষ্ঠিত হয়।পল্লীশ্রীর উপজেলা ইউনিট অফিসের হলরুমে অক্সফাম ইন বাংলাদেশের সহায়তায় পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্প এই দুই দিনব্যাপী ওরিয়েন্টেশনের আয়োজন করেন।গত রোববার ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্পের ডিমলা সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মণ।ওরিয়েন্টেশনে দুইদিনে পল্লীশ্রী'র কর্মরত এলাকার ৪০ জন সিবিও নেতা অংশ গ্রহণ করেন।এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন-পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলেটেটর তাহমিনা আক্তার।ওরিয়েন্টেশনের অংশগ্রহণকারী সিবিও নেতারা জানান, পুর্বে আমরা প্রশিক্ষণ নিলেও শিশু সুরক্ষা, শিশু নিরাপত্তা ও প্রতিবন্ধী অন্তর্ভূক্তী করণ ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করে আরও বেশি অভিজ্ঞ হলাম।আশা করি এ সংক্রান্ত বিষয়ে এলাকাবাসী সহ অন্যান্যদের সহজেই বোঝাতে আমরা সক্ষম হব।

আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের মতবিনিময় সভায় অনুষ্ঠিত"

ছবি
মো: রিয়াদ মন্ডল  জীবননগর  উপজেলা প্রতিনিধি: আজ সন্ধ্যা ৭ টার সময়  আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত। এসময় উপস্থিত ছিলেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মুক্তার। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুহিদুল ইসলাম মধুর পরিচালনা করেন। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভা প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সি নজরুল ইসলাম, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মীর মকলেছুর রহমান টজো, জীবননগর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও আন্দুলবাড়ীয়া প্রেস ক্লাবের সভাপতি শী নারায়ণ ভৌমিক, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হাজী আব্দুল খালেক, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক শেখ আশরাফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, সাবেক প্রচার সম্পাদক মোল্লা আলতাফ হোসেন ফেলা, কোষাধ্যক্ষ মোল্লা ফোকরুল ইসলাম টুটুল, দফতর সম্পাদক শেখ রেজা আহম্মেদ,   ত্রান বিষয়ক সম্পাদক খান তারেক মাহমুদ, যুবলীগ নেতা শেখ সামাদুল ইসল...

নৌকা মার্কার ভোট চাইলেন ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল সিকদার।

ছবি
মোঃ সুজন সিকদার  মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল সিকদার   উন্নয়ন ও সমৃদ্ধির জন্য নৌকা মার্কায় ভোট চাইলেন পথ সভাও উঠান বৈঠকের নিবার্চনী সভায়। মঙ্গলবার বিকাল ৪ টা ১ নং মাধবখালী ইউনিয়নের  ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত পথ সভা অনুষ্ঠিত হয় এ সময় ইউনিয়নের বিভিন্ন স্বরক প্রদক্ষিন করে ৬ নং ওয়ার্ড পশ্চিম চৈতা চাকরখালী বাজারে উঠান বৈটক কে আলোচনা সভার আয়োজন করা হয়।  এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর  রহমানের শুযোগ্য কন্যা  মানীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা মার্কার প্রার্থী কাজী মিজানুর রহমান লাবলু কে আগামী ২৮ নবেম্বর ইউপি নিবার্চনে ভোট দিয়ে বিজয়ী করার জন্য আহবান জানান।তিনি আরো বলেন, এলাকার উন্নয়নের জন্য শেখ হাসিনার  বিশেষ অবদান রয়েছে। তাই তার মনোনীত নৌকা মার্কার প্রার্থীকে ইউপি নির্বাচনে আরো ব্যাপক উন্নয়ন ও সমৃদ্ধির এবং রোল মডেল ইউনিয়ন করার জন্য বিজয়ী করতে হবে। মাধবখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ সজিব হোসেন সানি এর সঞ্চালনায় নৌকা মার্কার নিবার্...

মির্জাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ২০ হাজার টাকা।

ছবি
মোঃ সুজন সিকদার মি র্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি: সোমবার (১৫ নভেম্বর) রাত ৮.৩০ মিনিটে  পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী  বরগুনা-বাকেরগঞ্জ মহাসড়কে দুইটি মালবাহী ট্রাক থেকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা আদায় করেছে।   সুবিদখালী বরগুনা-বাকেরগঞ্জ মহাসড়ক থেকে মির্জাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি)মো.আনোয়ার হোসেন তালুকদার নেতৃত্বে পুলিশের একটি দল কাঠের গুড়ি বোঝাই দুইটি মালবাহী ট্রাক চুয়াডাঙ্গা ১১-০৮৩৮-ট,যশোর ট ১১-৪৪৩৯ জব্দ করে। পরে ট্রাক দুইটি ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত মালবোঝাই ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণে আদালত ট্রাক দুইটিকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রায়হান-উজ্জামান।

মোংলায় শেখ রাজিয়া নাসের'র ১ম মৃত্যু বার্ষিকী পালিত

ছবি
মোঃআবুরায়হান ইসলাম,,,বা গেরহাট জেলা প্রতিনিধি,, জাতির জনক বঙ্গবন্ধুর এমমাত্র ভ্রাতা শেখ আবু নাছেরের সহধর্মিনী,প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি ও সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের মা শেখ রাজিয়া নাসের'র প্রথম মৃত্যু বার্ষিকি পালন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় মোংলা আ'লীগের দলীয় কার্যালয়ে মোংলা উপজেলা ও পৌর আ'লীগের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মোংলা উপজেলা আ'লীগের সভাপতি শুনিল কুমার বিশ্বাস। অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মোংলা পোর্ট পৌরসভর মেয়র ও পৌর আ'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, পৌর আ'লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব কামরুজ্জামান জসিম, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইস্রাফিল হোসেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা আ'লীগের সহ-সভাপতি ইমাম হোসেন,  উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক কাজী গোলাম হোসেন বাবলু,পৌর যুবলীগের সভাপতি এস,এম কবির হোসেন, সাধারণ সম্পাদক শেখ আল মামুন, পৌর শ্রমিকলীগের সদস্য সচীব মিলন শিকারী,...

স্বচ্ছতার সাথে কাজ করতে হবে শুদ্ধাচারে চলতে হবে বাগেরহাটের ডিসি

ছবি
মোঃ আবুরায়হান ইসলাম,,  মংলা উপজেলা  প্রতিনিধি,,,  স্বচ্ছতার সাথে কাজ করতে হবে এবং শুদ্ধাচারে চলতে হবে। প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পারলে বাল্যবিয়ে বন্ধ হয়ে যাবে। সবাই মিলে কাজ করলে মাদক, সন্ত্রাস, বাল্যবিয়ে ও ইভটিজিং বন্ধ হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে। আল্লাহ্-র রাসুল সাম্প্রদায়িকতা পছন্দ করতেন না। ১৫ নভেম্বর সোমবার বিকেলে মোংলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে বাল্যবিয়ে, মাদক, জন্ম নিবন্ধন এবং সার্ভিস রুল বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান একথা বলেন। সোমবার বিকেল সাড়ে ৩টায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন নাহার হাই, থান...

নৌকা মার্কার ভোট চাইলেন উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবুবকর সিদ্দিকী

ছবি
মোঃ সুজন সিকদার  মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মোঃ আব বকর সিদ্দিকী উন্নয়ন ও সমৃদ্ধির জন্য নৌকা মার্কায় ভোট চাইলেন উঠান বৈঠকের নিবার্চনী সভায়। সোমবার বিকেলে ৫ টায় ৪ নং দেউলি সুবিদখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন তিনি  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশের মানুষ আজ শান্তিতে ঘুমাতে পারে। একমাত্র শেখ হাসিনা সরকারই টানা চারবার ক্ষমতায় রয়েছে। তিঁনি শুধু বাংলাদেশের উন্নয়নের রোল মডেল নন, সারা বিশ্বের রোল মডেল। তাই তার মনোনীত নৌকা মার্কার প্রার্থী মোঃ আনোয়ার হোসেন খান কে আগামী ২৮ নবেম্বর ইউপি নিবার্চনে ভোট দিয়ে বিজয়ী করার জন্য আহবান জানান।তিনি আরো বলেন, এলাকার উন্নয়নের জন্য শেখ হাসিনার  বিশেষ অবদান রয়েছে। তাই তার মনোনীত প্রার্থীকে ইউপি নির্বাচনে আরো ব্যাপক উন্নয়ন ও সমৃদ্ধির এবং মডেল ইউনিয়ন করার জন্য বিজয়ী করতে হবে। উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোঃ ফরুক খান এর সঞ্চালনায় নৌকা মার্কার নিবার্চনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মোঃ আবুবকর ...

নৌকা পারাপারে ডাবল ভাড়া স্কুল গামী ছাত্র ছাত্রীরা বিপাকে

ছবি
 বিপ্লব ইসলাম লংগদু উপজেলা প্রতিনিধি ;- রাংগামাটি জেলার লংগদু উপজেলার প্রান কেন্দ্র ৬নং মাইনীমুখ ইউনিয়ন এর ৪নং ওয়ার্ডে বাসবাস করছে প্রায় ১৪০০/১৫০০লোকজন, নেই কোন উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, যার ফলে লেখাপড়া কারানোর জন্য শিক্ষার্থীদের ছুটে যেতে হয় মাইনীমুখ মাডেল হাই স্কুল,,রাবেতা মডেল হাই স্কুল,মাইনী মুখ আলীম মাদ্রাসা,, লংগদু মডেল কলেজ,বায়তুল জাব্বারিয়া মাদ্রাসা,লংগদু সরকারী উচ্চ বিদ্যালয় সব কয়টি প্রতিষ্ঠানে যাওয়ার একমাত্র যোগাযোগ ব্যবস্হা ইঞ্জিন চালিত যানবাহ বোট,,নৌকা। সোনাই ৪নং ওয়ার্ড হতে প্রায় ১৫০/২০০শতাধিক শিক্ষার্থী শিক্ষা  লাভের উদ্দেশ্যে ছুটে চলছে প্রতিদিন,,, এ অঞ্চলের অভিভাবকদের আয়ের একমাত্র উৎস জেলে, কিংবা কৃষি,, কিন্তু তেলের দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই বোট মালিকেরা সরকার নির্ধারিত মূল্যের বাহিরে কারো কোন তোয়াক্কা না করে বোট মালিকেরা ছাত্র/ছাত্রিদের থেকে ৫ টাকার ভাড়া ডবর করে ১০  টাকা বৃদ্ধি করায় অনেক ছাত্র ছাত্রী পড়েছে মহা আর্থিক সংকটে এমতাবস্থায়  অনেকে অভিভাবকের পক্ষে তাদের সন্তানদের  লেখা পড়া করানো অনেকটাই অসাধ্য হয়ে পড়েছে।।  এমতাবস্থায় দারিদ্...

মোংলায় গাঁজাসহ আটক-১

ছবি
মোঃআবুরায়হান ইসলাম,,,  বাগেরহাট জেলার প্রতিনিধি,,  মোংলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫৫ গ্রাম গাঁজাসহ মোঃ সোহেল হাওলাদার (৩৮) নামে একজনকে আটক করা হয়েছে।  রবিবার (১৪ নভেম্বর) আনুমানিক রাত ১০ টায় মোংলা পৌরসভার ৩নং ওয়ার্ডে বান্ধাকাটা এলাকা থেকে সোহেলকে তল্লাশি করে ৫৫ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে পুলিশ। আটককৃত সোহেল মোংলা কবরস্থান এলাকার মৃত মোসলেম হাওলাদার এর ছেলে। মোংলা থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম জানান, মোংলা থানা পুলিশের নিয়মিত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে মোংলার বান্দাকাটা এলাকা হতে ৫৫ গ্রাম গাঁজাসহ সোহেল নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আসামীর নামে মাদকদ্রব্য আইনে মামলা রজু করে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বামনায় বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ মাস্টার কমিউনিটি ক্লিনিক শুভ উদ্বোধন

ছবি
মোঃ সিদ্দিকুর রহমান মান্না বরগুনা প্রতিনিধিঃ বরগুনার বামনায় আজ সোমবার সকাল ১০টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শততম জন্মবার্ষিকী উপলক্ষে বুকাবুনিয়া ইউনিয়নে শিংডাবুনিয়া গ্রামে নির্মিত বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ মাস্টার কমিউনিটি ক্লিনিক শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বামনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন মাননীয় সংসদ সদস্য বরগুনা-২ (বামনা, বেতাগী ও পাথরঘাটা), আলহাজ্ব শওকত হাচানুর রহমান রিমন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান, বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবেক সরকার,  বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাইতুল ইসলাম লিটু মৃধা, বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ মাস্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মোশাররফ হোসাইন জমাদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন পিন্টু, ১নং বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান সবুজ, ২নং বামনা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. চৌধুরী কামরুজ্জা...

ডিজেলের মূল্য বৃদ্ধির অজুহাতে পারাপারে দ্বিগুন ভাড়া দিতে হয় স্কুলগামী ছাত্র ছাত্রীদের দেখার কেউ নেই

ছবি
 বিপ্লব ইসলাম লংগদু উপজেলা প্রতিনিধি  রাংগামাটি জেলার লংগদু উপজেলার প্রান কেন্দ্র ৬নং মাইনীমুখ ইউনিয়ন এর ৪নং ওয়ার্ডে বাসবাস করছে প্রায় ১৪০০/১৫০০লোকজন, নেই কোন উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, যার ফলে লেখাপড়া কারানোর জন্য শিক্ষার্থীদের ছুটে যেতে হয় মাইনীমুখ মাডেল হাই স্কুল,,রাবেতা মডেল হাই স্কুল,মাইনী মুখ আলীম মাদ্রাসা,, লংগদু মডেল কলেজ,বায়তুল জাব্বারিয়া মাদ্রাসা,লংগদু সরকারী উচ্চ বিদ্যালয় সব কয়টি প্রতিষ্ঠানে যাওয়ার একমাত্র যোগাযোগ ব্যবস্হা ইঞ্জিন চালিত যানবাহ বোট,,নৌকা। সোনাই ৪নং ওয়ার্ড হতে প্রায় ১৫০/২০০শতাধিক শিক্ষার্থী শিক্ষা  লাভের উদ্দেশ্যে ছুটে চলছে প্রতিদিন,,, এ অঞ্চলের অভিভাবকদের আয়ের একমাত্র উৎস জেলে, কিংবা কৃষি,, কিন্তু তেলের দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই বোট মালিকেরা সরকার নির্ধারিত মূল্যের বাহিরে কারো কোন তোয়াক্কা না করে বোট মালিকেরা ছাত্র/ছাত্রিদের থেকে ৫ টাকার ভাড়া ডবর করে ১০  টাকা বৃদ্ধি করায় অনেক ছাত্র ছাত্রী পড়েছে মহা আর্থিক সংকটে এমতাবস্থায়  অনেকে অভিভাবকের পক্ষে তাদের সন্তানদের  লেখা পড়া করানো অনেকটাই অসাধ্য হয়ে পড়েছে।।  এমতাবস্থায় দার...

নীলফামারীতে পুনরায় ভোট গননার দাবীতে মানব বন্ধন

ছবি
আবেদীন হক নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে পুনরায় ভোট গননার দাবীতে মানববন্ধন করেছে হাজার হাজার জনতা। ১৩ ই নভেম্বর শনিবার লক্ষীচাপ ইউনিয়নে বেলতলী বাজারে এলাকা বাসীর আয়োজনে মোটর সাইকেল প্রতীক মার্কার প্রার্থী বীরমুক্তি যোদ্ধা শ্যামচরন রায় ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল আনারস প্রতীক প্রার্থী আমিনুর রহমান এর বিজয় ফলাফল গড়মিল এর অভিযোগ এনে পুনরায় ভোটগননার দাবী জানিয়ে হাজার হাজার জনতা মানববন্ধনে সামিল হয়েছ। এবং জেলা নির্বাচন অফিসারকে লিখিত অভিযোগ দায়ের করেছে।রাস্তার দুই ধারে মাথায় পড়া ক্যাপ হাতে লেখা ব্যানার নিয়ে দাড়িয়ে থাকা পুরুষ মহিলা মিলে স্লোগান তুলে পুনরায়ভোট গুনতে হবে,এই রেজাল্ট মানিনা মানবো- না,ভোট কারচুপি মানিনা। মানববন্ধন অনুষ্ঠানে নেতৃত্ব ভোট কারচুপির অভিযোগ নিয়ে তিব্র প্রতিবাদ জানান এবং নেতৃত্ব দেন বীর মুক্তিযোদ্ধা ও মটর সাইকেল প্রতীক প্রার্থী শ্যামমচরন রায়,৪ নং ওয়ার্ডের আলিয়ার রহমানের ছেলে লেমন রহমান,৮নং ওয়ার্ডের আবুল হোসেন,৫ নং ওয়ার্ডের সম্ভুনাথের ছেলে ডালিম রায়,৪ নং ওয়ার্ডের তোফার উদ্দিনের ছেলে মশিউর রহমান প্রমুখ।

"নীলফামারীতে হিজরার নাচ

ছবি
আবেদীন হক নীলফামারী প্রতিনিধিঃ নির্বাচনী আচারন বিধি উপেক্ষা করে বাদ্য যন্ত্র বাজিয়ে হিজরা নাচিয়ে আনন্দ করছে ৭ নং কচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রউফ চৌধুরী।  নীলফামারীতে ২য় ধাপে নির্বাচনে সদর উপজেলার ৭ নং কচুকাটা ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে( ৬১০০) ভোটে বিজয় লাভ করেন আঃ রউফ চৌধুরী গতকাল বিকাল ৪ টায় কচুকাটা ইউনিয়নের ১ ওয়ার্ডের জোড়জুম্মা  কোরানী পাড়াবাসী টাকার মালা দিয়ে বরণ করে নেন নির্বাচিত চেয়ারম্যান আঃ রউফ কে। সেখানে বিকাল ৩ টা থেকে বাদ্য যন্ত্র বাজিয়ে হিজরার নাচিয়ে আনন্দে মুখরিত হয় চেয়ারম্যান সহ কচুকাটার ১ নং ওয়ার্ড বাসী যাহা নির্বাচনি আচারণ বিধি উপেক্ষা করে একালাবাসী বলেন, এই সমস্ত কার্যাদিকে সমর্থন করছেন চেয়ারম্যান আঃ রউফ চৌধুরী।  সর্বশেষে বিজয় বরণ অনুষ্ঠান থেকে একটি আনন্দ র‍্যালী বের হয়ে ১ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া ঘুরে আসেন নির্বাচিত চেয়ারম্যান আঃ রউফ চৌধুরী এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার মোঃ আফতাফ উজ্জামান এর সাথে মুঠোফোনে কথা বললে, তিনি বলেন কোন বাদ্যযন্ত্র বাজিয়ে নাচ গান করিয়ে ও  র‍্যালী বের করা নির্বাচনি বিধি মালায় পরে না।

কীটনাশকের বোতল, নিষিদ্ধ জাল ও নৌকাজব্দ আটকঃ-২

ছবি
মোঃ আবুরায়হান ইসলাম,,,বাগেরহাট জেলা প্রতিনিধি,,, সুন্দরবনের খালে কীটনাশক দিয়ে মাছ ধরার সময় ২ ব্যাক্তিকে আটক করেছে বন প্রহরীরা। এসময় এদের কাছ থেকে জব্দকরা হয় দুইটি কীটনাশকের বোতল, নৌকা,নিষিদ্ধ জাল ও ককসেট।  গোপন সংবাদের ভিত্তিত্বে রবিবার (১৪ নভেম্বর) ভোরে সুন্দরবনের নন্দবালা খালে অভিযান চালায় বন বিভাগের স্মাট টীম।ওই সময় কীটনাশক দিয়ে মাছ শিকারের সময়  হাতে নাতে আটক করা হয় সাদ্দাম হোসেন(২৬) ও ইয়াসিন শেখ(৩২) নামক দুই ব্যাক্তিকে। আটক দুই ব্যাক্তি মোংলা উপজেলার জয়মনি এলাকার বাসিন্ধা বলে জানায় বন বিভাগ। সুন্দরবন চাদপাই রেঞ্জের গুইলশাখালী টহলফাঁড়ি ইনচার্জ শামসুল আরেফিন এতথ্য নিশ্চিত করে জানান,আটক ব্যাক্তিদের বন আইনে মামলা দায়ের শেষে  বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।##

সুবর্ণচরে বঙ্গবন্ধু স্মৃতি রৌপ্য কাপ ফুটবল টুর্ণামেন্ট খেলা অনুষ্ঠিত

ছবি
আহসান হাবীব, স্টাফ রিপোর্টারঃ নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবিলী ইউনিয়নে বঙ্গবন্ধু স্মৃতি রৌপ্য কাপ  ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার  (১৩ নভেম্বর) বিকাল তিনটায় পাংখার বাজার  উচ্চ বিদ্যালয়   মাঠে অনুষ্ঠিত এ খেলায় চরজুবিলী একাদশ ও চরজব্বার একাদশ  অংশ নেন। উক্ত খেলায় সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড.ওমর ফারুকের সভাপতিত্বে ও সুবর্ণচর উপজেলা আওয়ামী যুবলীগের ১নং যুগ্ম আহবায়ক যুবনেতা,আমির খসরু মাহমুদের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সদর-সুবর্ণচর আসনের সংসদ সদস্য একরামূল করিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এন্ড জে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, এমপি পুত্র আতাহার ইশরাক সাবাব চৌধুরী।  এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, চরজুবিলী ইউনিয়ন ও চরজব্বার ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ, এতোমধ্যে নৌকা প্রতিক ছাড়া উম্মুক্ত নির্বাচন করার জন্য  প্রধানমন্ত্রী বরাবরে চিঠি দিয়েছেন বলে তিনি দাবী করেন। এসময় তিনি জনতার উদ্দেশ্যে বলেন, আমির খসরু মাহমুদ কেমন ছেলে, সবাই একবাক্যে বলেন, ভালো...

কটিয়াদীতে সড়ক দূর্ঘটনায় চাচা-বাতিজা নিহত

ছবি
মো:মোফাসসেল সরকার, কিশোরগঞ্জ  প্রতিনিধি, কিশোরগঞ্জের কটিয়াদীতে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চাচা-বাতিজা নিহত হয়েছে। ১৩ই নভেম্বর সন্ধা ৬টায় বুরুদিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রাহাদ হোসেন উরফে লাল মিয়া (৫৫)চাচা এবং বাতিজা রমজান মিয়া (৩০) নিজ এলাকা মান্দারকান্দি হতে রমজানের বোনের বাড়ি পুলেরঘাটে যাওয়ার পথে কটিয়াদী উপজেলার চারিপাড়া নামক স্থানে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চাচা-বাতিজা নিহত হয়েছে। নিহত রাহাদ হোসেন পাকুন্দিয়া উপজেলার মান্দারকান্দি গ্রামের সায়েদ আলীর ছেলে। নিহত রমজান মিয়া একই উপজেলার মাইন উদ্দীনের ছেলে। এ বিষয়ে কটিয়াদী হাইওয়ে থানার ওসি তফিকুল ইসলাম তৌফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান:মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।

মোংলা বন্দরে আসা মেট্রোরেলের মালামাল খালাস শুরুঃ নৌপথে পাঠানো হচ্ছে ঢাকায়

ছবি
মোঃআবুরায়হান ইসলাম,, মংলা উপজেলা প্রতিনিধি,,,,  ষষ্ট চালানে আসা মোংলা বন্দরে মেট্রোরেলের মালামাল শনিবার(১৩ নভেম্বর) সকাল থেকে খালাস কাজ শুরু হয়েছে।  একই সাথে নৌপথে পাঠানো হচ্ছে ঢাকার দিয়া বাড়ী মেট্রোরেলের ডিপোতে। এর আগে শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় মেট্ররেলের ওইসব মালামাল নিয়ে পানামা  পতাকাবাহী এমভি ব্রাইট কোরাল জাহাজটি মোংলা বন্দরের  ৯ নম্বর জেটিতে ভিড়ে।  জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট  মের্সাস এনসিএন্ড স্টীমশীপ কোম্পানীর ব্যবস্থাপক অহিদুজ্জামান জানান, এই জাহাজে ৪ বগি ছাড়াও ৪২৩ মেট্রিক টন মেশিনারীজ মালামাল রয়েছে।  এবং ২৪ ঘন্টার মধ্যে জাহাজে থাকা সকল পন্য পল্টুনে  খালাস করে ঢাকায় পাঠানো হবে।  এর আগে পাঁচটি জাহাজে করে সর্বমোট ৪৪ টি বগি মোংলা বন্দরে মাধ্যমে দেশে আনা হয়।এসব বগি সংযোজন হয়ে ইতোমধ্যে বাস্তবে রুপ নিয়েছে। গত ২৯ আগষ্ট উত্তরা থেকেপল্লবী পর্যন্ত স্বপ্নের মেট্রোরেলের বাস্তবে পরীক্ষামূলক চলাচল শুরু হয়।  তিনি আরো জানান,সব মিলে ২০২২ সালের মধ্যে মেট্রোরেলের আরও ৯৮ টি বগি ও ইঞ্জিন আসবে।## মোংলা। ১৩-১১-২০২১

গাড়ি ভাড়া নিয়ন্ত্রণ ও শ্রমিকদের মুজুরি পুনঃ নির্ধারণের দাবি জানিয়েছে শ্রমিক নেতা মিজানুর রহমান

ছবি
নিজস্ব প্রতিনিধি :- গাড়ি ভাড়া নিয়ন্ত্রণ ও শ্রমিকদের মুজুরি পুনঃ নির্ধারণের দাবি জানিয়েছে শ্রমিক নেতা মিজানুর রহমান  একান্ত সাক্ষাৎকারে দৈনিক দেশের বার্তা 24 কে  তিনি বলেন, বর্তমান সময়ে আমার এই  দেশে চাল ডাল সবজি খাদ্যপণ্য সহ নিত্যপ্রয়োজনীয় প্রায় প্রতিটি পণ্যের মূল্য দেড় গুণ বেশি হয়েছে। করোনার মহামারীর আঘাতে পোশাক শিল্পের শ্রমিক সহ সাধারন শ্রমজীবী মানুষের আয় কমেছে তারা কাজ হারিয়েছে তাদের আয় কমে যাওয়ায় এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার শ্রমজীবী মানুষদের অনাহার অপুষ্টিতে দিন কাটাতে বাধ্য হচ্ছে। বিভিন্ন সমীক্ষায় বলা হচ্ছে  করোনার দ্বিতীয় ঢেউয়ে এরপর প্রায় সোয়া তিন কোটি লোক নতুন করে দরিদ্রসীমার নিচে নেমে গেছে অথচ বিবিএস বলেছে আমাদের মাথাপিছু আয় ৩২৭ ডলার গত এক বছরে সেটা বৃদ্ধি পেয়েছে ২৫৫৪ ডলারে। এই পরিসংখ্যান প্রমাণ করে অধিকাংশ মানুষের পুষ্টিহীনতার মধ্যে দিয়ে অল্প কিছু মানুষের হাতে সম্পদ পূজিত হচ্ছে। এই এইরূপ পরিস্থিতিতে সরকার  শিল্প উৎপাদন পণ্য পরিবহনএবং কৃষি উৎপাদন সর্বোচ্চ ব্যবহৃত জ্বালানি তেল ডিজেল ও কেরোসিনের মূল্য ২৩% বাড়িয়েছে আর জ্বালানি তেলে...

নীলফামারীতে দুইটি ইউনিয়নে নৌকা, নয়টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

ছবি
আবেদীন হক নীলফামারী প্রতিনিধিঃ বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নীলফামারী সদর উপজেলার ১১টি ইউনিয়নের নির্বাচন অনুষ্টিত হয়েছে। এতে ২টিতে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ ও ৯টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাচন অফিসার আফতাব উজ্জামান। উপজেলার সংগলশী ও গোড়গ্রাম ইউনিয়নে নৌকা প্রতীক ও বাকি ৯টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেছে। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সংগলশী ইউনিয়নে ৬৫৯৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে কাজী মোস্তাফিজার রহমান (নৌকা)। এছাড়া স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান (চশমা) পান ৩৭৮৭ভোট, মোঃ আব্দুল মজিদ (মোটর সাইকেল) পায় ২৬৮৮ভোট, ইসলামী আন্দোলনের প্রার্থী মোঃ ছামেদুল ইসলাম (হাতপাখা) পায় ৮৭৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী হাসনা হেনা চৌধুরী (আনারস) পায় ৩১০ ভোট। গোড়গ্রাম ইউনিয়নে ৪৩৫৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে মাহবুব জর্জ (নৌকা)। এছাড় স্বতন্ত্র প্রার্থী মোঃ মশিউর রহমান  (মোটরসাইকেল) পান ৩৩৪৫ভোট,  রেয়াজুল ইসলাম (আনারস) পায় ৩৪৬২ভোট, মোঃ তৈয়ব আলী (চশমা) পায় ২৩৮৩ ভোট, গোলাম মোস্তফা রহমান (অটোরিক্...

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ শাহজাহান খাঁনের জানাযা সম্পন্ন,,,,,,

ছবি
মোঃ মোশাররফ হোসেন মনির  শরণখোলা উপজেলা প্রতিনিধি  শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স স্টাফ  রায়েন্দা বাজার নিবাসী মরহুম সোনা খার পুত্র মোঃ শাজাহান খান (৫০) বৃহস্পতিবার সন্ধ্যায় হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেন( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১২ নবেম্বর ) সকাল ১০ টায় রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন,রায়েন্দা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মনিরুজ্জামান। জানাযাপূর্ব সমাবেশে মরহুমের স্মৃতিচারণ করেন,শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা ও মরহুমের ছেলে মোঃ ফরহাদ খান। জানাযায় উপজেলার জনপ্রতিনিধি,সাংবাদিকবৃন্দ,শরণখোলা স্বাস্হ্য কমপ্লেক্সের কর্মকর্তাগন সহ সর্বস্তুরের জনতা শরিক হন। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে শাজাহান খানের দাফন সম্পন্ন হয়। এদিকে মরহুম শাজাহান খানের জানাযায় শরিক হওয়ার পর পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান, ডাকসুর সাবেক সদস্য ও শরণখোলা উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আঃ হক গোলাম হায়দার,উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি এম এ রশিদ আকন,...

যেই পানিতেই জীবন রক্ষা,সেই পানিতেই ভরাডুবি

ছবি
  মোঃবিপ্লব ইসলামঃ প্রতিনিধি লংগদু উপজেলা  লংগদু উপজেলার জর্নাটিলায়  মীর মোঃইউছুব আলীর তৃতীয় সন্তানের মধ্যে ছোট  মেয়ে মোসাঃরায়হানা আক্তার (১৮মাস)পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনায় মর্মাহত এলাকাবাসী নেমে এসেছে শোকের ছায়া! নিহত শিশুর পিতার নিকট জিজ্ঞাসা বাদ করলে যানা যায় সকল সময় চোখে চোখে রাখা মেয়ে আমার,কিন্তু আজ হটাৎ কাজ করছিলাম বাসায় মেয়ে আমার চোখের পলকেই নেই খুজতেই দেখি বাসার পাশে নদীর পানিতে আমার মেয়ে,,,হয়তো আল্লাহর দরবারে কোন ভুল ছিলো নাহয় আমার অবুঝ আদরের মেয়ের কেন এই আকস্মিক মৃত্যু!!তবুও মহান আল্লাহর দরবারে আর্জি রহিলো আল্লাহ যেন আমার কন্যাকে জান্নাতুল ফেরদৌস নছিব করেন!এবং সকলের কাছে নিহত মেয়ের জন্য  দোয়া চেয়ে বাচ্ছাদের ক্ষত্রে খুব সতর্ক থাকার অনুরোধে রাখলেন,,

সুবর্ণচরে পাউবোর বেড়ি বাঁধ কেটে ও বেড়ি বাঁধের পাশে থাকা সরকারি গাছ কেটে মাদ্রাসা নির্মান

ছবি
স্টাফ রিপোর্টারঃ নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবিলী ইউনিয়নের ৬নং ওয়ার্ড দক্ষিণ কচ্ছিয়া গ্রামে (দক্ষিণ হালিম বাজার) এলাকায়  পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যানিয়ন্ত্রণ বাঁধ কেটে ও বাঁধের পাশের সরকারি গাছ কেটে মাদ্রাসা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। পানি উন্নয়ন বোর্ডের জায়গায়   সরকারি বেড়িবাঁধের ভাঙ্গন রোধ করার লক্ষ্যে সামাজিক বন বিভাগ ও স্থানীয় জনগণের গড়ে তোলা বনায়ন, আর সেই বনায়ন অবৈধভাবে রাতারাতি কেটে গড়ে তুলছে মদিনাতুল উলূম নূরানী তা'লিমূল কোরআন নামে একটি মাদ্রাসা । যে গাছ পানি উন্নয়ন বোর্ডের ভেড়ী বাদ রক্ষা করে থাকে, একদল   স্বার্থান্বেষী মহল  সরকারি গাছ কেটে রাতারাতি মাদ্রাসা নির্মাণ করে জায়গা দখলে মেতে উঠেছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, এলাকায় পাউবো নির্মিত বেড়ি বাঁধের দুই পাশে বনবিভাগের সরকারি গাছ লাগানো ছিলো,   ওই সরকারি গাছ গুলো রাতের আঁধারে কেটে ও বন্যানিয়ন্ত্রণ বাঁধ কেটে এর ওপরে মাদ্রাসা নির্মাণ করা হয়েছে।  এলাকাবাসী জানান, এই বেড়ি বাঁধের ওপর দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ ছাড়াও রিকশা, ভ্যান, মোটরস...

বরগুনার বামনায় আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ছবি
মোঃ সিদ্দিকুর রহমান মান্না বরগুনা প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মণি’র নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউ মিলনায়তনে এক যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি। বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় এই সংগঠন। গত চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারও নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে। যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরগুনার বামনা উপজেলায় আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বামনা উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।  বিকাল ৫টায় বামনা উপজেলা সদরে আনন্দ শোভাযাত্রা শেষে গোল চত্বর স্মৃতিসৌধ প্রাঙ্গণে কেক কাটা হয়। উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম সরোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মোশাররফ হোসাইন জমাদ্দার, সাংগঠনিক সম্পাদক ও বাম...

মির্জাগঞ্জে প্রাণ নাশের হুমকিতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন করেন

ছবি
মোঃ সুজন সিকদার  মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ  পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পূর্ব সুবিদখালী গ্রামের আলহাজ্ব সফিজ উদ্দিন হাওলাদারের ছেলে  সামছুল হক নামের এক ব্যাক্তি মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাবে রাষ্ট্রের নিকট জীবনের নিরপওা চেয়ে সংবাদ সম্মেলন করেন।  বুধবার (১০ নভেম্বর ) সকাল ১১টায় মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে বলেন, পূর্ব সুবিদখালী গ্রামের  মৃত্যু জোনাব আলী'র পুত্র মোঃ মনিক, ও মৃত্যু আজিজ এর পুত্র মোঃ আতিক রাত ১ টা ভুক্তভোগী ঘরের বাহিরে গেলে উৎ পেতে থাকা " মানিক " ও আতিক " আগ্নে অস্ত্র ঠেকিয়ে আমাকে আমার বসত ঘর ছেরে দিতে বলে। মানিকের বাসা ও ভুক্তভোগীর বাসা পাশাপাশি। এস.এ.১৬৪ ও এস.এ ৩০৯ নং খতিয়ানের ৪৩ নং দাগস্হ ৩ শতাংশ জমি সরকার কতৃক অধিগ্রহণকৃত। উক্ত জমিতে আমাদের উভয় পক্ষেরই পূর্ব হইতে দখল রহিয়াছে৷ বরগুনা জেলার সদর থানাধীন গৌরীচন্না ইউনিয়নে দক্ষিণ খান সাতলী এলাকার রাস্তার উপরে ডাকাতির প্রস্তুতি জনিত কারনে ডাকাতির মামলার তিন নাম্বার আসামী মানিক।  সংবাদ সম্মেলন উপস্থিতি ছিলেন, ভুক্তভোগী পরিবারের ছেলে ও শাশুড়ী। এ বিষয় মির্জাগঞ্জ থানা...

নীলফামারীতে সবজি সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে

ছবি
আবেদীন হক নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী সদর উপজেলায় সবজিসহ বাড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। চারদিনের ব্যবধানে কেজি প্রতি ১০ থেকে ২০টাকা বেড়েছে ।  এসব সবজি সদর উপজেলার বাংলারহাট, রামগঞ্জ হাট,রামনগর,বাদিয়ার মোড়,টুপামারী,বালার পকর,লক্ষীচাপ,পলাশবাড়ী, ও চওরাহাট, সহ অপেক্ষাকৃত উঁচু অঞ্চলে বেশি উৎপাদন হয়।  এসব পণ্য স্থানীয় চাহিদা পূরণ করে রংপুর, বগুড়া ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের বাজারে জায়। এরপরও বিভাগীয় বা জেলা শহরের মতো সমমূল্যের হওয়ার শ্রমজীবী মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। অসহায় হয়ে পড়েছেন নিম্ন মধ্যবিত্ত ক্রেতারা। এদিকে কৃষকেরা জানান,রবি মৌসুমের শুরুতেই আকস্মিক বৃষ্টিপাত এবং পোকামাকড়ের আক্রমণে ফসল হানির ঘটনা ঘটেছে । ফলে সবজি চাষে ধস নেমেছে । চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় দাম বেড়েছে ।নীলফামারী সদরে সকালের কাঁচা বাজারের সবজি বিক্রেতা আব্দুস মিয়া জানান,  চারদিনের ব্যবধানে সবজি কেজিতে ৫থেকে ১০টাকা বেড়েছে। চিচিঙ্গা প্রতি কেজি ৫০ টাকা থেকে ৬০টাকা, বেগুন (দেশি)৪০ টাকা থেকে ৬০টাকা, কাঁচামরিচ ৮০ টাকা থেকে ১০০টাকা, বরবটি ৪০ টাকা থেকে ৬০ টাকা, গাজর ১শ ট...

সুবর্ণচরে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলা, নিহত-১

ছবি
আহসান হাবীব স্টাফ রিপোর্টার নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নে সন্ত্রাসী হামলায় শেখ ফরিদ প্রকাশ ফরিদ সর্দার (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।  আহত হয়েছেন চাঁন মিয়া (৩৫) নামের আরও একজন। পুলিশ বলছে নিহত ফরিদ সর্দার মৃত নূর নবী প্রকাশ নোব্ব্যা চোরা হত্যা মামলার প্রধান আসামী ছিল।  নিহত ফরিদ সর্দার চরক্লার্ক ইউনিয়নের জনতা বাজার এলাকার কালা মিয়ার ছেলে। আহত চাঁন মিয়া একই এলাকার মো. খুরশিদের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে চরক্লার্ক ইউনিয়ন পরিষদ এলাকা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি যাচ্ছিল ফরিদ সর্দার ও চাঁন মিয়া। পথে কমলার বাপের দোকান এলাকায় পৌঁছলে কয়েকজন অস্ত্রধারী তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় অস্ত্রধারীরা মোটরসাইকেল থেকে নামিয়ে ফরিদ ও চাঁন মিয়াকে এলোপাতাড়ি পিটিয়ে জখম এবং পরে ফরিদ সর্দারকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহত দু’জনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। বিকেল ৩টায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের ওয়ার্ডে মারা যান ফরিদ সর্দার। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, পূর্ব বিরোধের...