পোস্টগুলি

কটিয়াদীতে জশনে জুলুসে মানুষের ঢল

ছবি
মো:মোফাসসেল সরকার,কটিয়াদী, কিশোরগঞ্জ কিশোরগঞ্জের কটিয়াদীতে  কারও হাতে পতাকা, কারও মাথায় বিশেষায়িত টুপি। তাদের বেশিরভাগই পাঞ্জাবি-পায়জামা পরিহিত। ইয়া নবী সালামু আলাইকা স্লোগানে দলবেঁধে এদের কেউ এসেছেন পায়ে হেঁটে…, আবার কেউ এসেছেন পরিবহনযোগে। সবার গন্তব্য বাংলাদেশ রেজভীয়া সূফীবাদী সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়।   বুধবার (২০ অক্টোবর) বিকাল ৪টার দিকে বাংলাদেশ রেজভীয়া সূফীবাদী সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে জুলুস শুরু হয়। কার্যালয়ের মাঠ পেরিয়ে  সড়কে আসার পরই জনসমুদ্রে পরিণত হয় জুলুসটি। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে পৌছে যায় । এবারের জুলুসে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ রেজভীয়া সূফীবাদী সংগঠনের চেয়ারম্যান পীর গাজী হাবিবুর রহমান । জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণ রোধে এবারের জুলুসে দেশের বিভিন্ন  জেলা থেকে লোকজন আসতে নিরুৎসাহিত করেছিলেন আয়োজক কমিটি। স্থানীয়ভাবে তাদের জুলুস আয়োজনের জন্য বলা হয়েছিল। তবে এরপরও এসব এলাকা থেকে ছুটে এসেছেন কিছু মানুষ। আশুলিয়া থেকে এসেছেন আহাম্মদ আলী। তিনি গণমাধ্যমকে বলেন, ‘নবীর প্রেমে ছুটে এসেছি। গত বছর জুলুসে অংশ নিতে পার...

বামনায় ফেইজবুকে লেখালেখি নিয়ে সংঘর্ষ # আহত-৫ জন

ছবি
মোঃ সিদ্দিকুর রহমান মান্না - বরগুনা প্রতিনিধিঃ বরগুনার বামনায় আজ  বুধবার  উপজেলার ডৌয়াতলা বাজারে তুফা ভ্যারাইটিস স্টোরের সম্মূখে ফেইজবুকে লেখালেখির বিষয় নিয়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষে  ৫জন আহত হয়।গুরুত্বর একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।। । ঘটনা সূত্রে জানা যায়  ডৌয়াতলা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ জসীম খান ফেইজবুকে  বেশ কিছুদিন আগে। একটি লেখা পোষ্ট করেন।আজ বুধবার সকালে জসীম খান ডৌয়াতলা বাজারের তুফা ভ্যারাইটিস স্টোরের সামনে গেলে  প্রেপাইটর তানিয়া সুলতানার সাথে জসীমের ফেইজবুকের লেখা সেই পোষ্ট নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায় উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ৫ জন আহত হয়। আহতরা হলেন ডৌয়াতলা গ্রামের বেলায়েত হোসেনের ছেলে নাসির উদ্দিন (৫৫), মোঃ জসিম উদ্দিন (৪০) শফিকুল আলমের মেয়ে তানিয়া সুলতানা(৩৩) ছেলে কাওছার আলম রিন্টু (৩৮)আরেফিন আসিফ (২৪)। আহত ৪জনকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। গুরুতর আহত আরেফিন আসিফকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে প্র...

ডিমলায় প্রচন্ডবৃষ্টিপাতে ব্যাপক ক্ষতিগ্রস্থ তিস্তা পাড়ের মানুষ

ছবি
আবেদীন হক -নীলফামারী প্রতিনিধিঃ নীলফামরীর বেশ কয়েক জায়গায় এই কয়য়েক দিনে প্রচুর বৃষ্টিপাত হয়। এবং এখন বৃষ্টি চলমান রয়েছে মানুষের ব্যাবসা বাণিজ্য চলাফিরায় রাস্তা ঘাট বিভিন্ন অসুবিধার সৃষ্টি হয়েছে। বিশেষ করে নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তার পরিস্থিতি অনেক সংকটের মুখে। মাত্র চার পাঁচ দিনের বৃষ্টিতে তিস্তার পানি আবারো বিপদসীমার মাঝে পড়েছে। ভারি বৃষ্টিপাতের ফলে তিস্তার   পানির প্রবল স্রোত বৃদ্ধি পায়। আর এই স্রোত বিপদসীমার প্রায় ৬০ সে, মি উপর দিয়ে প্রভাবিত হয়। কাল থেকে আজ পর্যন্ত প্রচুরবৃষ্টিপাতের ফলে তিস্তার বিভিন্ন স্থানের আশপাশ দারুণ ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে, নস্ট হয়ে যাচ্ছে তিস্তার পাড় সহ অনেক মানুষের বাড়ী ঘর। তিস্তার পানি মানুষের বাড়ীতে পর্যান্ত ডুকে গেছে। ভারত থেকে আসা প্রবল স্রোত মিশেছে তিস্তার সাথে আর এ জন্য তিস্তার পানি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তিস্তার আশেপাশে থাকা হাজার হাজার মানুষের বাড়ী ঘর তলিয়ে ও ভেঙ্গে যাচ্ছে। অতিবৃষ্টির ফলে তিস্তার বিভিন্ন জাগার বাঁধভেঙ্গে যায় ও অনেক রাস্তা ঘাটের বেহাল অবস্থা হয়। ডিমলা উপজেলা সহ জলঢাকা উপজেলা এই কয়য়েক দিনের ভারিবৃষ্টিপাতে ব্যপকক্ষতি...

নোয়াখালির সুবর্ণচর চরমহিউদ্দিনে ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

ছবি
আহসান হাবীব,স্টাফ রিপোর্টারঃ নোয়াখালী সুবর্ণচর উপজেলায় চরমহিউদ্দিন স্কুল মাঠে বন্ধুমহল বনাম চট্রগ্রাম জি.এফ.সি  ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০অক্টোবর) বিকালে  চরমহিউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক,সাবেক ছাত্র নেতা,তারুণ্যের অহংকার, আসন্ন ৫নং চরজুবিলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আমির খসরু মাহমুদ।   চরমহিউদ্দিন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জামশেদ আহমেদ এর সভাপতিত্বে উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্বজন শ্রদ্ধেয় হাজী আব্দুল হক চৌধুরী,  সাহাব উদ্দিন মাঝি সহ অন্যান্য গর্ণম্যান্য ব্যক্তিবর্গ।  এসময় হাজার হাজার দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। টান টান উত্তেজনায় ভরপুর এ  খেলায় চট্রগ্রাম জি.এফ. সি একাদশকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চরমহিউদ্দিন বন্ধুমহল ফুটবল একাদশ। পরে অংশগ্রহণকারী চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলকে পুরস্কার প্রদান করা হয়।

আশুলিয়ায় বাবার খুনের মামলায় হত্যাকারি সন্তান আটক

ছবি
 নিউজ ডেস্ক ঃ- ঢাকা জেলার আশুলিয়া থানাধীন শিমুলিয়ায় চাঞ্চল্যকর সন্তানের হাতে বাবা খুনের মামলায় হত্যাকারী সন্তানকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-৪। এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সাম্প্রতিক সময়ে ছিনতাই, খুন-গুমসহ নৃশংসতম অপরাধসমূহ নিয়ে এলিট ফোর্স র‌্যাব বরাবরের মতই সর্বাধিক গুরুত্বের সাথে কাজ করে অধিকাংশ ক্ষেত্রেই অপরাধের মূল রহস্য উদঘাটন এবং অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে।  গত ১৯ অক্টোবর ২০২১ ইং তারিখ ঢাকা জেলার আশুলিয়া থানাধীন শিমুলিয়া এলাকায় রাতের অন্ধকারে আনুমানিক রাত ০৪.৩০ ঘটিকায় পিতা নুর মোহাম্মদ (৬৮)’কে বটি দ্যা দিয়ে কুপিয়ে তার সন্তান নৃশংসভাবে হত্যার ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। উক্ত ঘটনায় চাঞ্চল্যের তৈরি হওয়ায় র‍্যাব ছায়া তদন্ত  শুরু করে ও জড়িতদের আইনের নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃধি করে।আসামী আফাজ উদ্দিন উক্ত হত্যাকান্ডের পর থেকেই পলাতক ছিল। সে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা না পড়ার জন্য বারংবার তার স্থান পরি...

কটিয়াদীতে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সমাবেশ ও শান্তি শোভাযাত্রা

ছবি
মো:মোফাসসেল সরকার,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জের  কটিয়াদীতে উপজেলা আওয়ামীলীগের  আয়োজনে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১৯ই অক্টোবর মঙ্গলবার বিকাল ৪টায় "হিন্দু মুসলিম ভাই ভাই, একসাথে থাকতে চাই" স্লোগানকে সামনে রেখে উপজেলা আওয়ামীলীগের  আয়োজনে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাংসদ নুর মোহাম্মদ এমপি। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদপ্রার্থী ছিদ্দিকুর  রহমান,উপজেলা আওয়ামীলীগের  যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দীন, উপজেলা আওয়ামীলীগ নেতা ভিপি দুলাল বর্মণ,কটিয়াদী  পৌর মেয়র শওকত উসমান,পৌর আওয়ামীলীগের সভাপতি গোলাম মস্তোফা,সাধারণ-সম্পাদক শাহরিয়ার আহমেদ পাভেল, পৌর যুবলীগের সভাপতি জাহিন শাহরিয়ার ইমরান ও সাধারণ-সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমূখ। এসময় শোভাযাত্রা শেষে আয়োজিত সমাবেশে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

দিনশেষে সব পাখি ঘরে ফিরে কিন্তু সব জেলেরা ঘরে ফিরে না

ছবি
তুফান সাকিবঃ- জেলেদের জীবনটা পৃথিবীর সংগ্রামী জীবন গুলোর মধ্যে একটি। জেলেদের কষ্টময় জীবনী সম্পর্কে মূল আলোচনা একটু পরে করছি। তার আগে আনুষাঙ্গিক কিছু কথা না বললেই নয়। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। শুধু নদীমাতৃক নয় বলা যায় নদীই এদেশের প্রাণ।এদেশে বেশ কয়েকটি বড় বড় নদী আছে। নদীগুলো হচ্ছেঃপদ্মা,মেঘনা,বুড়িগঙ্গা, ধলেশ্বরী,যমুনা ইত্যাদি। এছাড়াও সারাদেশে এগুলোর অসংখ্য শাখা-প্রশাখা বহমান আছে। তাছাড়াও কিছু ছোট নদীও আছে। নদীগুলোর বুকে  জোয়ার-ভাঁটার খেলা। অপরুপ বৈচিত্র্যময়। একেকটি বড় নদীগুলোর তীরে দাঁড়িয়ে চোখ দুটি মেলে দিলে ধরা পড়ে কতগুলো মোহনীয় দৃশ্য। সত্যিই স্রষ্টার অপার মহিমায় মহিমান্বিত। নদীর ধারের সাদা সাদা কাশবন,নদীর দুই ধারের সবুজ ক্ষেত,সকাল বেলায় নদীর পানিতে বুনোহাঁসের খেলা, সাদা বকের পাল,মাছরাঙা পাখির শিকার ধরার উদ্দেশ্যে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থাকা, নদীর স্রোতধারা,নদীর পাড়ের জনজীবন সবমিলিয়ে অপূর্ব। এছাড়াও নদীর অনেকগুলো গুণাগুণ রয়েছে। প্রাকৃতিক ভারসাম্যগত দিক থেকেও নদীর ভূমিকা অনস্বীকার্য। তবে, এই নদী তার পাড়ের জনজীবনের জন্য মাঝে মাঝে কাল হয়েও দাড়ায়। কারণ, খরস্রোতা নদী যেন আর বাধা মানে ন...

মোংলা বন্দর দিয়ে তৈরী পোশাক শিল্প রপ্তানী চাহিদা বাড়ছে

ছবি
মোঃএরশাদ হোসেন রনি, মোংলা  মোংলা বন্দর প্রতিষ্ঠার পর থেকেই সমুদ্র বাণিজ্যের ক্ষেত্রে দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে আসছে। বাণিজ্যিক জাহাজ আগমনে প্রতি বছর তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড। পদ্মা সেতু নির্মাণ কাজ সম্পন্ন হলে এ অঞ্চলের সাথে রাজধানীর যোগাযোগ সহজ ও আরো অধিকতর ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি হবে। এ বন্দরের মাধ্যমে সাম্প্রতিক সময়ে তৈরী পোশাক শিল্প আমদানী-রপ্তানীর চাহিদাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।  ইতোমধ্যে বিশ্ব বিখ্যাত তৈরী পোশাক আমদানীকারক প্রতিষ্ঠান M/S H & M HENNES & MAUNITZ LOGISTIC, POLAND মোংলা বন্দরের মাধ্যমে তৈরী পোশাক আমদানীতে আগ্রহ জানিয়েছেন। মোংলা বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে ভার্চুয়ালী একাধিকবার মিটিং শেষে মঙ্গলবার ৬টি বিল অফ এন্ট্রির বিপরীতে ১৫৮৫ প্যাকেজের ২০ মেঃ টঃ তৈরী পোশাক ০২টি কন্টেইনারে স্টাফিং কার্যক্রম সম্পন্ন করেছেন। এ তৈরী পোশাকগুলো গাজিপুরের ০৪ টি প্রতিষ্ঠান মেসার্স ফ্লেমিং ফ্যাসন লিঃ, মেসার্স মেট্রিক্স সুয়েটার লিঃ, দিগন্ত সুয়েটার ও লিবাস টেক্সটাইল লিঃ হতে রপ্তানীর উদ্দেশ্যে মোংলা বন্দরে আনা হয়েছে। কন্টেইনার দুইটি পরবর্তী কন...

ঢাকা রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ গাজীপুরের পুলিশ সুপার এসএম শফিউল্লাহ

ছবি
খুলনা ব‌্যু‌রো, ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নিবার্চিত হয়েছেন গাজীপুরের পুলিশ সুপার এসএম শফিউল্লাহ। মঙ্গলবার (১৯ অক্টোবর)  ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয় আয়োজিত গত সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার ক্ষেত্রে ঢাকা রেঞ্জের ১৩টি জেলার মধ্যে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন তিনি। সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এসএম শফিউল্লাহ্'কে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করেন। এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) নুরে আলম মিনা বিপিএম (বার), পিপিএম, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) জিহাদুল কবির, বিপিএম, পিপিএম অতিরিক্ত ডিআইজি (অপস অ্যান্ড ইন্টেলিজেন্স) মো. মাহবুবুর রহমানসহ পিপিএম (বার) ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ঢাকা রেঞ্জ কার্যালয় প্রদত্ত ১০টি ক্যাটাগরির মধ্যে গাজীপুর জেলা ৪টি ক্যাটাগরিতে প্রথম হয়ে শ্রেষ্ঠ হন। তি‌নি এর অা‌গে খুলনার এস‌পি হি‌সে‌বে কর্মরত ছি‌লেন।

টানা বৃষ্টিতে মোংলা বন্দরে সকল বিদেশী জাহাজের কাজ বন্ধ, তলিয়ে গেছ ৪৯৫টি চিংড়ি ঘের

ছবি
মোঃএরশাদ হোসেন রনি, মোংলা  টানা বৃষ্টি, বাতাস ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আজ মঙ্গলবার মোংলা বন্দরের আউটারবার ও ইনারবারে অবস্থানরত ২০ টি বিদেশী বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামা ও পরিবহণের কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে বন্দর জেটির কন্টেইনার ও কার ইয়ার্ডের কাজ।  মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, বৃষ্টিতে আজ বন্দরে অবস্থানরত জাহাজের কাজ বন্ধ রয়েছে। তবে জেটিতে কাজ চলছে। আবহাওয়া ভাল হলে পুনরায় জাহাজের কাজ শুরু হবে বলেও জানান তিনি।  বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় সোমবার মোংলা সমুদ্রসহ উপকূলীয় এলাকায় তিন নম্বর স্থানীয় সর্তক সংকেত জারি করে আবহাওয়া অফিস, যা আজও বহাল রয়েছে। তবে আগামী ২১ অক্টোবর পর্যন্ত এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিরাজমান থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে সিগনাল কমবে না উঠে যাবে তা জানা যাবে মঙ্গলবার বিকেল নাগাদ বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।  মোংলা বন্দর ব্যবহারকারী মেসার্স নুরু এন্ড সন্সের মালিক এইচ এম দুলাল ও মায়া এন্টারপ্রাইজের মালিক আহসান হাবিব হাসান বলেন, বৃষ্টিতে জাহাজের কাজ বন্ধ থাকায় পণ্য খাল...

মোংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার লক্ষ্যে সম্প্রীতির বন্ধন ও সমাবেশ

ছবি
মোঃএরশাদ হোসেন রনি,মোংলা শারদীয়   দুর্গাপূজায়   কুমিল্লা,   রংপুরসহ   বিভিন্ন   স্থানে   হামলা,ভাংচুর,   অগ্নিসংযোগ   ও   লুঠপাটের   প্রতিবাদে    মোংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সম্প্রীতির বন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন ধর্মের কয়েকশ মানুষ। ১৯ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১২টায় মোংলা উপজেলা   পরিষদের   সামনে   উপজেলা   প্রশাসন   ও   দি   হাঙার   প্রোজেক্ট বাংলাদেশের   ব্রেভ   প্রকল্প   যৌথভাবে   এই   সম্প্রীতি বন্ধন   সমাবেশের   আয়োজন করে। "সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই" শ্লোগানে  বৈরি আবহাওয়াকে উপক্ষো করে সম্প্রীতির সমাবেশে ইমাম পরিষদ,পুরোহিত,   পুজা   উদযাপন   পরিষদ,   জনপ্রতিনিধি,   প্রশাসনের কর্মকর্তারা, পুলিশ সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার কয়েকশ মানুষ এই সম্প...

ডোমারে গলায় ফাস দিয়ে এক যুবকের মৃত্যু

ছবি
আবেদীন হক,নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে শান্ত রায় (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ। সোমবার (১৮অক্টোবর) সকালে উপজেলার সোনারায় ইউনিয়নের বসুনিয়া হাট এলাকার নিজ বাড়ীর সোয়ার ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে। শান্ত ওই এলাকার রাম চন্দ্র রায়ের ছেলে ও নীলফামারী সরকারী কলেজের বিএসএস দ্বিতীয় বষ্রের ছাত্র। শান্ত রায়ের বাবা রাম চন্দ্র রায় বলেন, রবিবার শান্ত আমার কাছে এক হাজার টাকা চায়। তাকে সেই টাকা দিতে না পারায়, শান্ত রেগে ছিল। রবিবার রাতের খাবার শেষে বড় ছেলে শান্ত ও ছোট ছেলেসহ আমি এক ঘরে ঘুমাই। ভোরে ঘুম থেকে উঠে আমি দোকানে আসি। আর ছোট ছেলে প্রাইভেট পড়তে যায়। শান্ত ঘুমিয়ে ছিলো। সকাল সাতটার দিকে শান্তের মা দেখে ঘরের সড়ের (আরা) সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে শান্ত। তার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা ন্দ্রত এসে তাকে নিচে নামায়। ততক্ষনে শান্তর মৃত্যু হয়েছে। এরপর পুলিশে খবর দেওয়া হলে, পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ ...

সৈয়দপুরে চলন্ত ট্রেনে ছোরা পাথরের আঘাতে অবশেষে নষ্ট হয়ে গেল শিশু আজমিরের ডান চোখ

ছবি
আবেদীন হক -নীলফামারী জেলা প্রতিনিধিঃ পাঁচ বছরের শিশু আজমিরের চোখে এখন কালো চশমা। ফুটফুটে মেধাবী এই শিশুটির একটি চোখ অকালেই অন্ধ হয়ে যাবে আসলে তা কেউ মেনে নিতে পারছেনা। এই ঘটনার পর শিশু আজমিরের কর্নিয়া অপারেশন করা হয়েছিল রাজধানীর ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে। বাবা মায়ের আশা ছিল ছেলেটি ডান চোখের দৃষ্টিশক্তি ফিরে পাবে। কিন্তু ফলোআপ চিকিৎসা করাতে গিয়ে চিকিৎসকরা জানিয়ে দিল ডান চোখে নাকি কিছুই দেখতে পারবেনা আজমির। নীলফামারীর ডোমার উপজেলার আমবাড়ি গ্রামের নিজস্ব মাছের হ্যাচারি ব্যবসায়ী মারুফ ইসলামের ছোট ছেলে আজমির। বুকফাটা কান্না বাবা ও মায়ের। আর শিশু আজমির এখনও বুঝতে পারেনি সে ডান চোখ দিয়ে আর কোনদিন কিছু দেখতে পাবেনা। এখন তার বাম চোখটিই একমাত্র ভরসা। পাঁচ বছর বয়সী আজমিরের বাবা মারুফ ইসলাম রবিবার জানালেন। জানার পর শিশুটির মর্মান্তিক বাস্তবতার কথা চিন্তা করে সকলেরেই চোখে কান্না আসে।  ১৫ আগস্ট সন্ধ্যা সাড়ে সাতটায় খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে ডোমার থেকে সৈয়দপুর ফিরছিলেন। স্টেশনে পৌঁছাতে আর মাত্র কয়েক মিনিট বাকি ছিল। স্টেশনের কাছেই পুরাতন মুন্সীপাড়ায় বাসা ভাড়া নিয়ে থাকেন। ট্রেনে জ...

কটিয়াদীতে মধ্যরাতে গরু চোর আটক

ছবি
মোঃ :মোফাসসেল সরকার,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জের কটিয়াদীতে মধ্যরাতে আলামিন (৩০) গরু চোর কে আটক করা হয়েছে। আলামিন (৩০) উপজেলার ভোগপাড়া গ্রামের মরহুম শাহেদ মিয়ার ছেলে। ১৯ অক্টোবর মধ্যরাতে উপজেলার তেলিচারা গ্রাম থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় গরু ও সিএনজিসহ আলামিন (৩০)কে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। গরুর মালিক হাজী মজলু মিয়া জানান:গরু চোর আলামিনকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।যেন এরকম কর্মকাণ্ডে ভবিষ্যতে কোনো ব্যাক্তি না জড়ায়। এ ব্যাপারে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এস.এম শাহাদত হোসেন ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।

শিক্ষকতার আড়ালে অর্থ-বাণিজ্য ত্রিশালে সরকারি বৃক্ষ কর্তন করে অবৈধ স্থাপনা নির্মাণ

ছবি
লিমা আক্তার ময়মনসিংহ::  ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় চকরামপুর বাজারে সরকারি বৃক্ষ কর্তন করে জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে এক মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চকরামপুর বাজারটি রামপুর মৌজার ১ নং খাস খতিয়ান যার এস এ দাগ নং-৮৯৫৩,হাল দাগ-২২৬৮৯,২২৬৯২ অবস্থিত।চকরামপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ উসমান গণির নির্দেশনায় বাজারের প্রায় ২০ টি মেহগনি সরকারি বনজ বৃক্ষ কর্তন করে সরকারি ভূমি দখল করে অবৈধ পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এতে করে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে অন্যদিকে সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব।রামপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও বাজার কমিটির সভাপতিসহ এলাকাবাসীর প্রতিবাদের মুখেও ক্ষান্ত হয়নি ভূমিখেকো উসমান গণি। সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করেই প্রশাসন কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধে দোকানঘর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে । এমনকি দোকান ঘর নির্মানের পূর্বেই কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা অর্থ-বাণিজ্য করার অভিযোগ উঠে এসেছে অনুসন্ধানে। স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি খাস জমিকে মাদ্রাসার জমি বলে বাজারের বি...

শরণখোলায় শেখ রাসেল ৫৮ তম জম্মদিন পালিত হয়েছে,,,,,,

ছবি
 মোশাররফ হোসেন মনির   ( বাগেরহাট) শরনখোলা প্রতিনিধিঃ  বাগেরহাট জেলা শরণখোলা উপজেলা প্রশাসন ও তথ্য প্রযুক্তি বিভাগের উদ্যোগে যথাযথ কর্মসূচীর মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জম্মদিন পালিত হয়েছে। শেখ রাসেল দিবস উপলক্ষে আজ ১৮ ই অক্টোবর  সোমবার সকাল ৭ টায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, সকাল ১০ টায় আলোচনা সভা, সেমিনার, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত বক্তিতা প্রতিযোগিতা ৪র্থ - ৬ ষ্ঠ শ্রেণী ও কুইজ প্রতিযোগিতা মাধ্যমিক প্রর্যায়  ৭ম হতে ১০ ম শ্রেণী অনুষ্ঠিত হয়েছে। শরণখোলা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিবার্হী অফিসার খাতুনে জান্নাত সভাপতিত্বে ও উপজেলা আইসিটি কর্মকর্তা সদস্য সচিব  খান মোয়াজ্জেম হোসেন রাসেল  পরিচালনায় এতে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অতিস সরদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম,  সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন, আরো উপস্থিত ছ...

শেরপুরে নালিতাবাড়ীতে শহীদ শেখ রাসেল এর শুভ জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত

ছবি
শেরপুর  জেলা প্রতিনিধি আল আমীন  শেরপুরের নালিতাবাড়ীতে ১৮ অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর শুভ জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়। শেখ রাসেল জাতীয় শিশুকিশোর পরিষদ নালিতাবাড়ী উপজেলা শাখার  উদ্যেগে দোয়া ও আলোচনা সভা নালিতাবাড়ী উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যলয়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ফজলুল হক। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের সভাপতি মাহবুব সামি। আরও উপস্থিত ছিলেন শেরপুর জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য জনাব আলহাজ্ব সরকার গোলাম ফারুক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন,ওয়াজ কুরুনী,পৌর মেয়র আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল লতিফ,প্রভাষক ফারুক আহমেদ বকুল, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন চৌধুরী ।  জেলা ছাত্র লীগের সহ সভাপতি ইয়াছিন আরাফাত প্রান্তিক ও তোফাজ্জল হোসেন রানা এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সদস্য সহ অন্যান্য নেতাকর্মী।

কটিয়াদীতে শেখ রাসেল দিবস উদযাপিত

ছবি
মো:মোফাসসেল সরকার,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শেখ রাসেল দিবস -২০২১ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ১৮ই অক্টোবর রবিবার সকাল ১০টা ৩০মিনিটে উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা:মুশতাকুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান রোকসানা আক্তার ,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ  মুকশেদুুল হক,উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার ইসরাফিল মিয়া,বাংলাদেশ প্রেস ক্লাব,কটিয়াদী উপজেলা শাখার আহ্বায়ক সাংবাদিক মাসুদুল ইসলাম সবুজ,প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাহাবুবুর রহমান,ডাক্তার আব্দুল মান্নান মহিলা কলেজের প্রভাষক হারুনুর রশিদ,আদর্শ বিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ফকির প্রমূখ।  অনুষ্ঠান শেষে শেখ রাসেল দিবস উপলক্ষে কেক কাটা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশু-কিশোরদের পুরস্কার প্রদান করা হয়। এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুকশেদুল হক ...

বিশ্বজুড়ে থাকবে মানুষ পৃথিবীটা জনতার

ছবি
তুফান সাকিবঃ- আমরা সবাই মানুষ। মানুষ হিসেবে তৈরি করেছেন স্রষ্টা আমাদের সকলকে। অতঃপর, সবাইকে পাঠিয়েছেন এই সুন্দর ভুবনে। যাকে যেখানে খুশি ভূ-প্রকৃতিতে প্রেরণ করেছেন।এছাড়া আমাদের এই পৃথিবী নামক গ্রহটিও তিনি নিজ হাতে খেয়াল-খুশি মতো সাজিয়েছেন।কোথাও উঁচু, কোথাও নিচু,কোথাও ভঙ্গুর, কোথাও বৃদ্ধিমান, কোথাও জল,কোথাও স্থল,কোথাও পাহাড়, কোথাও সাগর।এছাড়াও প্রয়োজন অনুযায়ী আর নানা ধরনের গ্রহ, উপগ্রহ এবং বিভিন্ন জাতের বৃক্ষরাজি ও প্রাণী সৃষ্টি করেছেন তিনি আপন সত্তায়। অনেক সুন্দর ভাবে পরিচালিত হচ্ছে পুরো জগৎ। কারো কোনো অভিযোগ নেই। নেই কোনো অপূর্ণতা।অপূর্ণতা এজন্যই নেই যে,প্রত্যেকের প্রয়োজনীয় বিষয়গুলো ধারাবাহিকতা বজায় রেখে প্রস্তুত আছে। যার যেটা দরকার হয় আপনার থেকেই প্রকৃতি থেকে সবকিছু আহরণ করে সুন্দরভাবে চলছে জীবের শ্রেণীবিন্যাস।শ্রেণীবিন্যাস এতটাই সুক্ষ্ম যে,কোথাও কোনো শ্রেণীবৈষম্যের অবকাশমাত্রও নেই। এজন্যই নেই যে, সবকিছুর মালিক তো স্রস্টা নিজেই। তাহলে প্রশ্ন এখানেই যে,এমন সুন্দরের এই ভুবনে বিভেদ বা বৈষম্যের সৃষ্টি করলো কে? যদি এই প্রশ্নের উত্তর খুঁজতে যান তাহলে এটা স্পষ্টতর হয়ে ওঠে যে,বিভেদ বা বৈষম্যের...

ডোমারে উপজেলায় নৌকার পক্ষে নির্বাচনী সভা

ছবি
আবেদীন হক নীলফামারীপ্রতিনিধিঃ   নীলফামারীর ডোমার পৌরসভার ৫ম সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী গণেশ কুমার আগরওয়ালাকে জয়ী করতে নৌকা মার্কার তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সমন্বয়ে নির্বাচনী প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৮ই অক্টোবর)  নৌকা মার্কার নির্বাচনী প্রধান কার্যালয়ে ডোমার পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হাফিজুর রহমান রবি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন- ডোমার উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল। নৌকার জয় নিশ্চিতকল্পে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, যুগ্ম-আহ্বায়ক বৃন্দ সহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পরামর্শ গ্রহণ করা হয়। ডোমার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এমদাদুল হক মাসুমের সঞ্চালনায় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক আরও বক্তব্য রাখেন- ডোমার উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মঞ্জুরুল হক চৌধুরী, নীলফামারী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞা...

নীলফামারীর ডোমার পৌরসভার একজনের প্রার্থীতা প্রত্যাহার, ২ জনের

ছবি
আবেদীন হক। নীলফামারীপ্রতিনিধিঃ   আগামী ২রা নভেম্বর নীলফামারীর ডোমার পৌরসভার ৫ম সাধারণ নির্বাচন-২০২১ এর প্রার্থীতা প্রত্যাহারের নির্ধারিত তারিখে একজন কাউন্সিলর পদপ্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করেছেন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২ জন প্রার্থীর ঋণ খেলাপির দায়ে মনোনয়ন অবৈধ গণ্য করা হয়েছে। রবিবার (১৭ই অক্টোবর) ডোমার উপজেলা নির্বাচন কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্ধারিত সময়ে পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর পদে রিফাত হাসান সৌরভ প্রার্থীতা প্রত্যাহার করেন। এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জনের মধ্যে ২ জন প্রার্থীর ঋণ খেলাপির দায়ে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জানা গেছে, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২ জন প্রার্থীর ঋণ খেলাপির দায় স্বীকার করে জেলা প্রশাসকের কাছে আপিল নিষ্পত্তির জন্য আবেদন করেন। কিন্তু শেষ দিনের নির্ধারিত সময়ের মধ্যে তারা উপজেলা নির্বাচন কমিশনারের কাছে আপিল নিষ্পত্তির কোন কাগজপত্র দাখিল করতে না পারায় সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জনের মনোনয়নপত্র বৈধ বলে গন্য করা হয়েছে। এবারের নির্বাচনে মেয়র পদপ্রার্থী হয়েছেন ৩ জন। তারা হলেন- আওয়ামীলীগ মনোনীত উপজেলা আওয়ামী যুবল...

জলঢাকা উপজেলায় কৃষি উন্নয়নের লক্ষে কৃষক মাঠ দিবস

ছবি
আবেদীন হক, নীলফামারী প্রতিনিধিঃ আজ রবিবার ১৭/১০/২১ইং নীলফামারীর জলঢাকা উপজেলায় কৃষি অফিসার এর আওতায় কৃষক মাঠ দিবস পালন করা হয়। আয়োজন করেন কৃষি সাম্প্রসারণ অধিদপ্তর জলঢাকা উপজেলা। মাঠ দিবসে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা বীজ প্রত্যায়ন অফিসার জনাব মোঃ মাজেদুল ইসলাম, উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার শাহাদাৎ হোসেন। আরও উপস্থিত ছিলেন, কৃষি সাম্প্রসারণ অফিসার জনাব মীর হাসান আল বান্না। কৃষিই সমৃদ্ধি আর কৃষিই হলো দেশের উন্নয়নের মূল অঙ্গ। বাংলাদেশ কৃষি প্রধান দেশ এবং এই বিপুল জনসংখ্যার খাদ্যের চাহিদা মেটানো জন্য প্রয়োজন কৃষির উৎপাদন বৃদ্ধি করা। আর এরেই পরিপ্রেক্ষিতে প্রত্যেকটি উপজেলায়, উপজেলা কৃষি অফিসারগণ বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছন। তারা চিন্তা করেছন কিভাবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে ধান,গম,ও পাঠ,বীজ উৎপাদ, সংরক্ষণ ও বিতারন করা যায়। প্রদর্শনী প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে নানা ধরনের প্রশিক্ষণ দেয়া হয়। কৃষকগন কিভাবে রোপা আমন ধানের বীজ সংগ্রহ ও উৎপাদন করবে তার  পরামর্শ প্রদান করেন। এবং নাবী পাঠ বীজ কিভাবে পরিচর্যা করতে হয় তার নিয়মাবলী দিকনির্দেশনা প্রদান করে। সব শেষে কৃষকদের সঠিক...

লক্ষ্মীচাপ ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে একজনের মৃত্যু

ছবি
আবেদীন হক -নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের কচুয়া চৌরঙ্গীর মাজা পাড়া ৬ নং ওয়ার্ডে শোভা রাণী (৪৫)শনিবার দিবাগত রাতে আনুমানিক ২টার সময় গলায় ফাঁস দিয়ে আন্তহত্যা করেন। জানা জায়, মৃত শোভা রাণী শ্রী সত্যেন রায়ের স্ত্রী। তার স্বামী একজন ভ্যান চালক। তাদের দুই মেয়ে এক ছেলে এবং মেয়ে দুইটির বিয়ে দিয়েছেন ও ছোট ছেলেটির বিয়ে হয় নাই। এলাকা বাসি বলেন,মৃত শোভা রানী দির্ঘদিন যাবত মানসিক ভাবে অসুস্থ ছিলেন। এ বিষয়ে লক্ষ্মীচাপ ইউন্নয়নের চেয়ারম্যান মোঃ আমিনুর ইসলাম শোভারানীর মৃত্যু সত্যতা নির্চিত করেন এবং বলেন শোভারানী মানসিক ভাবে অসুস্থ ছিলেন ও খুবেই দরিদ্র পরিবার অতি কস্টে জীবন জাপন করিতেছে বলে জানান।  আজ রবিবার বিকাল ৩টায় সময়  মৃত বেত্তিকে পর্যবেক্ষণের জন্য নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ ও সার্কেল অফিসার সেখানে উপস্থিত হন এবং তারা সকলের বকত্ব শুনে বুঝেন মৃত শোভা রানী মানসিক রোগী ছিলেন তাই বিষয়টি পর্যবেক্ষণ করে লাশ তদন্তের জন্য নিয়ে জান না। অফিসার ইনচার্জ আব্দুর রউফ, বিষয়টির সত্যতা নির্চিত করেন। এবং মানসিক রোগির কথা বিবেচনা করে লাশ দাফনের জন্য অনুমোতি প্রদান...

বিয়ের পিড়িতে বসা হলো না কনের দুর্ঘটনায় নিহত-২ আহত ২

ছবি
কুমিল্লা থেকে আনার কলি:- ফেনীতে বিয়ের পিঁড়িতে বসা হলোনা কলির, পার্লার থেকে যাওয়া পথে সড়ক দুর্ঘটনা শিকার হয়ে হাসপাতালে ভতি কনে!  ভগ্নিপতি ও ভাতিজিসহ নিহত ২ আহত ২ কলির বাড়িতে তখন বিয়ের আয়োজন চলছে। আমন্ত্রিত অতিথিরাও সেখানে চলে এসেছেন। সবাই অপেক্ষা করছেন বরযাত্রী আর কলির জন্য। এদিকে বিউটি পার্লার থেকে সাজগোজের পালা শেষ করে ভগ্নিপতি ও ভাতিজির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন কলি। কিন্তু বিয়ের পিঁড়িতে বসা হয়নি তাঁর। এর আগেই সড়ক দুর্ঘটনায় তাঁকে হাসপাতালে যেতে হয়েছে।  শুক্রবার বেলা দুইটার দিকে ফেনী-কুমিল্লা পুরোনো সড়কের মঠবাড়িয়া গুমতি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় কনের ভগ্নিপতি আর ভাতিজি নিহত !

মোংলায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

ছবি
এরশাদ হোসেন রনি, মোংলা প্রতিনিধি ;- মোংলায় রাস্তার পাশ দিয়ে অজ্ঞাত এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।  স্থানীয়রা ও পুলিশ জানায়, উপজেলার চাঁদপাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাইনমারী এলাকায় রবিবার ভোরে স্থানীয়রা রাস্তার পাশে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে সেখান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের চাঁদপাই বিট অফিসার মোঃ হাদীউজ্জামান খাঁন বলেন, অজ্ঞাত এ লাশের মাথার বাম পাশের কানের উপরে আঘাতের চিহ্ন রয়েছে।  স্থানীয়রা বলেন, অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তিকে গত রাতে সেখানে ঘুরাঘুরি করতে দেখা গেছে। সকালে দেখছি লাশ হয়ে পড়ে আছে পিচের রাস্তার পাশে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, রাস্তার উপর রয়েছে রক্তেও।  মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, শুনেছি লোকটি ভবঘুরে পাগল টাইপের। সে রাতের অন্ধকারে রাস্তার উপরে নসিমন-টমটমের আঘাতে মারা গিয়ে থাকতে পারে। তারপরও লাশের ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগে সভাপতি হিসেবে মজিবুর রহমান সাহেদ কে পেতে চায় ইউনিয়ন বাসী

ছবি
মোঃসোহাগ:- সাভার উপজেলার আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি কে ঘিরে চলছে ব্যাপক প্রচার প্রচারণা ও কর্মি সভা।ইয়ারপুর  আওয়ামীলীগ সভাপতি মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে শুরু হয়েছে নেতৃত্ব দেওয়ার মনোভাব। কে হবে?ইয়ারপুর আওয়ামীলীগ’ এর সভাপতি  কার গলায় ঝুলবে এই বিজয়ের মালা। এমন প্রফুল্লতা ও প্রচারনা বিরাজ করছে সমর্থক ও সাধারণ কর্মিদের মধ্যে। চলছে প্রচার প্রচারণার প্রতিযোগিতা ও, এর’ই মধ্যে ব্যাপক প্রচারণার আলোড়ন সৃষ্টি করেছেন জনপ্রিয়তার শীর্ষে থাকা আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী পরিচ্ছন্ন আওয়ামী লীগ নেতা ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান সাহেদ। এলাকাবাসী বলেন, তিনি একজন সমাজ সেবক হিসেবেও ব্যাপক জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন অত্র ইউনিয়নে বিশিষ্ট সমাজ সেবক, জনদরদি হিসেবে খ্যাত মোঃ মজিবুর রহমান সাহেদ। নিজেস্ব অর্থায়নে রাস্তাঘাটের উন্নয়ন সহ অবহেলিত মানুষের পাশে থেকে জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি, অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যাপক সু-পরিচিতি লাভ করেছেন। আওয়ামী লীগের একজন নেতা হিসেবে, তিনি দীর্ঘ এই পাঁচ বছরে জনপ্রতিনিধি না হয়েও দীর্ঘদিন ধর...

আশুলিয়ায় ইয়ারপুর ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আতাউর মাদবর-সাঃ সম্পাদক শাহাজালাল

ছবি
  মোঃ সোহাগ সাভার থেকে:-ঢাকার নিকটবর্তী শিল্পাঞ্চলে সাভারের আশুলিয়া ইয়ারপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হলেন আতাউর মাদবর সাধারণ সম্পাদক হলেন শাহজালাল! ১৬ সেপ্টেম্বর বিকাল পাঁচ ঘটিকায় ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের কর্মি সভায় আশুলিয়া থানা আওয়ামীলীগের যুগ্ম আহাবায়ক সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাত খানের ঘোষনার মধ্যদিয়ে আতাউর মাদবর কে সভাপতি, সাইদুর রহমান কে সিঃ সহ সভাপতি,শাহাজালাল কে সাধারন সম্পাদক,দেলোয়ার হোসেন দিলু কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে এই কমিটি গঠন করা হয়,। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়নের স্বর্ণপদক প্রাপ্ত সফল চেয়ারম্যান জনাব সৈয়দ আহমেদ ভূঁইয়া,আওয়ামীলীগ নেতা মেহেদী মাসুদ মন্জু দেওয়ান,ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বর্তমান সভাপতি পদ প্রত্যাশী আওয়ামীলীগের দুর্দিনে দুঃসময়ের কান্ডারী পরিচ্ছন্ন আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান সাহেদ,শাহাবুদ্দিন মাদবর,ইয়ারপুর আওয়ামীলীগের সাধারন সম্পাদক পদ প্রত্যাশী  মোল্লা মোশারফ হোসেন মুসা বিশেষ অতিথি ছিলেন পরিচ্ছন্ন যুবলীগ নেতা সুমন আহমেদ ভূঁইয়া, শ্রমিকলীগ নেতা সানাউল্লাহ ভূঁইয়া সানি,সাবেক ...

শেরপুরে নালিতাবাড়িতে ইউনিয়ন নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিলেন জনাব মোঃ আমজাদ আলী

ছবি
শেরপুর জেলা প্রতিনিধি আল আমীন  শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার আসন্ন ৪ নং নয়াবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ আমজাদ আলী  মনোনয়ন ফরম জমা দিয়েছেন। শনিবার দুপুরে নালিতাবাড়ী উপজেলা নির্বাচন অফিসে জনাব ওয়াজ করুনী এর হাতে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন ফরম জমা শেষে নয়াবিল ইউনিয়নবাসির উদ্দেশ্যে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ আমজাদ আলী বলেন, আল্লাহ পাকের ইচ্ছায় যদি আমি পাস করতে পারি তাহলে আমার প্রথম কাজ হবে গ্রামের ছোট বড় রাস্তা গুলি মেরামত করবো । সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়াই হবে আমার মূলমন্ত্র। তিনি আরো বলেন, আমি রাজনৈতিক পরিবারের সন্তান, আমার বাবা একজন আদর্শ ও সৎ মেম্বার ছিলেন, তাই আমি সকলের দোয়া ও সমর্থন চাই।

সিংগাইরে পাবজি দ্বন্দ্বে কিশোর খুন

ছবি
নিশাত জাহান নিশি:মানিকগঞ্জের সিংগাইরে পাবজি গেম খেলা নিয়ে দ্বন্দ্বে হামলায় আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সায়েস্তা ইউনিয়নের দক্ষিণ সাহরাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ১৪ বছর বয়সী রাজু একই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে ও দক্ষিণ সাহরাইল কিন্ডারগার্টেনের ছাত্র। রাজুর বাবা মুসলেম জানান, পাবজি গেম ও বিভিন্ন আইডি হ্যাক করতো উপজেলার দক্ষিণ সাহরাইল রাজু কোরাইশির ১৬ বছরের ছেলে আলিফ। বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়ার কথা বলে রাজু। এরই জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় কৌশলে রাজুকে সাইকেলে নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের রুপারচর এলাকার কালীগঙ্গা নদীর তীরে কাশবনে নিয়ে যায়। সেখানে রাজুকে ইট দিয়ে মাথায় আঘাত করে। এরপর রাজুর গায়ের জামা খুলে মুখে ঢুকিয়ে দিয়ে গলায় ফাঁস দিয়ে মাথা ও মুখ থেঁতলে দিয়ে মৃত্যু নিশ্চিত করে। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে আলিফ। এদিকে, রাজুকে খুঁজে না পেয়ে আলিফের বাড়িতে যান স্বজনরা। আলিফ ও তার পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে রাত ৯টার দিকে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সাহরাইল ইব্রাহি...

১৬ অক্টোবর তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র ৬৫তম জন্মবার্ষিকী

ছবি
এরশাদ হোসেন রনি, মোংলা   ১৬ অক্টোবর ’ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ গানের স্রষ্টা, তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র ৬৫তম জন্মবার্ষিকী। বাংলাদেশের কবিতায় অবিসস্মরণীয় এই কবির শিল্পমগ্ন উচ্চারণ তাকে দিয়েছে সত্তরের অন্যতম কবি-স্বীকৃতি। ১৯৯১ সালের ২১ জুন মাত্র ৩৫ বছর বয়সে তিনি মারা যান। কবির জন্মবার্ষিকী উপলক্ষে রুদ্র স্মৃতি সংসদ, মিঠেখালি আজ কবির গ্রামের বাড়ি মোংলার মিঠেখালিতে সকালে শোভাযাত্রা সহকারে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল, দোয়া অনুষ্ঠানের আযোজন করেছে। বিকালে  মিঠেখালী ফুটবল মাঠে প্রীতি ফুটবল অনুষ্ঠিত হবে। এছাড়া সন্ধ্যায় মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে রুদ্র স্মৃতি সংসদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট মোংলা শাখা স্মরণ সভার আয়োজন করেছে। স্মরণসভা শেষে রুদ্রের কবিতা আবৃত্তি ও রুদ্রের গান পরিবেশিত হবে। উল্লেখ্য, অকালপ্রয়াত এই কবি নিজেকে মিলিয়ে নিয়েছিলেন আপামর নির্যাতিত মানুষের আত্মার সঙ্গে। সাম্যবাদ, মুক্তিযুদ্ধ, ঐতিহ্যচেতনা ও অসাম্প্রদায়িকবোধে উজ্জ্বল তার কবিতা। ‘জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরোনো শকুন’- এই নির্মম সত্য অবলো...

শেরপুরের নকলায় শান্তিপূর্ণ পূজা উদযাপনে অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ছবি
শেরপুর জেলা প্রতিনিধি আল আমীন  কুমিল্লার একটি মন্দিরে পবিত্র ‘কুরআন’ অবমাননার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার পর সংশ্লিষ্ট মন্দিরসহ দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটে। এমন অবস্থায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের বিভিন্ন জেলায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে শেরপুরের নকলায় ১৯টি পূজামণ্ডপে আইন শৃংখলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান মুঠোফোনে বলেন, দুর্গাপূজা উদযাপন শান্তিপূর্ণ করতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। তবে নিরাপত্তা রক্ষা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব না। এটা সামগ্রিক। এ কাজে সবাইকে অংশগ্রহণ করতে হবে। তাই সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতায় নকলায় এবার শান্তিপূর্ণ, নিরাপদ, উৎসবমুখ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে পূজা উদযাপিত হবে বলেও তিনি আশা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, দুর্গাপূজায় শৃঙ্খলতা বজায় রাখতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বা...

কটিয়াদীতে সনাতন ধর্মালম্বীদের বিজয়া দশমী উদযাপন পালন

ছবি
নাঈম ইসলাম,কটিয়াদী(কিশোরগন্জ) কিশোরগন্জ জেলা কটিয়াদী উপজেলাতে প্রায় বিংশ শতাব্দী ধরে করে আসছে হিন্দু ধর্মদের এই উৎসব। আজকে ১৫ ই অক্টোবর রোজ শুক্রবার সন্ধ্যা ৬ টায় এই উৎসবটি পালন করার মাধ্যমে তাদের কার্যক্রম শেষ করে। উক্ত বিজয়া দশমী উদযাপন উৎসবে,  সভাপতিত্ব করেন জনাব মোঃ শওকত উসমান শুক্কুর আলী,মেয়র কটিয়াদী পৌরসভা প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য  কিশোরহন্জ -২ আসন (কটিয়াদী-পাকুন্দিয়া) গনমানুষের নেতা, জনাব নূর মোহাম্মদ, এমপি সাহেব বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জনাব মোহাম্মদ শামীম আলম, জেলা প্রশাসক কিশোরগন্জ। জনাব মোঃ মাশরুকুর রহমান খালেদ,  বি পি এম পুলিশ সুপার, কিশোরগন্জ। জনাব মোঃ সোনাহর আলী, অতিরিক্ত পুলিশ সুপার,হোসেনপুর সার্কেল। জনাব মোঃ মুশতাকুর রহমান , চেয়ারম্যান উপজেলা পরিষদ, কটিয়াদী। জনাব  জ্যোতিশ্বর পাল, নির্বাহী অফিসার, কটিয়াদী জনাব ব্যারিস্টার ওমর মোহাম্মদ নূর অমিত,সমাজ সেবক। জনাব এস এম শাহাদাত হোসেন, অফিসার ইনসার্জ, কটিয়াদী মডেল থানা। জনাব, দুলাল বর্মন, সাবেক ভিপি কটিয়াদী ডিগ্রি কলেজ জনাব মোঃ ছিদ্দিকুর রহমান ভূইয়া, সাবেক ভিপি কটিয়াদী ডিগ্রি কলেজ...

সুবর্ণচরে নবনির্বাচিত ৬ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত

ছবি
 আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী ৬ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শপথ পাঠ করান জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খাঁন। এসময় শপথ গ্রহণ করেন ২ নম্বর চরবাটা ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজিব, ৪ নম্বর চর ওয়াপদা ইউনিয়নের আবদুল মান্নান ভূইয়া, ৩ নম্বর চরক্লার্ক ইউনিয়নের আবুল বাশার ডিপটি। এছাড়া ৬ নম্বর চর আমান উল্যা ইউনিয়নের বেলায়েত হোসেন, ৭ নম্বর পূর্ব চরবাটা ইউনিয়নের আবুল বাশার মঞ্জু ও ৮ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মহি উদ্দিন চৌধুরী শপথ গ্রহণ করেন। গত ২০ সেপ্টেম্বর সুবর্ণচর উপজেলার এই ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

শারদীয় দুর্গা পুজা মন্ডব পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ আমজাদ আলী

ছবি
 জেলা প্রতিনিধি আল আমীন  শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ আমজাদ আলী সাহেব -(বর্তমান সাধারণ সম্পাদক) ইউনিয়ন আওয়ামী লীগ আজ (১৪ অক্টোবর বৃহস্প্রতিবার) সকালে নালিতাবাড়িতে শ্রী শ্রী গোপাল জিউর মন্দির,,এবং চাটকিয়া মন্দির,, খলিশাকুড়া মন্দির সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং সামর্থ অনুযায়ী কিছু কিছু অনুদান দেন। এবং উপজেলার নয়াবিল ইউনিয়নের জনগণের বন্ধু হিসেবে পরিচিত সমাজ সেবক মোঃ আমজাদ আলী  । আওয়ামী লীগের এই নেতাকে-( সাধারণ সম্পাদক ইউনিয়ন আওয়ামী লীগ কে)- ঘিরেই ইউনিয়নের সর্বত্র চলছে আলোচনা সমালোচনা। রাজপথের লড়াকু এ নেতার তৃণমূলে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তিনি বলেন আওয়ামী লীগের মনােনয়ন প্রত‍্যাশি সমাজ সেবক জনাব মোঃ আমজাদ আলী সাহেব সাংবাদিককে বলেন, দল আমাকে মনোনয়ন দিলে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে উপজেলার মধ‍্যে নয়াবিলকে ডিজিটাল ইউনিয়নে পরিণত করতে চাই । সাবেক সফল কৃষিমন্ত্রী বেগম মতিয়া আপার একনিষ্ঠ কর্মী হিসেবে নিজেকে জনসেবায় এগিয়ে নিতে চাই। চেয়ারম্যান নির্বাচিত হলে বিনামুল্যে গরীব অসহায়দের মাঝে সরকারি-বেসরকার...

মোংলায় মহাষ্টমী উদযাপন, উপমন্ত্রী হাবিবুন নাহারের বিভিন্ন মন্দির-মন্ডপ পরিদর্শন

ছবি
  মোঃএরশাদ হোসেন রনি, মোংলা  মহাষ্টমীর বিশেষ আকর্ষণ কুমারী পূজা ছাড়াই মোংলায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। বুধবার সকাল থেকে পূজারীরা আসতে শুরু করেন মন্দির-মন্ডপে। বেলা ১১টা বাজতেই পূজাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায় সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতিতে। তখনই শুরু হয় মহাষ্টমীর নানা আনুষ্ঠানিকতা। পূজা, অর্চণার পাশাপাশি ঢাক-ডোল, কাঁসর, উলু ও শঙ্খের ধ্বনিতে সরব হয়ে উঠে মন্দিরগুলো। মোংলায় এবার ৩৭টি মন্দির-মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা। তবে এবার সবার নজর কেড়েছে পৌর শহরের বঙ্গবন্ধু সড়কের সোনাপট্টির মন্ডপটি। সেখানে লোকসমাগম সবচেয়ে বেশি। এতো মানুষের ভিড় সামলাতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দদের। সোনাপট্টি পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তরুন চন্দ বলেন, তিন বছর ধরে আমরা জুয়েলার্স ব্যবসায়ীরা ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে দুর্গাপূজা করে আসছি। তাই আমাদের এখানে পূজারী ও দর্শনার্থীদের ভিড় খুব বেশি। সুন্দর পরিবেশ বজায় রাখতে পুলিশ, আনসার, স্বেচ্ছাসেবক ও কমিটির লোকজন দিন রাত পরিশ্রম করছি। আশা করছি সকলের সহযোগীতায় এ পুজা শেষ করতে পারবো।  এদিকে মহাষ্টমীর দি...

মোংলায় ৩৭ বছরের পুরানো জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে সাব রেজিষ্ট্রি অফিসের কার্যক্রম,

ছবি
 এরশাদ হোসেন রনি- মোংলা থেক;-৩৭ বছরের পুরানো জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে সাব রেজিষ্ট্রি অফিসের কার্যক্রম, এ ভবন দিয়ে বছরে ৮ কোটি টাকার রাজস্ব আয় হলে উদ্যোগ নেই সংস্কার কিংবা নতুন ভবন নির্মার্ণের।। মোংলায় ৩৭ বছরের পুরানো জরাজীর্ণ ভবনে চলছে সাব রেজিষ্ট্রি (ভূমি নিবন্ধন) অফিসের কাজ কর্ম। এ ভবনটির  অর্ধেক অংশ মাটির নিচে চলে গেছে। দেয়াল ও ছাদের পলেস্তারা খসে খসে পড়ছে। জীবনর ঝুঁকি নিয়ে সেখানে চালানো হচ্ছে অফিসের কার্যক্রম। এমতাবস্থায় যে কোন মুহুর্তে ভবনটি ধ্বসে পড়ে ব্যাপক ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা রয়েছে। উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসের দেয়া তথ্যে জানা যায়, বর্তমানে যে ভবনটিতে সাবরেজিষ্ট্রি অফিসের কার্যক্রম চলছে সেই ভবনটি ১৯৮৪ সালে নির্মিত হয়। এরপর ১৯৮৬ সালে ভবনটিতে উপজেলা মুন্সেফ কোর্ট বা আদালত হিসেবে ব্যবহার করা হয়। ১৯৯১ সালে উপজেলা মুন্সেফ কোর্ট আদালত ব্যবস্থা বিলুপ্ত হলে ভবনটি অব্যবহৃত ও পরিত্যাক্ত অবস্থায় থাকে। পরবর্তীতে ১৯৯৪ সালে ওই ভবনেই উপজেলা সাবরেজিষ্ট্রি অফিসের কার্যক্রম শুরু হয়। এই অফিসে বর্তমানে ১৭ জন কর্মকর্তা ও কর্মচারী কর্মরত রয়েছেন। এছাড়া ৩১ জন সনদপ্রাপ্ত দলিল লেখক ও প...

বিশ্বনাথে চতুর্থ বারের মতো রাস্তায় স্পীড ব্রেকারগুলো সাজিয়ে দিল “মানবতার ঘর”

ছবি
এনামুল হক:- বাংলাদেশে প্রতিনিয়ত ঘটছে সড়ক দূর্ঘটনা। যার কারণ অতিরিক্ত স্পীড, অভারটেকিং, অসাবধানতা ইত্যাদি। রাস্তায় স্পিড ব্রেকার থাকলেও অনেক সময় ড্রাইভারদের চোখে তা পড়েনা,বিশেষ করে রাতে। তাই ড্রাইভারদের সচেতন করতে ‘মানবতার ঘর’ এর উদ্যোগে চতুর্থ বারের মতো রাস্তার স্পিড ব্রেকারসমূহে সাদা রঙ করা হয়েছে। বৈরাগী বাজার থেকে রামপাশা, নকিখালী রাস্তা হয়ে বিশ্বনাথ উপজেলার রেজিষ্টারী অফিসের সামন পর্যন্ত এ কার্যক্রম সম্পন্ন করা হয়। এ কার্যক্রমটি সম্পন্ন করেছেন মানবতার ঘর এর সদস্যবৃন্দ -ইকবাল হোসেন, সাহাব উদ্দীন নাজেল, শায়েক খান, আমিনুল ইসলাম, আলম ,আলিম উদ্দীন,সাকিল , আরকান সহ প্রমুখ।

শরণখোলায় জাতীয় শ্রমিক লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে,,

ছবি
মোঃ মোশাররফ হোসেন মনির  ( বাগেরহাট)  শরণখোলা প্রতিনিধি  গৌরব ঐতিহ্য আন্দোলন সংগ্রাম সফলতার ৫২ বছর  ১২ অক্টোবর  জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে  গত স্থান- রায়েন্দা বাজার, পাঁচ রাস্তার মোড়, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক সামনে অনুষ্ঠিত হয়েছে। প্রথম রেলী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে  উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শরণখোলা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি মোঃ শাহ্ আলম ফকির,  উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে ছিলেন  শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি এম এ রশিদ আকন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, শরণখোলা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাবেক আহবায়ক  জনাব আসাদুজ্জামান মিলন,  উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  মোঃ রফিকুল ইসলাম কালাম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব  আকন্দ ইব্রাহিম সুমন,  উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ৪ নং সাউথখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ ইমরান হোসেন রাজীব, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি...

নীলফামারীর খোকশাবাড়ী ইউনিয়নে গাজা সহ একজন গ্রেফতার

ছবি
আবেদীন হক, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীতে আজ বুধবার ১৩/১০/ইং মাদক দ্রব্য আইনে একজনের ১৫ বিনাশ্রম কারাদণ্ড প্রদান করছেন দ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ। বর্তমানে মাদক জাত দ্রব্য নিত্য দিনের সঙ্গী হয়ে দড়িয়েছে অনেকের। সারা দেশের আনাচে কানাচে মাদকদ্রব্য বিক্রি করা হয়। অনেকে অসৎ উপায়ে রাতারাতি প্রচুর অর্থ লাভের আসায় গোপনে মাদকদ্রব্যের ব্যবসা করেন। এতে করে ধ্বংস হচ্ছে যুব সমাজ অনেকের আবার পরিবারে সৃষ্টি হচ্ছে নানা ধরনের সমস্য। যারা মাদকদ্রব্য সেবন করেন তারা নানা ভাবে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেন সৃষ্টি করেন বিভিন্ন অশান্তি। বর্তমানে মাদক জাত দ্রব্যের মধ্যে, হেরোইন, ফেনসিডিলিন, অফিম মদ,গাজা ইত্যাদি ব্যপক হারে গোপনে অনেক জায়গায় বিক্রি হচ্ছে। আর এরেই পরিপ্রেক্ষিতে কিছুু দিন আগে নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে গাজা ও ফেনসিডিলিন সহ গাজা ব্যবসায়ি গ্রেফতার হয়। এবং আজ নীলফামারীর সদরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযান কারি দল খোকশাবাড়ী ইউনিয়নের শাহপাড়া গ্রামে অভিযান করে মোঃশহিদুল ইসলাম( ২৭) নামে একজনকে গাজা সহ গ্রেফতার করেন। জানা যায়,শহিদুল ইসলাম( ২৭) মোঃ আজিজুল ইসলামের ছেলে। সে দি...

নীফামারীতে ধর্মীয় নানা আচার অনুস্ঠানের মাধ্যমে সুষ্ঠুভাবে পালিত হচ্ছে শারদীয় দূর্গাপুজা

ছবি
মোঃআবেদীন হক, নীলফামারী জেলা প্রতিনিধিঃ আজ বুধবার( ১৩/ ১০/ ২১/ইং শারদীয় দূর্গাপুজার অষ্টমী। ধর্মীয় নানা অনুষ্ঠানের মাধ্যেমে দূর্গাপুজার প্রথম ও দ্বীতিয় দুই দিন উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পালিত হয়। দশমীর মধ্যে দিয়ে শেষ হবে  শারদীয় দূর্গাপুজা। নীলফামারীতে প্রায় ৮৬৭টি সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা  মন্ডপ উৎযাপিত হচ্ছে।পূজামন্ডপ গুলোতে সামাজিক নিয়মকানুন ও সুষ্ঠভাবে নিরাপত্তার জন্য প্রশাসনিক ভাবে তদারকির ব্যাবস্থা রয়েছে নীলফামারী জেলা প্রশাসন এর পক্ষ থেকে। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুস্ঠান হচ্ছে শারদীয় দূর্গাপুজা। তারা বিশ্বাস করে যে দুষ্টের দমন আর শিষ্টের পালনের লক্ষে দেবী দুর্গার আগমন ঘটেছে মার্তলোকে। এরে ধারাবাহিকতায় তারা প্রায় এক মাস ধরে বিভিন্ন  সুদক্ষ্য কারীগর দ্বারা অতি নিপূন ভাবে শারদীয় দূর্গাপুজার মূর্তি তৈরি করেছেন।  সনাতন ধর্মাবলম্বীগণ প্রতি বছর শারদীয় দূর্গাপুজা উৎযাপন করে  আচ্ছেন। পূজা উৎযাপন কমিটির বিভিন্ন দিক নির্দেশনা  ও বিধিবিধান মতে তৈরী করা হয় প্রতিমা মূর্তি গুলো। মূ্র্তিগুলোকে নানা সাজসজ্জায় রুপাইয়িত ভাবে সুন্দরয্যের অবলোকন...