পোস্টগুলি

আশুলিয়ায় ১৪ বছর আগে বন্ধ হওয়া অনারওয়ের পোশাক শ্রমিকদের বকেয়া পাওনাদী পরিশোধের দাবীতে মানববন্ধন

ছবি
রবিউল ইসলাম -আশুলিয়া প্রতিনিধি- অনারওয়ে টেক্সটাইল এন্ড এ্যাপারেলস ( প্রাঃ) লিঃ - এর১৪০০ শ্রমিক প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে বাধ্য  হবে বলে জানান মানববন্ধনে উপস্থিত নেতাকর্মী বৃন্দ।  এসময় তারা জানান প্রয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করবে শ্রমিক সংগঠন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, ঢাকা  ই,পি,জেড এর অনারওয়ে টেক্সটাইল এন্ড এ্যাপারেলস ( প্রাঃ) লিঃ- এর চাকুরী হারা ১৪০০ শ্রমিক। আজ ১০ ই ফেব্রুয়ারী, ২০২৩ ইং শুক্রবার, বিকাল ৫ টাই আশুলিয়া প্রেসক্লাব,বাইপাইল থেকে এ ঘোষণা দেওয়া হয়।  মানব বন্ধন বক্তব্য  তুলে ধরেনঃ জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি জনাব,আমিরুল হক আমিন। উপস্থিত ছিলেনঃ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম সংহতি জানান শ্রমিকনেতা আল কামরান বিভিন্ন ফেডারেশন এর নেতৃবৃন্দ সহ  কারখানার শতাধিক শ্রমিক।  জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ ই,পি,জেড ওয়ার্কার্স ফোরাম  যৌথভাবে অনারওয়ে পোশাক শ্রমিকদের নিয়ে যৌথ সম্মেলন করবে। ঢাকা ই,পি,জেড এর অনারওয়ে টেক্সটইল এন্ড এপ্যারেলস ( প্রাঃ) লিঃ। ...

বোন কে চিপস কিনতে পাঠিয়ে তিন বছরের শিশু কে অপহরণ, আটক ছয় অপহরণকারি

ছবি
 চট্টগ্রামের ইপিজেড থানার কলসি দিঘিরপাড় এলাকা থেকে তিন বছর বয়সী শিশু হৃদয় অপহরণের ঘটনায় ছয় অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বুধবার (৮ ফেব্রুয়ারি) ফেনীর দাগনভূঞার সুন্দরপুরের গহীন অরণ্য থেকে এই ছয়জনকে গ্রেপ্তার ও শিশুটিকে উদ্ধার করা হয়।  বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার শাকিলা সোলতানা জানান, ২৫ জানুয়ারি অপহরণের পর বাচ্চাটিকে চারবার হাত বদল করে অপহরণকারীরা। সর্বশেষ বাচ্চাটিকে এক নিঃসন্তান দম্পতির কাছে ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয় তারা। তিনি আরও জানান, বাচ্চাটির মা-বাবা কাজের সূত্রে বাইরে থাকার সুযোগে তাদের সাত বছরের মেয়েকে ২০ টাকা দিয়ে চিপস কিনতে পাঠিয়ে সেই সুযোগে তিন অপহরণকারী বাচ্চাটিকে নিয়ে পালিয়ে যায়।

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কে গ্রেফতার করেছে র‍্যাব

ছবি
রবিউল ইসলাম -মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে রাজধানী ঢাকার ভাটারা থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-২     বিগত ০১ আগস্ট ২০১৩ তারিখে ডিএমপি ঢাকা, ভাষানটেক থানা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে ১.৫ কেজি হেরোইন সহ ১) নং আসামী মোঃ জাকির হোসেন মোল্লা (৫০) এবং ২) নং আসামী মোঃ নুর আলম (৪৮)’দ্বয়কে ডিএমপি ঢাকা, ভাষানটেক থানাধীন, মাটিকাটা চেকপোস্ট, ঢাল অটো স্ট্যান্ড, আর্মি কোয়ার্টারের দক্ষিণ পার্শ্ব থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১) এর ১(খ)-এ মামলা রুজু হয়। বিজ্ঞ আদালত উক্ত মাদক মামলায় অবগত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও তথ্য প্রমাণ সহ দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে ১) নং আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় বিশেষ দায়রা জজ ও বিচারক (জেলা ও দায়রা জজ) দ্রæত বিচার ট্রাইব্যুনাল-৩, ঢাকা ডিসেম্বর ২০২১ সালে মোঃ জাকির হোসেন (৫০)’কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং অপরজনকে উক্ত মামলায় আনিত অভিযোগে সন্দেহাতীত ভাবে প্রমানিত না হওয়ায় খালাস প্রদান করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোঃ জাকির হোসেন মোল্লা (৫০) মামলার রায়ের পর হতে গ্রেফতার এ...

কাশিমপুর জিরানী বাজার এলাকায় এ এসপি পরিচয় দেওয়া ভূয়া পুলিশ সহ আটক ১৯ জুয়ারি

ছবি
  গাজীপুরের কাশিমপুরে জিরানী বাজার এলাকায় অভিযান চালিয়ে রঞ্জু আহাম্মেদ নামের এক ভুয়া পুলিশ সদস্য সহ ১৯ জুয়ারিকে গ্রেপ্তার করেছে কাশিমপুর থানা পুলিশ। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত ৭.০৫ মিনিটের দিকে কাশিমপুরের জিরানী বাজার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের অকোটেক্স গার্মেন্টসের সামনে সাদা পোশাক পরিহিত এক ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে মহাসড়কে যাতায়াতরত বিভিন্ন অটোরিকশা ইজিবাইকে চাঁদাবাজি করছেন এবং জিরানী বাজারের পশ্চিম পানিরশাইল ভাই বোন মার্কেট এলাকায় ১নং আসামি  রুবেল হোসেনের মাটির ঘরের ভিতরে জুয়ার আসর চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার ব্যবহৃত ৫২ পিস তাস ও নগদ ৩৭ হাজার ৬৩০ টাকা উদ্ধার করা হয়। এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ রাফিউল করিম রাফি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ এসপি পরিচয় দেওয়া এক ভুয়া পুলিশ সদস্য সহ গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ জুয়ার আসর চালিয়ে আসছিলেন, এমন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

অভিনব কায়দায় অ্যাম্বুলেন্সে করে মাদক পরিবহনকালে ৩৯কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে র‍্যাব

ছবি
  অভিনব কায়দায় এ্যাম্বুলেন্সে মাদকদ্রব্য পরিবহনকালে ৩৯ কেজি গাঁজা ও এ্যাম্বুলেন্সসহ ০২ জন মাদক ব্যবসায়ী সিপিএসসি, র‌্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার।  র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাচাঁতে র‌্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।  এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গত ০৮ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ বিকালে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন বিশনন্দী ফেরীঘাটে চেকপোষ্ট স্থাপন করে ৩৯ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত এ্যাম্বুলেন্সসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো- এ্যাম্বুলেন্স ড্রাইভার ০১। মোঃ সাইদুল (৩২), পিতা- শাহ আলম, সাং- ...

সাতকানিয়ায় নাবালিকা মেয়েকে ধর্ষণের চেষ্টায় বাধাপ্রাপ্ত হয়ে বৃদ্ধ পিতাকে হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব

ছবি
  সাতকানিয়ায় নাবালিকা মেয়েকে ধর্ষণের চেষ্টাকালে বাধাপ্রাপ্ত হয়ে বৃদ্ধ পিতাকে হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম প্রধান আসামী লোকমান(২৫) র‌্যাব-৭ এবং র‌্যাব-১০ এর যৌথ অভিযানে ঢাকা হতে গ্রেফতার। ---------------------------------------------------------------------  বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।  নিহত ভিকটিম মোঃ ইউসুফ (৬৫) চট্টগ্রাম জেলার সাতকানিয়া এলাকায় কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। আসামী মোঃ শওকত ভিকটিমের ১৪ বছর ব...

আশুলিয়া পলাশবাড়ী এলাকায় ডিবির অভিযানে সাত হাজার পিস ইয়াবা সহ কুখ্যাত মাদক কারবারি আটক

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ - সাভারে মাদকদ্রব্য উদ্ধার অ‌ভিযা‌নে ডিবি (উত্তর) ৭,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কু-খ্যাত মাদক সম্রাট‌কে গ্রেফতার ক‌রে‌ছে ঢাকা জেলা উত্তর গো‌য়েন্দা (ডি‌বি) পু‌লিশ। ০৯ ফেব্রুয়ারী বুধবার মাদক কারবারীকে গ্রেফতা‌রের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন ঢাকা জেলা উত্তর গো‌য়েন্দা পু‌লি‌শের  ইনচার্জ (ও‌সি) মোঃ রিয়াজ উ‌দ্দিন আহ‌মেদ বিপ্লব।    ডিবি (উত্তর) ঢাকা জেলার এসআই (নিঃ) মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে কু-খ্যাত মাদক সম্রাট মির্জা আবিদ বেগ (৪০), পিতা- মোঃ নুরুল আলম বেগ, মাতা-আনিছা বেগম, সাং-পলাশবাড়ী ইউনাইটেড হাউজিং (ব্লক-এ), পল্লীবিদ্যুত, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা কে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানাধীন পলাশবাড়ী ইউনাইটেড হাউজিং সাকিনস্থ ব্লক-এ এর রাস্তার পূর্ব পার্শ্বের জনৈক মির্জা নুরুল আলম বেগ এর টিনশেড বাড়ীর পশ্চিম পাশের রাস্তার উপর হইতে ৭০০০ (সাত হাজার) পিস ইয়াবা ট্যাবলেট যাহার আনুমানিক বাজার মূল্য ২১,০০,০০০ (একুশ লক্ষ) গ্রেফতার করেন। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায় তাহার উক্ত মাদক ব্যবসায় সহযোগী হিসেবে আরো ২ জন ...

মাদকের বিরুদ্ধে মসজিদ বয়ান করায় ইমাম কে দিগম্বর, পুলিশের হাতে আটক মাদক কারবারি

ছবি
মোঃ নজরুল ইসলাম,টঙ্গী(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরে জুমার বয়ানে মাদকের কুফল নিয়ে আলোচনার জেরে মসজিদের ইমামকে মারধর ও দিগম্বর করে ভিডিও ধারণ করার মামলার প্রধান আসামী মফিজুর রহমান টুটুলকে মঙ্গলবার দুপুরে গ্রেফতার করেছে মহানগর গাছা থানা পুলিশ। টুটুল গাছা থানার চান্দরা এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি। টুটুল ও তার সহযোগীদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল। মঙ্গলবার বিকেলে গাছা থানায় এক প্রেস ব্রিফিংয়ে জিএমপি দক্ষিণ বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানান। এদিকে সরেজমিনে চান্দরা আল আকসা জামে মসজিদ ও মসজিদ সংলগ্ন দারুল হাবিব মাদ্রাসায় গিয়ে ভুক্তভোগী ইমাম মুফতি শফিকুল ইসলাম তালুকদারকে পাওয়া যায়নি। মাদ্রাসাটির প্রধান ফটকে তালা ঝুলতে দেখা গেছে। মুসল্লিরা জানান, আলোচিত ঘটনার পর তিনি দুই মাসের ছুটি নিয়ে গ্রামের বাড়ি নেত্রকোনায় চলে গেছেন। তার পরিচালিত দারুল হাবিব মাদ্রাসাটিও সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। আসরের নামাজের সময় কথা হয় মুসল্লি শামসুল হকের সাথে। তিনি বলেন, ‘আমার বাড়ি অন্য মহল্লায়। আমাদের মহল্লার মসজিদের পরিবর্তে আমি এই মসজিদের ইমামের পেছনেই বেশি নামাজ পড়ি। এই ইমামের সূরা-কিরাত উচ্চারণ আমার...

বগুড়ার শিবগঞ্জে গৃহবধূ কে ধর্ষন করতে গিয়ে ব্লেডে বিশেষ অঙ্গ হারিয়ে মৃত্যু আটক গৃহবধূ

ছবি
বগুড়া: বগুড়ার শিবগঞ্জে ধর্ষণচেষ্টার সময় বিশেষ অঙ্গ কেটে এরশাদুল ইসলাম নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। উপজেলার কিচক ইউনিয়নের মাদারগাছি গ্রামের এ ঘটনায় এক গৃহবধূকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন মৃত্যু হয় এরশাদুল ইসলামের। মৃত এরশাদুল ইসলাম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আটক গৃহবধূ ওই এলাকার রুবেল মিয়ার স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালে ফেব্রুয়ারি মাসে এরশাদুলের বিরুদ্ধে তারই প্রতিবেশী ওই গৃহবধূকে ধর্ষণচেষ্টার মামলা ছিল। এ ঘটনায় এরশাদুল কারাগারে ছিলেন। তিন মাস আগে তিনি জামিনে বের হন। এলাকায় এসে আবার ওই গৃহবধূকে উত্ত্যক্ত করতে থাকেন এরশাদুল। এক পর্যায়ে সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে ওই নারীর বাসায় দিয়ে ধর্ষণের চেষ্টা করলে ব্লেড দিয়ে এরশাদুলের পুরুষাঙ্গ কেটে দেন তিনি। আটক গৃহবধূর স্বামী রুবেল মিয়া বলেন, এরশাদুল জামিনে বের হয়ে আমার স্ত্রীকে আবারও উত্ত্যক্ত করতে থাকেন। সোমবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আমি বাজারে গেলে এরশাদুল বাড়িতে এসে আমার স্ত্র...

আশুলিয়ায় বিভিন্ন এলাকায় বেশি দামে গ্যাস বিক্রি করার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ -  আশুলিয়ায় নির্ধারিত মূল্যের বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করার দায়ে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বরিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আশুলিয়ার বাইপাইল ও পল্লীবিদ্যুৎ এলাকায় মিজানুর রহমানের মালিকানাধীন নেসারিয়া কর্পোরেশনকে ১০ হাজার টাকা ও মিলন মিয়ার মালিকানাধীন আরেক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। তাদের বিরুদ্ধে সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন বলেন, কিছু অসাধু চক্র নির্ধারিত মূল্যের বেশি দামে সিলিন্ডার বিক্রি করে আসছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের জরিমানা করা হয়েছে। একটি চক্র বাজার অস্থিতিশীল করে মুনাফা অর্জনের চেষ্টা করছে। নিয়মিত এই অভিযান চালানো হবে। এছাড়া একই অভিযানে মেয়াদ ও বিএসটিআই এর সনদহীন গ্রামীণ ফুড এন্ড বিস্কুট ফ্যাক্টরি নামে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।

আশুলিয়ার গৌরীপুরে ডিবির অভিযানে ০৪ কেজি গাঁজাসহ এক মাদক সম্রাজ্ঞী আটক

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ -  আশুলিয়া থানার দক্ষিন গৌরিপুর এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ ফেব্রুয়ারি ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এসময় তিনি বলেন,আশুলিয়া থানার দক্ষিন গৌরিপুর এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী-কে করা হয়েছে। আটককৃত আসামি হলেন,১। মোসাঃ আসমা (৩৭), পিতা-মৃত শাহ আলম,স্বামী-লিটন, গ্রাম-কাঁচপুরের কুতুবপুর,সেনপাড়া,থানা-সোনারগাঁ ও,জেলা- নারায়নগঞ্জ।  ঢাকা জেলার (উত্তর) ডিবি পুলিশের এস আই মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ গতকাল রোববার রাত্র ৮টা ২৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার দক্ষিন গৌরিপুর  এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে  মোসাঃ আসমা (৩৭),নামের ১ মাদক ব্যবসায়ী-কে ৪ কেজি গাঁজাসহ আটক করা হয়। উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলা পুলিশ সুপারের ন...

আশুলিয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ আহত ১০ জন

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ -  ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কলতাসূতি নামাপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- আশুলিয়ার কলতাসূতি নামাপাড়া এলাকার সোনা মিয়া পরামানিকের ছেলে হাফিজ উদ্দিন পরামানিক (৪০), রেজাউল করিমের ছেলে সজিব (২৫), আব্দুল গফুরের ছেলে মাসুদ (৩২), আব্দুল গফুর (৬০), নবী হোসেন (৩০), ওহেদ আলী মাঝির ছেলে রফিক (৫০), রহিজ উদ্দিন (৫০), তার ছেলে আব্দুস সামাদ (৩০), আমজাদ হোসেন ওরফে গেদুর ছেলে আলমগীর হোসেন (৩০) সহ অন্তত ১০ জন। এলাকাবাসী জানায়, সকালে একটি পুকুরে মাছ ধরা এবং চুরি করার বিষয়ে স্থানীয় মাদবর মোতালেব পরামানিক ও আব্দুল গফুর জানতে যান আলমগীর ও রহিজ উদ্দিনের কাছে। এনিয়ে তাদের মধ্যে শুরু হয় বাকবিতন্ডা। একপর্যায়ে বিষয়টি উভয় পক্ষের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে তারা সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে বিশেষায়ি...

সোনারগাঁওয়ে স্ত্রী কে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় ঘাতক স্বামী কে আটক করেছে র‍্যাব-১১

ছবি
 নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে ঘাতক স্বামী র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গত ০৪ ফেব্রæয়ারি ২০২৩ খ্রিষ্টাব্দ রাতে কক্সবাজার সদর উপজেলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান ও একমাত্র আসামী সাইদুর রহমান (৩৫), পিতা- সুদা, গ্রাম- চেংগাকান্দি, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করে। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রায় ১৫ বছর আগে ভিকটিম আখির সাথে তার বিয়ে হয় এবং বর্তমানে তাদের দুই ছেলে ও চার মাসের একটি কন্যা সন্তান রয়েছে। অভিযুক্ত ঘাতক স্বামী সাইদুর মাদকাসক্ত ছিল এবং বিয়ের পর থেকে পরকীয়ার সন্দেহে প্রায়শই ভিকটিমের সাথে পারিবারিক কলহে লিপ্ত হত। এই পারিবারিক কলহের এক পর্যায়ে গত ০২ ফেব্রæয়ারি ২০২৩ তারিখ আনুমানিক রাত ২০৩০ ঘটিকার সময় ভিকটিমকে লোহার শিকল দিয়ে হাত-পা বেধে দুই ছেলের সামনে লোহার হাতুড়ি দিয়ে মাথায় এলোপাথাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে। মারধরের সময় ভিকটিমের দুই ছেলে সিয়াম ও অর্ণবের চিৎকারে আশে-পাশের লোকজন...

চট্টগ্রামের কর্ণফুলী এলাকা থেকে ৯৮৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব

ছবি
  র‌্যাব-৭, চট্টগ্রাম এর অভিযানে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী এলাকা হতে ৯,৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০৪জন মাদক ব্যবসায়ী আটক; মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি প্রাইভেটকার জব্দ। ---------------------------------------------------------------------------- “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি প্রাইভেটকারযোগে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে চট্টগ্রামের আনোয়া...

রপ্তানিকৃত গার্মেন্টস পন্য চুরির মূল হোতা সহ চারজন কে আটক করেছে র‍্যাব-৪

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ -বহুল আলোচিত ব্রাজিলে রপ্তানিকৃত গার্মেন্টস পণ্য লুন্ঠনসহ বিগত প্রায় দেড় যুগ ধরে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির সময় প্রায় দুই সহস্রাধিক কাভার্ড ভ্যান হতে শত শত কোটি টাকার রপ্তানিযোগ্য গার্মেন্টস পণ্য লুটের সংঘবদ্ধ চক্রের গডফাদার শাহেদ @সাঈদ @বদ্দা’সহ ০৪ সদস্যকে মৌলভীবাজার, গোপালগঞ্জ ও ঢাকার আশপাশের এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব: লুন্ঠনের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান জব্দ।* গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে র‌্যাব-৪ এর পৃথক পৃথক অভিযানে মৌলভীবাজার, গোপালগঞ্জ ও ঢাকার আশপাশের এলাকা হতে বহুল আলোচিত ব্রাজিলে রপ্তানিকৃত গার্মেন্টস পণ্য চুরিসহ দেশের গার্মেন্টস পণ্য চুরি কান্ডের মূলহোতা ১। শাহেদ @সাঈদ @বদ্দা (৫২), পিতাঃ মৃত আসিফ মিয়া প্রঃ আলী আশরাফ, মৌলভীবাজার সদর, মৌলভীবাজার,   ২। মোঃ ইমারত হোসেন সজল (৩৭), পিতাঃ আব্দুল রব তালুকদার, থানাঃ মুকসুদপুর, জেলাঃ গোপালগঞ্জ, ৩। শাহজাহান @রাসেল @আরিফ (৩০), পিতাঃ আব্দুল জলিল, থানাঃ বুজপুর, জেলাঃ চট্টগ্রাম, ৪। মোঃ হৃদয় (২৮), পিতাঃ মনির হোসেন, থানাঃ কোম্পানীগঞ্জ, জেলাঃ নোয়াখালীদের’কে গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধার করা হয় ব্রাজিলে র...

র‍্যাব১২'র অভিযানে বগুড়ায় ২৫ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবি
র‍্যাব১২'র অভিযানে বগুড়ায় ২৫ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।  এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‍্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় ০৪/০২/২০২৩ খ্রিঃ তারিখ দুপুর ০১.৩০  ঘটিকায়  র‍্যাব-১২’র বগুড়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার সদর থানাধীন এরুলিয়া গ্রামস্থ বগুড়া-নওগাঁ হাইওয়ের পার্শ্বে কাকেলা কোল্ড ষ্টোরেজ এর সামনে  একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে। উক্ত অভিযানে ২৫ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।  গ্রেফতারকৃত আসামীঃ ১। বিকাশ চন্দ্র বর্মন (২৪), পিতা- মৃত সুরেশ চন্দ্র বর্মন, সাং- ছোট নাগাইস, থানা-ব্রাক্ষণপাড়া, জেলা- কুমিল্লা, ২। মোঃ আকরাম হোসেন (২০), পিতা- মৃত হাবিবুর রহমান, সাং- নবাবগঞ্জ, থানা-দেবীদ্বার, জেলা- কুমিল্লা ৩। মোঃ জুয়েল, পিতা- মোঃ ওহিদ মিয়া, সাং- নবাবগঞ্জ উত্তর পাড়া, থানা- দেবিদ্বার, জেলা-কুমিল্লা। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিদেশ পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকে ধর্ষন মামলার আসামি কে আটক করেছে র‍্যাব-১

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ - ঢাকা আর্ন্তজাতিক বিমানবন্দর হতে বিদেশে পালানোর সময় ধর্ষণ মামলার ০১ জন এজাহারভুক্ত পলাতক আসামী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।    এরই ধারাবাহিকতায় অদ্য ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখ আনুমানিক রাত ০০১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, জয়পুরহাট জেলার সদর থানার মামলা নং-৩১ (জিআর-৭৮৩/২০২২) তারিখ ১৪-১২-২০২২, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) এর ৯(১) এর ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামী বিদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ঢাকা আর্ন্তজাতিক বিমানবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আস...

লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ হতে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন ০৫রাউন্ড গুলিসহ দুই জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার করেছে র‍্যাব

ছবি
 র‌্যাব-১১, সিপিসি-৩ এর অভিযানে লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ হতে০১ টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগাজিন ও ০৫ (পাঁচ) রাউন্ড গুলি সহ ০২ জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার।   এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৩ ফেব্রয়ারী ২০২৩ ইং তারিখ রাতে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাসী ১। ইকবাল হোসেন রাজিব (২৩), ২। এমরান হোসেন (১৯) দ্বয়কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি ম্যাগাজিন ও ০৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।   প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত ০১নং আসামী ইকবাল হোসেন রাজিব (২৩) লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন দেওপাড়া এলাকার মৃত আবু তাহের এর ছেলে এবং ০২নং আসামী এমরান হোসেন (১৯) একই থানার দক্ষিণ মান্দারী এলাকার আব্দুর রহিম এর ছেলে। গ্রেফতারকৃত আসামীদ্বয় এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামা সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। র‌্যাব-১১ এর সন্ত্রাস বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ পূর্বক একটি বিশেষ অভিযান পরিচা...

রাজশাহীতে দুই শ্রমিককে পিটিয়ে হত্যা আটক কারখানার মালিক সহ ০৫ জন

ছবি
 রাজশাহী প্রতিনিধি- বৃহস্পতিবার রাত ৯টার দিকে খবর পেয়ে আরএমপির বোয়ালিয়া মডেল থানা পুলিশ নির্যাতনে গুরুতর আহত শ্রমিকদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎকরা একজনকে মৃত ঘোষণা করেন। অপরজন নেওয়ার কিছুক্ষণ পর মারা যান। এর আগে মহানগরীর বিসিক শিল্প এলাকার মডার্ণ ফুড নামের কোম্পানির মালিকের বাসায় বৃহস্পতিবার বিকেলে নির্যাতনের ঘটনা ঘটে। নিহত শ্রমিকদের একজন রেজাউল ইসলাম (৪৫)। তিনি নওগাঁ জেলার মান্দা থানার সুগনিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত অপর শ্রমিকের পরিচয় জানা যায় নি। বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ঘটনার সঙ্গে জড়িত কারখানা মালিকসহ চারজনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, সপুরার মডার্ণ ফুডের মালিক আব্দুল মালেক হাজীর ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ কারখানা সংলগ্ন বাসায় রাজমিস্ত্রির কাজ করছিলেন দুই শ্রমিক। বৃহস্পতিবার দুপুরে ১০ লাখ টাকা চুরির অভিযোগে দুই শ্রমিককে খুঁটিতে বেঁধে লোহার রড ও লাঠি দিয়ে বেদম মারধর করা হয়। চুরির স্বীকারোক্তি আদায়ে রাত সোয়া ৯টা পর্যন্ত দুই শ্রমিকের ওপর নৃশংস কায়দায়...

নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে ৯২ কেজি গাঁজাসহ একজন আটক প্রাইভেট কার জব্দ

ছবি
 র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর অভিযানে ৯২ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক ; প্রাইভেটকার জব্দ।  এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল অদ্য ০১ ফেব্রæয়ারী ২০২৩ তারিখ নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন ফুলহর বায়তুল নাজাত জামে মসজিদ সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৯২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ সহ আসামী সাইদুল ইসলাম (২০), পিতা-হেলাল মিয়া, মাতা-শিল্পী বেগম, সাং-দুর্গাপুর, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা, এ/পি-শহীদ নগর, চাঁদগাও (সুলতানার বাড়ীর ভাড়াটিয়া), থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা’কে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন ফুলহর বায়তুল নাজাত জামে মসজিদ সংলগ্ন এলাকা হতে গ্রেফতার করে।   প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে। মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথ...

ঢাকা থেকে অপহৃত ৯ বছরের নাবালিকা মেয়েকে অপহরণ করে দুবাইয়ে পাচারের চেষ্টা, আটক তিনজন

ছবি
  ঢাকা হতে অপহৃত ৯ বছরের নাবালিকা মেয়েকে চট্টগ্রাম হতে বিমানপথে দুবাই পাচারের পরিকল্পনা; তিন অপহরণকারীকে গ্রেফতারসহ ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। অপহৃত ভিকটিম ০৯ বছর বয়সের এবং ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় ৫ম শ্রেণীতে পড়–য়া একজন ছাত্রী। কিছুদিন পূর্বে দুবাই প্রবাসী মোঃ শহিদুল করিম এর সাথে ভিকটিমের বড় বোনের বিয়ে হয়। পরবর্তীতে ভিকটিমের পরিবার জানতে পারে, শহিদুল বাংলাদেশ থেকে দুবাই নারী পাচারকারী চক্রের সাথে জড়িত। শহিদুল ভিকটিমের বোনকে বিয়ের নামে দুবাই নিয়ে গেলেও দুবাই নাইট লাইফের কাছে তাকে বিক্রি করে অন্য দেশে থাকতে শুরু করে। কিন্তু ওই পাচারের পরপরই সে ভিকটিমকেও বিদেশ পাচার করার জন্য পরিকল্পনা করতে থাকে। গত ০৩ জানুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখে সকাল ০৯০০ ঘটিকায় ভিকটিম মাদ্রাসার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। দীর্ঘসময় অতিবাহিত হলেও ভিকটিম বাড়ি ফিরে না আসায় ভিকটিমের মা এবং তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখোঁজি করেন। অনেক খোঁজাখোঁজি করার পর এক সময় ভিকটিমের পরিবার জানতে পারেন আসামী শহিদুল এবং তার সহযোগী সাকিব এবং নুরুজ্জামানের সহায়তায় ভিকটিমকে বিদেশ পাচারের উদ্দেশ্যে অপহরণ করে...

চট্টগ্রামের সাতকানিয়া থেকে বিপুল পরিমাণ ইয়াবা সহ আটক ১ জন

ছবি
 র‌্যাব-৭, চট্টগ্রাম এর অভিযানে সাতকানিয়া হতে ১২,৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ একজন মাদক ব্যবসায়ী আটক। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন কেরানীরহাট এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ০১ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক ০৫০৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী সৈয়দ নূর (৬২), পিতা-মৃত হাজী ফয়েজ মিয়া, সাং-সামিয়ার পাড়া, থানা- সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর হাতে থাকা শপিং ব্যাগ হতে আসামীর নিজ হাতে বের করে দেয়া মতে পুরাতন লুঙ্গি দ্বারা মোড়ানো অবস্থায় মোট ১২,৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার মায়ানমার সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সরবরাহকারী সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্...

র‍্যাবের বিশেষ অভিযানে কক্সবাজার কুতুবদিয়া হতে আটটি অস্ত্র ২২রাউন্ড গুলি সহ জলদস্যু প্রধান সহযোগী সহ আটক তিনজন

ছবি
কক্সবাজার প্রতিনিধি-  র‌্যাব-৭, চট্টগ্রামের বিশেষ অভিযানে কক্সবাজারের কুতুবদিয়া হতে ০৮টি আগ্নেয়াস্ত্র এবং ২২ রাউন্ড গুলি উদ্ধারসহ শীর্ষ জলদস্যু মোশারফ বাহিনীর প্রধান মোশারফ হোসেন ও তার দুই সহযোগী আটক। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় জলদস্যু অস্ত্রধারী সন্ত্রাসী কক্সবাজার জেলার কুতুবদিয়া থানাধীন বড়খোপ এলাকায় মুক্তমঞ্চ সংলগ্ন ঝাউ গাছের নিচে কতিপয় জলদস্যু অস্ত্রধারী সন্ত্রাসী অস্ত্রশস্ত্র সহ একত্রিত হয়ে অপরাধ সংঘটন করার জন্য সলাপরামর্শ ও প্রস্তুতি গ্রহন করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ০১ ফেব্রুয়ারি ২০২৩ইং তারিখ ১১০০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ০১। মোশারফ হোসেন(২৮), পিতা- শাহাবুদ্দিন, সাং-আব্দুল হাদী শিকদার পাড়া, থানা-কুতুবদিয়া, জেলা-কক্সবাজার, ০২। মোঃ আজিজ(২৩), পিতা-নুরুল আবছার, সাং-সন্দীপ পাড়া, থানা-কুতুবদিয়া, জেলা-কক্সবাজার এবং ০৩। মোঃ রবিউল হাসান(২০), পিতা- মোঃ জাবেদ আহম্মেদ, সাং-আব্দুল হাদী শিকদার পাড়া, থানা-কুতুবদিয়া, জেলা- কক্সবাজার’দেরকে আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকালীন সময়ে ১...

নোয়াখালীর বেগমগঞ্জে ২ টি পাইপগান ও ০৪ টি ককটেল সহ একজন সন্ত্রাসী কে আটক করেছে র‍্যাব-১১

ছবি
নিউজ ডেস্ক - র‍্যাব-১১, সিপিসি-৩ এর অভিযানে নোয়াখালী জেলার বেগমগঞ্জ হতে ০২ টি পাইপগান ও ০৪ টি ককটেল সহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০২ ফেব্রুয়ারী ২০২৩ ইং তারিখ রাতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন আলাইয়ারপুর এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাসী সাকিব (২৩) কে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ০২ টি দেশীয় তৈরি পাইপগান ও ০৪ টি ককটেল উদ্ধার করা হয়।  প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী সাকিব (২৩) নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন ০৫নং ছয়ানী ইউপিস্থ দোয়ালিয়া গ্রামের মৃত আব্দুল খালেক এর ছেলে। গ্রেফতারকৃত আসামী এলাকায় মারামারি, দাঙ্গা- হাঙ্গামা সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। র‍্যাব-১১ এর সন্ত্রাস বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ পূর্বক একটি বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। আসামী বিরুদ্ধে নোয়াখালী জেলার বেগমগঞ্জ  থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

মৌলভীবাজার জুড়ীতে খুনের ৩ মাস পর রহস্য উদঘাটন, ২ খুনি গ্রেফতার

ছবি
 জুড়ীতে খুনের ৩ মাস পর রহস্য উদঘাটন, ২ খুনি গ্রেফতার, আদালতে ১৬৪ ধারায় দায় স্বীকার  মৌলভীবাজারের জুড়ী থানায় মৃত্যুর ৩ মাস পর ক্লু-লেস একটি হত্যাকাণ্ডের সাথে জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে।  ভিকটিম শাহানা বেগমকে পানিতে ডুবিয়ে হত্যার দায়ে তার প্রেমিক ১। লালন পাশী এবং দুলাভাই ২। উজির মিয়া @ লালুকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এদের মধ্যে  আসামি ১। লালন পাশী এই হত্যাকাণ্ডে নিজের দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে ১৬৪ জবানবন্দি প্রদান করেছেন।  জুড়ী থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন জানান, গত বছরের ২৬ শে অক্টোবর জুড়ী থানাধীন শিলুয়া চা বাগানের জনৈক আরমান আলীর মেয়ে শাহানা বেগম(২৬) বাড়ি থেকে নিখোঁজ হন। নিখোঁজের তিনদিন পর ২৯ অক্টোবর ২০২২ তারিখ বাংলাদেশ ভারত সীমান্তবর্তী জুড়ি থানাধীন তালগাং নদীতে নিখোঁজ শাহানা বেগমের অর্ধ গলিত লাশ পাওয়া যায়।  ভিকটিমের বাবা লাশ শনাক্তের পর সেসময় ভিকটিমের বাবার অভিযোগের প্রেক্ষিতে জুড়ী থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়।  শাহানার মৃত্যুর ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে আমলে নিয়ে জুড়ী থানা পুলিশ তদন্ত শুরু করে। হত্যাক...

টঙ্গীতে ভেজাল শিশু খাদ্য বিক্রির দায়ে আটক ১

ছবি
মোঃ নজরুল ইসলাম ,টঙ্গী(গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর টঙ্গীতে ভেজাল চকলেট ও নাটোরের কাঁচা গোল্লাসহ এক যুবককে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। তার নাম বেলায়েত। পুলিশ জানায়,গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর মধ্য আরিচপুর তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ১২ বস্তা ভেজাল চকলেট যাহার প্রতি বস্তার ওজন ২৫ কেজি এবং ২৫ কেজির এক বস্তা বেজাল নাটোরের কাঁচা গোল্লা উদ্ধার করা হয়। বেলায়েত দীর্ঘদিন ধরে টঙ্গীর মধ্য আরিচপুর  ইউসুফ মিয়ার ভাড়া বাসার নীচতলায় থেকে, সাভার এলাকা থেকে ওই চকলেট ও কাঁচা গোল্লা এনে, টঙ্গীসহ আশপাশ এলাকায় ওইসব ভেজাল খাদ্য বিক্রয় করে আসছিলেন। সংবাদ সম্মেলনে টঙ্গি পূর্ব থানার ওসি মোঃ আশরাফুল ইসলাম ওই তথ্য জানান। এব্যাপারে টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা রুজু  করা হয়।

গাজীপুর ও নওগাঁ থেকে ৫ কোটি টাকার হেরোইনসহ ০৩ মাদক কারবারি আটক করেছে র‍্যাব-১২

ছবি
নিউজ ডেস্ক - র‍্যাব-১২'র অভিযানে গাজীপুর ও নওগাঁ থেকে ৫ কোটি টাকার হেরোইনসহ ০৩ জন মাদক কারবারি আটক।  র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যা ব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‍্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় ০৩/০২/২০২৩ খ্রিঃ ০৪.০০ ঘটিকায় র‍্যাব-১২’র বগুড়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর এবং নওগাঁয় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে। উক্ত অভিযানে ৫.৪( পাঁচ কেজি চারশত গ্রাম ) হেরোইনসহ ০৩ জন মাদক কারবারিকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীঃ ১। মোসাঃ রাজিয়া বেগম(৩০), পিতা- মোঃ মজিবর রহমান, সাং- মহিশাল বাড়ী(নতুন পাড়া), থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী, ২। মোঃ সাকিবুর রহমান(৩৪), পিতা- মোঃ মজিবুর রহমান, সাং-আদমপুর, থানা- নিয়ামতপুর, ...

শ্রেনী কক্ষে বেঞ্চে বসা নিয়ে বিবাদের জেড়ে অভিনেতা মোর্শেদের দুই ছেলের ওপর হামলা

ছবি
  নিউজ ডেস্ক -শ্রেণির বেঞ্চে বসা নিয়ে রাজধানীর তুরাগে অভিনেতা ম ম মোর্শেদের দুই ছেলের ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে। এতে পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দিয়াবাড়ী মেট্রোরেলের প্রধান ডিপো চত্বরে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুদ হাওলাদার।  আহতরা হলেন ম ম পৃথ্বী (২৩) ও ম ম রাজ্য (১৭) এবং পৃথ্বীর বন্ধু আহনাফ (২৩), আশিক (২৪) ও জাওয়াদ (২১)। হামলার পর আশপাশের লোকজন এসে আহতের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। উত্তরার শিন শিন জাপান হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল কর্তৃপক্ষ গুরুতর আঘাত বিবেচনায় আহতদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রেরণ করে। প্রাথমিক চিকিৎসা শেষে ম ম পৃথ্বী বাদী হয়ে মঙ্গলবার রাতে তুরাগ থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং অপর ৮ থেকে ১০ জন অজ্ঞাতনামাকে আসামি করে মামলা দায়ের করেন। পৃথ্বী বলেন, ‘আমার ছোট ভাই রাজ্য মাইলস্টোন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। মঙ্গলবার সকাল ১০টায় শ্রেণিকক্ষের বেঞ্চে বসা নিয়ে রাজ্যের সঙ্গে তারই সহপাঠী সিয়াম ও জিসুমের কথা কাটাকাটি...

আশুলিয়ার শিমুলিয়ার ভ্রামমান আদলতের অভিযান, ০৮ জনকে জেল

ছবি
  রাকিবুল ইসলাম সোহাগ -আশুলিয়া থাানাধী  শিমুলিয়া ইউনিয়ন পরিষদের রাঙ্গামাটি নালারটেক এলাকায় কৃষি জমি নষ্ট করে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। খোঁজ নিয়ে জানা যায় দীর্ঘদিন যাবত আশুলিয়ার শিমুলিয়ার বিভিন্ন এলাকায় কৃষি জমির মাটি কেটে ভাটায় বিক্রি করছেন এক শ্রেণির অসাধু ব্যক্তিরা। গণকন্ঠ পত্রিকা সহ বিভিন্ন পত্র পত্রিকায় উক্ত সংবাদ প্রকাশ হওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকে এ অভিযান পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেল ভূমি মোঃ আনোয়ার হোসেন। এসময় মাটি কাটায় জরিত থাকা ভেকু ও ট্রাক ড্রাইভার সহ লেবারদের আটক করে সকলকে এক মাস করে জেল দেওয়া হয় । সুত্রে জানায় আশুলিয়ার শিমুলিয়ার বিভিন্ন এলাকায় কৃষি জমির মাটি কেটে ভাটায় বিক্রি করার কারণে নষ্ট হচ্ছে ফসলি জমি ও কৃষি আবাদ। কৃষি আবাদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকেরা। মাটি কাটার ফলে নষ্ট হচ্ছে রাস্তা ঘাট। এমন অভিযোগের ভিত্তিতেই এঅভিযান পরিচালনা করেন তিনি, এবিষয়ে সহকারী কমিশনার ভূমি মোঃ আনোয়ার হোসেন বলেন একশ্রেণীর প্রভাব শালি ব্যক্তিরা কৃষি ও আবাদি জমির মাটি কেটে ভাটায় বিক্রি করছেন এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিখ্যাত ব্যহত হচ্ছে জনজীবন। এস...

আশুলিয়ায় বিষাক্ত মদ সেবন করিয়ে ইন্টারনেট ব্যবসায়ীকে হত্যা চেষ্টা হাসপাতালে মৃত্যু-ভিকটিমের ব্যবসা দখলের চেষ্টা

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ - ঢাকার আশুলিয়ার জামগড়া উত্তর মীর বাড়ির বাসিন্দা মোঃ তাজিবুল মীর (৩০) কে ভাই বন্ধুরা মদ সেবন করিয়ে হত্যার চেষ্টা করে, তাকে অসুস্থ অবস্থায়  সাভার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, এরপর তার অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয় প্রায় ২১ দিন। এরপর ২৮ জানুয়ারি ২০২৩ইং তাজিবুল মীরকে মৃত্যু ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার। জানা গেছে, গত ৬ জানুয়ারি আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইলে সুমন মিয়ার ইন্টারনেট অফিসে তাজিবুল মীর ও সুমন মীরসহ ৬-৭ জন ভাই বন্ধু এক সাথে বিদেশি মদ সেবন করে, মদ সেবন করার পর থেকে তাজিবুল মীর অসুস্থ হয়ে পড়েন, এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়, এদিকে তাজিবুল মীরের অবস্থা অবনতি হলে এ ব্যাপারে তাজিবুল মীরের বাবা মোঃ ওয়াহিদুল মীর বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা চেষ্টা মামলা করেন। এ ব্যাপারে ভিকটিম তাজিবুল মীরের বাবা ওয়াহিদুল মীর বলেন, আমার ছেলেকে যারা ষড়যন্ত্র করে মদ সেবন করিয়েছে, এই ঘটনার সাথে জড়িত সবার শাস্তি চাই। এখন আমার ছেলের মৃত্যুর জন্য যারা দায়ী সবাইকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানাচ্ছি, দুইদিন আগে আমার ছেলের ইন্টারনেট লাইন কেটে দখলে...

ডিবি পুলিশ পরিচয়ে আশুলিয়ায় প্রবাসীর মালামাল ছিনতাইয়ের ঘটনায় মামলা আটক দুই ছিনতাইকারী

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ- আশুলিয়ায় প্রবাসীর মালামাল সহ গাড়ী ছিনতাই, ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার; গাড়ী এবং মালামাল উদ্ধার    ডিবি পুলিশ পরিচয়ে প্রবাসীর মালামাল সহ রেন্ট-এ ’কার’ ব্যবসায়ীর গাড়ী ছিনতাই করা গাড়ী ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেফতার সহ ছিনতাই যাওয়া গাড়ী ও মালামাল উদ্ধার করেছে পিবিআই, ঢাকা জেলা। গ্রেফতারকৃতরা হলেন-১) মোঃ সোহাগ (২৮), পিতাঃ ইসমাইল শেখ, সাং গর্জিনা, থানাঃ মোকসুদপুর, জেলাঃ গোপালগঞ্জ ও ২) মোঃ শরিফুল ইসলাম (৩৭), পিতাঃ মোঃ সামছুল হক, মাতাঃ মোসাঃ ফুলমালা বেগম, সাং হাতকোড়া, থানাঃ ধামরাই, জেলাঃ ঢাকা। উক্ত আসামীদ্বয়কে সাভার মডেল থানার মামলা নং ৫৫, তারিখঃ ২০/১১/২০২১ খ্রিঃ, ধারাঃ ৩৯৪ পেনাল কোড এর অভিযুক্ত আসামী হিসেবে জেল হাজতে থাকাবস্থায় বিজ্ঞ আদালতে আবেদনের প্রেক্ষিতে ‘শোন আরেস্ট’ এর মাধ্যমে গ্রেফতার করা হয়।  টাঙ্গাইলে সখিপুরের রেন্ট-এ ’কার’ ব্যবসায়ী মোঃ আব্দুল মালেক (৩৫) এর ক্রয়কৃত একটি সিলভার রংয়ের প্রাইভেটকার নং-ঢাকা মেট্রো-গ-৪২-১৯৫৮, মূল্য অনুমান ১৬,০০,০০০/- টাকা রেন্ট এ-কারের মাধ্যমে ভাড়ায় চালায়। গত ২৪/১২/২০২১ খ্রিঃ তারিখে ব্যবসায়ী মোঃ আব্দুল মালেক তা...

আশুলিয়ায় চাকরি নিতে আসা পোশাক শ্রমিককে ধর্ষনের চেষ্টা,আটক-১

আশুলিয়া প্রতিনিধি:সাভারের আশুলিয়ায় কারখানায় চাকরি নিতে আসা এক নারীকে ধর্ষর্ণ চেষ্টার অভিযোগে কারখানার নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ধ্যায় আশুলিয়ার বেরণ এলাকায় হুইজু বাইজু গ্লোবস কারখানায় এঘটনা ঘটে। পুলিশ জানায়,সকালে ওই কারখানায় চাকরি নিতে আসেন এক নারী শ্রমিক। এসময় কারখানার নিরাপত্তাকর্মী শিভু ওই নারীকে চাকরি দেওয়ার কথা বলে একটি রুমে নিয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। পরে ওই নারী চিৎকার দিলে অন্যরা এগিয়ে এলে ওই নিরাপত্তাকর্মী গা ঢাকা দিলে ওই নারী ভাড়া বাসায় গিয়ে বিষয়টি পুলিশকে জানালে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এবিষয়ে আশুলিয়া থানার ওসি তদন্ত মোমেনুল ইসলাম বলেন,এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা।

শ্রী শ্রী ব্রহ্মচারী পাগল বাবা রামগোপাল আশ্রমের মহানাম যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত

ছবি
প্রতিবেদক গৌরাঙ্গ বিশ্বাস ও টাঙ্গাইল জেলা প্রতিনিধি বিপ্লব সরকার, ব্রহ্মচারী পাগল বাবা রামগোপাল আশ্রমে ৬৬ তম মহানাম যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৪০ প্রহর ব্যাপী এই নাম যজ্ঞ অনুষ্ঠান চলে, ১৪ ই জানুয়ারি থেকে শুরু হয়ে ১৯ জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত এ মহানাম যজ্ঞ অনুষ্ঠান চলে। এই অনুষ্ঠানে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধুগুরু বৈষ্ণব ভক্তের আগমন  আগমন ঘটে, এ অনুষ্ঠানে নাম কীর্তন পরিবেশন করেন, বিষ্ণুপ্রিয়া সম্প্রদায় সাতক্ষীরা, কৃষ্ণ পাগল সম্প্রদায়  রংপুর, আদি নন্দ গোপাল সম্প্রদায় সাতক্ষীরা, হরি মন্দির সম্প্রদায় সাতক্ষীরা, আনন্দ সম্প্রদায় উত্তর বাড্ডা কালিহাতী, গণেশ সম্প্রদায় হিংগানগর, অধিবাস কীর্তন অংশগ্রহণ করে পাগল রাম গোপাল সম্প্রদায় আশ্রম কমিটি। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা পরিষদের  চেয়ারম্যান জনাব আনসার আলী বিকম, কালিহাতীর পৌর মেয়র জনাব নুরুন্নবী সরকার, আওয়ামী লীগ নেতা স্বপন সিদ্দিকী,  কালিহাতীর কেন্দ্রীয় জয় কালী মন্দিরের প্রধান উপদেষ্টা বাবু গোবিন্দ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক মানিক সাহা চৌধুরী,কাউন্সিলর অজয় কুমার দে সরকার( লিটন...