পোস্টগুলি

নওগাঁ'র রাণীনগরে নিখোজ শিক্ষার্থী তানজিলা'র সন্ধান মেলেনি ১৮ দিনেঃ

ছবি
 নওগাঁ'র রাণীনগরে নিখোজ শিক্ষার্থী তানজিলা'র সন্ধান মেলেনি ১৮ দিনেঃ আবু সাইদ চৌধুরী (রানীনগর নওগাঁ)  নওগাঁর রাণীনগরে নিখোঁজের ১৮ দিনেও সন্ধান মেলেনি তানজিলা বানু (১৬) নামে এক শিক্ষার্থীর। এ ঘটনায় রাণীনগর থানায় সাধারণ ডায়েরী করেছেন মেয়েটির বাবা। থানায় ডায়েরী করার ১৫ দিন পেড়িয়ে গেলেও এখনো তানজিলার কোন সন্ধান পাওয়া যায়নি। এদিকে মেয়ে নিখোঁজ হওয়ার পর থেকেই মেয়ের সন্ধান পেতে বিভিন্ন স্থানে দ্বারে দ্বারে ঘুড়ছেন বাবা শামসুর রহমান।  নিখোঁজ তানজিলা বানু উপজেলার ভেটী গ্রামের শামছুর রহমান প্রামানিকের মেয়ে। সে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহন কারী ছাত্রী। নিখোঁজ তানজিলার বাবা শামসুর রহমান জানান, ২০২১ সালের এসএসসি পরীক্ষায় আমার মেয়ে তানজিলা অংশগ্রহণ করেন। পরীক্ষার রেজাল্টে তানজিলা এক বিষয়ে ফেল করেন। এ নিয়ে মেয়ে তানজিলা মন খারাপ করে থাকলে আমরা তানজিলাকে কোন কথা বলেনি এবং তাকে আবার পরীক্ষার দেয়ানোর জন্য প্রস্ততি নিতে বলি।                               তানজিলার বাবা জানান গত ৪ জানুয়ারি রাত আনুমানিক ৮ টা...

শিল্পাঞ্চল পুলিশ প্রধান কর্তৃক শিল্পাঞ্চল পুলিশ-৫, ময়মনসিংহ ইউনিট বার্ষিক পরিদর্শন"

ছবি
  মোঃ সোহাগ হোসেন :-"শিল্পাঞ্চল পুলিশ প্রধান কর্তৃক শিল্পাঞ্চল পুলিশ-৫, ময়মনসিংহ ইউনিট বার্ষিক পরিদর্শন" অদ্য ইং ২১/১২/২০২১ খ্রিঃ তারিখ জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম(বার), পিপিএম, এ্যাডিশনাল আইজিপি, শিল্পাঞ্চল পুলিশ হেডকোয়ার্টার্স, উত্তরা, ঢাকা মহোদয় অত্র শিল্পাঞ্চল পুলিশ-৫, ময়মনসিংহ ইউনিট বার্ষিক পরিদর্শনের উদ্দেশ্যে আগমন করেন। শিল্পাঞ্চল পুলিশ-৫, ময়মনসিংহ ইউনিটে বার্ষিক পরিদর্শন প্যারেড/২০২১ খ্রিঃ অনুষ্ঠিত হয়। মাননীয় এ্যাডিশনাল আইজিপি মহোদয় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বার্ষিক পরিদর্শন প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শণ করেন। ভালো প্যারেড ও সুন্দর পোষাকের উপর উত্তম পুরস্কার প্রদান করেন এবং বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। প্যারেড কমান্ডার হিসেবে ছিলেন জনাব কাজী সাইদুর রহমান সহকারী পুলিশ সুপার, ইনচার্জ সাব-জোন-১, শিল্পাঞ্চল পুলিশ-৫, ময়মনসিংহ। প্যারেড পরিদর্শন শেষে মাননীয় অতিরিক্ত আইজিপি মহোদয় পুলিশ লাইন্সের ১নং ও ২নং পুরুষ ব্যারাক ভবন উদ্বোধন করেন। অতঃপর শিল্পাঞ্চল পুলিশ-৫, ময়মনসিংহ কতৃক আয়োজিত বিশেষ কল্যাণ সভায় মাননীয় এ্যাডিশনাল আইজিপি মহোদয় প্...

নীলফামারীতে মাঠে ভরা সরিষার চাষ

ছবি
আবেদীন হক নীলফামাড়ী প্রতিনিধিঃ  শিশির ভেজা শীতের সকাল। ঘন কুয়াশার চাদরে মোড়ানো নীলফামারীর মাঠ জুড়ে কেবল চোখে পড়ছে সরিষার হলুদ ফুলের সমারোহ। সরিষার সবুজ গাছের হলুদ ফুলগুলো শীতের সোনাঝরা রোদে যেন ঝিকিমিকি করছে। এ যেন এক অপরুপ সৌন্দর্যের দৃশ্য। দেখে যেন মনে হচ্ছে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সেজে।  চারপাশে শুধু সরিষা ফুলের মৌ-মৌ গন্ধে মুখরিত ফসলের মাঠগুলো। তাই তো মৌমাছির দল মধু আহরণে ব্যস্ত হয়ে উঠেছে। আর এই হলুদ সরিষা ফুলের মাঝে রঙিন স্বপ্ন দেখছে কৃষকরা। চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলনের হাতছানিতে কৃষকের চোখেমুখে ফুটে উঠেছে খুশির ঝিলিক। অল্প সেচ, কম পরিচর্যা ও খরচ এবং সরিষা উত্তোলনের পর সেই জমিতে বোরো ধান চাষের সুযোগ থাকায় পরবর্তী ফসল হিসেবে কৃষকদের মধ্যে সরিষা চাষের বিকল্প নেই। এ জন্য প্রতি বছরই বাড়ছে সরিষার চাষ। নীলফামারীর কৃষকরা জানান, আমন ধান কাটার পর ঐ মাঠে সরিষার চাষ করা হয়। আর কম পুঁজিতে সরিষা চাষে দ্বিগুণ লাভ হয়। প্রতি বিঘা জমিতে প্রায় ৬ হাজার টাকা খরচ করে ৭-৮ মণ সরিষা উৎপাদন করা যায়। যার বাজার মূল্য ১২ হাজার টাকার বেশি। সরেজমিনে জেলার বিভিন্ন উপজেলা ঘুরে কৃষকদের সঙ্...

র‍্যাব -১ এর অভিযানে ২ জন মাদক ব্যবসায়ী গাড়ি সহ আটক

ছবি
মোঃ সোহাগ হোসেন:- র‌্যাব-১ এর বিশেষ অভিযানে রাজধানীর খিলক্ষেত এলাকা হতে ০২ জন মাদক ব্যাবসায়ীসহ বিপুল পরিমাণ বিদেশী মদ উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত ০২ টি প্রাইভেটকার জব্দ। ===================================================== ১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সব সময়ই মাদক উদ্ধারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই পর্যন্ত র‌্যাব বিপুল পরিমাণ দেশী/বিদেশী মাদক উদ্ধার করে জনমনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। “চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই স্লোগানে উজ্জ¦ীবিত হয়ে র‌্যাব ফোর্সেস মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। র‌্যাব মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে নিয়মিত গোয়েন্দা নজরদারীর পাশাপাশি সফল অভিযান পরিচালনা করে আসছে। এ যাবৎ র‌্যাব-১ অসংখ্য সফল অভিযান পরিচালনার মাধ্যমে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার করেছে এবং মাদক কারবারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে। ২। এরই ধারাবাহিকতায় অদ্য ১৫ জানুয়ারি ২০২২ ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী নারায়নগঞ্জ হতে প্রাইভেটকারযোগে বিদেশী ...

সাভার ও আশুলিয়া থানার ২৬ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত!

ছবি
  মোঃসোহাগ :-সাভারে ২৬ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত! স্টাফ করেসপন্ডেন্ট:  পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সাভার উপজেলার ১১টি ইউনিয়ন থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকাসহ বিভিন্ন প্রতিকে অংশ নেওয়া ২৬ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।  নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের আটভাগের একভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে বলে নিশ্চিত করেছেন সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফখর উদ্দিন শিকদার।  সাভার উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সাভার উপজেলার ১১টি ইউনিয়নে বিভিন্ন দল থেকে চেয়ারম্যান পদে লড়েছেন মোট ৫৩ জন প্রার্থী। এদের মধ্যে তেঁতুলঝোড়া ইউনিয়নে একজন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১০টি ইউনিয়নে মোট ৫২ জন প্রার্থী নির্বাচনে ভোটের লড়াইয়ে অংশ নেয়।  প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, উপজেলার কাউন্দিয়া ইউনিয়নে নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যা ১৩ হাজার ৮ শ ৭৫। যেখানে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মেশের আলী পেয়েছেন ৮৫৮ টি ভোট। ইউনিয়নটিতে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন তাদের মধ্যে মেশের আলীর অবস্থান তৃতীয়। এখান...

আশুলিয়ায় কারখানায় আগুন, মালিক নিজেই আহত

ছবি
মোঃ সোহাগ হোসেন :- আশুলিয়া জিরাবো এলাকায় আজ সকাল আনুমানিক ১১ টার সময়ে বাবু পাপ্পু নিট ওয়্যারের নিট শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে,এসময় আগুন নিভাতে গিয়ে কারখানার এমডি বাবু তালুকদার নিজে গুরতর আহত হয়।  ফায়ার স্টেশন অফিসার দিনেশ জানান, আমরা অগ্নিকাণ্ডের ঘটনার কথা শুনে অতি দ্রুত ঘটনাস্থলে এসে পৌছাই এসে দেখি কারখানার কর্মরত শ্রমিক কর্মচারি ও প্রতিবেশিরা সকলের প্রচেষ্টায় আগুন নিভানোর চেষ্টা করছে আগুনের ধোঁয়া আচ্ছন্ন থাকায় আমরা পাইপ লাগিয়ে পানি দিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনেছি এ ঘটনায় কোন হতাহত নেই তবে এম ডি আহত হয়েছেন বলে জানা যায়,। আশুলিয়া থানার এস আই শ্যামল জানান আমরা অগ্নিকান্ডের খবর শুনে দ্রুত ঘটনাস্থলে  এসেছি বর্তমান আগুন নিয়ন্ত্রণে এসেছে কারখানা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। কারখানার একাউন্ট হান্নান জানান আমি অগ্নিকান্ডের সময় কারখানায় ছিলাম না আগুন লাগার ঘটনায় এমডি সাহেব আহত হয়েছেন তাকে হাসপাতালে পাঠানো হয়েছে তিনি আরো বলেন শর্টসার্কিটের জন্য হয়তো আগুন লাগতে পারে বলে তিনি জানান। ঘটনাস্থলে উপস্থিত ইন্ড্রাসটিয়াল পুলিশ ১ এর ইন্সপেকটর সাদেক সাহেবের কাছে জানতে চাইলে তিনি জানা...

গাজীপুরের জয়দেবপুর হতে বিদেশী পিস্তলসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব-১।

ছবি
মোঃ সোহাগ হোসেন :- গাজীপুর মহানগরীর সদর থানাধীন পশ্চিম জয়দেবপুর এলাকা হতে বিদেশী পিস্তলসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১। =============================================   গত ০৩ জানুয়ারি ২০২২ ইং তারিখ আনুমানিক ১৯৪৫ ঘটিকায় র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরীর সদর থানাধীন পশ্চিম জয়দেবপুর সাকিনস্থ বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট এর অতিথি ভবনের পশ্চিম পাশে পুকুরের দক্ষিণপাড় সংলগ্ন রাস্তার উপর অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ মাইদুল ইসলাম (২২), পিতা-মোঃ শাহে আলম, জেলা-বরিশাল’কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীর নিকট হতে ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি ম্যাগাজিন, ০১ রাউন্ড গুলি এবং ০১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।  ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে একজন অস্ত্রধারী সন্ত্রাসী। সে গাজীপুর মহানগরীর সদর থানাধীন পশ্চিম জয়দেবপুর এলাকাসহ আশপাশ এলাকায় বিভিন্ন অস্ত্রধারীদের নিকট অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছিল মর্ম...

সুবণর্চরে প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

ছবি
আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-  সারা দেশের ন্যায় নোয়াখালীর সুবণর্চর উপজেলার চরজুবলী অলি উল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয়করণ দিবস পালন করা হয়। দিবসটি  উপলক্ষ্যে সকাল ১০ টায় আলোচনা সভা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। ২০১৩ সালের এ দিনে রাজধানী ঢাকার প্যারেড স্কয়ারে  প্রধানমন্ত্রী  শেখ হাসিনা তৎকালীন সারাদেশে বিদ্যমান ২৬,১৯৩ টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় এবং এতে কর্মরত সকল শিক্ষক-শিক্ষিকার চাকুরী জাতীয়করণের যুগান্তকারী ঘোষণা প্রদান করেন।। ফলে অনেক ত্যাগ ও তিতিক্ষায় গড়ে ওঠা বিদ্যালয়গুলো প্রাণ খুঁজে পায়।। এ মহান কার্য সম্পাদনের জন্য জাতীয়করণকৃত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ  প্রধানমন্ত্রী ও তার সরকারের নিকট চির কৃতজ্ঞ। এই বিষয়ে জানতে চাইলে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্বন্নয়ক মোহাম্মদ আলী আক্কাছ জানান, বেসরকারি  বিদ্যালয় গুলো জাতীয়করণ করায় আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট চির কৃতজ্ঞ। তিনি আরো বলেন, কৃতজ্ঞতা জানাই তৎকালীন মাননীয় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডাঃ আফসারুল আমীন,বেসরকারি শিক্ষকদ...

শরণখোলায় শহীদ মনিরুজ্জামান বাদল ৩০ তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

ছবি
মোঃ মোশাররফ হোসেন মনির শরণখোলা প্রতিনিধি  বাংলাদেশ ছাত্রলীগের আদর্শ ও নক্ষত্রের নাম শহীদ মনিরুজ্জামান বাদল।ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ মনিরুজ্জামান বাদলের ৩০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে শরণখোলা উপজেলা ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠিত স্মরণসভায় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাডঃ আমিরুল আলম মিলন প্রধান অতিথির ভাষনে এ কথা বলেন। ৯ জানুয়ারী(রবিবার) সকাল ১০ টা ৩০ মিনিটে উপজেলা ছাত্রলীগের আয়োজনে একটি শোক র‌্যালী রায়েন্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারস্থ মনিরুজ্জামান বাদলের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে স্মরণসভায় মিলিত হন। উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাব্বিরের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা এম সাইফুল ইসলাম খোকন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত, শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান ও বাংলাদেশ ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক আ...

রাজধানীর দারুস সালাম থেকে ২৫ কেজি গাঁজাসহ ০৪ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‍্যাব-৪

ছবি
 মোঃ সোহাগ হোসেন :-রাজধানীর দারুস সালাম থানাধীন এলাকা হতে ২৫ কেজি গাঁজাসহ ০৪ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪ঃ  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। খুন, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতার এবং জঙ্গীবাদের মত ঘৃণ্যতম অপরাধ নির্মূল ও রহস্য উৎঘাটনের পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাব মাদক বিরোধী অভিযান জোরদার করেছে। এ ধরণের সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা তৎপর। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৭ জানুয়ারী ২০২১ তারিখ সকাল ০৯.৫০ ঘটিকার সময় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল দারুস সালাম থানাধীন কল্যাণপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২৫ কেজি গাঁজা, ০৪ টি মোবাইল এবং মাদক বিক্রির নগদ ৩,৮০০/- টাকাসহ নিন্মোক্ত ০৪ জন মাদক কারবারি’কে গ্রেফতার করতে সমর্থ হয়।  (ক) মোঃ দেলোয়ার হোসেন (৪২), জ...

৫নং চরজুবিলী ইউপি নির্বাচন উপলক্ষে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন মেম্বার প্রার্থী ডাঃ জামশেদ

ছবি
আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ- ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আসন্ন ৫নং চরজুবিলী  ইউনিয়ন পরিষদের নির্বাচন কে কেন্দ্র করে প্রার্থীদের মাঝে চলছে জোর প্রচারণা। তারেই ধারাবাহিকতায় ৯নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে প্রার্থী হয়ে চরমহিউদ্দিন বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন,  গোলাম রহমান জামশেদ।   বুধবার  ( ৫ জানুয়ারী  ) সন্ধায় প্রার্থীর নিজ কার্যালয়ে ব্যবসায়ীদের  সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি নোয়াখালী  সুবর্ণচর  উপজেলার চরজুবিলী  ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন। এসময় তিনি বলেন, আমি সকলের দোয়া সমর্থন ও সহযোগিতা কামনা করি, আসন্ন ইউপি নির্বাচনে আমি মেম্বার প্রার্থী হিসেবে এলাকায় কাজ করে যাচ্ছি। সকলের দোয়া,ভালোবাসা ও সহযোগিতা থাকলে আমি  ইউপি নির্বাচনে আপনাদের মেম্বার অর্থাৎ সেবক হিসেবে নির্বাচিত হবো ইনশাআল্লাহ । আপনাদের সকলের দোয়া ও সমর্থন পেয়ে আমি নির্বাচিত হলে সকলের পাশে থেকে নির্বাচনী এলাকায় নারী নির্যাতন রোধ, সন্ত্রাস মুক্ত, রাস্তা-ঘাটের উন্নয়নসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নমূলক ...

বগুড়ার আদমদীঘি ও সান্তাহার ৬টি ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচন

ছবি
হুমায়ূন আহমেদ  স্টাফ রিপোর্টার আদমদিঘী বগুড়া। বুধবার ৫ জানুয়ারি বগুড়ার আদমদীঘি উপজেলা ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে। বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে ৬টি ইউনিয়নের মধ্যে ৪টি আওয়ামী লীগ ১টি বিএনপি ও ১টি আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছে। আদমদীঘি উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে জানা যায় উপজেলার সান্তাহার ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাহিদ সুলতানা তৃপ্তি ৬৯৬৭ নৌকা মার্কার ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।  তার প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থন করা মোটরসাইকেল মার্কার প্রার্থী মোজাহার হোসেন পিন্টু ৫২০০ ভোট পেয়েছে । ছাতিয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগকে নৌকা মার্কার প্রার্থী আব্দুল হক আবু ১০৭৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে ।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সমর্থন করা আব্দুল মুত্তাকিন মুক্তা আনারস মার্কায় প্রার্থী ৭৮২৫ ভোট পেয়েছে। আদমদীঘি সদর ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী সাবেক ইউনিয়ন চেয়ারম্যান জনাব জিল্লুর রহমান ৮৫১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে । তার নিকটতম প...

সাভার ও আশুলিয়ায় ১১ টি ইউনিয়ন পরিষদের ৯ টি ইউনিয়নে নৌকা এবং ২ টি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী জয়ী

ছবি
 সাভার ও আশুলিয়ায় ১১ টি ইউনিয়ন পরিষদের ৯ টি ইউনিয়নে নৌকা এবং ২ টি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী জয়ী। মোঃ নাজমুল হক ইমু ষ্টাফ রিপোর্টার:সাভার ও আশুলিয়ায় ১১ টি ইউনিয়ন পরিষদের ৯ টি ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত নৌকা মার্কার জয় হয়েছে এবং ২ টি ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীরা জয়ী হয়েছে।বুধবার ৫ জানুয়ারি ২০২২ইং ইউপি নির্বাচনে যারা বেসরকারিভাবে বিজয়ী হলেন, ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নে ৩য় বারের মতো চেয়ারম্যান হয়েছেন, আওয়ামী লীগের নৌকা মার্কা সৈয়দ আহমেদ মাষ্টার, পাথালিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মোঃ পারভেজ দেওয়ান নৌকা মার্কা, শিমুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের এবি এম আজাহারুল ইসলাম সুরুজ নৌকা মার্কা, আশুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মোঃ শাহাব উদ্দিন মাদবর নৌকা মার্কা। তবে শাহাব উদ্দিন মাধবর ভোট কেন্দ্রে পরিদর্শনে গেলে হামলার শিকার হয়ে আহত হয়েছেন।অন্যদিকে বিজয়ী হলেন, সাভার সদর ইউনিয়নে আওয়ামী লীগের সোহেল রানা নৌকা মার্কা, ভাকুর্তা ইউনিয়নে আওয়ামী লীগের লিয়াকত হোসেন নৌকা মার্কা, আমিনবাজার ইউনিয়নে আওয়ামী লীগের মোঃ রকিব আহমেদ নৌকা মার্কা, বনগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের সাইফুল ইসলাম নৌকা মার্কা,...

আশুলিয়ায় ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নব কমিটি গঠন

ছবি
নাজমুল হক ইমু:-ঢাকা জেলার ‘আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার’, আশুলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম খাঁন (লিটন) সভাপতি ও মোঃ জাহিদ হাসান শিকদারকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শপথ গ্রহণের পর ‘আশুলিয়া সাংবাদিক সংগঠনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) এর নেতৃত্বে সহ-সভাপতি মোঃ কলিম উদ্দিন ও হান্নান চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলামসহ সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দ সভাপতি লিটনকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। শনিবার (১ জানুয়ারি ২০২২ইং) দুপুরে ঢাকার আশুলিয়ার (ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে) পল্লীবিদ্যুৎ এলাকায় মমতাজ জেনারেল হাসপাতালে উক্ত সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে নবগঠিত কমিটির নাম ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এসময় এবিএম জাহাঙ্গীর আলম স্বপনের সভাপতিত্বে শপথ বাক্য পাঠ করান সংগঠনটির প্রধান উপদেষ্টা সময় টিভির সিনিয়র সাংবাদিক আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোজাফফর হোসেন জয়। উক্ত নবগঠিত কমিটির সভাপতি মোঃ জহিরুল ইসলাম খাঁন (লিটন) ও সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হা...

পার্লারের আড়ালে দেহ ব্যবসা দুই নারী সহ তিন জন কে গ্রেফতার করেছে র‍্যাব -৪

ছবি
 মোঃসোহাগ হোসেন:- ঢাকা জেলার আশুলিয়া থানাধীন এলাকা হতে ২৮ বছর বয়সে ০৫টি বিয়ে, শতাধিক নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপন, মানব পাচার এবং পার্লারের আড়ালে দেহ ব্যবসার অপরাধে ০২ নারী সহযোগীসহ ০৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। ধর্ষণ ও পর্নোগ্রাফির মতো ঘৃণ্যতম অপরাধ নির্মূলের পাশাপশি মানব পাচারের মত্য জঘণ্য অপরাধ নির্মূলে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নারী ও শিশুদের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রতি মানব পাচার রোধে র‌্যাব-৪ এর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও চ্যাঞ্চল্যকর অভিযান পরিচালনা করা হয়েছে। একাধিক ভুক্তভোগী অধিনায়ক, র‌্যাব-৪ বরাবর অভিযুক্ত শাহীন খান (২৮) এর বিরুদ্ধে পর্নোগ্রাফিসহ একাধিক বিষয়ে অভিযোগ দায়ের করলে বিষয়টি আমলে নিয়ে র‌্যাব-৪ এর একটি গোয়েন্দা দল অনুসন্ধান শুরু করে এবং অনুসন্ধানে অভিযোগের সত্যতা প্রমানিত হয়। এরই ধারাবাহিকতায়, গত ২৭ ডিসেম্ব...

সুবর্ণচরে অতিরিক্ত সেশন ফি আদায়ের নামে চলছে শিক্ষা বানিজ্য।

ছবি
আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ- সুবর্ণচর উপজেলার কয়েকটি বেসরকারি হাই স্কুলে ছাত্র-ছাত্রী ভর্তির নামে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। পুনঃ ভর্তির ক্ষেত্রেও একইভাবে অতিরিক্ত ফি নিচ্ছে ওই বিদ্যালয়গুলো। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি নীতিমালার তোয়াক্কা না করে চলতি শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সেশন ফি এর নাম করে বাণিজ্য করছে বিদ্যালয় কতৃপক্ষ। প্রতিবছর এক শ্রেণি থেকে অন্য শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার সময়  স্কুলের শিক্ষার্থীদের  কাছ থেকে পুনঃ ভর্তি ফি, সেশন ফি বা একাডেমিক ফি বা অন্য কোনো নামে ফি আদায় করা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ  এ রায় দেন।  রায়ে আদালত বলেছেন, শ্রেণি পরিবর্তন হওয়ার পর শিক্ষার্থীদের কাছ থেকে বার্ষিক পুনঃ ভর্তি ফি বা সেশন ফি নেওয়া বেআইনি। এ-সংক্রান্ত পৃথক দুটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে পাঁচ বছর ও তিন বছর আগে হওয়া রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে এই রায় দেওয়া হয়। আদালত দেশের সব  ...

কটিয়াদীতে ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি, স্বতন্ত্রে জয়জয়কার

ছবি
মো:মোফাসসেল সরকার,কিশোরগঞ্জ,প্রতিনিধি, চতুর্থ ধাপে অনুষ্ঠিত কিশোরগঞ্জের কটিয়াদীতে আ.লীগের মনোনীত নৌকার প্রার্থীদের ভরাডুবি হয়েছে। এদিকে, বিএনপির স্বতন্ত্র প্রার্থীদের মাঝে জয়জয়কার ফলাফল হয়েছে। রোববার উপজেলার নয়টি ইউনিয়নে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে সাতটিতেই পরাজিত হয়েছে নৌকা। এদের মধ্যে আ.লীগের দুই বিদ্রোহী প্রার্থী বিজয় লাভ করেন। বেসরকারিভাবে কটিয়াদী উপজেলার ৯টি ইউনিয়নে যারা বিজয়ীরা হলেন, বনগ্রাম ইউনিয়নের বিএনপির জসিম উদ্দিন (স্বতন্ত্র), সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নে আ.লীগের আবুল কাসেম আকন্দ (নৌকা), করগাঁও ইউনিয়নে আ.লীগের নাদিম মোল্লা (বিদ্রোহী), চান্দপুর ইউনিয়নে আ.লীগের মাহফুজুর রহমান (নৌকা), মুমুরদিয়া ইউনিয়নে বিএনপির আলাউদ্দিন সাবেরী (স্বতন্ত্র), আচমিতা ইউনিয়নে আ.লীগের মতিউর রহমান (বিদ্রোহী), মসূয়া ইউনিয়নে বিএনপির আবু বাক্কার (স্বতন্ত্র), জালালপুর ইউনিয়নে বিএনপির রফিকুল আলম (স্বতন্ত্র) ও লোহাজুরী ইউনিয়নে বিএনপির হায়দার মারুয়া (স্বতন্ত্র)।

স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

ছবি
  গাজিপুর থেকে, শফিউল আলম:- ভাওয়ালগড় ইউনিয়নের শিরিরচালা গ্রামের স্থানীয় মোয়াজ্জেমের বাড়িতে তারা ভাড়ায় থাকেন। শনিবার (১৮ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। শামীম নাটোরের বাগাতিপাড়া থানার নুরপুর মালচি গ্রামের হাতেম আলী ছেলে। ছোট স্ত্রী শিউলি বেগম কুড়িগ্রামের রৌমারি থানার নতুন বন্দর গ্রামের সোলায়মানের মেয়ে। স্থানীয়রা জানান, শামীম দুইটি বিবাহ করেন এতে তাদের পারিবারিক কলহের জের ধরে ছোট স্ত্রী স্বামীর পুরুষাঙ্গ একটি ধারালো ব্লেড দিয়ে কেটে ফেলে। এ সময় ভিকটিম শামীমের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে প্রথমে স্থানীয় কাজী হাসপাতাল কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় রোববার সকালে শামীমের বড় স্ত্রী ফজিলা বেগম (৩৭) বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ আসামী শিউলি বেগমকে গ্রেফতার করে। জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, পারিবারিক কলহের জের ধরে স্বামীর পুরুষাঙ্গ একটি ধারালো ব্লেড দিয়ে কেটে ফেলে। এ ঘটনায় ভিকটিমের বড় স্ত্রী বাদী হয়ে একটি মামলা দায়ের করে। পরে আসামি শিউলি বেগমকে শিরিরচালা এল...

আশুলিয়া সাংবাদিক সংগঠনের উদ্যোগে বিজয় দিবসের আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

ছবি
 মোঃ সোহাগ:- ঢাকার প্রধান শিল্পাঞ্চল সাভারের আশুলিয়া জামগড়া এলাকায় “আশুলিয়া সাংবাদিক সংগঠন” এর উদ্যোগে ১৬ ডিসেম্বর ২০২১ইং প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ৩০ সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ। সেই সাথে ১৬ ডিসেম্বর সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আশুলিয়া প্রেস ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দসহ সাভার ও আশুলিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ। গত বুধবার দিবাগত রাতে “আশুলিয়া সাংবাদিক সংগঠন” এর উদ্যোগে জাতীয় দৈনিক বাংলার চোখ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) এর সভাপতিত্বে আশুলিয়ার জামগড়া চৌরাস্তায় ক্যাফে ঊষা হোটেলে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এশিয়ান টিভি’র স্টাফ রিপোর্টার ও আশুলিয়া প্রেস ক্লাবের সফল সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম খাঁন (লিটন), ঢাকা প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য ও আশুলিয়া সাংবাদিক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ ফরিদ আহমেদ চিশতী, আশুল...

নোয়াখালীতে সড়ক দূর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

ছবি
আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর সোনাইমুড়ীতে শনিবার দুপুরে সড়ক দূর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাংবাদিকতা বিভাগের এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। হতভাগ্য সাবরিনা আক্তার মিতু (২৩) উপজেলার বজরা ইউপির শিলমুদ জমদ্দার ভূঁইয়া বাড়ীর মর্তুজা ভূঁইয়ার কন্যা। তিন বোনের মধ্যে নিহত মিতু সবার বড়। সে ছুটি কাটাতে গত কয়েকদিন আগে ঢাকা থেকে নানার বাড়ী  সোনাইমুড়ী পৌরসভার পশ্চিম রামপুর মোল্লা বাড়ীতে আসে। শনিবার দুপুর ০১ টার দিকে নানার বাড়ী থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নোয়াখালী-কুমিল্লা  সড়ক এর রাস্তা পারাপার এর সময় বেপোরয়া গতিতে কুমিল্লা হতে দ্রুত গামী একটি ট্রাক (ফেনী ড- ১১-০১৬৭) মিতুকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। এই ঘটনায় নিহতের নানার বাড়ী ও নিজ বাড়ীতে শোকের মাতম বিরাজ করছে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। সোনাইমুড়ী থানার এস আই মাঈন উদ্দিন জানান, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য  নোয়াখালী  জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি সোনাইমুড়ী থানা হেফাজতে রয়েছে।

৭১ এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আইবিসি যুব কমিটি।desher bartha 24

ছবি
মোঃ সোহাগ(স্মৃতিসৌধ থেকে) মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন আইবিসির যুব কমিটির নেতৃবৃন্দ। ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে নেতৃবৃন্দ এই শ্রদ্ধা নিবেদন করেন।  এসময় উপস্থিত ছিলেন, আইবিসির সভাপতি আবুল কালাম আজাদ, সিনিয়র সহ-সভাপতি বাবুল আক্তার, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাজু,আইবিসির যুব কমিটির সভাপতি রাসেল আহমেদ ও সাধারণ সম্পাদক তমিজা সুলতানা,সহসভাপতি শারমিন আক্তার কারিমা,সহ যুব কমিটির অন্যানো নেতৃবৃন্দ।।  যুব কমিটির সভাপতি রাসেল আহমেদ বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত করার জন্য আইবিসির ৮ দফা কাযর্কর করার জন্য সরকারের প্রতি অনুরোধ করছি।  সাধারণ সম্পাদক তমিজা সুলতানা বলেন, মহান বিজয় দিবসের ৫০ বছর হলো। আজ যার সুবর্ণজয়ন্তী আমরা পালন করছি। বাঙালি জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষক শ্রমিক মেহনতী মানুষের অধিকার আদায়ের জন্য সব সময় তিনি কাজ করে গিয়েছেন। বর্তমানে বাংলাদেশের উন্নয়ন বিশ্বের দরবারে মাথা উঁচু করে মধ্যম আয়ের দেশ হিসেবে পরিণত হত...

কিশোরগঞ্জ হানাদারমুক্ত দিবস আজ লাল-সবুজের পতাকা উড়েছিলো ১৭ ডিসেম্বর(desher bartha 24)

ছবি
  কিশোরগঞ্জ প্রতিনিধি: আজ ১৭ ডিসেম্বর কিশোরগঞ্জ হানাদার মুক্ত দিবস আজ। ১৬ ডিসেম্বরের মধ্যেই দেশের বেশির ভাগ জায়গা হয়ে যায় পাকহানাদার মুক্ত হয়েছিল। সারাদেশে যখন চলছিল বিজয়ের আনন্দ মিছিল। তখনও সেই বিজয়ের স্বাদ নিতে পারেনি কিশোরগঞ্জবাসী।  সেদিনও কিশোরগঞ্জ শহর ছিল স্থানীয় দোসরদের শক্ত ঘাঁটি। কিশোরগঞ্জবাসী বিজয়ের লাল সবুজের পতাকা উড়িয়েছিলো ১৭ ডিসেম্বর। মুক্তিযোদ্ধাদের তীব্র প্রতিরোধে ১৯৭১ সালের এই দিনে আত্মসমর্পণ করতে বাধ্য হয় স্থানীয় আলবদর-রাজাকারের দল। হানাদার মুক্ত হয়েছিল কিশোরগঞ্জ। ১৬ ডিসেম্বর সারারাত মুক্তিযোদ্ধাদের সাঁড়াশি আক্রমণ ও গোলাগুলিতে নিদ্রাহীন রাত কাটায় শহর ও শহরতলীর লোকজন। পরদিন সকালে সে কাঙ্খিত মুহূর্তটি ঘনিয়ে আসে। অবশেষে শহরের চারদিক থেকে চতুর্মুখী আক্রমণ করে ১৭ ডিসেম্বর সকাল ৮টার দিকে বীর মুক্তিযোদ্ধারা পাকবাহিনী হানাদারদের হটিয়ে মুক্ত করে কিশোরগঞ্জকে। উত্তোলন করে স্বাধীন বাংলাদেশের লাল-সবুজের পতাকা। বিজয়ের স্বাদ পেয়ে মুক্তিসেনাদের মুখে জয় বাংলা স্লোগান স্লোগানে মুখরিত হয়ে উঠে চারপাশ। পাকশত্রু মুক্তির সেই আনন্দে শামিল হয় শান্তিপ্রিয় জনতা। স্বজন হারানোর ব্যথা ভ...

বামনায় মুক্তিযুদ্ধাদের মহিলা সংসদ সদস্যের সংবর্ধনা!desher bartha 24

ছবি
মোঃ সিদ্দিকুর রহমান মান্না বরগুনা প্রতিনিধিঃ বরগুনার বামনায় আজ শুক্রবার বিকালে ৫টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ৩১৫ মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা সুলতানা প্রায় দুইশতাধিক মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা প্রদান করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. হারুন আর রশিদ এর সভাপতিত্বে সংবধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা ২ আসনের সাবেক প্রয়াত সংসদ সদস্য গোলাম সবুর টুলুর সহধর্মিণী  ৩১৫ আসনের সংসদ সদস্য নাদিরা সুলতানা। সভায় বক্তব্য রাখেন বামনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ সাইতুল ইসলাম লিটু, উপজেলা নির্বাহী অফিসার বিবেক সরকার, অফিসার ইনচার্জ মোঃ বশির আলম, পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. জাবের হোসেন, বামনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান রুমি খানম, সাবেক মুক্তিযুদ্ধো কমান্ডার মোঃ জয়নাল আবেদীন, কাঠালতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম,নাচনাপাড়া ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম, পাথরঘাটা সদর ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, কাকচিড়া ইউপি চেয়ারম্যান আালাউদ্দিন পল্টু, নাচনাপা...

সাভার স্মৃতিসৌধে সবুজ আন্দোলনের পুষ্পার্ঘ্য অর্পণ

ছবি
মোঃ সোহাগ, সাভার থেকে, সাভার স্মৃতিসৌধে সবুজ আন্দোলনের পুষ্পার্ঘ্য অর্পণ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের পক্ষ থেকে সাভার স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। সবুজ আন্দোলন ঢাকা জেলার উদ্যোগে সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ পরিচালক নিলুফার ইয়াসমিন রুপা, স্বাস্থ্য সম্পাদক ডা: মাহাতাব হোসাইন মাজেদ, দৈনিক স্বদেশ বিচিত্রা প্রকাশক ও সম্পাদক কবি অশোক ধর, দৈনিক আমার বার্তা নিউজ এডিটর  সৈয়দ রেফাত সিদ্দিকী, আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম, ধামরাই থানা সভাপতি সাংবাদিক শাহীন আলম, সাধারণ সম্পাদক গোবিন্দ পাল জয়, আশুলিয়া থানার সাধারণ সম্পাদক লোকমান হোসেন খোকা চৌধুরী, সাভার থানা কমিটির যুগ্ম আহ্বায়ক লায়ন মাহফুজ উল হক, মহসিন খান হাসান বুলবুল, সদস্য সচিব ওমর ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ। বাপ্পি সরদার তার অনুভূতিতে বলেন, দূষণমুক্ত বাংলাদেশ বিজয় দিবসের অঙ্গীকার এই শ্লোগানকে সামনে নিয়ে সবুজ আন্দোলনের পক্ষ থেকে মহান বিজয় দিবস পালন করেছি...

নীলফামারীতে বাদাম বিক্রেতার পাশে ছাত্রলীগ

ছবি
 নীলফামারীতে বাদাম বিক্রেতার পাশে ছাত্রলীগ আবেদীন হক নীলফামাড়ী প্রতিনিধিঃ নীলফামারী জেলা সদরের রামনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের প্রাক্তন চেয়ারম্যান পাড়া গ্রামের একচোখ অন্ধ বাদাম বিক্রেতা সুলতান আলী পরিবারের পাঁচজন সদস্য নিয়ে অন্ধ অসহায় ব্যক্তিটি আর্থিক সঙ্কটে খেয়ে না খেয়ে জীবন যাপন করছে বলে জানা যায়। খবর পেয়ে, স্থানীয় যুবক ও ছাত্রলীগ কর্মী রায়হান হোসেন ফেইসবুক স্ট্যাটাস দেখে ১৪ ডিসেম্বর মঙ্গলবার রাতে অন্ধ অসহায় সুলতান আলীর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও কম্বল নিয়ে হাজির হয়। সুজন রায় বলেন, সমস্ত প্রশংসা মহান আল্লাহর । রামনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের প্রাক্তন চেয়ারম্যান পাড়া গ্রামের অন্ধ সুলতান আলী। তার পরিবারের ৫ জন সদস্য নিয়ে কষ্ট করে দিন কাটাচ্ছে। তারা করোনায় আর্থিক সঙ্কটে অতি মানবেতর জীবন যাপন করছে তাদের বাদামের দোকান থেকে যা আয় হয় সেটা দিয়েই সংসার চলতো। এছাড়াও জানা যায়, আবু দাউদ ইব্রাহিম নামে এক ফেইসবুক স্ট্যাটাস দেখে আজ খাদ্য সামগ্রী নিয়ে তার বাড়িতে হাজির হয়েছি। তিনি আরো জানান মহান আল্লাহতালা যেন এভাবেই সারাজীবন গরিব,অসহায়, প্রতিবন্ধী, ও কর্মহীন পরিবারের মানুষের পাশে থেকে...

নীলফামারীতে বিভিন্ন অনুস্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে মহান বিজয় দিবস

ছবি
  আবেদীন হক নীলফামারী প্রতিনিধিঃ  বিপুল উৎসাহ উদ্দীপনা এবং যথাযোগ্য মর্যাদায় নানান আয়োজনে মহান বিজয় দিবস এর সুবর্ণজয়ন্তী উদযাপন করা হচ্ছে নীলফামারীতে। এ উপলক্ষে সরকারী কর্মসূচীর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনও নিজ নিজ উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টা ৪৫ মিনিটে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী কর্মসূচী শুরু হয়। এ লক্ষ্যে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে স্থাপিত স্বাধীনতা স্মৃতি অম্লান স্মৃতিসৌধতে শহীদ বেদিতে রাষ্ট্রের পক্ষে পুষ্পমাল্য অপর্ণ করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।  একে একে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ সুপার, সিভিল সার্জন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সড়ক ও জনপথ বিভাগ, এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল, শিক্ষা প্রকৌশল, জেলা আইনজীবী সমিতি, নীলফামারী প্রেসক্লাব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, রাজনৈতিক ও বেসরকারি উন্নয়ন সংস্থা ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। স্মৃতিস্তম্ভে শহীদদের শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। সকাল ৯ টার দিকে জেলা হাইস্কুল মাঠে বিজয় দিবসের কুচকাওয়াজ ও শারিরীক ...

ঝরাজীন্য অবস্থায় রয়ে গেলো পতেঙ্গা ৪১ নং ওয়ার্ডের ১১ নং মাতব্বর ঘাট।

ছবি
(যেন দেখার কেউ নেই) “সিটি মেয়র মহোদয়ের আশু-দৃষ্টি আকর্ষন” সৈয়দ মোহাম্মদ কায়সার আসরাফী, চট্টগ্রাম ব্যুরো। চট্রগ্রামের  পতেঙ্গা-১১নং মাতব্ব্রর ঘাটের অবস্তা  ঝরাজীন্য মৃত্যু ঝুঁকিনি্য়েই নৌ-যাত্রী পারাপার। নগরীর ৪১নং ওয়ার্ডস্থ পতেঙ্গা-১১নং মাতব্ব্রর ঘাটের ঝরাজীন্য অবস্থায় নৌ-যাত্রী পারাপারের অভিযোগ পাওয়া গেছে। ইজরাদার মোঃ আনোয়ার, অভিযোগ করে জানান,বিগত প্রায় ৩ বছর আগে রাতের আধারে একটি মালবাহি রাইটার জাহাজের আঘাতে নৌ-ঘাটের বেশ কিছু অংশ ভেঙ্গে নিয়ে নদীর দিকে বিলিন করে দেন।এই ভয়াবহ বিপদ জেনেও যাত্রীসাধারণ পতেঙ্গা-১১নং মাতব্ব্রর ঘাট হয়ে আনোয়ারা-পটিয়া এবং কর্নফুলি উপজেলার আংশিক এলাকায় নিয়মিত শহরের পথে যাতায়াত করেন হাজারো চাকুরী ও পেশাজীবী লোকজন।এই বিষয়ে ইজরাদার চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) কর্তৃপক্ষ কে বার বার জানালেও আজো কোন প্রতিকার পান নি বলে জানান নিয়মিত পারাপার হওয়া জুলদার বাসিন্দা সৈয়দ আহম্মদ জানিয়েছেন্। ঘাটে ৫/৬ টি নৌকা/বোর্ট থাকলেও কর্তৃপক্ষ ঘাটের ঝরাজীন্য অবস্থা ও বড় ধরণের র্দূঘটনার দিকে নজর রেখে সবগুলো বোর্ট চালাতে পারছেনা। সে কারণে দূর্ভোগে পড়তে হয় প্রতিনিয়ত পারাপার হওয়া য...

করিমগঞ্জে গুনধর ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

ছবি
মো:মোফাসসেল সরকার,কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের করিমগঞ্জের গুনধর ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকাল ৪ টায় থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত উরদিঘী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ৮নং গুনধর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আশরাফ আলী ভূইঁয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আজিজুল ইসলাম দুলাল,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল মান্নান দুলাল শিকদার।এসময় আরও বক্তব্য রাখেন করিমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলী হোসেন খান পল্টু,করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি হাজী আশরাফ হোসেন পাভেল,করিমগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী হারুন সরকার,গুনধর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মুখছেদুল মমিন সবুজ, গুনধর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,লুৎফুর রহমান,বিএনপি নেতা মো:জামাল উদ্দিন প্রমুখ।বক্তারা বলেন,তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির শক্তি। তাই দলকে সুশৃঙ্খল ও সংগঠিত করতেই ওয়ার্ড ও ইউনিয়ন সম্মেলন করা হচ্ছে। তৃণমূলের নেতাকর্মীদের ভোটেই নেতা নির্বাচিত হচ্ছেন।আওয়া...

আশুলিয়ায় কুয়েত প্রবাসীর স্ত্রী হত্যার মূল আসামি কে গ্রেফতার করেছে র‍্যাব

ছবি
মোঃ সোহাগ:-  ঢাকার আশুলিয়া থানাধীন নরসিংহপুর এলাকায় চাঞ্চল্যকর গৃহবধু মারুফা হত্যার রহস্য উদঘাটন ও মামলার মূল আসামী মোঃ হাসান হাওলাদারকে গ্রেফতার করেছেন র‌্যাব-১ এর একটি বিশেষ দল। মঙ্গলবার (১৪ ডিসেম্বর ২০২১ইং) র‌্যাব জানিয়েছেন, র‌্যাব-১ এর অভিযানে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর এলাকায় গৃহবধু মারুফা (২৮) হত্যার রহস্য উদঘাটন এবং হত্যা মামলার মূল আসামী মোঃ হাসান হওলাদার (২২)কে রাঙ্গামাটি জেলার লংগদু থানা এলাকার ভারতীয় সীমান্ত হতে গ্রেফতার করেছে। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অতন্ত্য অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত হত্যাকারী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে বলে র‌্যাব জানায়। উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর ২০২১ইং তারিখ রাত ১১ টার দিকে ঢাকা জেলার আশুলিয়ার নরসিংহপুর সাকিনস্থ অন্ধ কলোনী মাধন চন্দ্র সরকারের ভাড়াটিয়া ...

ইয়ারপুর ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও চিত্রাশাইলের পক্ষ থেকে নৌকা প্রতিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবি
 নাজমুল হক ইমু(স্টাফ রিপোর্টার):- ইয়ারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সৈয়দ আহমেদ মাস্টার সাহেবের পক্ষে ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত। আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী সফল চেয়ারম্যান এবং শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বর্ন পদক প্রাপ্ত জনাব সৈয়দ আহমেদ মাষ্টার সাহেবের পক্ষে ইয়ারপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ কতৃক মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১৩ ডিসেম্বর বাদ আসর হাজী ইউনুছ আলী স্কুল এন্ড কলেজ মাঠে এই মত বিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া থানা আওয়ামীলীগের আহবায়ক জনাব ফারুক হাসান তুহিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান এবং আশুলিয়া থানা আওয়ামীলীগের সদস্য জনাব শাহাদাত হোসেন খাঁন, আশুলিয়া থানা আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া থানা আওয়ামীলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য জন...

ভাড়া বাসা ছাড়তে চাওয়ায় ১০ মাসের ভাড়া দাবী, ভাড়াটিয়া কে জিম্মি, বাড়িওয়ালা পুলিশ হেফাজতে

ছবি
 মোঃ সোহাগ- (বিশেষ প্রতিনিধি)  টাঙ্গাইলে বাসা ছাড়ায় ১০ মাসের বাড়তি ভাড়া দাবি করে এক কলেজছাত্রীকে জিম্মি করেছেন কামরুল হাসান নামে এক বাড়িওয়ালা। এ ঘটনায় ওই ছাত্রী জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ছাত্রীকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে) গতকাল বিকালে টাঙ্গাইল পৌরসভার বেতকার মুন্সিপাড়ায় এ ঘটনা ঘটে। ওই এলাকার বাড়িওয়ালা কামরুল হাসান ঠান্ডু ১০ মাসের ভাড়া দাবি করে ওই ছাত্রীকে বাসায় জিম্মি করে রাখেন। জিম্মি হওয়া ছাত্রী সরকারি কুমুদিনী কলেজের অনার্সে পড়াশোনা করেন।কামরুল হাসান ঠান্ডুর বাসায় চার মাস আগে বাসা ভাড়া নেন ওই শিক্ষার্থী। চলতি মাসের ভাড়া পরিশোধ করে বাসা ছেড়ে দেওয়ার কথা বাড়িওয়ালাকে জানান ছাত্রী। কিন্তু এক মাসের ভাড়া অতিরিক্ত দিলেও বাড়িওয়ালা আগামী ১০ মাসের ভাড়া চেয়ে ছাত্রীকে জিম্মি করে রাখেন। ওই ছাত্রী বাসা ছেড়ে দিতে চাইলে তাকে হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।  পরে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন ছাত্রী। এরপর টাঙ্গাইল সদর থানার এএসআই আয়নুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ছাত্রীকে উদ্ধার করে।পরে বাড়িওয়ালার আত্মীয় জাহাঙ্গীরের নেতৃত্বে পুুলিশ...

৭১ এর বীর জননী রমা চৌধুরী কে প্রধানমন্ত্রী বললেন, "আপনি ভাতা নেন, একলা এভাবে কতদিন চলবেন

ছবি
মোঃ সোহাগ হোসেন:- ঢাকা- রমা বললেন, "ছেলে দিয়েছি, স্বামী দিয়েছি, সম্ভ্রম দিয়েছি। তার তো ক্ষতিপূরণ হবে না।  ভাতা নিয়ে কি করব!?" ধর্ষিতা হওয়ায় যুদ্ধের পর ওঁকে একঘরে করে দেয়া হয়। অথচ তিনিই পূর্ব পাকিস্তানের প্রথম নারী স্নাতকোত্তর ! নিজের হাতে বই লিখতেন, সে বই ছাপাতেন, ফেরিওয়ালার মতো বাড়ি বাড়ি গিয়ে বই ফেরি করতেন, পয়সা যা হতো তাই দিয়ে একলা মানুষটার জীবন চলতো। এই মানুষটির বাড়ি আদতে একটি খড়ের চালার কুঁড়েঘর। যার আশপাশের বাসিন্দা কুকুর, বেড়াল, কাক, পেঁচা।  জুতো পরতেন না রমা।  লোকজন জিজ্ঞেস করলে বলতেন, "এই মাটিতে আমার ছেলেরা ঘুমায়, জুতো পরে ওদের বুকের রক্তের ওপর পাড়া দিয়ে হাঁটব কি করে !!" এই রমা আমাদের যুদ্ধজননী। ৪৫ টা বছর যিনি খালি পায়ে রৌদ্রতপ্ত পিচঢালা পথে হেঁটে বেড়িয়েছেন। নিজের চোখের সামনে সন্তানদের মৃত্যু দেখেছেন যিনি, যিনি দুচোখে দেখেছেন পাকিস্তানের দোসররা মানুষের ঘরবাড়ি দাউদাউ করে জ্বালিয়ে দিতে।  এদেশ থেকে তাঁর নেয়ার কিচ্ছু নেই, দেবার ছিল। দিয়ে গেছেন। মৃত্যুতে তাঁর লজ্জায় ডুবিয়ে দিয়ে গেছেন গোটা জাতিকে !!  ভেবেছিলেন বই বেচা পয়সায় একটা অনাথ আশ্রম করবেন, সে আশা আর পূর্...