পোস্টগুলি

শরণখোলায় অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণ শুরু,,,,,,,

ছবি
মোঃ মোশাররফ হোসেন মনির  ( বাগেরহাট) শরণখোলা প্রতিনিধি  বাগেরহাট জেলা শরণখোলা উপজেলার গরীব, দুঃস্থ ও অসহায় নারীদের স্বাবলম্বী করতে আজ ২৮/১১/২১ তারিখ (রোববার) সকাল ১০ টায় উপজেলা প্রানী সম্পদ অফিসে এক মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণের শুভ  উদ্বোধন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোকের আয়োজনে, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন ৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আজমল হোসেন মুক্তা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক পরিষদের শাখা ব্যবস্হাপক মোঃ আব্দুল খালেক শেখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন,৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জালাল আহম্মেদ রুমি ও সাংবাদিক শাহীন হাওলাদার প্রমুখ। ইউরোপিয়ন ইউনিয়ন ও পিকেএসএফ এর অর্থায়ন ও সহযোগিতায়, পাথওয়েজ টু প্রসপারিট ফর এক্সট্রিমলি পুওর পিপল(পিপিইপিপি)-ইইউ প্রকল্পের আওতায় উপজেলার ২৫ জন নারীকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে একমাস ব্যাপী এই সেলাই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

ইয়ারপুর ৬নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হাজী শহিদুল ইসলাম মোল্লার নির্বাচনী প্রচারনায় জনতার ঢল

ছবি
 মোঃ সোহাগ(আশুলিয়া) ইয়ারপুর ৬নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হাজী শহিদুল ইসলাম মোল্লার নির্বাচনী প্রচারনায় জনতার ঢল। আজ রবিবার রাত্র ৮ ঘটিকায় কার  সাভারের আশুলিয়া নিশ্চিন্তপুর অনেষ্বা গলি রোড হাজী মোঃ শহিদুল ইসলাম মোল্লাকে একক প্রার্থী ঘোষণা করেন সম্মিলিত এলাকাবাসী। এসময় একই সাথে হাজী মোঃ শহিদুল ইসলাম মোল্লার ৫ম  নির্বাচনী প্রচারণার অফিসের উদ্বোধন করা হয়,এসময় নির্বাচনের প্রচারনায় জনতার ঢল দেখা যায়  । এ সময় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কচিম উদ্দিন মন্ডল ।সভাপতির বক্তব্যে তিনি বলেন নিশ্চিন্তপুর এলাকায় আমরা আর কোন দ্বিতীয় প্রার্থী চাইনা হাজী শহিদুল ইসলাম মোল্লা আমাদের এলাকার সন্তান আমরা তাকে সম্মিলিতভাবে মেম্বার পদে নির্বাচিত করে নিশ্চিন্তপুর এলাকায় আত্মসম্মান সম্মুন্বত রাখার চেষ্টা করবো,এবং এলাকার উন্নয়নমুখি যে কাজ গুলি বাকি আছে সে কাজগুলি তার দ্বারা হবে প্রয়োজনে ব্যক্তি উদ্যোগে উন্নয়নমুখি সব কাজ সম্পন্ন করা হবে,আপনার ইতিমধ্যে দেখেছেন তার জনপ্রিয়তা সকলের নজড়ে এসেছে।যে কোন মূল্যে হাজী শহিদুল মোল্লা কে প্রতিনিধি বানাতে হবে নিশ্চিন্তপুর থেকে একক প্রার্থী হিসেবে। এসময...

মেয়ে ধর্ষন চেষ্টার অভিযোগে সৎ বাবা গ্রেফতার

ছবি
  গাজিপুর প্রতিনিধি:-সৎ মেয়েকে ধর্ষন চেষ্টা, বাবা গ্রেফতার   সদর উপজেলায় মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সৎ বাবা বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেছেন মা। শনিবার দুপুরে সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর পশ্চিম ডগরী এলাকা থেকে বাবা নুরুল ইসলামকে(৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ। নুরুল ইসলাম পাবনার চাটমোহর থানার জগতলা গ্রামের মৃত কাদের মোল্লার ছেলে। স্ত্রী-সন্তান নিয়ে স্থানীয় মোবারক হোসেন মুছল্লীর বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় তারা চাকরি করতেন। মামলা সূত্রে জানা যায়, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার এক হিন্দু নারী চার বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করে নুরুল ইসলামকে বিয়ে করেন। আগের সংসারের ১২ বছর বয়সী মেয়েও তাদের সাথে থাকে। তিনি মেয়েকে ভাড়া বাসায় রেখে পোশাক কারখানায় চাকরি করেন। মেয়ের মা ভাড়াটিয়া বাসায় রেখে কারখানার কর্মস্থলে চলে যায়। এই সুযোগে গত শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যার দিকে নুরুল ইসলাম মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এসময় মেয়েটি ডাক চিৎকার করলে বাড়ির মালিকের ছেলেসহ লোকজন ঘটনাস্থলে আসলে সৎ বাবা দ্রুত পালিয়ে যায়। পরে শনিবার এই ঘটনায় মেয...

সাভার থানাধীন তেঁতুলঝোড়া এলাকা হতে ০১ জন ধর্ষককে গ্রেফতার করেছে র‍্যাব

ছবি
 সাভার থানাধীন তেঁতুলঝোড়া এলাকা হতে ০১ জন ধর্ষককে গ্রেফতার করেছে র‌্যাব-৪। ভিকটিম ও ভিকটিমের স্বামী তারা নব্য বিবাহিত এবং তারা ঢাকা জেলার সাভার থানার তেঁতুলঝোড়া ইউনিয়নে একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। ভিকটিম পেশায় একজন গৃহিনী এবং তার স্বামী একজন রেস্টুরেন্ট কর্মী। রেস্টুরেন্টে কাজ করার জন্য গত ১০/১১/২০২১ তারিখে ভিকটিমকে একা বাসায় রেখে তার স্বামী কাজের জন্য রেস্টুরেন্টে যায়। ধর্ষক পেশায় একজন ডিস কর্মচারী। ধর্ষক রাশেদুজ্জামান মুন্না (২৯) গত ১০/১১/২০২১ তারিখ আনুমানিক বিকাল ০৪:০০ ঘটিকার সময় ডিসের লাইন মেরামতের উদ্দেশ্যে ভিকটিমের বাসায় যায়। তখন ভিকটিম আসামী রাশেদুজ্জামান মুন্নাকে বলে বাড়িতে আর কেউ নেই তাই পরে আসার জন্য বলে। প্রতিউত্তরে রাশেদুজ্জামান মুন্না জানায় তার অল্প কিছুক্ষণের ডিস লাইনের কাজ আছে। এরপর ভিকটিম গোসল করতে গেলে ধৃত আসামি রশেদুজ্জামান মুন্না তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে, রাশেদুজ্জামান মুন্না বিষয়টি কাউকে না জানানোর জন্য বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করত তাকে প্রানে মেরে  ফেলার হুমকি প্রদান করে। পরবর্তীতে ভিকটিমের স্বামী র‌্যাব-৪ এর নি...

স্থানীয় সুশীল সমাজ ও সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে পল্লীশ্রী'র মতবিনিময়

ছবি
আবেদীন হক - নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় স্থানীয় সুশীল সমাজ ও সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে পল্লশ্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(২৫ নভেম্বর)দুপুরে পল্লীশ্রী রিপ প্রকল্পের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি)ইবনুল আবেদীন।খগাখড়িবাড়ী ইউনিয়নের সভা প্রধান ছকিনা বেগমের সভাপতিত্বে ও রিপ প্রকল্পের উপজেলা ইউনিট ম্যানেজার বেগম নুর নাহারের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায় নিরু,নারী ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা,কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী,সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেসবাহুর রহমান মানিক,খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন,পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মণ,ডোমার-ডিমলা রিপ প্রকল্পের ভারপ্রাপ্ত ম্যানেজার শামসুল হক,গয়াবাড়ি ইউনিয়নের নারী দলের সভা প্রধান গিতা রানী রায়,বালাপাড়া ইউনিয়নের দলীয় উপদেষ্টা কল্যানী রানী রায়,স্বেচ্ছাসেবী মনিরা আক...

সুবিদখালী দুই মেম্বার প্রার্থী সমার্থকদের সংর্ঘষে পথচারী সহ আহত- ৮

ছবি
মোঃ সুজন সিকদার  মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি ইউপি নির্বাচনকে কেন্দ্র করে মির্জাগঞ্জ উপজেলার ৪ নং দেউলী সুবিদখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পথচারী সহ ৮ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে  ইউনিয়নের সুবিদখালী ব্রীজ ডালে এলাকায় এ সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর উভয়পক্ষ উপজেলা সাস্থ কেন্দ্র চিকিৎসাধীন অবস্থায় আছেন। খোঁজ নিয়ে জানা যায়, রাতে ১০ দিকে ২ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ কবির জোমাদ্দার ভোট চাইতে গেলে আরেক প্রার্থী ইসুফ খান দুজন সমর্থক তাদের নিষেধ করেন। এতে প্রার্থীর সাথে সমর্থকদের সাথে কথা কাটা কাটি হয় এক পর্যায় উভয় পক্ষের সমার্থকরা ক্ষিপ্ত হয়ে সংঘর্ষে হয়। মোঃ কবির  জোমাদ্দার এর কর্মী-সমর্থকরা জানতে পারলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। নাইড ডিউটি পুলিশ  সংঘর্ষ নিয়ন্ত্রণ না করতে পারায় থানায় ফোন দিলে ওসি মোঃ আনোয়ার হোসেন তালুকদার, পুলিশ ফোর্স নিয়ে এসে ঘটনাস্থলে নিয়ন্ত্রণ করেন।  আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মোঃ কবির জমাদ্দার কর্মী ৩ জন মোঃ ফারক জমাদ্দার (৪৫) মোঃ জালাল জোমাদ্দার (৩০) মোঃ নাইম...

নীলফামারীতে শুরু হয়েছে আগাম আলু তোলার উৎসব

ছবি
আবেদীন হক- নীলফামারী প্রতিনিধিঃ আশ্বিনা বৈরী আবহাওয়ার ঝুক্কি-ঝামেলা কাটিয়ে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষক চড়া আলুর বাজারে আগাম নতুন আলুর সুখবর এনেছেন। দেশের বাজারে এই প্রথম আগাম আলু উপহার দিতে ইতিমধ্য শুরু হয়েছে আলু উত্তোলনের উৎসব।চলতি বছর ৬ হাজার ৫শ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরেজমিনে দেখা যায়, উপজেলার বাহাগিলী ইউপি’র উঃ দুরাকুটি জয়নোনেরকোট গ্রামের কৃষক আনোয়ারুল ইসলাম ৪বিঘা ও একই এলাকার হাড়িবেচা পাড়া গ্রামের মমেনুর ২বিঘা জমির আগাম আলু উত্তোলন করেছেন। ফলন একটু কম হলেও চড়া দামে বিক্রি করে লাভবান হবেন এমনটাই আশা করছেন তারা।  এ সময় কৃষক আনোয়ারুল বলেন, বরাবরের মত চলতি বছর আমি, ৩৫বিঘা জমিতে আলু লাগিয়েছি। এর মধ্য ৪বিঘায় লাগানো ছিল আগাম জাতের আলু। ২০ সেপ্টেম্বর, ৫৫ থেকে ৬০ দিনে উত্তোলনযোগ্য সেভেন জাতে আলু লাগানোর পর ৬১দিনের মাথায় আলু তুললাম। জমিতে ৪০জন শ্রমিক কাজ করেছে। যা ৪বিঘায় ৩০ থেকে ৩৫বস্তা আলু হবে। আগাম হিসেবে ফলন কিছুটা কম হলেও ৮০ থেকে ১শ টাকা বাজারের আশায় তুলেছি। ওই দামে বিক্রি হলে লক্ষাধিক টাকা খরচবাদে দিগুন টাকা লাভ হবে।  অপর কৃষক মমেনুর জানা...

ইয়ারপুর ৬ নং ওয়ার্ডের মেম্বার পদে সকলের দোয়া চেয়েছেন হানিফ মোল্লা

ছবি
নিজস্ব প্রতিনিধি :-সারাদেশের ন্যায় সাভারের আশুলিয়া ইয়ারপুরে বইছে নির্বাচনি হাওয়া।ইতিমধ্যে অনেক প্রার্থী  নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি যুবসমাজ সকলের কাছে দোয়া চেয়েছেন এবং করিতেছেন গণসংযোগ উঠান বৈঠক সহ নানা ধরনের নির্বাচনী প্রচারণা। ঠিক এরই মধ্যে আশুলিয়া  ইয়ারপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড নিশ্চিন্তপুর গ্রামের হাসেম মোল্লার সন্তান মোঃ হানিফ মোল্লা নির্বাচনে অংশগ্রহণ করার প্রতিশ্রুতি দিয়ে সকলের নিকট দোয়া চেয়েছেন। এ সময় তিনি দেশের বার্তা 24 কে বলেন, আমি যদি নির্বাচিত প্রতিনিধি হতে পারি আমি এলাকার যুবসমাজ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সকলকে নিয়ে নিশ্চিন্তপুর সহ ৬ নং ওয়ার্ডের যে সকল সমস্যা গুলো আছে সেগুলো স্থানীয় সরকারের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব! এসময় তিনি ত্রান  মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এমপি সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মন্জুরুল  ইসলাম রাজিব, আশুলিয়া থানা আওয়ামী লীগের  আহবায়ক ফারুক হাসান তুহিন সহ সকল সিনিয়র নেতৃবৃন্দ দের জন্য দোয়া ও প্রার্থনা কামনা করেন।   

সুবিদখালী সরকারি রহমান পাইলট বিদ্যালয় মাঠে নৌকা প্রতিকের উঠান বৈঠক অনুষ্ঠিত

ছবি
মোঃ সুজন সিকদার  মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পটুয়াখালী মির্জাগঞ্জের ৪নং দেউলী সুবিদখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষে নৌকা মার্কার সমর্থনে সুবিদখালী সরকারি রহমান পাইলট বিদ্যালয় মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় দেউলী সুবিদখালী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন - জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, সহ-সভাপতি শাহজাহান খান, হারুন অর রশিদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন জুয়েল প্রমুখ। সব শেষে বক্তব্য রাখেন নৌকা মার্কার প্রার্থী মোহাম্মদ আনোয়ার হেসেন খান। বক্তারা সবাই নৌকায় ভোট দিয়ে আনোয়ার হোসেন খানকে নির্বাচিত করার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা আহব...

খুলনার প্রতারক ও মাদকচক্রের হোতা ফরিদা ইয়াসমিন মনি র‍্যাবের হাতে আটক

ছবি
 মোঃ সোহাগ হোসেন,বিশেষ প্রতিনিধি  :নন জুডিশিয়াল স্ট্যাম্প জালিয়াতি করে খুলনার সাংবাদিক সোহাগ দেওয়ানকে ফাঁসানোর চেষ্টাকারী চক্রের হোতা প্রতারক সেই ফরিদা ইয়াসমিন মনি (৪২) কে গ্রেফতার করেছে র‌্যাব-৬। এ চক্রের বিরুদ্ধে আদালতের নির্দেশে খুলনা সদর থানায় মামলা রেকর্ডের পর আত্মগোপনে থাকা আসামিরা রাজধানী ঢাকা ও খুলনায় পালিয়ে থাকে। র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ২৪ নভেম্বর সন্ধ্যায় খুলনার বসুপাড়া টাওয়ার ওয়ালা গলির শহিদুল ইসলামের ৫তলা বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। সরকারি স্ট্যম্প জালিয়াতি করে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা ও ব্লাক মেইল করে চাঁদাবাজির অভিযোগ রয়েছে সংঘবদ্ধ এ চক্রটির বিরুদ্ধে। গ্রেফতার হওয়া প্রতারক মনি খুলনার করিমনগর মসজিদ সংলগ্ন এলাকার বাসিন্দা মৃতঃ আব্দুল ওহাব খাঁনের মেয়ে। তাকে খুলনার সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া করছেন র‌্যাব-৬। এছাড়াও প্রতারক ফরিদা ইয়াসমিন মনি প্রতারণার জন্য খুলনার বসুপাড়া কবর খানা রোড, টাওয়ার ওয়ালা গলির ৫ম তলা বাড়ির ভাড়াটিয়া, দেবেনবাবু রোড এলাকা, ঢাকার রমনা থানাধিন মধুবাগ গলির বাড়ী নং ৪৫৯ (স্টার লজ), ঢাকার মুগদা থানার সবুজবাগ দক্ষিণ ম...

জনপ্রিয়তার শির্ষে ইয়ারপুর ৬ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হাজী মোঃ শহিদুল ইসলাম মোল্লা

ছবি
 মোঃ সোহাগ হোসেন (আশুলিয়া থেকে)জনপ্রিয়তার শির্ষে ইয়ারপুর ৬ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হাজী মোঃ শহিদুল ইসলাম মোল্লা  ঢাকার অদূরে সাভারের আশুলিয়া নিশ্চিন্তপুর দক্ষিণ পাড়া  তালতলা রোড হাজী মোঃ শহিদুল ইসলাম মোল্লাকে একক প্রার্থী ঘোষণা করেন সম্মিলিত এলাকাবাসী। এসময় একই সাথে হাজী মোঃ শহিদুল ইসলাম মোল্লার চতুর্থ  নির্বাচনী প্রচারণার অফিসের উদ্বোধন করা হয়  । এ সময় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সফিজ উদ্দিন মন্ডল ।সভাপতির বক্তব্যে তিনি বলেন নিশ্চিন্তপুর এলাকায় আমরা আর কোন দ্বিতীয় প্রার্থী চাইনা হাজী শহিদুল ইসলাম মোল্লা আমাদের এলাকার সন্তান আমরা তাকে সম্মিলিতভাবে মেম্বার পদে নির্বাচিত করে নিশ্চিন্তপুর এলাকায় আত্মসম্মান সম্মুন্বত রাখার চেষ্টা করবো,আপনার ইতিমধ্যে দেখেছেন তার জনপ্রিয়তা সকলের নজড়ে এসেছে।যে কোন মূল্যে হাজী শহিদুল মোল্লা কে প্রতিনিধি বানাতে হবে নিশ্চিন্তপুর থেকে। এসময় উপস্থি ছিলেন,হাজী লাল মিয়া মুন্সী,বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি মাস্টা,তৈয়বুর রহমান,মোঃ ফারুক আহমেদ,কামাল উদ্দিন মোল্লা,জনাব মিলন মাষ্টার, মোঃ কাসেম, হাজী আব্দুল কাদির মাস্টার,হাজী আজগর আল...

আশুলিয়ায় তাজরিনের নিহত শ্রমিকের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানালো(আইবিসি)

ছবি
 মোঃ সোহাগ,আশুলিয়া থেকে:- ২৪ শে নভেম্বর ২০১২ ইং আশুলিয়া ,নরসিংহপুর তাজরীন ফ্যাশন লিঃ আজকের এই দিনে বাংলাদেশে ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ডের দুর্ঘটনা । মালিকের গাফিলতির কারনে, অগ্নিকান্ডে ১১৪ জন শ্রমিক নিহত হয় এবং বহু শ্রমিক আহত হয়। এখনো অনেক শ্রমিকের স্বজনরা তাদের প্রিয়জনদের লাশ সন্ধান না পেয়ে দীর্ঘ শ্বাস ফেলছেন। প্রিয়জনদের লাশ না পাওয়া স্বজনরা তারা না পেলো তাদের প্রিয়জনের লাশ এবং না পাচ্ছে সরকারের সহযোগিতা। সেই সাথে যাদের গাফিলতির কারনে অগ্নিকান্ডের শিকার হয়ে এতো শ্রমিক মারা গেলো এবং ক্ষতিগ্রস্ত হলো তাদের হলোনা কোন বিচার। সরেজমিনে দেখা যায় অনেক আহত শ্রমিক কর্মহীন অসহায় জীবন যাপন করছে।,সেই তাজরিন মালিকের কি বিচার হলো।  আজ ৯ বছর পুর্ন হলো সেই শ্রমিক হত্যার কি অগ্রগতি হয়েছে আমরা জানতে চাই। আজ শ্রমিকদের জীবন এতো সস্তা বানিয়ে ফেলেছে এদেশের কারখানা মালিকেরা যা পৃথিবীর অন্য কোনো দেশে এর থেকে সস্তা কোনো শ্রম নাই। কিন্তু এই সস্তা জিবনের শ্রমিকেরাই এই দেশের বৈদেশিক মুদ্রার ৮৪% আয় করেন । এই দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন এই শ্রমিকরাই। কিন্তু সেই শ্রমিকদের জিবনের কোনো মুল্য নেই। সরকার মাল...

তাজরীনের নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ।

ছবি
 আশুলিয়া (ঢাকা) :- তাজরীনের নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ। আশুলিয়ায় তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডের নয় বছর পূর্তিতে নিহত শ্রমিকদের  প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) দিনের প্রথম প্রহরে কারখানার মৃুল ফটকে শ্রদ্ধা নিবেদন করেন নিহতদের স্বজন, আহত শ্রমিক এবং গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ,গার্মেন্টস টেইলার্স টেইলার্স  ওয়ার্কার্স লীগের নেতাকর্মী ও বিভিন্ন  ফেডারেশনসহ বিভিন্ন শ্রমিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও নীরবতা পালন করা হয়। এসময় গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব শ্রমিক নেতা আবুল হোসাইন  বলেন, আজ তাজরীন ফ্যাশন অগ্নিকাণ্ডের নয় বছর পূর্তি হলো। ওই দিন ১১৪ জন শ্রমিক নিহত হন। আহত হন অনেকে। এখনও ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তার পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছেন। নিহত শ্রমিকের পরিবার ও আহত শ্রমিকদের আজও পুনর্বাসনের উদ্যোগ নেয়নি সরকার ও বিজিএমইএসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এসময় কেন্দ্রীয় নেতা এবং গার্মেন্ট শ্রমিক সমন্বয় পরিষদের আঞ্চলিক কমিটির আহ্বায়ক র...

লালপুরে দুই চেয়ারম্যান ও এক সদস্য পদপ্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা

ছবি
লালপুর(নাটোর)প্রতিনিধি: নাটোরের লালপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অপরাধে দুই চেয়ারম্যান ও এক সদস্য পদপ্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  গতকাল সোমবার ২২ নভেম্বর সন্ধ্যায় তাঁদের এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তারের ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অভিযোগের ভিত্তিতে গতকাল উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. কামাল উদ্দিন মুক্তার রজনীগন্ধা প্রতীকের প্রচারণায় একাধিক মাইক ব্যবহারের অপরাধে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, নির্বাচনী কার্যালয়ে আলোকসজ্জা করার অপরাধে লালপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবু বকর সিদ্দিক পলাশ (নৌকা) এবং ৫ নম্বর ওয়ার্ড সদস্য পদপ্রার্থী মো. দাউদ ইসলাম দুদুকে (ঘুড়ি) ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, নির্বাচন পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে। তাই সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানাচ্ছি।’

ঢাকা রূপনগর হতে বিভিন্ন পাবলিক পরীক্ষার সনদ জাল করার অপরাধে ১ জন গ্রেফতার

ছবি
মোঃ সোহাগ:- ঢাকা মহানগরীর রূপনগর থানাধীন এলাকা হতে বিভিন্ন পাবলিক পরীক্ষার সনদ জাল করার অপরাধে ০১ জন গ্রেফতার এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে।  এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ইং ২১/১১/২০২১ তারিখ রাত ২১.৫৫ ঘটিকার সময় ডিএমপি ঢাকার রূপনগর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন পাবলিক পরীক্ষার জাল সনদ তৈরি করে ছাপিয়ে তা বিক্রয় করার অপরাধে ০৩ টি জাল সনদ, ০১ টি সিপিইউ, ০১ টি পেনড্রাইভ, ০৪ টি মোবাইল ও নগদ ২২,৭০৫/- টাকা সহ নিন্মোক্ত ০১ জন আসামীকে গ্রেফতার করতে সমর্থ হয়ঃ  (ক) মোঃ আবুল হাশেম (৩২), জেলা- চাঁদপুর।   অপরাধের কৌশল ও বিস্তারিতঃ  ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে তার উপরে উল্লিখিত নাম ঠিকানা প্রকাশ করে। জিজ্ঞাসাবাদে আসামী আরো জানায় যে, সে দীর্ঘদিন যাবত উক্ত স্থানে কম্পিউটার ও স্টেশনারীর দোকান খুলে বিভিন্ন পাবলিক পরীক্ষার সনদপত্র জাল করে ছাপিয়ে তা বিভিন্ন লোকজনের নিকট মোটা ...

ঢাকার কাফরুলে প্রকাশ্যে চাঁদাবাজি করাকালে ০১ জন চাঁদাবাজ গ্রেফতার করেছে র‍্যাব -৪।

ছবি
মোঃ সোহাগ:- ঢাকা মহানগরীর কাফরুল থানাধীন এলাকায় প্রকাশ্যে চাঁদাবাজি করাকালে ০১ জন চাঁদাবাজ গ্রেফতার করেছে র‌্যাব-৪। এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃঙ্খলা রক্ষার কাজ করে আসছে। সাম্প্রতিককালে ঢাকা জেলাসহ নিকটবর্তী এলাকার বিভিন্ন স্থানে যানবাহনে ছিনতাই ও ডাকাতির ঘটনা সংক্রান্তে কয়েকটি অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি বিশেষ গোয়েন্দা দল ছায়া তদন্তে নামে। তদন্তে চাঞ্চল্যকর কিছু তথ্য বের হয়ে আসে যাতে দেখা যায় যে, এসব এলাকার বিভিন্ন পয়েন্টে কিছু সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র অবস্থান নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে দেশের বিভিন্ন অঞ্চল হতে আসা সাধারণ মানুষের নিকট হতে ছিনতাইয়ের মাধ্যমে টাকা-পয়সা, মোবাইল সেট, ল্যাপটপসহ সংগে থাকা দামি মালামাল ছিনতাই করে নিচ্ছে। মূলত তারা একটি সংঘবদ্ধ দলে কাজ করে। বিভিন্ন বাস/ট্রাক কাউন্টার/সড়কে এ গ্রুপের তাদের এজেন্ট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এ সংঘবদ্ধ চাঁদাবাজ দেরকে আইনের আওতায় আনয়নের লক্ষ্যে র‌্যাব-৪ এর গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধা...

ধামরাইয়ের চাঞ্চল্যকর নছর উদ্দিন হত্যা মামলার পলাতক ৩ জন আসামী গ্রেফতার

ছবি
 নিউজ ডেস্ক:ঢাকা জেলার ধামরাই থানাধীন এলাকায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর নছর উদ্দিন হত্যা মামলার পলাতক ০৩ জন আসামী’কে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। গত ১১ নভেম্বর ২০২১ তারিখে ঢাকা জেলার ধামরাই থানার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। ধামরাই থানাধীন সুয়াপুর ইউপির ৭ নং ওয়ার্ড, কুরুঙ্গী এর মেম্বার পদপ্রার্থী ছিলেন গোলাম মোস্তফা এবং মিজানুর রহমান। মিজানুর এর পক্ষের কর্মী দেলোয়ার হোসেন এর সাথে মেম্বার পদপ্রার্থী গোলাম মোস্তফাসহ অন্যান্য ধৃত আসামীদের জমি জমা সংক্রান্ত পূর্ব শত্রুতা ও বিরোধ চলে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে...

কটিয়াদীতে গচিহাটা বিদ্যানিকেতনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

ছবি
মো :মোফাসসেল সরকার,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের গচিহাটায় প্রতিষ্ঠাতা ও পরিচালক উম্মে বিলকিস কবীর লাকী পরিচালিত গচিহাটা বিদ্যানিকেতন ও ইংলিশ মিডিয়াম স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অসুষ্ঠিত হয়েছে। রবিবার স্কুল সংলগ্ন গচিহাটা বাসষ্ট্যান্ড মোড়ে আনন্দঘন পরিবেশে গচিহাটা বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাসিনা পারভীন মনির সঞ্চালনায় বক্তব্য রাখেন বনগ্রাম আনন্দ কিশোর স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক ও গচিহাটা বিদ্যানিকেতনের সভাপতি এম হাসান, গচিহাটা বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যক্ষ উম্মে বিলকিস কবীর লাকী, সহযোগী পরিচালক জিল্লুর রহমান মানিক, আবুল কাশেম ও মোতাহার উদ্দিন মামুনসহ অভিভাবক প্রতিনিধিগণ। আলোচনা পর্ব শেষে নিকেতনের ক্ষুদে শিক্ষার্থীদের অংশ গ্রহনে কবিতা আবৃত্তি, একক ও দলীয় নৃত্য ও ফ্যাশন শো’র আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষর্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকগণ বলেন মানসম্মত পাঠদানের ...

আশুলিয়ার ইয়ারপুর ৬ নং ওয়ার্ডের নিশ্চিন্তপুর এলাকাবাসীর একক মেম্বার প্রার্থী ঘোষনা

ছবি
মোঃ সোহাগ:-আশুলিয়া থেকে- আশুলিয়ার ইয়ারপুর ৬ নং ওয়ার্ডের নিশ্চিন্তপুর এলাকাবাসীর একক মেম্বার প্রার্থী ঘোষনা ঢাকার অদূরে সাভারের আশুলিয়া নিশ্চিন্তপুর এলাকায় আলোচিত তাজরিন গার্মেন্টসের সন্নিকটে হাজী মোঃ শহিদুল ইসলাম মোল্লাকে একক প্রার্থী ঘোষণা করেন সম্মিলিত এলাকাবাসী এসময় একই সাথে হাজী মোঃ শহিদুল ইসলাম মোল্লার তৃতীয় নির্বাচনী প্রচারণার অফিসের উদ্বোধন করা হয়  । এ সময় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাজী লালমিয়া মুন্সী।সভাপতির বক্তব্যে তিনি বলেন নিশ্চিন্তপুর এলাকায় আমরা আর কোন দ্বিতীয় প্রার্থী চাইনা হাজী শহিদুল ইসলাম মোল্লা আমাদের এলাকার সন্তান আমরা তাকে সম্মিলিতভাবে মেম্বার পদে নির্বাচিত করে নিশ্চিন্তপুর এলাকায় আত্মসম্মান সম্মুন্বত রাখার চেষ্টা করবো। এসময় উপস্থি ছিলেন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি মাস্টা,তৈয়বুর রহমান,মোঃ ফারুক আহমেদ,কামাল উদ্দিন মোল্লা,জনাব মিলন মাষ্টার, শাজাহান মুন্সী, হাজী আব্দুল কাদির মাস্টার,হাজী আজগর আলী,হাজী আঃ মান্নান মোল্লা, আদম আলী,হাজী মোঃ বাবুল মোল্লা,ডাঃ, মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী মোহা, হাজী মজিবুর রহমান মজু, জিন্নাত আলী মন্ডল,নুর ইসলাম মন্ডল,আত্...

আশুলিয়ায় ইয়ারপুর ৬নং ওয়ার্ডের মেম্বার প্রার্থীর ২য় নির্বাচনী অফিস উদ্বোধন

ছবি
মোঃ সোহাগ,আশুলিয়া থেকে;- ঢাকার অদুরে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী হাজী মোঃ শহিদুল ইসলাম মোল্লার নির্বাচনী পরিচালনার ২য় অফিস উদ্বোধন হয়েছে, নিশ্চিন্তপুর মিয়া মার্কেট এলাকায়। এ সময় দোয়া মাহফিল পরিচালনা করেন মিয়া মার্কেট জামে মসজিদের ইমাম,। সভাপতিত্ব করেন,মোহাম্মদ আকবর মোল্লা বিশেষ অতিথি ছিলেন হাজী মোহাম্মদ লাল মিয়া মুন্সি, আব্দুল গনি মাস্টার, হাজী তইয়ব আলী, হাজী আব্দুল কাদির মাস্টার, আদম আলী,হাজী মোঃ বাবুল মোল্লা, আবু সাইদ মোল্লা, মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী মোহা, হাজী মজিবুর রহমান মজু, জিন্নাত আলী মন্ডল,নুর ইসলাম মন্ডল,আত্তর মন্ডল, রশিদ মন্ডল নাজিমউদ্দিন, আলম মন্ডল, ইলিয়াস মন্ডল আবুল কালাম মন্ডল, বাসেত আলী মন্ডল, আব্দুল হালিম, শাহেদ আলী, সাদেক আলী হাবিবুল্লা মন্ডল, আমির হোসেন, জিল্লুর রহমান মন্ডল, হাসিম উদ্দিন মন্ডল, মফিজ উদ্দিন, সাত্তার মন্ডল, সাহাজুদ্দি মিয়া,মোঃ জহির,আনা মিয়া,লুঠফর রহমান,সামিরুল মন্ডল,। আরো উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম মোল্লা, নাসু মোল্লা,সাত্তার মোল্লা, মান্নান মোল্লা সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।  সভা...

সাভারের তুরাগ নদীর পাড় হতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রশস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

ছবি
মোঃসোহাগ (সাভার):-র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। সাম্প্রতিক সময়ে সাভার থনাধীন এলাকায় জলদস্যু, ভূমিদস্যু ও ডাকাত দল কর্তৃক সাধারণ মানুষের জীবন নাশের হুমকি প্রদান, ডাকাতির চেষ্টা, চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়। একাধিক ভুক্তভোগী নিকট থেকে অভিযোগ এবং এ সংক্রান্তে একটি সংঘবদ্ধ ডাকাত গ্রুপ সদস্যদের নাম ও তাদের কর্মকান্ড সম্পর্কে তথ্য পাওয়া যায়। সুনির্দিষ্টভাবে একাধিক ভুক্তভোগীর নিকট হতে ট্রলার ছিনতাইসহ হত্যার হুমকি ও ডাকাতির অভিযোগ পাওয়া যায়। অভিযোগ প্রাপ্তির পর উক্ত ডাকাত গ্রুপ সম্পর্কে র‌্যাব-৪ তথ্য সংগ্রহ করতে থাকে। গোপনীয় ও স্থানীয় তদন্তে উক্ত ডাকাত দলের কর্মকান্ড ও অবস্থান সম্পর্কে প্রাপ্ত তথ্যের সত...

ইয়ারপুর ৬ নং ওয়ার্ডের নিশ্চিন্তপুরে মেম্বার পদপ্রার্থীর নির্বাচনী অফিস উদ্বোধন

ছবি
মোঃ সোহাগ:- ইয়ারপুর ৬ নং ওয়ার্ডের নিশ্চিন্তপুরে মেম্বার পদপ্রার্থীর নির্বাচনী অফিস উদ্বোধন। আজ সন্ধা ৬:টায় আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় হাজী কাদির মাষ্টার সুপার মার্কেটে এই অফিস উদ্বোধন করা হয়।  ঢাকার অদুরে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী হাজী মোঃ শহিদুল ইসলাম মোল্লার নির্বাচনী পরিচালনার অফিস উদ্বোধন হয়েছে দোয়া মাহফিলের মধ্যদিয়ে। এ সময় দোয়া মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের সাবেক ইমাম আমিনুল ইসলাম,। সভাপতির বক্তব্যে,আঃ গনি মাষ্টার বলেন, শহিদুল মোল্লা এলাকার সন্তান আমরা দলমত নির্বিশেষে তাকে প্রতিনিধি বানালে এলাকার  উন্নয়ন হবে।মন থেকে আমরা দোয়া করি তার জন্য।।। এ সময় মেম্বার পদপ্রার্থী হাজী মোঃ শহিদুল ইসলাম মোল্লা বলেন,আমি আপনাদের এলাকার সন্তান, চরার পথে কোন ভুলত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমাকে আপনারা প্রতিনিধি বানালে মহল্লার সকলের মতামতে আমি এলাকার উন্নয়নে সর্বদা কাজ করে যাবো ইনশাআল্লাহ।  এসময় উক্ত নির্বাচনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আঃ গনি মাস্টার, বিশেষ অতিথি ছিলেন,মোঃ আকবর মোল্লা, ফারুক আহমেদ,হাজী কাদির মাষ্টার, হাজী ইয়াকুব মুন্...

মজিদবাড়িয়া দুই চেয়ারম্যান প্রার্থীর সমার্থকদের মধ্যে সংঘর্ষে আহত- ৬

ছবি
মোঃ সুজন সিকদার, মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ  ৩য় ধাপের ইউপি নির্বাচনে মির্জাগঞ্জ উপজেলা ৬ নং মজিদবাড়িয় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়। গত শুক্রবার (১৯ নভেম্বর) দুফুরের দিকে আটঘরে এ ঘটনা ঘটে।  স্থানীয়রা জানায়, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে মির্জাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আনুষ্ঠিত হবে। প্রতীক বরাদ্দের পর থেকে প্রচারণায় নেমে পড়ে প্রার্থী সমর্থকরা। শুক্রবার দুপুরে দিকে নৌকা প্রতিকের সমার্থকরা পোস্টার আটঘরে লাগতে যায় তখন, আনারশ প্রতীকের সমার্থকরা সেখানে প্রচার প্রচারনা করেন এ সময় উভয় পক্ষের সাথে কথা কাটাকাটি হয়। পরর্বতীতে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুই পক্ষের ৬ জন আহত হয়। খবর পেয়ে মির্জাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  ঘটনাস্থলে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌস এলাকায় পরবর্তী সহিংসতা এড়াতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতিক চেয়ারম্যান প্রা‍র্থী মোঃ গোলাম সরোয়ার ...

পুলিশের দুটি হেলিকপ্টার ক্রয়ে রাশিয়ার সাথে চুক্তি স্বাক্ষর

ছবি
 পুলিশের দুটি হেলিকপ্টার ক্রয়ে রাশিয়ার সাথে চুক্তি স্বাক্ষর ঢাকা, ১৯ নভেম্বর ২০২১ খ্রি. জননিরাপত্তা বিধান এবং দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা ও দক্ষতা আরও বৃদ্ধির লক্ষ্যে জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্স থেকে দুটি এমআই-১৭১এ২ হেলিকপ্টার ক্রয়ের চুক্তি স্বাক্ষর হয়েছে। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এবং জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্সের  মহাপরিচালক Andrey Boginskiy ভার্চুয়ালি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। আজ (শুক্রবার) সকাল সাড়ে এগারোটায় পুলিশ হেডকোয়ার্টার্সের  হল অব প্রাইডে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন,  বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান অ্যাম্বেসেডার Alexander Mantytsky, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিগণ,  ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ উপস্থিত ছিলেন। অপরদিকে, জেএসসি  রাশিয়ান হেলিকপ্টার্সের মহাপরিচালক Andrey Boginskiy এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন...

আমির খসরু মাহমুদের পক্ষে মোটরসাইকেল শোডাউন করলেন মোঃসুমন

ছবি
আহসান হাবীব, স্টাফ রিপোর্টার নোয়াখালী সুবর্ণচর উপজেলার আসন্ন ৫নং চরজুবিলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, সুবর্ণচর উপজেলা যুবলীগের ১নং যুগ্ম আহবায়ক, আমির খসরু মাহমুদের পক্ষে বিশাল মোটরসাইকেল  শোডাউন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধারপর বেশ কয়েকটি  মটরসাইকেল নিয়ে প্রচার মিছিল বের হয়। ৫নং ওয়ার্ড মন্নান সারেং এর দোকান  থেকে শুরু হয়ে শোডাউনটি ইউনিয়নের  বিভিন্ন এলাকা প্রদক্ষীণ করে। এ সময় আমির খসরু মাহমুদের পক্ষে শ্লোগানে শ্লোগানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে তার কর্মী সমর্থকেরা। শোডাউনে নেতৃত্ব দেন ৫নং ওয়ার্ড যুবলীগের সহ সাধারণ সম্পাদক  মোঃ সুমন।

কবিতা শেষ প্রহর

ছবি
 শেষ প্রহর নাজমুল সাকিব  আসো যদি ফিরে কখনো,  দেখবে আমি একা। তোমার আশায় পথ চেয়ে,  কাটাই কত বিরহ-ব্যাথা। সুখ নামের সুখপাখি, দিয়ে গেছে ফাঁকি।  তবুও তোমার হারানো স্মৃতি,  জীবনের পাতায় প্রতিনিয়তই আঁকছি। আনন্দে আমার যেই মন থাকতো প্রফুল্ল, অজানা পথে আজ মনটাই বিচলিত।  যেন উত্তাল সাগরের ঢেউ ভয় লাগে না মনে,  কেননা,অথৈ জল খেলা করছে দুই নয়নের পানে। জীবনের শেষ শয্যায় দিন বুঝি যায়-যায়, ভাঙা মন নতুন আশায় তবুও থাকে তোমার অপেক্ষায়। সংক্ষিপ্ত সারমর্মঃএখানে কবিতার নাম হচ্ছে 'শেষ প্রহর' বলতেই বোঝা যায় যে, কবির জীবনের অপেক্ষার একেবারে শেষ সময়টার কথা। এছাড়াও কবিতার শব্দের বল থেকে অনুভব করা যায় কবির মনটা বেদনাসিক্ত এবং জর্জরিত।ব্যাথিত মন নিয়ে তিলে তিলে নিজেকে নিঃশেষ করার দ্বারপ্রান্তে এসেও কবি তাঁর প্রিয়জনকে আকুতি আর আর্তনাদে ব্যাথিত সুরে কাছে পাওয়ার প্রত্যাশা ব্যাক্ত করেছেন নিরবধি।

গোয়ালমাঠ রসিকলাল মাধ্যমিক বিদ্যালয় সাবেক ভিপি সোহাগ শেখ।

ছবি
কচুয়া উপজেলা প্রতিনিধি: সোহাগ শেখ        বঙ্গবন্ধু জাতির পিতা একাত্তরের নায়ক         এদের জুড়ে ছিল তুমি স্বাধীনতার গায়ক                তোমার ডাকে উঠলো জেগে               লক্ষ কোটি প্রাণ  তুমি দিলে এই জাতিকে       স্বাধীনতার ঘ্রাণ জাতির পিতা তুমি ছাড়া       এদেশ যেন শূন্য আসতে যদি আবার ফিরে       আমরা হতাম পূর্ণ

সুন্দরবনের আলোরকোলে সন্ধ্যায় রাস পূর্ণিমা পুজা, ভোরে সমুদ্রের জোয়ারে পুণ্যস্নান

ছবি
মোঃ আবুরায়হান ইসলাম,,  বাগেরহাট জেলা প্রতিনিধি,,  সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের আলোরকোলে বঙ্গেপসাগর মোহনায় আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় সনাতন হিন্দু ধমার্লম্বিদের রাস পূর্ণিমায় ঐতিহাসিক রাসপুজা অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার (১৯ নভেম্বর) ভোরে  ভোরে সমুদ্রের জোয়ারের পানিতে সনাতন হিন্দু ধমার্লম্বিরা পাপ মোচনের আশায় অংশ নেবেন রাস পূর্ণ স্নানে।  এবারের রাস পূর্ণিমার রাসপুজা ও রাস পূর্ণ স্নানে অংশ নিতে হাজার হাজার সনাতন হিন্দু  ধমার্লম্বিরা এখন অবস্থান করছেন সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে। তবে, এবার রাস পূর্ণিমার পূর্ণ স্নান- রাসপুজার অনুমতি দেয়া হলেও সুন্দরবনের জীববৈচিত্র সংরক্ষণের স্বার্থে রাস মেলা অনুমতি দেয়নি বন বিভাগ।  বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকতার্ (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন  এতথ্য নিশ্চিত করে বলছে, এবারের রাস পূর্ণিমায় পূজা ও পুণ্যস্নানের জন্য সীমিত পরিসরে শুধুমাত্র  সনাতন ধমার্বলম্বলীদের সেখানে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। এবার রাস পূজা ও পুণ্যস্নান অনুষ্ঠানে  যেতে দেয়া হয়নি সনাতন হিন্দু ধর্মলম্বি ছাড়া ...

কোটি টাকার বিদেশি শাড়ী ফেলে পালিয়ে যায় পাচারকারীরা, দাবি কোস্টগার্ডের

ছবি
মোঃআবুরায়হান ইসলাম,,, বাগেরহাট জেলা প্রতিনিধি,,, শুল্ক ফাঁকি দিয়ে সমুদ্র পথে আসা বিপুল পরিমানের বিদেশি শাড়ীর একটি চালান জব্দ করেছে কোস্টগার্ড। গত ১৬ ও ১৭ নভেম্বর দুদিন অভিযান চালিয়ে মোংলার হলদিবুনিয়ার খালে এই শাড়ীর অবৈধ চালান জব্দ করে তারা। তবে তাদের অভিযান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায় বলে কোস্টগার্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এ কারনে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি তারা। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে এক প্রেস বার্তায় কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি এই দাবি করেন। প্রেস বার্তায় তিনি উল্লেখ করেন, জব্দকৃত ৮৩৩ পিস শাড়ী, ৫৯ পিস লেহেঙ্গা ও ১০০ পিস চাদরের মূল্য এক কোটি ১৫ হাজার টাকা।   উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা  গ্রহনের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে কোস্টগার্ড খন্দকার মুনিফ তকি। # #

কটিয়াদীতে সরকারি টয়লেট নির্মানের কাজে ব্যাপক অনিয়ম।

ছবি
মো:মোফাসসেল সরকার, কিশারগঞ্জ জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জের কটিয়াদীতে সরকারী অনুদানে নির্মিত টয়লেটের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার মসূয়া ইউনিয়নের কাজিরচর বাজারে ২০ বছর আগে নির্মিত টয়লেটটির পুঃননির্মানের জন্য জেলা পরিষদ কর্তৃক একটি দরখাস্ত পেশ করা হয়। পরবর্তীতে জেলা পরিষদ কর্তৃক স্থানীয় মসূয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি এবং কাজিরচর নেছারিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আবুল কাশেম ভুঁইয়া (খোকন মাস্টার) কে প্রকল্পের সভাপতি করে একটি বাজেট হস্তান্তর করা হয়।  এ প্রসঙ্গে স্থানীয় এলাকাবাসী ও কাজিরচর বাজারের ব্যবসায়ীদের অভিযোগ ২০ বছর আগে বাজারে নির্মিত টয়লেটের পুরাতন আস্তর ভেঙে  তার উপরে নতুন প্লাস্টার সংযুক্ত করে নতুন টয়লেটের রূপ দিয়ে প্রকল্প কাজের সমাপ্তি করেন৷ এলাকাবাসী আরোও অভিযোগ করেন, অতীতে তৎকালীন সংসদ সদস্য মরহুম ডা. আব্দুল মান্নান কর্তৃক বরাদ্দকৃত একটি টিনশেড মসজিদের টি.আর আত্মসাৎের কাজের সাথে জড়িত ছিলেন তিনি। পরবর্তীতে এ প্রসঙ্গে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেন এলাকাবাসী (যার ডায়েরী ন...

উপজেলা নির্বাহী কর্মকর্তা টিভি প্রদান করলো লংগদু প্রেস ক্লাবকে

ছবি
মোঃ বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি)  লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা লংগদু উপজেলা প্রেসক্লাবে চিত্ত বিনোদনের জন্য একটি এল ই ডি টিভি প্রদান করেন। ১৮ নভেম্বর রোজ বৃহস্পতিবার বেলা ১২.০০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে টিভি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  এসময় উপস্থিত ছিলেন  লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈনুল আবেদীন, উপজেলা প্রকৌশলী ড. জিয়াউল ইসলাম মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ যুবায়ের হোসেন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি এখলাছ মিঞা খান, সাধারণ সম্পাদক ওমর ফারুক মুছাসহ আরো উপস্থিত ছিলেন আবু দারদা (আরমান) ও আলমগীর হোসেন সিনিয়র সদস্য লংগদু প্রেস ক্লাব।  এসময় নির্বাহী কর্মকর্তা মাঈনুল আবেদীন বলেন সাংবাদিকরা জাতির দর্পণ স্বরূপ। সাংবাদিকদের লেখনিতে এলকার অন্যায়, অসংগতি, উন্নয়ন কর্মকান্ড তরান্বিত হয়।সাংবাদিকদের ন্যায় ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানিয়ে তিনি আরো বলেন প্রেসক্লাবে সকল চাহিদা ধীরে ধীরে মেটানো হবে।

" কেডিকে ইউনিয়ন দেহাটি খন্দকার সাহেবের বাসভবনে ৭৪ তম বার্ষিক ইছালে সাওয়াব "

ছবি
মোঃ রিয়াদ মন্ডল জীবননগর উপজেলা প্রতিনিধিঃ  আজ  বুধবার জীবননগর উপজেলা কেডিকে ইউনিয়ন খন্দকার সাহেবের বাসভবনে ৭৪ তম বার্ষিক  ইছালে সাওয়াব অনুষ্ঠিত আজ বাদ আছর ।প্রধান বক্তা ছিলেনঃ হাফেজ মাওলানা নুরে ইব্রাহিম।  মেহেরপুর,  ২য় বক্তাঃ হয়রত মাওলানা আব্দুল সাত্তার সাহেব। কাশিপুর জীবননগর।  ৩য় বক্তাঃ হয়রত মাওলানা আনিছুর রহমান জীবননগর  প্রধান অতিথিঃ ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ।বিশেষ অতিথিঃ কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খায়রুল বাশার শিপলু। উক্ত ইছালে সাওয়াব এর সভাপতিত্বে করেন। জনাব আশরাফুল ইসলাম।  উক্ত ইছালে সাওয়াবের হাজারো ইসলাম প্রিয় মানুষ অংশ গ্রহণ করে। আশেপাশে  গ্রাম থেকে দলে দলে মানুষ ওয়াজ মাহফিলে যোগদান করছেন।

মির্জাগঞ্জে আওয়ামী লীগের পাঁচ বিদ্রোহী প্রার্থী বহিস্কার

ছবি
মোঃ সুজন সিকদার, মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ দলীয় সিদ্ধান্ত অমান্য করে নৌকা প্রতীকের বিরুদ্ধে তৃতীয় ধাপের আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে অংশগ্রহণ করায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পাঁচ নেতাকে আ’লীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) পটুয়াখলী জেলা আ’লীগ সভাপতি ও সধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয় । বহিষ্কৃত নেতারা হলেন, উপজেলা আ’ লীগের উপদেষ্টা আবদুল মালেক আকন, যুগ্ম সাধারন সম্পাদক মো: মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল বশার নসির, যুগ্ন সাধারন সম্পাদক আনোয়ার হোসেন বাবুল মল্লিক, সহ- সভাপতি আবদুল আজিজ হাওলাদার । জানা যায়, আ’ লীগ এর বিদ্রোহী প্রার্থী হিসেবে মাধবখালী ইউনিয়ন থেকে আবদুল মালেক আকন আনারস ও বর্তমান চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম চশমা,মির্জাগঞ্জ থেকে আবুল বশার নাসির আনারস ,আমড়াগাছিয়া ইউনিয়ন থেকে আনোয়ার হোসেন বাবুল মল্লিক আনারস এবং দেউলী সুবিদখালী ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান আবদুল আজিজ হাওলাদার আনারস প্রতীকে নির্বাচন করছেন।

প্রবাসীর জমি দখল করে ঘর নির্মাণ

ছবি
মোঃ সুজন সিকদার, মির্জাগঞ্জ পটুয়াখালী প্রতিনিধিঃ  পটুয়াখালীর মির্জাগঞ্জে কপালভেড়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মোঃ আল- আমিনের ১৪ শতাংশ জমি জোরপূর্বক ঘর তুলে দখল করার অভিযোগ পাওয়া গেছে।আল আমিন মির্জাগঞ্জ প্রবাসী এশোসিয়োনের  সিঙ্গাপুর শাখার সাংগঠনিক সম্পাদক। এ ঘটনায় ওই এলাকার আঃ রহিম মুসুল্লীর ছেলে মতিউর রহমান (৪৮), ও রুহুল আমিন (৪৫)সহ ৩ জনকে আসামি করে ১৫ নভেম্বর রাতে মির্জাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন আল- আমিনের স্ত্রী উম্মে হাবিবা খানম। অভিযোগে সুত্রে জানাজায় মতিউরেরা এলাকায় ভূমিদস্যু প্রকৃতির লোক। প্রভাবশালী বলে তাদের বিরুদ্ধে কেউ কোন প্রতিবাদ করে না। দীর্ঘদিন যাবৎ আল- আমিনের পৈত্রিক ও ভোগদখলীয় জে এল নং-৩৮ , খতিয়ান নং-৫০, দাগ নং- ৩৭ এর ১৪ শতাংশ সম্পত্তি নিয়ে তাদের সাথে বিরোধ চলছিল। ওই বিরোধী জমিতে তারা অবৈধভাবে অনুপ্রবেশ করে জমির মাটি কেটে জমির আকৃত নষ্ট করে জোরপূর্বক ঘর তুলে জমি দখলে নেয়। এতে আল - আমিনের মা, ও স্ত্রী তাদের বাধা দিলে অস্ত্রের মুখে জিম্মি করে প্রাণনাশের হুমকি ও অকথ্য ভাষায় গালি দেয়। এ বিষয়ে অভিযুক্ত মতিউরের মুঠোফোনে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়ন...

শরণখোলায় এই প্রথম ধর্মীয় ভাবে জনতার দৃষ্টি কেড়েছেন চেয়ারম্যান

ছবি
মোঃ মোশাররফ হোসেন মনির( বাগেরহাট) শরণখোলা প্রতিনিধি  বাগেরহাট জেলা শরণখোলা উপজেলার ৩ নং রায়েন্দা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আজমল হোসেন (মুক্তা), পরিষদের কার্যক্রমের শুরুতেই জামাতে নামাজ আদায়ের জন্য সুন্দর  পরিপাটির আয়োজন করেছেন,বিষয়টি ধর্মপ্রান মুসল্লিদের হৃদয় স্পর্শ করেছে,এটি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। রায়েন্দা বাজারের বাসিন্দা মোঃ নজরুল ইসলাম খাঁন বলেন পরিষদ ভিত্তিক এই মহৎ উদ্যোগ নেওয়ায় চেয়ারম্যান সহ পরিষদ বর্গের জন্য দোয়া করি আল্লাহ তাদের কবুল করুক। আমার সংবাদ পত্রিকার শরণখোলা প্রতিনিধি সাংবাদিক মোঃ শাহীন হাওলাদার বলেন  চেয়ারম্যান মহোদয়ের এই মহৎ উদ্যোগ প্রশংসনীয়, আশা করি তাকে অনুশারন করে অন্যন্য  ইউনিয়ন পরিষদের সন্মানিত চেয়ারম্যানগনও পরিষদে জামাতে নামাজ আদায় করার আয়োজন করবেন ইনশাআল্লাহ।

ডিমলায় পল্লীশ্রী'র দুই দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।

ছবি
আবেদীন হক নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় শিশু সুরক্ষা, শিশু নিরাপত্তা ও প্রতিবন্ধী অন্তর্ভূক্তী করণ বিষয়ক দুইদিন ব্যাপী ওরিয়েন্টেশনের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৫ নভেম্বর)বিকেলে এই সমাপনী অনুষ্ঠিত হয়।পল্লীশ্রীর উপজেলা ইউনিট অফিসের হলরুমে অক্সফাম ইন বাংলাদেশের সহায়তায় পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্প এই দুই দিনব্যাপী ওরিয়েন্টেশনের আয়োজন করেন।গত রোববার ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্পের ডিমলা সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মণ।ওরিয়েন্টেশনে দুইদিনে পল্লীশ্রী'র কর্মরত এলাকার ৪০ জন সিবিও নেতা অংশ গ্রহণ করেন।এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন-পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলেটেটর তাহমিনা আক্তার।ওরিয়েন্টেশনের অংশগ্রহণকারী সিবিও নেতারা জানান, পুর্বে আমরা প্রশিক্ষণ নিলেও শিশু সুরক্ষা, শিশু নিরাপত্তা ও প্রতিবন্ধী অন্তর্ভূক্তী করণ ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করে আরও বেশি অভিজ্ঞ হলাম।আশা করি এ সংক্রান্ত বিষয়ে এলাকাবাসী সহ অন্যান্যদের সহজেই বোঝাতে আমরা সক্ষম হব।

আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের মতবিনিময় সভায় অনুষ্ঠিত"

ছবি
মো: রিয়াদ মন্ডল  জীবননগর  উপজেলা প্রতিনিধি: আজ সন্ধ্যা ৭ টার সময়  আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত। এসময় উপস্থিত ছিলেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মুক্তার। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুহিদুল ইসলাম মধুর পরিচালনা করেন। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভা প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সি নজরুল ইসলাম, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মীর মকলেছুর রহমান টজো, জীবননগর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও আন্দুলবাড়ীয়া প্রেস ক্লাবের সভাপতি শী নারায়ণ ভৌমিক, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হাজী আব্দুল খালেক, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক শেখ আশরাফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, সাবেক প্রচার সম্পাদক মোল্লা আলতাফ হোসেন ফেলা, কোষাধ্যক্ষ মোল্লা ফোকরুল ইসলাম টুটুল, দফতর সম্পাদক শেখ রেজা আহম্মেদ,   ত্রান বিষয়ক সম্পাদক খান তারেক মাহমুদ, যুবলীগ নেতা শেখ সামাদুল ইসল...