রাকিবুল ইসলাম সোহাগঃ- রাজধানীর উত্তরখান এলাকা হতে সিনথিয়া সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড নামক নামসর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতারণা পূর্বক বিপুল সংখ্যক চাকরি প্রার্থীদের অর্থ আত্মসাৎ করা চক্রের ০৭ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, বিপুল পরিমান অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় কয়েকটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন যাবত ডিজিটাল প্লাটফর্মে চাকুরী দেয়ার নামে ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করে যেমন- Ex-army arms body guard, House Manager/Caretaker, Security Supervisors, Security guard। এই ধরনের আকর্ষনীয় অনলাইন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে একটি চক্র প্রতারনার মা...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন