পোস্টগুলি

আজ সোমবার ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র শবে মেরাজ

ছবি
নাজমুল হক ইমু ষ্টাফ রিপোর্টার:আজ সোমবার (২৬ রজব ১৪৪৩ হিজরি) দিবাগত রাতে পবিত্র শবেমেরাজ। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে পবিত্র এ রজনী। রাতটি মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যময় ও মহিমান্বিত। এ রাতে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর জীবনে অন্যতম শ্রেষ্ঠ মুজিজা যা পবিত্র শবে মেরাজে সংঘটিত হয়। নবুয়তের দ্বাদশ বছর রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত (আরবি ২৭ রজব) মহান আল্লাহর ইচ্ছায় নবীজি (সা.) ঊর্ধ্বাকাশে সফর করেন। আরশে আজিমে পৌঁছে মহান আল্লাহর সঙ্গে তাঁর সাক্ষাৎ ও কথাবার্তা হয়। এ সময় উম্মতে মোহাম্মদির জন্য পাঁচ ওয়াক্ত নামাজ হাদিয়াস্বরূপ ফরজ করেন মহান আল্লাহ। মেরাজের বিস্ময়কর সফরে হজরত আদম (আ.), হজরত মুসা (আ.) ও হজরত ইবরাহীম (আ.)সহ অন্য নবীদের সঙ্গে সালাম বিনিময় হয় মহানবীর (সা.)। বাইতুল মুকাদ্দাসে সব নবী ও ফেরেশতাদের নামাজের ইমামতি করেন তিনি। এ ছাড়াও স্বচক্ষে জান্নাত-জাহান্নামের চিত্র দেখেন এবং আরশে আজিমে পৌঁছে আল্লাহর দিদার লাভ করেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘তিনি সেই পবিত্র সত্তা, যিনি বান্দাকে তাঁর নিদর্শনগুলো দেখানোর জন্য রাত্রিকালে ভ্রমণ করিয়েছেন মসজ...

ঢাকা জেলার সাভার এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রশস্ত্রসহ ০২ জন ডাকাত গ্রেফতার

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :-   র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। সাম্প্রতিক সময়ে সাভার থনাধীন এলাকায় জলদস্যু, ভূমিদস্যু ও ডাকাত দল কর্তৃক সাধারণ মানুষের জীবন নাশের হুমকি প্রদান, ডাকাতির চেষ্টা, চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়। একাধিক ভুক্তভোগী নিকট থেকে অভিযোগ এবং এ সংক্রান্তে একটি সংঘবদ্ধ ডাকাত গ্রæপ সদস্যদের নাম ও তাদের কর্মকান্ড সম্পর্কে তথ্য পাওয়া যায়। সুনির্দিষ্টভাবে একাধিক ভুক্তভোগীর নিকট হতে ট্রলার ছিনতাইসহ হত্যার হুমকি ও ডাকাতির অভিযোগ পাওয়া যায়। অভিযোগ প্রাপ্তির পর উক্ত ডাকাত গ্রুপ সম্পর্কে র‌্যাব-৪ তথ্য সংগ্রহ করতে থাকে। গোপনীয় ও স্থানীয় তদন্তে উক্ত ডাকাত দলের কর্মকান্ড ও অবস্থান সম্পর্কে প্রাপ্...

সাভারের চাঞ্চল্যকর ১৪ বছরের কিশোরী ধর্ষণ মামলার পলাতক আসামি সোহেল রানা’কে চট্টগ্রাম হতে গ্রেফতার করেছে র‌্যাব।

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :- সাভারের চাঞ্চল্যকর ১৪ বছরের কিশোরী ধর্ষণ মামলার পলাতক আসামি সোহেল রানা’কে চট্টগ্রাম হতে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। ধর্ষণের মতো ঘৃণ্যতম অপরাধ নির্মূলের জন্য র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নারী ও শিশুদের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।  ভুক্তভোগী তার পিতা-মাতাসহ সাভারের রাজাবাড়ী এলাকার একটি বাড়িতে ভাড়টিয়া হিসেবে বসবাস করে আসছে। অন্যদিকে আসামী একটি রাজনৈতিক দলের ছাত্র শাখার স্থানীয় ইউনিয়ন সভাপতি। আসামীর রাজনৈতিক কার্যালয় ভিকটিমে বাসার কাছাকাছি হওয়ায় ভিকটিমের সাথে গত সেপ্টেম্বর ২০২১ সালের দিকে প্রথম পরিচয় হয় আসামী সোহেল রানার সাথে। রাস্তায় যাতায়াতের বিভিন্ন সময়ে ভুক্তভোগীকে অনৈতিক আকার-ইঙ্গিত প্রদর্শন করত অভিযুক্ত। এক পর্যায়ে প্রেমের প্রস্তাব দেয় ওই কিশোরীকে। ভিকটিম তা প্রত্যাখ্যান করলে গত অক্টোবর ২০২১ সালে জোরপূর্বক সোহেল রানার ভাড়া...

স্বামী কে ভাড়াটে খুনি দ্বারা হত্যা,র‍্যাব-৪ এর হাতে খুনি আটক

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :-ঢাকা জেলার সাভারে চাঞ্চল্যকর ভাড়াটে সন্ত্রাসী দ্বারা স্ত্রী কর্তৃক স্বামীকে হত্যা মামলার প্রধান আসামী সাব্বির (২২)’কে মানিকগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এছাড়াও সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ক্লু-লেস হত্যাকান্ডের রহস্য উন্মোচনপূর্বক হত্যাকারীদেরকে গ্রেফতার করে দেশের সর্বস্তরের মানুষের কাছে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।    গত ১৭ ফেব্রæয়ারি ২০২২ তারিখ রাতে একটি জন্মদিনের অনুষ্ঠানে যাওয়াকে কেন্দ্র করে ভিকটিম আনোয়ার হোসেন ও তার স্ত্রী তারা বানুর মধ্যে প্রচন্ড ঝগড়া হয়। এ সময় ঝগড়ার জের ধরে স্ত্রী তারা বানু স্বামীকে হত্যা করার জন...

সাভারের বিউটি হত্যার দুই আসামী কে গ্রেপতার করেছে র‍্যাব-৪

ছবি
নাজমুল হক ইমু ষ্টাফ রিপোর্টার:গত ২২ ফেব্রুয়ারি ২০২২ তারিখ সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পুকুরপাড় এলাকার একটি বাড়ি থেকে বিউটি আক্তার (৩৫) নামের এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।  উক্ত ঘটনায় ঢাকার সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা  হলে প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়াসহ এলাকায় ব্যপক চাঞ্চ্যল্যের সৃষ্টি হয়। যার ফলশ্রুতিতে র‌্যাব-৪ এর একটি গোয়েন্দা দল পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে।এরই ধারাবাহিকতায় র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  ঢাকা জেলার আশুলিয়ায় র‌্যাব-৪ এর চৌকস আভিযানিক দলের সাঁড়াশি অভিযান পরিচালনা করে। উক্ত চাঞ্চল্যকর ক্লুলেস হত্যার রহস্য উদঘাটনপূর্বক নিম্নোক্ত ০২ জন হত্যাকারী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।(১) মোঃ রিপন (২৭), জেলা-মৌলভীবাজার। (২) মোঃ সোহান (২০), জেলা-মুন্সিগঞ্জ। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ এবং ঘটনার বিবরণে র‌্যাব-৪  জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা উক্ত হত্যার সাথে সরাসরি জড়িত মর্মে স্বীকারোক্তি প্রদান করেছে।  মূলত পারিবার...

রাজধানী থেকে প্রতারনার অভিযোগে ভুয়া সেনা অফিসার সহ তিন প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-১

ছবি
 রাকিবুল ইসলাম সোহাগ :-র‌্যাব-১ এর বিশেষ অভিযানে রাজধানীর দক্ষিণখান হতে সেনাবাহিনী/বিজিবিতে চাকুরীর প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়া ভুয়া সেনা কর্মকর্তাসহ ০৩ জন প্রতারক গ্রেফতার।  র‌্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি, ঢাকার দক্ষিণখান এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের সক্রিয় সদস্য ১) মোঃ সামসুুজ্জোহা @ জুয়েল (৪০), পিতা- মোঃ আজিজুল হক, জেলা- দিনাজপুর, ২) মোঃ শামীম হাসান তালুকদার (৩৮), পিতা- মৃত আতাউল করিম তালুকদার, জেলা-নাটোর ও ৩) মোঃ আলমগীর হোসেন (৪০), পিতা- মৃত আব্দুল গোফরান, জেলা- নাটোর’দেরকে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে ০১ টি ভ‚য়া সেনাবাহিনীর পরিচয়পত্র, ০২ টি ভ‚য়া বিজিবি’র পরিচয়পত্র, ০৩ টি ভ‚য়া নিয়োগপত্র, ১৬ পাতা ব্যাংক স্টেটমেন্ট, ০১ টি ব্যাংক চেক ও প্রতারণার কাজে ব্যবহৃত ০৬ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। । ঘটনার বিবরণে জানা যায়, বিগত কয়েক বছর যাবৎ ধৃত আসামী সামসুুজ্জোহা @ জুয়েল দেশের বিভিন্ন স্থান থেকে চাকুরী প্রত্যাশী ও তাদের পরিবারের সাথে সুকৌশলে পরিচিত হয় এবং উক্ত পরিচয়ের সূত্র ধরে ধৃত আসামী তার পরিচিত কয়েকজন...

পুলিশ সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নির্দেশনা

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ:-পুলিশ সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নির্দেশনা। সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল ডিভাইসের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে নির্দেশনা জারি করেছে পুলিশ সদরদপ্তর,সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ সদস্যদের ভেবেচিন্তে ও সতর্কতার সঙ্গে মন্তব্য করার নির্দেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর,সেই সাথে অতিগুরুত্বপূর্ণ এবং গোপনীয় কোনো দাপ্তরিক তথ্য ই-মেইলের মাধ্যমে আদান–প্রদান করতে সদস্যদের নিরুৎসাহিত করা হয়েছে,এছাড়া, বিশেষ অনুমতি ছাড়া একই সময়ে একজন পুলিশ সদস্যকে মুঠোফোনের দুটির বেশি সিম ব্যবহার করতেও নিরুৎসাহিত করা হয়েছে। তথ্য আদান প্রদান কিংবা ব্যক্তিগত মতামত প্রকাশের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম এখন বেশ জনপ্রিয়,তবে, এই মাধ্যমের ভুল ব্যবহার হচ্ছে বেশিরভাগ সময়ই,যাতে সক্রিয় রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।  গত বছর, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক নারীসহ অবরুদ্ধ করে রাখার ঘটনায় ফেসবুক লাইভে আসেন পুলিশ সদস্য গোলাম রাব্বানী। যেখানে, মামুনুল হককে সাংবাদিকদের প্রশ্ন করা নিয়ে আপত্তি তোলেন তিনি,এএসআই পদবির এই পুলিশ সদস্য কুষ্টিয়ার ইন সার্ভিস ট্রেনিং সেন্টা...

আশুলিয়ায় জুতা কারখানায় আগুন, নিহত ৩ শ্রমিক আহত অনেকে মালিক সহ সংশ্লিষ্টদের গ্রেফতার দাবী জানিয়েছে শ্রমিকনেতা রাকিবুল ইসলাম সোহাগ

ছবি
মোঃ আনোয়ার(আশুলিয়া প্রতিনিধি)- আশুলিয়ায় জুতা কারখানায় আগুন, নিহত ৩ শ্রমিক আহত অনেকে মালিক সহ সংশ্লিষ্টদের গ্রেফতার দাবী জানিয়েছে শ্রমিকনেতা রাকিবুল ইসলাম সোহাগ। ঢাকার  আশুলিয়া টঙ্গাবাড়ি এলাকায় ইউনি ওয়ার্ল্ড-টু নামক জুতা তৈরির কারখানায় বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে ওই জুতার কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় এখন পর্যন্ত তিন শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এই অগ্নিকাণ্ডের ওই কারখানার ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। আগুনে পুড়ে যাওয়া কারখানায় আরও লাশ আছে কি-না সন্ধান চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিকাল সাড়ে ৪টার দিকে ওই কারখানায় ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন দাউ দাউ করে পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে তীব্রতা বেশি হওয়ায় তাদের সঙ্গে সাভার, টঙ্গী ও সদরদফতরের আরও চার ইউনিট যোগ দেয়। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর রাত ৮টার দিকে ...

আশুলিয়ায় জুতার কারখানায় আগুন, ৩ শ্রমিকের লাশ উদ্ধার

ছবি
নাজমুল হক ইমু ষ্টাফ রিপোর্টার:ঢাকা শিল্পাঞ্চল আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় ইউনি ওয়ার্ল্ড-টু নামক জুতা তৈরির কারখানায় বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে ওই জুতার কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় এখন পর্যন্ত তিন শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এই অগ্নিকাণ্ডের ওই কারখানার ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। আগুনে পুড়ে যাওয়া কারখানায় আরও লাশ আছে কি-না সন্ধান চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিকাল সাড়ে ৪টার দিকে ওই কারখানায় ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন দাউ দাউ করে পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে তীব্রতা বেশি হওয়ায় তাদের সঙ্গে সাভার, টঙ্গী ও সদরদফতরের আরও চার ইউনিট যোগ দেয়। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এদিকে, আগুন লাগার পরপরই কারখানার ভেতরে আটকা পড়েন কয়েকজন শ্রমিক। এখন পর্যন্ত ভেতর থেকে এক নারীস...

বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

ছবি
রাকিবুল ইসলাম সোহাগঃ- বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত গত ২২ ফেব্রুয়ারি ন্ডাস্ট্রিয়াল পুলিশ এর অতিরিক্ত আইজিপি জনাব মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম মহোদয়ের সভাপত্বিতে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সাধারণ সভা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কার্যনির্বাহী কমিটির গত ২৯ নভেম্বর, ২০২২ ইং তারিখে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা করা হয়। পরবর্তীতে, বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্ট (আইজিপি কাপ) ২০২১-২২ আয়োজনের বিষয়ে আয়োজক কমিটি; টুর্নামেন্ট উদ্বোধনের তারিখ, সময় ও স্থান নির্ধারণ; খেলোয়াড়দের আবাসন ব্যবস্থাপনা সংক্রান্ত; টুর্নামেন্টের ম্যাচ পরিচালনা, মাঠ সাজ-সজ্জা, মাঠের ডিসিপ্লিন নিশ্চিতকরণ, খেলার বাইলজ নিয়মাবলী বাস্তবায়ন, ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সভায় ঢাকা ২য় ডিভিশন ক্রিকেট লীগের সুপার লীগের ম্যাচে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের পারফরম্যান্স বিশদভাবে বিশ্লেষণসহ...

রাজধানীর উত্তরখান থেকে প্রতারনার অভিযোগ ৭ জন কে গ্রেফতার করেছে র‍্যাব-১

ছবি
রাকিবুল ইসলাম সোহাগঃ- রাজধানীর উত্তরখান এলাকা হতে সিনথিয়া সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড নামক নামসর্বস্ব প্রতিষ্ঠানের  মাধ্যমে প্রতারণা পূর্বক বিপুল সংখ্যক চাকরি প্রার্থীদের অর্থ আত্মসাৎ করা চক্রের ০৭ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, বিপুল পরিমান অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় কয়েকটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন যাবত ডিজিটাল প্লাটফর্মে চাকুরী দেয়ার নামে ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করে যেমন- Ex-army arms body guard, House Manager/Caretaker, Security Supervisors, Security guard। এই ধরনের আকর্ষনীয় অনলাইন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে একটি চক্র প্রতারনার মা...

৫২ ভাষা শহীদদের স্মরনে বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি
রাকিবুল ইসলাম সোহাগঃ- ৫২ ভাষা শহীদদের স্মরনে বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত   ২১ ফেব্রুযারি সকাল ১০ ঘটিকায়  সাভার হেময়েতপুরে গার্মেন্টস শ্রমিক সমন্নয় পরিষদের কেন্দ্রীয় নেত্রী ও বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক কামরুন্নাহারের নেতৃত্বে ভাষা শহীদদের স্মরনে আলোচনা সভা করা হয়,সংগঠনটির নিজস্ব কার্যালয়ে।  এ সময় শ্রমিক নেত্রী কামরুন নাহার বলেন, ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করি আমরা,এই বাংলা ভাষার জন্য সেদিন পুলিশের গুলিতে নিহত হয় আমার ভাই রফিক শফিক জব্বার বরকত  আহত হয় অনেকে বায়ান্নর ভাষা আন্দোলনের প্রেক্ষাপট আমরা আজ স্বাধীনভাবে বাংলায় কথা বলি বাংলায় পথ চলি বাংলা ভাষার ব্যবহার সর্ব জায়গায় আমরা প্রয়োগ করি, যে সকল ভাষার সৈনিকরা এখনো বেঁচে আছে তাদেরও দীর্ঘ আয়ু ও সুস্থতা কামনা করি।  তিনি আরো বলেন বর্তমান সময়ে শ্রমিকদের জীবনমান অনেক কষ্টে চলছে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায় অনেক কষ্টে আছে সময় এসেছে ন্যূনতম মজুরি বাস্তবায়ন করা। কর্ম ক্ষেত্রে শ্রমিকদের চাকুরীর নিরাপত্তা নিশ...

আশুলিয়ায় এতিম বাকপ্রতিবন্ধী এক পোশাক শ্রমিক নারী কে ধর্ষনের অভিযোগে একজন গ্রেফতার

ছবি
নাজমুল হক ইমু ষ্টাফ রিপোর্টার:ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া মোল্লাবাজার এলাকায় পোশাক শ্রমিক বোবা প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগ শরিফুল নামে একজনকে আটক করেছেন আশুলিয়া থানা পুলিশ। পুলিশ জানায়, ঢাকার আশুলিয়ার জামগড়ায় পোশাক শ্রমিক বোবা প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গতকাল সোমবার (২১ ফেব্রুয়ারি ২০২২ইং দিবাগত রাতে শরিফুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বিকেলে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাড়িওয়ালা ও কিছু লোকজন দুই পক্ষকে ডেকে বিচার করে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এ ঘটনার খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে যায়, এরপর ঘটনাস্থল থেকে বিচার না করে উপস্থিত মাদবরসহ জনতা পর্যায়ক্রমে চলে যায়। উক্ত ঘটনার বিষয়ে আশুলিয়া থানা যুবলীগের সাবেক প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ ভুঁইয়াকে জানানো হয়। তিনি বলেন, ধর্ষণের শিকার হলে ভিকটিমকে নিয়ে বাদী পক্ষকে থানায় যাওয়ার জন্য পরামর্শ দেন। এরপর ইয়ারপুর ইউপি’র ১নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার মোঃ হালিম মৃধা’র কাছে ভিকটিমসহ তার মামা গিয়ে বিচার চাওয়ায় তিনিও বলেন যে, এ ব্যাপারে আমাদের কিছুই করার নেই, আপনারা থানায় গিয়ে মামলা করেন। আন্তর্জা...

রাজধানী থেকে র‍্যাব-৪ এর অভিযানে ক্ষুদ্র ঋণদান সমিতির সভাপতি সহ ২ সহযোগী প্রতারককে গ্রেফতার

ছবি
 রাকিবুল ইসলাম সোহাগ :-রাজধানীর শাহ আলী এলাকা হতে প্রতারণার অভিযোগে কথিত ক্ষুদ্র ঋণদান সমিতির সভাপতি ফয়েজউল্লাহ ও তার ০২ সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪; প্রতারণার বিপুল পরিমাণ মালামাল জব্দ।               গ্রেফতারকৃত আসামি দয়  সাম্প্রতিককালে প্রতারণার নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ জনগণকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর পেশাদার প্রতারক চক্র। অতি সম্প্রতি মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম), ই-কমার্স, সমবায় সমিতি, এনজিও, অনলাইন ব্যবসার মাধ্যমে অসংখ্য মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে সর্বশান্ত করার বেশকিছু অভিযোগ পেয়েছে র‌্যাব। এই সকল প্রতারকদের বিরুদ্ধে ইতোমধ্যে ফাল্গুনী ডটকম ও “কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ” এর মতো বেশকিছু সফল অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৪। প্রেস বৃফিং করছেন র‍্যাব-৪ অধিনায়ক মোয়াজ্জেম  সম্প্রতি মিরপুর এলাকার কতিপয় ক্ষতিগ্রস্থ ভুক্তভোগীদের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে ২১ ফেব্রুয়ারি ২০২২ তারিখ ২০.৩০ ঘটিকা হতে ২২ ফেব্রুয়ারি ২০২২ তারিখ ০৮.৩০ ঘটিকা...

সাভারে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করতে না দেয়ায় মূল ফটক ভাংচুর করেছে দর্শনার্থীরা

ছবি
রাকিবুল ইসলাম সোহাগঃ-  সাভারে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করতে না দেয়ায় মূল ফটক ভাংচুর করেছে আগত কয়েক শতাধিক দর্শনার্থী।  ২১ ফেব্রুয়ারি সোমবার বিকেল পাঁচটার দিকে নবীনগর এলাকায় অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে এ ঘটনা ঘটে। এ সময় দর্শনার্থীদের হামলায় পুলিশ সদস্যসহ অন্তত সাত জন আহত হয়েছেন। আহতরা হলেন, আনসার সদস্য জহিরুল, আলমগীর, মোশারফ, পুলিশ সদস্য শামীম ও গণপূর্ত অধিদফতরের কর্মকর্তা টুটুল, দেলোয়ারসহ বেশ কয়েক জন। সাভার জাতীয় স্মৃতিসৌধের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, করোনা ভাইরাসের কারণে জাতীয় স্মৃতিসৌধ অনেক দিন যাবত বন্ধ রয়েছে। এদিন বিকেলে কয়েক শতাধিক দর্শনার্থী ভেতরের প্রবেশের জন্য মূল ফটকের সামনে অবস্থান করছিল। এ সময় তাদেরকে ভেতরে প্রবেশ করতে না দেয়ায় সেখানে উপস্থিত এক সাংবাদিক উস্কানি দেয়। পরে তাদের মধ্যে একাংশ স্মৃতিসৌধের মূল ফটক ভাংচুর চালিয়ে কর্তব্যরত পুলিশ, আনসার ও গণপূর্ত অধিদফতরের কর্মকর্তাদের মারধর করে ভেতরে প্রবেশ করে। এ বিষয়ে থানায় অভিযোগ করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ 

কে এই মহিষী নারী শ্রমিকনেত্রী কামরুন্নাহার

ছবি
 রাকিবুল ইসলাম সোহাগঃ-, কে এই মহিষী নারী শ্রমিক নেত্রী কামরুন নাহার জামালপুর জেলার মাদারগঞ্জ থানায় জন্মগ্রহণ করা এই শ্রমিক নেত্রী চলে আসেন সাভারে হেমায়েতপুরে পরবর্তীতে তিনি ১৯৯৩ সালের আগস্ট মাসে মিয়ানি গার্মেন্টসে চাকরি নেন তখন হেলপারের বেতন ছিল খুবই নগণ্য মাত্র ৩০০ টাকা প্রায় এক বছর সেখানে চাকরি করা অবস্থায় সেখানে মাসিক বেতন প্রদান করতো পরবর্তী ২৫ তারিখে শ্রমিকদের তিন মাসের মত ওভারটাইমো হাতে রাখতো পরে পর্যায়ক্রমে শ্রমিকদের সংগঠিত করে আন্দোলন শুরু করলে তার চাকুরি চলে যায় এই মহীয়সী নারী চাকরি নেন আবার ইসলাম গ্রুপের সেখানে চাকরিরত অবস্থায় শ্রমিকনেত্রী সাহিদা সরকারের সাথে তার পরিচয় হয় এরপরই শুরু শ্রমিক সংগঠনের ও ফেডারেশনে পথ চলা শ্রমিকদের অধিকার আদায় করতে যেয়ে সেখানেও তিনি চাকরীচ্যুত হন। চাকরি যাওয়ার কারণ তিনি মে দিবসের প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল সে ছবি পত্রিকায় ছাপা হয়েছিল। পরে রামপুরা এলাকায় তিনি চাকরি নেন সেখানেও তিনি চাকরি করে শ্রমিকদের সংগঠিত করেন সেখানেও তার চাকরি চলে যায়। ১৯৯৪ সালের ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কারখানার গেটের মিটিংয়ে অংশগ্রহণ করেন ত...

আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক স্বমন্বয় পরিষদের উদ্যোগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

ছবি
 রাকিবুল ইসলাম সোহাগ :-আশুলিয়া প্রেসক্লাবে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে সকল ভাষা শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ সাভার-আশুলিয়া-ধামরাই আঞ্চলিক কমিটি। আজ অমর একুশে ফেব্রুয়ারি সকাল ১০ ঘটিকায় আশুলিয়া প্রেসক্লাব মিলনায়তনে অবস্থিত শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে গার্মেন্ট শ্রমিক সমন্বয় পরিষদ সাভার-আশুলিয়া-ধামরাই আঞ্চলিক কমিটি। এসময় উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ সাভার-আশুলিয়া-ধামরাই আঞ্চলিক কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম সুজন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব রাকিবুল ইসলাম সোহাগ, বিশিষ্ট শ্রমিক নেতা ইসমাইল হোসেন ঠান্ডু,কামরুল ইসলাম মৃধা, আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম শামীম, আলমগীর হোসেন, তানিয়া আক্তার,সাবেক সদস্য সচিব অরবিন্দু বেপারী বিন্দু সহ অন্যানো নেতাকর্মী বৃন্দ। এসময় শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন সকল ভাষা শহীদদের প্রতি সম্মান রেখে বলেন বায়ান্নোর এই মাসে সালাম সফিক রফিক বরকত সহ যারা আমাদের এই ভাষার জন্য শহীদ হয়েছেন আমরা তাদেরকে গার্মেন্টস  শ্রমিক সমন্বয় পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং সকল ক্ষেত্রে বাংলা ...

ঢাকার আশুলিয়ার কর্ণফুলী সমিতির শহিদুল হত্যায় জড়িত মহিলা সহ ৭ জন কে গ্রেফতার করে র‍্যাব

ছবি
 রাকিবুল ইসলাম সেহাগ :-ঢাকা জেলার আশুলিয়া এলাকায় চাঞ্চল্যকর শহিদুল ইসলাম (৩২) হত্যার রহস্য উদ্ঘাটন এবং হত্যাকান্ডের সাথে জড়িত মূল পরিকল্পনাকারী মোঃ আলমগীর (২৯) সহ ০৭ জনকে টাঙ্গাইল, শেরপুর এবং ঢাকার বিভিন্ন এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-১ । ভিকটিম শহিদুল ইসলাম ইসলাম দীর্ঘদিন যাবৎ ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাল বুড়ির বাজার এলাকায় যৌথভাবে কর্ণফুলি শ্রমজীবি সমবায় সমিতি লিঃ পরিচালনা করে আসছিল। গত ০৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখ রাতে অজ্ঞাতনামা এক ব্যক্তি ভিকটিমের সঙ্গে থাকা মোবাইল থেকে তার ব্যবসায়ীক পার্টনার মাসুদকে ভিকটিম শহিদুল ইসলাম অসুস্থ্য হয়ে আশুলিয়ার নিরিবিলি এলাকায় পড়ে আছে বলে জানায়। তখন মাসুদ উক্ত স্থানে ভিকটিম শহিদুলকে না পেয়ে খোঁজাখুঁজি করে আনুমানিক রাত ২৩৩০ ঘটিকায় আশুলিয়ায় ডেন্ডাবর কাঠাল বাগান ফয়েজের মোড় এলাকায় তাকে অসুস্থ অবস্থায় অটোরিক্সার মধ্যে দেখতে পায়। তাৎক্ষণিক মাসুদ ভিকটিম’কে চিকিৎসার জন্য  প্রথমে পলাশবাড়ীস্থ হাবিব হাসপাতাল, পরবর্তীতে ভিকটিমের অবস্থা গুরুতর দেখে মুজারমিল ল্যাব-১ হাসপাতালে এবং সেখান থেকে ভিকটিমের শারিরীক অবস্থার অবনতি হলে গত ০৯ ফেব্রুয়ারি ২০২২ তার...

আশুলিয়ায় আইনজীবী ও তার স্ত্রী কে মারধোর করা,সহ স্ত্রীকে শ্লীলতাহানি থানায় অভিযোগ

ছবি
 রাকিবুল ইসলাম সোহাগঃ- সাভারের আশুলিয়ায় মারধরের কবল থেকে আইনজীবী স্বামীকে বাঁচাতে এসে হামলাকারীদের হাতে শ্লীলতাহানি ও মারধরের শিকার হয়েছেন স্ত্রী।  হামলাকারীরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামীকে মারধরসহ স্ত্রীর পরিহিত কাপড় চোপড় টানা হ্যাচড়া করে শ্লীলতাহানিসহ তাকেও প্রহার করে। এ ঘটনায় হামলার শিকার স্বামী এডভোকেট মুহাম্মদ জহুরুল ইসলাম (৪০) বাদী হয়ে ২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা বিবাদীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে আশুলিয়া থানাধীন আশুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন শফিকুল ইসলাম এর মালিকানাধীন বাড়িতে। অভিযোগে বাদী উল্লেখ করেন, তিনি একজন আইনজীবী এবং তার স্ত্রীসহ আশুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন শফিকুল ইসলামের মালিকানাধীন বাড়িতে ভাড়া থাকেন। শনিবার দুপুর ১২টার দিকে বাথ রুমের পানির কল মেরামত খরচ নিয়ে আশুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন বাড়িতে মৃত চাঁন মিয়ার ছেলে বাড়িওয়ালা শফিকুল ইসলাম (৪৭) এর সাথে তার কথা কাটা কাটি হয়। একপর্যায়ে শফিকুল বাদীর সাথে খারাপ আচরণ করে এবং খারাপ ভাষায় গালিগালাজ করতে থাকে। বাদী তাকে গালি দিতে ন...

শরণখোলায় আওয়ামী লীগের নেতা মরহুম সোবাহান মুন্সি ১ ম মৃত্যু বার্ষিকী স্মরণ সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

ছবি
মোঃ মোশাররফ হোসেন মনির  শরণখোলা প্রতিনিধি   বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রবীণ রাজনীতিবীদ মরহুম আব্দুস সোবহান মুন্সির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৮ ফেব্রুয়ারি বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শরণখোলা বাজারে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাগেরহাট-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডঃ আমিরুল আলম মিলন। স্মরণসভায় ৪ নং সাউথখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু রাজ্জাক আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিলন,উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এম এ রসিদ আকন, ডাকসুর সাবেক নেতা মোঃ আব্দুল হক গোলাম হায়দার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন খোকন, রফিকুল ইসলাম কালাম,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম এ খালেক খান,উপজেলা কৃষক লীগের সভাপতি এম ওয়াদুদ আ...

বামনায় ইউপি সচিব রফিক হাসানের বিদায় সংর্বধনা

ছবি
            মোঃ সিদ্দিকুর রহমান মান্না বামনা( বরগুনা) প্রতিনিধিঃ     বরগুনার বামনায় আজ ১৯ ফেব্রুয়ারী শনিবার বেলা ১১টায় ১২নং বামনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২নং বামনা সদর  ইউনিয়ন পরিষদের সচিব মোঃ রফিক হাসানের বিদায় সংর্বধনা  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।      ২নং বামনা সদর  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড. চৌধুরী কামরুজ্জামান ছগির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-২(বামনা- পাথরঘাটা -বেতাগী) সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন।      সংর্বধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বিবেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মোশাররফ হোসাইন জমাদ্দার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাইতুল ইসলাম লিটু মৃধা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মানজুরুল রব মুর্তাজা আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান রুমি খানম, অফিসার ইনচার্জ মোঃ বশির আলম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সভাপতি মোঃ সারোয়ার আলম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন পিন্টু, গোলাম...

কোটচাঁদপুর ধোপবিলা গ্রামের বিদেশ প্রবাসী জাকির হোসেনের মৃত দেহ গ্রামে ফিরেছে আজ।

ছবি
সেলিম হোসেন ঝিনাইদহ,,থেকে অভাবের সংসারে আর্থিক সচ্ছলতা আনতে একবুক আশা নিয়ে  ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দোড়াপাঁচলিয়া ইউনিয়নের ধোপাবিলা গ্রামের,,,,,,ছেলে জাকির হোসেন ধার দিনা আর জমি জমা বিক্রি করে বিদেশে পারিজমান। কে জানতো যে জাকির হোসেন এমন মর্মান্তিক শোক ছায়ায় পরিবারের আপন স্বজনদের চোখে জলের ফুয়াড়া এনে দিবে, উল্লেখ্য জাকির হোসেন গত কয়েক মাস আগে বিদেশে থাকা কালিন সময়ে হৃদ রোগে শ্বাস ক্রিয়া বন্ধ হয়ে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন পরোপারে।  শনিবার বার(১৯/২/২০২২) দিনগত রাত ভোর চাঁরটার জাকির হোসেনের মৃত দেহ ঢাকা থেকে দেশের গ্রামের বাড়িতে এসেছে বলে জানা গেছে। এদিকে জাকির হোসেনের পরিবার জাকির হোসেনের মৃত্যুর খবর পাবার পর থেকেই শোকে মুর্ষেপড়েছেন, জাকির হোসেন ছিলেন মোঃ তবিবর রহমানের বড়ো ছেলে , ছোট ছেলে মোঃ শাকিল হোসেন। জাকির হোসেনের মৃত্যুতে ধোপাবিলা গ্রামবাসির মনে নেমে এসেছে গভির শোক ছায়া। সাংসারিক জীবনে জাকির হোসেন তাঁর স্ত্রী মোছাঃ দানাধার খাতুনের কোলে রেখে গেছেন তিন চাঁর বছর বয়সি ছোট এক পুত্র সন্তান। জাকির হোসেনের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারবর্গে প্রত...

প্রধানমন্ত্রীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন সেই ইউপি চেয়ারম্যান

ছবি
সোনারগাও প্রতিনিধি দিদার:-প্রধানমন্ত্রীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন সেই ইউপি চেয়ারম্যান প্রধানমন্ত্রীকেও বারদী আসতে হলে আমার অনুমতি লাগবে’—মন্তব্য করে ব্যাপক সমালোচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুব। ওই মন্তব্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি। আজ শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে বিতর্কিত ওই বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেন ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুব। গত ১২ ফেব্রুয়ারি রাতে এক ধর্মীয় অনুষ্ঠানে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার এক পর্যায়ে লায়ন মাহবুব বলেন, ‘‘প্রধানমন্ত্রীকেও বারদী আসতে হলে আমার অনুমতি লাগবে’। তার এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। আজ সংবাদ সম্মেলনে এই ইউপি চেয়ারম্যান বলেন, ‘সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখতে গিয়ে মানবতার মা, গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অসাবধানতাবশত ত্রুটিপূর্ণ ভাষা আমার মুখ ফসকে বেরিয়ে আসে। সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বক্তব্য রাখতে গিয়ে ভাষাগত ত্রুটি ...

অভাবের তাড়নায় শিশু সন্তান বিক্রি, ফিরিয়ে দিলেন ইউএনও নগদ সহায়তা প্রদান

ছবি
 দিনাজপুর প্রতিনিধি:-ফুলবাড়িয়ায় শিশু বিক্রি সন্তানকে ফিরিয়ে দেন ইউএনও!  অভাবে তাড়নায় সন্তান  বিক্রির দৈনিক করতোয়ায় সংবাদ প্রকাশিত হলে নজরে আসার পর গতকাল শুক্রবার (১৮ফ্রেরুয়ারী) সকালে সেই বাড়ীতে ছুটে যান উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ নাহিদুর করিম, সহকারী কমিশনার( ভূমি)  দিলরুবা ইসলাম ও এনায়েতপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বুলবুল হোসেনসহ সাংবাদিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। ইউ এন ও তিনি ছুটে যান এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও গ্রামের  হতদরিদ্র ভিক্ষুক  খালেক কল্পনা দম্পতির বাড়ীতে।  বিক্রি করা সেই সন্তান ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহন করে শিশুসন্তানের পিতার মাতার হাতে তোলে দেন নগদ ২০ হাজার টাকা। পরিবারটির নানা সমস্যা ও কষ্টের কথা শুনেন ইউএনও। গতকাল শনিবার ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দত্তক দেওয়া ৭দিনের শিশুকে উপজেলা নির্বাহী অফিসার নাহিদুল করিম এর মাধ্যমে সেই দম্পত্তির কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

ঢাকা জেলা জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে ডঃ ওয়াজেদুল মিয়ার ৮০ তম জন্মদিন উদযাপিত

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :- জাতীয় শ্রমিক লীগ ঢাকা জেলা কমিটির উদ্যোগে আজ পরমাণু বিজ্ঞানী ড.এম এ ওয়াজেদ মিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উদযাপন  করা হয় ।  এসময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ ঢাকা জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ দেওয়ান ও সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাবুদ্দিন দেওয়ান ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হিরু মিয়া ও মোঃ রাকিবুল ইসলাম সোহাগ আশুলিয়া থানা জাতীয় শ্রমিক লীগ নেতা মোঃ তারেকুল ইসলাম (সানি) সহ অন্যানো নেতাকর্মী বৃন্দ।  --------------------------- বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া তত্ত্বীয় পরমাণু বিজ্ঞান নিয়ে গবেষণা করেছেন দীর্ঘ সময়। তাঁর লেখা বই এবং অভিসন্দর্ভ পড়ানো হচ্ছে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। অধ্যয়ন ও গবেষণায় নিবিষ্ট এই পরমাণু বিজ্ঞানী বিশ্বসভায় বাংলাদেশকে করেছেন সম্মানিত। ------------------------------  বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ড.এম এ ওয়াজেদ মিয়ার ৭৪তম জন্মবার্ষিকী আজ।  পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়া ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার লালদিঘী ফতেহপুর গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহ...

আলোচিত শাহাদত হত্যা মামলার রহস্য উদঘাটন তিন জন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব

ছবি
 রাকিবুল ইসলাম সোহাগ :-চাঞ্চল্যকর ও আলোচিত ক্লুলেস শাহাদাত হত্যা মামলার রহস্য উদঘাটনপূর্বক হত্যার মূলহোতা ও পরিকল্পনাকারী জাহিদসহ ০৩ জন’কে ঢাকার ধামরাই ও আশুলিয়া থানাধীন আমরাইল এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।   র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এছাড়াও সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ক্লু-লেস হত্যাকান্ডের রহস্য উন্মোচনপূর্বক হত্যাকারীদেরকে গ্রেফতার করে দেশের সর্বস্তরের মানুষের কাছে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।   গত ০১ আগস্ট ২০২১ তারিখ ঢাকার ধামরাই এ আমরাইল গ্রামের শাহাদাত নামক যুবক কালিয়াকৈরে তার কর্মস্থলে গমন করে ; অতঃপর গত ০৪ আগস্ট ২০২১ তারিখ হতে বাড়ীর সাথে সে কোন যোগাযোগ করে...

দোকান ভাড়া বাবা কে দেওয়ায় দোকানীর ওপর ছেলের হামলা দোকান ভাংচুর নগদ টাকা ছিনতাই

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :-আশুলিয়া শিল্পাঞ্চল এলাকার রূপায়ণ বটতলায় এক মুদিদোকানিকে দোকান ভাড়া টাকা বাবা কে দেওয়ার কেন্দ্র করে মুদী দোকানি কে মারধর করার অভিযোগ পাওয়া গেছে, জুয়েল মোল্লা নামের এক সন্ত্রাসীর বিরুদ্ধে। মারধোরের স্বীকার দোকানী মোশাররফ  আজ ১৪ ই ফেব্রুয়ারি আনুমানিক সন্ধ্যার সময়ে রুপায়নের আব্বাস মিয়ার মালিকাধিন ভাড়া দোকানে এই ঘটনা ঘটে,  সরেজমিনে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায় জুয়েল মোল্লা আব্বাস মিয়ার সন্তান তিনি এলাকায় এক ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছেন ভুক্তভোগী দোকানি মোশারেফ বলেন আমি নিয়মিত দোকানের মাসিক ভাড়া দিয়ে থাকি প্রতি মাসের ন্যায় এ মাসে দোকানের ভাড়া দোকান মালিক আব্বাসের কাছে দিলে তার সন্ত্রাসী ছেলে সহ দলবল নিয়ে এসে আমাকে গালাগালি করতে থাকে এবং বলে তুই এখনই দোকান থেকে নেমে আয় কথা বার্তার এক পর্যায়ে দোকান ভাংচুর করতে থাকে আমি ঠেকাতে গেলে আমাকে দোকানের ভিতর মারধোর করে ক্যাশে থাকা মহাজন কে দেওয়ার জন্য রাখা ও সারাদিনের বিক্রির প্রায় ৬০/৭০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় আর বলতে থাকে আমাকে মেরে ফেলবে,তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন আমি পুলিশের...

আশুলিয়ায় এম্বুলেন্সের ভিতর শিশু মৃত্যুর ঘটনায় থানায় মামলা,আটক ২ জন

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ(সাভার) সাভারের আশুলিয়ায় অ্যাম্বুলেন্স আটকে রেখে চালককে মারধরের সময় ক্যান্সার আক্রান্ত মুমূর্ষু শিশু আফসানা নিহতের ঘটনায় চালক ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনার সময় ভুক্তভোগী শিশুর পরিবার বারবার অনুরোধ করেও মারমুখী মাইক্রোবাসের চালককে থামাতে পারেননি। মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) রাতে আশুলিয়া থানায় শিশুটির বাবা আলম মিয়া বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে ঘটনায় জড়িত দু'জনকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। বুধবার (০২ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম। এর আগে রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চালক ইমরান হোসেন ও তার সহযোগী হানিফ খানকে গ্রেফতার করে। গ্রেফতার আসামিরা হলেন- টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার দোপাকান্দী গ্রামের আব্দুর রহমান খানের ছেলে হানিফ খান (৪০)। তিনি আশুলিয়ার বাইপাইলে বসবাস করে রেন্ট এ কারের প্রাইভেটকারের চালক। আরেকজন টাঙ্গাইলের ভুয়াপুরের খুপিবাড়ি গ্রামের মৃত সুরুজ মন্ডলের ছেলে মো. ইমরান (২৫)। তাকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। এ মামলার প্রধান আসা...

বরিশালের বাকেরগঞ্জে খ্রীষ্টান পল্লীতে ৬ জনকে অচেতন করায় ১ জনের মৃত্যু। বিচারের দাবীতে মানববন্ধন

ছবি
জাকির জমাদ্দার বাকেরগঞ্জ প্রতিনিধি ঃবরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ১৩নং পাদ্রিসিবপুর ইউনিয়নে খ্রীষ্টান পল্লীতে নারকীয় হত্যা কান্ডের ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় মানববন্ধন সহ বিভিন্ন কর্মসুচী পালন করছে এলাকাবাসী। মেলকাম ডি কস্তার বসত বাড়িতে গত ৩০/০১/২০২২ ইং তারিখ গভীর রাতে একই পরিবারের ৬ জনকে অজ্ঞান করে র্দুবৃত্তরা। ধারনা করা হচ্ছে পিছনের জানালা দিয়ে প্রবেশ করে পরিবারে সবাইকে কিছু খাইয়ে অথবা ঘৃরান নাকের কাছে নিয়ে বৃদ্ধ পিতা মাতা সহ সকলেই অচেতন করে ফেলে তারা। সকালে দিন মজুর এবং মেলকাম ডি কস্তার স্যলক হিরা মজুমদারের ছেলে সিপন গোমেজ কাজের জন্য ডিইক গোমেজকে কাজে যেতে দেরী হওয়ায় ডাকতে আসলে প্রথমে তিনি কাউর সারা শব্দ না পেয়ে ঘরে প্রবেশ করলে পরিবারে ৬ জন সদস্যকেই বিভিন্ন স্থানে অচেতন অবস্থায় পরে থাকতে দেখতে পান। কাইকে বাথরুমে কাউকে মেঝে পরে থাকতে দেখেন এসময় এলাকা বাসী এসে প্রথমে বাকেরগঞ্জ থানায় সংবাদ দিয়ে তাদেরকে হাসপাতালে আনা হয়। দুজনের অবস্থা আশংকা জনক হলে বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে মেলকাম ডি (সাধু) কস্তা (৯১) জ্ঞান না ফেরা অবস্থায় মৃত্যু বরন করেন। এলাকাবাসী জানান কি...

এম্বুলেন্স ও মাইক্রোবাসের বাকবিতন্ডায় এম্বুলেন্সের ভিতর প্রান গেল শিশু আফসানার

ছবি
  রাকিবুল ইসলাম সোহাগ, আশুলিয়া রাজধানীর মহাখালীর একটি হাসপাতাল থেকে গাইবান্ধা যাওয়ার পথে অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাসের চালকের মধ্যে রেষারেষীতে আফসানা আক্তার (৯) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় অ্যাম্বুলেন্সের ভেতর মৃত্যু হয় আফসানার৷ নিহত আফসানা আক্তার গাইবান্ধা জেলা থানার বদ্ধ ধান গড়া গ্রামের আলমের মেয়ে। সে তৃতীয় শ্রেনীতে পড়াশোনা করতো। শিশুটির পিতা আলম মিয়া বলেন, আমার মেয়ে ক্যন্সারে আক্রান্ত ছিলো৷ চার মাস হয়েছে ক্যান্সার ধরা পরেছে। আমি আজ সকালে মহাখালী ক্যন্সার হাসপাতালে আমার মেয়ে কে নিলে ডাক্তারা বলেন রোগীর অবস্থা বেশী ভালো না। তাকে বাড়িতে নিয়ে যান। আত্নীয় স্বজন সাবাইকে দেখান৷ তখন আমি হাসপাতালে দেরি না করে অ্যাম্বুলেন্স ভাড়া করে বাড়ি নিয়ে যাওয়ার পথে। রাস্তায় আশুলিয়ার দিকে একটি মাইক্রোবাসের সাথে আমাদের অ্যাম্বুলেন্সের ঝামেলা হয়৷ পরে বাইপাইলে অ্যাম্বুলেন্স পৌছালে চাবি নিয়ে যায় মাইক্রোবাসের চালক৷ এর মধ্যে আমার মেয়ে অ্যাম্বুলেন্সেই মারা যায়। কিন্তু এ বিষয়ে আমাদের কোনো অভিযোগ নেই। আমি আমার মেয়ে নিয়ে বাড়ি যেতে চাই। অ...