পোস্টগুলি

রাস্তার পাগলিকে দলবেঁধে গনধর্ষন,আটক-২

ছবি
 শেরপুর প্রতিনিধি:-শেরপুর সদরে এক মানসিক ভারসাম্যহীন (পাগলী) নারীকে দলবেঁধে ধর্ষণের অভি‌যোগে দুইজনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার (৫ ডিসেম্বর) রাত ১১টার দি‌কে উপ‌জেলার মোকসেদপুর খোলা মাঠে এ ঘটনা ঘ‌টে। গ্রেফতারকৃতরা হলেন: চরমুচারিয়া ইউনিয়নের মাছপাড়ার দুলাল মিয়ার ছেলে হকার ফকির ও পাকুড়িয়া ইউনিয়নের বরাটিয়ার ফেকা মিয়ার ছেলে আচার বিক্রেতা হামেদ। এ ঘটনায় জড়িত আরো দুইজন নন্দীর পাড়ার জুয়েল ফকির ও পুরান পাড়ার আলম পালিয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এলাকাবাসী জানায়, গত কয়েকদিন ধরে অজ্ঞাত এক মানষিক ভারসাম্যহীন (পাগলী) নারী শেরপুর সদর উপজেলার মোকসেদপুর নন্দীর বাজারে ঘোরাফেরা করে আসছিল। রোববার রাত ১১টার সময় ওই পাগলীকে জোরপূর্বক ধরে মোকসেদপুর খোলা মাঠে নিয়ে ফকির, আলম, জুয়েল ফকির ও হামেদ ধর্ষণ করে। এসময় পাগলীর ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ফকির ও হামেদকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। বাকি দুইজন পালিয়ে যায়। স্থানীয় আব্দুল মজিদ ব‌লেন, আমরা এমন ন্যক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। পাশেই থাকা রেজাউল ড্রা...

মনোহরদীতে ফসলী জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন

ছবি
 মনোহরদীতে ফসলী জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন  নিজস্ব প্রতিনিধি :- নরসিংদীর মনোহরদীতে নদীর পাড়ের ফসলী জমি রক্ষায় মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্থ কয়েকশ কৃষক। গতকাল শনিবার দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরগোহালবাড়ীয়া এলাকার আড়িয়াল খাঁ নদীর পাড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ক্ষতিগ্রস্থরা জানান, আড়িয়াল খাঁ নদীর নাব্যতা ফেরাতে নদী খননের কাজ শুরু হয়েছে। চরগোহালবাড়িয়া এলাকায় কয়েকশ মানুষ নদীর চরে তাদের জমিতে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসলেও নদী খননের বালু ফসলি জমিতে ফেলায় ফসল নষ্ট হচ্ছে। তাছাড়া নদীর পাশের জমিতে ধান, কলা পেঁয়াজ, আলু, মিষ্টি কুমড়া, মরিচ, শসাসহ বিভিন্ন ফসল চাষাবাদ করে ওই এলাকার কৃষকেরা তাদের সংসার চালান।  এ দিকে আড়িয়াল খাঁ নদী থেকে উত্তোলন করা মাটি জনস্বার্থে না দিয়ে কতিপয় ব্যক্তি স্বার্থে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন ভূমি মালিক ও কৃষ্ণপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য মো. হারুন মিয়া, স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোস্তফা হোসেন, ভূমি মালিক, সবুজ মিয়া, তুষার হোসেন, ফোরকান বেগম প্রমুখ। ক্ষতিগ্রস্থ ফোরকান বেগম বলেন, ...

মির্জাগঞ্জে সার্জিক্যাল ক্লিনিক এ ডাক্তার ছাড়া অপারেশন ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

ছবি
মোঃ সুজন সিকদার  মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ  পটুয়াখালী জেলার  মির্জাগঞ্জ মাতৃসদন এন্ড সার্জিক্যাল ক্লিনিক এর অপারেশন করেন আঃ সালাম। এমনই ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।  মির্জাগঞ্জ মাতৃসদন এন্ড সার্জিক্যাল ক্লিনিকের এ ঘটনা ভিডিওতে দেখা যাচ্ছে অপারেশন রুমে ডাঃ নাইমা কবীরের উপস্থিতিতে অপারেশন করেন যশোর জেলার নওয়াপাড়া গ্রামের  আঃ সালাম।  এ ব্যাপারে ডাঃ নাইমা কবীরের কাছে সাংবাদিকরা পুলিশের উপস্থিতিতে জানতে চাইলে কোন উওর না দিয়েই এরিয়ে যায়৷   এ ব্যাপারে আঃ সালামের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে চাকুরীর করার কথা স্বীকার করে মুঠোফোনের লাইন কেটে দেয়৷  এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌস বলেন বিষয়টি আমি আজই সুনেছি এবং সিভিল সার্জন অফিসে কথা বলে ব্যাবস্হা নেওয়া হবে৷  এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প.কর্মকর্তা ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, বিষয়টি যেনেছি আমি আগামীকাল পটুয়াখালী সিভিল সার্জন অফিসে যানিয়ে ব্যাবস্হা গ্রহন করব।

ইয়ারপুরের নৌকার মাঝি হলেন সৈয়দ আহমেদ মাস্টার বিজয় মিছিলে সর্বসাধারনের উল্লাস

ছবি
মোঃ সোহাগ হোসেন, আশুলিয়া থেকে :-ইয়ারপুরের নৌকার মাঝি হলেন সৈয়দ আহমেদ মাস্টার বিজয় মিছিলে সর্বসাধারনের উল্লাস  মোঃসোহাগ:-সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন এর নৌকার মাঝি হলেন চেয়ারম্যান স্বর্ণপদক প্রাপ্ত বর্তমান সফল চেয়ারম্যান জনাব মেহনতী মানুষের আস্থাভাজন জনাব সৈয়দ আহমেদ ভূঁইয়া(মাষ্টার)! আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে চলছিল সকর প্রার্থীদের  মাঝে ব্যাপক প্রচার-প্রচারণা কে হবে নৌকার মাঝি এটা নিয়েছিল সকলের ভিতরে একটি হতাশা। সেই হতাশা কে মুক্ত করতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন এর সর্বসাধারণের মনের চঞ্চলতা ফিরিয়ে নিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে  বোর্ড মিটিংয়ে জনাব সৈয়দ আহমেদ মাস্টারকে নৌকার নমিনেশন প্রদান করা হয়। এ খবর ছড়িয়ে পড়ে আশুলিয়ার ইয়ারপুরের সর্বসাধারণের ভিতরে তাৎক্ষণিক ভাবে বিজয় মিছিলে উল্লাসিত হয়ে পড়ে চেয়ারম্যানের বাড়ি শিমুলতলা এলাকা। এসময় স্বনামধন্য চেয়ারম্যান জনাব সৈয়দ আহমেদ মাস্টার  জনতার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে সকলের উদ্দেশ্যে বলেন,এ বিজয় আমাদের সকলের আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাই ...

সাভারে অস্ত্র সহ আটক ৫ সন্ত্রাসী কে রিমান্ড মন্জুর করেছে আদালত

ছবি
 মোঃসোহাগ :- ঢাকার সাভারে ব্যবসায়ীর ডিস ব্যবসা দখল, হত্যাচেষ্টা ও বিদেশি পিস্তল প্রদর্শন করে ভীতি প্রদর্শনের অভিযোগে গ্রেফতার ৫ জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন্নাহারের আদালত শুনানি শেষে তাদের এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ। আসামিরা সবাই সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত বলে জানা গেছে। গ্রেফতারকৃতরা হলেন- সাভারের আইচানৌদ্দা এলাকার মৃত জাকারিয়ার ছেলে ইউনুস পারভেজ (৩৯), চান মিয়ার ছেলে রাজিব শেখ (৩০), নিয়ামতের ছেলে উজ্জল শেখ (৩৫), মীর হোসেনের ছেলে খোরশেদ আলম (৪০) ও আব্দুস সাত্তারের ছেলে আবুল কালাম আজাদ (৩৮)।  পুলিশ জানায়, ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ডিস লাইনের ক্যাবল কেটে ব্যবসা দখলের চেষ্টা করেন ইউনুস পারভেজ। পরে জাহাঙ্গীর আলম বাসা থেকে বের হলে তাকে বিদেশি পিস্তল দিয়ে হত্যার চেষ্টা করেন ইউনুস পারভেজ ও তার সহযোগীরা। একপর্যায়ে বিষয়টি র‌্যাব-৪ কে জানালে সাভারের আইচানৌদ্দা এলাকার জলিল টাওয়ারের নিচ তলায় ইউনুস পারভেজের অফিসে অভিযান পরিচালনা করে র‌্যা...

নীলফামারীতে র‍্যাবের অভিজানে ৫ জঙ্গি আটক

ছবি
আবেদীন হক নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব। সেখানে অভিযান চালাচ্ছে তারা। এরইমধ্যে রংপুর থেকে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। বাড়িটি থেকে পাঁচজনকে আটক করেছে র‍্যাব এবং সেখান থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে নীলফামারী র‍্যাবের কম্পানি কমান্ডার সৈয়দ রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। সৈয়দ রফিকুল ইসলাম জানান, ভোররাত থেকে পুটিহারি এলাকায় ওই বাড়িটি ঘিরে রেখে অভিযান শুরু করে র‍্যাব সদস্যরা। এছাড়া আশপাশের বেশ কয়েকটি বাড়িও ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে র‍্যাবের সদস্যরা। এছাড়াও স্থানীয় থানা পুলিশের সদস্যরা আশপাশে অবস্থান নিয়েছেন। র‍্যাব ধারণা করছে বাসাটিতে কয়েকজন জঙ্গি অবস্থান করছে

মুজিববর্ষে মোংলায় কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করলেন উপমন্ত্রী

ছবি
মোঃ আবুরায়হান ইসলাম,,,  বাগেরহাট জেলা প্রতিনিধি,,, প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বাগেরহাটের মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নে মালগাজী মল্লিক বাড়ি কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি প্রধান অতিথি হিসেবে ফিতা কেঁটে এ- কমিউনিটি ক্লিনিকটির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মহিলা ভাইস-চেয়ারম্যান মিসেস কামরুন্নাহার হাই, মোংলা থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেশ বিশ্বাস, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, মোংলা পৌর আ'লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, বাংলাদেশ পুজা উদযাপন কমটির মোংলা উপজেলা শাখার সভাপতি পীযূষ কান্তি মজিমদার, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার,যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ সবুজ হাওলাদার,চাঁদপাই ইউপির সকল সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অত...

নোয়াখালীতে মুরগী খেতে এসে জনতার হাতে বাঘ আটক

ছবি
 নোয়াখালী প্রতিনিধি:- নোয়া খালীতে মুরগী খেতে এসে জনতার হাতে বাঘ আটক  নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায লোকালয়ে আসা একটি বাঘকে আটক করেছেন স্থানীয় জনতা। উপজেলার কুতুবপুর ইউনিয়নের কিত্তনীয়ার হাট মুসলিম বাজার এলাকা থেকে বাঘটিকে আটক করা হয়। পরে বাঘটিকে হাতিয়ার নিঝুমদ্বীপের বনে ছেড়ে দেওয়া হয়েছে। বেগমগঞ্জ উপজেলা বন কর্মকর্তা এএসএম সামছুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার (১ ডিসেম্বর) কুতুবপুরের রহিমের মুরগি খামারে মুরগী খেতে আসলে বাঘটিকে আটক করেন স্থানীয় জনতা। পরে বৃস্পতিবার বাঘটিকে উদ্ধার করে মাইজদী নোয়াখালী বনবিভাগে হস্তান্তর করা হয়। কুতুবপুর ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাফর উল্যাহ স্বপন জানান, বুধবার সকালে রহিমের মুরগির ঘরে বাঘটি মুরগি খেতে এলে খাঁচায় ভরে কৌশলে বাঘটিকে আটক করা হয়। পরে বনবিভাগের কর্মকর্তারা বাঘটিকে উদ্ধার করে নিয়ে যান। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বাঘটি ধরা পড়ার পর দেখার জন্য অনেকে ভিড় করেন। অনেকে ছবিও তোলেন বাঘের সঙ্গে। নোয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিয়া বলেন, মাঝারি সাইজের বাঘটি মূলত মেছো বাঘ। এটি লম্বায় সাড়ে চার ফুট আর উচ্চতায় দুই ফুট। এই জাতের ...

আশুলিয়ায় নিসচার উদ্যোগে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন

ছবি
 নাজমুল হক ইমু:- ঢাকার শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় শীতে নিম্ন আয়ের অসহায়  শ্রমিক ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা)।শুক্রবার সন্ধ্যায় নিরাপদ সড়ক চাই (নিসচা) এর আশুলিয়া থানা কমিটির  উদ্যােগে আলোচনা সভা ও প্রায় এক'শ শ্রমিকদের মাজে কম্বল বিতরণ করা হয়। এ সময় থানা কমিটির সভাপতি মো সাকিল আহম্মেদ বলেন, আজকের এই আলোচনা সভা ও শীত বস্ত্র বিতরণ কাজটি আমরা আমাদের চেয়ারম্যন (নিসচা) ইলিয়াস কাঞ্চন এর নির্দেশে করছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা নিসচা কমিটি যেন আপনাদের পাশে থাকতে পারি। লায়ন ইমাম হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন। তিনি বলেন, আমাদের এই অঞ্চল একটি শিল্পাঞ্চল এলাকা। এখানে শ্রমিকরাই বেশি বসবাস করে থাকে৷ এলাকায় সড়ক দুর্ঘটনার প্রবণতা অনেক বেশি। অনেক সময় দেখা যায় অনেকে মারা গেলেও তার পরিচয় পাওয়া যায় না৷ তাই আমার নিসচার কাছে রিকোয়েস্ট করবো সবাই যেনো তাদের পাশে দাড়ায়। অন্তত নিহতের মরদেহ যেনো পরিবারের কাছে ভালোভাবে হস্তান্তর করা হয়। তার সড়কে যারা যানবাহন চালান একটু সতর্ক থেকে যেনো চালায় যেনো কোনো দুর্ঘটনা...

সাভারে সৌখিন পরিবহনের ধাক্কায় পথচারী নিহত, আহত বেশ কয়েকজন

ছবি
 মোঃ সোহাগ:-সাভারে দ্রুতগতির বাসের চাপায় সুজন মিয়া (৩০) নামের এক পথচারী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন তিন পথচারী ও বাসের পাঁচ যাত্রীসহ ৮ জন। শুক্রবার (৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিএন্ডবি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পথচারীর নাম  সুজন মিয়া তিনি সাভারের আশুলিয়া ইউনিয়নের আনারকলি পুকুরপাড় এলাকার বারেক মিয়ার ছেলে। তিনি পেশায় মুদি দোকানী। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতের চাচা মো. মিলন বলেন, বিকেলে স্ত্রীকে ডাক্তার দেখাতে সাভারে যাচ্ছিলেন সুজন। এসময় সিএন্ডবি এলাকায় বাসের জন্য অপেক্ষা করছিলেন তারা। হঠাৎ ঢাকামুখী সৌখিন পরিবহনের একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে সুজনকে চাপা দিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে গিয়ে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুজনের। তার স্ত্রীও সামান্য আহত হয়। সাভার হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানোয়ার হোসেন  জানান, বাসটি সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে প্রথম সুজন নামে এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আরও তিন পথচারী ওই বাসের ধাক্কায় সামান্য আহত হয়। এরপর বাসটি গিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে গিয়ে সংঘর্ষে লিপ্...

শুভ উদ্ভোধন, শুভ উদ্ভোধন, উদ্ভোধন,৷ জান্নাত ট্রেডার্স 1To 99 মার্কেট

ছবি
এস এম কায়সার চট্টগ্রাম থেকে;- উক্ত শুভ উদ্ভোধনে অনুস্টানে  প্রধান অতিথি হিসেবে উপ্সতিত থাকবেন রেজাউল করিম চৌধুরী,মেয়র চট্টগ্রাম সিটি করপোরেশন এবং বিশেষ অতিথি গোলাম মোহাম্মদ চৌধুরী, কাউন্সিলর চট্টগ্রাম সিটি করপোরেশন ৩৮নং ওয়াড, শহিদুল আলম, কাউন্সিলর চট্টগ্রাম সিটি করপোরেশন১৭নংওয়াড, জসিম উদ্দিন, ম্যানেজিং ডাইরেক্টর,বিক্রমপুর প্লাস্টিক ইন্ডাস্ট্রির ঢাকা, এস জোবাইদা গুলশান আরা, শাখা প্রধান পুবালী ব্যাংক ইপিজেড, আবু তালেব, সভাপতি রিয়াজুদ্দিন বাজার বনিক সমিতি, আহমদ কবির দোলা,সাধারণ সম্পাদক, রিয়াজুদ্দিন বাজার বনিক সমিতি  ইমন চৌধুরী, উদীয়মান তরুণ ব্যাবসায়ী, এতে আরো স্তানীয় ব্যাক্তি গন উপ্সতিত থাকবেন মিলাদ ও দোয়া মাহফিলের পর,, ফিতা কেটে শুভ উদ্ভোধন করবেন রেজাউল করিম চৌধুরী,মেয়র চট্টগ্রাম সিটি করপোরেশন,

অপহরণের ৮ দিন পরে ফরিদপুর থেকে শিশুসহ অপহরণকারী নারীকে গ্রেফতার করেছে পুলিশ

ছবি
  গাজীপুর প্রতিনিধি :- বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) দুপুর বেলায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাসিবুল আলম। তিনি আরও জানান, এক মাস আগে মোবাইল ফোনে সাবেক স্বামীর বড় বোন পরিচয়ে ওই শিশুর মায়ের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে অপহরণকারী।  ২১ নভেম্বর অপহরণকারী জ্যোৎস্না আক্তার তার বাসায় এসে রাতযাপন করেন। সকালে ঘুম থেকে উঠে দেখেন তার শিশু এবং ওই নারী বিছানায় নেই। রুমের দরজা বাইরে থেকে তালাবদ্ধ। ‘অনেক খোঁজাখুঁজির পরেও তার সন্ধান পেয়ে ২৪ নভেম্বর থানায় সাধারণ ডায়েরি করেন মা খুকু মনি। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ও শিশুর মায়ের জবানবন্দি বিশ্লেষণ করে ফরিদপুরের ভাঙ্গা থানার মালিগ্রাম এলাকা থেকে বুধবার সন্ধ্যায় শিশুটিকে উদ্ধার করা হয়।’ এ ঘটনার সঙ্গে জড়িত জ্যোৎস্না আক্তারকে গ্রেফতার করা হয় বলেও নিশ্চিত করেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হাসিবুল আলম।।

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পার্বত্য শান্তিচুক্তির ২৪বছর পূর্তি উপলক্ষে দিবসটি উদযাপন করলো লংগদু সেনা জোন

ছবি
বিপ্লব ইসলাম  লংগদু প্রতিনিধি ।।  পার্বত্য শান্তিচুক্তির ২৪তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে নানা কর্মসূচী পালন করেছে লংগদু উপজেলা সেনা জোন। এসব কর্মসূচীর মধ্যে ছিলো সকালে  শান্তির র‌্যালী, শান্তি মেলা আয়োজন, বিনামূল্যে চিকিৎসা সেবা, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ ও বিকালে বৈচিত্র বিলাশ পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন। বৃহষ্পতিবার(২ডিসেম্বর), উপজেলার মাইনীমুখ ফরেষ্ট অফিস এলাকা থেকে এক শান্তি র‌্যালী শুরু হয়ে জোনের ১নং গেইটে গিয়ে শেষ হয়। এসময় জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ তাকবির আব্দুল্লাহ পিএসসি পায়রা উড়িয়ে বৈচিত্র বিলাসে শান্তির মেলা উদ্বোধন করেন।  এরপর লংগদু সরকারী মডেল কলেজে আয়োজীত শান্তিচুক্তির ২৪বষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ তাকবির আব্দুল্লাহ পিএসসি বলেন, শান্তি চুক্তি একটি চলমান প্রক্রীয়া। বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠির উন্নয়ন ও দীর্ঘদিনের সংঘাত, হিংসা হানাহানি অবসান করে শান্তির সু-বাতাস ফেরার জন্য ঐতিহাসিক শান্তি চুক্তি করেছিল। এই চুক্তির ফলে অশান্ত পাহাড়ে শান্তির বাতাস বইত...

মির্জাগঞ্জে পরাজিত প্রার্থীর বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১১

ছবি
মোঃ সুজন সিকদার  মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে নবনির্বাচিত ইউপি সদস্য মো. জুয়েল হাওলাদার ও তার সমর্থকদের বিরুদ্ধে পরাজিত প্রার্থী দেলোয়ার জোমাদ্দারের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।  হামলায় দেলোয়ারসহ ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয় জনকে মির্জাগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকালে উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মানসুরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন পরাজিত মোরগ প্রতীকে প্রার্থী মো. দেলোয়ার জোমাদ্দার(৫০), তার স্বজন মোকলেছ জোমাদ্দার (৪০), আতিকুল ইসলাম (৩৫), মেয়ে মৌ আক্তার (১৮), মারিয়া বেগম (২৩) ও মেহেরুন আক্তার (১৩)। দেলোয়ার জোমাদ্দার বলেন, মঙ্গলবার দুপুরে ভোট নিয়ে আমার মেয়ে মৌ আক্তারের সঙ্গে বিজয়ী প্রার্থীর সমর্থক জিয়ার কথা কাটাকাটি হয়। আমি গিয়ে আমি তাদের থামিয়ে দিয়েছি। বিষয়টি জিয়া বিজয়ী ইউপি সদস্য জুয়েল হাওলাদারকে মুঠোফোনে জানান। এতে জুয়েল ও তার দলবল অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে আমার বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে আমাদের পিটিয়ে আহত করে। তবে বিজয়ী ইউপি সদস্য মো. জুয়েল...

ইয়ারপুর ৬ নং ওয়ার্ডের মেম্বার পদে মনোয়ন নিলেন আলহাজ্ব আঃ মালেক(সাবেক মেম্বর)

ছবি
নাজমুল হক ইমু, আশুলিয়া (ঢাকা):- আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন  ৬ নং ওয়ার্ডের মানুষের দুঃসময়ের কান্ডারী জনদরদী সৎ ও নির্ভিক সমাজ সেবক পরপর ২ বারের সাবেক ও সফল মেম্বার ইয়ারপুর ইউনিয়ন আওয়ামি স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সিনিয়র সহ সভাপতি জ্বনাব আলহাজ্ব মোঃআঃমালেক মেম্বার (মালু) আসন্ন ইয়ারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র গ্রহন করেছেন। এসময় তিনি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আমি মেম্বার পদপ্রার্থী হিসেবে মনোয়নপত্র গ্রহন করেছি  । ইয়ারপুর  ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জনতার জনসমর্থন সহ দোয়া চেয়েছেন এবং যোগ্য ব্যক্তি হিসেবে ভোট চেয়েছেন!  তিনি আরো বলেন আমি নির্বাচিত হলে এলাকার যে ধরনের সমস্যা গুলো আছে সেগুলো আমি পর্যায়ক্রমে  এলাকার সর্বসাধারণকে সাথে নিয়ে সমাধান করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। 

স্কুল কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ গুলিবিদ্ধ ২৫ জন

ছবি
  সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ উপজেলার  জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুরে স্কুলের জমি ও কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে গোলগুলির ঘটনায় ২৫ গুলিবিদ্ধ হয়েছে। এ ছাড়াও আহত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি। বুধবার (০১ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। সংঘর্ষে খবর পেয়ে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, ইসহাকপুরের বদরুল ইসলাম ও যুক্তরাজ্যপ্রবাসী উস্তার গণির পক্ষের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব বিরোধ চলছিল। সম্প্রতি স্থানীয় ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কমিটি গঠন ও ভূমি নিয়ে জের বিরোধ বাঁধে। এর জের ধরে বুধবার দুপক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে গোলগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় ২৫জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। আব্দুস সামাদ (৪০), আয়েশা বেগম (৪০) আমিরুল নেছা (৫০) ও আলেয়াসহ (৪০) গুলিবিদ্ধ ২৫ জনসহ কমপক্ষে ৪০ জনকে সিলেট ওসমানিতে রেফার্ড করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় ২৫জন গুলিবিদ্ধ হয়ে হাসাপাতালে আসে...

পাওনা টাকা চাইতে গিয়ে গণধর্ষণের শিকার গৃহবধূ,আটক ৩ জন

ছবি
স্টাফ রিপোর্টার:- শেরপুরের শ্রীবরদীতে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। তারা হলেন উপজেলার লঙ্গরপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. কামরুজ্জামান (২৩) ও দুদু মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২৭) এবং জামালপুরের দেউরপাড়া গ্রামের আব্দুল সেকের ছেলে আয়নাল হক (৫০)।আয়নাল হক উপজেলার লঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ধর্ষণের শিকার গৃহবধূ নিজেই বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধ ধর্ষণের অভিযোগে শ্রীবরদী থানায় মামলা করেছেন। পরে শ্রীবরদী থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। সোমবার রাতে উপজেলার লঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনে ধর্ষণের এ ঘটনা ঘটে বলে ভিকটিমের অভিযোগ।  পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে ওই গৃহবধূ উপজেলার উত্তর খড়িয়া গ্রামে বেড়াতে আসেন। গ্রেফতার কামরুজ্জামান  ওই গৃহবধূর কাছ থেকে ১ হাজার টাকা ধার নিয়েছিলেন। সোমবার ওই গৃহবধূ কামরুজ্জামানের কাছে তার পাওনা টাকা চান। কামরুজ্জামান ও তার সহযোগী শফিকুল ইসলাম ওই গৃহবধূকে  টাকা দেওয়া হবে বলে সন্ধ্যায় লঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ে ডেকে নিয়ে যান। ...

বগুড়ায় বিয়ের প্রলোভনে গৃহবধুকে একাধিকবার ধর্ষণ, আদালতে মামলা দায়ের

ছবি
জেলা প্রতিনিধি, বগুড়াঃ বগুড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক গৃহবধুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। মামলা সূত্রে ও ভুক্তভোগী এবং তার পরিবার সূত্রে জানা যায় বগুড়া সদরের ৬নং শাখারিয়া ইউনিয়নের জঙ্গল পাড়া গ্রামের বাসিন্দা মোঃ নুর আলম (৪০) এর স্ত্রী মোছাঃ কহিনুর বেগম (৩৫) দীর্ঘদিন যাবত একই এলাকার বাসিন্দা নজিবর রহমানের পুত্র ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং সদ্য নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হওয়া মোঃ এনামুল হক রুমির বাড়িতে ঝি এর কাজ সহ গরু বাছুর দেখাশোনা করতো। ধর্ষিতার ভাষ্য অনুযায়ী গত ১৭/১০/২০২০ইং তারিখে প্রতিদিনের ন্যায় রুমির বাসায় ঝি এর কাজ করতে যায় কহিনুর, এসময় রুমি তার স্ত্রী ও সন্তানদের অনুপস্থিতিতে বাড়ী ফাঁকা থাকার সুযোগ নিয়ে কহিনুরকে জোর পূর্বক ধর্ষণ করেন এবং ধর্ষণের পর ধর্ষিতাকে নানান ধরনের ভয়ভীতি প্রদর্শন করে রুমি বলেন, এই কথা কেউ জানলে ধর্ষিতা ও তার পরিবারের সদস্যদের সমস্যা হবে। পরবর্তীতে এনামুল হক রুমি কহিনুরকে বিয়ের প্রলোভন ও ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন সময়ে একাধিকবার ধর্ষণ করেন। সর্বশেষ ২০ অক্টোবর ২১ইং এনামুল হক রুমি ধর্ষিতার স্বামীর বাসায় তার স্বামীর অনুপস্থিতিতে ...

মঞ্জুরুল আলম রাজীবের নেতৃত্বে সাভারের ১১ টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদের বাছাই প্রক্রিয়া শুরু

ছবি
 মোঃ সোহাগ (সাভার)-মঞ্জুরুল আলম রাজীবের নেতৃত্বে সাভারের ১১ টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদের বাছাই প্রক্রিয়া শুরু। সাভারে প্রথমবারের মতো ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কেন্দ্রীয় নির্দেশনা এবং গঠনতন্ত্র যথাযথভাবে অনুসরণ করছে স্থানীয় আওয়ামী লীগ। সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের নেতৃত্বে ১১ টি ইউনিয়নের মনোনয়ন প্রস্তাবে গঠনতন্ত্র মেনে নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সাভার উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মঙ্গলবার সাভার উপজেলা পরিষদের মিলনায়তনে এই সভা সম্পন্ন হয়। বর্ধিত সভায় উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপি, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা এবং সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবসহ সরকার দলীয় নেতা-কর্মীরা।  সভায় সাভারের বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ অংশগ্রহন করেন। এসময় আসন্ন ৫ম ধাপের ইউপি নির্বাচনে সাভার উপজেলার নিজ নিজ ই...

কুমিল্লায় জানাজা ছাড়াই বন্দুকযুদ্ধে' নিহত ২ জনের দাফন সম্পন্ন

ছবি
 কুমিল্লা প্রতিনিধি :- কুমিল্লায় কাউন্সিলর সোহেল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাব্বির ও সাজন গত সোমবার (২৯ নভেম্বর) রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে পুলিশ পরিবারের কাছে লাশ হস্তান্তর করলে তাদের জানাজায় আসেনি কোনো এলাকাবাসী। অবশেষে জানাজা ছাড়াই তাদের দাফন করতে হয়েছে। নিহতরা হলেন, নগরীর সুজানগর এলাকার রফিক মিয়ার ছেলে সাব্বির হোসেন (২৮) ও সংরাইশ এলাকার কাকন মিয়ার ছেলে সাজন (৩২)। পুলিশের বিভিন্ন সূত্রে জানা যায়  জানায়, বিকেলে সাব্বির ও সাজনের লাশ তাদের এলাকায় নিয়ে গেলে সমস্যা হতে পারে এই আশঙ্কায় নগরীর টিক্কারচর কবরস্থানে তাদের দাফনের প্রস্তুতি নেয়া হয়। মাগরিবের নামাজের পর ১৫-২০ মিনিট অপেক্ষা করে কোনো হুজুর তাদের জানাজা দিতে রাজি না হওয়ায় পরে জানাজা ছাড়াই বাদ মাগরিব তাদের মরদেহ দাফন করা হয়। এ সময় দুই পরিবারের সীমিত সংখ্যক সদস্যকে কবরস্থানে প্রবেশের অনুমতি দেয়া হয়। এ বিষয়ে চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক কায়সার হামিদ বলেন, নিহতদের দাফনের সময় এলাকাবাসী সমস্যা করতে পারে এই আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। অনেকক্ষণ অপ...

রাজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকা হতে ০২ জন অপহরনকারী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

ছবি
 মিরপুর (ঢাকা) রাজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকা হতে ০২ জন অপহরনকারী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪। এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। জঙ্গীবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং অন্যান্য অপরাধের পাশাপাশি এসব ঘৃণিত অপহরনকারী চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা সচেষ্ট। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত ২৯ নভেম্বর ২০২১ তারিখ রাত আনুমানিক ০৮.০০ ঘটিকার সময় সাভার থানাধীন বলিয়াপুর এলাকা হতে ভিকটিমকে ধৃত আসামীদ্বয়সহ অজ্ঞাতনামা ১৫/২০ জন মিলে অপহরন করে নিয়ে যায়। তারা মুক্তিপন হিসেবে ভিকটিমের স্ত্রীর কাছে ২ লক্ষ টাকা দাবি করে। ভিকটিমের স্ত্রী টাকা দিতে দেরি হওয়ায় ভিকটিমকে আটক রাখিয়া ব্যাপক ভাবে মারপিট করিয়া গুরুতর রক্তাক্ত জখম করে। এমনকি তাকে প্রানে মেরে ফেলবে বলে হুমকি দেয়। পরবর্তীতে ভিকটিমের স্ত্রী টাকা নিয়ে হাজির হলে তাকে ৩০ নভেম্বর ২০২১ তারিখ রাত অনুমান ০২.৩০ ঘটিকার সময় ছেড়ে দেয়। অতপর সমুদয় বি...

বান্দরবানের সর্বস্তরের ছাত্র সমাজ হাফ ভাড়া দাবি করে মানববন্ধন কর্মসূচি পালিত

ছবি
সেলিম বান্দরবান প্রতিনিধিঃ চট্টগ্রাম,কেরানিহাট,বান্দরবানের সকল ছাত্র- ছাত্রীদের জন্য পরিবহন ভাড়া হাফ করার দাবিতে মানববন্ধন, গণসাক্ষর এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচির আয়োজন করেছে বান্দরবানের সকল স্তরের ছাত্রসমাজ। মঙ্গলবার(৩০ নভেম্বর ২০২১) বান্দরবান প্রেস ক্লাবস্থ মুক্ত মঞ্চের সামনে এই মানববন্ধনটি করা হয়। এই সময় মানববন্ধনে বিভিন্ন সরকারী স্কুল,কলেজ,পাবলিক বিশ্ববিদ্যালয়,প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলো। মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীদের একটাই দাবী তাদের থেকে যেনো হাফ ভাড়া নেয়া হয়।শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলে,"মানববন্ধনের আগে আমরা বান্দরবান বাস মালিক সমিতির সাথে আমাদের দাবী নিয়ে কথা বলেছি।তবে আমরা তাদের থেকে আশানুরূপ কোন মতামত পায়নি এবং যার কারণে আমরা সবাই আজ মানববন্ধনে একত্রিত "। পাহাড়ী এই জেলা বান্দরবান থেকে চট্টগ্রাম, কেরানিহাট, চন্দনাইশ এবং পটিয়ার বিভিন্ন স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে প্রতিদিন প্রায় শতাধিক শিক্ষার্থীর যাতায়াত।একেতো অনেক টাকা খরচ করে বাইরের কলেজ আর বিশ্ববিদ্যালয় গুলোতে গিয়ে পড়ালেখা করতে হয় এ...

সাভারের চাঞ্চল্যকর সোহেল হত্যা মামলার আসামি দিনাজপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪

ছবি
 মোঃ সোহাগ হোসেন(সাভার):-ঢাকার সাভারে চাঞ্চল্যকর সোহেল হোসেন হত্যা মামলার প্রধান আসামি মানিক মোল্লা কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪) এর একটি দল। সোমবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার বিরামপুর এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মানিক মোল্লা রাজবাড়ী জেলার বাসিন্দা। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব-৪। র‌্যাব-৪ জানায়, পূর্ব শত্রুতার জেরে গত ২০ নভেম্বর সন্ধ্যা অনুমান ৭ টার দিকে গ্রেফতার মানিক মোল্লাসহ পলাতক অন্যান্য আসামিরা ভিকটিম সোহেল হোসেনকে বাসা হতে ডেকে এনে সাভার পৌর এলাকার (৮নং ওয়ার্ড) ডেল্টার মোড় সংলগ্ন একটি গ্যারেজের সামনে ফেলে এলোপাথারি ভাবে মারধর করে। এক পর্যায়ে আসামিরা ভিকটিমকে জাপটে ধরে ধারালো অস্ত্র দিয়ে নাভির নিচে সজোরে আঘাত করে পেটের ভুরি ক্ষতবিক্ষত করে এবং ভিকটিমের ভুরি বের হয়ে যায়। পরবর্তীতে ভিকটিমকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকি...

রাজধানীর মিরপুর হতে ১০০ কেজি গাঁজাসহ ০৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব -৪

ছবি
মিরপুর (ঢাকা) রাজধানীর মিরপুর হতে ১০০ কেজি গাঁজাসহ  চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। খুন, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতার এবং জঙ্গীবাদের মত ঘৃণ্যতম অপরাধ নির্মূল ও রহস্য উৎঘাটনের পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাব মাদক বিরোধী অভিযান জোরদার করেছে। এ ধরণের সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা তৎপর।  এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০ নভেম্বর ২০২১ তারিখ সকাল ১৪.৩০ ঘটিকার সময় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল মিরপুর মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে *প্রায় চল্লিশ লক্ষ টাকা মূল্যমানের ১০০ কেজি গাঁজা* এবং ০৬ টি মোবাইলসহ নিম্নোক্ত ০৪ জন মাদক কারবারি’কে গ্রেফতার করতে সমর্থ হয় :   মোঃ শাহজাহান মিয়া (৩০), জেলাঃ হবিগঞ্জ, মোঃ রমজান মিয়া (২৮), জে...

রাজধানীতে বাস চাপায় আবারো শিক্ষার্থী নিহত,উত্তেজিত জনতার বাসে অগ্নিসংযোগ

ছবি
 মহানগর প্রতিনিধি :- রাজধানীর রামপুরায় বাস চাপায় আবারো শিক্ষার্থী নিহত,উত্তেজিত জনতার বাসে অগ্নিসংযোগ   রাজধানীর রামপুরায় বাসচাপায় এক শিক্ষার্থী মারা গেছে। এ মৃত্যুকে কেন্দ্র করে ঘটনাস্থলে জড়ো হয়ে সড়ক অবরোধ করেছে উত্তেজিত জনতা। তারা কয়েকটি বাসে আগুন দিয়েছে।   সোমবার রাত সাড়ে দশটার দিকে রামপুরা বাজারের সামনে এ ঘটনা ঘটে। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বাসচাপায় রামপুরা বাজারের সামনে একজন নিহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করেছে। স্থানীয়রা জানিয়েছে, গ্রিন অনাবিল পরিবহনের একটি বাসের চাপায় ওই শিক্ষার্থী মারা যান। এর পরপরই জনতা বাস আটকে ভাংচুর ও অগ্নিসংযোগ শুরু করে। নিহত শিক্ষার্থীর নাম মাঈনুদ্দীন। সে স্থানীয় একরামুন্নেসা স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। জানা গেছে, অন্তত নয়টি বাসে আগুন দেওয়া হয়েছে।

কুমিল্লার কাউন্সিলর সোহেল হত্যা মামলা দুই আসামি বন্দুকযুদ্ধে নিহত

ছবি
  কুমিল্লা প্রতিনিধি :- কাউন্সিলর সোহেল হত্যা মামলা দুই আসামি বন্দুকযুদ্ধে নিহত  কুমিল্লায় প্রকাশ্যে গুলি করে কাউন্সিলর সোহেল ও ওয়ার্ড শ্রমিক লীগ সভাপতি হরিপদ সাহা হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি সাব্বির হোসেন ও সাজন পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সোমবার (২৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টায় নগরীর গোমতী নদীর বেড়িবাঁধ এলাকায় পুলিশের সাথে একদল সন্ত্রাসীর গুলিবিনিময় হয়। এসময় গুলিবিদ্ধ সাব্বির হোসেন ও সাজনকে পাঠানো হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশের তিন সদস্যও আহত হয়েছেন বলে দাবি করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, পাইপ গান, পিস্তলের অব্যবহৃত গুলি ও কার্তুজ উদ্ধারের কথা জানিয়েছে তারা। ২২ নভেম্বর বিকেলে কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও হরিপদ সাহাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এসময় সোহেলসহ পাঁচজন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় নিহত কাউন্সিলর সোহেলের ভাই সৈয়দ রুমন কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পোশাক শ্রমিক স্বামী কে ঘুমন্ত অবস্থায় গরম তেলে ঝলসে দেওয়ায় স্ত্রী গ্রেফতার

ছবি
 মোঃ সোহাগ,(সাভার) ঢাকার সাভারে দাম্পত্য কলহের জেরে ঘুমন্ত স্বামীকে গরম তেলে ঝলসে দেয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এঘটনায় অভিযুক্ত স্ত্রী ফরিদা বেগমকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগীকে স্বামীকে উদ্ধার করে গাজীপুরের শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল বিশেষায়িত হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আজ রবিবার দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েত পুরের নতুনপাড়া এলাকা থেকে পুলিশ অভিযুক্ত গৃহবধূকে আটক করে। গত শুক্রবার হেমায়েতপুরের নতুনপাড়া এলাকার মুক্তার আলীর ভাড়া বাড়িতে স্বামীকে গরম তেলে ঝলসে দেন স্ত্রী ফরিদা বেগম। জানা গেছে, ভুক্তভোগী স্বামী আমিনুর ইসলাম (৩০) ঠাকুরগাঁও জেলার বালিয়া ডাঙ্গা থানার বারসা গ্রামের হাকিম উদ্দিনের ছেলে এবং অভিযুক্ত স্ত্রী ফরিদা বেগম রাজবাড়ী জেলার পাংশা থান্র হরিনাডাঙ্গা গ্রামের বাসিন্দা। তারা উভয়ই স্থানীয় আলাদা দু’টি পোশাক কারখানার শ্রমিক। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হেমায়েতপুর ট্যানির পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুজন শিকদার বলেন, দাম্পত্য কলহের জের ধরে ওই দিন দুপুরে স্ত্রী ফরিদা তার স্বামীর শরীর ও মুখ গরম তেলে ঝলসে দেন। এতে গুরুতর দগ্ধ হলে স্ত্রী ফরিদা তাক...

নীলফামারীতে মুজিববর্ষ উপলক্ষে দাবালীগ খেলা শুরু হতে যাচ্ছে

ছবি
আবেদীন হক নীলফামারী প্রতিনিধিঃ  নীলফামারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দাবা লিগ শুরু হয়েছে। এই খেলায় জেলার আটটি ক্লাব অংশগ্রহণ করেন। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে দাবা লিগের ভার্চ্যুয়ালী উদ্বোধন করেন নীলফামারী-২ সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।  উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন-জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম,পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমুখ।  দাবা উপ-কমিটির আহবায়ক আসলাম হায়াতের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন।  জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বলেন, ‘জেলার আটটি ক্লাবের ৩২ জন খেলোয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। আগামী ২৩ নভেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।’  অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো ডিমলা স্পোর্টস একাডেমি, এসসিসি সৈয়দপুর, অরুন উদয় ক্লাব নীলফামারী, ধী...

মিরপুর থেকে বিপুল পরিমান জাল নোট সহ ০৪ জন কে আটক করছে র‍্যাব -৪

ছবি
 মিরপুর (ঢাক):-ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানাধীন মিরপুর-১০ এলাকা হতে বিপুল পরিমানের জাল নোট সহ ০৪ জন গ্রেফতার সাম্প্রতিককালে প্রতারণার নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ জনগনকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর পেশাদার প্রতারক চক্র। এরই পাশাপাশি একদল জাল টাকার ব্যবসায়ী প্রচুর পরিমানে জাল নোট প্রস্তুত করে ব্যবসা করার মাধ্যমে সাধারণ জনগনকে প্রতারিত করে আসছে। ধর্ষণ, জঙ্গিবাদ, মাদকসহ অন্যান্য সকল ধরণের অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি সাম্প্রতিক সময়ে এসব প্রতারক চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ইং ২৮/১১/২০২১ তারিখ রাত ২০.৩০ ঘটিকার সময় ডিএমপি ঢাকার মিরপুর মডেল থানাধীন মিরপুর-১০ এলাকায় অভিযান পরিচালনা করে ২৮,৫৩,০০০/- মূল্য মানের জাল নোট  ও নগদ ৭০,৮৯০/- টাকা সহ  নিন্মোক্ত ০৪ জন আসামীকে গ্রেফতার করতে সমর্থ হয়ঃ ক। মোঃ আল আমিন হোসেন (২৫), জেলা- পটুয়াখালী খ। মোঃ বাদশা (৪০), জেলা- পটুয়াখালী গ।  ...

সাভারের আশুলিয়া থেকে ০১ জন ধর্ষককে গ্রেফতার করেছে র‍্যাব -৪

ছবি
 মোঃ সোহাগ( সাভার) ১৪/০৪/২০২১ তারিখে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বসুন্ধরা আবাসিক নতুনবাজার এলাকায় এক অপ্রাপ্তবয়স্ক মেয়েকে ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনার প্রেক্ষিতে মেয়েটির পিতা গত ১৬/১১/২০২১ তারিখে র‍্যাব-৪ এর কাছে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে র‍্যাব-৪ এর একটি গোয়েন্দা দল আসামীকে গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও স্থানীয় সোর্সের মাধ্যমে জানা যায় যে, আসামী আশুলিয়া থানাধীন এলাকায় অবস্থান করছে। এরই ধারাবাহিকতায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ একটি আভিযানিক দল অদ্য ২৯ নভেম্বর ২০২১ তারিখ ০৯.৩০ ঘটিকার সময় আশুলিয়া থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা হতে অভিযান পরিচালনা করে নিন্মোক্ত ০১ জন ধর্ষক’কে গ্রেফতার করে।  আশরাফুল ইসলাম আরিফ (২২), জেলা- জামালপুর।  ভিকটিমের পিতার অভিযোগ এবং স্থানীয় তদন্ত জানা যায়, ভিকটিম আশুলিয়ার স্থানীয় একটি স্কুলে ৮ম শ্রেণীতে অধ্যয়ণরত। ভিকটিম এর সাথে সামাজিক যোগাযোগের মাধ্যমে ধৃত আসামী আশরাফুল ইসলাম আরিফ (২৬) এর সাথে পরিচয়ের সূত্র ধরে এক পর্যায়ে প্রেমের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে ধৃত আসামী ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে কাজী অফিসে নেয়ার কথ...

রাজধানীর তুরাগ থেকে গাড়ী চোর চক্রের দুইজনকে আটক করছে র‍্যাব ৪

ছবি
 তুরাগ প্রতিনিধি:-রাজধানী ঢাকার তুরাগ থানাধীন এলাকা হতে সংঘবদ্ধ গাড়ি চোরাকারবারী চক্রের ০২ সদস্য’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪ঃ চোরাইকৃত ০১ টি পিকআপ উদ্ধার। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ঢাকা মহানগরীর একটি গাড়ি চোর চক্র দীর্ঘদিন যাবৎ গাড়ি চুরি করে গাড়ীর মালিকদের নিকট হতে মোটা অংকের টাকা দাবী করতঃ অন্যথায় গাড়ীর প্রয়োজনীয় যন্ত্রাংশ অবৈধভাবে খুচরা মূল্য বিক্রয় করে দিত। এরই প্রেক্ষিতে ইং ২৮/১১/২০২১ তারিখ ভিকটিম র‌্যাব-৪ বরাবর তার গাড়ী চুরি যাওয়ার বিষয়ে একটি অভিযোগ দায়ের করলে র‌্যাব-৪ উক্ত অভিযোগটি আমলে নিয়ে ছায়াতদন্ত করে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ইং ২৮/১১/২...

মির্জাগঞ্জে ৬টি ইউনিয়ন নির্বাচনে নৌকা ৪, বিদ্রোহী ১, স্বতন্ত্র ১ বিজয়ী

ছবি
মোঃ সুজন সিকদার  মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মির্জাগঞ্জের ৬টি ইউনিয়ন পরিচষদে নির্বাচন সম্পন্ন হয়েছে এর মধ্য আ’লীগ মনোনীত চেয়ারম্যান পদে নৌকা প্রর্তিকে বিজয়ী হয়েছেন চার জন আ’লীগের বিদ্রোহী একজন স্বতন্ত্র একজন। নির্বাচিতরা হলেন-মাধবখালী ইউনিয়নের কাজী মিজানুর রহমান (নৌকা-৪৫৯৫), মির্জাগঞ্জ ইউনিয়নের আবুল বশার নাশির (আনারস-৬৯৩০), আমড়াগাছিয়া ইউনিয়নের সুলতান আহমেদ (নৌকা-৫৮৫৭), দেউলি সুবিদখালী ইউনিয়নের মোহাম্মদ আনোয়ার হোসেন খান (নৌকা-৮৩৪১), মোঃ শহিদুল্লাহ (সানু) (আনারস-৫৩২১ রবিবার (২৮ নভেম্বর) রাতে মির্জাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শাহাদৎ হোসেন বেসরকারী ভাবে এ ফলা ফল ঘোষনা করেন। এছাড়া কাকড়াবুনিয়া ইউনিয়নে আ’লীগ মনোনিত প্রার্থী মাহাবুব আলম স্বপন বিনা প্রতিদ্বন্ধীতায় জয় লাভ করে।

গল্পঃতাঁর অবহেলাও কেন ভালোবাসা হয়ে যায়

ছবি
নাজমুজ সাকিব তুফানঃ- পৃথিবীতে 'প্রিয়' বলতে একটি শব্দ রয়েছে। মাত্র দুটি অক্ষর দিয়ে গঠিত শব্দটি।কিন্তু শব্দটি খুব ছোট্ট হলেও এর অর্থের একটি বিস্ময়কর ব্যাপকতা রয়েছে বটে। প্রতিটি মানুষের একটি আত্মা রয়েছে। কোনো আত্মা অমরত্বের অধিকারী নয়।আত্মা মরণশীল। কিন্তু, মরণশীল হলেও ক্ষণিকের এই পৃথিবীতে জীবীকা নির্বাহ করতে হয় সকলকেই। আর অবশ্যই জীবন বয়ে চলে প্রেমের এক মহাসাগরীয় সীমানার ওপর দিয়ে ভাসমান অবস্থার মধ্য দিয়ে। প্রতিটি মানুষের ভিতরে একটি হৃদয় বা অন্তর রয়েছে। এটিকে মন ও বলা হয়।আর একটি মন অবশ্যই কখনো একা টিকে থাকতে পারে না। একটি মনের টিকে থাকার জন্য প্রয়োজন অপর একটি মনের সাথে ভাবের আদান-প্রদান।ভাব বিনিময় করার মধ্যে একটা অনুভূতি কাজ করে। অতএব, বোঝা যাচ্ছে প্রত্যেকটি মন বা আত্মা বা হৃদয় বা অন্তর অথবা মানুষ পরস্পর নির্ভরশীল।কোনো আত্মাই একাকিত্বের মধ্য দিয়ে বাঁচতে পারে না। এটা সৃষ্টিগত দিক থেকে অথবা প্রাকৃতিক দিক থেকেই একটি স্বাভাবিক আচার বা রীতি।  যাইহোক বন্ধুগণ,এখন আমি এখন আজকের মূল আলোচনার দিকে ধাবিত হবো।আর বিষয়টি হচ্ছে শিরোনামে বলা হয়েছে, "তাঁর অবহেলাও কেন ভালোবাসা হয়ে যায়"। আসলে...

শরণখোলায় অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণ শুরু,,,,,,,

ছবি
মোঃ মোশাররফ হোসেন মনির  ( বাগেরহাট) শরণখোলা প্রতিনিধি  বাগেরহাট জেলা শরণখোলা উপজেলার গরীব, দুঃস্থ ও অসহায় নারীদের স্বাবলম্বী করতে আজ ২৮/১১/২১ তারিখ (রোববার) সকাল ১০ টায় উপজেলা প্রানী সম্পদ অফিসে এক মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণের শুভ  উদ্বোধন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোকের আয়োজনে, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন ৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আজমল হোসেন মুক্তা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক পরিষদের শাখা ব্যবস্হাপক মোঃ আব্দুল খালেক শেখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন,৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জালাল আহম্মেদ রুমি ও সাংবাদিক শাহীন হাওলাদার প্রমুখ। ইউরোপিয়ন ইউনিয়ন ও পিকেএসএফ এর অর্থায়ন ও সহযোগিতায়, পাথওয়েজ টু প্রসপারিট ফর এক্সট্রিমলি পুওর পিপল(পিপিইপিপি)-ইইউ প্রকল্পের আওতায় উপজেলার ২৫ জন নারীকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে একমাস ব্যাপী এই সেলাই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

ইয়ারপুর ৬নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হাজী শহিদুল ইসলাম মোল্লার নির্বাচনী প্রচারনায় জনতার ঢল

ছবি
 মোঃ সোহাগ(আশুলিয়া) ইয়ারপুর ৬নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হাজী শহিদুল ইসলাম মোল্লার নির্বাচনী প্রচারনায় জনতার ঢল। আজ রবিবার রাত্র ৮ ঘটিকায় কার  সাভারের আশুলিয়া নিশ্চিন্তপুর অনেষ্বা গলি রোড হাজী মোঃ শহিদুল ইসলাম মোল্লাকে একক প্রার্থী ঘোষণা করেন সম্মিলিত এলাকাবাসী। এসময় একই সাথে হাজী মোঃ শহিদুল ইসলাম মোল্লার ৫ম  নির্বাচনী প্রচারণার অফিসের উদ্বোধন করা হয়,এসময় নির্বাচনের প্রচারনায় জনতার ঢল দেখা যায়  । এ সময় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কচিম উদ্দিন মন্ডল ।সভাপতির বক্তব্যে তিনি বলেন নিশ্চিন্তপুর এলাকায় আমরা আর কোন দ্বিতীয় প্রার্থী চাইনা হাজী শহিদুল ইসলাম মোল্লা আমাদের এলাকার সন্তান আমরা তাকে সম্মিলিতভাবে মেম্বার পদে নির্বাচিত করে নিশ্চিন্তপুর এলাকায় আত্মসম্মান সম্মুন্বত রাখার চেষ্টা করবো,এবং এলাকার উন্নয়নমুখি যে কাজ গুলি বাকি আছে সে কাজগুলি তার দ্বারা হবে প্রয়োজনে ব্যক্তি উদ্যোগে উন্নয়নমুখি সব কাজ সম্পন্ন করা হবে,আপনার ইতিমধ্যে দেখেছেন তার জনপ্রিয়তা সকলের নজড়ে এসেছে।যে কোন মূল্যে হাজী শহিদুল মোল্লা কে প্রতিনিধি বানাতে হবে নিশ্চিন্তপুর থেকে একক প্রার্থী হিসেবে। এসময...

মেয়ে ধর্ষন চেষ্টার অভিযোগে সৎ বাবা গ্রেফতার

ছবি
  গাজিপুর প্রতিনিধি:-সৎ মেয়েকে ধর্ষন চেষ্টা, বাবা গ্রেফতার   সদর উপজেলায় মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সৎ বাবা বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেছেন মা। শনিবার দুপুরে সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর পশ্চিম ডগরী এলাকা থেকে বাবা নুরুল ইসলামকে(৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ। নুরুল ইসলাম পাবনার চাটমোহর থানার জগতলা গ্রামের মৃত কাদের মোল্লার ছেলে। স্ত্রী-সন্তান নিয়ে স্থানীয় মোবারক হোসেন মুছল্লীর বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় তারা চাকরি করতেন। মামলা সূত্রে জানা যায়, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার এক হিন্দু নারী চার বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করে নুরুল ইসলামকে বিয়ে করেন। আগের সংসারের ১২ বছর বয়সী মেয়েও তাদের সাথে থাকে। তিনি মেয়েকে ভাড়া বাসায় রেখে পোশাক কারখানায় চাকরি করেন। মেয়ের মা ভাড়াটিয়া বাসায় রেখে কারখানার কর্মস্থলে চলে যায়। এই সুযোগে গত শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যার দিকে নুরুল ইসলাম মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এসময় মেয়েটি ডাক চিৎকার করলে বাড়ির মালিকের ছেলেসহ লোকজন ঘটনাস্থলে আসলে সৎ বাবা দ্রুত পালিয়ে যায়। পরে শনিবার এই ঘটনায় মেয...

সাভার থানাধীন তেঁতুলঝোড়া এলাকা হতে ০১ জন ধর্ষককে গ্রেফতার করেছে র‍্যাব

ছবি
 সাভার থানাধীন তেঁতুলঝোড়া এলাকা হতে ০১ জন ধর্ষককে গ্রেফতার করেছে র‌্যাব-৪। ভিকটিম ও ভিকটিমের স্বামী তারা নব্য বিবাহিত এবং তারা ঢাকা জেলার সাভার থানার তেঁতুলঝোড়া ইউনিয়নে একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। ভিকটিম পেশায় একজন গৃহিনী এবং তার স্বামী একজন রেস্টুরেন্ট কর্মী। রেস্টুরেন্টে কাজ করার জন্য গত ১০/১১/২০২১ তারিখে ভিকটিমকে একা বাসায় রেখে তার স্বামী কাজের জন্য রেস্টুরেন্টে যায়। ধর্ষক পেশায় একজন ডিস কর্মচারী। ধর্ষক রাশেদুজ্জামান মুন্না (২৯) গত ১০/১১/২০২১ তারিখ আনুমানিক বিকাল ০৪:০০ ঘটিকার সময় ডিসের লাইন মেরামতের উদ্দেশ্যে ভিকটিমের বাসায় যায়। তখন ভিকটিম আসামী রাশেদুজ্জামান মুন্নাকে বলে বাড়িতে আর কেউ নেই তাই পরে আসার জন্য বলে। প্রতিউত্তরে রাশেদুজ্জামান মুন্না জানায় তার অল্প কিছুক্ষণের ডিস লাইনের কাজ আছে। এরপর ভিকটিম গোসল করতে গেলে ধৃত আসামি রশেদুজ্জামান মুন্না তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে, রাশেদুজ্জামান মুন্না বিষয়টি কাউকে না জানানোর জন্য বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করত তাকে প্রানে মেরে  ফেলার হুমকি প্রদান করে। পরবর্তীতে ভিকটিমের স্বামী র‌্যাব-৪ এর নি...

স্থানীয় সুশীল সমাজ ও সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে পল্লীশ্রী'র মতবিনিময়

ছবি
আবেদীন হক - নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় স্থানীয় সুশীল সমাজ ও সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে পল্লশ্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(২৫ নভেম্বর)দুপুরে পল্লীশ্রী রিপ প্রকল্পের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি)ইবনুল আবেদীন।খগাখড়িবাড়ী ইউনিয়নের সভা প্রধান ছকিনা বেগমের সভাপতিত্বে ও রিপ প্রকল্পের উপজেলা ইউনিট ম্যানেজার বেগম নুর নাহারের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায় নিরু,নারী ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা,কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী,সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেসবাহুর রহমান মানিক,খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন,পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মণ,ডোমার-ডিমলা রিপ প্রকল্পের ভারপ্রাপ্ত ম্যানেজার শামসুল হক,গয়াবাড়ি ইউনিয়নের নারী দলের সভা প্রধান গিতা রানী রায়,বালাপাড়া ইউনিয়নের দলীয় উপদেষ্টা কল্যানী রানী রায়,স্বেচ্ছাসেবী মনিরা আক...

সুবিদখালী দুই মেম্বার প্রার্থী সমার্থকদের সংর্ঘষে পথচারী সহ আহত- ৮

ছবি
মোঃ সুজন সিকদার  মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি ইউপি নির্বাচনকে কেন্দ্র করে মির্জাগঞ্জ উপজেলার ৪ নং দেউলী সুবিদখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পথচারী সহ ৮ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে  ইউনিয়নের সুবিদখালী ব্রীজ ডালে এলাকায় এ সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর উভয়পক্ষ উপজেলা সাস্থ কেন্দ্র চিকিৎসাধীন অবস্থায় আছেন। খোঁজ নিয়ে জানা যায়, রাতে ১০ দিকে ২ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ কবির জোমাদ্দার ভোট চাইতে গেলে আরেক প্রার্থী ইসুফ খান দুজন সমর্থক তাদের নিষেধ করেন। এতে প্রার্থীর সাথে সমর্থকদের সাথে কথা কাটা কাটি হয় এক পর্যায় উভয় পক্ষের সমার্থকরা ক্ষিপ্ত হয়ে সংঘর্ষে হয়। মোঃ কবির  জোমাদ্দার এর কর্মী-সমর্থকরা জানতে পারলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। নাইড ডিউটি পুলিশ  সংঘর্ষ নিয়ন্ত্রণ না করতে পারায় থানায় ফোন দিলে ওসি মোঃ আনোয়ার হোসেন তালুকদার, পুলিশ ফোর্স নিয়ে এসে ঘটনাস্থলে নিয়ন্ত্রণ করেন।  আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মোঃ কবির জমাদ্দার কর্মী ৩ জন মোঃ ফারক জমাদ্দার (৪৫) মোঃ জালাল জোমাদ্দার (৩০) মোঃ নাইম...

নীলফামারীতে শুরু হয়েছে আগাম আলু তোলার উৎসব

ছবি
আবেদীন হক- নীলফামারী প্রতিনিধিঃ আশ্বিনা বৈরী আবহাওয়ার ঝুক্কি-ঝামেলা কাটিয়ে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষক চড়া আলুর বাজারে আগাম নতুন আলুর সুখবর এনেছেন। দেশের বাজারে এই প্রথম আগাম আলু উপহার দিতে ইতিমধ্য শুরু হয়েছে আলু উত্তোলনের উৎসব।চলতি বছর ৬ হাজার ৫শ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরেজমিনে দেখা যায়, উপজেলার বাহাগিলী ইউপি’র উঃ দুরাকুটি জয়নোনেরকোট গ্রামের কৃষক আনোয়ারুল ইসলাম ৪বিঘা ও একই এলাকার হাড়িবেচা পাড়া গ্রামের মমেনুর ২বিঘা জমির আগাম আলু উত্তোলন করেছেন। ফলন একটু কম হলেও চড়া দামে বিক্রি করে লাভবান হবেন এমনটাই আশা করছেন তারা।  এ সময় কৃষক আনোয়ারুল বলেন, বরাবরের মত চলতি বছর আমি, ৩৫বিঘা জমিতে আলু লাগিয়েছি। এর মধ্য ৪বিঘায় লাগানো ছিল আগাম জাতের আলু। ২০ সেপ্টেম্বর, ৫৫ থেকে ৬০ দিনে উত্তোলনযোগ্য সেভেন জাতে আলু লাগানোর পর ৬১দিনের মাথায় আলু তুললাম। জমিতে ৪০জন শ্রমিক কাজ করেছে। যা ৪বিঘায় ৩০ থেকে ৩৫বস্তা আলু হবে। আগাম হিসেবে ফলন কিছুটা কম হলেও ৮০ থেকে ১শ টাকা বাজারের আশায় তুলেছি। ওই দামে বিক্রি হলে লক্ষাধিক টাকা খরচবাদে দিগুন টাকা লাভ হবে।  অপর কৃষক মমেনুর জানা...