রাজধানীতে বাস চাপায় আবারো শিক্ষার্থী নিহত,উত্তেজিত জনতার বাসে অগ্নিসংযোগ

 মহানগর প্রতিনিধি :-

রাজধানীর রামপুরায় বাস চাপায় আবারো শিক্ষার্থী নিহত,উত্তেজিত জনতার বাসে অগ্নিসংযোগ


 

রাজধানীর রামপুরায় বাসচাপায় এক শিক্ষার্থী মারা গেছে। এ মৃত্যুকে কেন্দ্র করে ঘটনাস্থলে জড়ো হয়ে সড়ক অবরোধ করেছে উত্তেজিত জনতা। তারা কয়েকটি বাসে আগুন দিয়েছে।  


সোমবার রাত সাড়ে দশটার দিকে রামপুরা বাজারের সামনে এ ঘটনা ঘটে। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বাসচাপায় রামপুরা বাজারের সামনে একজন নিহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করেছে।

স্থানীয়রা জানিয়েছে, গ্রিন অনাবিল পরিবহনের একটি বাসের চাপায় ওই শিক্ষার্থী মারা যান। এর পরপরই জনতা বাস আটকে ভাংচুর ও অগ্নিসংযোগ শুরু করে। নিহত শিক্ষার্থীর নাম মাঈনুদ্দীন। সে স্থানীয় একরামুন্নেসা স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।

জানা গেছে, অন্তত নয়টি বাসে আগুন দেওয়া হয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গুলশানে লেনদেনের জেড়ে রেষ্টুরেন্টের ভিতর গোলাগুলি আহত-২, আটক -১

সাভারে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করতে না দেয়ায় মূল ফটক ভাংচুর করেছে দর্শনার্থীরা

রাজধানীর উত্তরখান থেকে প্রতারনার অভিযোগ ৭ জন কে গ্রেফতার করেছে র‍্যাব-১