পোস্টগুলি

১৯ বছর পেরিয়ে ২০ বছরে পদার্পণ বাংলাদেশ গার্মেন্টস ও শ্লিপ শ্রমিক ফেডারেশনের

ছবি
রাকিবুল ইসলাম সোহাগঃ বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।  গত ২ সেপ্টেম্বর ২০২২ ইং রোজ শুক্রবার সকাল  ১১ ঘটিকায়, মজিদপুর রোড, সাভার বাসস্ট্যান্ড, কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা  করেছেন সংগঠনের নেতাকর্মীরা ।  উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, ঢাকা মহানগরের সভাপতি ও গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব  বীর মুক্তিযোদ্ধা শ্রমিক নেতা আবুল হোসাইন।  অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম,এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট সুমাইয়া ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন ঠান্ডু, জাহাঙ্গীর মোল্লা, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং গাজীপুর মহানগর কমিটির সভাপতি,শফিউল আলম আরও উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম,পারভিন আক্তার,  লালন সহ অন্যান্য নেতৃবৃন্দ।  এস...

অপরিচিত মোবাইলে পরিচয়ে নগ্ন ভিডিও ধারন করে ব্লাকমেইল করে চাঁদাবাজির অভিযোগে ২ নারী সহ আটক ৬ প্রতারক

ছবি
মহানগর প্রতিনিধি(ঢাকা উত্তর)- সামাজিক যোগাযোগমাধ্যম ও অজ্ঞাত মোবাইল নম্বরে পরিচয়ের সূত্র ধরে অন্তরঙ্গ ছবি/ভিডিও ধারণ করে  ব্ল্যাকমেইলিং ও পর্ণোগ্রাফির মাধ্যমে অপহরণ ও চাঁদাবাজ চক্রের মূলহোতা ও ০২ জন নারীসহ মোট ০৬ জনকে গাজীপুর জেলার শ্রীপুর হতে গ্রেফতার করেছে র‌্যাব-১॥ ০১ জন ভিকটিম উদ্ধার। গত ২৯ আগষ্ট ২০২২ তারিখে আনুমানিক ১৯১৫ ঘটিকায় একজন ভুক্তভোগীর ভাই র‌্যাব-১, উত্তরা, ঢাকায় এসে অভিযোগ করে যে, অজ্ঞাত এক ব্যক্তি ভিকটিমকে কৌশলে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে ভিকটিমকে আটক রেখে মারধর করে তার কাছে থাকা সব কিছু ছিনিয়ে নেয় এবং তার মুক্তির জন্য ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা চাঁদা দাবী করে। ভিকটিম এর ভাই নিরুপায় হয়ে এতদ্সংক্রান্তে র‌্যাব-১ এর নিকট একটি লিখিত অভিযোগ করে আইনগত সহায়তা কামনা করেন। এ অভিযোগের প্রেক্ষিতে বর্ণিত ঘটনার সাথে জড়িত অপরাধীকে আইনের আওতায় আনতে র‌্যাব-১ ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।  এরই ধারাবাহিকতায় গত ২৯ আগস্ট ২০২২ তারিখ আনুমানিক ২১৩০ ঘটিকায় র‌্যাব-১ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন মুলাইদ মধ্...

ব্রাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আত্মহত্যা প্রচোরনা মামমলায় পলাতক বাবাকে গ্রেফতার করেছে র‍্যাব

ছবি
মহানগর প্রতিনিধি- রাজধানীর দক্ষিণখানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত সানজানার আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিযুক্ত বাবা মোঃ শাহিন ইসলাম’কে ময়মনসিংহ জেলার গফরগাঁও হতে গ্রেফতার করেছে র‌্যাব। গত ২৭ আগস্ট ২০২২ তারিখ আনুমানিক ১২৩০ ঘটিকায় ভিকটিম সানজানা (২১) নিজ বাসার ১০ তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। ভিকটিম সানজানা ব্র্যাক ইউনিভার্সিটির অত্যান্ত মেধাবী ছাত্রী ছিল। ঘটনার পরপরই পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে আত্মহত্যার বিষয়ে তদন্ত শুরু করে। এসংক্রান্তে ভিকটিমের মাতা উম্মে সালমা@মনি (৪৪) বাদী হয়ে দক্ষিণখান থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা রুজু করেন, যার নং ডিএমপি, ঢাকার দক্ষিণখান থানা মামলা নং-৫৮, তারিখ ২৮/০৮/২০২২ ইং, ধারাঃ ৩০৬ পেনাল কোড। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় ব্যাপক প্রচার পায়। পরবর্তীতে আত্মহত্যার প্ররোচনাকারী আসামী শাহিন ইসলাম (৪৯)’কে গ্রেফতারের জন্য র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় র‌্যাব-১ নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় অদ্য ৩১ আগস্ট ২০২২ তারিখ আনুমানিক ১২৫৫ ঘটিকায় র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক ...

আশুলিয়া ঘোষবাগে ৪ বছরের শিশু ধর্ষন মামলার আসামী সিরাজ কে গ্রেফতার করেছে র‍্যাব-৪

ছবি
রাকিবুল ইসলাম সোহাগঃ -ঢাকা জেলার আশুলিয়ার চাঞ্চল্যকর ০৪ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামী মোঃ সিরাজ ভূঁইয়া (৫৫)’কে নরসিংদী জেলার পলাশ থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪।  এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল অদ্য ৩১ আগষ্ট ২০২২ তারিখ রাত ০০.৩০ ঘটিকার সময় নরসিংদী জেলার পলাশ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে আশুলিয়ার চাঞ্চল্যকর ০৪ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামী মোঃ সিরাজ ভূঁইয়া (৫৫)’কে গ্রেফতার করতে সমর্থ হয়।  ঘটনার বিবরণ ও গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ঘোষবাক এলাকার জামাল ভূঁইয়ার বাড়ীর ভাড়াটিয়া দম্পতির ভিকটিম শিশু কন্যা পিতা-মাতার অনুপস্থিতিতে বাড়ীর গেটের সামনে খেলাধুলা করার সময় বাড়ীর পাশে গ্যাস সিলিন্ডার দোকানের বিক্রেতা আসামী মোঃ সিরাজ ভুঁইয়া (৫৫) শিশু ভিকটিম’কে চকলেট খাওয়ার কথা বলে আসামীর আবাসস্থলের পেছনের জঙ্গলে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরবর্তীতে ভিকটিমের চিৎকারে আশেপাশের লোকজন উপস্থিত হয়ে ভিকটিম’কে উদ্ধার করে এবং তাৎক্ষনিকভাবে আসামী ঘটনাস্থল হতে পালিয়ে আত্মগোপনে চল...

আশুলিয়া ও ধামরাই থেকে অটোরিক্সা ছিনতাই চক্রের তিন সদস্য কে আটক করেছে র‍্যাব-৪

ছবি
 রাকিবুল ইসলাম সোহাগ :-র‌্যাব-৪ এর অভিযানে ঢাকা জেলার ধামরাই ও আশুলিয়া এলাকায় অটোরিক্সা ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ০৩ জন আসামী গ্রেফতার। গত ১২ আগষ্ট ২০২২ তারিখ সন্ধ্যা ০৭.৩০ ঘটিকায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জানা যায় যে, ঢাকা জেলার ধামরাই থানাধীন এলাকায় কিছু অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে গিয়ে একজন অটোরিক্সা ছিনতাইকারীকে হেফাজতে নেয়ার পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে জানা যায় যে, সে অটোরিক্সা ছিনতাইকারী চক্রের একজন সক্রিয় সদস্য এবং তার সাথে অন্যান্য আরো সদস্য রয়েছে। উক্ত তথ্যের ভিত্তিতে আশুলিয়া থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকৃত ০২ টি অটোরিক্সাসহ উক্ত সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ নিম্নোক্ত ০৩ জন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ) রাজু (৩০), জেলাঃ ঢাকা) মোঃ বদু (৩৬), জেলাঃ কুষ্টিয়া।মোঃ আরিফ হোসেন বেপারী (৩৮), জেলাঃ ঢাকা।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা উক্ত ছিনতাইয়ের বিষয়ে সত্যতা স্বীকার করে। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা পলাতক অজ্ঞাতনামা আরো ৮/১০ জন সহচরদের সহযোগীতায় ঢাকাসহ আশেপাশের জে...

ধামরাইয়ের আলোচিত সামিনা হত্যার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী দুইজন কে গ্রেফতার করেছে র‍্যাব-৪

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :-ঢাকা জেলার ধামরাইয়ের চাঞ্চল্যকর সামিনা হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী আঃ রহিম এবং রোকেয়া’কে চাঁদপুর জেলা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ অগাস্ট ২০২২ র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল ঢাকা জেলার ধামরাইয়ের চাঞ্চল্যকর নির্মমভাবে আগুনে পুড়িয়ে গৃহবধু সামিনা হত্যা মামলায় দীর্ঘ ১৭ বছর ধরে পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী আঃ রহিম (৬৪) এবং রোকেয়া (৫০)’কে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানাধীন নারায়নপুর গ্রামে অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সমর্থ হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে, গত ২০০৩ সালে সাভারের কাউন্দিয়া নিবাসী ভিকটিম সামিনা (১৮) এর সাথে সাভারের বক্তারপুরের গ্রেফতারকৃত আসামী রোকেয়ার ছোট ভাই মামলার মূল আসামী জাফরের পারিবারিকভাবে বিয়ে সুসম্পন্ন হয়। বিয়ের সময় কন্যা পক্ষ সাধ্য অনুযায়ী নগদ টাকা পয়সা, আসবাসপত্র এবং ইলেক্ট্রনিক্স সামগ্রী প্রদান করে। কিন্তু অত্যান্ত লোভী, ধুর্ত, উগ্র এবং বদমেজাজী ভিকটিমের স্বামী জাফর বিয়ের পর হতেই যৌতুকের টাকার জন্য গৃহবধূকে নানাভাবে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন কর...

ধামরাইয়রে চাঞ্চল্যকর আমিনুর হত্যার মূল আসামী ২ জন কে গ্রেফতার করেছে র‍্যাব-৪

ছবি
  রাকিবুল ইসলাম সোহাগ :-ঢাকা জেলার ধামরাইয়ের চাঞ্চল্যকর আমিনুর হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী শিবলু ও রাসেল’কে গ্রেফতার করেছে র‍্যাব-৪। গত ১৭ আগস্ট ২০২২ ইং তারিখ দুপুর ০১.০০ ঘটিকার সময় ঢাকা জেলার ধামরাই থানাধীন নান্নার উপজেলার কান্দাকাউলি এলাকার পশ্চিম পাশের ধানক্ষেতে একটি রক্তাক্ত কাটা জখমসহ অজ্ঞাত যুবকের লাশ দেখতে পাওয়া যায়। পরবর্তীতে এলাকাবাসীর মাধ্যমে  স্থানীয় থানা-পুলিশ উক্ত লাশ উদ্ধার করলে দেখা যায়, নিহতের ডান পায়ের নিচে মাংস নেই এবং হাড় বেড়িয়ে গেছে। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তৎক্ষণাৎ লাশটির বিস্তারিত পরিচয় না পাওয়া গেলেও এলাকাবাসী ও স্থানীয় পুলিশের সহায়তায় জানা যায় যে, নিহত আমিরুল ইসলাম সাভারের গেন্ডা টিয়াবাড়ি এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে। পরবর্তীতে এসংক্রান্তে ভিকটিম আমিনুর ইসলাম এর মা আমেনা বেগম বাদী হয়ে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করলে ঘটনাটি প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়াসহ এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয় যার ফলশ্রুতিতে র‍্যাব-৪ এর একটি গোয়েন্দা দল পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় ২৬ ...

দিনের বেলা সাংবাদিক রাতের বেলা মাদক ব্যবসায়ী ইয়াবাসহ দুই কথিত সাংবাদিক গ্রেপ্তার

ছবি
কাশেমপুর প্রতিনিধি রিয়াজুল ইসলাম :-সাংবাদিক বলতেই জাতির বিবেক। সমাজের চতুর্থ স্তম্ভ বলেই সকলেই মনে করেন,তারই ধারাবাহিকতায় সাংবাদিকতা মহান পেশাকে অনেকেই বেছে নেয় শুধুমাত্র একটু আত্মসম্মান আত্মমর্যাদাবোধের ওপর বিশ্বাস তৈরি করতে।সেই মহান পেশাকে কলুষিত করছে অপসাংবাদিকতার মত কিছু কথিত সাংবাদিকেরা ঠিক তেমনি গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন দুই কথিত সাংবাদিক যারা দিনের বেলায় সাংবাদিকতা করে রাতের বেলায় মাদক পাচার করে। বিশ্বস্ত সূত্রে জানা যায় এসকল সাংবাদিকেরা মাদকের বিরুদ্ধে সারাদিন লেখালেখি করে নিজেরাই মাদক কারবারের সাথে জড়িত। সাংবাদিকতার মহান পেশাকে বেছে নিয়ে মাদক ব্যবসা চালাতো তারা। গ্রেপ্তারকৃত কথিত সাংবাদিকের নাম  প্রিন্স (৩০) সে আরামবাগ এলাকার রতন মিয়ার সন্তান তিনি news24bd(অনলাইন)  টিভির কথিত সাংবাদিক অন্যজন তারই সহযোগী টুটুল  গত ১১ই আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোনাবাড়ি আমবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত প্রিন্স গণফ্রন্টের রাজনীতির সাথে জড়িত বলে জানা যায় । পুলিশ জানায় টুটুল মিয়া ও প্রিন্স সাংবাদিকতার আ...

নেশার টাকার জন্য বাবা মায়ের গলায় বটি ধরায় ছেলেকে ১ বছরের সাঝা দিয়েছে চাটখিল ইউএনও

ছবি
নিউজ ডেস্কঃনেশার টাকার জন্য মা বাবার গলায় দা-বটি ধরে ঘর থেকে বের করে দেওয়া সেই ছেলেকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা।  যে বয়সে আয়-রোজগার করে বৃদ্ধ মা-বাবাকে সহযোগিতা করার কথা, সে বয়সে মাদকাসক্ত হয়ে মাদকদ্রব্য কেনার টাকার জন্য মা-বাবার গলায় দা-বটি ধরে তাদের পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে এই কুলাঙ্গার ছেলে। স্থানীয় জনপ্রতিনিধি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে খোঁজ নিয়ে মাদকসেবনের সত্যতা পাওয়া যায়। আজ জন্মাষ্টমীর ছুটির দিনে মোবাইল কোর্ট পরিচালনা করে চাটখিল থানা পুলিশের সহযোগিতায় হাতে-নাতে এ মাদকসেবীকে আটক করে ০১ (এক) বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং অর্থদণ্ড আদায় করা হয়।  প্রিয় চাটখিলবাসী অভিভাবকবৃন্দ, আপনার প্রিয় সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে ভালোভাবে মনিটর করুন। যে পরিবারে একবার একজন মাদকাসক্ত হয়ে পড়ে, সে পরিবার ধ্বংস হয়ে যায়। ✍️প্রত্যেকটি পরিবার ও সমাজের উদ্দেশ্যে লিখাটি লিখেছেন চাটখিল উপজেলার ইউএনও জনাব ইমরানুল হক ভুইঞা।

উত্তরায় মার্মন্তিক গার্ডার দুর্ঘটনার ঘটনায় ১০ জন কে গ্রেফতার করেছে র‍্যাব

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :- মর্মান্তিক ও হৃদয়বিদারক রাজধানীর উত্তরায় প্রাইভেটকারের উপর নির্মাণাধীন বিআরটি প্রকল্পের ক্রেন থেকে গার্ডার ছিটকে পড়ে একই পরিবারের ০৫ সদস্য নিহতের ঘটনায় ঘাতক ক্রেন চালক ও সহকারী এবং নিরাপত্তার জন্য নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীসহ ১০ জনকে ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাট থেকে গ্রেফতার করেছে র‍্যাব। গত ১৫ আগস্ট ২০২২ তারিখে রাজধানীর উত্তরার জসীমউদ্দিন রোডে বিকাল আনুমানিক সোয়া চারটায় নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ক্রেন থেকে গার্ডার ছিটকে প্রাইভেটকারের উপরে পড়ে। উক্ত মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই একই পরিবারের ০৫ জনের মৃত্যু হয় এবং ০২ জন গুরুতরভাবে আহত হয়। দুর্ঘটনার পরবর্তীত দ্রুততম সময়ে র‌্যাব সদর দপ্তরের Rapid Response Team ও র‌্যাব-১ এর একটি দল সর্বপ্রথম উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে ০৪ ঘন্টাব্যাপী উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে। এসময় র‌্যাবের সহায়তায় অন্য একজন ক্রেন অপারেটর নিয়ে এসে গার্ডার উচু করে দুর্ঘটনা কবলিত গাড়ি এবং নিহতদের উদ্ধারে সহায়তা করা হয়। উক্ত দুর্ঘট...

আশুলিয়ায় ভূয়া চাকুরী দাতা বাংলারবন্ধু মাল্টিপারপাসের ২ প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

ছবি
  রাকিবুল ইসলাম সোহাগ :-র‌্যাব-৪ এর অভিযানে ঢাকা জেলার আশুলিয়া এলাকা থেকে ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের ০২ প্রতারক গ্রেফতার। ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ায় প্রাপ্ত সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জানা যায় যে, ‘‘বাংলার বন্ধু উন্নয়ন সংস্থা’’ নামে একটি ভূয়া রেজিস্ট্রেশনবিহীন আর্থিক সংস্থা এমএলএম ব্যবসার আড়ালে বিভিন্ন ব্যক্তিকে কোম্পানিতে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৭ আগস্ট ২০২২ তারিখ বিকাল ০৪.১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি অভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জিরাবো এলাকা অভিযান পরিচালনা করে ‘‘বাংলার বন্ধু উন্নয়ন সংস্থা’’ ২৫ টি ঋণ ফরম, বিভিন্ন রেজিস্টার, ০৬ টি নিয়োগ পত্র, ৫৩ টি মানি রিসিভ, আইডি কার্ডসহ উক্ত ভুয়া প্রতিষ্ঠানের সভাপতি ও সাধারণ সম্পাদক ০২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে (১) মোঃ শরিফ মিয়া (৩৬), জেলাঃ জামালপুর।  (২) মোঃ শরিফুল ইসলাম (৪০), জেলাঃ গাইবান্ধা। র‌্যাব-৪ জানিয়েছেন যে,প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী এ ধরনের প্রতারনার কথা স্বীকার করে ও বিভিন্ন সাধারণ ও নিরীহ লোকজনদের নিকট হতে চাকুরী দেওয়ার ...

রুপসায় অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার

ছবি
রূপসা প্রতিনিধি : রূপসা থানা পুলিশ এক বিশেষ অভিযানে  মালিবাগ নামক স্থান থেকে একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে  । এ সময় থানা পুলিশ ৩জনকে আটক করে  । থানা পুলিশের অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন জানান , গোপন সংবাদের ভিত্তিতে মালিবাগ এলাকায় একটি প্রাইভেট অ্যাম্বুলেন্সে (যার নং ঢাকা -মেট্রো -ছ -৭১ -২৩৫৯  ) রূপসা থানা পুলিশের একটি দল অভিযান চালায় এবং ৩জনকে আটক করে  । আটকৃতরা হল খুলনার ছোট বয়রা এলাকার আতিয়ার রহমানের পুত্র আশরাফুল ইসলাম সুমন ( ২৬) ওহিদ গাজীর পুত্র শিমুল গাজী (২৮) এবং রাজবাড়ী পাংশা উপজেলার খন্দকার হাসানুজ্জামানের পুত্র খন্দকার শাহরিয়ার বাঁধন ( ২৬)  । এ সময় তল্লাশি চালিয়ে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ ।  এ ব্যাপারে রূপসা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে ।

উত্তরায় বিআরটি ফ্লাইওভারের গার্ডার চাপায় নিহত ৪, আহত ২

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ (ঢাকা)- রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বিআরটি ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ চারজন নিহত হয়েছেন। সোমবার বিকেল ৪ টার দিকে উত্তরা জসীম উদ্দীন এলাকার আড়ংয়ের সামনে এ ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের ডিসি মোর্শেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।  উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, নিহত চারজনের লাশ গাড়ির ভেতরেই চাপা পড়ে রয়েছে। এছাড়া দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। গার্ডারের নীচে গাড়ির ভেতরে চাপা রয়েছেন-এর মালিক রুবেল, একজন নারী ও দুই শিশু। এ দুর্ঘটনার পর উত্তরা এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। যানজট নিরসন ও দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি সরিয়ে নিতে পুলিশ চেষ্টা করছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, একটি ক্রেন দিয়ে গার্ডার ওঠানোর সময় প্রাইভেটকারের উপর পড়ে গেলে ছয়জন চাপা পড়েন। তিনি আরও বলেন, দুর্ঘটনার খবরে উত্তরা থেকে দুটি টিম দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে।

প্রবাসীর স্ত্রীকে অচেতন করে নগ্ন ভিডিও ধারন ধর্ষন চেষ্টা, আটক ২ বকাটে

ছবি
নোয়াখালী প্রতিনিধিঃ-  নোয়াখালীর চাটখিল উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে (৩২) অচেতন করে নগ্ন ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতার আসামিরা হলেন, উপজেলার কড়িহাটি গ্রামের নুর হোসেন ড্রাইভারের ছেলে মোতাহের হোসেন স্বপন (৩৮) এবং একই গ্রামের মৃত হোসেনের ছেলে মিজানুর রহমান টিপু (২৯)। সোমবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে দুইজনকে আসামি করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে চাটখিল থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়েছে, সোমবার ৮ আগস্ট দুই আসামি সুকৌশলে গৃহবধূর রান্নাঘরে থাকা দুধের সাথে চেতনা নাশক ওষুধ মিশিয়ে দেয়। প্রতিদিনের মতো গৃহবধূ তার সন্তানদের নিয়ে রাতের খাওয়া শেষে রান্নাঘর থেকে দুধ পান করে তার কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটের দিকে ২ আসামি গৃহবধূর কক্ষে ঢুকে ভুক্তভোগীর পরিহিত জামা কাপড় খুলে বিবস্ত্র অবস্থায় ছবি ও ভিডিও ধারণ করার সময় গৃহবধূ টের পেলে স্বপন তাকে জোর করে ধর্ষণের চেষ্টা করে। এক...

প্রতিবেশী কে হত্যার উদ্দেশ্যে মহড়া আটক সাত কিশোর গ্যাংএর সদস্য

ছবি
  নরসিংদি প্রতিনিধি- নরসিংদীতে পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাদুয়ারচর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। এসময় আসামিদের কাছ থেকে ২টি চাপাতি, ২টি চাইনিজ কুড়াল, ও ১টি স্টিলের বড় ছুরি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রাত্রীকালীন আইন-শৃঙ্খলা রক্ষা ডিউটির সময় গোপন সংবাদ পাওয়া যায়, ওই এলাকায় দেশীয় অস্ত্রসস্ত্রসহ কিছু লোক ঘোরাফেরা করছে। সংবাদ পেয়ে রাতেই পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলেও ৭ জনকে গ্রেফতার করা হয়। এসময় পালিয়ে গিয়েছে একজন। নরসিংদী মডেল থানার অফিসার ইনর্চাজ ফিরোজ তালুকদার জানান, গ্রেফতারকৃতরা সন্ত্রাসী কার্যকলাপ ও ত্রাস কায়েম করার জন্য অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে। তাদের প্রতিবেশী মো. ডালিম হোসেনকে হত্যার উদ্দেশ্যে তারা ঘটনাস্থলে গিয়েছিল। অবৈধভাবে অস্ত্র রাখার অপরাধে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় পলাতক শ্রাবন হানিফাকে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার আসামিদের অচিরেই আদালতে পাঠানো হবে বলেও জানালেন এই পুলিশ কর্মকর্তা।।

কবর দেওয়ার একমাস পরে শিশুর লাশ উত্তোলন,হত্যা মামলা দায়ের

ছবি
গাইবান্ধা প্রতিনিধিঃরবিন আহম্মেদ  গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় হাছিম রায়হান (২) নামের এক শিশু দাফনের একমাস পর কবর থেকে তার মরদেহ উত্তোলন করেছে প্রশাসন। শনিবার (১৩ আগস্ট) উপজেলার ইদিলপুর ইউনিয়নের তাজনগর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে শিশুটির মরদেহ উত্তোলন করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতাখারুল রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় সুত্রে জানা যায়, গত ১১ জুলাই ওই গ্রামের রুবেল সরদারের ছেলে হাছিম রায়হান স্বজনদের সঙ্গে বিয়ের দাওয়াত খেতে গিয়ে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে ১২ জুলাই বাড়ির পাশের একটি কুপে তার মরদেহ দেখে এলাকাবাসী। পরে স্বজনরা লাশটি উদ্ধার করে ওইদিনগত রাত ১২টার পর পারিবারিক করবস্থানে দাফন করে। পরবর্তীতে ওই শিশুর মৃত্যু নিয়ে সন্দেহ হলে তার মা বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মরদেহ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ ও মামলার তদন্তকারী কর্মকর্তা সেরাজুল হক গণমাধ্যম কর্মীদের বলেন, ওই শিশুর মৃত্যু নিয়ে সন্দেহ হলে হত্যা মামলা দায়ের করে মা। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে আমি লাশ উত্তোলনের জন্য আদালতে আবেদন করি। এরই ...

বাচ্চা হওয়ায় চাঁদাবাজি,পুলিশের হাতে আটক ৪ চাঁদাবাজ হিজড়া

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :-ঢাকা মহানগরীর উত্তরা থানা এলাকা হতে চাঁদাবাজির অভিযোগে চার হিজড়াকে আটক করা হয়েছে। তারা নবজাতকের জন্ম উপলক্ষ্যে চাঁদা দাবি করেছিলেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে নবজাতক ছিনিয়ে নেয়ার হুমকিও দেন তারা। রোববার (১৪ আগস্ট) সকালে ঢাকা উত্তরা পশ্চিম থানার ৯ নং সেক্টর থেকে আলো (২৮), শারমীন (২৩), মিম (৩০) এবং রুমাকে (২৫) গ্রেফতার করা হয়। গত ৬ আগস্ট ৯ নং সেক্টরে এক ভাড়াটিয়ার একটি কন্যাসন্তান হয়। এর মাস দুয়েক আগে একই ভবনের আরেক ভাড়াটিয়ার একটি কন্যাসন্তান হয়। ১৪ আগস্ট অভিযুক্ত হিজড়ারা এসে ওই দুই নবজাতকের জন্য ২০ হাজার টাকা করে চাঁদা দাবি করেন। এই চাঁদাকে তারা ‘নবজাতক পাওনা’ বলে দাবি করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তারা নবজাতক নিয়ে যাওয়ার হুমকিও দেন। এক পর্যায়ে তাদের একজন ৩ হাজার টাকা দেন। কিন্তু বাকিজন টাকা না দিলে তার ঘরের দরজায় লাথি মেরে, ঘরের সামনে চিৎকার-চেঁচামেচি করে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেন তারা। পরে ভুক্তভোগী পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করা হয়। উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন জানান, তাদের কাছ থেকে চাঁদার ৩ হাজার টাকা উদ্ধার...

একাধিক সম্পর্কের দ্বন্দ্বে হোটেলে আলোচিত নারী চিকিৎসককে হত্যা

ছবি
ঢাকা: চিকিৎসক জান্নাতুল নাইম সিদ্দিকার (২৭) সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় রেজাউল করিম রেজার (৩১)। পরিচয় থেকে প্রণয়, এরপর এক বছরের মাথায় নিজেরা কাজী অফিসে গিয়ে বিয়ে করেন। বিয়ের পরেও একাধিক নারীর সঙ্গে সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন রেজা। বিষয়টি জানাজানি হলে এ নিয়ে সিদ্দিকার সঙ্গে প্রায়ই বাগবিতণ্ডা হতো। একপর্যায়ে পরিকল্পনা অনুযায়ী স্ত্রী সিদ্দিকাকে জন্মদিন পালনের কথা বলে হোটেলে ডেকে নিয়ে হত্যা করেন রেজা। রাজধানীর পান্থপথে একটি আবাসিক হোটেল থেকে সিদ্দিকার মরদেহ উদ্ধারের ঘটনায় ঘাতক স্বামী রেজাউল করিম রেজাকে আটকের পর এসব তথ্য জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আলোচিত হত্যাকাণ্ডের পর র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা, র‌্যাব-২ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে বৃহস্পতিবার (১১ আগস্ট) চট্টগ্রাম মহানগর এলাকার একটি মেস থেকে রেজাকে আটক করে।   তার কাছ থেকে হত্যাকাণ্ডের সময় পরে থাকা রক্তমাখা গেঞ্জি, মোবাইল ও ব্যবহৃত ব্যাগ এবং ভিকটিমের ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান র...

আশুলিয়ায় জাতির পিতার প্রতিকৃতিতে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের বিনম্র শ্রদ্ধা নিবেদন

ছবি
  নিজস্ব প্রতিনিধি-ঢাকার অদুরে আশুলিয়া শিল্পাঞ্চলে অবস্থিত আশুলিয়া প্রেস ক্লাব মিলনায়তনে ১২ই আগষ্ট বিকাল তিন ঘটিকায় গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের -সাভার -আশুলিয়া ধামরাই শিল্প অঞ্চল কমিটির উদ্যোগে" বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকী আলোচনাও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় "গার্মেন্টস শ্রমিকদের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এসময় উক্ত আলোচনা  সভায় সভাপতিত্ব করেন গার্মেন্টস  সমন্বয় পরিষদের সাভার আশুলিয়া ধামরাই শিল্প অঞ্চল কমিটির আহ্বায়ক  শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য  রাখেন গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক নৌ পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি" এসময়  প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এমপি "বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সদ...

চিকিৎসাধীন অবস্থায় র‍্যাব ফোর্সেসের এয়ার উইং এর পরিচালক লেঃ কর্নেল ইসমাইল হোসেনের অকাল মৃত্যু

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ- চিকিৎসাধীন অবস্থায় র‍্যাব ফোর্সেস এর এয়ার উইং এর পরিচালক লেঃ কর্ণেল মোহাম্মদ ইসমাইল হোসেন, সিগসের মৃত্যু। গত ২৭ জুলাই ২০২২ তারিখে প্রশিক্ষনকালীন হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকার নবাবগঞ্জে দুর্ঘটনায় পতিত হন। দুর্ঘটনা পরবর্তীতে তাঁকে উদ্ধারপূর্বক অতিদ্রুত সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। উক্ত দুর্ঘটনায় তিনি মেরুদন্ডে গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ০৫ আগস্ট ২০২২ তারিখে তাঁকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে প্রেরণ  করা হয়। গত ০৬ আগস্ট ২০২২ তারিখে তাঁর মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। কিন্তু  অন্যান্য শারীরিক জটিলতার কারণে তার অবস্থার অবনতি হয়। পরবর্তীতে অদ্য ০৯ আগস্ট ২০২২ তারিখে আইসিইউতে চিকিৎসাধীন  অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।  তাঁর এই অকাল মৃত্যুতে র‍্যাব ফোর্সেস এ কর্মরত সকল সদস্য গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তার মৃত্যুতে দেশ একজন অত্যন্ত দক্ষ পাইলট এবং চৌকস সেনা কর্মকর্তাকে হারাল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি তাঁর পরিবারে পিতা, মাতা, স্ত্রী ও দুই পুত্র সন্তানসহ অ...

৬টি আলট্রাসনোগ্রাফি টেস্ট রিপোর্টে ২ শিশু; সিজারিয়ান অপারেশনে বাচ্চা প্রসব ১টি

ছবি
রাকিবুল ইসলাম সোহাগঃ -ঢাকার আশুলিয়ায় মোল্লা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনোস্টিক কমপ্লেক্সের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৬টি আল্ট্রাসনোগ্রাফি টেস্ট রিপোর্টেই ২ টা বাচ্চা হওয়ার কথা তবে সিজারিয়ান অপারেশনে বাচ্চা প্রসব হয়েছে একটি। ভুক্তভোগী পরিবারের দাবি নবজাতক আত্নসাতসহ ভুল রিপোর্টের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার করা হোক। রবিবার (৭ আগস্ট) আশুলিয়ার দক্ষিণ গাজিরচট শের-আলী মার্কেট এলাকার রেনিসা ভিলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে গড়ে তুলা  হাসপাতালের বিরুদ্ধে ভুক্তভোগীর স্বামী মোঃ মামুন মুন্সী সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। সরেজমিনে গিয়ে জানা যায়, মোল্লা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনোস্টিক কমপ্লেক্সটি একটি বাসার ফ্ল্যাট ভাড়া অবৈধভাবে পরিচালনা করে আসছিলে। পরিচালনার ক্ষেত্রে, নেই কোনো প্রকার প্রয়োজনীয় সনদপত্র। নেই প্রয়োজন অনুপাতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। দায়ামা ও আয়া দিয়েই চালিয়ে যাচ্ছে নার্সের কাজ। সেই সাথে নেই সেবা প্রদানের ক্ষেত্রে প্রয়োজনীয় সকল পরীক্ষণ যন্ত্রাংশ। শুধু তাই নয়, ঐ প্রতিষ্ঠানে রাখা একটি ফ্রিজ রয়েছে যার মধ্যে চিকিৎসা সেবার ক্ষেত্রে প্রয়োজনীয় উপকরণ থাকলেও বা...

রাজধানীর পল্টন থেকে ২ মানব পাচারকারী কে আটক করেছে র‍্যাব-১

ছবি
মহানগর প্রতিনিধি-র‌্যাব -১ এর অভিযানে রাজধানীর পল্টন থানা এলাকা হতে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের মূলহোতা আবুল হোসেন (৫৪) সহ ০২ জন সক্রিয় সদস্য গ্রেফতার॥ ০৩ জন নারী ভিকটিম উদ্ধার।  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, বিপুল পরিমান অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।  বর্তমানে দেশে মানব পাচারের মত ঘৃন্যতম অপরাধ থেমে নেই। মানব পাচারকারী চক্রের টার্গেট দরিদ্র মানুষ।  পাচারকারীরা বিদেশে চাকুরীর প্রলোভন দেখিয়ে সহজ সরল এই মানুষগুলোকে ফাঁদে ফেলে নিয়ে যাচ্ছে অন্ধকার জগতে। পাচারকারীদের পাতা জালে জড়িয়ে অবৈধ পথে বিদেশ পাড়ি দিতে গিয়ে জীবনের ঝুঁকি নিচ্ছে এসব মানুষ। যার অধিকাংশই নারী। এসকল নারীদেরকে বিদেশে লোভনীয় ও আকর্ষণীয় বিভিন...

দুই সপ্তাহ মেয়াদী ওরিয়েন্টেশন কোর্স ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২০২২-১০ তম ব্যাচ এর শুভ উদ্বোধন

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ(নিজস্ব প্রতিনিধি)- “০২ সপ্তাহ মেয়াদী Orientation Course On Industrial Police-2022, ১০ম ব্যাচ এর শুভ উদ্ধোধন”। ০৬/০৮/২০২২ খ্রিঃ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১, ঢাকায় ০২ সপ্তাহ মেয়াদী “Orientation Course On Industrial Police-2022”, ১০ম ব্যাচ এর  শুভ উদ্ধোধন ঘোষণা করেন জনাব সানা শামীনুর রহমান, অতিরিক্ত ডিআইজি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। এছাড়াও উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১, ঢাকা এর পুলিশ সুপার জনাব মোঃ সাখাওয়াত হোসেন। এসময় অন্যান্যদের মাঝে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স, উত্তরা, ঢাকা এর অতিরিক্ত পুলিশ সুপার জনাব নাদিরা নূর সহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১, ঢাকা এর সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আউয়াল হোসেন খান (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার), জনাব মোঃ আল মামুন (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার) সহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। মাননীয় অতিরিক্ত ডিআইজি মহোদয় প্রশিক্ষণ কোর্সের তাৎপর্য আলোচনা পূর্বক সকলের সার্বিক মঙ্গল কামনা করেন এবং অংশগ্রহনকারীদের মনোযোগ এবং আন্তরিকতার সাথে প্রশিক্ষণ গ্রহণে উৎসাহিত ও দিক নির্দেশনা প্রদ...

চাচাকে বিয়ের দাবিতে কিশোরীর অনশন, আত্মহত্যার হুমকি কিশোরীর

ছবি
ঠাকুরগাঁওয়ে চাচাকে বিয়ের দাবিতে অনশনে বসেছে নবম শ্রেণির এক কিশোরী। তাদের বিয়ে না হলে আত্মহত্যার হুমকি দিয়েছে সে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। শনিবার (৬ আগস্ট) রাত থেকে চাচার বাড়িতে অবস্থান করছে ওই কিশোরী। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার কাশলগাঁও ডাঙ্গিপাড়া গ্রামে। প্রেমিক হাসান (২৪) ওই কিশোরীর চাচা। অনশন করা কিশোরী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। কিশোরী জানায়, তিন বছর ধরে হাসানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। তারা কয়েকবার শারীরিক সম্পর্কও স্থাপন করেছেন। তবে হাসান তাকে বিয়ে করতে রাজি হচ্ছেন না। এজন্য হাসানকে বিয়ের দাবিতে শনিবার দিনগত রাত ৩টা থেকে তিনি অনশন করছেন। হাসান তাকে বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দেয় ওই কিশোরী। কিশোরীর বাবা বলেন, ‘যেদিন ঘটনা ঘটে সেদিন আমি বাড়িতে ছিলাম না। তাদের সম্পর্ক মেনে নেওয়ার মতো নয়। আমি আমার মেয়েকে আনতে গিয়েছিলাম, সে আমার সঙ্গে আসেনি। আমার মেয়ে বলে আমি ও আমার স্ত্রী নাকি তার বাবা-মা নই। আমি একা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। সবাই বসে সিদ্ধান্ত নেবো।’ এ বিষয়ে বক্তব্য জানতে প্রেমিক হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্...

গাজীপুর জেলায় গণধর্ষণ মামলার ৫ আসামী গ্রেফতার, লুন্ঠিত মালামাল উদ্ধার, মামলার রহস্য উদঘাটন

ছবি
নওগাঁ থেকে আসা এক স্বামী-স্ত্রী অদ্য ইং ০৬/০৮/২২ তারিখ ভোর ০৩.১৫ ঘটিকার সময় বাসন থানাধীন ভোগড়া বাইপাস হইতে তাকওয়া পরিবহনে মাষ্টারবাড়ী যাওয়ার পথে মাওনা ফ্লাই ওভার পার হওয়ার পর ভিকটিমের স্বামীকে মারধর করে জোরপূর্বক বাস থেকে নামিয়ে দেয়।  অতঃপর উক্ত বাসের ড্রাইভার হেলপারসহ অজ্ঞাত নামা ৫ জন মিলে ভিকটিমকে পালাক্রমে ধর্ষন করে এবং দুষ্কৃতিকারীরা ভিকটিমের সাথে থাকা মোবাইল ফোন, ব্যাগ, নগদ ১০ হাজার টাকা ও খাবারদাবার ছিনিয়ে নিয়ে উক্ত বাসটি ঘুরিয়ে জিএমপি গাজীপুর সদর থানাধীন রাজেন্দ্রপুর চৌরাস্তায় ভিকটিমকে নামিয়ে দেয়।  এ ঘটনার প্রেক্ষিতে পরবর্তীতে শ্রীপুর থানায় মামলা রুজু করে ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষা ও আদালতে প্রেরণপূর্বক জবানবন্দী রেকর্ড করা হয়েছে।  উক্ত চাঞ্চল্যকর ঘটনার প্রেক্ষিতে পুলিশ সুপার গাজীপুর জনাব এসএম শফিউল্লাহ্ বিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম & অপস্) মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম(বার) এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, সহকারী পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল, ওসি জয়দেবপুর, ওসি ডিবি ও ওসি শ্রীপুরের অংশগ্রহনে উক্ত ঘটনার ৮ (আট) ঘন্টার মধ...

বঙ্গমাতার জীবন থেকে সারা বিশ্বের নারীরা শিক্ষা নিতে পারবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মহিয়সী নারী বঙ্গমাতার জীবন থেকে শুধু আমাদের দেশেরই নয়, পৃথিবীর অন্যান্য দেশের নারীরাও এই শিক্ষা নিতে পারবে যে, কিভাবে একটি দেশ ও দেশের মানুষের জন্য তিনি জীবনের সবকিছু ত্যাগ করেছিলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি আমাদের দেশের মেয়েরা শুধু নয়, পৃথিবীর অনেক মেয়েরাই তাঁর জীবনের দৃষ্টান্ত অনুসরণ করতে পারবে।’  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ঢাকা বিশ^বিদ্যালয়ে ‘বঙ্গমাতা এ প্যারাগন অব ওমেন্স লিডারশিপ এন্ড ন্যাশন বিল্ডিং ইন বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। তিনি একইসঙ্গে সেখানে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভেলপমমেন্ট স্টাডিজেরও উদ্বোধন করেন। আগামী ৮ আগষ্ট বঙ্গমাতার জন্মদিনকে সামনে রেখে বঙ্গমাতার অবদান এবং জীবন দর্শন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভেলপমমেন্ট স্টাডিজ’ দুই দিন ব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা বিশ^বিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত এই অনুষ্ঠান...

রিয়েল এস্টেট ব্যবসার আড়ালে প্রতরানা করে কোটি কোটি টাকা আত্মসাতকারীকে আটক করেছে র‍্যাব-১

ছবি
মহানগর প্রতিনিধি(ঢাকা) রিয়েল এস্টেট ব্যবসার আড়ালে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ এবং সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী এম আলী নাজির শাহিন (৫১)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১। চট্টগ্রাম DOHS ব্যবসার আড়ালে এম আলী নাজির শাহিন সামরিক বাহিনীর কর্মকর্তাসহ বিভিন্ন জনের সাথে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। ২০১৬ সালে এম আলী নাজির শাহিন এর বিরুদ্ধে চট্টগ্রাম বিজ্ঞ যুগ্ম মহানগর দায়রা জজ ২য় আদালতে মামলা রুজু হয়। পরবর্তীতে চট্টগ্রাম বিজ্ঞ যুগ্ম মহানগর দায়রা জজ, ২য় আদালত কর্তৃক এম আলী নাজির শাহিন এর বিরুদ্ধে ০১ বছর ০৬ মাসের কারাদন্ড এবং ৪১ লক্ষ ১৫ হাজার টাকা অর্থদন্ডের রায় হয় এবং এ সংক্রান্তে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়।  এম আলী নাজির শাহিন দীর্ঘদিন যাবৎ ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপন করে থাকে।  এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ০৬ আগস্ট ২০২২ ইং তারিখ আনুমানিক ১৩৩০ ঘটিকায় র‌্যাব-১ এর একটি আভিযানিক দল ডিএমপি ঢাকার কাফরুল থানাধীন ইব্রাহীমপুর মনিপুর স্কুল এন্ড কলেজ রোড হতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী  এম আলী নাজির শাহিন (৫১), পিতা-মৃত আব্দুল মজিদ নাজির, সাং-ব...

গাজীপুরের চাঞ্চল্যকর সাইদুর হত্যা মামলার আসামি কে আশুলিয়া থেকে আটক করেছে র‍্যাব-৪

ছবি
রাকিবুল ইসলাম সোহাগঃ গাজীপুরের জয়দেবপুর এলাকার চাঞ্চল্যকর সাইদুর হত্যা মামলার প্রধান আসামী নান্নু শেখ @নূরনবীকে ঢাকা জেলার আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ০৬ অগাস্ট ২০২২ সন্ধ্যা ১৮.০০ ঘটিকায় র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে গাজীপুরের জয়দেবপুর এলাকার চাঞ্চল্যকর সাইদুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামী দীর্ঘ ০৭ বছর ধরে পলাতক নান্নু শেখ@নূরনবী (৩৭), জেলা-মাগুড়া’কে গ্রেফতার করতে সমর্থ হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে, গত ১৮/১২/২০১৫ তারিখ সকাল ৯.০০ ঘটিকার সময় গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন দেওয়ানবাড়ীর ছায়াতল মার্কেটের পাশে ধানের জমিতে একটি গলাকাটা অজ্ঞাতনামা লাশ পাওয়া যায়। পরবর্তীতে স্থানীয় জনতা, স্থানীয় থানা-পুলিশ ও পরিবারের লোকজনের সহায়তায় নিশ্চিত হওয়া যায় যে, অজ্ঞাতনামা লাশটি মোঃ সাইদুল ইসলাম (৩৮) এর। নিহত সাইদুল ইসলাম জয়দেবপুর থানাধীন কোনাবাড়ি এলাকায় অবস্থিত একটি বেসরকারি কোম্পানিতে বাবুর্চি পদে চাকুরী করতো এবং উক্ত কোম্পানির স্টাফ কোয়ার্টারে বসবাস করার পাশাপাশি ফ্য...

ইয়ারপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভূইয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

ছবি
নাজমুল হক ইমু নিজস্ব প্রতিনিধি:ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার অন্তর্গত ইয়ারপুর ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত স্বর্ন পদক প্রাপ্ত সুযোগ্য চেয়ারম্যান জনাব সৈয়দ আহমেদ মাষ্টার সাহেব অসুস্থ অবস্থায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন আছেন।তাই চেয়ারম্যান সাহেবের রোগ মুক্তি কামনায় জামগড়া বাসির উদ্যোগে,বাদ আসর ছাফর শেখ হাই স্কুল মাঠে দোয়া ও  মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ ভূঁইয়া,ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বশির আহমেদ ভূঁইয়া, বিশিষ্ট সমাজ সেবক ফারুক ভূঁইয়া, জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির যুগ্ম আহ্বায়ক সানাউল্ল্যাহ ভূঁইয়া সানি, জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির সিনিয়র সহ-সভাপতি সেলিম মন্ডল, নাজমুল হক ইমু, শাহীন, শরিফুল ইসলাম তুষার, রহিম,সহ জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির নেতা কর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন আশুলিয়া থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক সুমন মীর, সাব...

গর্ভবতি মা ও তিন বছরের মেয়েকে হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি কে গ্রেফতার করেছে র‍্যাব-৪

ছবি
  রাকিবুল ইসলাম সোহাগঃ- মানিকগঞ্জ জেলার দৌলতপুরের চাঞ্চল্যকর গর্ভবতী নিপা ও তার ৩ বছরের মেয়ে জোতি’কে শ্বাসরোধ করে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী জাকির হোসেন'কে ঢাকা জেলার সাভার থানার শাহিবাগ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ০৪ অগাস্ট ২০২২ রাতে র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল মানিকগঞ্জ জেলার দৌলতপুরের চাঞ্চল্যকর গর্ভবতী নিপা আক্তার (২২) ও তার ৩ বছরের মেয়ে জোতিকে শ্বাসরোধ করে হত্যা মামলার দীর্ঘ ১২ বছর ধরে পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী জাকির হোসেন (৪৭)কে ঢাকা জেলার সাভার থানাধীন শাহিবাগ এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সমর্থ হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে, গত ২০০০ সালের ফেব্রুয়ারি মাস নাগাদ গ্রেফতারকৃত আসামী জাকির হোসেন মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার জিয়নপুরের একই গ্রামের জনৈক মোঃ আবু হানিফ এর মেয়ে ভিকটিম নিপা আক্তারের সাথে পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে বেশকিছু নগদ অর্থ, গহণা এবং আসবাবপত্র বরপক্ষকে প্রদান করা হয়। তদুপরি বিয়ের পর হতে উগ্র এবং বদমেজাজী আসামী জাকির হোসেন ভিকটিমকে আ...