পোস্টগুলি

আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের প্রধান উপদেষ্টা মন্ঞ্জুরুল ইসলাম রাজিব ভাই কে ফুলের শুভেচ্ছা

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ: ঢাকার সাভার উপজেলায় “আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের প্রধান উপদেষ্টা সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ মঞ্জুরুল আলম রাজিবকে” ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ। রবিবার (২২ মে ২০২২ইং) দুপুর ১টায় সাভার উপজেলা পরিষদের অফিসে “আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) এর নেতৃত্বে সংগঠনটির সদস্যগণ উপস্থিত হয়ে আওয়ামী লীগের ত্যাগী নেতা সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং “আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের প্রধান উপদেষ্টা জনাব মোঃ মঞ্জুরুল আলম রাজিবকে” ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।  এসময় উপস্থিত ছিলেন আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উপদেষ্টা ও আওয়ামী লীগের সিনিয়র নেতা হাজী মোঃ জমত আলী দেওয়ান, আরও উপস্থিত ছিলেন, আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কহিরুল ইসলাম (খাইরুল) যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল হক ইমু। সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ আহমেদ চিশতি, সহ-সভাপতি হাজী মোঃ কলিম উদ্দিন প্...

আসামি গ্রেফতারকালে কবজি বিচ্ছিন্ন হওয়া পুলিশ সদস্যের শয্যাপাশে আইজিপি

ছবি
নিউজ ডেস্ক ঃ- আসামি গ্রেফতারকালে কবজি বিচ্ছিন্ন হওয়া পুলিশ সদস্যের শয্যাপাশে আইজিপি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) বলেছেন, পুলিশ দেশ ও জনগণকে নিরাপদ রাখতে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে থাকে। দায়িত্ব পালনকালে সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়।  প্রতি বছর দায়িত্ব পালনকালে এ ধরনের দুর্ঘটনায় আমরা অনেক সহকর্মীকে হারাই। আইজিপি আজ (২৩ মে) বিকালে রাজধানীর আল মানার হাসপাতালে আসামি গ্রেফতারকালে হাতের কবজি বিচ্ছিন্ন হওয়া কনস্টেবল মোঃ জনি খানকে দেখতে যান। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।  আইজিপি বলেন, অপরাধীর বিরুদ্ধে অভিযান পরিচালনাকালে আমাদের এক সহকর্মীর বিচ্ছিন্ন হওয়া হাতের কবজি দীর্ঘ প্রায় নয় ঘণ্টা অপারেশনের পর ডাক্তাররা সফলভাবে প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছেন।  তিনি এ ধরনের জটিল অপারেশন পরিচালনাকারী চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, হাসপাতাল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।  পুলিশ প্রধান আহত কনস্টেবলের শয্যাপাশে অবস্থান করে তার চিকিৎসার খোঁজখবর ...

বঙ্গবন্ধু পরিবারের নাম ভাঙিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন তারা

ছবি
 বঙ্গবন্ধু পরিবারের নাম ভাঙিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন তারা বঙ্গবন্ধু পরিবারের সদস্যসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম-পরিচয় ব্যবহার করে সরকারি বিভিন্ন উন্নয়ন ও নির্মাণ প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ঠিকাদারি ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে একটি প্রতারক চক্র। র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে প্রতারণা কার্যক্রম চালিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রটি বর্তমানে তিতাস নদী ড্রেজিং, আড়িয়াল খাঁ নদী ড্রেজিং ও নদীর তীর রক্ষা বাধ প্রকল্প, ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশনের ড্রেনের সংস্কার কাজ, রাজধানীর বিভিন্ন সরকারি অফিস কনস্ট্রাকশনের কাজ ও বিশ্ববিদ্যালয়ের কনস্ট্রাকশনের কাজসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার নামে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে প্রতারণার পরিকল্পনা করছিল। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর পল্টন এলাকা থেকে প্রতারক চক্রের মূলহোতা মনসুর আহমেদ (৩৩), মো. মহসিন চৌধুরীকে (৫৫) গ্রেফতার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও র‌্যাব-৩। অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় প্রতারণ...

দশম শ্রেনীর ছাত্রী বয়স ১৪ তার প্রেমের বয়স চার বছর

ছবি
 দশম শ্রেণির ছাত্রী। বয়স ১৪। পুঁচকে এই মেয়েরই নাকি চার বছরের এফেয়ার! সে এই এফেয়ার আর রাখতে চায় না। ব্রেক আপ চায় তার বয়ফ্রেন্ডের কাছে। কিন্তু বয়ফ্রেন্ড তাকে ছাড়বে না। তাই বয়ফ্রেন্ডকে শিক্ষা দিতে সহযোগিতা চায় বান্ধবীদের কাছে। বান্ধবীরাও তারই পথের সারথী।বান্ধবীকে উদ্ধার করতে তারা সাহায্য চায় তাদের বয়ফ্রেন্ডের কাছে! এভাবে বান্ধবী, বান্ধবীর বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ড, ফ্রেন্ডের ফ্রেন্ড করতে করতে জড়ো হয়ে যায় ১৫ থেকে ২০ জন! গার্লফ্রেন্ডের সামনে হিরোইজম দেখানোর এমন সুযোগ কি আর হাতছাড়া করা যায়! তাই অনেকটা ফিল্মি স্টাইলে কেউ সেই ছেলের মোবাইল ছিনিয়ে নেয়। কেউ ধাক্কা দিয়ে ঝগড়া বাধিয়ে দেয়। বাকিরা মারধর শুরু করে। মারধর বলতে গণপিটুনি।এসময় সেই পিটুনীতে যোগ দেয় আশেপাশের আরও অনেকেই। এ সময় গোলযোগ দেখে পুলিশ ঘটনাস্থল থেকে ছেলেটিকে উদ্ধার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আটক করা হয় দশ জনকে।আশ্চর্যের বিষয় হচ্ছে এরা সবাই দশম শ্রেণির শিক্ষার্থী। সবাই খাস্তগীর, কলেজিয়েট, মুসলিম হাইস্কুলের মতো স্কুলের শিক্ষার্থী। প্রায় সবাইই পঞ্চম ও অষ্টম শ্রেণিতে জিপিএ ৫ প্রাপ্ত।এত বড় এক...

কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি খাওয়ানোর অভিযোগে আটক ১

ছবি
আশুলিয়া প্রতিনিধি(রবিউল ইসলাম) - কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি খাওয়ানোর অভিযোগে আটক ১ ঢাকা জেলা সাভারের শিল্পনগরী আশুলিয়ায় একটি বিরিয়ানির হাউজে কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে খাওয়ানোর অভিযোগে হোটেল মালিক রাজীব (২২) কে আটক করেছে পুলিশ। রবিবার (১৫ মে) রাত ১২ টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকার ‘আল্লাহর দান বিরিয়ানি হাউজ-৫’ থেকে তাকে আটক করেছেন পুলিশ। আটক রাজীব বরিশাল জেলার মুলাদি থানার নুনচর গ্রামে চুন্নু হাওলাদারের ছেলে। আটক রাজিব বলেন, ”আল্লাহর দান বিরিয়ানি হাউজ ৫ ”এর মালিক তিনি ও তার চাচাতো ভাই স্বজল (২৫)। স্বজল পলাতক রয়েছেন। স্থানীয়রা  বলেন, বিকালে বাসার জন্য ওই বিরিয়ানি হাউজ থেকে এক ব্যাক্তি বাসায় খাবার জন্য বিরিয়ানি কিনে নিয়ে যায়। পরে বাসায় নিয়ে গিয়ে তার স্ত্রী ও সন্তান খেলে বমি করে দেয়। বিষয়টি নিয়ে বিরিয়ানি হাউজে এলে বাকবিতন্ডা হয়। পরে স্থানীয় গণমাধ্যমকর্মীরা সংবাদ পেয়ে হোটেলে গেলে তাদের উপর চড়াও হয়ে উঠে মালিক রাজীব ও তার চাচাতো ভাই বিল্লাল (২৫)। আলমগীর হোসেন নামের এক ভুক্তভোগী বলেন, গতকালও খেয়েছে এই বিরিয়ানী হাউজ থেকে৷ ১৮০ টাকা বিল দিয়ে গেছে৷ পরে বাসায় গিয়ে পেটের সমস্যা হয়...

আশুলিয়ায় ৩ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-৪

ছবি
  ঢাকা জেলার আশুলিয়া এলাকা হতে ১৪১ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। আশুলিয়া পতিনিধি(মোঃরবিউল ইসলাম) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় ১৪ মে ২০২২ ইং তারিখ দুপুর ০২.২০ ঘটিকার সময় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১৪১ বোতল ফেন্সিডিল এবং ০৩ টি ব্যাগসহ নিম্নোক্ত মাদক কারবারিদের’কে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ  (ক)  মোঃ জালাল উদ্দিন (৪২), জেলা- পাবনা ।   (খ) মোঃ জাহাঙ্গীর প্রামানিক (৪২), জেলা- কুষ্টিয়া।  (গ) মোঃ রাজ্জাক হোসেন (৩৮), জেলা- কুষ্টিয়া।   প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা দেশের সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা মহানগরী ও পা...

নিউইয়র্কে কলেজ থেকে বাড়ি ফেরার পথে বাংলাদেশি ছাত্রীকে দুর্বৃত্তের ধাক্কা, ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু

ছবি
আন্তর্জাতিক খবর:- নিউইয়র্কে কলেজ থেকে বাড়ি ফেরার পথে বাংলাদেশি ছাত্রীকে দুর্বৃত্তের ধাক্কা, ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু!!! নিউইয়র্কের ব্রুকলিনে বাংলাদেশী হান্টার কলেজের ছাত্রী জিনাত হোসেন (২৪) সাবওয়ে ট্রেন লাইনে ধাক্কা মেরে ফেলে দেয় দুর্বত্তরা। ট্রেনের চাকায় কাটা পড়ে হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় বুধবার আনুমানিক রাত  ৯ টায় এ ঘটনা ঘটে। কলেজ থেকে বাসায় ফেরার পথে ট্রেন স্টেশনে মর্মান্তিক মৃত্যু ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত  ব্রুকলিনে নিউইয়র্ক পুলিশের সাথে বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দের মরদেহ হস্তান্তরের বৈঠক চলছে। নিহত কলেজ ছাত্রী নিউইয়র্কে ব্রহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ডাঃ এনামুল হকের শালিকার মেয়ে বলে জানা গেছে। নিহত জিনাত বাবামাসহ  নিউইয়র্কের ব্রুকলিনে 8th এভিনিউতে বসবাস করতেন। তার বাড়ি কুমিল্লার দাউদকান্দির জগতপুর গ্রামে। তার বাবার নাম আমির হোসেন। নিহত জিনাত হোসেনের খালু বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ডাঃ এনামুল হক জানান, নিহত জিনাত ২০১৫ সালে বাবা মা'র সাথে নিউইয়র্কে আসে। তার বাবা আমির হোসেন ঢাকার ঠাটারি বাজারে ঔষধ ব্যবসা ছিলো। আমির হোসেনের ...

বাগেরহাট নাগেরবাজারে অভিযান জরিমানা মজুদ সায়াবিন তেল জব্দ

ছবি
বাগেরহাট প্রতিনিধি ঃ- ভোজ্য তেলের তীব্র সংকটের মধ্যে বাগেরহাটে একটি গুদাম থেকে ৩ হাজার ৮০০ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে জেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে সয়াবিন মজুদ করে রাখার অপরাধে তিন ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জানা গেছে, আজ বুধবার (১১ মে) দুপুরে শহরের তেলপট্টীর শ্রী ভান্ডার নামক ওই গুদাম থেকে ফ্রেস ও পুষ্টি ব্র্যান্ডের এই তেল উদ্ধার করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে সয়াবিন মজুদ করে রাখার অপরাধে ব্যবসায়ী মদন সাহাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও একই অভিযোগে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকার মুদি ব্যবসায়ী সুভাষ পাল ও রবীন পালকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ব্যাপারে বাগেরহাট জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ ইমরান জানান, বাগেরহাট শহরের তেলপট্টীর শ্রী ভান্ডার নামক তেলের দোকানের গুদামে অভিযানকালে তেল মজুদকারী মদন সাহার বক্তব্যে আমরা হতভম্ব হয়ে যাই। ওই অসাধু তেল ব্যবসায়ী দাবি করেন, দেশব্যাপী ভোজ্য তেলের তীব্র ...

রূপসায় ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

ছবি
রুপসা প্রতিনিধি : রূপসায় ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানা যায়  তুলা ব্যবসায়ির বাড়ি ও তুলার গোডাউন এবং ডেকোরেটর মালামাল  পুড়ে প্রায় ১২ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে,  রূপসার ঘাটভোগ ইউনিয়ন পিঠাভোগ গ্রামে মোঃ আজম খানের বসত ঘর,  ডেকোরেটর ও তুলার গোডাউনে গত ১১ মে দুপুরে  বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আকষ্মিকভাবে আগুন লেগে যায়।আগুন নিয়ন্ত্রনে আনার আগেই বসতঘর ও তুলার গোডাউন ও  ডেকোরেটর মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।  এতে তার বাড়িতে থাকা নগদ টাকা,  স্বর্ণালঙ্কার,  এবং ব্যবসায়ীর আসবাবপত্র তুলা সরঞ্জাম সহ সবকিছু পুড়ে প্রায় ১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। তাৎক্ষণিক খবর শুনে  উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম, ও ইউনিয়ন চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ বাড়ি দেখতে যান  এবং তাদের  সান্তনা দেন।  এলাকাবাসী তাদেরকে হাঁড়ি কড়াই মশারি সংসারের সামগ্রী ক্রয় করে প্রদান ...

মার্কিন বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার, দুদেশের বাণিজ্য সম্পর্ককে জোরদার করবে- প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ছবি
নিউজ ডেস্ক :- ----------- মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার, দুদেশের বাণিজ্য সম্পর্ককে শক্তিশালী করবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১০ মে) গণভবনে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধিদলের সাথে বৈঠকে তিনি এ কথা বলেন। এসময় দেশের বিনিয়োগবান্ধব পরিবেশের কথা তুলে ধরেন সরকার প্রধান। জানান, মেগা প্রকল্পের মাধ্যমে ভৌত অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি বিনিয়োগ ও ব্যবসা সংক্রান্ত নিয়ম কানুন যুগোপোযোগী ও সহজ করা হয়েছে। সরকার প্রধান জানান, উপযুক্ত সময়ে যুক্তরাষ্ট্রের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে প্রস্তুত বাংলাদেশ। বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশে সবচেয়ে উদার বিনিয়োগ নীতি রয়েছে।  ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজনে এগুলোর মধ্যে মার্কিন বিনিয়োগকারীদের জন্য আলাদা জোনের ব্যবস্থা করা যেতে পারে। এছাড়া আইসিটি, জ্বালানি, অবকাঠামোর মতো বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বলেন, মার্কিন বাজারে পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দুদেশের বাণিজ্যিক সম্পর্ককে শক্তিশালী করবে। জানান, মুক্ত বাণিজ্য চুক্তি...

জালালাবাদ থানায় ধর্ষণ মামলার আসামী গ্রেফতার ও ভিকটিম ওসিসিতে ভর্তি

ছবি
 জালালাবাদ থানায় ধর্ষণ মামলার আসামী গ্রেফতার ও ভিকটিম ওসিসিতে ভর্তিঃ ০৯/০৫/২০২২ইং সকাল অনুমান ০৭:০০ ঘটিকার সময় অত্র জালালাবাদ থানাধীন কুমারগাঁও সাকিনস্থ আসামী মোঃ নূর মিয়া প্রকাশ মুন্না এর বসত ঘরের শয়ন কক্ষে মামলার এজাহারনামীয় আসামী ১। মোঃ নূর মিয়া প্রকাশ মুন্না (৪২) পিতা-মৃত জোয়াদ আলী প্রকাশ আছান আলী, মাতা-জয়তুন বিবি, সাং-কুমারগাঁও, থানা-জালালাবাদ, জেলা-সিলেট কর্তৃক বুদ্ধিপ্রতিবন্ধি ভিকটিম (১৭) ধর্ষণের শিকার হয়। উক্ত ঘটনায় ভিকটিমের মা বুদ্ধিপ্রতিবন্ধি ভিকটিম (১৭) কে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে নিয়া ভর্তি করে। পরবর্তীতে উক্ত ঘটনায় বাদী মোছাঃ খালেদা বেগম (৩৮) থানায় আসিয়া অভিযোগ দায়ের করিলে জালালাবাদ থানার মামলা নং-১০, তাং-০৯/০৫/২০২১ইং ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১) রুজু হয়। মামলার তদন্তকারী অফিসার মামলা রুজুর পর   ০৯/০৫/২০২২ইং তারিখ উপরোক্ত আসামীর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করিয়া গ্রেফতার করেন। উক্ত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন। বিষয়টি জনাব মোঃ নাজমুল হুদা খান, অফি...

বিশিষ্টজনদের সাথে নিয়ে বাংলাদেশ পুলিশের ঈদ পুনর্মিলনী

ছবি
নিউজ ডেস্ক :- ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর উদ্যোগে শনিবার (৭ মে) সন্ধ্যায় পুলিশ স্টাফ কলেজ কনভেনশন হল, মিরপুরে ঈদ পুনর্মিলনী ২০২২ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, এমপি পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।   অনুষ্ঠানে মাননীয় মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব মোঃ আখতার হোসেন, সচিববৃন্দ, বিদেশি কূটনীতিকগণ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পত্রিকার সম্পাদকগণ, সিনিয়র সাংবাদিকবৃন্দ, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) আগত অতিথিদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। তাঁর আমন্ত্রণে সাড়া দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।  বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর...

শরনখোলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শ্রমিক সরদার মোঃ হারুন হাওলাদার

ছবি
 নিজস্ব প্রতিনিধি ;- ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শ্রমিক সরদার মোঃ হারুন হাওলাদার  পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শরণখোলা উপজেলার সকল  শ্রমিক,জনসাধারণ এবং দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শরণখোলা উপজেলা দূরপাল্লা নৌ জাহাজ লোড আনলোড শ্রমিক সমিতি সরদার ( মাঝি) বিশিষ্ট সমাজ সেবক মোঃ হারুন হাওলাদার  । এক শুভেচ্ছা বার্তায় তিনি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন। হারুন হাওলাদার  বলেন, ঈদুল ফিতর আমাদের মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। দিনটি আমাদের মুসলিম ভাইদের বড়ই আনন্দের, খুশির দিন। তিনি আরও বলেন, এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, গ্রামগঞ্জে, সারাবাংলায়, সারাবিশ্বে। শহরবাসী মানুষ শিকড়ের টানে ফিরে আসেন আপনজনের কাছে, মিলিত হয় আত্মীয়-স্বজনের সঙ্গে। এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। তিনি আরও বলেন, ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদুল ফিতরের অভিরাম ভালোবাসা সবার মাঝে ছ...

ঢাকার ধামরাইয়ে পালিত পুএের হাতে পালক পিতা খুন

ছবি
কাজী মিজান ধামরাই( ঢাকা)  প্রতিনিধি  ঢাকার  ধামরাইয়ে  কুশুরা ইউ পির অন্তর্গত  বোচারবাড়ী  (বান্নল )গ্রামে   দেলোয়ার হোসেন ওরফে দিদার  (৬৮) বৎসর   বুধবার সকাল  আনুমানিক  ১০•৩০/ঘটিকার সময়  পুষ‍্য পুএ ৪৩/ বৎসর বয়সক সোহেলের শাবলের   আঘাতে খুন পিতা। ধামরাই  থানার  পুলিশ  খবর পেয়ে ঘটনার স্থল পরিদর্শন করে হত‍্যা কারী সোহেল   (৪৩ ) স্ত্রী  সোনিয়া সহ জনতার হাতে   আটক ( ২) জন।পিতা মৃত মাইনুদ্দিন মুন্সী, সাং মাকড়খোলা, থানা ধামরাই,পালক পিতা মৃত দেলোয়ার হোসেন ওরফে (দিদার)১৯৮০ ইং সালে পুষ‍্য পুএ ষ্টাম করে পালক আনেন।পুষ‍্য পুএকে ছোটবেলা থেকেই  অতি যত্ন সহকারে লালন পালন করে বিবাহ করিয়ে বাড়ি করার জন‍্য জমিও দিয়েছেন পালিত পিতা। শান্তি পূর্নভাবে বসবাস করা অবস্থায় বিগত তারিখে ঝড়ে ঘড় ভেংগে যায়। ঝরে ভেংগে যাওয়া ঘরটি আজকে মেরামতের জন‍্য কাজ করছিলেন। সড়ে জমিনে এলাকায় যেয়ে দেখা যায় হত‍্যাকারী সোহেল আগের জায়গায় ঘরটি  না উঠাইয়া পাড়ার সকল  লোকের চলা চলের রাস্তার কিছু অংশ দখলে নিয়া ঘ...

কটিয়াদীতে সংবাদকর্মীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ১

ছবি
মো:মোফাসসেল সরকার,বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জের কটিয়াদীতে বেসরকারি টেলিভিশনের কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি ওবায়দুল্লাহ আকন্দ ভূবনের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনায় কটিয়াদী মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়েরের পর পুলিশ হাদিউল ইসলাম নামে এক আসামিকে গ্রেফতার করেছে।  অভিযোগ সূত্র বলছে, গত বুধবার রাতে একটি ডাকাতি ও অপহরণ মামলার আসামিরা সাংবাদিক ওবায়দুল্লাহ আকন্দ ভূবনকে উপজেলার আচমিতা ইউনিয়নের পাঁচগাতিয়া মৌড়ে মোবাইল ফোনে ডেকে এনে অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে। পরে সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয় এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি ভেঙে ফেলে । এ ঘটনায় কটিয়াদী মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩-৪ জনের নামে মামলা দায়ের করা হয়।  আসামিরা হলেন নিশাদ মিয়া, আরফিন, হাসু মিয়া, হাদিউল ইসলাম ও দুলাল মিয়া। গত ২ মে মামলার তালিকাভুক্ত আসামি হাদিউল ইসলামকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। সাংবাদিক ওবায়দুল্লাহ আকন্দ ভূবন জানান, কিছু দিন পূর্বে অপর একটি ডাকাতি ও অপহরণ মামলার আসামি হাসু মিয়াকে পুলিশ গ্রেফতার ...

রাজধানীর গুলশান এলাকা হতে ৪৭৫ ক্যান বিয়ারসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১

ছবি
গুলশান এলাকা হতে ৪৭৫ ক্যান বিয়ারসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১  মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ। ===============================================================  অদ্য ০৪ মে ২০২২ ইং তারিখ আনুমানিক ০৮৩০ ঘটিকায় র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি ঢাকার গুলশান থানাধীন গুলশান-২ গোলচত্ত্বর এর দক্ষিন পার্শ্বে শেজাদ প্যালেস এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ রুহুল আমিন জয় (৩২), পিতা-মৃত গিয়াস উদ্দিন, জেলা-কিশোরগঞ্জ’কে গ্রেফতার করে করে। এসময় ধৃত আসামীর নিকট হতে ৪৭৫ ক্যান বিয়ার, ০১টি প্রাইভেটকার ও ০৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আন্তরিকতা, মানবিকতা, পেশাদারিত্ব ও অনুজের প্রতি স্নেহের এক অনন্য দৃষ্টান্ত পুলিশ প্রধান

ছবি
  আন্তরিকতা, মানবিকতা, পেশাদারিত্ব ও অনুজের প্রতি স্নেহের এক অনন্য দৃষ্টান্ত  একজন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, সহকর্মীদের প্রতি যাঁর রয়েছে অগাধ স্নেহ, যিনি পেশাদারিত্ব আর মানবিকতায় অনন্য, পরম মমতায় যিনি অনুজের পাশে থাকেন নির্ভরতা হয়ে, তিনি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। পবিত্র ঈদের দিন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ এর সরকারি নিবাস পুলিশ ভবনে কনস্টবল থেকে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নিজে এবং পরিবারের সদস্যদের নিয়ে আতিথেয়তায় অংশ নেন। পুলিশের সকল পদবীর সদস্যকে আমন্ত্রণ জানানোয় পারষ্পরিক ভ্রাতৃত্ববোধ এবং অনুজের প্রতি স্নেহের এক বর্নিল সৌন্দর্য ফুটে ওঠে; হয়ে ওঠে আনন্দ ও শ্রদ্ধার সম্মিলনে এক অপূর্ব মুহুর্ত। ধন্যবাদ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) আন্তরিকতা, সহমর্মিতা ও অনুজের প্রতি স্নেহের আর আস্থা হয়ে সবসময় পাশে থাকার জন্য।

ময়মনসিংহ মহানগরের বয়ড়া বটতলা এলাকায় ছোট ভাইয়ের পাওনা ৫০০ টাকা চাইতে গিয়ে বড় ভাই খুন

ছবি
 ময়মনসিংহ জেলা প্রতিনিধি:- ময়মনসিংহ মহনগরের বয়ড়া  বটতলা এলাকার  বাসিন্দা দুলাল মিয়ার বড় ছেলে রাকিবুল ইসলাম ঋতুর ছোট ভাই রনির কাছ থেকে ধার নেওয়া পাঁচশত টাকা চাওয়ার কারনে  ঋতুর প্রাণ কেড়ে নিল সন্ত্রাসীরা।এই নির্মম খুনের ঘটনাটি ঘটেছে  গত ২ মে সোমবার বাদ মাগরিব । ঋতু কেন ছোট ভাই রনির পাওনা টাকা চাইতে গেল এতে ধারুণ ভাবে ক্ষিপ্ত হয় সন্ত্রাসীরা। সেই ঘটনার জের হিসেবে  ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ হিসেবে  পরিকল্পিত ভাবে পৈশাচিক কায়দায় সন্ত্রাসীরা ঋতুকে প্রকাশ্যে কুপিয়ে  খুন করে উল্লাস করেছে।   সরেজমিনে গিয়ে জানাযায় , রনির কাছ থেকে বেশ কিছুদিন পূর্বে তার বন্ধু পাঁচশত টাকা ধার নেয়। কিন্তুু ধারের টাকা ফেরত না দেওয়ায় তাদের সাথে কথা কাটা কাটি  ও হাতাহাতির ঘটনা ঘটে ।  ঘটনাটি স্হানীয় কাউন্সিলর মোস্তফা কামালকে জানালে তিনি গত মার্চ মাসের ১৪ তারিখ বিচার করার আশ্বাস দিয়ে ঢাকা চলে যান। ঢাকা থেকে ফেরত এসেও আর বিচার করেননি।স্থানীয়দের ধারণা সঠিক বিচার হলে হয়তোবা ঋতুকে খুনের ঘটনা ঘটতোনা।  সন্ত্রাসীদের বিচার করার কথা থাকলেও শেষ পযন্ত কেন বিচার হয়নি এ নিয়েও...

প্রখ্যাত সাহিত্যিক ডক্টর সেলিনা হোসেনের কালজয়ী গল্প চিত্রনাট্য ও পরিচালনায় তরুন নির্মাতা আয়মান রাকিব

ছবি
  বর্তমান সময়ে সবাই যখন ভিউ এর কাজ নিয়ে মাতামাতি করছে,ঠিক সে সময় স্রোতে গা ভাসিয়ে না দিয়ে,বাংলা সংস্কৃতি কে সম্মান এর জায়গায় অধিষ্ঠিত রাখতে, নতুন প্রজন্মের কিছু নির্মাতা চেষ্টা করছে।তার মধ্যে তরুন নির্মাতা আয়মান রাকিব অন্যতম,তিনি ইতিমধ্যে তার রচনায় ও পরিচালনায়, হেদায়েত,তুমি ছিলে হৃদয়ে,শখের পুতুল,এর কাজ শেষ করেছেন।কাজ শেষ করার পরেই তিনি নতুন কাজের গল্প নিয়ে ভাবতে শুরু করেন, তিনি এবার গল্প নিয়েছেন বাংলা সাহিত্যের কালজয়ী লেখক উপমহাদেশ এর প্রখ্যাত কথা সাহিত্যিক,বর্তমান বাংলা একাডেমীর সভাপতি হিসেবে যাকে বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা  সম্মানীয় করেছেন, একুশে পদক, স্বাধীনতা পদক সহ উল্লেখ যোগ্য অনেক পুরস্কার এ যিনি বার বার পুরস্কৃত হয়েছেন বাংলা সাহিত্যের উপমহাদেশ এর জীবন্ত কিংবদন্তি  কথাসাহিত্যিক ডঃসেলিনা হোসেন,তার লেখা বিষণ্ণ শহরের দহন ও ভালোবাসা প্রীতিলতা চিত্রনাট্য করছেন পরিচালক আয়মান রাকিব,তিনি বলেন আমার জীবনের সবথেকে বড় প্রাপ্য  ডঃসেলিনা হোসেন এর গল্প আমি চিত্রনাট্য ও পরিচালনা করতে পারছি,তিনি বলেন আশারাখি কালজয়ী গল্পে কিছু ভালো কাজ দর্শক মহল কে উপহার ...

আশুলিয়ার স্বরলা ক্লাবের উদ্যোগে ১২ শত অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ছবি
নাজমুল হক ইমু সাভার প্রতিনিধি: আশুলিয়ার সরলা ক্লাবের উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া অসহায় দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছেন সামাজিক সংগঠন স্বরলা ক্লাবের সকল সদস্যরা। গতকাল ২৯/০৪/২০২২ ইং রোজ শনিবার আশুলিয়ার জামগড়া ঢাকা ক্লাসিক্যাল হাই স্কুল মাঠে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উক্ত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরলা ক্লাবের,সভাপতি মোঃ মঞ্জরুল আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ রোমান মীর, ও ঢাকা জেলা পাঁচবারের নির্বাচিত সেরা তরুণ করদাতা তানভীর আহমেদ রোমান ভূঁইয়া, স্বরলা ক্লাবের সম্মানিত সদস্য ও ১নং ওয়ার্ড ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ হালিম মৃধা সহ আরও উপস্থিত ছিলেন স্বরলা ক্লাবের সম্মানিত সকল সদস্য বৃন্দ সহ এলাকার স্হানীয় নেতৃবৃন্দ। এসময় স্বরলা ক্লাবের সভাপতি মোঃ মঞ্জরুল আলম বলেন আমরা স্বরলা ক্লাব জন্মলগ্ন থেকেই অসহায় দরিদ্র গরীব দুঃখী মেহনতি মানুষের সেবা করার সব সময় চেষ্টা করছি।  আপনাদের আপদে বিপদে সব সময় পাশে থাকার চেষ্টা করছি,তারই ধারাবাহিকতায় স্বরলা ক্লাবের পক্ষ থেকে দীর্ঘ দিন  যাবৎ আশুলিয়ার জামগড়া অঞ্চলে অসহায়, হতদরিদ্র মানুষের পাশে ছ...

আশুলিয়ায় কারখানার ভিতর শ্রমিকের মারধোরে কম্পালেয়ন্স কর্মকতা আহত

ছবি
আশুলিয়া প্রতিনিধি:-ঢাকার শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় জনরন সোয়েটার কারখানায় এ ঘটনা ঘটে। ৩০ শে এপ্রিল আনুমানিক  ১১.৩০ মিঃ জনরন সোয়েটার পোশাক কারখানায় ঈদের ছুটির হাফ  বেতন দেওয়া শুরু করলে  শ্রমিকেরা পিসরেটের দাবী নিয়ে উত্তেজিত হয়ে এসেম্বলি পয়েন্টে জড়ো হয়। এসময় কারখানার কম্পলায়েন্স ম্যানেজার শ্রমিকদের শান্ত করার চেষ্টা করলে শ্রমিকেরা উত্তেজিত হয়ে ম্যানেজার মনির কে মারধোর করে এসময় তিনি গুরুত্বর আহত হয়, পরে ইন্ডাস্ট্রিয়াল  পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত  কর্মকতা কে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এ বিষয়ে নাম প্রকাশ্যে অনিচ্ছুক  শ্রমিকের সাথে কথা বলে জানা যায় আমরা বেতনের সাথে কাজের পিসরেটের দাবী জানিয়ে আসতেছি দির্ঘদিন ধরে মালিক ও ম্যানেজমেন্টের কাছে।  আজ আমাদের বেতন দিচ্ছে আমাদের পিসরেট না বাড়িয়ে।  আমরা এর প্রতিবাদ শুরু করে নিচে নেমে আসলে কম্পলায়েন্স ম্যানেজার মনির আমাদের নিবৃত করার চেষ্টা করে। কারখানায় অনেক শ্রমিক আমরা কাজ করি কার সাথে যেন ধাক্কাধাক্কি তে তিনি পড়ে গিয়ে আহত হয়েছেন তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।এসময় তারা আরো বলেন কারখা...

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বঙ্গবন্ধুর আদর্শের কর্মীবৃন্দের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছবি
গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর অডিটোরিয়ামে ১৯ শে এপ্রিল ২০২২ ইং তারিখে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন,পীরগঞ্জ পৌর মেয়র মোঃ ইকরামুল হক,পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম,কষক লীগের সাবেক সভাপতি মোঃআবুল কালাম আজাদ প্রমুখ।  সেসময় মাহফিলে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও জেলা জাসদের সহসাধারণ সম্পাদক পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গীতি গমন চন্দ্র রায় গীতি,৭নং হাজীপুর ইউপির চেয়ারম্যান মোঃজয়নাল আবেদীন,আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর আদর্শের নেতাকর্মী বৃন্দ,শুশিল সমাজের নেতৃবৃন্দ,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উক্ত অনুষ্ঠানটি শান্তি শৃঙ্খলার মাধ্যমে সমাপ্তি শেষে ইফতার বিতরণ করা হয়।

পুলিশের বার্ষিক আযান, কেরাত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি
নাজমুল হক ইমু:বাংলাদেশ পুলিশের বার্ষিক আযান, কেরাত ও রচনা প্রতিযোগিতা ২০২২ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ (২২ এপ্রিল) বাদ জুমা বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদ, রাজারবাগ, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।  ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।  আইজিপি বলেন, আমরা বিশ্বাস করি, যে যেই ধর্মেরই হোক না কেন, ধর্ম প্রতিপালনের মাধ্যমে মানুষের নৈতিক মনোবল সুদৃঢ় হয়। কারণ সকল ধর্মেই ভালো কাজ করার উপদেশ দেয়া হয়, অন্যায় কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়‌।  তিনি বলেন, পবিত্র কোরআন একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থা। একজন ভাল মুসলমানের জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনের আদর্শ অনুসরণ করা জরুরি।  আইজিপি বলেন, আমাদের বাহিনীর প্রত্যেক সদস্য, যারা যে ধর্মের আছেন তারা তাদের ধর্মের যে বিধানাবলী আছে, বিশেষ করে যারা মুসলমান আছেন তারা পবিত্র কোরআনে যে বিধানাবলী আছে, হাদিসে যে পরামর্শগুলো আছে তা তাদের প্রাত্যহিক জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিপালনের চেষ্টা করেন তাহলে অনেক সমস্যার সমাধান হবে।  ...

নওগাঁর রাণীনগরে ইটের প্রচীর দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগঃ

ছবি
আবু সাইদ চৌধুরী (রানীনগর- নওগাঁ) নওগাঁর রাণীনগরে ইটের প্রচীর ও টিনের গেট লাগিয়ে বেড়া দিয়ে চলাচলের গ্রামীণ রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। এতে করে ওই গ্রামের ১০-১২ টি পরিবারের লোকজনকে যাতাযাত করতে হচ্ছে জমির আইল ও অন্যের পুকুরের কিনারা দিয়ে। এদিকে চলাচলের রাস্তা না পাওয়া চরম দুর্ভোগে পড়েছেন ওই পরিবারগুলোর শতাধিক মানুষ। ঘটনাটি ঘটেছে উপজেলার ঝিনা পূর্বপাড়া গ্রামে।  এ ঘটনায় সম্প্রতি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাননি ভূক্তভোগী পরিবারগুলো বলেও অভিযোগ রয়েছে।  লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ঝিনা পূর্বপাড়া গ্রামের সাধারণ জনগনের সুবিধার্থে চলাচলের জন্য মেইন রাস্তা থেকে স্বপনের বাড়ি হইতে গ্রামের মধ্যে দিয়ে বয়ে চলা একটি কাচা রাস্তা ছিলো। গত প্রায় ১০ বছর আগে সেই রাস্তাটি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইট সোলিং করে দেওয়া হয়। এরই মধ্যে গত ২ বছর আগে ওই গ্রামের মন্টু প্রাং ও তার ভাই ওসমান গনি লেবু তাদের জায়গাতে বাড়ি নির্মাণ করেন। সেই সময় তারা দুই ভাই রাস্তা না ছেড়ে উল্টে তাদের নির্মাণাধীন বাড়ির পূর্বদিকে বাড়ির সাথে ইটের প্রচীর দিয়ে এবং পশ্চিমদিকে টিনের গেট লাগিয়ে বেড়া দ...

মার্কেটে ক্রেতাদের ঢল ভিড় বাড়ছে কাপরের দোকানে

ছবি
নাঈম ইসলাম:কটিয়াদী প্রতিনিধি কিশোরগন্জ জেলা,কটিয়াদীতে ঈদের কেনাকাটার শেষ সময়ে কটিয়াদী শপিং মলে ক্রেতাদের ঢল নেমেছে। মার্কেটে এসে বেশিরভাগ ক্রেতার গন্তব্য এখন শপিং মল আর প্রসাধনী সামগ্রীক দোকান। আজ শনিবার কটিয়াদী শপিং মলে সকাল থেকেই ক্রেতার আগমন বাড়তে থাকে।একই সঙ্গে জমে ওঠতে শুরু করে প্রসাধনী ও জুয়েলারীর দোকানও। গেন্জিপট্রির হাজী সুপার মার্কেটের "মিলি ফ্যাশন"এর স্বত্বাধিকারী আরিফুর রহমান জিসান বলেন ১৫ রোযার পর থেকে সাধারনত কেনা কেটার ধুম পরতে শুরু করে। রকমারি প্যান্ট,শার্ট,টি-শার্ট, ও বিভিন্ন ডিজাইনের পান্জাবী এগুলো এখন বেশ চলছে। স্বর্ণপট্রির "রুপা স্বর্ণ শিল্পালয়"এর স্বত্বাধিকারী আজিজুল হক বলেন ঈদকে সামনে  রেখে পার্ল-স্টোনের গলার সেট,আংটি, গহনার চাহিদা আগের চেয়ে তুলনামুলক বেশি। প্রসাধনী ও অনান্য ব্যবসায়ীরা বলেন ১৫ রোযার পর থেকে স্বাভাবিকের তুলনায় ক্রেতার ঢল ও বিক্রি বেশি হচ্ছে। ক্রেতার এই ঢল চাঁদ রাত পর্যন্ত থাকবে বলে আশা করছে ব্যবসায়ীরা।

রংপুরের মিঠাপুকুরে ১০ টাকা কেজির চাল বিক্রিতে অনিয়ম,

ছবি
নিজস্ব প্রতিবেদকঃ খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চালে ডিলারের বিরুদ্ধে অতিরিক্ত টাকা আদায়ের  অভিযোগ উঠেছে রংপুর মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর বাজারে।এ সময় জন প্রতি ৩০ কেজি চালে ৩ শ টাকা নেওয়ার নিয়ম থাকলেও উনারা অতিরিক্ত ১০ টাকা জনপ্রতি নিচ্ছেন। এমন অভিযোগের ভিত্তিতে আরবিসি নিউজ২৪.কম এর সম্পাদক ফারুক আহমেদ সেখানে অতিরিক্ত টাকা আদায় ও ভুক্তভোগীদের ভিডিও করায় ডিলারের বড় ভাই মোঃ জাহাঙ্গীর আলম সেখানে সাংবাদিককে মারধর করার ও সেখান থেকে চলে যাওয়ার হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গালাগালিজ করে।  আজ (২৬ এপ্রিল ) সকালে ঘটে এই ঘটনা।পরে স্থানীয় লোকজনের কথায়  সাংবাদিক সেখান থেকে অন্য জায়গায় অবস্থান করলে সেখানেও ডিলার মোঃ আলমগীর হোসেন, তার বড় ভাই জাহাঙ্গীর ও আলমগীরের বাবাসহ আরো বেশ কয়েকজন সাংবাদিক ফারুক আহমেদকে মারতে আসে এবং সবাই অকথ্য ভাষায় গালাগালিজ করতে থাকে। এবং মারার হুমকি দিতে থাকে।  মিঠাপুকুর উপজেলার ২ নং রাণীপুকুর ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ হোসেন (পুটু)'র সাথে অতিরিক্ত ১০ টা আদায়ের বিষয়ে জানতে চাইলে তিনি জানান ৩ শ টাকার অতিরিক্ত কোনো টাকা নেওয়ার নিয়ম নেই বলে তিনি জানান। কয়...

শরণখোলায় মাননীয় প্রধানমন্ত্রী দেওয়া ঘর পেলেন ৫ পরিবার,,,,,

ছবি
মোঃ মোশাররফ হোসেন মনির স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা শরণখোলা উপজেলা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেওয়া ঘর পেলোম ৫ পরিবার  মুজিববর্ষে ভূমিহীন-গৃহহীন সব অসহায় মানুষকে নতুন ঘর উপহার দেওয়ার যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন, তার আওতায় আরও যে ৩৩ হাজার পরিবার নতুন ঘর পেয়েছেন; সে সব পরিবারেরই একজন প্রতিবন্ধী ফিরোজ হাওলাদার।   আশ্রয়ণ-২ প্রকল্প থেকে জানানো হয়েছে, এবার তৃতীয় ধাপে দেশের ৪৯২টি উপজেলার অসহায় পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে বিনামূল্যে দুই শতক জমিসহ সেমি পাকা ঘর করে দেওয়া হচ্ছে। আজ ২৬/৪/২০২২ ইং তারিখ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর হস্তান্তর করেন। বাগেরহাটের শরণখোলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের জমিসহ ঘর পেলেন পাঁচ ভূমিহীন পরিবার। মঙ্গলবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের সাথে একযোগে এই ঘর হস্থান্তরের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন। শরণখোলা উপজেলা পরিষদ মিলনায়তনে এ উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রায়হান উদ্দিন শান্ত আকন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর ই আলম সিদ্দি...

আশুলিয়ায় ১৮ বছরের সাজাপ্রাপ্ত আসামি কে গ্রেফতার করেছে র‍্যাব-৪

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :-ঢাকা জেলার আশুলিয়া এলাকা হতে দীর্ঘ ১৮ বছর বিভিন্ন ছদ্মবেশে পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আঃ মান্নান’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি, অস্ত্রধারী ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের জন্য শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।  গত ২৮/০৪/২০০৩ তারিখ রাত ১২.৩০ ঘটিকার সময় এজাহার নামীয় আসামী আঃ মান্নান, জেলা-মানিকগঞ্জসহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জন ভুক্তভোগীর (১৮) ঘরে প্রবেশ করে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক পালাক্রমে ধর্ষণ করে যার প্রেক্ষিতে মানিকগঞ্জ জেলার শিবালয় থানায় মামলা রুজু হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালত উক্ত মামলার বিচারকার্য শেষে ১৬/০৯/২০০৪ তারিখ আসামীদেরকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০,০০০/-টাকা অ...

আশুলিয়া ইয়ারপুরের ৪ বছরের শিশু ধর্ষন চেষ্টা মামলার আসামী কে গ্রেফতার করেছে র‍্যাব-৪

ছবি
রাকিবুল ইসলাম সোহাগঃ-  আশুলিয়ার চাঞ্চল্যকর ০৪ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি বাদশাহ’কে পঞ্চগড় জেলার বোদা থানাধীন কাজলদিঘী এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। ধর্ষণের মতো ঘৃণ্যতম অপরাধ নির্মূলের জন্য র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নারী ও শিশুদের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।   ভুক্তভোগীসহ তার পিতা-মাতা আশুলিয়া থানাধীন ইয়ারপুর কাঠাঁল বাগান এলাকার একটি বাসায় ভাড়টিয়া হিসেবে বসবাস করতো। গ্রেফতারকৃত আসামী একজন রিক্সা চালক ও একই বাড়ীর ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো। গত ২৮ মার্চ ২০২২ তারিখ বেলা অনুমান ১১.৩০ ঘটিকার সময় শিশু ভিকটিম (০৪) বাসা হতে বের হয়ে সিড়ি দিয়ে নিচে নামার সময় আসামী মোঃ বাদশাহ (৪৩) ভুক্তভোগীকে চিপস/চকলেট খাওয়ানোর কথা বলে তার নিজ ঘরের ভিতর নিয়ে দরজা বন্ধ করে দেয়। বিষয়টি পাশের রুমের ভাড়াটিয়া দেখতে পেয়ে ভুক্তভোগীর মা’কে জানালে তাৎক...

আশুলিয়ায় বিদেশী পিস্তল সহ জামগড়ার আতংক গ্যাং লিডার রনি ভূইয়াসহ আটক চার জন

ছবি
  আশুলিয়ায় বিদেশী পিস্তল আগ্নেয়াস্ত্রসহ আটক চার জন।  র‍্যাব ৪ এর একটি অভিযানিক দল উক্ত সন্ত্রাসীদের আটক করে আশুলিয়া থানায় হস্তান্তর করে। এর আগে অভিযানিক দলটি তাদের গ্রেফতার করতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। পরবর্তীতে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় চার সন্ত্রাসী কে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব-৪!। গ্রেফতার কৃতরা হলেন,মোঃ বাহাদুর মৃধা(২৭), পিতা-মোঃ সালাম মৃধা, মাতা-মোছাঃ সুরিয়া বেগম ,স্থায়ী: গ্রাম- কান্দাইল, উপজেলা/থানা- আশুলিয়া, জেলা -ঢাকা, বাংলাদেশ ২.মোঃ রনি ভূইয়া(২৪), পিতা-বকুল ভূইয়া, মাতা-রেহেনা আক্তার ,স্থায়ী: গ্রাম- জামগড়া (ভূইয়া বাড়ী) , উপজেলা/থানা- আশুলিয়া, জেলা -ঢাকা, বাংলাদেশ ৩.তালুকদার মাহমুদুল হাসান @ অনিক(৩২), পিতা-মৃত তালুকদার তোফায়েল হোসেন বাবু, মাতা-তালুকদার মাহমুদা আক্তার ,স্থায়ী: গ্রাম- টংগা বাড়ী , উপজেলা/থানা- আশুলিয়া, জেলা -ঢাকা, বাংলাদেশ ৪.তালুকদার ওয়ালিউল ইসলাম শুভ(২২), পিতা-মৃত তালুকদার শফিকুল ইসলাম, মাতা-শাহনাজ আক্তার শাহীন ,স্থায়ী: গ্রাম- টংগা বাড়ী , উপজেলা/থানা- আশুলিয়া, জেলা -ঢাকা, বাংলাদেশ। সম্পৃতি তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ জ...

র‍্যাব-৪ এর অভিযানে ভুয়া সামরিক কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে ২ জন গ্রেফতার; পিস্তল, গুলি, ইউনিফর্ম, ওয়াকিটকি সেট উদ্ধার

ছবি
 রাকিবুল ইসলাম সোহাগ:-র‍্যাব-৪ এর অভিযানে ভুয়া সামরিক কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে ২ জন গ্রেফতার; পিস্তল, গুলি, ইউনিফর্ম, ওয়াকিটকি সেট উদ্ধার। এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। সাম্পৃতিককালে প্রতারণার নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ জনগনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর প্রতারক চক্র। জঙ্গীবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং অন্যান্য অপরাধের পাশাপাশি সাম্প্রতিক এসব প্রতারক চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা তৎপর। সম্প্রতি একজন নারী ভুক্তভোগী র‌্যাব-৪ বরাবর অভিযোগ করেন যে, আরাফাত তুষার নামে এক প্রতারক সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে বিবাহের উদ্দেশ্যে তার সহযোগী বন্ধু, খালাতো ভাই ও নিজেকে মেজর পরিচয় দিয়ে ভুক্তভোগীর বাসায় এসে প্রতারণামূলকভাবে বিবাহের অভিনয় করে এবং নানা রকম হুমকি প্রদান করে। অভিযোগ প্রা...

গার্মেন্টস কর্মির তিন মাসের শিশু কে ফাতেমা ক্লিনিকের ভুল চিকিৎসা আইসিউতে রেখে বাঁচানোর চেষ্টা

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ:-সাভারের আশুলিয়ায় গার্মেন্টস কর্মির তিন মাসের শিশু কে ফাতেমা ক্লিনিকের ভুল চিকিৎসা আইসিউতে রেখে বাঁচানোর চেষ্টা।  ঢাকার আশুলিয়ার গোরাট এলাকার নাইটেংগেল মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন "ফাতেমা পেইন কেয়ার সেন্টার" এর বিরুদ্ধে ৩ মাসের শিশুকে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে। এরফলে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য আরেকটি হাসপাতালে ভর্তি করান। এতে প্রায় লাখ টাকা অতিরিক্ত গুণতে হয় ভুক্তভোগী শিশুর পরিবারকে। এবিষয়ে থানায় একটি জিডি করেন ভুক্তভোগী পরিবার। জিডি নং-১০৮৮। শিশুটির নাম তানজীম হোসেন। আশুলিয়ার ছয়তলা এলাকার দি রোজ নামে একটি পোশাক কারখানায় চাকুরী করেন তার বাবা ও মা তানিয়া বেগম।  ভুক্তভোগী শিশুটির মা তানিয়া বেগম অভিযোগ করে বলেন, গত ৩ এপ্রিল প্রথম রোজার দিনে আমার বাচ্চার কানে একটা ফোড়া হয়। ফোঁড়া চিকিৎসার জন্য আমি ফাতেমা পেইন কেয়ার সেন্টারে নিয়ে যাই। পরবর্তীতে ডাক্তার আহসান হাবিব কান ওয়াশ করে দেয় এবং একটা এন্টিবায়োটিক ইনজেকশন পুশ করেন। এরপরেই আমার বাচ্চা আর নড়াচড়া করে না। আমি প্রথমে ভেবেছিলাম ঘুমিয়ে গেছে। সেখান থেকে বাসায় নিয়ে আস...

র‍্যাব -৪ এর অভিযানে অনিবন্ধিত ও চোরাই মোবাইল চক্রের এক সদস্য আটক

ছবি
রাকিবুল ইসলাম সোহাগঃ-  র‌্যাব-৪ এর অভিযানে রাজধানীর হাতিরপুল এলাকা হতে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল সংখ্যক অনিবন্ধিত ও চোরাই মোবাইল ফোনের পার্টস জব্দঃ চোরাকারবারী চক্রের ০১ সক্রিয় সদস্য গ্রেফতার।  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। খুন, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, অপহরণ, চাদাবাজী, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতার এবং জঙ্গীবাদের মতো ঘৃণ্যতম অপরাধ নির্মূল ও সেগুলোর রহস্য উদঘাটনের পাশাপাশি চোরাই কারবারি বন্ধের লক্ষ্যে অসাধু চোর ও ছিনতাই চক্র গ্রেফতার ও তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা সচেষ্ট। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, ঢাকা মহানগরীর নিউমার্কেট থানাধীন হাতিরপুল এলাকার একটি ফ্ল্যাটে কিছু অসাধু মোবাইল ব্যবসায়ী সরকারের নির্ধারিত ভ্যাট ও ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানিকৃত অনিবন্ধিত, চোরাই ও নকল মোবাইল ফোনোর পার্টস বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১০ এপ্রিল ২০২২ তারিখ রাত ০০.৩০ ঘটিকা হতে ভোর ০৫.৩০ ঘটি...

কপিলমুনিতে চারটি তেলমিলে অভিযান ৫ লাখ টাকা জরিমানা

ছবি
মোঃ ছিদ্দিকুর রহমান মোড়ল  পাইকগাছা প্রতিদিন ঃ পবিত্র রমজানে সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সোমবার (১১ এপ্রিল) সকালে খুলনার পাইকগাছা উপজেলার বাণিজ্যিক কেন্দ্র কপিলমুনিতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাবের যৌথ অভিযানে ৪টি তেল মিলে  ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক শিকদার শাহিনুর রহমান ও র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম’র নের্তৃত্বে বাজার মনিটরিং ও অভিযানে এসময় কপিলমুনির উৎসব ওয়েল মিলকে ১ লাখ টাকা, বিনোদ ওয়েল মিলকে ২ লাখ টাকা, মেসার্স ডিএস ওয়েল মিলকে ১ লাখ টাকা ও কপিলমুনি ওয়েল মিলকে ১ লাখ টাকা জরিমানা আদায় করেন। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২, ৪৩ ও ৪৫ ধারায় এসব জরিমানা আদায় করা হয়। এসময় সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।   ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহিনুর রহমান জানান, অবৈধ প্রক্রিয়ায় ভেজাল পণ্য পাম, সুপার, রাইস ব্যান্ড, রং মিশিয়ে খাদ্যদ্রব্য প্রস্তুতপূর্বক প্রতারণা কার্যক্রম জিরো টলারেন্স বাস্তবায়নে ...

বরগুনায় দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন প্রবাসী জাকারিয়া হোসেন মহারাজ

ছবি
মোঃ সিদ্দিকুর রহমান মান্না বরগুনা (বামনা)প্রতিনিধিঃ বরগুনার বামনায় আজ সোমবার সকাল ১০টায় ডৌয়াতলা ইউনিয়ন পরিষদ সম্মূখে ও দুপুর ১২ টায় বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রবাসী ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ জাকারিয়া হোসেন মহারাজের পক্ষ থেকে অসহায় ও ছিন্নমূল মানুষদের মাঝে ইফতারি সামগ্রিক বিতরণ হয়। এ সময় উপস্থিতি ছিলেন ডৌয়াতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান, ইউপি সদস্য মোঃ রেজাউল করিম, বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান সবুজ, ইউপি সদস্য মোঃ ফারুক আকন, মোঃ মিলন খান প্রমূখ।

আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক স্বমনয় পরিষদের আঞ্চলিক কমিটির পুনঃগঠন

ছবি
নিজস্ব প্রতিনিধি :-আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক স্বমনয় পরিষদের আঞ্চলিক কমিটির পুনঃগঠন।  গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ সাভার-আশুলিয়া-ধামরাই আঞ্চলিক কমিটির উদ্যোগে আজ ০৯•০৪•২০২২ ইং বিকাল ৪ ঘটিকায় আশুলিয়ার ইউনিক বাস স্ট্যান্ড সংলগ্ন সাভার-আশুলিয়া-ধামরাই শিল্প অঞ্চল কমিটির এক সাধারন সভা অনুষ্ঠিত হয় সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের অফিসে। উক্ত  সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের সাভার-আশুলিয়া-ধামরাই শিল্পঞ্চল কমিটির আহ্বায়ক শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন সভাটি পরিচালনা করেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব রাকিবুল ইসলাম সোহাগ। এসময় আলোচনা সভা শেষে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের আঞ্চলিক কমিটির পুনঃগঠন হয়,সভায় শ্রমিকনেতা রফিকুল ইসলাম সুজন" কে আহবায়ক  "নাহিদুল হাসান নয়ন কে "সদস্য সচিব নির্বাচিত করা হয় । উক্ত আঞ্চলিক কমিটির যুগ্ন-আহবায়ক হলেন শামীম খান "আব্বাস উদ্দিন, মরিয়ম আক্তার শিউলী, কামরুন নাহার, কবির হোসেন, ইসমাইল হোসেন ঠান্ডু "সারোয়ার হোসেন" শাহাবুদ্দিন দেওয়ান...

শরণখোলায় মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি ডালিম তালুকদার নির্বাচিত হয়েছেন

ছবি
মোঃ মোশাররফ হোসেন মনির  স্টাফ রিপোর্টার  বাগেরহাটের শরণখোলা মহিলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে মো. ডালিম তালুকদার সভাপতি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলা মাদ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে উপস্থিত সদস্যরা গোপন ব্যালটের মাধ্যমে তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেন। প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুজ্জামান খান বলেন, নির্বাচনে প্রার্থী ছিলেন দুই জন। কমিটির সাত জন সদস্য ভোট প্রদান করেছেন। এতে ডালিম তালুকদার চার ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. গোলাম মোস্তফা মধু পেয়েছেন তিন ভোট। সরকারি বিধি মেনেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত সভাপতি মো. ডালিম তালুকদার বলেন, শিক্ষার মানোন্নয়নসহ মাদরাসার সামগ্রিক উন্নয়নে আমি কাজ করতে চাই। এজন্য সবার সহযোগিতা কামনা করি।

বোতল চৌধুরীর বাসা থেকে দুইজন নারীকে আটক করেছে র‍্যাব

ছবি
 বোতল চৌধুরীর বাসা থেকে দুইজন নারীকে আটক করেছে র‌্যাব।  এর আগে চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার প্রধান আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে রাজধানীর গুলশানের ২৫/বি ফিরোজা গার্ডেনে লুকিয়ে থাকা বোতল চৌধুরীকে গ্রেপ্তারের সময় ওই বাসা থেকে এ দুই নারীকে আটক করা হয়। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই দুই নারীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদরদপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে। গত ২০ মার্চ সোহেল চৌধুরী হত্যা মামলায় ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। পরোয়ানা জারি হওয়া অন্য ২ আসামি হলেন- ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম ও সেলিম খান। উচ্চ আদালতের আদেশে দীর্ঘদিন এ মামলার বিচার কাজ স্থগিত ছিল। ২০১৫ সালে এই মামলার স্থগিতাদেশ প্রত্যাহার হয়। প্রত্যাহারের সেই আদেশসহ মামলার নথি গত ২৭ ফেব্রুয়ারি বিচারিক আদালতে আসে। চিত্রনায়ক সোহেল চৌধুরী বিয়ে...