পোস্টগুলি

রাজধানীর গুলশান এলাকা হতে ৪৭৫ ক্যান বিয়ারসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১

ছবি
গুলশান এলাকা হতে ৪৭৫ ক্যান বিয়ারসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১  মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ। ===============================================================  অদ্য ০৪ মে ২০২২ ইং তারিখ আনুমানিক ০৮৩০ ঘটিকায় র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি ঢাকার গুলশান থানাধীন গুলশান-২ গোলচত্ত্বর এর দক্ষিন পার্শ্বে শেজাদ প্যালেস এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ রুহুল আমিন জয় (৩২), পিতা-মৃত গিয়াস উদ্দিন, জেলা-কিশোরগঞ্জ’কে গ্রেফতার করে করে। এসময় ধৃত আসামীর নিকট হতে ৪৭৫ ক্যান বিয়ার, ০১টি প্রাইভেটকার ও ০৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আন্তরিকতা, মানবিকতা, পেশাদারিত্ব ও অনুজের প্রতি স্নেহের এক অনন্য দৃষ্টান্ত পুলিশ প্রধান

ছবি
  আন্তরিকতা, মানবিকতা, পেশাদারিত্ব ও অনুজের প্রতি স্নেহের এক অনন্য দৃষ্টান্ত  একজন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, সহকর্মীদের প্রতি যাঁর রয়েছে অগাধ স্নেহ, যিনি পেশাদারিত্ব আর মানবিকতায় অনন্য, পরম মমতায় যিনি অনুজের পাশে থাকেন নির্ভরতা হয়ে, তিনি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। পবিত্র ঈদের দিন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ এর সরকারি নিবাস পুলিশ ভবনে কনস্টবল থেকে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নিজে এবং পরিবারের সদস্যদের নিয়ে আতিথেয়তায় অংশ নেন। পুলিশের সকল পদবীর সদস্যকে আমন্ত্রণ জানানোয় পারষ্পরিক ভ্রাতৃত্ববোধ এবং অনুজের প্রতি স্নেহের এক বর্নিল সৌন্দর্য ফুটে ওঠে; হয়ে ওঠে আনন্দ ও শ্রদ্ধার সম্মিলনে এক অপূর্ব মুহুর্ত। ধন্যবাদ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) আন্তরিকতা, সহমর্মিতা ও অনুজের প্রতি স্নেহের আর আস্থা হয়ে সবসময় পাশে থাকার জন্য।

ময়মনসিংহ মহানগরের বয়ড়া বটতলা এলাকায় ছোট ভাইয়ের পাওনা ৫০০ টাকা চাইতে গিয়ে বড় ভাই খুন

ছবি
 ময়মনসিংহ জেলা প্রতিনিধি:- ময়মনসিংহ মহনগরের বয়ড়া  বটতলা এলাকার  বাসিন্দা দুলাল মিয়ার বড় ছেলে রাকিবুল ইসলাম ঋতুর ছোট ভাই রনির কাছ থেকে ধার নেওয়া পাঁচশত টাকা চাওয়ার কারনে  ঋতুর প্রাণ কেড়ে নিল সন্ত্রাসীরা।এই নির্মম খুনের ঘটনাটি ঘটেছে  গত ২ মে সোমবার বাদ মাগরিব । ঋতু কেন ছোট ভাই রনির পাওনা টাকা চাইতে গেল এতে ধারুণ ভাবে ক্ষিপ্ত হয় সন্ত্রাসীরা। সেই ঘটনার জের হিসেবে  ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ হিসেবে  পরিকল্পিত ভাবে পৈশাচিক কায়দায় সন্ত্রাসীরা ঋতুকে প্রকাশ্যে কুপিয়ে  খুন করে উল্লাস করেছে।   সরেজমিনে গিয়ে জানাযায় , রনির কাছ থেকে বেশ কিছুদিন পূর্বে তার বন্ধু পাঁচশত টাকা ধার নেয়। কিন্তুু ধারের টাকা ফেরত না দেওয়ায় তাদের সাথে কথা কাটা কাটি  ও হাতাহাতির ঘটনা ঘটে ।  ঘটনাটি স্হানীয় কাউন্সিলর মোস্তফা কামালকে জানালে তিনি গত মার্চ মাসের ১৪ তারিখ বিচার করার আশ্বাস দিয়ে ঢাকা চলে যান। ঢাকা থেকে ফেরত এসেও আর বিচার করেননি।স্থানীয়দের ধারণা সঠিক বিচার হলে হয়তোবা ঋতুকে খুনের ঘটনা ঘটতোনা।  সন্ত্রাসীদের বিচার করার কথা থাকলেও শেষ পযন্ত কেন বিচার হয়নি এ নিয়েও...

প্রখ্যাত সাহিত্যিক ডক্টর সেলিনা হোসেনের কালজয়ী গল্প চিত্রনাট্য ও পরিচালনায় তরুন নির্মাতা আয়মান রাকিব

ছবি
  বর্তমান সময়ে সবাই যখন ভিউ এর কাজ নিয়ে মাতামাতি করছে,ঠিক সে সময় স্রোতে গা ভাসিয়ে না দিয়ে,বাংলা সংস্কৃতি কে সম্মান এর জায়গায় অধিষ্ঠিত রাখতে, নতুন প্রজন্মের কিছু নির্মাতা চেষ্টা করছে।তার মধ্যে তরুন নির্মাতা আয়মান রাকিব অন্যতম,তিনি ইতিমধ্যে তার রচনায় ও পরিচালনায়, হেদায়েত,তুমি ছিলে হৃদয়ে,শখের পুতুল,এর কাজ শেষ করেছেন।কাজ শেষ করার পরেই তিনি নতুন কাজের গল্প নিয়ে ভাবতে শুরু করেন, তিনি এবার গল্প নিয়েছেন বাংলা সাহিত্যের কালজয়ী লেখক উপমহাদেশ এর প্রখ্যাত কথা সাহিত্যিক,বর্তমান বাংলা একাডেমীর সভাপতি হিসেবে যাকে বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা  সম্মানীয় করেছেন, একুশে পদক, স্বাধীনতা পদক সহ উল্লেখ যোগ্য অনেক পুরস্কার এ যিনি বার বার পুরস্কৃত হয়েছেন বাংলা সাহিত্যের উপমহাদেশ এর জীবন্ত কিংবদন্তি  কথাসাহিত্যিক ডঃসেলিনা হোসেন,তার লেখা বিষণ্ণ শহরের দহন ও ভালোবাসা প্রীতিলতা চিত্রনাট্য করছেন পরিচালক আয়মান রাকিব,তিনি বলেন আমার জীবনের সবথেকে বড় প্রাপ্য  ডঃসেলিনা হোসেন এর গল্প আমি চিত্রনাট্য ও পরিচালনা করতে পারছি,তিনি বলেন আশারাখি কালজয়ী গল্পে কিছু ভালো কাজ দর্শক মহল কে উপহার ...

আশুলিয়ার স্বরলা ক্লাবের উদ্যোগে ১২ শত অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ছবি
নাজমুল হক ইমু সাভার প্রতিনিধি: আশুলিয়ার সরলা ক্লাবের উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া অসহায় দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছেন সামাজিক সংগঠন স্বরলা ক্লাবের সকল সদস্যরা। গতকাল ২৯/০৪/২০২২ ইং রোজ শনিবার আশুলিয়ার জামগড়া ঢাকা ক্লাসিক্যাল হাই স্কুল মাঠে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উক্ত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরলা ক্লাবের,সভাপতি মোঃ মঞ্জরুল আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ রোমান মীর, ও ঢাকা জেলা পাঁচবারের নির্বাচিত সেরা তরুণ করদাতা তানভীর আহমেদ রোমান ভূঁইয়া, স্বরলা ক্লাবের সম্মানিত সদস্য ও ১নং ওয়ার্ড ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ হালিম মৃধা সহ আরও উপস্থিত ছিলেন স্বরলা ক্লাবের সম্মানিত সকল সদস্য বৃন্দ সহ এলাকার স্হানীয় নেতৃবৃন্দ। এসময় স্বরলা ক্লাবের সভাপতি মোঃ মঞ্জরুল আলম বলেন আমরা স্বরলা ক্লাব জন্মলগ্ন থেকেই অসহায় দরিদ্র গরীব দুঃখী মেহনতি মানুষের সেবা করার সব সময় চেষ্টা করছি।  আপনাদের আপদে বিপদে সব সময় পাশে থাকার চেষ্টা করছি,তারই ধারাবাহিকতায় স্বরলা ক্লাবের পক্ষ থেকে দীর্ঘ দিন  যাবৎ আশুলিয়ার জামগড়া অঞ্চলে অসহায়, হতদরিদ্র মানুষের পাশে ছ...

আশুলিয়ায় কারখানার ভিতর শ্রমিকের মারধোরে কম্পালেয়ন্স কর্মকতা আহত

ছবি
আশুলিয়া প্রতিনিধি:-ঢাকার শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় জনরন সোয়েটার কারখানায় এ ঘটনা ঘটে। ৩০ শে এপ্রিল আনুমানিক  ১১.৩০ মিঃ জনরন সোয়েটার পোশাক কারখানায় ঈদের ছুটির হাফ  বেতন দেওয়া শুরু করলে  শ্রমিকেরা পিসরেটের দাবী নিয়ে উত্তেজিত হয়ে এসেম্বলি পয়েন্টে জড়ো হয়। এসময় কারখানার কম্পলায়েন্স ম্যানেজার শ্রমিকদের শান্ত করার চেষ্টা করলে শ্রমিকেরা উত্তেজিত হয়ে ম্যানেজার মনির কে মারধোর করে এসময় তিনি গুরুত্বর আহত হয়, পরে ইন্ডাস্ট্রিয়াল  পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত  কর্মকতা কে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এ বিষয়ে নাম প্রকাশ্যে অনিচ্ছুক  শ্রমিকের সাথে কথা বলে জানা যায় আমরা বেতনের সাথে কাজের পিসরেটের দাবী জানিয়ে আসতেছি দির্ঘদিন ধরে মালিক ও ম্যানেজমেন্টের কাছে।  আজ আমাদের বেতন দিচ্ছে আমাদের পিসরেট না বাড়িয়ে।  আমরা এর প্রতিবাদ শুরু করে নিচে নেমে আসলে কম্পলায়েন্স ম্যানেজার মনির আমাদের নিবৃত করার চেষ্টা করে। কারখানায় অনেক শ্রমিক আমরা কাজ করি কার সাথে যেন ধাক্কাধাক্কি তে তিনি পড়ে গিয়ে আহত হয়েছেন তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।এসময় তারা আরো বলেন কারখা...

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বঙ্গবন্ধুর আদর্শের কর্মীবৃন্দের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছবি
গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর অডিটোরিয়ামে ১৯ শে এপ্রিল ২০২২ ইং তারিখে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন,পীরগঞ্জ পৌর মেয়র মোঃ ইকরামুল হক,পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম,কষক লীগের সাবেক সভাপতি মোঃআবুল কালাম আজাদ প্রমুখ।  সেসময় মাহফিলে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও জেলা জাসদের সহসাধারণ সম্পাদক পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গীতি গমন চন্দ্র রায় গীতি,৭নং হাজীপুর ইউপির চেয়ারম্যান মোঃজয়নাল আবেদীন,আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর আদর্শের নেতাকর্মী বৃন্দ,শুশিল সমাজের নেতৃবৃন্দ,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উক্ত অনুষ্ঠানটি শান্তি শৃঙ্খলার মাধ্যমে সমাপ্তি শেষে ইফতার বিতরণ করা হয়।

পুলিশের বার্ষিক আযান, কেরাত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি
নাজমুল হক ইমু:বাংলাদেশ পুলিশের বার্ষিক আযান, কেরাত ও রচনা প্রতিযোগিতা ২০২২ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ (২২ এপ্রিল) বাদ জুমা বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদ, রাজারবাগ, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।  ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।  আইজিপি বলেন, আমরা বিশ্বাস করি, যে যেই ধর্মেরই হোক না কেন, ধর্ম প্রতিপালনের মাধ্যমে মানুষের নৈতিক মনোবল সুদৃঢ় হয়। কারণ সকল ধর্মেই ভালো কাজ করার উপদেশ দেয়া হয়, অন্যায় কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়‌।  তিনি বলেন, পবিত্র কোরআন একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থা। একজন ভাল মুসলমানের জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনের আদর্শ অনুসরণ করা জরুরি।  আইজিপি বলেন, আমাদের বাহিনীর প্রত্যেক সদস্য, যারা যে ধর্মের আছেন তারা তাদের ধর্মের যে বিধানাবলী আছে, বিশেষ করে যারা মুসলমান আছেন তারা পবিত্র কোরআনে যে বিধানাবলী আছে, হাদিসে যে পরামর্শগুলো আছে তা তাদের প্রাত্যহিক জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিপালনের চেষ্টা করেন তাহলে অনেক সমস্যার সমাধান হবে।  ...

নওগাঁর রাণীনগরে ইটের প্রচীর দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগঃ

ছবি
আবু সাইদ চৌধুরী (রানীনগর- নওগাঁ) নওগাঁর রাণীনগরে ইটের প্রচীর ও টিনের গেট লাগিয়ে বেড়া দিয়ে চলাচলের গ্রামীণ রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। এতে করে ওই গ্রামের ১০-১২ টি পরিবারের লোকজনকে যাতাযাত করতে হচ্ছে জমির আইল ও অন্যের পুকুরের কিনারা দিয়ে। এদিকে চলাচলের রাস্তা না পাওয়া চরম দুর্ভোগে পড়েছেন ওই পরিবারগুলোর শতাধিক মানুষ। ঘটনাটি ঘটেছে উপজেলার ঝিনা পূর্বপাড়া গ্রামে।  এ ঘটনায় সম্প্রতি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাননি ভূক্তভোগী পরিবারগুলো বলেও অভিযোগ রয়েছে।  লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ঝিনা পূর্বপাড়া গ্রামের সাধারণ জনগনের সুবিধার্থে চলাচলের জন্য মেইন রাস্তা থেকে স্বপনের বাড়ি হইতে গ্রামের মধ্যে দিয়ে বয়ে চলা একটি কাচা রাস্তা ছিলো। গত প্রায় ১০ বছর আগে সেই রাস্তাটি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইট সোলিং করে দেওয়া হয়। এরই মধ্যে গত ২ বছর আগে ওই গ্রামের মন্টু প্রাং ও তার ভাই ওসমান গনি লেবু তাদের জায়গাতে বাড়ি নির্মাণ করেন। সেই সময় তারা দুই ভাই রাস্তা না ছেড়ে উল্টে তাদের নির্মাণাধীন বাড়ির পূর্বদিকে বাড়ির সাথে ইটের প্রচীর দিয়ে এবং পশ্চিমদিকে টিনের গেট লাগিয়ে বেড়া দ...

মার্কেটে ক্রেতাদের ঢল ভিড় বাড়ছে কাপরের দোকানে

ছবি
নাঈম ইসলাম:কটিয়াদী প্রতিনিধি কিশোরগন্জ জেলা,কটিয়াদীতে ঈদের কেনাকাটার শেষ সময়ে কটিয়াদী শপিং মলে ক্রেতাদের ঢল নেমেছে। মার্কেটে এসে বেশিরভাগ ক্রেতার গন্তব্য এখন শপিং মল আর প্রসাধনী সামগ্রীক দোকান। আজ শনিবার কটিয়াদী শপিং মলে সকাল থেকেই ক্রেতার আগমন বাড়তে থাকে।একই সঙ্গে জমে ওঠতে শুরু করে প্রসাধনী ও জুয়েলারীর দোকানও। গেন্জিপট্রির হাজী সুপার মার্কেটের "মিলি ফ্যাশন"এর স্বত্বাধিকারী আরিফুর রহমান জিসান বলেন ১৫ রোযার পর থেকে সাধারনত কেনা কেটার ধুম পরতে শুরু করে। রকমারি প্যান্ট,শার্ট,টি-শার্ট, ও বিভিন্ন ডিজাইনের পান্জাবী এগুলো এখন বেশ চলছে। স্বর্ণপট্রির "রুপা স্বর্ণ শিল্পালয়"এর স্বত্বাধিকারী আজিজুল হক বলেন ঈদকে সামনে  রেখে পার্ল-স্টোনের গলার সেট,আংটি, গহনার চাহিদা আগের চেয়ে তুলনামুলক বেশি। প্রসাধনী ও অনান্য ব্যবসায়ীরা বলেন ১৫ রোযার পর থেকে স্বাভাবিকের তুলনায় ক্রেতার ঢল ও বিক্রি বেশি হচ্ছে। ক্রেতার এই ঢল চাঁদ রাত পর্যন্ত থাকবে বলে আশা করছে ব্যবসায়ীরা।

রংপুরের মিঠাপুকুরে ১০ টাকা কেজির চাল বিক্রিতে অনিয়ম,

ছবি
নিজস্ব প্রতিবেদকঃ খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চালে ডিলারের বিরুদ্ধে অতিরিক্ত টাকা আদায়ের  অভিযোগ উঠেছে রংপুর মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর বাজারে।এ সময় জন প্রতি ৩০ কেজি চালে ৩ শ টাকা নেওয়ার নিয়ম থাকলেও উনারা অতিরিক্ত ১০ টাকা জনপ্রতি নিচ্ছেন। এমন অভিযোগের ভিত্তিতে আরবিসি নিউজ২৪.কম এর সম্পাদক ফারুক আহমেদ সেখানে অতিরিক্ত টাকা আদায় ও ভুক্তভোগীদের ভিডিও করায় ডিলারের বড় ভাই মোঃ জাহাঙ্গীর আলম সেখানে সাংবাদিককে মারধর করার ও সেখান থেকে চলে যাওয়ার হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গালাগালিজ করে।  আজ (২৬ এপ্রিল ) সকালে ঘটে এই ঘটনা।পরে স্থানীয় লোকজনের কথায়  সাংবাদিক সেখান থেকে অন্য জায়গায় অবস্থান করলে সেখানেও ডিলার মোঃ আলমগীর হোসেন, তার বড় ভাই জাহাঙ্গীর ও আলমগীরের বাবাসহ আরো বেশ কয়েকজন সাংবাদিক ফারুক আহমেদকে মারতে আসে এবং সবাই অকথ্য ভাষায় গালাগালিজ করতে থাকে। এবং মারার হুমকি দিতে থাকে।  মিঠাপুকুর উপজেলার ২ নং রাণীপুকুর ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ হোসেন (পুটু)'র সাথে অতিরিক্ত ১০ টা আদায়ের বিষয়ে জানতে চাইলে তিনি জানান ৩ শ টাকার অতিরিক্ত কোনো টাকা নেওয়ার নিয়ম নেই বলে তিনি জানান। কয়...

শরণখোলায় মাননীয় প্রধানমন্ত্রী দেওয়া ঘর পেলেন ৫ পরিবার,,,,,

ছবি
মোঃ মোশাররফ হোসেন মনির স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা শরণখোলা উপজেলা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেওয়া ঘর পেলোম ৫ পরিবার  মুজিববর্ষে ভূমিহীন-গৃহহীন সব অসহায় মানুষকে নতুন ঘর উপহার দেওয়ার যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন, তার আওতায় আরও যে ৩৩ হাজার পরিবার নতুন ঘর পেয়েছেন; সে সব পরিবারেরই একজন প্রতিবন্ধী ফিরোজ হাওলাদার।   আশ্রয়ণ-২ প্রকল্প থেকে জানানো হয়েছে, এবার তৃতীয় ধাপে দেশের ৪৯২টি উপজেলার অসহায় পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে বিনামূল্যে দুই শতক জমিসহ সেমি পাকা ঘর করে দেওয়া হচ্ছে। আজ ২৬/৪/২০২২ ইং তারিখ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর হস্তান্তর করেন। বাগেরহাটের শরণখোলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের জমিসহ ঘর পেলেন পাঁচ ভূমিহীন পরিবার। মঙ্গলবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের সাথে একযোগে এই ঘর হস্থান্তরের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন। শরণখোলা উপজেলা পরিষদ মিলনায়তনে এ উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রায়হান উদ্দিন শান্ত আকন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর ই আলম সিদ্দি...

আশুলিয়ায় ১৮ বছরের সাজাপ্রাপ্ত আসামি কে গ্রেফতার করেছে র‍্যাব-৪

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :-ঢাকা জেলার আশুলিয়া এলাকা হতে দীর্ঘ ১৮ বছর বিভিন্ন ছদ্মবেশে পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আঃ মান্নান’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি, অস্ত্রধারী ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের জন্য শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।  গত ২৮/০৪/২০০৩ তারিখ রাত ১২.৩০ ঘটিকার সময় এজাহার নামীয় আসামী আঃ মান্নান, জেলা-মানিকগঞ্জসহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জন ভুক্তভোগীর (১৮) ঘরে প্রবেশ করে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক পালাক্রমে ধর্ষণ করে যার প্রেক্ষিতে মানিকগঞ্জ জেলার শিবালয় থানায় মামলা রুজু হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালত উক্ত মামলার বিচারকার্য শেষে ১৬/০৯/২০০৪ তারিখ আসামীদেরকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০,০০০/-টাকা অ...

আশুলিয়া ইয়ারপুরের ৪ বছরের শিশু ধর্ষন চেষ্টা মামলার আসামী কে গ্রেফতার করেছে র‍্যাব-৪

ছবি
রাকিবুল ইসলাম সোহাগঃ-  আশুলিয়ার চাঞ্চল্যকর ০৪ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি বাদশাহ’কে পঞ্চগড় জেলার বোদা থানাধীন কাজলদিঘী এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। ধর্ষণের মতো ঘৃণ্যতম অপরাধ নির্মূলের জন্য র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নারী ও শিশুদের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।   ভুক্তভোগীসহ তার পিতা-মাতা আশুলিয়া থানাধীন ইয়ারপুর কাঠাঁল বাগান এলাকার একটি বাসায় ভাড়টিয়া হিসেবে বসবাস করতো। গ্রেফতারকৃত আসামী একজন রিক্সা চালক ও একই বাড়ীর ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো। গত ২৮ মার্চ ২০২২ তারিখ বেলা অনুমান ১১.৩০ ঘটিকার সময় শিশু ভিকটিম (০৪) বাসা হতে বের হয়ে সিড়ি দিয়ে নিচে নামার সময় আসামী মোঃ বাদশাহ (৪৩) ভুক্তভোগীকে চিপস/চকলেট খাওয়ানোর কথা বলে তার নিজ ঘরের ভিতর নিয়ে দরজা বন্ধ করে দেয়। বিষয়টি পাশের রুমের ভাড়াটিয়া দেখতে পেয়ে ভুক্তভোগীর মা’কে জানালে তাৎক...

আশুলিয়ায় বিদেশী পিস্তল সহ জামগড়ার আতংক গ্যাং লিডার রনি ভূইয়াসহ আটক চার জন

ছবি
  আশুলিয়ায় বিদেশী পিস্তল আগ্নেয়াস্ত্রসহ আটক চার জন।  র‍্যাব ৪ এর একটি অভিযানিক দল উক্ত সন্ত্রাসীদের আটক করে আশুলিয়া থানায় হস্তান্তর করে। এর আগে অভিযানিক দলটি তাদের গ্রেফতার করতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। পরবর্তীতে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় চার সন্ত্রাসী কে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব-৪!। গ্রেফতার কৃতরা হলেন,মোঃ বাহাদুর মৃধা(২৭), পিতা-মোঃ সালাম মৃধা, মাতা-মোছাঃ সুরিয়া বেগম ,স্থায়ী: গ্রাম- কান্দাইল, উপজেলা/থানা- আশুলিয়া, জেলা -ঢাকা, বাংলাদেশ ২.মোঃ রনি ভূইয়া(২৪), পিতা-বকুল ভূইয়া, মাতা-রেহেনা আক্তার ,স্থায়ী: গ্রাম- জামগড়া (ভূইয়া বাড়ী) , উপজেলা/থানা- আশুলিয়া, জেলা -ঢাকা, বাংলাদেশ ৩.তালুকদার মাহমুদুল হাসান @ অনিক(৩২), পিতা-মৃত তালুকদার তোফায়েল হোসেন বাবু, মাতা-তালুকদার মাহমুদা আক্তার ,স্থায়ী: গ্রাম- টংগা বাড়ী , উপজেলা/থানা- আশুলিয়া, জেলা -ঢাকা, বাংলাদেশ ৪.তালুকদার ওয়ালিউল ইসলাম শুভ(২২), পিতা-মৃত তালুকদার শফিকুল ইসলাম, মাতা-শাহনাজ আক্তার শাহীন ,স্থায়ী: গ্রাম- টংগা বাড়ী , উপজেলা/থানা- আশুলিয়া, জেলা -ঢাকা, বাংলাদেশ। সম্পৃতি তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ জ...

র‍্যাব-৪ এর অভিযানে ভুয়া সামরিক কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে ২ জন গ্রেফতার; পিস্তল, গুলি, ইউনিফর্ম, ওয়াকিটকি সেট উদ্ধার

ছবি
 রাকিবুল ইসলাম সোহাগ:-র‍্যাব-৪ এর অভিযানে ভুয়া সামরিক কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে ২ জন গ্রেফতার; পিস্তল, গুলি, ইউনিফর্ম, ওয়াকিটকি সেট উদ্ধার। এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। সাম্পৃতিককালে প্রতারণার নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ জনগনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর প্রতারক চক্র। জঙ্গীবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং অন্যান্য অপরাধের পাশাপাশি সাম্প্রতিক এসব প্রতারক চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা তৎপর। সম্প্রতি একজন নারী ভুক্তভোগী র‌্যাব-৪ বরাবর অভিযোগ করেন যে, আরাফাত তুষার নামে এক প্রতারক সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে বিবাহের উদ্দেশ্যে তার সহযোগী বন্ধু, খালাতো ভাই ও নিজেকে মেজর পরিচয় দিয়ে ভুক্তভোগীর বাসায় এসে প্রতারণামূলকভাবে বিবাহের অভিনয় করে এবং নানা রকম হুমকি প্রদান করে। অভিযোগ প্রা...

গার্মেন্টস কর্মির তিন মাসের শিশু কে ফাতেমা ক্লিনিকের ভুল চিকিৎসা আইসিউতে রেখে বাঁচানোর চেষ্টা

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ:-সাভারের আশুলিয়ায় গার্মেন্টস কর্মির তিন মাসের শিশু কে ফাতেমা ক্লিনিকের ভুল চিকিৎসা আইসিউতে রেখে বাঁচানোর চেষ্টা।  ঢাকার আশুলিয়ার গোরাট এলাকার নাইটেংগেল মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন "ফাতেমা পেইন কেয়ার সেন্টার" এর বিরুদ্ধে ৩ মাসের শিশুকে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে। এরফলে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য আরেকটি হাসপাতালে ভর্তি করান। এতে প্রায় লাখ টাকা অতিরিক্ত গুণতে হয় ভুক্তভোগী শিশুর পরিবারকে। এবিষয়ে থানায় একটি জিডি করেন ভুক্তভোগী পরিবার। জিডি নং-১০৮৮। শিশুটির নাম তানজীম হোসেন। আশুলিয়ার ছয়তলা এলাকার দি রোজ নামে একটি পোশাক কারখানায় চাকুরী করেন তার বাবা ও মা তানিয়া বেগম।  ভুক্তভোগী শিশুটির মা তানিয়া বেগম অভিযোগ করে বলেন, গত ৩ এপ্রিল প্রথম রোজার দিনে আমার বাচ্চার কানে একটা ফোড়া হয়। ফোঁড়া চিকিৎসার জন্য আমি ফাতেমা পেইন কেয়ার সেন্টারে নিয়ে যাই। পরবর্তীতে ডাক্তার আহসান হাবিব কান ওয়াশ করে দেয় এবং একটা এন্টিবায়োটিক ইনজেকশন পুশ করেন। এরপরেই আমার বাচ্চা আর নড়াচড়া করে না। আমি প্রথমে ভেবেছিলাম ঘুমিয়ে গেছে। সেখান থেকে বাসায় নিয়ে আস...

র‍্যাব -৪ এর অভিযানে অনিবন্ধিত ও চোরাই মোবাইল চক্রের এক সদস্য আটক

ছবি
রাকিবুল ইসলাম সোহাগঃ-  র‌্যাব-৪ এর অভিযানে রাজধানীর হাতিরপুল এলাকা হতে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল সংখ্যক অনিবন্ধিত ও চোরাই মোবাইল ফোনের পার্টস জব্দঃ চোরাকারবারী চক্রের ০১ সক্রিয় সদস্য গ্রেফতার।  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। খুন, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, অপহরণ, চাদাবাজী, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতার এবং জঙ্গীবাদের মতো ঘৃণ্যতম অপরাধ নির্মূল ও সেগুলোর রহস্য উদঘাটনের পাশাপাশি চোরাই কারবারি বন্ধের লক্ষ্যে অসাধু চোর ও ছিনতাই চক্র গ্রেফতার ও তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা সচেষ্ট। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, ঢাকা মহানগরীর নিউমার্কেট থানাধীন হাতিরপুল এলাকার একটি ফ্ল্যাটে কিছু অসাধু মোবাইল ব্যবসায়ী সরকারের নির্ধারিত ভ্যাট ও ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানিকৃত অনিবন্ধিত, চোরাই ও নকল মোবাইল ফোনোর পার্টস বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১০ এপ্রিল ২০২২ তারিখ রাত ০০.৩০ ঘটিকা হতে ভোর ০৫.৩০ ঘটি...

কপিলমুনিতে চারটি তেলমিলে অভিযান ৫ লাখ টাকা জরিমানা

ছবি
মোঃ ছিদ্দিকুর রহমান মোড়ল  পাইকগাছা প্রতিদিন ঃ পবিত্র রমজানে সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সোমবার (১১ এপ্রিল) সকালে খুলনার পাইকগাছা উপজেলার বাণিজ্যিক কেন্দ্র কপিলমুনিতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাবের যৌথ অভিযানে ৪টি তেল মিলে  ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক শিকদার শাহিনুর রহমান ও র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম’র নের্তৃত্বে বাজার মনিটরিং ও অভিযানে এসময় কপিলমুনির উৎসব ওয়েল মিলকে ১ লাখ টাকা, বিনোদ ওয়েল মিলকে ২ লাখ টাকা, মেসার্স ডিএস ওয়েল মিলকে ১ লাখ টাকা ও কপিলমুনি ওয়েল মিলকে ১ লাখ টাকা জরিমানা আদায় করেন। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২, ৪৩ ও ৪৫ ধারায় এসব জরিমানা আদায় করা হয়। এসময় সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।   ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহিনুর রহমান জানান, অবৈধ প্রক্রিয়ায় ভেজাল পণ্য পাম, সুপার, রাইস ব্যান্ড, রং মিশিয়ে খাদ্যদ্রব্য প্রস্তুতপূর্বক প্রতারণা কার্যক্রম জিরো টলারেন্স বাস্তবায়নে ...

বরগুনায় দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন প্রবাসী জাকারিয়া হোসেন মহারাজ

ছবি
মোঃ সিদ্দিকুর রহমান মান্না বরগুনা (বামনা)প্রতিনিধিঃ বরগুনার বামনায় আজ সোমবার সকাল ১০টায় ডৌয়াতলা ইউনিয়ন পরিষদ সম্মূখে ও দুপুর ১২ টায় বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রবাসী ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ জাকারিয়া হোসেন মহারাজের পক্ষ থেকে অসহায় ও ছিন্নমূল মানুষদের মাঝে ইফতারি সামগ্রিক বিতরণ হয়। এ সময় উপস্থিতি ছিলেন ডৌয়াতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান, ইউপি সদস্য মোঃ রেজাউল করিম, বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান সবুজ, ইউপি সদস্য মোঃ ফারুক আকন, মোঃ মিলন খান প্রমূখ।

আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক স্বমনয় পরিষদের আঞ্চলিক কমিটির পুনঃগঠন

ছবি
নিজস্ব প্রতিনিধি :-আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক স্বমনয় পরিষদের আঞ্চলিক কমিটির পুনঃগঠন।  গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ সাভার-আশুলিয়া-ধামরাই আঞ্চলিক কমিটির উদ্যোগে আজ ০৯•০৪•২০২২ ইং বিকাল ৪ ঘটিকায় আশুলিয়ার ইউনিক বাস স্ট্যান্ড সংলগ্ন সাভার-আশুলিয়া-ধামরাই শিল্প অঞ্চল কমিটির এক সাধারন সভা অনুষ্ঠিত হয় সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের অফিসে। উক্ত  সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের সাভার-আশুলিয়া-ধামরাই শিল্পঞ্চল কমিটির আহ্বায়ক শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন সভাটি পরিচালনা করেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব রাকিবুল ইসলাম সোহাগ। এসময় আলোচনা সভা শেষে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের আঞ্চলিক কমিটির পুনঃগঠন হয়,সভায় শ্রমিকনেতা রফিকুল ইসলাম সুজন" কে আহবায়ক  "নাহিদুল হাসান নয়ন কে "সদস্য সচিব নির্বাচিত করা হয় । উক্ত আঞ্চলিক কমিটির যুগ্ন-আহবায়ক হলেন শামীম খান "আব্বাস উদ্দিন, মরিয়ম আক্তার শিউলী, কামরুন নাহার, কবির হোসেন, ইসমাইল হোসেন ঠান্ডু "সারোয়ার হোসেন" শাহাবুদ্দিন দেওয়ান...

শরণখোলায় মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি ডালিম তালুকদার নির্বাচিত হয়েছেন

ছবি
মোঃ মোশাররফ হোসেন মনির  স্টাফ রিপোর্টার  বাগেরহাটের শরণখোলা মহিলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে মো. ডালিম তালুকদার সভাপতি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলা মাদ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে উপস্থিত সদস্যরা গোপন ব্যালটের মাধ্যমে তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেন। প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুজ্জামান খান বলেন, নির্বাচনে প্রার্থী ছিলেন দুই জন। কমিটির সাত জন সদস্য ভোট প্রদান করেছেন। এতে ডালিম তালুকদার চার ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. গোলাম মোস্তফা মধু পেয়েছেন তিন ভোট। সরকারি বিধি মেনেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত সভাপতি মো. ডালিম তালুকদার বলেন, শিক্ষার মানোন্নয়নসহ মাদরাসার সামগ্রিক উন্নয়নে আমি কাজ করতে চাই। এজন্য সবার সহযোগিতা কামনা করি।

বোতল চৌধুরীর বাসা থেকে দুইজন নারীকে আটক করেছে র‍্যাব

ছবি
 বোতল চৌধুরীর বাসা থেকে দুইজন নারীকে আটক করেছে র‌্যাব।  এর আগে চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার প্রধান আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে রাজধানীর গুলশানের ২৫/বি ফিরোজা গার্ডেনে লুকিয়ে থাকা বোতল চৌধুরীকে গ্রেপ্তারের সময় ওই বাসা থেকে এ দুই নারীকে আটক করা হয়। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই দুই নারীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদরদপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে। গত ২০ মার্চ সোহেল চৌধুরী হত্যা মামলায় ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। পরোয়ানা জারি হওয়া অন্য ২ আসামি হলেন- ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম ও সেলিম খান। উচ্চ আদালতের আদেশে দীর্ঘদিন এ মামলার বিচার কাজ স্থগিত ছিল। ২০১৫ সালে এই মামলার স্থগিতাদেশ প্রত্যাহার হয়। প্রত্যাহারের সেই আদেশসহ মামলার নথি গত ২৭ ফেব্রুয়ারি বিচারিক আদালতে আসে। চিত্রনায়ক সোহেল চৌধুরী বিয়ে...

আশুলিয়া ইয়ারপুরে রিক্সা চালক কর্তৃক ৪ বছরের শিশু কে ধর্ষন চেষ্টা, মামলা দায়ের আসামী পলাতক

ছবি
রাকিবুল ইসলাম সোহাগঃ- ঢাকার আশুলিয়ার ইয়ারপুর এলাকায় এক রিক্সা চালক কর্তৃক ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন ভিকটিমের মা। রবিবার (৩ এপ্রিল ২০২২ইং) সরেজমিনে গিয়ে জানা গেছে, নওগাঁ জেলার আত্রাই থানার গোলাপুর উজলপুরের মৃত নূরুল হোসেনের ছেলে মোঃ বাদশাহ (৪৩), বর্তমান ইয়ারপুর কাঠাল বাগান শরিফ মিয়ার বাড়ীর ২য় তলার ভাড়াটিয়া একই বাসার ভাড়াটিয়া’র মেয়ে ৪ বছরের শিশু সিড়ি দিয়ে নিচে নামার সময় মজা খাওয়ানোর কথা বলিয়া ঘরের ভিতর নিয়ে দরজা বন্ধ করিয়া দেয় এবং ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই বাসায় থাকা অন্য ভাড়াটিয়া পরিবারের সদস্যরা দেখতে পাইয়া ভিকটিমের মাকে বিষয়টি জানায়, এরপর লোকজন এসে দরজা খুলতে বললে বাদশাহ তার রুমের দরজা খোলে বের হয়ে তার রুমের দরজায় তালা বন্ধ করে বাহিরে চলে যায়। এসময় শিশু মেয়েটি কান্না কাটি করে, মেয়েটিকে ধর্ষণের চেষ্টার বিষয়টি তার মায়ের কাছে সবকিছু বিস্তারিত জানায়। ভিকটিমের মা জানায়, উক্ত বিবাদী বাদশাহ আমার মেয়ের পরিহিত প্যান্ট খুলিয়া ধর্ষণের চেষ্টা করে। এরপর বিবাদীর কাছে এ ব্যাপারে জানতে চাইলে কোনকিছু না বলিয়া তার রুমে তালা বন্ধ করিয়া দ্রæত চলিয়া যায়। ভিক...

আশুলিয়ায় ঝুট ব্যবসা দন্দে প্রতিপক্ষের অফিসে হামলা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর আহত-২

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :-সা ভারের  আশুলিয়া য় ঝুট ব্যবসায় আধিপত্ত্য বিস্তারকের কেন্দ্র প্রতিপক্ষের অফিসে হামলা চালিয়ে হত্যার চেষ্টা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটনায় হামলাকারী সন্ত্রাসীরা। শনিবার দুপুরে আশুলিয়ার নরসিংহপুর সোনামিয়া মার্কেট এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক কিংবা অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, আশুলিয়ার নরসিংহপুর সোনামিয়া মার্কেট এলাকার আঞ্জুমান ডিজাইনারর্স লিমিটেড কারখানায় দীর্ঘদিন ধরে ঝুট ব্যবসা করে আসছে জমির প্রতিবেশী সাবেক মেম্বার আবু সামা মৃধা। গত কয়েকদিন ধরে বাহাদুর মৃধা নামে একজন ব্যক্তি ওই কারখানার ঝুট ব্যবসা দখলের পায়াতারা করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে সাবেক মেম্বার আবু শামা মৃধা তার বাড়ির সামনে নিজ অফিসে বসে ছিলেন। এসময় বাহাদুর মৃধা ও এলাকার শীর্ষ সন্ত্রাসী রনি ভূইয়ার নেতৃত্বে ২০-৩০ জন অস্ত্রধারী সন্ত্রাসী শামা মৃধার অফিসে হামলা চালিয়ে দে...

আশুলিয়ায় হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৪

ছবি
 রাকিবুল ইসলাম সোহাগঃ- ঢাকার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হতে ৫৩৩ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।   র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।এরই ধারাবাহিকতায় ৩০ মার্চ ২০২২ ইং তারিখ ২১.৫০ ঘটিকার সময় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করে ৫৩৩ গ্রাম হেরোইন, মাদক বিক্রির নগদ ২৫৩০/- টাকা এবং ০১ টি মোবাইলসহ নিম্নোক্ত ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ মোঃ আকরাম আলী (৩৬), জেলা-রাজশাহী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে ঢাকা জেলার আশুলিয়া, ধামরাইসহ রাজধানীর বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট...

মঠবাড়িয়ায় ডি‌বি পু‌লি‌শের অ‌ভিযা‌নে ৩০ পিচ ইয়াবাসহ যুবক আটক-১

ছবি
             পঙ্কজ মিত্রঃ মঠবা‌ড়িয়া(‌পি‌রোজপুর)প্র‌তি‌নি‌ধিঃ পিরোজপুর জেলা দক্ষিণ ডিবি (মঠবাড়িয়া অঞ্চল) পুলিশ অভিযান চালিয়ে নিজাম হাওলাদার (২৮) নামের এক যুবককে আটক করেছে। আটককৃত নিজাম উপজেলার ভেচকি গ্রামের কাদের ওরফে মিজানুর রহমানের ছেলে। থানা সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে পৌর শহরের সদর রোডের সমবায় ব্যাংকের সম্মখ সড়ক এলাকা থেকে নিজামকে আটক করে। এসময় তার কাছ থেকে ৩০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়। মঠবাড়িয়া থানা ওসি মুহা. নূরুল ইসলাম বাদল মঠবাড়ীয়া সমাচারকে বলেন, এ ঘটনায় ডিবি পুলিশের এসআই জ্যোতির্ময় হাওলাদার বাদি হয়ে ওই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।

বঙ্গবন্ধুর নামে পিরোজপুরে হচ্ছে বিশ্ববিদ্যালয়, এলাকায় আনন্দ মিছিল

ছবি
        পঙ্কজ মিত্রঃ মঠবা‌ড়িয়া(‌পি‌রোজপুর) প্র‌তি‌নি‌ধি,  পিরোজপুরে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (২৯ মার্চ) সংসদে এই বিশ্ববিদ্যালয়ের বিল পাস হয়েছে। নিজ জেলায় বিশ্ববিদ্যালয় হওয়ার খবরে আনন্দে মেতেছেন পিরোজপুরবাসী। বুধবার (৩০ মার্চ) বিকালে জেলা শহরে বাদ্যযন্ত্র বাজিয়ে, রঙ মেখে বিজয় উল্লাস ও আনন্দ শোভাযাত্রা বের করেন জেলার সর্বস্তরের মানুষ। এ সময় উচ্ছ্বসিত জনতা স্লোগানে স্লোগানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। অভিনন্দনে ভাসছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমও। বিকালে শহরের বঙ্গবন্ধু চত্বর থেকে শুরু হয় আনন্দ শোভাযাত্রা। পরে বিলাস চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য চন্ডিচরণ পাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গৌতম চৌধুরী, যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু। জানা গেছে, একাদশ সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর শ ম রেজাউল করিম জাতির পিতা বঙ্...

মাদক মামলায় প্রথম এক নারী ব্যবসায়ীর মৃত্যুদন্ড মাদক ব্যবসায়ীরা সাবধান হোন

ছবি
গাইবান্ধা প্রতিনিধি :- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে ৫০০ গ্রাম হেরোইন পাচারের দায়ে পারভিন বেগম শায়লা (৪২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে মৃত্যুদন্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এ মামলা থেকে খালাস পেয়েছেন ৪ জন। ৩১ মার্চ বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামি পারভিন বেগম শায়লা আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পারভীন বেগম শায়লা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ পৌরসভার  বর্ধনকুঠির বাসিন্দা । এ মামলা থেকে খালাস পাওয়া ব্যক্তিরা হলেন-বিপুল মিয়া, পিতা আয়েজ উদ্দিন, গ্রাম মালাধর, থানা গোবিন্দগঞ্জ, জেলা গাইবান্ধা, এছাড়া রমজান আলী, সাজু মিয়া ও সোহাগ হাসান। তাদের সবার বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানা যায়। এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ প্রিন্স সাংবাদিকদের জানান, বিজ্ঞ আদালতে দীর্ঘ শুনানি ও সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে পারভিন মাদক কারবারির সঙ্গে জড়িত ছিলেন বলে প্রমাণিত হয়েছে। এটিই জেলায় প্রথম মামলার রায়। যে রায়ে একজন ...

মঠবাড়িয়া উপজেলা অখন্ড রাখার দাবিতে বিক্ষোভ মিছিল

ছবি
 মঠবা‌ড়িয়া প্র‌তি‌নি‌ধিঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী, ধানীসাফা, মিরুখালী ও বড় মাছুয়া ইউনিয়ন কেঁটে পাশ্ববর্তি ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ও তেলিখালী ইউনিয়নের সাথে সংযুক্ত করে তেলিখালীতে আলাদা একটি থানা গঠন করার পায়তারার প্রতিবাদে পৌর শহরে বিক্ষোভ মিছিল হয়েছে।  বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্মারকলিপি ও অতিরিক্ত পুলিশ সুপারের কাছে অভিযোগ দেন সর্বদলীয় প্রতিনিধি ও সর্বাস্তরের জনগণ। এতে উপজেলা আ'লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের দুই মহস্রাধিক লোক অংশ গ্রহণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র ও উপজেলা আ'লীগ সভাপতি মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিরোজপুর জেলা আ'লীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন দুলাল, উপজেলা আ'লীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, ফারুক উজ জামান, উপজেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম বাবুল, পৌর জাতীয় পার্টির সভাপতি প্রভাষক ফারুক হোসেন, পৌর বিএনপির সাবেক সভা...

শরণখোলায় টিসিবি পরিবার পরিচিতি কার্ডের পন্য বিতরণ,

ছবি
মোঃ মোশাররফ হোসেন মনির বিশেষ প্রতিনিধি  বাগেরহাট জেলা শরণখোলা উপজেলা ৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের দরিদ্র অসহায় মানুষের মাঝে সারা দেশে  ১ কোটি মানুষের মাঝে সরকার নির্দিষ্ট মূল্যে টিসিবি পন্য বিতরণ শুরু করা হয়েছে।  আজ সকাল ১১.৩০ মিনিটের সময় ৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদে এই টিসিবি পন্য বিতরণ করেন  এসময় উপস্থিত ছিলেন  শরণখোলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আঃ হাই,  ৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আজমল হোসেন মুক্তা, ৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের নব নিয়োগ পাওয়া সচিব শ্রী সুব্রত হালদার, ৪ নং খাদা ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সরোয়ার হোসেন তালুকদার, ৬ নং কদমতলা ওয়ার্ডের ইউপি সদস্য শরীফ খায়রুল ইসলাম,  ৫ নং রায়েন্দা বাজার ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জালাল আহম্মেদ রুমী, ৪,৫,৬ নং ওয়ার্ডের ৩ য় বার নির্বাচিত মহিলা মেম্বর মোসাঃ আকলিমা বেগম, দৈনিক দেশের বার্তা টোয়েন্টিফোর সাংবাদিক মোঃ মোশাররফ হোসেন মনির,  গ্রাম পুলিশ মোঃ আলমগীর হাওলাদার। ৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আজমল হোসেন মুক্তা বলেন আমি মাননীয় প...

মোল্লাহাটে থানা পুলিশের অভিযানে মাদক সহ ০১(এক) জন আসামী গ্রেফতার

ছবি
মোঃ মোশাররফ হোসেন মনির  বিশেষ প্রতিনিধি  বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কে এম আরিফুল হক (পিপিএম) এর সার্বিক দিক নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার, ফকিরহাট সার্কেল জনাব, ছয়রুদ্দিন আহম্মেদ এর তত্বাবধায়নে এবং  মোল্লাহাট  থানার অফিসার ইনচার্জ জনাব সোমেন দাশ এর নেতৃত্বে মোল্লাহাট থানার চৌকস অফিসার ফোর্স মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে ইং-২৮/০৩/২০২২ তারিখ ২১.৪০ ঘটিকার সময় অত্র থানার ১নং উদয়পুর ইউনিয়নের উদয়পুর আড়ুয়াকান্দি সাকিনস্থ ধৃত আসামী শফিকুল ইসলাম ওরফে কালাই (৩২) এর বসত ঘরের ভিতর হইতে আসামী শফিকুল ইসলাম মোল্লা ওরফে কালাই(৩২), পিতা-ইমান মোল্লা ,স্থায়ী: গ্রাম- উদয়পুর আড়ুয়াকান্দি, থানা- মোল্লাহাট, জেলা -বাগেরহাটকে ৫০০ (পাঁচশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা এবং মাদক বিক্রয়ের নগদ ৯,০৯০/-(নয় হাজার নব্বই) টাকা সহ গ্রেফতার করা হয়। নিয়মিত মামলা রুজুর পর আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। আসামী পেশাদার মাদক ব্যবসায়ী।                     আসামীর নাম ঠিকানা ১। শফিকুল ইসলাম মোল্লা ওরফে কালাই(৩২)...

শরণখোলায় কিশোর ক্লাবের কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে

ছবি
মোঃ মোশাররফ হোসেন মনির  বিশেষ প্রতিনিধি   বাগেরহাট জেলা শরণখোলা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শরণখোলা কিশোর ক্লাবের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে রায়েন্দা রাজৈর কিশোর ক্লাবের নিজ কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। নব-নির্বাচিত সভাপতি মোঃ রিয়াদুল ইসলাম রাজু গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন। উক্ত অনুষ্ঠানে সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তাইজুল ইসলাম তাজু,সাবেক ইউপি সদস্য ও উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ আব্দুর রহিম হাওলাদার,উপদেষ্টা হাসান মুরাদ বাবু,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ,সাংবাদিক মোঃ শাহীন হাওলাদার,ইউপি সদস্য মোঃ মিলন মাল,যুবলীগ নেতা মোশাররফ হোসেন মোল্লাসহ ক্লাবের নতুন কমিটির সদস্যবৃন্দ। এসময় বক্তারা বলেন,কিশোর ক্লাব শরণখোলা উপজেলার নাম উজ্জল করে চলেছে। আগামীতে ক্লাবের মান উন্নয়নে বর্তমান কমিটি অবদান রাখবে। অনুষ্ঠানের শুরুত...

মঠবাড়িয়ায় দ্রুত গতিতে চলছে বীর নিবাস নির্মাণের কাজ

ছবি
পঙ্কজ  মিত্র, মঠবা‌ড়িয়া (পি‌রোজপুর) প্র‌তি‌নি‌ধিঃ পিরোজপুর মঠবাড়িয়ায় দ্রত গতিতে চলছে বীর নিবাস নির্মাণের কাজ। মুজিববর্ষ উপলক্ষে উপজেলার ১২ জন বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন বীর নিবাস। বুধবার দুপুরে পৌর শহরের বহেরাতলা এলাকায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতীফ এর বীর নিবাস পরিদর্শণ করেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা উর্মি ভৌমিক।  এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, ঠিকাদার মো. ফিরোজ আহম্মেদ মৃধা উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে মঠবাড়িয়ায় ১২ জন বীর মুক্তিযোদ্ধার জন্য ১ কোটি ৮১ লাখ ২৩ হাজার ৪১২ টাকা বরাদ্দে নির্মাণ ১২ টি বীর নিবাস উপহার দিচ্ছেন।  প্রতিটি ভবনের আয়তন হবে ১৮৩ বর্গফুট। প্রতিটি বীর নিবাসে ২টি বেড রুম, ১টি ডাইনিং রুম, ১টি রান্নাঘর এবং ২টি বাথরুম রয়েছে। বীর নিবাস নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়। শিঘ্রই আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হবে।

৩০ শে মার্চ ভাষানটেক থানা জাতীয় পার্টির সম্মেলন।

ছবি
মোঃ সোহেল রানা,  স্টাফ রিপোর্ট  মিরপুরের ভাষানটেক থানার ৩ নং বিআরপি  মার্চ ৩০,রোজ বুধবার বিকাল ৩ ঘটিকায় জাতীয় পার্টি সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলন উদ্বোধন করেন আলহাজ্ব মোহাম্মদ শফিকুল ইসলাম সেন্টু প্রেসিডিয়াম সদস্য ও আহবায়ক পার্টি মহানগর উত্তর। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা জনাব মুজিবুল হক চুন্নু এম পি মহাসচিব জাতীয় পার্টি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জনাব মোঃ মশিউর রহমান রাঙ্গা  এম পি জাতীয় সংসদের বিরোধী দলীয় চিপ হুইপ প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি। প্রধান বক্তা মোঃ জাহাঙ্গীর আলম পাঠান ভাইস চেয়ারম্যান ও সদস্য সচিব,জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর। আরো উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্যবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর সকল থানার নেতৃবৃন্দ। এমনকি উপস্থিত ছিলেন সাখাওয়াত হোসেন দুলাল- সদস্য সচিব ভাষানটেক থানা জাতীয় পার্টি, মোঃ আবুল বাশার ভূঞা আহবায়ক ভাষানটেক থানা  জাতীয় পার্টি ।  উক্ত সম্মেলনে  শুরুতেই ছিল জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান পল্লীবন্ধু মরহুম এরশাদ রুহের মাগফিরাত কামনা...

মির্জাগঞ্জে ব্যারিস্টার কামাল হোসেন কে ফুলের সংবর্ধনা দিলেন প্রবাসী উপজেলা এসোসিয়েশন।

ছবি
 সুজন সিকদার  মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার  মির্জাগঞ্জে প্রবাসী উপজেলা এসোসিয়েশন এর মির্জাগঞ্জ উপজেলা ব্যাস্থাপনা কমিটির উদ্যোগে , সলিসিটর ও এ্যাডভোকেট ( ইউকে) ও প্রবাসী মির্জাগঞ্জ উপজেলা এসোসিয়েশন এর কেন্দ্রীয় নির্বাহী পরিচালনা কমিটির প্রধান উপদেস্টা ব্যারিস্টার জনাব কামাল হোসেন মৃধা কে প্রবাসী স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে দেওয়া হয়েছে ফুলের সংবর্ধনা।  রোজ রবিবার (২৭ মার্চ) সন্ধা ৭ টায় সুবিদখালী স্টীল ব্রীজ সংলগ্ন নান্নু শফিং কমপ্লেক্স ৩য় তলায়  আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে ব্যারিস্টার জনাব কামাল হোসেন মৃধা কে এ সংবর্ধনা দেয়া হয়।  আঃ রাজ্জাক হোসেনের সভাপতিত্বে ও মোঃ কাওসার সিকদারের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।  অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন প্রবাসী এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা    ব্যারিস্টার জনাব কামাল হোসেন মৃধা, প্রধান বক্তা উপস্থিত  ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ মনিরুলইসলা হাওলাদার বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ রফিক জোমাদ্দ...