পোস্টগুলি

আশুলিয়ার চেতনার প্রতারক চক্রদের রিমান্ড মঞ্জুর বেরিয়ে আসছে থড়েল বিড়াল গা ঢাকা দিয়েছে অনেকেই

ছবি
 নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার আশুলিয়ার চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির গ্রাহকদের ৩০০ কোটি টাকা নিয়ে উধাও হওয়ার পর মালিক পক্ষের বিরুদ্ধে আশুলিয়া থানায় জিডি ও অভিযোগ এবং র‌্যাব বরাবর অভিযোগ করে অবগত করেন ভুক্তভোগীরা। দৈনিক স্বদেশ বিচিত্রা  জাতীয় দৈনিক চৌকস, জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকা ও দৈনিক সকালের বাংলাসহ একাধিক গণমাধ্যমে এবং টিভিতে সংবাদ প্রকাশ হয়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে উক্ত প্রতিষ্ঠানের ৬জন কর্মকর্তাসহ মোট ১০ জন ভয়ংকর প্রতারককে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আদালতে হাজির করার পর ৭দিনের রিমান্ড চায় পুলিশ, আসামী পক্ষের আইনজীবী আদালতের কাছে জামিন চাইলে আদালত আসামীদের জামিন না দিয়ে ৩দিনের রিমান্ড মুঞ্জুর করেন। উক্ত অভিযানের খবর পেয়ে অন্যসকল জড়িত প্রতারকরা পালিয়েছে। র‌্যাব জানায়, উক্ত প্রতিষ্ঠানের প্রতারক চক্রের পলাতক আসামীদের গ্রেফতারের জন্য র‌্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। দেশ উন্নয়ন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃসহ আরও অনেক ভয়ংকর প্রতারক চক্রের প্রতারকদের সন্ধ্যান পাওয়া যাচ্ছে। জানা গেছে, ঢাকার প্রধান শিল্পাঞ্চল...

বাজিতপুরে ধান ক্ষেতে বাংলাদেশের মানচিত্র

ছবি
মো:মোফাসসেল সরকার,বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জের বাজিতপুরে নবুরিয়া গ্রামের মইজউদ্দিনের সন্তান কৃষক কামাল হোসেন তার ধান ক্ষেতে বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে তোলপার সৃষ্টি করেছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, চারপাশে সবুজ ধান গাছের  সীমানা দিয়ে মাঝখানে লালচে-বেগুনি রঙের চারা রোপন করে বাংলাদেশের মানচিত্র আঁকা হয়েছে। সড়কের পাশেই ধান ক্ষেত। তাই এই বাংলাদেশের মানচিত্র আঁকা ক্ষেত দেখতে প্রতিদিন  শত শত জনগণ এখানে ভীড় করছে। সবাই ছবি উঠাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছে। কৃষক কামাল হোসেন গণমাধ্যমকে জানানঃ আমার সবচেয়ে বড় পরিচয় আমি কৃষকের সন্তান। শুধু তাই নয়, নবান্ন উৎসবের সময় নানান কৃষি উপকরণ কৃষকদের মাঝে বিতরণও করে থাকি। এবার মুজিববর্ষ উপলক্ষে  ধান ক্ষেতে  বাংলাদেশের মানচিত্র অঙ্কন করেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে।এ যেন সবুজের মাঝে আরেক বাংলাদেশ। বাজিতপুর উপজেলা কৃষি কর্মকর্তা জানানঃএটি একটি চমকপ্রদ ঘটনা।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন কৃষকদের জন্যে কাজ করেছেন।তারই ভালোবাসার প্রতিফলন আজ কৃষক কামাল হোসেনের মাধ্যমে প্রকাশিত হয়েছে।

মঠবাড়িয়ায় স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা

ছবি
পঙ্কজ মিত্র (মঠবা‌ড়িয়া,পি‌রোজপুর প্র‌তি‌নি‌ধি): মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা দিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে সংবর্ধণা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া) সার্কেল মোহাম্মদ ইব্রাহীম, সহকারি কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, ওসি মুহা. নূরুল ইসলাম বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আরিফুর রহমান সিফাত প্রমূখ। দিবসটি উপলক্ষে সকাল ৭ টা আনুষ্ঠানিক ভাবে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।

হবিগঞ্জ জেলায় মাধবপুর এ বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম অনুষ্ঠিত

ছবি
হবিগঞ্জ জেলা প্রতিদিন(বিশ্বজিৎ পাল)- হবিগঞ্জের মাধবপুরে হবিগঞ্জ সমিতি সিলেট’র উদ্যোগে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে দিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনা মূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)’র মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মোঃ আনোয়ার হোসেন চৌধুরী এ ক্যাম্পের উদ্বোধণ করেন। সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কালামের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আবু তাহের’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন, সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, সমিতির সহসভাপতি প্রফেসর ডাঃ শাহনেওয়াজ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর সৈয়দ মিসবাহউদ্দিন, সহযোগি অধ্যাপক ডাঃ হাবিবুল্লাহ সেলিম, সহকারি অধ্যাপক ডাঃ আব্দুল কাদের, সহকারি অধ্যাপক ডাঃ রেজোয়ানা মির্জা, সহ সাধারন সম্পাদক একেএম মারুফ, গাজী আব্দুল মাবুদ সমশাদ, সাংগঠনিক সম্পাদক এড. মোস্তাকিম কাওছার, মাধবপুর সমিতির সভাপতি মুক্তিযো...

বিকাশ প্রতারক চক্রের কবলে দারিদ্র পরিবার, থানায় অভিযোগ

ছবি
 পাইকগাছা প্রতিনিধি :- মোবাইল হ্যাকারের কবলে পড়ে সর্ব স্বান্ত দরিদ্র পরিবারের সন্তান মোঃআঃরশিদ শেখ। গত ২২ মার্চ  গভীর রাতে তার চাচাত ভাইয়ের মোবাইল ফোনে কল আসে সে রিসিভ করে জানতে পারে তার মোবাইলে করোনার জন্য ৫২ শত টাকা দেওয়া হবে তবে তার মোবাইলে বিকাশ খোলা কিনা সেটা জানতে চায় সে বলল মোবাইলে বিকাশ খোলা নেই তখন সে বলল আপনি অন্য কারোর কাছে নিয়ে জানা কারণ হ্যাকার বুঝতে পেরেছে ইনি ভালো বোঝে না সে তার চাচাত ভাইয়ের কাছে বলল তার চাচাত ভাই তার বিকাশ নাম্বার টা দিলেন তার পর যা হবার হলো,হ্যাক করে একাউন্টে থাকা নিয়ে গেলো।  এই বিষয়ে থানায় সাধারণ ডায়রি করা হয়েছে কিন্তু দায়িত্ব প্রাপ্ত অফিসার এর কোন কুলো খুঁজে বের করা সম্ভব নয় কারণ হ্যাকারা মৃত্যু ব্যাক্তির আইডি দিয়ে সিম উঠানো।

মঠবাড়িয়ায় গরু চোর চক্রের ২ সদস্য আটক

ছবি
 মঠবাড়িয়া প্রতিনিধি :-        পিরোজপুরের মঠবাড়িয়ায় ফসলী মাঠ থেকে গরু চুরির সময় জহিরুল ইসলাম খান (৩০) ও মোঃ আশ্রাফুল খান (২৫) নামে চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে গ্রামবাসি। খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ চোর চক্রের দুই সদস্যকে উদ্ধার করে থানায় নিয়ে যান। আটক জহিরুল ইসলাম খান উপজেলার উদয়তারা বুড়িরচরের মোঃ জালাল খান ও মোঃ আশ্রাফুল একই গ্রামের আনোয়ার খানের পুত্র।   এঘটনায় গরু মালিক মোঃ শফিকুল তালুকদার বাদী হয়ে সোমবার রাতে জহিরুল ইসলাম খান ও মোঃ আশ্রাফুল খানের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা করেন। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করেন থানা পুলিশ।  মামলা সূত্রে জানাগেছে, গরুর মালিক শফিকুল প্রতিদিনের ন্যায় সোমবার ঘাস খাওয়ার জন্য ৩টি গরু মাঠে ছেড়ে দেয়। কিছু সময় পর মাঠে গরু দেখতে গেলে চোরচক্রের সদস্য জহিরুল ও আশ্রাফুল একটি গরুর গলায় গামছা লাগিয়ে মাঠ দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। এসময় শফিকুল ডাকচিৎকার দিলে এলাকাবাসী ধাওয়া করে চোর চক্রের ওই দুই সদস্যকে আটক করে থানা পুলিশে খবর দেয়।   মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল জানান, এঘট...

পাইকগাছায় ঘের মালিককে মারপিট ঘেরের বাসা আগুনে ভষ্মিভুত করার অভিযোগ

ছবি
 পাইকগাছা প্রতিনিধি ঃ- খুলনার পাইকগাছায় ঘের মালিককে মারপিট করে  চিংড়ী ঘেরের দুটি বাসা পুড়িয়ে ভষ্মিভুত করে দিয়েছে বলে থানায় এজাহার দাখিল হয়ে । এব্যাপারে ঘের মালিক শেখ আনারিল ইসলাম বাদী হয়ে ১৯ জনের নামে থানায় মামলা করেছেন।  উপজেলার সুরনাল ও নোয়ালতলা মৌজায় অবস্থিত ৭'শ বিঘা চিংড়ী ঘের অবস্থিত। যার মধ্যে স্থানী গফুর সরদার,কাদেররা চলতি বছর উক্ত ঘের দখল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। যা নিয়ে চিংড়ী ঘের মালিক শেখ আনারুল ইসলাম ও স্থানীয় গফুর সরদারদের মধ্যে চলতি বছর বিরোধ  লেগে আছে। এমন কি ১৪৪ ধারাও তারা মানছেনা বলে অপর পাটনার নির্মল মজুমদার জানান।  শেখ আনারুল ইসলাম জানান, এ মৌজায় ৭'শ বিঘা চিংড়ী ঘের পার্টনারশীপ নিয়ে আমি ও নির্মল মজুমদার যৌথভাবে পরিচালনা করে আসছি। তারা ঘের দখল করতে না পেরে বুধবার সকালে আমাকে মারপিট করে ঘেরের বাসা পুড়িয়ে দিয়েছে।ভেঙ্গে দিয়েছে ঘেরা বেড়া। বিষয় প্রতিপক্ষ গফুর সরদার বলেন,আমাদের জমিতে দীর্ঘ ৪ বছর ধরে ১২৫ বিঘা জমিতে গনঘের করিয়া আসিতেছি কিন্তু এ বছর  আনারুল  মাছ সহ গন ঘেরটি জোর পুর্বক দখল করে রাখছে যাহ উদ্ধারের  চেষ্টা করছি। আমা...

পুলিশের কোনো সদস্য ক্রাইমের সাথে যুক্ত থাকলে তাকে বাহিনী থেকে বের করে দেয়া হবে : আইজিপি

ছবি
বার্তা বিভাগঃ- ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড.  বেনজীর আহমেদ বিপিএম (বার) বলেছেন,  মাননীয় প্রধানমন্ত্রীর 'রূপকল্প-২০৪১' বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। বাংলাদেশ পুলিশকেও উন্নত দেশের উপযোগী আধুনিক পুলিশ হিসেবে গড়ে তোলা হচ্ছে।  পুলিশের আধুনিকায়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে আইজিপি বলেন, ইতোমধ্যে পুলিশে সর্বাধুনিক টেকটিক্যাল বেল্ট, বডি ওর্ণ ক্যামেরা ইত্যাদি যুক্ত হয়েছে। দেশ ও জনগণের কল্যাণে এবং জনগণকে উন্নত সেবা দেয়ার লক্ষ্যে আগামীতে পুলিশের আধুনিকায়নে যা যা করা প্রয়োজন তাই করা হবে।  আইজিপি আজ (২৩ মার্চ ২০২২) সকালে যশোর পুলিশ লাইন্সে খুলনা রেঞ্জের সকল পুলিশ ইউনিটের বিভিন্ন পদবির অফিসার ও ফোর্সের সাথে এক বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।  খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মহিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।  পুলিশের নিয়োগ পদ্ধতির সংস্কারের কথা উল্লেখ করে আইজিপি বলেন, দীর্ঘ ৪০ বছর পর পুলিশের কনস্টেবল, সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে বিদ...

মঠবাড়িয়ায় পল্লীবিদ্যুৎ লাইনম্যানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি
মঠবাড়িয়া প্রতিনিধি ঃ- পিরোজপুর মঠবাড়িয়ায় আশিকুর রহমান (২১) নামে এক পল্লীবিদ্যুৎ লাইনম্যানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে শহরের আরামবাগ মহল্লার একটি পাকা ভবনের ২য় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি সাতক্ষীরা কলারোয়া থানায়। সে মঠবাড়িয়া পল্লীবিদ্যুৎ শাখায় লাইনম্যান হিসেবে কর্মরত ছিল। ঘটনাস্থলের পাশে একটি চিরকুট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। মঠবাড়িয়া থানার ওসি (অপারেশন) আবদুল হালিম জানান, আশিকুর রহমান আরামবাগ এলাকার একটি ভাঙ্গা বাসার মেসে থাকতেন। বুধবার বিকালে মেসের অন্য সদস্যরা সিলিং ফ্যানের সঙ্গে তাঁর মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয় । মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার সকালে জেলা মর্গে পাঠানো হয়েছে। চিরকুটে আত্মহত্যার কারণ হিসেবে প্রেম সংক্রান্তের কথা উল্লেখ করেছেন।

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

ছবি
রাকিবুল ইসলাম সোহাগঃ-  ঢাকা জেলার আশুলিয়ায় কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড” এর সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। সাম্প্রতিককালে প্রতারণার নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ জনগণকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর পেশাদার প্রতারক চক্র। অতি সম্প্রতি মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম), ই-কমার্স, সমবায় সমিতি, এনজিও, অনলাইন ব্যবসার মাধ্যমে অসংখ্য মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে সর্বশান্ত করার বেশকিছু অভিযোগ পেয়েছে র‌্যাব। এই সকল প্রতারকদের বিরুদ্ধে ইতোমধ্যে “ফাল্গুনী ডটকম”, “শিবপুর ক্ষুদ্র ঋণদান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড” ও “কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ” এর মতো বেশকিছু সফল অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৪। সম্প্রতি আশুলিয়া এলাকার শতাধিক ক্ষতিগ্রস্থ ভুক্তভোগীদের সুনির্দিষ্ট অভিযোগ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিকস্ মিডিয়ার মাধ্যমে জানা যায় যে, আশুলিয়ায় জামগড়া এলাকায় অবস্থিত “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড” নামক একটি বেসরকারি প্রতিষ্ঠান ...

আশুলিয়ায় কারখানার ভিতর জি এম এর আত্মহত্যা

ছবি
রাকিবুল ইসলাম সোহাগঃ-  সাভারের আশুলিয়ায় একটি কারখানার ভিতর থেকে সাইফুর রহমান (৩৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই কারখানায় জেনারেল ম্যানেজার হিসাবে চাকরি করতেন। শনিবার (১৯ মার্চ) দুপুর ১২’টার দিকে আশুলিয়ার জামগড়ার বটতলা এলাকার আব্দুল হাসনাতের মালিকানাধীন বাগদাদ প্যাকেজিং কারখানার ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই কারখানায় প্রায় ৪ বছর ধরে জেনারেল ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছিলেন বলে জানা যায়। নিহত সাইফুর রহসান লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার পূর্ব শেখেরপুড়া এলাকার মৃত বদিউর রহমানের ছেলে। আত্মহত্যার আগে তিনি একটি চিরকুট লিখে যান। তিনি প্রায় ১ মাস আগে বিয়ে করে সংসার জীবন শুরু করেন। চিরকুটে তিনি লেখেন- আমার কারও ওপর কোন মান-অভিমান, রাগ নেই। আল্লাহর জন্য আমি সবাইকে ভালবাসি। আমার এই লাশ আমার মায়ের কাছে পৌছিয়ে দিবেন বা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ্ আমার জীবনে করে যাওয়া কোন কাজের জন্য উসিলা হিসাবে কবুল করে আমাকে মাফ করে দেন। রফিক দুলাভাই অনেক ভাল লোক। যখনই আমি কোন সমস্যায় পড়তাম তখন রফিক ভাইয়ের কাছে গেলে আপন ভাইয়ের...

শরণখোলায় শ্রমিক লীগের উদ্যোগ ১৭ই মার্চ বঙ্গবন্ধু জন্মদিন পালন,,,,,,

ছবি
মোঃ মোশাররফ হোসেন মনির  শরণখোলা প্রতিনিধি  আলোচনা সভা,দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিন পালন করেছে শরণখোলা উপজেলা জাতীয় শ্রমিক লীগ। বৃহস্পতিবার রাতে শ্রমিক লীগের অস্থায়ী  কার্যালয়ে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ১৭মার্চ উপলক্ষে জন্মদিন পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন খোকন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু হাওলাদার,সহ-সভাপতি হেলাল তালুকদার, মতিউর রহমান মিরন,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ জিয়াউল হাসান তেনজিন,উপজেলা তাতীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ শাহীন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ,উপজেলা শ্রমিক লীগের প্রচার সম্পাদক মোঃ মোশারফ হোসেন মনির,  ১ নং ধানসাগর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি, ১ নং ধানসাগর ইউপি সদস্য  মোঃ হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক মোঃ খালেক আকন, ২ নং খোন্তাকাটা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোঃ সুলতান ফরাজী, সাধারণ সম্পাদক মোঃ খোকন মীর, ৩ নং রায়...

নাপা সিরাপে নয়,মিষ্টির সাথে বিষ মিশিয়ে দুই শিশুকে হত্যা করেন মা..

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ ঃ- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সেই দুই শিশুকে তাদের মা মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে হত্যা করেছে। পরকীয়া প্রেমিকের সঙ্গে যোগসাজশে সে এ হত্যাকাণ্ড ঘটায়। এরপর নাপা সিরাপে বিষক্রিয়ার অপপ্রচার চালান। বৃহস্পতিবার (১৭ই মার্চ) ভোরে মা লিমা বেগমকে গ্রেফতারের পর পুলিশের কাছে সে ঘটনার সত্যতা নিশ্চিত করে। আশুগঞ্জ থানার ওসি আজাদ রহমান জানান, এ ঘটনায় নিহত দুই শিশুর বাবা ইসমাইল হোসেন বাদী হয়ে লিমা বেগম ও তার পরকীয়া প্রেমিক সফিউল্লার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। পুলিশের আরেকটি সূত্র জানায়, লিমা আশুগঞ্জের একটি চালকলে কাজ করেন। আর তার স্বামী কাজ করেন ইটভাটায়। চালকলে কাজ করার সুবাদে আরেক শ্রমিক সফিউল্লার সাথে লিমার পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারা বিয়ে করারও সিদ্ধান্ত নেয়। সূত্রটি জানায়, পূর্বপরিকল্পনার অংশ হিসেবে মিষ্টির সাথে বিষ মিশিয়ে দুই শিশু ইয়াছিন ও মোরসালিনকে খাইয়ে হত্যা করে মা লিমা বেগম। মৃত্যুর ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য নাপা সিরাপের রিঅ্যাকশন হয়েছে বলে প্রচার করে। কিন্তু লিমার আচরণে প্রথমেই পুলিশের সন...

মোংলা পৌর এলাকায় বেপরোয়া টাইগার জলিল:থানায় অভিযোগ

ছবি
নিজস্ব প্রতিবেদক মোংলা পৌর এলাকায় জলিল শিকদার (৩৪) ওরফে টাইগার জলিল নামের এক ব্যক্তি বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে মোংলা মাদ্রাসা রোড এলাকার মৃত আওয়াল শিকদার ওরফে বড়মিয়া’র ছেলে। মোংলায় আওয়ামী লীগের স্থানীয় রাজনৈতিক নেতাকর্মিরা তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ দিচ্ছেন। দলীয় কোন পদ পদবী না থাকলেও সম্প্রতি সময়ে শেখ পরিবারের নাম ভাঙ্গিয়ে নানা ধরনের সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে বলে একাধিক অভিযোগ পাওয়া গেছে।  এছাড়া তিনি সার্বক্ষনিক দু’টি লাইসেন্সকৃত পিস্তল নিয়ে চলাফেরা করেন। তার কর্মকান্ডে রাজনৈতিক অনেক নেতৃবৃন্দ বিব্রতকর অবস্থায় রয়েছেন বলে জানা গেছে। একজন গার্মেন্টস ব্যবসায়ী গুলি করে হত্যার হুমকি ও লাঞ্চিতের ঘটনায় মোংলা থানায় টাইগার জলিলের বিরুদ্ধে লিখিত একটি অভিযোগ দায়ের হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে হত্যাসহ নানা অভিযোগে পুর্বের একাধিক মামলা রয়েছে বলে স্থানীয় সুত্রে জানাগেছে।  অভিযোগের সুত্রে জানা গেছে, গতকাল ১৬ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে জমিজমা সংক্রান্ত বিষয়ে পৌর মেয়র’র সাথে দেখা করতে যান ওই ব্যবসায়ী। এসময় মোংলা পোর্ট পৌরসভার ভেতরে ঢুকে ওই ব্যবসায়ীর ওপরে হামলা চালায় জলি...

আশুলিয়ায় বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য জাতীয় অবৈধ আতশবাজি ও পটকাসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‍্যাব-৪

ছবি
  রাকিবুল ইসলাম সেহাগ :-ঢাকা জেলার আশুলিয়া এলাকা হতে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য জাতীয় অবৈধ আতশবাজি ও পটকাসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি অস্ত্র, বিস্ফোরক, মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ সংঘবদ্ধ ছিনতাই ও অপহরণ চক্র থেকে সাধারণ জনগণকে রক্ষা করার জন্য র‌্যাবের জোরালো তৎপরতা অব্যাহত আছে।  গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, দেশে নাশকতা সৃষ্টি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাতে এবং পবিত্র শবে বরাত উপলক্ষে গোপন দুরভিসন্ধিতে কতিপয় ব্যক্তি আশুলিয়া থানাধীন হলি ক্রিসেন্ট এলাকার একটি দোকানে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ বিস্ফোরক জাতীয় অবৈধ আতশবাজি ও পটকা মজুদ করেছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ১৫ মার্চ ২০২২ইং তারিখ রাত ২০.০০ ঘটিকা হতে ১৬ মার্চ ২০২২ইং তারিখ সকাল ০৭.০০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল উক্ত দোকান এবং পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী কব...

জাতির পিতা বঙ্গবন্ধু আজ শুভ জন্মবার্ষিকী।

ছবি
বার্তা কক্ষ:-শেখ মুজিবুর রহমান ১৯২০ খ্রিষ্টাব্দের ১৭ই মার্চ (৩রা চৈত্র ১৩২৭ বঙ্গাব্দ) রাত ৮টায় তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত  ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার পাটগাতি ইউনিয়নের বাইগার নদী তীরবর্তী টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি শেখ বংশের গোড়াপত্তনকারী শেখ বোরহানউদ্দিনের বংশধর। তার বাবা শেখ লুৎফুর রহমান গোপালগঞ্জ দায়রা আদালতের সেরেস্তাদার বা হিসাব সংরক্ষণকারী ছিলেন এবং তার মা সায়েরা খাতুন। চার কন্যা এবং দুই পুত্রের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। শেখ মুজিবুর রহমানের বড় বোনের নাম ফাতেমা বেগম, মেজ বোন আছিয়া বেগম, সেজ বোন হেলেন ও ছোট বোন লাইলী এবং তার ছোট ভাইয়ের নাম শেখ আবু নাসের। তার নানা শেখ আবদুল মজিদ তার নামকরণ করেন “শেখ মুজিবুর রহমান”। তার ছোটবেলার ডাকনাম ছিল “খোকা”।ছোটবেলা থেকেই তিনি মানুষের প্রতি সহমর্মী স্বভাবের অধিকারী ছিলেন। দুর্ভিক্ষের সময় নিজের গোলা থেকে ধান বিতরণ করতেন। সমিতি করে অন্যদের কাছ থেকে ধান-চাল সংগ্রহ করে গরিব ছাত্রদের মধ্যে বিলি করতেন। ১৯২৭খ্রিষ্টাব্দে সাত বছর বয়সে শেখ মুজিব গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন। ন...

ক্যান্সারের মুমূর্ষু রোগী প্রেমিকা ফাহমিদাকে হাসপাতালে বিয়ে করল প্রেমিক হাসান-

ছবি
 প্রেমের কাছে হেরে গেলো মরণঘাতী ক্যান্সার! ক্যান্সারের মুমূর্ষু রোগী প্রেমিকা ফাহমিদাকে হাসপাতালে বিয়ে করল প্রেমিক হাসান-  প্রেম-ভালোবাসার বহু শ্বাশত কাহিনী ইতিহাসে অমর হয়ে আছে। তেমনি হাসপাতালের বেডে গত ৯ মার্চ ২০২২ তারিখ রাতে আরেক ভালোবাসার অমর উপাখ্যান রচনা করল হাসান ও ফাহমিদা। চকোরিয়ার ছেলে মাহমুদুল হাসান নর্থ সাউথ থেকে এমবিএ আর চট্টগ্রাম নগরীর দক্ষিণ বাকলিয়াতে জন্ম নেয়া ফাহমিদা কামাল আইইউবি থেকে বিবিএ ও এমবিএ শেষ করেছে। শিক্ষাজীবনে দুজনের পরিচয়। লাবণ্যময়ী স্মার্ট সুন্দরী তরুনী ফাহমিদাকে ভাল লাগতে শুরু করে হাসানের। এর পর আস্তে আস্তে দুজন প্রেমে জড়িয়ে পরে। ভালবাসার মায়াবী বন্ধনে হয়ে উঠে দুজন দুজনার। হাতে হাত ধরে স্বপ্নেবিভোর রঙিন ভুবনে উড়তে থাকে অচেনা হাজারো পথে। সুখ আনন্দ সবই যেন ভরপুর। বিয়ে সংসার কত না মধুর সুখ চোখের কোনায়।  কিন্তু একি এমন স্বপ্ন সুখের রঙিন উঠোনে ঘনকালো অন্ধকার। সপেদ আকাশ মেঘে ঢাকা বৈরী ঝড়ো হাওয়া সব তচনচ করে দিতে উদ্যত। ফাহমিদার স্বপ্নরাঙা মায়াবী শরীরে বাসা বাধে মরণঘাতী ক্যান্সার। ধরা পরার পর সাথে সাথে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা এভারকেয়ার পরবর্তীতে...

শ্রম আদালতে ১৫০ দিনের মধ্যে মামলা নিষ্পতির দাবীতে গার্মেন্টস শ্রমিক স্বমনয় পরিষদের বিক্ষোভ ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

ছবি
নিজস্ব প্রতিনিধি :- শ্রম আদালত কার্যকর এবং ১৫০দিনের মধ্যে দায়েরকৃত মামলা নিষ্পত্তি না হলে ৩০মার্চ ২০২২ ঢাকায় শ্রম আদালতের সামনে অবস্থান ও শ্রমমন্ত্রীর স্মারকলিপি পেশ করা হবে।  আজ ১৫ ই মার্চ ২০২২রোজ মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের উদ্যোগে আদালত কার্যকর সহ ১৫০  দিনের মধ্যে দায়েরকৃত মামলা নিস্পত্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়  সমাবেশে সভাপতিত্ব করেন গার্মেন্টস শ্রমিক  সমন্বয় পরিষদের যুগ্ন আহবায়ক শ্রমিক নেতা আমিনুল হক আমিন.সভা পরিচালনা করেন গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতা এবং বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের সদস্য সচিব বিশিষ্ট শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন। এসময় বক্তব্য রাখেন লাভলী ইয়াসমিন •বাহারানে সুলতান বাহার, মাহাতাব উদ্দিন শহীদ •নুরুল ইসলাম, পারভিন আক্তার •আলামিন সরকার •কামরুন নাহার• তপন সাহা• ইসমাইল হোসেন ঠান্ডু • শামসুল হক• কবি...

জমিজমার বিরোধে জেরে পান বিক্রেতাকে পিটিয়ে হত্যা গ্রেফতার ১

ছবি
মোঃ সিদ্দিকুর রহমান মান্না বামনা(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার বামনায় জমিজমা নিয়ে বিরোধের জেরে এক পান বিক্রেতাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহত ওই পান পান বিক্রিতা উপজেলার মধ্য আমতলী গ্রামের মৃত. আ. আজিজ এর ছেলে মো. আবু সালাম(৫০) তিনি উপজেলার বিভিন্ন হাটে-বাজারে খিলকী পান ফেরি করে বিক্রি করতেন।  এ ঘটনায় গত শনিবার রাতে বামনা থানায় নিহত ওই ফেরিওয়ালার ভাই মো. শুকুর মিয়া বাদী হয়ে বামনা থানায় অভিযুক্ত প্রতিবেশী  মৃত কদম আলীর পুত্র আব্দুল ওহাব আলী(৭০) কে প্রধান আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।  আজ রবিবার বিকেলে এ ঘটনায় অভিযুক্ত মো. ওহাব আলীকে কাঠালিয়া উপজেলার আমুয়া বন্দর থেকে গ্রেফতার করেছে বামনা থানা পুলিশ।  মামলা ও স্থানীয়সূত্রে জানাগেছে, গত ৪ মার্চ শুক্রবার বিকালে জমিজমার বিরোধের জেরে পান বিক্রেতা আবু সালামের সাথে প্রতিবেশী ওহাব আলীর কথাকাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় ওহাব আলী মাটি কাটার কোদাল দিয়ে সালামের মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। স্থানীয় তাকে তাৎক্ষনিক বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্...

আশুলিয়ায় বেড়েছে মোটরসাইকেল চুরির হিড়িক বিপাকে ভুক্তভোগীরা

ছবি
রাকিবুল ইসলাম সোহাগঃ-  আশুলিয়ায় বেড়েছে মোটরসাইকেল চুরির হিড়িক  সাভারের আশুলিয়ার আমবাগান এলাকায় মসজিদের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরি হয়ে গিয়েছে এ বিষয়ে ভুক্তভোগী থানায় একটি জিডি করেছে বলেও জানা যায় -জিডি নং ৭৯৮! ভুক্তভোগী মোটর সাইকেলের মালিক শাকিল এর সাথে কথা বললে তিনি বলেন,তার ব্যবহৃত ১৫০ সিসি মোটরসাইকেল যাহার চেসিস নং psikcs246jje00503 গাড়িতে মসজিদের সামনে থেকে চুরি হয়ে যায় গত ০৮ ই মার্চ  আনুমানিক রাত ৩ ঘটিকার সময় চুরি হয়ে যায় আমার বন্ধুর বাড়ি আশুলিয়ার আমবাগান এলাকা হইতে। এ বিষয়ে আমি থানায় একটি জিডি করেছি উক্ত মোটরসাইকেলের সন্ধান কেউ যদি কেউ পেয়ে থাকেন অনুগ্রহ করে ঢাকা জেলার আশুলিয়া থানা অথবা নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ করা হইল।।

ঢাকার ধামরাই শিল্পাঞ্চলে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে গনধর্ষন আটক ৫ জন

ছবি
রাকিবুল ইসলাম সোহাগঃ-  ঢাকার ধামরাইয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে এক তরুণীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬ ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সোমভাগ ইউনিয়নের চরডাউটিয়া এলাকা থেকে ৫ জনকে আটক করেছে।আটককৃতরা হলেন- ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নে চরডাউটিয়া গ্রামের মো. শহীদ (৪২), ঝালকাঠির মো. মনিরুল ইসলাম মনির (৪০), মো. রাজ্জাক, মো. সোহরাব আলী ও বিকাশ। পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত শনিবার (৫ মার্চ) বিকেলে চাকরি দেওয়ার কথা বলে শহীদ তার বাড়িতে ওই তরুণীকে ডেকে নিয়ে যায়। সে তাকে বাড়িতে রেখে বাইরে গিয়ে রাত ৯টার সময় কয়েকজন লোক নিয়ে ঘরে ঢুকে। এরপর তারা সবাই মিলে হত্যার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ওই তরুণীকে গণধর্ষণ করেন। পরে ওই তরুণী ধামরাই থানায় একটি গণধর্ষণের মামলা দায়ের করলে পুলিশ বিকেলে ওই এলাকায় অভিযান চালিয়ে পাঁচ ধর্ষণকারীকে আটক করে। এ ব্যাপারে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, চাকরি দেওয়ার কথা বলে এক তরুণীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ পেয়ে চরডাউটিয়া এলাকা থেকে পাঁ...

বরগুনার বামনায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

ছবি
মোঃ সিদ্দিকুর রহমান মান্না (বামনা)বরগুনা প্রতিনিধিঃ বরগুনার বামনায় আজ মঙ্গলবার সকাল১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য' প্রতিপাদ্য নিয়ে র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায় সভাপতিত্ব করেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবেক সরকার উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মোশাররফ হোসাইন জমাদ্দার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুমি খানম, ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন হাওলাদার, বামনা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. চৌধুরী কামরুজ্জামান ছগির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুমি খানম, বামনা প্রেসক্লাবের প্রতিষ্ঠতা সভাপতি ও ম্যান ফর ম্যানের নির্বাহী পরিচালক এম এ মতিন আকন্দ, বামনা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আবুল হোসেন শরীফ, মহিলা বিষয়ক কর্মকর্তা জাফরিন জাহান, বামনা থানা  উপজেলা তথ্য আপা মোসাঃ রুবিয়ারা খাতুন,  উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ আল আমিন হোসেন জনি প্রমূখ।  অনুষ্ঠান পরিচালনা করেন উপ...

ঠাকুরগাঁওয়ের হরিপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত র‍্যালী ও আলোচনা সভা স্মারক লিপি পেশ

ছবি
গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের হরিপুরে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষ্যে মঙ্গলবার সকালে হরিপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা  অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবসের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  জানা যায়,সে সময় সিডিএ দিনাজপুর এর সহযোগিতায় মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১১টায় "টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগন্য" এই প্রতিপাদ্যকে সামনে এক বর্ণাঢ্য  র‌্যালী বের করা হয়।পরে স্মারক লিপি পেশ করেন। উক্ত র‌্যালী শেষে হরিপুর উপজেলা অডিটোরিয়াম রুমে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,হরিপুর উপজেলা মহিলা বিষয়েক কর্মকর্তা রিতা লস্কর,হরিপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা নগেন কুমার পাল,হরিপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোতাহারা পারভীন সুমি এবং নারী নেত্রী সাবানা পারভীন প্রমূখ। সে সময় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন আশুলিয়া থানা ছাত্রলীগ

ছবি
নাজমুল হক ইমু ষ্টাফ রিপোর্টার:ঐতিহাসিক ৭ মার্চ ২০২২’ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে  আশুলিয়া থানা ছাত্রলীগ,আশুলিয়া থানা ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরাফাত পাপ্পু ও সাধারণ সম্পাদক তানভীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক  রবিন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোনোয়ার হোসেন টিটু ও পাথালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভ  আশুলিয়া থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সহ বিভিন্ন সংগঠনের দায়িত্ব প্রাপ্ত নেতারা সেখানে ফুল দিয়েছেন ......  ইয়ারপুর ইউনিয়ন ছাত্রলীগ এর  নবগঠিত  সভাপতি প্রিয় কাব্য ভূঁইয়া  ❤️ সাধারণ সম্পাদক আজাদ হোসেন সালেহীন 🖤 এর নেতৃত্বে  আশুলিয়া প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন ছাত্রলীগের তৃণমূলের কর্মী( দিব্য  ও নাজমুল হাসান নাঈম )  সহ...বিভিন্ন ওয়ার্ড এর ছাত্রলীগের নেতাকর্মীরা ❤️ ১৯৭১ সালের এ দিনে এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক উত্তাল জনসম...

৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইয়ারপুর ইউনিয়ন ছাত্রলীগের শ্রদ্ধা জ্ঞাপন

ছবি
রাকিবুল ইসলাম সোহাগঃ-  ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ইয়ারপুর ইউনিয়ন ছাত্রলীগের শ্রদ্ধা জ্ঞাপন। ঐতিহাসিক ৭ই মার্চ ২০২২’ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে  আশুলিয়া থানা ছাত্রলীগ,আশুলিয়া থানা ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরাফাত পাপ্পু ও সাধারণ সম্পাদক তানভীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক  রবিন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোনোয়ার হোসেন টিটু সহ বিভিন্ন সংগঠনের দায়িত্ব প্রাপ্ত নেতারা সেখানে ফুল দিয়েছেন ......  ইয়ারপুর ইউনিয়ন ছাত্রলীগ এর  নবগঠিত  সভাপতি প্রিয় Kabbo Buiyan ❤️ সাধারণ সম্পাদক Azad Hossain Salihin 🖤 এর নেতৃত্বে  আশুলিয়া প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন ছাত্রলীগের তৃণমূলের কর্মী( Ahamed Dibbo ও Nazmul Hasan NaYem)  সহ...বিভিন্ন ওয়ার্ড এর ছাত্রলীগের নেতাকর্মীরা ❤️ ১৯৭১ সালের এ দিনে এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক...

৭ ই মার্চ উপলক্ষে জাতীয় শ্রমিকলীগ ঢাকা জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি
 নাজমুল হক ইমু:ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে জাতীয় শ্রমিকলীগ ঢাকা জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত।  ঢাকার অদুরে আশুলিয়া শিল্পাঞ্চল মুজার মিল এলাকায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয় শ্রমিকলীগ ঢাকা জেলা। এসময় উক্ত আলোচনায় সভাপতিত্ব করেন,হাজী আঃ রহিম ব্যাপারি, সিনিয়র সহসভাপতি জাতীয় শ্রমিকলীগ, ঢাকা জেলা,সন্চালনা করেন সাধারণ সম্পাদক আঃ আজীজ দেওয়ান,এসময় আলোচনা সভাটি পরিচালনা করেন শাহাবুদ্দিন দেওয়ান সাংগঠনিক সম্পাদক জাতীয় শ্রমিকলীগ ঢাকা জেলা। এসময় বক্তারা বলেন আন্তর্জাতিক ভাবে স্বীকৃত ৭ই মার্চের ভাষন সেদিন ৭ ই মার্চের বঙ্গবন্ধুর ভাষনে সারে সাত কোটি বাঙ্গালী ঐক্যবদ্ধ হয়। বঙ্গবন্ধুর ভাষনে বলা হয় যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো,পাকিস্তানের উদ্দেশ্যে বঙ্গবন্ধু বলেন তোমরা সারে সাত কোটি বাঙ্গালী দাবায় রাখতে পারবা না, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, বঙ্গবন্ধুর ভাষণে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে  ৩০ লক্ষ শহীদের বিনিময়ে ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে  আজ আমরা স্বাধীন দেশে বসবাস করছি।   এ সময় আরো...

১৮ মার্চ পবিত্র শবেবরাত

ছবি
নাজমুল হক ইমু:আজ বৃহস্পতিবার দেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য শুক্রবার (৪ মার্চ) রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। আগামী শনিবার (৫ মার্চ) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ১৮ মার্চ (শুক্রবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) শবে বরাত পালিত হয়। সেই হিসেবে আগামী ১৮ মার্চ (শুক্রবার) দিবাগত রাতই শবে বরাতের রাত। শবে বরাতের পরের দিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি। এবার এ ছুটি পড়েছে ১৯ মার্চ (শনিবার), অর্থাৎ সাপ্তাহিক ছুটির মধ্যেই। শাবান মাস শেষেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের আনন্দ বারতা নিয়ে শুরু হয় সিয়াম সাধনার মাস রমজান। ‘ভাগ্য রজনী’ হিসেবে পরিচিত লাইলাতুল বরাতে পুণ্যময় রাতটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলমানরা নফল নামাজ, কোরআন তিলাওয়াতসহ ইবাদত বন্দেগির মাধ্যমে কাটিয়ে...

শরণখোলায় সামাজিক সংগঠন কিশোর ক্লাব কমিটি গঠন সভাপতি রাজু গাজী সম্পাদক মামুন,

ছবি
মোঃ মোশাররফ হোসেন মনির  শরণখোলা প্রতিনিধি  বাগেরহাট জেলা শরণখোলা উপজেলা ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন শরণখোলা কিশোর ক্লাব নব গঠিত কমিটি গঠন করা হয়েছে।  গতকাল ৩-৩-২০২২ ইং  রোজঃ বৃহস্পতিবার  সময় ঃ- সন্ধ্যা পর  শরণখোলা কিশোর ক্লাব অফিসে বর্ধিত সভার আয়োজন করেন সামাজিক সংগঠন শরণখোলা কিশোর ক্লাব আহবায়ক আরিফুল ইসলাম বাবু সভাপতিত্ব করেন, সামাজিক সংগঠন শরণখোলা কিশোর ক্লাব যুগ্ম আহবায়ক  মোঃ রিয়াদুল ইসলাম রাজু গাজী পরিচালনা করেন  সামাজিক সংগঠন শরণখোলা কিশোর ক্লাব বর্ধিত সভায় উপস্থিত ছিলেন সন্মানিত উপদেষ্টা  তাইজুল সরদার তাজু  হাসিবুর রহমান হাসিব  মোঃ আঃ রহিম হাওলাদার  মোঃ রাসেল গাজী  মোঃ মোশাররফ হোসেন  মোঃ জাহাঙ্গীর হোসেন  এসময় আরো উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন শরণখোলা কিশোর ক্লাব সকল সদস্যবৃন্দ। প্রথম অধিবেশন শেষে  দ্বিতীয় অধিবেশন শুরু হয় উক্ত সামাজিক সংগঠন শরণখোলা কিশোর ক্লাব এর নব গঠিত কমিটি নিয়ে আলোচনা শুরু হয়  সভাপতি পদে ৪ জন প্রার্থী হয়  সম্পাদক পদে ১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।   সন্মানি...

শ্রমিক হত্যার বিচার ও ক্ষথিপুরনের দাবীতে গার্মেন্টস শ্রমিক স্বমনয় পরিষদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ছবি
নাজমুল হক ইমু :-আশুলিয়ায় শ্রমিক হত্যার বিচার ও ক্ষথিপুরনের দাবীতে গার্মেন্টস শ্রমিক স্বমনয় পরিষদের প্রতিবাদ ও মানববন্ধন। সাভারের আশুলিয়ার ইউনিওয়ার্ল্ড ফুটওয়্যার লিমিটেড কারখানায় আগুনে পুড়ে ৩ জন শ্রমিক নিহত হওয়ার ঘটনায় কারখানা মালিক ও কলকারখানা পরিদর্শক সহ সংশ্লিষ্ট সকলের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক স্বমনয় পরিষদের নেতাকর্মী বৃন্দ।  এসময় তারা নিহত শ্রমিকের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ প্রদান, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনেরও দাবিও জানিয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শ্রমিকনেতা স্বমনয় পারিষদের কেন্দ্রীয় সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন,বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিকলীগ ঢাকা জেলার প্রতিষ্ঠিতা সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন দেওয়ান,সভাপতিত্ব করেন কেন্দ্রীয় শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন,মানববন্ধন ও প্রতিবাদ সভাটি পরিচালনা করেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব রাকিবুল ইসলাম সোহাগ। বৃহস্পতিবার  (৩ রা মার্চ সকাল ১১ ঘটিকায়) আশুলিয়ার জামগড়া  ফ্যান্টাসি কিংডমের গার্মেন্টস শ্রমিক স্বমনয় পরিষদ কর্তৃক  আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সমাব...

আজ সোমবার ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র শবে মেরাজ

ছবি
নাজমুল হক ইমু ষ্টাফ রিপোর্টার:আজ সোমবার (২৬ রজব ১৪৪৩ হিজরি) দিবাগত রাতে পবিত্র শবেমেরাজ। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে পবিত্র এ রজনী। রাতটি মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যময় ও মহিমান্বিত। এ রাতে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর জীবনে অন্যতম শ্রেষ্ঠ মুজিজা যা পবিত্র শবে মেরাজে সংঘটিত হয়। নবুয়তের দ্বাদশ বছর রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত (আরবি ২৭ রজব) মহান আল্লাহর ইচ্ছায় নবীজি (সা.) ঊর্ধ্বাকাশে সফর করেন। আরশে আজিমে পৌঁছে মহান আল্লাহর সঙ্গে তাঁর সাক্ষাৎ ও কথাবার্তা হয়। এ সময় উম্মতে মোহাম্মদির জন্য পাঁচ ওয়াক্ত নামাজ হাদিয়াস্বরূপ ফরজ করেন মহান আল্লাহ। মেরাজের বিস্ময়কর সফরে হজরত আদম (আ.), হজরত মুসা (আ.) ও হজরত ইবরাহীম (আ.)সহ অন্য নবীদের সঙ্গে সালাম বিনিময় হয় মহানবীর (সা.)। বাইতুল মুকাদ্দাসে সব নবী ও ফেরেশতাদের নামাজের ইমামতি করেন তিনি। এ ছাড়াও স্বচক্ষে জান্নাত-জাহান্নামের চিত্র দেখেন এবং আরশে আজিমে পৌঁছে আল্লাহর দিদার লাভ করেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘তিনি সেই পবিত্র সত্তা, যিনি বান্দাকে তাঁর নিদর্শনগুলো দেখানোর জন্য রাত্রিকালে ভ্রমণ করিয়েছেন মসজ...

ঢাকা জেলার সাভার এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রশস্ত্রসহ ০২ জন ডাকাত গ্রেফতার

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :-   র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। সাম্প্রতিক সময়ে সাভার থনাধীন এলাকায় জলদস্যু, ভূমিদস্যু ও ডাকাত দল কর্তৃক সাধারণ মানুষের জীবন নাশের হুমকি প্রদান, ডাকাতির চেষ্টা, চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়। একাধিক ভুক্তভোগী নিকট থেকে অভিযোগ এবং এ সংক্রান্তে একটি সংঘবদ্ধ ডাকাত গ্রæপ সদস্যদের নাম ও তাদের কর্মকান্ড সম্পর্কে তথ্য পাওয়া যায়। সুনির্দিষ্টভাবে একাধিক ভুক্তভোগীর নিকট হতে ট্রলার ছিনতাইসহ হত্যার হুমকি ও ডাকাতির অভিযোগ পাওয়া যায়। অভিযোগ প্রাপ্তির পর উক্ত ডাকাত গ্রুপ সম্পর্কে র‌্যাব-৪ তথ্য সংগ্রহ করতে থাকে। গোপনীয় ও স্থানীয় তদন্তে উক্ত ডাকাত দলের কর্মকান্ড ও অবস্থান সম্পর্কে প্রাপ্...

সাভারের চাঞ্চল্যকর ১৪ বছরের কিশোরী ধর্ষণ মামলার পলাতক আসামি সোহেল রানা’কে চট্টগ্রাম হতে গ্রেফতার করেছে র‌্যাব।

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :- সাভারের চাঞ্চল্যকর ১৪ বছরের কিশোরী ধর্ষণ মামলার পলাতক আসামি সোহেল রানা’কে চট্টগ্রাম হতে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। ধর্ষণের মতো ঘৃণ্যতম অপরাধ নির্মূলের জন্য র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নারী ও শিশুদের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।  ভুক্তভোগী তার পিতা-মাতাসহ সাভারের রাজাবাড়ী এলাকার একটি বাড়িতে ভাড়টিয়া হিসেবে বসবাস করে আসছে। অন্যদিকে আসামী একটি রাজনৈতিক দলের ছাত্র শাখার স্থানীয় ইউনিয়ন সভাপতি। আসামীর রাজনৈতিক কার্যালয় ভিকটিমে বাসার কাছাকাছি হওয়ায় ভিকটিমের সাথে গত সেপ্টেম্বর ২০২১ সালের দিকে প্রথম পরিচয় হয় আসামী সোহেল রানার সাথে। রাস্তায় যাতায়াতের বিভিন্ন সময়ে ভুক্তভোগীকে অনৈতিক আকার-ইঙ্গিত প্রদর্শন করত অভিযুক্ত। এক পর্যায়ে প্রেমের প্রস্তাব দেয় ওই কিশোরীকে। ভিকটিম তা প্রত্যাখ্যান করলে গত অক্টোবর ২০২১ সালে জোরপূর্বক সোহেল রানার ভাড়া...