পোস্টগুলি

স্বচ্ছতার সাথে কাজ করতে হবে শুদ্ধাচারে চলতে হবে বাগেরহাটের ডিসি

ছবি
মোঃ আবুরায়হান ইসলাম,,  মংলা উপজেলা  প্রতিনিধি,,,  স্বচ্ছতার সাথে কাজ করতে হবে এবং শুদ্ধাচারে চলতে হবে। প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পারলে বাল্যবিয়ে বন্ধ হয়ে যাবে। সবাই মিলে কাজ করলে মাদক, সন্ত্রাস, বাল্যবিয়ে ও ইভটিজিং বন্ধ হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে। আল্লাহ্-র রাসুল সাম্প্রদায়িকতা পছন্দ করতেন না। ১৫ নভেম্বর সোমবার বিকেলে মোংলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে বাল্যবিয়ে, মাদক, জন্ম নিবন্ধন এবং সার্ভিস রুল বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান একথা বলেন। সোমবার বিকেল সাড়ে ৩টায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন নাহার হাই, থান...

নৌকা মার্কার ভোট চাইলেন উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবুবকর সিদ্দিকী

ছবি
মোঃ সুজন সিকদার  মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মোঃ আব বকর সিদ্দিকী উন্নয়ন ও সমৃদ্ধির জন্য নৌকা মার্কায় ভোট চাইলেন উঠান বৈঠকের নিবার্চনী সভায়। সোমবার বিকেলে ৫ টায় ৪ নং দেউলি সুবিদখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন তিনি  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশের মানুষ আজ শান্তিতে ঘুমাতে পারে। একমাত্র শেখ হাসিনা সরকারই টানা চারবার ক্ষমতায় রয়েছে। তিঁনি শুধু বাংলাদেশের উন্নয়নের রোল মডেল নন, সারা বিশ্বের রোল মডেল। তাই তার মনোনীত নৌকা মার্কার প্রার্থী মোঃ আনোয়ার হোসেন খান কে আগামী ২৮ নবেম্বর ইউপি নিবার্চনে ভোট দিয়ে বিজয়ী করার জন্য আহবান জানান।তিনি আরো বলেন, এলাকার উন্নয়নের জন্য শেখ হাসিনার  বিশেষ অবদান রয়েছে। তাই তার মনোনীত প্রার্থীকে ইউপি নির্বাচনে আরো ব্যাপক উন্নয়ন ও সমৃদ্ধির এবং মডেল ইউনিয়ন করার জন্য বিজয়ী করতে হবে। উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোঃ ফরুক খান এর সঞ্চালনায় নৌকা মার্কার নিবার্চনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মোঃ আবুবকর ...

নৌকা পারাপারে ডাবল ভাড়া স্কুল গামী ছাত্র ছাত্রীরা বিপাকে

ছবি
 বিপ্লব ইসলাম লংগদু উপজেলা প্রতিনিধি ;- রাংগামাটি জেলার লংগদু উপজেলার প্রান কেন্দ্র ৬নং মাইনীমুখ ইউনিয়ন এর ৪নং ওয়ার্ডে বাসবাস করছে প্রায় ১৪০০/১৫০০লোকজন, নেই কোন উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, যার ফলে লেখাপড়া কারানোর জন্য শিক্ষার্থীদের ছুটে যেতে হয় মাইনীমুখ মাডেল হাই স্কুল,,রাবেতা মডেল হাই স্কুল,মাইনী মুখ আলীম মাদ্রাসা,, লংগদু মডেল কলেজ,বায়তুল জাব্বারিয়া মাদ্রাসা,লংগদু সরকারী উচ্চ বিদ্যালয় সব কয়টি প্রতিষ্ঠানে যাওয়ার একমাত্র যোগাযোগ ব্যবস্হা ইঞ্জিন চালিত যানবাহ বোট,,নৌকা। সোনাই ৪নং ওয়ার্ড হতে প্রায় ১৫০/২০০শতাধিক শিক্ষার্থী শিক্ষা  লাভের উদ্দেশ্যে ছুটে চলছে প্রতিদিন,,, এ অঞ্চলের অভিভাবকদের আয়ের একমাত্র উৎস জেলে, কিংবা কৃষি,, কিন্তু তেলের দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই বোট মালিকেরা সরকার নির্ধারিত মূল্যের বাহিরে কারো কোন তোয়াক্কা না করে বোট মালিকেরা ছাত্র/ছাত্রিদের থেকে ৫ টাকার ভাড়া ডবর করে ১০  টাকা বৃদ্ধি করায় অনেক ছাত্র ছাত্রী পড়েছে মহা আর্থিক সংকটে এমতাবস্থায়  অনেকে অভিভাবকের পক্ষে তাদের সন্তানদের  লেখা পড়া করানো অনেকটাই অসাধ্য হয়ে পড়েছে।।  এমতাবস্থায় দারিদ্...

মোংলায় গাঁজাসহ আটক-১

ছবি
মোঃআবুরায়হান ইসলাম,,,  বাগেরহাট জেলার প্রতিনিধি,,  মোংলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫৫ গ্রাম গাঁজাসহ মোঃ সোহেল হাওলাদার (৩৮) নামে একজনকে আটক করা হয়েছে।  রবিবার (১৪ নভেম্বর) আনুমানিক রাত ১০ টায় মোংলা পৌরসভার ৩নং ওয়ার্ডে বান্ধাকাটা এলাকা থেকে সোহেলকে তল্লাশি করে ৫৫ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে পুলিশ। আটককৃত সোহেল মোংলা কবরস্থান এলাকার মৃত মোসলেম হাওলাদার এর ছেলে। মোংলা থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম জানান, মোংলা থানা পুলিশের নিয়মিত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে মোংলার বান্দাকাটা এলাকা হতে ৫৫ গ্রাম গাঁজাসহ সোহেল নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আসামীর নামে মাদকদ্রব্য আইনে মামলা রজু করে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বামনায় বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ মাস্টার কমিউনিটি ক্লিনিক শুভ উদ্বোধন

ছবি
মোঃ সিদ্দিকুর রহমান মান্না বরগুনা প্রতিনিধিঃ বরগুনার বামনায় আজ সোমবার সকাল ১০টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শততম জন্মবার্ষিকী উপলক্ষে বুকাবুনিয়া ইউনিয়নে শিংডাবুনিয়া গ্রামে নির্মিত বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ মাস্টার কমিউনিটি ক্লিনিক শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বামনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন মাননীয় সংসদ সদস্য বরগুনা-২ (বামনা, বেতাগী ও পাথরঘাটা), আলহাজ্ব শওকত হাচানুর রহমান রিমন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান, বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবেক সরকার,  বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাইতুল ইসলাম লিটু মৃধা, বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ মাস্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মোশাররফ হোসাইন জমাদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন পিন্টু, ১নং বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান সবুজ, ২নং বামনা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. চৌধুরী কামরুজ্জা...

ডিজেলের মূল্য বৃদ্ধির অজুহাতে পারাপারে দ্বিগুন ভাড়া দিতে হয় স্কুলগামী ছাত্র ছাত্রীদের দেখার কেউ নেই

ছবি
 বিপ্লব ইসলাম লংগদু উপজেলা প্রতিনিধি  রাংগামাটি জেলার লংগদু উপজেলার প্রান কেন্দ্র ৬নং মাইনীমুখ ইউনিয়ন এর ৪নং ওয়ার্ডে বাসবাস করছে প্রায় ১৪০০/১৫০০লোকজন, নেই কোন উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, যার ফলে লেখাপড়া কারানোর জন্য শিক্ষার্থীদের ছুটে যেতে হয় মাইনীমুখ মাডেল হাই স্কুল,,রাবেতা মডেল হাই স্কুল,মাইনী মুখ আলীম মাদ্রাসা,, লংগদু মডেল কলেজ,বায়তুল জাব্বারিয়া মাদ্রাসা,লংগদু সরকারী উচ্চ বিদ্যালয় সব কয়টি প্রতিষ্ঠানে যাওয়ার একমাত্র যোগাযোগ ব্যবস্হা ইঞ্জিন চালিত যানবাহ বোট,,নৌকা। সোনাই ৪নং ওয়ার্ড হতে প্রায় ১৫০/২০০শতাধিক শিক্ষার্থী শিক্ষা  লাভের উদ্দেশ্যে ছুটে চলছে প্রতিদিন,,, এ অঞ্চলের অভিভাবকদের আয়ের একমাত্র উৎস জেলে, কিংবা কৃষি,, কিন্তু তেলের দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই বোট মালিকেরা সরকার নির্ধারিত মূল্যের বাহিরে কারো কোন তোয়াক্কা না করে বোট মালিকেরা ছাত্র/ছাত্রিদের থেকে ৫ টাকার ভাড়া ডবর করে ১০  টাকা বৃদ্ধি করায় অনেক ছাত্র ছাত্রী পড়েছে মহা আর্থিক সংকটে এমতাবস্থায়  অনেকে অভিভাবকের পক্ষে তাদের সন্তানদের  লেখা পড়া করানো অনেকটাই অসাধ্য হয়ে পড়েছে।।  এমতাবস্থায় দার...

নীলফামারীতে পুনরায় ভোট গননার দাবীতে মানব বন্ধন

ছবি
আবেদীন হক নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে পুনরায় ভোট গননার দাবীতে মানববন্ধন করেছে হাজার হাজার জনতা। ১৩ ই নভেম্বর শনিবার লক্ষীচাপ ইউনিয়নে বেলতলী বাজারে এলাকা বাসীর আয়োজনে মোটর সাইকেল প্রতীক মার্কার প্রার্থী বীরমুক্তি যোদ্ধা শ্যামচরন রায় ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল আনারস প্রতীক প্রার্থী আমিনুর রহমান এর বিজয় ফলাফল গড়মিল এর অভিযোগ এনে পুনরায় ভোটগননার দাবী জানিয়ে হাজার হাজার জনতা মানববন্ধনে সামিল হয়েছ। এবং জেলা নির্বাচন অফিসারকে লিখিত অভিযোগ দায়ের করেছে।রাস্তার দুই ধারে মাথায় পড়া ক্যাপ হাতে লেখা ব্যানার নিয়ে দাড়িয়ে থাকা পুরুষ মহিলা মিলে স্লোগান তুলে পুনরায়ভোট গুনতে হবে,এই রেজাল্ট মানিনা মানবো- না,ভোট কারচুপি মানিনা। মানববন্ধন অনুষ্ঠানে নেতৃত্ব ভোট কারচুপির অভিযোগ নিয়ে তিব্র প্রতিবাদ জানান এবং নেতৃত্ব দেন বীর মুক্তিযোদ্ধা ও মটর সাইকেল প্রতীক প্রার্থী শ্যামমচরন রায়,৪ নং ওয়ার্ডের আলিয়ার রহমানের ছেলে লেমন রহমান,৮নং ওয়ার্ডের আবুল হোসেন,৫ নং ওয়ার্ডের সম্ভুনাথের ছেলে ডালিম রায়,৪ নং ওয়ার্ডের তোফার উদ্দিনের ছেলে মশিউর রহমান প্রমুখ।

"নীলফামারীতে হিজরার নাচ

ছবি
আবেদীন হক নীলফামারী প্রতিনিধিঃ নির্বাচনী আচারন বিধি উপেক্ষা করে বাদ্য যন্ত্র বাজিয়ে হিজরা নাচিয়ে আনন্দ করছে ৭ নং কচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রউফ চৌধুরী।  নীলফামারীতে ২য় ধাপে নির্বাচনে সদর উপজেলার ৭ নং কচুকাটা ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে( ৬১০০) ভোটে বিজয় লাভ করেন আঃ রউফ চৌধুরী গতকাল বিকাল ৪ টায় কচুকাটা ইউনিয়নের ১ ওয়ার্ডের জোড়জুম্মা  কোরানী পাড়াবাসী টাকার মালা দিয়ে বরণ করে নেন নির্বাচিত চেয়ারম্যান আঃ রউফ কে। সেখানে বিকাল ৩ টা থেকে বাদ্য যন্ত্র বাজিয়ে হিজরার নাচিয়ে আনন্দে মুখরিত হয় চেয়ারম্যান সহ কচুকাটার ১ নং ওয়ার্ড বাসী যাহা নির্বাচনি আচারণ বিধি উপেক্ষা করে একালাবাসী বলেন, এই সমস্ত কার্যাদিকে সমর্থন করছেন চেয়ারম্যান আঃ রউফ চৌধুরী।  সর্বশেষে বিজয় বরণ অনুষ্ঠান থেকে একটি আনন্দ র‍্যালী বের হয়ে ১ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া ঘুরে আসেন নির্বাচিত চেয়ারম্যান আঃ রউফ চৌধুরী এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার মোঃ আফতাফ উজ্জামান এর সাথে মুঠোফোনে কথা বললে, তিনি বলেন কোন বাদ্যযন্ত্র বাজিয়ে নাচ গান করিয়ে ও  র‍্যালী বের করা নির্বাচনি বিধি মালায় পরে না।

কীটনাশকের বোতল, নিষিদ্ধ জাল ও নৌকাজব্দ আটকঃ-২

ছবি
মোঃ আবুরায়হান ইসলাম,,,বাগেরহাট জেলা প্রতিনিধি,,, সুন্দরবনের খালে কীটনাশক দিয়ে মাছ ধরার সময় ২ ব্যাক্তিকে আটক করেছে বন প্রহরীরা। এসময় এদের কাছ থেকে জব্দকরা হয় দুইটি কীটনাশকের বোতল, নৌকা,নিষিদ্ধ জাল ও ককসেট।  গোপন সংবাদের ভিত্তিত্বে রবিবার (১৪ নভেম্বর) ভোরে সুন্দরবনের নন্দবালা খালে অভিযান চালায় বন বিভাগের স্মাট টীম।ওই সময় কীটনাশক দিয়ে মাছ শিকারের সময়  হাতে নাতে আটক করা হয় সাদ্দাম হোসেন(২৬) ও ইয়াসিন শেখ(৩২) নামক দুই ব্যাক্তিকে। আটক দুই ব্যাক্তি মোংলা উপজেলার জয়মনি এলাকার বাসিন্ধা বলে জানায় বন বিভাগ। সুন্দরবন চাদপাই রেঞ্জের গুইলশাখালী টহলফাঁড়ি ইনচার্জ শামসুল আরেফিন এতথ্য নিশ্চিত করে জানান,আটক ব্যাক্তিদের বন আইনে মামলা দায়ের শেষে  বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।##

সুবর্ণচরে বঙ্গবন্ধু স্মৃতি রৌপ্য কাপ ফুটবল টুর্ণামেন্ট খেলা অনুষ্ঠিত

ছবি
আহসান হাবীব, স্টাফ রিপোর্টারঃ নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবিলী ইউনিয়নে বঙ্গবন্ধু স্মৃতি রৌপ্য কাপ  ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার  (১৩ নভেম্বর) বিকাল তিনটায় পাংখার বাজার  উচ্চ বিদ্যালয়   মাঠে অনুষ্ঠিত এ খেলায় চরজুবিলী একাদশ ও চরজব্বার একাদশ  অংশ নেন। উক্ত খেলায় সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড.ওমর ফারুকের সভাপতিত্বে ও সুবর্ণচর উপজেলা আওয়ামী যুবলীগের ১নং যুগ্ম আহবায়ক যুবনেতা,আমির খসরু মাহমুদের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সদর-সুবর্ণচর আসনের সংসদ সদস্য একরামূল করিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এন্ড জে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, এমপি পুত্র আতাহার ইশরাক সাবাব চৌধুরী।  এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, চরজুবিলী ইউনিয়ন ও চরজব্বার ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ, এতোমধ্যে নৌকা প্রতিক ছাড়া উম্মুক্ত নির্বাচন করার জন্য  প্রধানমন্ত্রী বরাবরে চিঠি দিয়েছেন বলে তিনি দাবী করেন। এসময় তিনি জনতার উদ্দেশ্যে বলেন, আমির খসরু মাহমুদ কেমন ছেলে, সবাই একবাক্যে বলেন, ভালো...

কটিয়াদীতে সড়ক দূর্ঘটনায় চাচা-বাতিজা নিহত

ছবি
মো:মোফাসসেল সরকার, কিশোরগঞ্জ  প্রতিনিধি, কিশোরগঞ্জের কটিয়াদীতে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চাচা-বাতিজা নিহত হয়েছে। ১৩ই নভেম্বর সন্ধা ৬টায় বুরুদিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রাহাদ হোসেন উরফে লাল মিয়া (৫৫)চাচা এবং বাতিজা রমজান মিয়া (৩০) নিজ এলাকা মান্দারকান্দি হতে রমজানের বোনের বাড়ি পুলেরঘাটে যাওয়ার পথে কটিয়াদী উপজেলার চারিপাড়া নামক স্থানে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চাচা-বাতিজা নিহত হয়েছে। নিহত রাহাদ হোসেন পাকুন্দিয়া উপজেলার মান্দারকান্দি গ্রামের সায়েদ আলীর ছেলে। নিহত রমজান মিয়া একই উপজেলার মাইন উদ্দীনের ছেলে। এ বিষয়ে কটিয়াদী হাইওয়ে থানার ওসি তফিকুল ইসলাম তৌফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান:মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।

মোংলা বন্দরে আসা মেট্রোরেলের মালামাল খালাস শুরুঃ নৌপথে পাঠানো হচ্ছে ঢাকায়

ছবি
মোঃআবুরায়হান ইসলাম,, মংলা উপজেলা প্রতিনিধি,,,,  ষষ্ট চালানে আসা মোংলা বন্দরে মেট্রোরেলের মালামাল শনিবার(১৩ নভেম্বর) সকাল থেকে খালাস কাজ শুরু হয়েছে।  একই সাথে নৌপথে পাঠানো হচ্ছে ঢাকার দিয়া বাড়ী মেট্রোরেলের ডিপোতে। এর আগে শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় মেট্ররেলের ওইসব মালামাল নিয়ে পানামা  পতাকাবাহী এমভি ব্রাইট কোরাল জাহাজটি মোংলা বন্দরের  ৯ নম্বর জেটিতে ভিড়ে।  জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট  মের্সাস এনসিএন্ড স্টীমশীপ কোম্পানীর ব্যবস্থাপক অহিদুজ্জামান জানান, এই জাহাজে ৪ বগি ছাড়াও ৪২৩ মেট্রিক টন মেশিনারীজ মালামাল রয়েছে।  এবং ২৪ ঘন্টার মধ্যে জাহাজে থাকা সকল পন্য পল্টুনে  খালাস করে ঢাকায় পাঠানো হবে।  এর আগে পাঁচটি জাহাজে করে সর্বমোট ৪৪ টি বগি মোংলা বন্দরে মাধ্যমে দেশে আনা হয়।এসব বগি সংযোজন হয়ে ইতোমধ্যে বাস্তবে রুপ নিয়েছে। গত ২৯ আগষ্ট উত্তরা থেকেপল্লবী পর্যন্ত স্বপ্নের মেট্রোরেলের বাস্তবে পরীক্ষামূলক চলাচল শুরু হয়।  তিনি আরো জানান,সব মিলে ২০২২ সালের মধ্যে মেট্রোরেলের আরও ৯৮ টি বগি ও ইঞ্জিন আসবে।## মোংলা। ১৩-১১-২০২১

গাড়ি ভাড়া নিয়ন্ত্রণ ও শ্রমিকদের মুজুরি পুনঃ নির্ধারণের দাবি জানিয়েছে শ্রমিক নেতা মিজানুর রহমান

ছবি
নিজস্ব প্রতিনিধি :- গাড়ি ভাড়া নিয়ন্ত্রণ ও শ্রমিকদের মুজুরি পুনঃ নির্ধারণের দাবি জানিয়েছে শ্রমিক নেতা মিজানুর রহমান  একান্ত সাক্ষাৎকারে দৈনিক দেশের বার্তা 24 কে  তিনি বলেন, বর্তমান সময়ে আমার এই  দেশে চাল ডাল সবজি খাদ্যপণ্য সহ নিত্যপ্রয়োজনীয় প্রায় প্রতিটি পণ্যের মূল্য দেড় গুণ বেশি হয়েছে। করোনার মহামারীর আঘাতে পোশাক শিল্পের শ্রমিক সহ সাধারন শ্রমজীবী মানুষের আয় কমেছে তারা কাজ হারিয়েছে তাদের আয় কমে যাওয়ায় এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার শ্রমজীবী মানুষদের অনাহার অপুষ্টিতে দিন কাটাতে বাধ্য হচ্ছে। বিভিন্ন সমীক্ষায় বলা হচ্ছে  করোনার দ্বিতীয় ঢেউয়ে এরপর প্রায় সোয়া তিন কোটি লোক নতুন করে দরিদ্রসীমার নিচে নেমে গেছে অথচ বিবিএস বলেছে আমাদের মাথাপিছু আয় ৩২৭ ডলার গত এক বছরে সেটা বৃদ্ধি পেয়েছে ২৫৫৪ ডলারে। এই পরিসংখ্যান প্রমাণ করে অধিকাংশ মানুষের পুষ্টিহীনতার মধ্যে দিয়ে অল্প কিছু মানুষের হাতে সম্পদ পূজিত হচ্ছে। এই এইরূপ পরিস্থিতিতে সরকার  শিল্প উৎপাদন পণ্য পরিবহনএবং কৃষি উৎপাদন সর্বোচ্চ ব্যবহৃত জ্বালানি তেল ডিজেল ও কেরোসিনের মূল্য ২৩% বাড়িয়েছে আর জ্বালানি তেলে...

নীলফামারীতে দুইটি ইউনিয়নে নৌকা, নয়টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

ছবি
আবেদীন হক নীলফামারী প্রতিনিধিঃ বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নীলফামারী সদর উপজেলার ১১টি ইউনিয়নের নির্বাচন অনুষ্টিত হয়েছে। এতে ২টিতে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ ও ৯টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাচন অফিসার আফতাব উজ্জামান। উপজেলার সংগলশী ও গোড়গ্রাম ইউনিয়নে নৌকা প্রতীক ও বাকি ৯টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেছে। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সংগলশী ইউনিয়নে ৬৫৯৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে কাজী মোস্তাফিজার রহমান (নৌকা)। এছাড়া স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান (চশমা) পান ৩৭৮৭ভোট, মোঃ আব্দুল মজিদ (মোটর সাইকেল) পায় ২৬৮৮ভোট, ইসলামী আন্দোলনের প্রার্থী মোঃ ছামেদুল ইসলাম (হাতপাখা) পায় ৮৭৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী হাসনা হেনা চৌধুরী (আনারস) পায় ৩১০ ভোট। গোড়গ্রাম ইউনিয়নে ৪৩৫৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে মাহবুব জর্জ (নৌকা)। এছাড় স্বতন্ত্র প্রার্থী মোঃ মশিউর রহমান  (মোটরসাইকেল) পান ৩৩৪৫ভোট,  রেয়াজুল ইসলাম (আনারস) পায় ৩৪৬২ভোট, মোঃ তৈয়ব আলী (চশমা) পায় ২৩৮৩ ভোট, গোলাম মোস্তফা রহমান (অটোরিক্...

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ শাহজাহান খাঁনের জানাযা সম্পন্ন,,,,,,

ছবি
মোঃ মোশাররফ হোসেন মনির  শরণখোলা উপজেলা প্রতিনিধি  শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স স্টাফ  রায়েন্দা বাজার নিবাসী মরহুম সোনা খার পুত্র মোঃ শাজাহান খান (৫০) বৃহস্পতিবার সন্ধ্যায় হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেন( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১২ নবেম্বর ) সকাল ১০ টায় রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন,রায়েন্দা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মনিরুজ্জামান। জানাযাপূর্ব সমাবেশে মরহুমের স্মৃতিচারণ করেন,শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা ও মরহুমের ছেলে মোঃ ফরহাদ খান। জানাযায় উপজেলার জনপ্রতিনিধি,সাংবাদিকবৃন্দ,শরণখোলা স্বাস্হ্য কমপ্লেক্সের কর্মকর্তাগন সহ সর্বস্তুরের জনতা শরিক হন। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে শাজাহান খানের দাফন সম্পন্ন হয়। এদিকে মরহুম শাজাহান খানের জানাযায় শরিক হওয়ার পর পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান, ডাকসুর সাবেক সদস্য ও শরণখোলা উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আঃ হক গোলাম হায়দার,উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি এম এ রশিদ আকন,...

যেই পানিতেই জীবন রক্ষা,সেই পানিতেই ভরাডুবি

ছবি
  মোঃবিপ্লব ইসলামঃ প্রতিনিধি লংগদু উপজেলা  লংগদু উপজেলার জর্নাটিলায়  মীর মোঃইউছুব আলীর তৃতীয় সন্তানের মধ্যে ছোট  মেয়ে মোসাঃরায়হানা আক্তার (১৮মাস)পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনায় মর্মাহত এলাকাবাসী নেমে এসেছে শোকের ছায়া! নিহত শিশুর পিতার নিকট জিজ্ঞাসা বাদ করলে যানা যায় সকল সময় চোখে চোখে রাখা মেয়ে আমার,কিন্তু আজ হটাৎ কাজ করছিলাম বাসায় মেয়ে আমার চোখের পলকেই নেই খুজতেই দেখি বাসার পাশে নদীর পানিতে আমার মেয়ে,,,হয়তো আল্লাহর দরবারে কোন ভুল ছিলো নাহয় আমার অবুঝ আদরের মেয়ের কেন এই আকস্মিক মৃত্যু!!তবুও মহান আল্লাহর দরবারে আর্জি রহিলো আল্লাহ যেন আমার কন্যাকে জান্নাতুল ফেরদৌস নছিব করেন!এবং সকলের কাছে নিহত মেয়ের জন্য  দোয়া চেয়ে বাচ্ছাদের ক্ষত্রে খুব সতর্ক থাকার অনুরোধে রাখলেন,,

সুবর্ণচরে পাউবোর বেড়ি বাঁধ কেটে ও বেড়ি বাঁধের পাশে থাকা সরকারি গাছ কেটে মাদ্রাসা নির্মান

ছবি
স্টাফ রিপোর্টারঃ নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবিলী ইউনিয়নের ৬নং ওয়ার্ড দক্ষিণ কচ্ছিয়া গ্রামে (দক্ষিণ হালিম বাজার) এলাকায়  পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যানিয়ন্ত্রণ বাঁধ কেটে ও বাঁধের পাশের সরকারি গাছ কেটে মাদ্রাসা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। পানি উন্নয়ন বোর্ডের জায়গায়   সরকারি বেড়িবাঁধের ভাঙ্গন রোধ করার লক্ষ্যে সামাজিক বন বিভাগ ও স্থানীয় জনগণের গড়ে তোলা বনায়ন, আর সেই বনায়ন অবৈধভাবে রাতারাতি কেটে গড়ে তুলছে মদিনাতুল উলূম নূরানী তা'লিমূল কোরআন নামে একটি মাদ্রাসা । যে গাছ পানি উন্নয়ন বোর্ডের ভেড়ী বাদ রক্ষা করে থাকে, একদল   স্বার্থান্বেষী মহল  সরকারি গাছ কেটে রাতারাতি মাদ্রাসা নির্মাণ করে জায়গা দখলে মেতে উঠেছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, এলাকায় পাউবো নির্মিত বেড়ি বাঁধের দুই পাশে বনবিভাগের সরকারি গাছ লাগানো ছিলো,   ওই সরকারি গাছ গুলো রাতের আঁধারে কেটে ও বন্যানিয়ন্ত্রণ বাঁধ কেটে এর ওপরে মাদ্রাসা নির্মাণ করা হয়েছে।  এলাকাবাসী জানান, এই বেড়ি বাঁধের ওপর দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ ছাড়াও রিকশা, ভ্যান, মোটরস...

বরগুনার বামনায় আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ছবি
মোঃ সিদ্দিকুর রহমান মান্না বরগুনা প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মণি’র নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউ মিলনায়তনে এক যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি। বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় এই সংগঠন। গত চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারও নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে। যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরগুনার বামনা উপজেলায় আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বামনা উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।  বিকাল ৫টায় বামনা উপজেলা সদরে আনন্দ শোভাযাত্রা শেষে গোল চত্বর স্মৃতিসৌধ প্রাঙ্গণে কেক কাটা হয়। উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম সরোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মোশাররফ হোসাইন জমাদ্দার, সাংগঠনিক সম্পাদক ও বাম...

মির্জাগঞ্জে প্রাণ নাশের হুমকিতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন করেন

ছবি
মোঃ সুজন সিকদার  মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ  পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পূর্ব সুবিদখালী গ্রামের আলহাজ্ব সফিজ উদ্দিন হাওলাদারের ছেলে  সামছুল হক নামের এক ব্যাক্তি মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাবে রাষ্ট্রের নিকট জীবনের নিরপওা চেয়ে সংবাদ সম্মেলন করেন।  বুধবার (১০ নভেম্বর ) সকাল ১১টায় মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে বলেন, পূর্ব সুবিদখালী গ্রামের  মৃত্যু জোনাব আলী'র পুত্র মোঃ মনিক, ও মৃত্যু আজিজ এর পুত্র মোঃ আতিক রাত ১ টা ভুক্তভোগী ঘরের বাহিরে গেলে উৎ পেতে থাকা " মানিক " ও আতিক " আগ্নে অস্ত্র ঠেকিয়ে আমাকে আমার বসত ঘর ছেরে দিতে বলে। মানিকের বাসা ও ভুক্তভোগীর বাসা পাশাপাশি। এস.এ.১৬৪ ও এস.এ ৩০৯ নং খতিয়ানের ৪৩ নং দাগস্হ ৩ শতাংশ জমি সরকার কতৃক অধিগ্রহণকৃত। উক্ত জমিতে আমাদের উভয় পক্ষেরই পূর্ব হইতে দখল রহিয়াছে৷ বরগুনা জেলার সদর থানাধীন গৌরীচন্না ইউনিয়নে দক্ষিণ খান সাতলী এলাকার রাস্তার উপরে ডাকাতির প্রস্তুতি জনিত কারনে ডাকাতির মামলার তিন নাম্বার আসামী মানিক।  সংবাদ সম্মেলন উপস্থিতি ছিলেন, ভুক্তভোগী পরিবারের ছেলে ও শাশুড়ী। এ বিষয় মির্জাগঞ্জ থানা...

নীলফামারীতে সবজি সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে

ছবি
আবেদীন হক নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী সদর উপজেলায় সবজিসহ বাড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। চারদিনের ব্যবধানে কেজি প্রতি ১০ থেকে ২০টাকা বেড়েছে ।  এসব সবজি সদর উপজেলার বাংলারহাট, রামগঞ্জ হাট,রামনগর,বাদিয়ার মোড়,টুপামারী,বালার পকর,লক্ষীচাপ,পলাশবাড়ী, ও চওরাহাট, সহ অপেক্ষাকৃত উঁচু অঞ্চলে বেশি উৎপাদন হয়।  এসব পণ্য স্থানীয় চাহিদা পূরণ করে রংপুর, বগুড়া ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের বাজারে জায়। এরপরও বিভাগীয় বা জেলা শহরের মতো সমমূল্যের হওয়ার শ্রমজীবী মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। অসহায় হয়ে পড়েছেন নিম্ন মধ্যবিত্ত ক্রেতারা। এদিকে কৃষকেরা জানান,রবি মৌসুমের শুরুতেই আকস্মিক বৃষ্টিপাত এবং পোকামাকড়ের আক্রমণে ফসল হানির ঘটনা ঘটেছে । ফলে সবজি চাষে ধস নেমেছে । চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় দাম বেড়েছে ।নীলফামারী সদরে সকালের কাঁচা বাজারের সবজি বিক্রেতা আব্দুস মিয়া জানান,  চারদিনের ব্যবধানে সবজি কেজিতে ৫থেকে ১০টাকা বেড়েছে। চিচিঙ্গা প্রতি কেজি ৫০ টাকা থেকে ৬০টাকা, বেগুন (দেশি)৪০ টাকা থেকে ৬০টাকা, কাঁচামরিচ ৮০ টাকা থেকে ১০০টাকা, বরবটি ৪০ টাকা থেকে ৬০ টাকা, গাজর ১শ ট...

সুবর্ণচরে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলা, নিহত-১

ছবি
আহসান হাবীব স্টাফ রিপোর্টার নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নে সন্ত্রাসী হামলায় শেখ ফরিদ প্রকাশ ফরিদ সর্দার (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।  আহত হয়েছেন চাঁন মিয়া (৩৫) নামের আরও একজন। পুলিশ বলছে নিহত ফরিদ সর্দার মৃত নূর নবী প্রকাশ নোব্ব্যা চোরা হত্যা মামলার প্রধান আসামী ছিল।  নিহত ফরিদ সর্দার চরক্লার্ক ইউনিয়নের জনতা বাজার এলাকার কালা মিয়ার ছেলে। আহত চাঁন মিয়া একই এলাকার মো. খুরশিদের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে চরক্লার্ক ইউনিয়ন পরিষদ এলাকা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি যাচ্ছিল ফরিদ সর্দার ও চাঁন মিয়া। পথে কমলার বাপের দোকান এলাকায় পৌঁছলে কয়েকজন অস্ত্রধারী তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় অস্ত্রধারীরা মোটরসাইকেল থেকে নামিয়ে ফরিদ ও চাঁন মিয়াকে এলোপাতাড়ি পিটিয়ে জখম এবং পরে ফরিদ সর্দারকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহত দু’জনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। বিকেল ৩টায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের ওয়ার্ডে মারা যান ফরিদ সর্দার। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, পূর্ব বিরোধের...

সৈয়দপুরে আবারও সড়ক দূর্ঘটনায় দুইজনের মৃত্যু

ছবি
আবেদীন হক নীলফামাড়ী প্রতিনিধি   নীলফামারীর সৈয়দপুরে দিনাজপুর থেকে রংপুরগামী গেইটলক সার্ভিসের বাস চাপায় রিক্সাভ্যান চালক ও অজ্ঞাতনামা এক নারী যাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে সৈয়দপুর শহরের উপকন্ঠে দিনাজপুর মহাসড়কের রাবেয়া মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ নিয়ে গত চারদিনে সৈয়দপুরে সড়ক দূর্ঘটনায় ৭ জন নিহত ও কমপক্ষে ৬০ জন আহত হলেন। সৈয়দপুর ঘন ঘন সড়ক দূর্ঘটনার ঘটনায় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন। এলাকাবাসী ও সৈয়দপুর ট্রাফিক বিভাগের প্রধান পরিদর্শক নাহিদ পারভেজ চৌধুরী  জানান, বৃহস্পতিবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিক্সা ভ্যানকে মূখোমূখি চাপা দেয়। পরে বাসটি সড়কের ধারের গাছের সাথে ধাক্কা লাগে। এতে সামনের দুটি চাকা ভেঙে বাসটি মুখ থুবড়ে পড়ে। এতে প্রথমে রিক্সাভ্যানচালকসহ এক ভ্যানের যাত্রী ও বাসের ৩০ জন যাত্রী আহত হয়। আহতদের মধ্যে রিক্সাভ্যান চালক জামান(২৮) ও এক নারী যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় সৈয়দপুর হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজে নেয়ার পথে তারা মারা যায়। নিহতদের মধ্যে রিক্সাভ্যান যাত্রী এক নারীর পরিচয় জানা যায়নি। তবে বাসে থাকা আহত ৩০ যাত্র...

পরিবহণ ধর্মঘটে মোংলায় বাস-ট্রাক চলাচল বন্ধ, বন্দর, ইপিজেডসহ শিল্প কলকারখানা পণ্য পরিবহণ বন্ধ রয়েছে

ছবি
মোঃএরশাদ হোসেন রনি, মোংলা জ্বালানী তেলের মূল্য বাড়ানোর সিদ্ধান্তের প্রেক্ষিতে পরিবহণ ভাড়াও বাড়িয়ে নির্ধারণের দাবীতে মোংলায় যাত্রীবাহী বাস এবং পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রয়েছে। ফলে শুক্রবার ভোর থেকে মোংলা থেকে ঢাকা-চট্রগ্রাম, মোংলা-খুলনা, মোংলা-বাগেরহাট-বরিশালসহ সকল রুটে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রেখেছে মালিক-শ্রমিকেরা। ফলে মোংলা থেকে ভিন্ন পরিবহণে বিকল্প ব্যবস্থায় বাগেরহাট-খুলনা যেতে ১শ টাকা ভাড়ার স্থলে ৩শ টাকা দিয়ে যেতে হচ্ছে। এতে যাত্রী সাধারণের ভোগান্তি, সময়ের অপচয় ও অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে।  অপরদিকে বন্ধ রয়েছে পণ্যবাহী ট্রাক চলাচলও। মোংলা বন্দরের জেটির সম্মুখে ও দিগরাজ শিল্প এলাকার বিভিন্ন মিল-কলকারখানার সামনে সব সময় শত শত ট্রাকের জটিল থাকলেও শুক্রবার সেসব জায়গা একেবারে ফাঁকা রয়েছে। পরিবহণ চলাচল বন্ধের কারণে তারা পণ্য পরিবহণ বন্ধ রেখেছেন। তাদের দাবী, তেলের দাম বাড়ানো হয়েছে, এতে তাদেরও খরচ বাড়বে। তাই সরকার পরিবহণ ভাড়া নির্ধারণ করে নেয়া দেয়া পর্যন্ত তাদের এ পরিবহণ ধর্মঘট অব্যাহত থাকবে।  এদিকে ট্রাক চলাচল বন্ধ থাকায় মোংলা বন্দর জেটি, ইপিজেড ও শিল্প এলাকার তেল, গ্যাস, সিমেন্টসহ...

তৈলের দাম বৃদ্ধিতে বান্দরবানে সারাদেশের ন্যায় পরিবহন চলাচল বন্ধ রয়েছে।

ছবি
সেলিম বান্দরবান সংবাদদাতাঃ আজ রোজ শুক্রবার ০৫/১১/২১ ইং।  সারদেশে ডিজেল / কেরসিনের দাম বৃদ্ধির কারনে বান্দরবানে পরিবহণ  ধর্মঘট চলছে।  বান্দরবান থেকে চট্টগ্রাম /  ঢাকা সহ সকল রোডের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।  তাছাড়া  এ সম্পর্কে- বান্দরবান - ঢাকা সমিতির সাবেক সভাপতি " এবং শ্যামলী এসপি পরিবহনের  বান্দরবান জি,এম-  রফিকুল ইসলাম প্রমুখ  বলেন,  তেলের  অতিরিক্ত দাম বৃদ্ধি ,  না হয় তেলের দাম  কমাতে হবে,  না হয় ভাড়া বৃদ্ধি করতে হবে। আদনান সেলিম- ০১৮৩৬৮৩২৩৬২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় কুষ্টিয়ার জমজ দুই বোন সুমাইয়া ও রুকাইয়া

ছবি
সুমাইয়া আক্তার শিখা স্টাফ রিপোর্টারঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের কৃষক তাহাজ উদ্দিন মন্ডলের দুই মেয়ে উম্মে সুমাইয়া ও উম্মে রুকাইয়া। মঙ্গলবার (২ নভেম্বর) পরীক্ষা ফল প্রকাশ হয়। এবার ঢাবির ‘খ’ ইউনিটে ১৮ হাজার ৮৫০ শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন সাত হাজার ১২ জন। পাসের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ। পরীক্ষায় উম্মে সুমাইয়া মেধা তালিকায় ১০২ এবং উম্মে রুকাইয়া ৪০৬ নম্বরে রয়েছেন।  জানা যায়, সুলতানপুর গ্রামের কৃষক তাহাজ উদ্দিন মন্ডলের দুই মেয়ে স্থানীয় মিরপুর মাহমুদা চৌধুরী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরমধ্যে রুকাইয়া জিপিএ পাঁচ এবং সুমাইয়া ৪.৯৮ পেয়ে উত্তীর্ণ হন।  সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাতেও এই দুই শিক্ষার্থী নিজেদের মেধা তালিকায় জায়গা করে নেন।  শিক্ষার্থী সুমাইয়া বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরে খুব ভালো লাগছে।...

বরগুনার বামনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুভ উদ্বোধনী অনুষ্ঠান পালন

ছবি
মোঃ সিদ্দিকুর রহমান মান্না বরগুনা প্রতিনিধিঃ অগ্নিকান্ডসহ সকল দুর্যোগ মোকাবিলা ও নাগরিক সুরক্ষা নিশ্চিতকরণের মাধ্যমে এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে ক্ষমতা অর্জন এবং মুজিব বর্ষে শপথ করি দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি প্রতিপাদ্য নিয়ে বরগুনার বামনায় আজ বৃহস্পতিবার ৪ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় বামনা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মিলনায়তনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২১ শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবেক সরকার, প্রধান অতিথি ছিলেন বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাইতুল ইসলাম লিটু মৃধা, উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন হাওলাদার, উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ইউসুব আলী হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন পিন্টু, বামনা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার তোফায়েল আহমেদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন্নাহার নাজু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বামনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান মান্না, বামনা থানা এস আই অসীম বিশ্বাস, উপজেলা ছাত্...

কটিয়াদীতে জাতীয় যুব দিবস পালিত

ছবি
 নাঈম ইসলাম,(কটিয়াদী) কিশোরগন্জ প্রতিনিধিঃ ‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২১ পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে র‌্যালী,আলোচনা সভাও যুব ঋন বিতরণসহ নানা কর্মসূচী গ্রহন করে।  উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ^র পালের সভাপতিত্বে ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলতাফ হোসেন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মোহাম্মদ মুশতাকুর রহমান,যুগ্ন সাঃ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ,কটিয়াদী সমাচার পত্রিকার সম্পাদক সারোয়ার হোসেন শাহীন প্রমুখ।  এ সময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ,,কটিয়াদী প্রেসক্লাবের সভাপতি আমিনূল ইসলাম ও বাংলাদেশ প্রেস ক্লাব কটিয়াদী উপজেলা শাখার নির্বাহী সদস্য নাঈম ইসলাম, যুবকদের মাঝে মোস্তফা কামাল সহ আরো অনেকে।আলোচনা সভা শেষে উপজেলার প্রশিক্ষণ প্রাপ্ত ২১ জন যুবক ও যুব মহিলাদের মাঝে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ৯ লাখ ২০ হাজার টাকার যুব ঋণের চেক ও...

নওগাঁ'র রাণীনগরে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা দোয়া মাহফিলঃ

ছবি
আবু সাইদ চৌধুরী  (রানীনগর নওগাঁ)  নওগাঁর রাণীনগর উপজেলায় জেলহত্যা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে  জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন মরহুমদের আত্মজীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় এমপি ও রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন হেলাল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসেন গোল্লা, সাংগঠনিক সম্পাদক জারজিস হাসান মিঠু, প্রচার সম্পাদক খালেকুজ্জামান খালেক  উপজেলা আওয়াযুবলীগের সাধারণ সম্পাদক একেএম সাইফুল ইসলাম সজল সহ অন্যান্যরা। এছাড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শরণখোলায় ৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দ্বায়িত্ব গ্রহণ,,,,,, মোঃ মোশাররফ হোসেন মনির

ছবি
মোঃ মোশাররফ হোসেন মনির  ( বাগেরহাট) শরণখোলা প্রতিনিধি  শরণখোলা উপজেলা ৩ নং রায়েন্দা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আজমল হোসেন মুক্তা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। এ উপলক্ষে মঙ্গলবার একটি র‌্যালি রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মিলিত হয়। বিদায়ী চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, বিআরডিবি চেয়ারম্যান আয়ামীলীগ নেতা আলহাজ¦ সাইফুল ইসলাম খোকন, ইউপি সদস্য ও রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল আহমেদ রুমি, ইউপি সদস্য মোঃ সরোয়ার হোসেন তালুকদার, ইউপি সদস্য হেলাল হোসেন মানিক  প্রমূখ। এ সময়ে এলাকার সুধী ও কর্মীবৃন্দ নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে  ৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের  সাবেক চেয়ারম্যানদের ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।

দশমিনায় ইউপি নির্বাচন কেন্দ্র করে নৌকা সমর্থকদের হামলায় আহত ৩, মটর সাইকেল ভাংচুর।

ছবি
দশমিনা ( পটুয়াখালী)  প্রতিনিধি।  পটুয়াখালীর দশমিনায় ইউপি নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে ধাওয়া,উত্তেজনা ও হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকালে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের ঠাকুরহাট ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ছবি তুলতে গেলে এক সংবাদকর্মীর মোবাইল ছিনিয়ে নেয়ার ঘটনাও ঘটেছে।  সরেজমিনে গিয়ে জানা যায়, ঘটনার দিন উপজেলার বেতাগী-সানকিপুর ইউপি নির্বাচনের প্রচার-প্রচারণার জন্য ওই ইউপির বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী মো. মহিবুল আলম ঠাকুরহাট বাজারে প্রচারণা চালানোর ঘোষণা দেন। পরে একই স্থানে প্রচার-প্রচারণা চালাতে নৌকার সমর্থকরা জড়ো হন। এসময় ঠাকুরহাট ব্রিজ সংলগ্ন সড়কে পশ্চিম পাশে অবস্থান করে নৌকার প্রার্থী মো. মশিউর রহমান ঝন্টুর সমর্থকরা লাঠিসোটা নিয়ে উত্তেজনা সৃষ্টি করেন। পুলিশ তাদের বাধা দেয়ার চেষ্টা করলেও নৌকার সমর্থকরা পুলিশের বাধা অতিক্রম করে ব্রিজের দক্ষিণ পাড়ে অবস্থান নেয়া স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের দিকে লাঠিসোটা নিয়ে ছুটে যান। পুলিশ তাদের বার বার ধাওয়া করে ছত্রভঙ্গ করে দিলেও নৌকার সমর্থকরা ফের জড়ো হয়ে উত্তেজনা সৃষ্টি করে। নৌকার সমর্থকদের হামলায় মো. রুবে...

সুবর্ণচরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক কারাগারে।

ছবি
আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর সুবর্ণচরে এক মাদ্রাসা ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গ্রেফতার করেছে চরজব্বার থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মাওলা নুরুল আলম (২৫) সে উপজেলার চরজুবিলী ইউনিয়নের একটি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক। তাঁর বাড়ি উপজেলার চরজুবিলী গ্রামে। মঙ্গলবার ( ২নভেম্বর) বিকেলে বিচারিক আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত সোমবার রাতে ভুক্তভোগী ছাত্রের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চরজব্বার থানায় মামলা দায়ের করেন। পরে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করে পুলিশ। মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্র (১১) মাদ্রাসার আবাসিকে থেকে পড়াশোনা করে। গত ১৮ অক্টোবর রাতে আবাসিকে থাকা অন্য শিক্ষার্থীরা ঘুমিয়ে পড়লে শিক্ষক নুরুল আলম ছেলেটিকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার যৌন নির্যাতন করেন। এরপর ছেলেটি ছুটি নিয়ে বাড়িতে গিয়ে আর মাদ্রাসায় আসতে চায় না। পরে ঘটনাটি ছেলে তার মাকে জানায়। একপর্যায়ে মাদ্রাসা কমিটিকে ছাত্রের পরিবার অভিযোগ করে। বৈঠকে মাদ্রাসা কমিটি অভিযোগের সত্যতা পেয়ে অভিযুক্ত শিক্ষককে চাকরিচ্যুত করে। গত সোমবার এলাকাবাসী বিষয়টি জে...

সংঘাতে জড়াবেন না, উল্টো ক্ষতিগ্রস্ত হবেন-এসপি

ছবি
আবেদীন হক- নীলফামারী জেলা প্রতিনিধিঃ- ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা করেছে নির্বাচন অফিস।  বুধবার বিকেলে শিল্পকলা অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।  বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম, ও জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বক্তব্য দেন।  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন নাহারের সভাপতিত্বে মতবিনিময় সভা পরিচালনা করেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফতাব উজ জামান।  বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোখলেছুর রহমান বলেন, আমাদের প্রতি আস্থা রাখেন। আমরা দুটি নির্বাচন করেছি। জলঢাকা ও ডোমার পৌরসভা। নিশ্চয় দেখেছেন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ এবং শান্তিপুর্ণ নির্বাচন হয়েছে সেখানে।  তিনি বলেন, একটি পদের বিপরিতে অনেকে অংশ নিচ্ছেন কিন্তু একজনই তো নির্বাচিত হবেন। জয় পরাজয়ের পর সংঘাতে জড়ানোর চেষ্টা করবেন না, এরফলে ক্ষতিগ্রস্থ হবেন। সংঘাতে নামবেন গাড়ি ঘোড়া ভাংবেন উল্টো যা হবার তাই হবে।  নির্বাচনী আচরণ বিধি মেনে পরিবেশ স্বাভাবিক রাখার আহবান জা...

পার্বতীপুরের ৬নং ইউপিতে আওয়ামীলীগের দলীয় প্রার্থী নির্বাচিত আব্দুর রাজ্জাক সরকার

ছবি
তুফান সাকিবঃ- পার্বতীপুর উপজেলা প্রতিনিধি দিনাজপুরের পার্বতীপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ইং উপলক্ষে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচন।উক্ত নির্বাচনে উপজেলার ৬নং মোমিনপুর ইউনিয়ন পরিষদ থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশ নেন আব্দুর রাজ্জাক সরকার।বাইসাইকেল মার্কা নিয়ে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হওয়ার প্রতিদ্বন্দিতা করেন তিনি।প্রার্থী বাছাইয়ের এ নির্বাচনে ৬নং মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের  তৃণমূল নেতাকর্মীর বিপুল ভোটে বিজয়ী হয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয়  প্রার্থী হিসেবে নির্বাচিত হন তিনি।নির্বাচিত প্রার্থী আব্দুর রাজ্জাক সরকার একজন সৎ, আদর্শিক রাজনীতিবিদ,বিশিষ্ট ব্যাবসায়ী এবং বিশিষ্ট সমাজসেবক হিসেবেও তিনি বেশ পরিচিত। এবার তিনি জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যয়ে ব্যক্ত করেন,  জনগণের সেবা করার জন্যই তিনি পার্বতীপুরের ৬নং মোমিনপুর ইউনিয়ন পরিষদে প্রথমবারের মতো আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান। ইউপি নির্বাচনী বিষয় নিয়ে এক সাক্ষাৎকারে সাধারণ জনগন বলেন,বিশিষ্ট ব্যাবসায়ী হিসেবে এলাকায় রয়েছে ব্যাপক ...

আসন্ন ইপি নির্বাচন উপলক্ষে রাণীনগরে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভাঃ

ছবি
আবু সাইদ চৌধুরী রানীনগর নওগাঁঃ-নওগাঁর রাণীনগরে আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষে কালীগ্রাম ও বড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কালীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে করজগ্রাম উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে ও বিকেলে বড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বড়গাছা বাজারে পৃথকভাবে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। কালীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুছ আলী দুলালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবকে অতিরিক্ত সচিব ড. ইউনুছ আলী প্রামানিক, সহ-সভাপতি আনোয়ার হোসেন, ফরিদা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসেন গোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ছাফাত হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক একেএম সাইফুল ইসলাম সজল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা জারজিস হাসান মিঠু, কালীগ্রাম ইউপির আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সুবাস চন্দ্র সরকার সহ ওই ইউনিয়নের নেতাকর্মীরা। অপরদিকে, বড়গাছা ...

শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী আলোচনা সভা

ছবি
আবেদিন হক-নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারী জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনমূলক প্রচারণা চালান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকদ্রব্য সেবনকারীর সংখ্যা কমানোর জন্য জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নানা স্থানে মাদক সেবন এর কুফল সম্পর্কে প্রচারণা করেন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কঠোর পরিশ্রমে অনেক মাদক সেবনকারীকে আইনের আয়তায় আনতে সক্ষম হয়েছে।আর এরই পরিপ্রেক্ষিত,  জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে আজ বৃহস্পতিবার ২৮/১০/২০২১ ইং, সকাল ১০ঃ৩০ ঘটিকায় নীলফামারী সদরের  দারোয়ানি স্কুল এন্ড কলেজে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিল্পী রানী মিস্ত্রী, নীলফামারী সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার মো: রফিকুল ইসলাম, সহকারি প্রসিকিউটর শাদীদ মো: মুনতাসির এলাহী, দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি আব্দুুল মোমিন প্রমুখ সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে উপহার স্বরূপ স্কেল এবং জ্যামিতি বক্স বিতরণ করা হয়...

জনগণের পাশে থেকে সেবা করতে চায় : মেম্বর পদপ্রার্থী মোঃ ইউসুফ খান

ছবি
মোঃ সুজন সিকদার মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলা ৪ নং দেউলি সুবিদখালী ইউনিয়নের ২নং ওয়াডের একজন বাসিন্দা মোঃ ইউসুফ খান এমনকি একজন সমাজ সেবক হিসেবেও বেশ পরিচিত। এবার তিনি জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যয়ে ব্যক্ত করেন,  জনগণের সেবা করার জন্যই মেম্বর পদে নির্বাচন করতে চান। ইউপি নির্বাচনী বিষয় নিয়ে এক সাক্ষাৎকারে সাধারন জনগন বলেন৷ বাজার ব্যাবসায়ী হিসেবে এলাকায় রয়েছে ব্যাপক পরিচিত মোঃ ইউসুফ খান এর তিনি একজন সামাজে সৎ যোগ্য  ব্যক্তিত্ব হিসেবেও পরিচিত। শুধু তাই নয়, অসহায় দরিদ্রের বন্ধু বলেও সবার মাঝে পরিচিত। যে কোন সামাজিক কাজে ছুটে আসেন তিনি৷ এমনকি ভালো কাজকে হ্যা এবং খারাপ কাজকে না বলে থাকেন৷ সবসময় ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে কথা বলেন তিনি৷এভাবেই মানুষের পাশে থাকার কারনে ধীরে ধীরে বাড়তে থাকে সমাজে তার জনপ্রিয়তা৷ জনগণের একটাই কথা তিনি মেম্বর নির্বাচিত হলে পাল্টে যাবেএই ৪ নং ইউনিযনের ২নং ওয়ার্ডের চিত্র। ৪ নং দেউলি সুবিদখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড হবে মডেল ওয়ার্ড  করতে চান তিনি। থাকবে না রাস্তা ঘাটের কারনে ভোগান্তি। এমনকি গ্রামে বসে সর্বক্ষণিক নাগরিকত্ব...

মোংলায় গাজা সহ ২ মাদক ব্যাবসায়ী আটক

ছবি
মোঃএরশাদ হোসেন রনি, মোংলা বাগেরহাট জেলার পুলিশ সুপার কে এম আরিফুল হক (পিপিএম) মহোদয় এর  দিক নির্দেশনায় মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম এর নেতৃত্বে মোংলা থানার চৌকস অফিসার ফোর্স গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।  বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ভোরে মোংলা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম। এ সময় তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানান তিনি। আটক মাদক ব্যবসায়ীরা হলেন মোংলা উপজেলার মিঠাখালী গ্রামের মোঃ হাবিবুর রহমান শেখের ছেলে  মোঃ নুর আলী শেখ (২৮) ও শাহাদাৎ হোসেনের ছেলে নুর আলম (২৫)।  মোংলা থানার ওসি মোঃ মনিরুল ইসলাম বলেন, দীর্ঘদিন এরা দেশের বিভিন্ন জায়গা থেকে গাঁজা এনে মোংলায় বিক্রি করে।গোপন সূত্রে আমি জানতে পারি বৃহস্পতিবার তারা কুমিল্লা থেকে গাঁজার একটি চালান নিয়ে  মোংলায় আসবে, সে তথ্যমতে এস আই অমিত কুমারের নেতৃত্বে অভিযান চালিয়ে ভোরে মোংলা নদী পার হওয়ার সময় তাদের আটক করা হয়।  আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে বল...

নীলফামারীতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতারণ

ছবি
আবেদীন  হক _নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর জেলা পরিষদ এর আয়তায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতারণ করা হয়। আজ বুধবার ২৭/১০/২১ইং নীলফামারীর কিশোরগন্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের মাধ্যমিক  বিদ্যালয়ের অধ্যায়ণরত শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতারণ করা হয়।বাইসাইকেল বিতারণ কার্য পরিচালনা ও আয়োজন করেন নীলফামারী জেলা পরিষদ। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল প্রদান করা হয়।  ছাত্রছাত্রীরা শিক্ষাপ্রতিষ্ঠানে সঠিক সময়ে যাতায়াত সুবিধার জন্য বাইসাইকেল বিতারণ করা হয়। ২০২০-২০২১ অর্থ বছরের এডিপি সাধারণ বরাদ্দের ৩০৭নং প্রকল্পের অর্থে আয়োতায় জেলা পরিষদ এর মাধ্যমে বাইসাইকেল শিক্ষার্থীদের মাঝে দেওয়ার কার্যক্রম করা হয়। বাইসাইকেল বিতারণ করা হয় জেলা পরিষদে এ সময় উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা জনাব, জয়নাল আবেদীন মহোদয় চেয়ারম্যান জেলা পরিষদ নীলফামারী, জনাব অতুল মন্ডল মহোদয় প্রধান নির্বাহী কর্মকর্তা, উপস্থিত ছিলেন, জানাব ফারুক হোসেন মিথুন সম্মানিত সদস্য জেলা পরিষদ, জনাব সাইদুর রহমান এ্যাপোলো। আরও উপস্থিত ছিলেন, জনাব হান্নান শাহ ও জেলা পরিষদের সকল কর্মকর্তা সহ অন্যান্য ক...

নীলফামারীতে দুই মাদকদ্রব্য সেবনকারী গ্রেফতার

ছবি
আবেদীন হক -নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সদরে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  বর্তমানে শহর ও গ্রামের বিভিন্ন জায়গায় মাদক সেবন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। অনেকে আবার অধিক অর্থের আশায় গোপনে মাদ,গাজা,হেরোইন সহ নানা ধরনের মাদকদ্রব্যের ব্যাবসা করেন। আর মাদকজাত দ্রব্য হাতের নাগালে সহজে পাওয়ায় অনেকেই মাদক সেবনে আসক্ত হচ্ছে। মাদকদ্রব্য সেবনকারীরা পরিবারে ও সমাজে নানা ধরের বিশৃঙ্খলা সৃষ্টি করে। মাদকদ্রব্যে আসক্তগণ  দৈহিক, সামাজিক,  ও পারিবারিক, ও প্রশাসনিক কোনটারেই তোক্কা করেনা। ফলে সমাজে ঘাটছে বিভিন্ন ধরনের আশান্তি। আর এরই পরিপ্রেক্ষিতে আজ ২৭/১০/২০২১ ইং চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারীর একটি অভিযানকারী দল নীলফামারী সদরের বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে আবেদ আলী, বয়স ৩০, পিতা হাতেম আলী এবং লেলিন সরকার, বয়স ৩৩,পিতা রহিদুল ইসলাম কে নিষিদ্ধ মাদক হেরোইন সেবনরত অবস্থায় হাতেনাতে গ্রেফতার করে এবং নীলফামারী সদরের সহকারী কমিশনার (ভূমি) জনাব মফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত আবেদ এবং লেলিনের প্রত্যে...

জলবায়ু বিপর্যয় থেকে সুন্দরবন ও উপকূল সুরক্ষার দাবীতে দিনব্যাপী গণঅবস্থান কর্মসূচী পালন

ছবি
মোঃএরশাদ হোসেন রনি, মোংলা জলবায়ু বিপর্যয়ের কবল থেকে সুন্দরবন ও উপকূল সুরক্ষা, পরিবেশ এবং জনবান্ধব উন্নয়নের দাবীতে সুন্দরবনের ঢাংমারী এলাকায় গণঅবস্থান কর্মসূচী পালিত হয়েছে। বুধবার দিনব্যাপী গণঅবস্থান কর্মসূচী চলাকালে সুন্দরবন অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য লাঠিখেলা, গাজীর গান, বনবিবি নাটক, পটগানসহ নানা ধরণের গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০ টায় গণঅবস্থান কর্মসূচীর উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন'র (বাপা) জাতীয় পরিষদ সদস্য, সাবেক মোংলা উপজেলা ভাইস চেয়ারম্যান পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ। গণঅবস্থান কর্মসূচীতে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন'র (বাপা) সাধারণ সম্পাদক শরীফ জামিল। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুব বাপা নেতা দেওয়ান নুরতাজ আলম, ইউপি সদস্য ফিরোজ আলম খান, ঢাংমারী ডলফিন সংরক্ষণ দলের টিম লিডার পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার ইস্রাফিল বয়াতি, বাপা নেতা কমলা সরকার, মোল্লা আল মামুন, আব্দুর রশিদ হাওলাদার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার শেখ রাসেল ও নদীকর্মী হাসিব সরদার।  প্রধান অতিথির বক্তৃতায় বাপা'র সাধার...