পোস্টগুলি

কটিয়াদীতে মধ্যরাতে গরু চোর আটক

ছবি
মোঃ :মোফাসসেল সরকার,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জের কটিয়াদীতে মধ্যরাতে আলামিন (৩০) গরু চোর কে আটক করা হয়েছে। আলামিন (৩০) উপজেলার ভোগপাড়া গ্রামের মরহুম শাহেদ মিয়ার ছেলে। ১৯ অক্টোবর মধ্যরাতে উপজেলার তেলিচারা গ্রাম থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় গরু ও সিএনজিসহ আলামিন (৩০)কে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। গরুর মালিক হাজী মজলু মিয়া জানান:গরু চোর আলামিনকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।যেন এরকম কর্মকাণ্ডে ভবিষ্যতে কোনো ব্যাক্তি না জড়ায়। এ ব্যাপারে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এস.এম শাহাদত হোসেন ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।

শিক্ষকতার আড়ালে অর্থ-বাণিজ্য ত্রিশালে সরকারি বৃক্ষ কর্তন করে অবৈধ স্থাপনা নির্মাণ

ছবি
লিমা আক্তার ময়মনসিংহ::  ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় চকরামপুর বাজারে সরকারি বৃক্ষ কর্তন করে জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে এক মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চকরামপুর বাজারটি রামপুর মৌজার ১ নং খাস খতিয়ান যার এস এ দাগ নং-৮৯৫৩,হাল দাগ-২২৬৮৯,২২৬৯২ অবস্থিত।চকরামপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ উসমান গণির নির্দেশনায় বাজারের প্রায় ২০ টি মেহগনি সরকারি বনজ বৃক্ষ কর্তন করে সরকারি ভূমি দখল করে অবৈধ পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এতে করে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে অন্যদিকে সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব।রামপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও বাজার কমিটির সভাপতিসহ এলাকাবাসীর প্রতিবাদের মুখেও ক্ষান্ত হয়নি ভূমিখেকো উসমান গণি। সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করেই প্রশাসন কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধে দোকানঘর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে । এমনকি দোকান ঘর নির্মানের পূর্বেই কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা অর্থ-বাণিজ্য করার অভিযোগ উঠে এসেছে অনুসন্ধানে। স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি খাস জমিকে মাদ্রাসার জমি বলে বাজারের বি...

শরণখোলায় শেখ রাসেল ৫৮ তম জম্মদিন পালিত হয়েছে,,,,,,

ছবি
 মোশাররফ হোসেন মনির   ( বাগেরহাট) শরনখোলা প্রতিনিধিঃ  বাগেরহাট জেলা শরণখোলা উপজেলা প্রশাসন ও তথ্য প্রযুক্তি বিভাগের উদ্যোগে যথাযথ কর্মসূচীর মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জম্মদিন পালিত হয়েছে। শেখ রাসেল দিবস উপলক্ষে আজ ১৮ ই অক্টোবর  সোমবার সকাল ৭ টায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, সকাল ১০ টায় আলোচনা সভা, সেমিনার, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত বক্তিতা প্রতিযোগিতা ৪র্থ - ৬ ষ্ঠ শ্রেণী ও কুইজ প্রতিযোগিতা মাধ্যমিক প্রর্যায়  ৭ম হতে ১০ ম শ্রেণী অনুষ্ঠিত হয়েছে। শরণখোলা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিবার্হী অফিসার খাতুনে জান্নাত সভাপতিত্বে ও উপজেলা আইসিটি কর্মকর্তা সদস্য সচিব  খান মোয়াজ্জেম হোসেন রাসেল  পরিচালনায় এতে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অতিস সরদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম,  সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন, আরো উপস্থিত ছ...

শেরপুরে নালিতাবাড়ীতে শহীদ শেখ রাসেল এর শুভ জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত

ছবি
শেরপুর  জেলা প্রতিনিধি আল আমীন  শেরপুরের নালিতাবাড়ীতে ১৮ অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর শুভ জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়। শেখ রাসেল জাতীয় শিশুকিশোর পরিষদ নালিতাবাড়ী উপজেলা শাখার  উদ্যেগে দোয়া ও আলোচনা সভা নালিতাবাড়ী উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যলয়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ফজলুল হক। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের সভাপতি মাহবুব সামি। আরও উপস্থিত ছিলেন শেরপুর জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য জনাব আলহাজ্ব সরকার গোলাম ফারুক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন,ওয়াজ কুরুনী,পৌর মেয়র আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল লতিফ,প্রভাষক ফারুক আহমেদ বকুল, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন চৌধুরী ।  জেলা ছাত্র লীগের সহ সভাপতি ইয়াছিন আরাফাত প্রান্তিক ও তোফাজ্জল হোসেন রানা এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সদস্য সহ অন্যান্য নেতাকর্মী।

কটিয়াদীতে শেখ রাসেল দিবস উদযাপিত

ছবি
মো:মোফাসসেল সরকার,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শেখ রাসেল দিবস -২০২১ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ১৮ই অক্টোবর রবিবার সকাল ১০টা ৩০মিনিটে উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা:মুশতাকুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান রোকসানা আক্তার ,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ  মুকশেদুুল হক,উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার ইসরাফিল মিয়া,বাংলাদেশ প্রেস ক্লাব,কটিয়াদী উপজেলা শাখার আহ্বায়ক সাংবাদিক মাসুদুল ইসলাম সবুজ,প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাহাবুবুর রহমান,ডাক্তার আব্দুল মান্নান মহিলা কলেজের প্রভাষক হারুনুর রশিদ,আদর্শ বিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ফকির প্রমূখ।  অনুষ্ঠান শেষে শেখ রাসেল দিবস উপলক্ষে কেক কাটা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশু-কিশোরদের পুরস্কার প্রদান করা হয়। এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুকশেদুল হক ...

বিশ্বজুড়ে থাকবে মানুষ পৃথিবীটা জনতার

ছবি
তুফান সাকিবঃ- আমরা সবাই মানুষ। মানুষ হিসেবে তৈরি করেছেন স্রষ্টা আমাদের সকলকে। অতঃপর, সবাইকে পাঠিয়েছেন এই সুন্দর ভুবনে। যাকে যেখানে খুশি ভূ-প্রকৃতিতে প্রেরণ করেছেন।এছাড়া আমাদের এই পৃথিবী নামক গ্রহটিও তিনি নিজ হাতে খেয়াল-খুশি মতো সাজিয়েছেন।কোথাও উঁচু, কোথাও নিচু,কোথাও ভঙ্গুর, কোথাও বৃদ্ধিমান, কোথাও জল,কোথাও স্থল,কোথাও পাহাড়, কোথাও সাগর।এছাড়াও প্রয়োজন অনুযায়ী আর নানা ধরনের গ্রহ, উপগ্রহ এবং বিভিন্ন জাতের বৃক্ষরাজি ও প্রাণী সৃষ্টি করেছেন তিনি আপন সত্তায়। অনেক সুন্দর ভাবে পরিচালিত হচ্ছে পুরো জগৎ। কারো কোনো অভিযোগ নেই। নেই কোনো অপূর্ণতা।অপূর্ণতা এজন্যই নেই যে,প্রত্যেকের প্রয়োজনীয় বিষয়গুলো ধারাবাহিকতা বজায় রেখে প্রস্তুত আছে। যার যেটা দরকার হয় আপনার থেকেই প্রকৃতি থেকে সবকিছু আহরণ করে সুন্দরভাবে চলছে জীবের শ্রেণীবিন্যাস।শ্রেণীবিন্যাস এতটাই সুক্ষ্ম যে,কোথাও কোনো শ্রেণীবৈষম্যের অবকাশমাত্রও নেই। এজন্যই নেই যে, সবকিছুর মালিক তো স্রস্টা নিজেই। তাহলে প্রশ্ন এখানেই যে,এমন সুন্দরের এই ভুবনে বিভেদ বা বৈষম্যের সৃষ্টি করলো কে? যদি এই প্রশ্নের উত্তর খুঁজতে যান তাহলে এটা স্পষ্টতর হয়ে ওঠে যে,বিভেদ বা বৈষম্যের...

ডোমারে উপজেলায় নৌকার পক্ষে নির্বাচনী সভা

ছবি
আবেদীন হক নীলফামারীপ্রতিনিধিঃ   নীলফামারীর ডোমার পৌরসভার ৫ম সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী গণেশ কুমার আগরওয়ালাকে জয়ী করতে নৌকা মার্কার তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সমন্বয়ে নির্বাচনী প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৮ই অক্টোবর)  নৌকা মার্কার নির্বাচনী প্রধান কার্যালয়ে ডোমার পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হাফিজুর রহমান রবি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন- ডোমার উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল। নৌকার জয় নিশ্চিতকল্পে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, যুগ্ম-আহ্বায়ক বৃন্দ সহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পরামর্শ গ্রহণ করা হয়। ডোমার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এমদাদুল হক মাসুমের সঞ্চালনায় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক আরও বক্তব্য রাখেন- ডোমার উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মঞ্জুরুল হক চৌধুরী, নীলফামারী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞা...

নীলফামারীর ডোমার পৌরসভার একজনের প্রার্থীতা প্রত্যাহার, ২ জনের

ছবি
আবেদীন হক। নীলফামারীপ্রতিনিধিঃ   আগামী ২রা নভেম্বর নীলফামারীর ডোমার পৌরসভার ৫ম সাধারণ নির্বাচন-২০২১ এর প্রার্থীতা প্রত্যাহারের নির্ধারিত তারিখে একজন কাউন্সিলর পদপ্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করেছেন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২ জন প্রার্থীর ঋণ খেলাপির দায়ে মনোনয়ন অবৈধ গণ্য করা হয়েছে। রবিবার (১৭ই অক্টোবর) ডোমার উপজেলা নির্বাচন কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্ধারিত সময়ে পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর পদে রিফাত হাসান সৌরভ প্রার্থীতা প্রত্যাহার করেন। এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জনের মধ্যে ২ জন প্রার্থীর ঋণ খেলাপির দায়ে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জানা গেছে, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২ জন প্রার্থীর ঋণ খেলাপির দায় স্বীকার করে জেলা প্রশাসকের কাছে আপিল নিষ্পত্তির জন্য আবেদন করেন। কিন্তু শেষ দিনের নির্ধারিত সময়ের মধ্যে তারা উপজেলা নির্বাচন কমিশনারের কাছে আপিল নিষ্পত্তির কোন কাগজপত্র দাখিল করতে না পারায় সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জনের মনোনয়নপত্র বৈধ বলে গন্য করা হয়েছে। এবারের নির্বাচনে মেয়র পদপ্রার্থী হয়েছেন ৩ জন। তারা হলেন- আওয়ামীলীগ মনোনীত উপজেলা আওয়ামী যুবল...

জলঢাকা উপজেলায় কৃষি উন্নয়নের লক্ষে কৃষক মাঠ দিবস

ছবি
আবেদীন হক, নীলফামারী প্রতিনিধিঃ আজ রবিবার ১৭/১০/২১ইং নীলফামারীর জলঢাকা উপজেলায় কৃষি অফিসার এর আওতায় কৃষক মাঠ দিবস পালন করা হয়। আয়োজন করেন কৃষি সাম্প্রসারণ অধিদপ্তর জলঢাকা উপজেলা। মাঠ দিবসে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা বীজ প্রত্যায়ন অফিসার জনাব মোঃ মাজেদুল ইসলাম, উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার শাহাদাৎ হোসেন। আরও উপস্থিত ছিলেন, কৃষি সাম্প্রসারণ অফিসার জনাব মীর হাসান আল বান্না। কৃষিই সমৃদ্ধি আর কৃষিই হলো দেশের উন্নয়নের মূল অঙ্গ। বাংলাদেশ কৃষি প্রধান দেশ এবং এই বিপুল জনসংখ্যার খাদ্যের চাহিদা মেটানো জন্য প্রয়োজন কৃষির উৎপাদন বৃদ্ধি করা। আর এরেই পরিপ্রেক্ষিতে প্রত্যেকটি উপজেলায়, উপজেলা কৃষি অফিসারগণ বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছন। তারা চিন্তা করেছন কিভাবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে ধান,গম,ও পাঠ,বীজ উৎপাদ, সংরক্ষণ ও বিতারন করা যায়। প্রদর্শনী প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে নানা ধরনের প্রশিক্ষণ দেয়া হয়। কৃষকগন কিভাবে রোপা আমন ধানের বীজ সংগ্রহ ও উৎপাদন করবে তার  পরামর্শ প্রদান করেন। এবং নাবী পাঠ বীজ কিভাবে পরিচর্যা করতে হয় তার নিয়মাবলী দিকনির্দেশনা প্রদান করে। সব শেষে কৃষকদের সঠিক...

লক্ষ্মীচাপ ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে একজনের মৃত্যু

ছবি
আবেদীন হক -নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের কচুয়া চৌরঙ্গীর মাজা পাড়া ৬ নং ওয়ার্ডে শোভা রাণী (৪৫)শনিবার দিবাগত রাতে আনুমানিক ২টার সময় গলায় ফাঁস দিয়ে আন্তহত্যা করেন। জানা জায়, মৃত শোভা রাণী শ্রী সত্যেন রায়ের স্ত্রী। তার স্বামী একজন ভ্যান চালক। তাদের দুই মেয়ে এক ছেলে এবং মেয়ে দুইটির বিয়ে দিয়েছেন ও ছোট ছেলেটির বিয়ে হয় নাই। এলাকা বাসি বলেন,মৃত শোভা রানী দির্ঘদিন যাবত মানসিক ভাবে অসুস্থ ছিলেন। এ বিষয়ে লক্ষ্মীচাপ ইউন্নয়নের চেয়ারম্যান মোঃ আমিনুর ইসলাম শোভারানীর মৃত্যু সত্যতা নির্চিত করেন এবং বলেন শোভারানী মানসিক ভাবে অসুস্থ ছিলেন ও খুবেই দরিদ্র পরিবার অতি কস্টে জীবন জাপন করিতেছে বলে জানান।  আজ রবিবার বিকাল ৩টায় সময়  মৃত বেত্তিকে পর্যবেক্ষণের জন্য নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ ও সার্কেল অফিসার সেখানে উপস্থিত হন এবং তারা সকলের বকত্ব শুনে বুঝেন মৃত শোভা রানী মানসিক রোগী ছিলেন তাই বিষয়টি পর্যবেক্ষণ করে লাশ তদন্তের জন্য নিয়ে জান না। অফিসার ইনচার্জ আব্দুর রউফ, বিষয়টির সত্যতা নির্চিত করেন। এবং মানসিক রোগির কথা বিবেচনা করে লাশ দাফনের জন্য অনুমোতি প্রদান...

বিয়ের পিড়িতে বসা হলো না কনের দুর্ঘটনায় নিহত-২ আহত ২

ছবি
কুমিল্লা থেকে আনার কলি:- ফেনীতে বিয়ের পিঁড়িতে বসা হলোনা কলির, পার্লার থেকে যাওয়া পথে সড়ক দুর্ঘটনা শিকার হয়ে হাসপাতালে ভতি কনে!  ভগ্নিপতি ও ভাতিজিসহ নিহত ২ আহত ২ কলির বাড়িতে তখন বিয়ের আয়োজন চলছে। আমন্ত্রিত অতিথিরাও সেখানে চলে এসেছেন। সবাই অপেক্ষা করছেন বরযাত্রী আর কলির জন্য। এদিকে বিউটি পার্লার থেকে সাজগোজের পালা শেষ করে ভগ্নিপতি ও ভাতিজির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন কলি। কিন্তু বিয়ের পিঁড়িতে বসা হয়নি তাঁর। এর আগেই সড়ক দুর্ঘটনায় তাঁকে হাসপাতালে যেতে হয়েছে।  শুক্রবার বেলা দুইটার দিকে ফেনী-কুমিল্লা পুরোনো সড়কের মঠবাড়িয়া গুমতি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় কনের ভগ্নিপতি আর ভাতিজি নিহত !

মোংলায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

ছবি
এরশাদ হোসেন রনি, মোংলা প্রতিনিধি ;- মোংলায় রাস্তার পাশ দিয়ে অজ্ঞাত এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।  স্থানীয়রা ও পুলিশ জানায়, উপজেলার চাঁদপাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাইনমারী এলাকায় রবিবার ভোরে স্থানীয়রা রাস্তার পাশে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে সেখান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের চাঁদপাই বিট অফিসার মোঃ হাদীউজ্জামান খাঁন বলেন, অজ্ঞাত এ লাশের মাথার বাম পাশের কানের উপরে আঘাতের চিহ্ন রয়েছে।  স্থানীয়রা বলেন, অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তিকে গত রাতে সেখানে ঘুরাঘুরি করতে দেখা গেছে। সকালে দেখছি লাশ হয়ে পড়ে আছে পিচের রাস্তার পাশে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, রাস্তার উপর রয়েছে রক্তেও।  মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, শুনেছি লোকটি ভবঘুরে পাগল টাইপের। সে রাতের অন্ধকারে রাস্তার উপরে নসিমন-টমটমের আঘাতে মারা গিয়ে থাকতে পারে। তারপরও লাশের ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগে সভাপতি হিসেবে মজিবুর রহমান সাহেদ কে পেতে চায় ইউনিয়ন বাসী

ছবি
মোঃসোহাগ:- সাভার উপজেলার আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি কে ঘিরে চলছে ব্যাপক প্রচার প্রচারণা ও কর্মি সভা।ইয়ারপুর  আওয়ামীলীগ সভাপতি মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে শুরু হয়েছে নেতৃত্ব দেওয়ার মনোভাব। কে হবে?ইয়ারপুর আওয়ামীলীগ’ এর সভাপতি  কার গলায় ঝুলবে এই বিজয়ের মালা। এমন প্রফুল্লতা ও প্রচারনা বিরাজ করছে সমর্থক ও সাধারণ কর্মিদের মধ্যে। চলছে প্রচার প্রচারণার প্রতিযোগিতা ও, এর’ই মধ্যে ব্যাপক প্রচারণার আলোড়ন সৃষ্টি করেছেন জনপ্রিয়তার শীর্ষে থাকা আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী পরিচ্ছন্ন আওয়ামী লীগ নেতা ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান সাহেদ। এলাকাবাসী বলেন, তিনি একজন সমাজ সেবক হিসেবেও ব্যাপক জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন অত্র ইউনিয়নে বিশিষ্ট সমাজ সেবক, জনদরদি হিসেবে খ্যাত মোঃ মজিবুর রহমান সাহেদ। নিজেস্ব অর্থায়নে রাস্তাঘাটের উন্নয়ন সহ অবহেলিত মানুষের পাশে থেকে জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি, অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যাপক সু-পরিচিতি লাভ করেছেন। আওয়ামী লীগের একজন নেতা হিসেবে, তিনি দীর্ঘ এই পাঁচ বছরে জনপ্রতিনিধি না হয়েও দীর্ঘদিন ধর...

আশুলিয়ায় ইয়ারপুর ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আতাউর মাদবর-সাঃ সম্পাদক শাহাজালাল

ছবি
  মোঃ সোহাগ সাভার থেকে:-ঢাকার নিকটবর্তী শিল্পাঞ্চলে সাভারের আশুলিয়া ইয়ারপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হলেন আতাউর মাদবর সাধারণ সম্পাদক হলেন শাহজালাল! ১৬ সেপ্টেম্বর বিকাল পাঁচ ঘটিকায় ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের কর্মি সভায় আশুলিয়া থানা আওয়ামীলীগের যুগ্ম আহাবায়ক সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাত খানের ঘোষনার মধ্যদিয়ে আতাউর মাদবর কে সভাপতি, সাইদুর রহমান কে সিঃ সহ সভাপতি,শাহাজালাল কে সাধারন সম্পাদক,দেলোয়ার হোসেন দিলু কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে এই কমিটি গঠন করা হয়,। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়নের স্বর্ণপদক প্রাপ্ত সফল চেয়ারম্যান জনাব সৈয়দ আহমেদ ভূঁইয়া,আওয়ামীলীগ নেতা মেহেদী মাসুদ মন্জু দেওয়ান,ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বর্তমান সভাপতি পদ প্রত্যাশী আওয়ামীলীগের দুর্দিনে দুঃসময়ের কান্ডারী পরিচ্ছন্ন আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান সাহেদ,শাহাবুদ্দিন মাদবর,ইয়ারপুর আওয়ামীলীগের সাধারন সম্পাদক পদ প্রত্যাশী  মোল্লা মোশারফ হোসেন মুসা বিশেষ অতিথি ছিলেন পরিচ্ছন্ন যুবলীগ নেতা সুমন আহমেদ ভূঁইয়া, শ্রমিকলীগ নেতা সানাউল্লাহ ভূঁইয়া সানি,সাবেক ...

শেরপুরে নালিতাবাড়িতে ইউনিয়ন নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিলেন জনাব মোঃ আমজাদ আলী

ছবি
শেরপুর জেলা প্রতিনিধি আল আমীন  শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার আসন্ন ৪ নং নয়াবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ আমজাদ আলী  মনোনয়ন ফরম জমা দিয়েছেন। শনিবার দুপুরে নালিতাবাড়ী উপজেলা নির্বাচন অফিসে জনাব ওয়াজ করুনী এর হাতে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন ফরম জমা শেষে নয়াবিল ইউনিয়নবাসির উদ্দেশ্যে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ আমজাদ আলী বলেন, আল্লাহ পাকের ইচ্ছায় যদি আমি পাস করতে পারি তাহলে আমার প্রথম কাজ হবে গ্রামের ছোট বড় রাস্তা গুলি মেরামত করবো । সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়াই হবে আমার মূলমন্ত্র। তিনি আরো বলেন, আমি রাজনৈতিক পরিবারের সন্তান, আমার বাবা একজন আদর্শ ও সৎ মেম্বার ছিলেন, তাই আমি সকলের দোয়া ও সমর্থন চাই।

সিংগাইরে পাবজি দ্বন্দ্বে কিশোর খুন

ছবি
নিশাত জাহান নিশি:মানিকগঞ্জের সিংগাইরে পাবজি গেম খেলা নিয়ে দ্বন্দ্বে হামলায় আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সায়েস্তা ইউনিয়নের দক্ষিণ সাহরাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ১৪ বছর বয়সী রাজু একই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে ও দক্ষিণ সাহরাইল কিন্ডারগার্টেনের ছাত্র। রাজুর বাবা মুসলেম জানান, পাবজি গেম ও বিভিন্ন আইডি হ্যাক করতো উপজেলার দক্ষিণ সাহরাইল রাজু কোরাইশির ১৬ বছরের ছেলে আলিফ। বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়ার কথা বলে রাজু। এরই জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় কৌশলে রাজুকে সাইকেলে নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের রুপারচর এলাকার কালীগঙ্গা নদীর তীরে কাশবনে নিয়ে যায়। সেখানে রাজুকে ইট দিয়ে মাথায় আঘাত করে। এরপর রাজুর গায়ের জামা খুলে মুখে ঢুকিয়ে দিয়ে গলায় ফাঁস দিয়ে মাথা ও মুখ থেঁতলে দিয়ে মৃত্যু নিশ্চিত করে। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে আলিফ। এদিকে, রাজুকে খুঁজে না পেয়ে আলিফের বাড়িতে যান স্বজনরা। আলিফ ও তার পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে রাত ৯টার দিকে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সাহরাইল ইব্রাহি...

১৬ অক্টোবর তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র ৬৫তম জন্মবার্ষিকী

ছবি
এরশাদ হোসেন রনি, মোংলা   ১৬ অক্টোবর ’ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ গানের স্রষ্টা, তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র ৬৫তম জন্মবার্ষিকী। বাংলাদেশের কবিতায় অবিসস্মরণীয় এই কবির শিল্পমগ্ন উচ্চারণ তাকে দিয়েছে সত্তরের অন্যতম কবি-স্বীকৃতি। ১৯৯১ সালের ২১ জুন মাত্র ৩৫ বছর বয়সে তিনি মারা যান। কবির জন্মবার্ষিকী উপলক্ষে রুদ্র স্মৃতি সংসদ, মিঠেখালি আজ কবির গ্রামের বাড়ি মোংলার মিঠেখালিতে সকালে শোভাযাত্রা সহকারে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল, দোয়া অনুষ্ঠানের আযোজন করেছে। বিকালে  মিঠেখালী ফুটবল মাঠে প্রীতি ফুটবল অনুষ্ঠিত হবে। এছাড়া সন্ধ্যায় মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে রুদ্র স্মৃতি সংসদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট মোংলা শাখা স্মরণ সভার আয়োজন করেছে। স্মরণসভা শেষে রুদ্রের কবিতা আবৃত্তি ও রুদ্রের গান পরিবেশিত হবে। উল্লেখ্য, অকালপ্রয়াত এই কবি নিজেকে মিলিয়ে নিয়েছিলেন আপামর নির্যাতিত মানুষের আত্মার সঙ্গে। সাম্যবাদ, মুক্তিযুদ্ধ, ঐতিহ্যচেতনা ও অসাম্প্রদায়িকবোধে উজ্জ্বল তার কবিতা। ‘জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরোনো শকুন’- এই নির্মম সত্য অবলো...

শেরপুরের নকলায় শান্তিপূর্ণ পূজা উদযাপনে অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ছবি
শেরপুর জেলা প্রতিনিধি আল আমীন  কুমিল্লার একটি মন্দিরে পবিত্র ‘কুরআন’ অবমাননার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার পর সংশ্লিষ্ট মন্দিরসহ দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটে। এমন অবস্থায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের বিভিন্ন জেলায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে শেরপুরের নকলায় ১৯টি পূজামণ্ডপে আইন শৃংখলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান মুঠোফোনে বলেন, দুর্গাপূজা উদযাপন শান্তিপূর্ণ করতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। তবে নিরাপত্তা রক্ষা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব না। এটা সামগ্রিক। এ কাজে সবাইকে অংশগ্রহণ করতে হবে। তাই সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতায় নকলায় এবার শান্তিপূর্ণ, নিরাপদ, উৎসবমুখ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে পূজা উদযাপিত হবে বলেও তিনি আশা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, দুর্গাপূজায় শৃঙ্খলতা বজায় রাখতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বা...

কটিয়াদীতে সনাতন ধর্মালম্বীদের বিজয়া দশমী উদযাপন পালন

ছবি
নাঈম ইসলাম,কটিয়াদী(কিশোরগন্জ) কিশোরগন্জ জেলা কটিয়াদী উপজেলাতে প্রায় বিংশ শতাব্দী ধরে করে আসছে হিন্দু ধর্মদের এই উৎসব। আজকে ১৫ ই অক্টোবর রোজ শুক্রবার সন্ধ্যা ৬ টায় এই উৎসবটি পালন করার মাধ্যমে তাদের কার্যক্রম শেষ করে। উক্ত বিজয়া দশমী উদযাপন উৎসবে,  সভাপতিত্ব করেন জনাব মোঃ শওকত উসমান শুক্কুর আলী,মেয়র কটিয়াদী পৌরসভা প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য  কিশোরহন্জ -২ আসন (কটিয়াদী-পাকুন্দিয়া) গনমানুষের নেতা, জনাব নূর মোহাম্মদ, এমপি সাহেব বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জনাব মোহাম্মদ শামীম আলম, জেলা প্রশাসক কিশোরগন্জ। জনাব মোঃ মাশরুকুর রহমান খালেদ,  বি পি এম পুলিশ সুপার, কিশোরগন্জ। জনাব মোঃ সোনাহর আলী, অতিরিক্ত পুলিশ সুপার,হোসেনপুর সার্কেল। জনাব মোঃ মুশতাকুর রহমান , চেয়ারম্যান উপজেলা পরিষদ, কটিয়াদী। জনাব  জ্যোতিশ্বর পাল, নির্বাহী অফিসার, কটিয়াদী জনাব ব্যারিস্টার ওমর মোহাম্মদ নূর অমিত,সমাজ সেবক। জনাব এস এম শাহাদাত হোসেন, অফিসার ইনসার্জ, কটিয়াদী মডেল থানা। জনাব, দুলাল বর্মন, সাবেক ভিপি কটিয়াদী ডিগ্রি কলেজ জনাব মোঃ ছিদ্দিকুর রহমান ভূইয়া, সাবেক ভিপি কটিয়াদী ডিগ্রি কলেজ...

সুবর্ণচরে নবনির্বাচিত ৬ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত

ছবি
 আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী ৬ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শপথ পাঠ করান জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খাঁন। এসময় শপথ গ্রহণ করেন ২ নম্বর চরবাটা ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজিব, ৪ নম্বর চর ওয়াপদা ইউনিয়নের আবদুল মান্নান ভূইয়া, ৩ নম্বর চরক্লার্ক ইউনিয়নের আবুল বাশার ডিপটি। এছাড়া ৬ নম্বর চর আমান উল্যা ইউনিয়নের বেলায়েত হোসেন, ৭ নম্বর পূর্ব চরবাটা ইউনিয়নের আবুল বাশার মঞ্জু ও ৮ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মহি উদ্দিন চৌধুরী শপথ গ্রহণ করেন। গত ২০ সেপ্টেম্বর সুবর্ণচর উপজেলার এই ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

শারদীয় দুর্গা পুজা মন্ডব পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ আমজাদ আলী

ছবি
 জেলা প্রতিনিধি আল আমীন  শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ আমজাদ আলী সাহেব -(বর্তমান সাধারণ সম্পাদক) ইউনিয়ন আওয়ামী লীগ আজ (১৪ অক্টোবর বৃহস্প্রতিবার) সকালে নালিতাবাড়িতে শ্রী শ্রী গোপাল জিউর মন্দির,,এবং চাটকিয়া মন্দির,, খলিশাকুড়া মন্দির সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং সামর্থ অনুযায়ী কিছু কিছু অনুদান দেন। এবং উপজেলার নয়াবিল ইউনিয়নের জনগণের বন্ধু হিসেবে পরিচিত সমাজ সেবক মোঃ আমজাদ আলী  । আওয়ামী লীগের এই নেতাকে-( সাধারণ সম্পাদক ইউনিয়ন আওয়ামী লীগ কে)- ঘিরেই ইউনিয়নের সর্বত্র চলছে আলোচনা সমালোচনা। রাজপথের লড়াকু এ নেতার তৃণমূলে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তিনি বলেন আওয়ামী লীগের মনােনয়ন প্রত‍্যাশি সমাজ সেবক জনাব মোঃ আমজাদ আলী সাহেব সাংবাদিককে বলেন, দল আমাকে মনোনয়ন দিলে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে উপজেলার মধ‍্যে নয়াবিলকে ডিজিটাল ইউনিয়নে পরিণত করতে চাই । সাবেক সফল কৃষিমন্ত্রী বেগম মতিয়া আপার একনিষ্ঠ কর্মী হিসেবে নিজেকে জনসেবায় এগিয়ে নিতে চাই। চেয়ারম্যান নির্বাচিত হলে বিনামুল্যে গরীব অসহায়দের মাঝে সরকারি-বেসরকার...

মোংলায় মহাষ্টমী উদযাপন, উপমন্ত্রী হাবিবুন নাহারের বিভিন্ন মন্দির-মন্ডপ পরিদর্শন

ছবি
  মোঃএরশাদ হোসেন রনি, মোংলা  মহাষ্টমীর বিশেষ আকর্ষণ কুমারী পূজা ছাড়াই মোংলায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। বুধবার সকাল থেকে পূজারীরা আসতে শুরু করেন মন্দির-মন্ডপে। বেলা ১১টা বাজতেই পূজাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায় সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতিতে। তখনই শুরু হয় মহাষ্টমীর নানা আনুষ্ঠানিকতা। পূজা, অর্চণার পাশাপাশি ঢাক-ডোল, কাঁসর, উলু ও শঙ্খের ধ্বনিতে সরব হয়ে উঠে মন্দিরগুলো। মোংলায় এবার ৩৭টি মন্দির-মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা। তবে এবার সবার নজর কেড়েছে পৌর শহরের বঙ্গবন্ধু সড়কের সোনাপট্টির মন্ডপটি। সেখানে লোকসমাগম সবচেয়ে বেশি। এতো মানুষের ভিড় সামলাতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দদের। সোনাপট্টি পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তরুন চন্দ বলেন, তিন বছর ধরে আমরা জুয়েলার্স ব্যবসায়ীরা ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে দুর্গাপূজা করে আসছি। তাই আমাদের এখানে পূজারী ও দর্শনার্থীদের ভিড় খুব বেশি। সুন্দর পরিবেশ বজায় রাখতে পুলিশ, আনসার, স্বেচ্ছাসেবক ও কমিটির লোকজন দিন রাত পরিশ্রম করছি। আশা করছি সকলের সহযোগীতায় এ পুজা শেষ করতে পারবো।  এদিকে মহাষ্টমীর দি...

মোংলায় ৩৭ বছরের পুরানো জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে সাব রেজিষ্ট্রি অফিসের কার্যক্রম,

ছবি
 এরশাদ হোসেন রনি- মোংলা থেক;-৩৭ বছরের পুরানো জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে সাব রেজিষ্ট্রি অফিসের কার্যক্রম, এ ভবন দিয়ে বছরে ৮ কোটি টাকার রাজস্ব আয় হলে উদ্যোগ নেই সংস্কার কিংবা নতুন ভবন নির্মার্ণের।। মোংলায় ৩৭ বছরের পুরানো জরাজীর্ণ ভবনে চলছে সাব রেজিষ্ট্রি (ভূমি নিবন্ধন) অফিসের কাজ কর্ম। এ ভবনটির  অর্ধেক অংশ মাটির নিচে চলে গেছে। দেয়াল ও ছাদের পলেস্তারা খসে খসে পড়ছে। জীবনর ঝুঁকি নিয়ে সেখানে চালানো হচ্ছে অফিসের কার্যক্রম। এমতাবস্থায় যে কোন মুহুর্তে ভবনটি ধ্বসে পড়ে ব্যাপক ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা রয়েছে। উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসের দেয়া তথ্যে জানা যায়, বর্তমানে যে ভবনটিতে সাবরেজিষ্ট্রি অফিসের কার্যক্রম চলছে সেই ভবনটি ১৯৮৪ সালে নির্মিত হয়। এরপর ১৯৮৬ সালে ভবনটিতে উপজেলা মুন্সেফ কোর্ট বা আদালত হিসেবে ব্যবহার করা হয়। ১৯৯১ সালে উপজেলা মুন্সেফ কোর্ট আদালত ব্যবস্থা বিলুপ্ত হলে ভবনটি অব্যবহৃত ও পরিত্যাক্ত অবস্থায় থাকে। পরবর্তীতে ১৯৯৪ সালে ওই ভবনেই উপজেলা সাবরেজিষ্ট্রি অফিসের কার্যক্রম শুরু হয়। এই অফিসে বর্তমানে ১৭ জন কর্মকর্তা ও কর্মচারী কর্মরত রয়েছেন। এছাড়া ৩১ জন সনদপ্রাপ্ত দলিল লেখক ও প...

বিশ্বনাথে চতুর্থ বারের মতো রাস্তায় স্পীড ব্রেকারগুলো সাজিয়ে দিল “মানবতার ঘর”

ছবি
এনামুল হক:- বাংলাদেশে প্রতিনিয়ত ঘটছে সড়ক দূর্ঘটনা। যার কারণ অতিরিক্ত স্পীড, অভারটেকিং, অসাবধানতা ইত্যাদি। রাস্তায় স্পিড ব্রেকার থাকলেও অনেক সময় ড্রাইভারদের চোখে তা পড়েনা,বিশেষ করে রাতে। তাই ড্রাইভারদের সচেতন করতে ‘মানবতার ঘর’ এর উদ্যোগে চতুর্থ বারের মতো রাস্তার স্পিড ব্রেকারসমূহে সাদা রঙ করা হয়েছে। বৈরাগী বাজার থেকে রামপাশা, নকিখালী রাস্তা হয়ে বিশ্বনাথ উপজেলার রেজিষ্টারী অফিসের সামন পর্যন্ত এ কার্যক্রম সম্পন্ন করা হয়। এ কার্যক্রমটি সম্পন্ন করেছেন মানবতার ঘর এর সদস্যবৃন্দ -ইকবাল হোসেন, সাহাব উদ্দীন নাজেল, শায়েক খান, আমিনুল ইসলাম, আলম ,আলিম উদ্দীন,সাকিল , আরকান সহ প্রমুখ।

শরণখোলায় জাতীয় শ্রমিক লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে,,

ছবি
মোঃ মোশাররফ হোসেন মনির  ( বাগেরহাট)  শরণখোলা প্রতিনিধি  গৌরব ঐতিহ্য আন্দোলন সংগ্রাম সফলতার ৫২ বছর  ১২ অক্টোবর  জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে  গত স্থান- রায়েন্দা বাজার, পাঁচ রাস্তার মোড়, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক সামনে অনুষ্ঠিত হয়েছে। প্রথম রেলী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে  উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শরণখোলা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি মোঃ শাহ্ আলম ফকির,  উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে ছিলেন  শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি এম এ রশিদ আকন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, শরণখোলা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাবেক আহবায়ক  জনাব আসাদুজ্জামান মিলন,  উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  মোঃ রফিকুল ইসলাম কালাম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব  আকন্দ ইব্রাহিম সুমন,  উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ৪ নং সাউথখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ ইমরান হোসেন রাজীব, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি...

নীলফামারীর খোকশাবাড়ী ইউনিয়নে গাজা সহ একজন গ্রেফতার

ছবি
আবেদীন হক, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীতে আজ বুধবার ১৩/১০/ইং মাদক দ্রব্য আইনে একজনের ১৫ বিনাশ্রম কারাদণ্ড প্রদান করছেন দ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ। বর্তমানে মাদক জাত দ্রব্য নিত্য দিনের সঙ্গী হয়ে দড়িয়েছে অনেকের। সারা দেশের আনাচে কানাচে মাদকদ্রব্য বিক্রি করা হয়। অনেকে অসৎ উপায়ে রাতারাতি প্রচুর অর্থ লাভের আসায় গোপনে মাদকদ্রব্যের ব্যবসা করেন। এতে করে ধ্বংস হচ্ছে যুব সমাজ অনেকের আবার পরিবারে সৃষ্টি হচ্ছে নানা ধরনের সমস্য। যারা মাদকদ্রব্য সেবন করেন তারা নানা ভাবে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেন সৃষ্টি করেন বিভিন্ন অশান্তি। বর্তমানে মাদক জাত দ্রব্যের মধ্যে, হেরোইন, ফেনসিডিলিন, অফিম মদ,গাজা ইত্যাদি ব্যপক হারে গোপনে অনেক জায়গায় বিক্রি হচ্ছে। আর এরেই পরিপ্রেক্ষিতে কিছুু দিন আগে নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে গাজা ও ফেনসিডিলিন সহ গাজা ব্যবসায়ি গ্রেফতার হয়। এবং আজ নীলফামারীর সদরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযান কারি দল খোকশাবাড়ী ইউনিয়নের শাহপাড়া গ্রামে অভিযান করে মোঃশহিদুল ইসলাম( ২৭) নামে একজনকে গাজা সহ গ্রেফতার করেন। জানা যায়,শহিদুল ইসলাম( ২৭) মোঃ আজিজুল ইসলামের ছেলে। সে দি...

নীফামারীতে ধর্মীয় নানা আচার অনুস্ঠানের মাধ্যমে সুষ্ঠুভাবে পালিত হচ্ছে শারদীয় দূর্গাপুজা

ছবি
মোঃআবেদীন হক, নীলফামারী জেলা প্রতিনিধিঃ আজ বুধবার( ১৩/ ১০/ ২১/ইং শারদীয় দূর্গাপুজার অষ্টমী। ধর্মীয় নানা অনুষ্ঠানের মাধ্যেমে দূর্গাপুজার প্রথম ও দ্বীতিয় দুই দিন উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পালিত হয়। দশমীর মধ্যে দিয়ে শেষ হবে  শারদীয় দূর্গাপুজা। নীলফামারীতে প্রায় ৮৬৭টি সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা  মন্ডপ উৎযাপিত হচ্ছে।পূজামন্ডপ গুলোতে সামাজিক নিয়মকানুন ও সুষ্ঠভাবে নিরাপত্তার জন্য প্রশাসনিক ভাবে তদারকির ব্যাবস্থা রয়েছে নীলফামারী জেলা প্রশাসন এর পক্ষ থেকে। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুস্ঠান হচ্ছে শারদীয় দূর্গাপুজা। তারা বিশ্বাস করে যে দুষ্টের দমন আর শিষ্টের পালনের লক্ষে দেবী দুর্গার আগমন ঘটেছে মার্তলোকে। এরে ধারাবাহিকতায় তারা প্রায় এক মাস ধরে বিভিন্ন  সুদক্ষ্য কারীগর দ্বারা অতি নিপূন ভাবে শারদীয় দূর্গাপুজার মূর্তি তৈরি করেছেন।  সনাতন ধর্মাবলম্বীগণ প্রতি বছর শারদীয় দূর্গাপুজা উৎযাপন করে  আচ্ছেন। পূজা উৎযাপন কমিটির বিভিন্ন দিক নির্দেশনা  ও বিধিবিধান মতে তৈরী করা হয় প্রতিমা মূর্তি গুলো। মূ্র্তিগুলোকে নানা সাজসজ্জায় রুপাইয়িত ভাবে সুন্দরয্যের অবলোকন...

ইয়ারপুর ৬ নং ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীদের শারদিয় শুভেচ্ছা জানিয়েছে,শহিদুল ইসলাম মোল্লা

ছবি
মোঃ সোহাগ( সাভার) ঢাকার নিকটতম আশুলিয়া থানার ইয়ারপুর ৬ নং ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীদের শারদিয় শুভেচ্ছা জানিয়েছে,আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম মোল্লা । এসময় তিনি বলেন,সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার। এই দূর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান। শারদীয় দূর্গোৎসবকে পরিপূর্ণ রুপ দিতেই মন্দিরগুলোতে চলছে দূর্গা পূজার । দেবীকে স্বাগত জানাতে সর্বত্র আনন্দঘন পরিবেশ বিরাজ করছে হিন্দুধর্মাবলম্বী প্রত্যেকটি পরিবারে। আজ ১২ অক্টোবর মঙ্গলবার সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্যই দেবী দূর্গার স্বর্গ থেকে আগমন ঘটেছিল মর্ত্যলোকের। এরই ধারাহিকতায় হিন্দুধর্মাবলম্বীরা প্রতি বছর শারদীয় দুর্গাপূজা উদযাপন করেন। গতকাল ১১ অক্টোবর সোমবার ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হয়েছে শারদীয় দূর্গাপূজার উৎসব। এই উৎসব ইয়ারপুরের ৬ নং ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীদের ভাগাভাগি করে নিতে শারদিয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানিয়েছে ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও ৬ নং ওয়ার্ডের মেম্বার পদ প্রত্যাশী আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম মোল্লা। এ সময় খোজ নিয়ে ...

শেখ হাসিনার সন্তানরা দুর্নীতিমুক্ত, নিজ আসনে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছায় বললেন অগ্নি কন্যা মতিয়া চৌধুরী

ছবি
শাহাদত তালুকদার স্টাফ রিপোর্টারঃ    ১২ অক্টোবর আজ (সোমবার) শেরপুরের নকলা- নালিতাবাড়ী শহরের শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও অনুদান প্রদান অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য,কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,সাবেক সফল কৃষি মন্ত্রী নকলা- নালিতাবাড়ী সাংসদ বাংলার অগ্নি কন্যা মতিয়া চৌধুরী (এমপি)।  বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি অরুণ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।   শারদীয় দূর্গা পূজা বিনিময় ও অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অগ্নি কন্যা বলেন আমাদের প্রধানমন্ত্রীর সন্তানরা শিক্ষিত। পড়াশোনা করে রাজনীতিতে আসছে। তাদের মধ্যে কোন দুর্নীতি নেই।  তিনি আরও বলেন আজকে জাতির পিতার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে অপ্রতিরোধ্য গতিতে।আরও এগিয়ে যাবে। আমাদের প্রধান মন্ত্রী যে ভাবে দেশ পরিচালনা করছে, খালেদা জিয়া দু দিনো টিকতে পারবে না।      ...

নীলফামারীতে যোগ্য ব্যক্তি নৌকার প্রার্থী না পাওয়ায় কৃষক লীগ সভাপতির মৃত্যু

ছবি
আবেদীন হক নীলফামারী জেলাপ্রতিনিধিঃ নীলফামারীর সদর উপজেলার ১৫ নং লক্ষীচাপ ইউনিয়নে আওয়ামী লীগের ত্যাগি নেতা কে দলীয় সমর্থন না দেওয়ায় এক সমর্থকের হৃদযন্ত্রের শ্বাস বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। এঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।  জানা গেছে, ইউনিয়নের ত্যাগী আওয়ামী লীগ নেতা, দল থেকে সদ্য পদত্যাগকৃত সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা শ্যাম চরণ রায় (বাবু) কে দলীয় ভাবে মনোনয়ন দেওয়ার কথা ছিলো। কিন্তু মনোনয়ন না দেওয়ায় সোমবার সকাল সাড়ে নয়টার দিকে একই এলাকার বেলতলি নামক বাজারে দলীয় আলাপচারিতায় এক পর্যায়ে উত্তোজিত হয়ে যান ইউনিয়ন কৃষক লীগের সভাপতি প্রমথ চন্দ্র রায়। এসময় তিনি শ্যাম চরণ কে মনোনয়ন না দেওয়ায় উপজেলা পর্যায়ের নেতাদের বিরদ্ধে বিভিন্ন অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করছিলেন।  এক পর্যায়ে প্রমথ চন্দ্র রায়ের হৃদযন্ত্রের শ্বাস বন্ধ হয়ে গেলে সেখানেই মৃত্যু ঘটে। তিনি দুবাছুড়ি  মালি পাড়া গ্রামের প্রয়াত বিষাদু চন্দ্র রায়ের পুত্র।  ঘটনার প্রত্যক্ষদর্শী মুদি ব্যবসায়ী বিনত কুমার রায় জানান, আজ সকালে প্রমথ চন্দ্র রায় ও সাবেক ইউপি চেয়ারম্যানসহ শতাধিক লোকজন আমার দোকানের সামনে ভীড় জমায়। এসম...

সৈয়দপুরে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ছবি
নীলফামারী প্রতিনিধিঃ সৈয়দপুরে একই পরিবারের শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল  (১০ অক্টোবর) রবিবার উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের বয়েতপাড়ায় এ দু:খজনক ঘটনা ঘটে।  পারিবারিক সূত্রে জানা যায়, ওই এলাকার বাঙ্গালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রয়াত আব্দুল বাশারের প্রথম পূত্র আসাদুর রহমান হাবলু (৬৫) তিনি স্বাশকষ্ট জনিত কারনে শনিবার রংপুর মেডিক্যেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গতকাল রবিবার ভোরে মৃত্যুবরণ করেন।  অপরদিকে একই পরিবারের মৃত জমির উদ্দিনের পূত্র বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মজিবর রহমান (৭০) সেও শ্বাসকষ্ট জনিত কারণে রংপুর মেডিক্যাল কলেজে গতকাল রবিবার সকাল ৬ টায় মৃত্যু বরণ করেন। সেই সাথে ওই পরিবারের রুহুল আমিনের ১৭ দিনের শিশু সন্তান একই দিনে ওই মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন। তাঁদের এই মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে। মৃত্যু ব্যাক্তিদের গতকাল  বাদ যোহর জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

লোহাগড়া বার আউলিয়া ডিগ্রী কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি তৌকির হত্যা সুষ্ঠু বিচার চায় পরিবার

ছবি
 লোহাগড়া বার আউলিয়া ডিগ্রী কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি তৌকির হত্যা সুষ্ঠু বিচার চায় পরিবার বিশেষ প্রতিনিধি, জাতীয় শোক দিবসের অনুষ্ঠান শেষে ঢাকা থেকে চট্টগ্রামে ফেরার পথে চলন্ত ট্রেনে ছুরিকাঘাত করে হত্যা করা লোহাগাড়া বার আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মেধাবী ছাত্র তৌকিরুল ইসলাম হত্যার সুষ্ঠু বিচার চেয়েছে তার পরিবার। পূূর্বে  হত্যাণ্ডের ৬ বছর পর ২০২০  সালের ৭ ডিসেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিহত তৌকিরের মা আয়শা বেগম ভৈরব রেলওয়ে থানা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ সুরুজ্জামান সরকার এর মনগড়া মিথ্যা তথ্য দিয়ে চূড়ান্ত রিপোর্ট প্রদানের প্রতিবাদ এবং পূন:তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের বিচার দাবী জানান। লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৪ সালের ৩১ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ছাত্রলীগের শোক সভায় অংশ গ্রহন শেষে ঢাকা থেকে ট্রেন যোগে চট্টগ্রাম ফেরার পথে টঙ্গী এলাকায় চলন্ত ট্রেনে ছুরিকাঘাত করে হত্যা করা হয় আমার আদরের সন্তান লোহাগাড়া বার আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি মেধাবী ছাত্র তৌকিরুল ইসলাম তৌকিরকে। পূর্ব পরিকল্পিত...

চওড়া ইউনিয়নের ভাংঙ্গামাল্লির হাটে পাকা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এমপি

ছবি
 চওড়া ইউনিয়নের ভাংঙ্গামাল্লির হাটে পাকা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য  আসাদুজ্জামান নূর এমপি  মোঃআবেদীন হক -নীলফামারী জেলা প্রতিনিধিঃ আজ শুক্রবার ৮/১০/২১/ইং নীলফামারী সদর উপজেলার চওড়া ইউনিয়নের ভাংঙ্গামাল্লির হাটে পাকা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন করেন মননীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এমপি।অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবোকাঠামো উন্নয়ন -৩ প্রকল্পের আওতায়, ১,৯৮,২৭,৮৩৬ টাকা ব্যায়ে গোড়গ্রাম ইউ,পি অফিস-তরণী বাড়ী বাজার-ভায়া ভাংঙ্গামাল্লির হাট   চেইঃ ২২০০-৪৫০০ মিটার পযন্ত রাস্তার উন্নয়ন কাজেরভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। বাস্তবায়নে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর, নীলফামারী এলজিইডি।   রাস্তার ভিত্তি প্রস্তর উদ্বোধন উপলক্ষে ভাংঙ্গামাল্লির হাটে আলোচনা সভার আয়োজন করা হয়।  আলোচনা সভার আয়োজন করেন চওড়া ইউন্নয়ন শাখার আওয়ামীলীগের নেতৃবৃন্দ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জনাব আসাদুজ্জামান নূর এমপি সংসদ   সদস্য নীলফামারী-২।  উউপস্থিত ছিলেন, মোঃহাফিজুর রহমান মন্জু চেয়ারম্যান আরজি ইটাখোলা ইউনিয়ন পরিষদ, ও সহ...

ক্যান্সারে আক্রান্ত প্রেমিকা দুজনের আত্মহত্যা

ছবি
 গাজিপুর প্রতিনিধি :-ক্যান্সারে আক্রান্ত ছিলো প্রেমিকা ইভানা রোজারিও (২২)। তাই হয়তো প্রেমিক হৃদয় গমেজের (২৫) আগেই পৃথিবী থেকে চলে যেতে হতো প্রেমিকা ইভানার। এমন ধারণা থেকেই একসঙ্গে জীবন দিয়ে প্রেমের ইতি টানলো দু’জন। ময়নাতদন্তের পর বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে পারিবারিক ভাবে দু’জনের শেষকৃত্য শেষ সমাহিত করা হয়েছে। এর আগে বুধবার (৬ অক্টোবর) ইভানাকে গলা কেটে হত্যার পর হৃদয় নিজের পেটে ছুরিকাঘাত করে ঘটনাস্থলেই আত্মহত্যা করে। পরে রাতেই দু’জনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত হৃদয় গমেজ কালীগঞ্জের বক্তারপুর ইউনিয়নের সাতানীপাড়া গ্রামের মৃত সমর গমেজের ছেলে এবং ইভানা রোজারিও বান্দাখোলা এলাকার স্বপন রোজারিও মেয়ে। দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো। হৃদয় ব্যাক এনজিও’তে চাকুরি করত এবং ইভানা নার্সিং-এর শিক্ষার্থী ছিলো। বক্তারপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য কাওসার আলম ও স্থানীরা ঘটনাস্থলের পারিপার্শ্বিক অবস্থা দেখে জানায়, বুধবার সকালে হৃদয় গমেজের মা ও চাচা জমি দলিল করতে কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সে সময় বাড়িতে অন্য কেউ না থাকার কারণে বাড়ি ফাঁকা ছিলো। পরে হৃদয় তার প...

বান্দরবান পার্বত্য জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত

ছবি
সেলিম বান্দরবান সংবাদদাতাঃ আজ (৮ অক্টোবর)  রাত ১২টা ২৭ মিনিটের দিকে কেঁপে উঠেছিল বৃহত্তর চট্টগ্রামের বান্দরবান পার্বত্য জেলা  সহ কিছু এলাকা । তবে এখনো পর্যন্ত  ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

বরগুনার বামনায় কারেন্ট জাল জব্দ

ছবি
 বরগুনার বামনায় কারেন্ট জাল জব্দ   মোঃ সিদ্দিকুর রহমান মান্না বরগুনা প্রতিনিধিঃ বরগুনার বামনায় আজ (৭অক্টোবর) বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলা মৎস্য কর্মকর্তা তপন কুমার বেপারী, এস আই মোঃ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে বিষখালী নদী পূর্ব সফিপুর এলাকার নদীর পাড়ে অভিযান চালিয়ে ৪টি কারেন্ট জাল প্রায় ৩ হাজার মিটার জব্দ করা হয়।  জব্দকৃত জালের মূল্য ৬০০০০ টাকা এ অভিযানে মৎস্য কর্মকর্তার সফর সঙ্গী ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বামনা উপজেলা শাখার কমিটি সাংগঠনিক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান মান্না, বামনা থানা পুলিশ সদস্য ও মৎস্য অফিসের কর্মচারীবৃন্দ।

ঝিনাইগাতিতে চলতি আমন মৌসুমে বাম্পার ফলনের সম্ভাবনা

ছবি
 ঝিনাইগাতিতে চলতি আমন মৌসুমে বাম্পার ফলনের সম্ভাবনা শেরপুর জেলা প্রতিনিধি আল আমীন  শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় চলতি আমন মৌসুমে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে কৃষকদের মুখে হাসি ফুটিয়ে তুলতে কৃষকের রোপণকৃত আবাদি ফসল পরিদর্শনে বিভাগীয় কার্যক্রমের মনিটরিং নিয়মিত শুরু করছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির। ৭ অক্টোবর বৃহস্পতিবার তিনি সারাদিন ব্যাপী উপজেলার ধানশাইল ও কাংশা ইউনিয়নে কৃষকদের রোপণকৃত রোপা আমনের কৃষি ফসলী মাঠ পরিদর্শন করে ফলন ভাল করে তুলতে কৃষকদের নানান দিকনির্দেশনা প্রদান করেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির জানান, এ বছরে ঝিনাইগাতী উপজেলায় রোপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ৫০ হেক্টর এবং রোপা আমন অর্জনে ১৫ হাজার ৪শ হেক্টর।ব্রি ধান ৫২, ব্রি ধান ৭৫,ব্রি ধান ১৭,ব্রি ধান ৮৭ জাত এর মধ্যে রোপা আমনের বীজ উৎপাদন প্রদর্শনী প্লট রয়েছে ৭টি। রাজস্ব খাতের জন্যও উপজেলায় মোট ৩০টি প্রদর্শনী রয়েছে। এসব প্রদর্শনী থেকে বীজ সংরক্ষণ করা হবে। এসময় ধানশাইল ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহরিয়ার শামিম এবং স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলে...

নালিতাবাড়ীতে ভ্রমণকন্যাদের আগমনের ফলে ২টা স্কুলে ওয়ার্কশপ

ছবি
শেরপুর জেলা প্রতিনিধি আল আমীন  ট্রাভেলেটস অফ বাংলাদেশ" ভ্রমণকন্যা শুরু হয় ২০১৬ সালে, ২৭ নভেম্বর  এই সংগঠন এর মূল উপদেষ্টা ডা.দিপু মনি শিক্ষামন্ত্রী। প্রতিষ্ঠা করেন ডা.সাকিয়া হক এবং ডা.মানসী সাহা।  এই সংগঠনটি নারীদের ভ্রমণ গ্রুপ হিসেবে শুরু হয় যার এখন ৬০ হাজার সদস্য।  এরপর নারীদের সচেতনতামূলক প্রোগ্রাম,নারীর চোখে বাংলাদেশ শুরু হয় ২০১৭ সালে । ৪ জন ভ্রমণকন্যা ২ টা স্কুটি নিয়ে ৬৪ জেলায় ছুটে বেড়ান এবং সেই জেলাটি ঘোরার পাশাপাশি,প্রতি জেলায় অন্তত একটি স্কুলে কথা বলেন। *বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ  *খাদ্য, পুষ্টি, পরিবেশ  *বয়সন্ধিকালীন সমস্যা এবং  *আত্নরক্ষা নিয়ে।   প্রায় ২৩০০০ হাজার মেয়েকে সচেতন করে এই কার্যক্রম শেষ হয় প্রায় দুই বছর পর।     এরপর সকলের অনুরোধে নারীর চোখে বাংলাদেশ বর্ধিত কার্যক্রম নামে আমরা পুনরায় শুরু করি। কিন্ত করোনার কারণে দুই মাস করেই আবার প্রজেক্ট বন্ধ করতে হয়।   এরপর এবার, ছেলে ও মেয়েদের মধ্যে বৈষম্য দূর করতে এবং সকলে সচেতন করতে ভ্রমণকন্যারা ৫ বছরের পরিকল্পনা শুরু করে, "Gender Equity and Empowerment Programm...

আন্দুলবাড়ীয়া নির্ভীক ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ আবরার ফাহাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত ।

ছবি
 আন্দুলবাড়ীয়া নির্ভীক ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ আবরার ফাহাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত । চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন নির্ভীক ফাউন্ডেশনের উদ্যোগে আজ রাত ৭ টায় আন্দুলবাড়ীয়া বাজারের সরকার প্লাজায় বুয়েট ছাত্র আবরার ফাহাদ এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আবরার ফাহাদ এর রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান করা হয়। উক্ত দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করে মোনাজাত করেন হাফেজ হাসানুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন নির্ভীক ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলীয় সদস্য, মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল,ফজলুর রহমান খান, তাহের খান তালাত ও অন্যন্য সকলে।   আরও উপস্থিত ছিলেন নির্ভীক ফাউন্ডেশনের যুগ্ন আহবায়ক নাসিম হোসেন, সদস্য সাজ্জাদ হোসেন,মোঃ সাকিব,রাকিব হাসান লিখন, রাকিবুল ইসলাম,নয়ন মিয়া সহ আরও অনেকেই। পুরো দোয়া অনুষ্ঠানটি পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধান করেন নির্ভীক ফাউন্ডেশনের আহবায়ক মোঃনাঈমুর রহমান খান।

সৈয়দপুুর উপজেলায় বাংলাদেশ বিমান এয়ারলাইনস এর শুভ উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালের মননীয় মন্ত্রী নুরুল ইসলাম সুজন

ছবি
 সৈয়দপুুর উপজেলায় বাংলাদেশ বিমান এয়ারলাইনস এর শুভ উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালের মননীয় মন্ত্রী নুরুল ইসলাম সুজন মোঃআবেদীন হক নীলফামারী জেলা প্রতিনিধি ঃ আজ বৃহস্পতিবার  ৭/১০/২১ইং সৈয়দপুর টু কক্সবাজার সরাসরি ফ্লাইড (বাংলাদেশ বিমান এয়ারলাইন্স) এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনি অনুস্ঠানে প্রধান অতিথি ছিলেন, রেলপথ মন্ত্রণালের মাননীয় মন্ত্রী নুরুল ইসলাম সুজন। উদ্বোধনি অনুস্ঠানের    সভাপতিত্ব করেন, বেসরকারি বিমান ও পর্যটক মন্ত্রণালের মাননীয় প্রতিমন্ত্রী মাহবুব আলী। আর ও উপস্থিত ছিলেন, নীলফামারী _২ আসনের সংসদ সদস্য মাননীয়  জনাব মোঃ আসাদুজ্জামান নুর। উপস্থিত ছিলেন, নীলফামারী -৪ আসনের মাননীয় সংসদ সদস্য     জনাব, আহসান আহেদুল রহমান। আর ও উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য   রাবেয়া আলিম। উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিমান পরিচালকের  পরিষদের চেয়ারম্যান।উপস্থিত ছিলেন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব।   উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার।উপস্থিত ছিলেন  নীলফামারী জেলা প্রশাসক মহোদয়, মোঃ হাফিজুর রহমান , ও পুলিশ ...