পোস্টগুলি

ঝিনাইদহে সংঘবদ্ধ ধর্ষনের পর খুন, নয় আসামীর যাবজ্জীবন কারাদন্ড।

ছবি
ঝিনাইদহে এক গৃহবধূকে সংঘবদ্ধ ভাবে ধর্ষণ ও পরে নৃশংসভাবে হত্যার অভিযোগে নয় আসামীর যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে চার মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন।দন্ডপ্রাপ্তরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী এলাকার আশরাফ উদ্দীন শেখের ছেলে গোলাম রসুল (১), তাহের উদ্দীন মন্ডলের ছেলে (পলাতক) শরিফুল ইসলাম, হুরমত আলীর ছেলে (পলাতক) আমিরুল ইসলাম, শামসুদ্দীনের ছেলে গোলাম রসুল, আইয়ুব আলীর ছেলে আব্দুল আজিজ, আফজাল হোসেনের ছেলে আজিজুর রহমান, দাউদ বিশ্বাসের ছেলে জাহিদুল ইসলাম, দলিল উদ্দীন মন্টুর ছেলে বাদশা মিয়া ও কেশবপুর গ্রামের গোলাপের ছেলে আব্দুল বাতেন। এদের মধ্যে শরিফুল ও আমিরুল ইসলাম পলাতক রয়েছে। রায় সুত্রে জানা গেছে, ২০১১ সালের ১২ মার্চ রাতে  ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের আরব আলীর স্ত্রী রেনু বেগমকে তুলে নিয়ে পার্শ্ববর্তী বাঁশবাগানে আসামীরা রাতভর ধর্ষণ করে। পরে তারা ওই নারীকে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। ১৩ মার...

আশুলিয়ায় ক্লুলেস মার্ডার মামলার অন্যতম দুইজন আসামি কে গ্রেফতার করেছে র‍্যাব-৪ আসামিদের থানায় হস্তান্তর

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :-ক্লু লেস মার্ডার মামলার ভিক্টিমের পরিচয় সন্মাক্ত এবং প্রকৃত খুনিকে ৭২ ঘন্টার মধ্যে  গ্রেফতার করেছে র‍্যাব-৪ এর সহায়তায় আশুলিয়া থানা পুলিশ।  আশুলিয়া থানার মামলা নাম্বার ৬৬ তারিখ ২১/৯/২০২২ ধারা ৩০২/৩৪ পেনালকোড। এর প্রধান আসামি মোঃ টুটুল @ সবুজ এবং ২/ জেসমিন কে ঝিনাইদহ জেলার সদর থানা থেকে গ্রেফতার করা হয়। আশুলিয়া থানার এস আই আল মামুন কবীর জানান গত ১৮/৯/২১ তারিখ টুটুল এবং জেসমিন একই এলাকার উজির আলীকে শ্বাসরুদ্ধ করে হত্যা  করে, আশুলিয়ার পল্লী বিদুৎ এলাকার ডেন্ডাবর এ আসলাম এর বাড়িতে বাহির থেকে তালা বন্ধ করে পালিয়ে যায়। পলাতক আসামী দের কে সিডি আর পর্যালোচনা করে গ্রেফতার করে আশুলিয়া থানায় অদ্য সন্ধ্যা ৮ ঘটিকায় আনা হয়। এ বিষয়ে বিস্তারিত পরবর্তী নিউজে আসবে।।

মোটরসাইকেল চোরচক্রের ২ সদস্য আটক সহ ৪ টি মোটরসাইকেল উদ্ধার করেছে র‍্যাব-৪

ছবি
 রাকিবুল ইসলাম সোহাগ :-র‌্যাব-৪ এর অভিযানে মানিকগঞ্জ সদর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ হতে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের মূলহোতাসহ চোরচক্রের ০২ জন সক্রিয় সদস্য গ্রেফতারঃ চোরাইকৃত ০৪ টি মোটরসাইকেল উদ্ধার।  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা, নিষ্ঠা ও সফলতার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই ও চোর চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‌্যাবের জোরালো তৎপরতা অব্যাহত আছে। র‌্যাব-৪ এর নিকট সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জানা যায় যে, বেশকয়েকদিন যাবৎ মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছে। একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্র বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, মার্কেট ও যে সকল স্থানে জনসমাগম বেশি ঐ সকল স্থান থেকে কৌশলে মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় মর্মে গোয়েন্দা তথ্যে জানা যায়। এই তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪...

মানিকগঞ্জে ০৮ বছরের শিশু কে ধর্ষনের অভিযোগে একজন ধর্ষককে আটক করেছে র‍্যাব-৪

ছবি
 রাকিবুল ইসলাম সোহাগ :-মানিকগঞ্জ জেলার সদর থানাধীন এলাকায় ০৮ বছরের শিশুকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় ধর্ষক মোঃ আওলাদ হোসেন (৪০)’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আতœপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। ধর্ষণের মতো ঘৃণ্যতম অপরাধ নির্মূলের জন্য র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নারী ও শিশুদের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।    সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে জানাযায় যে, অদ্য ২২ সেপ্টেম্বর ২০২২ তারিখ সকাল ০৯.৪০ ঘটিকার সময় মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর থানাধীন দিঘী ইউনিয়নের ভাটবাউর কাঁচামালের আড়ৎ এর একটি দোকানের ভিতরে ০৮ বছরের একটি শিশুকে ধর্ষণ করে মোঃ আওলাদ হোসেন (৪০)। ঘটনার দুই ঘন্টার মধ্যে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধর্ষক মোঃ আওলাদ হোসেন (৪০)’কে গ্রেফতার করে এবং ভিকটিমকে উদ্ধার পূর্বক হেফাজতে নেয়। ঘটনার বিবরণ ও গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিক...

ঢাকা জেলার দক্ষিণ কেরাণীঞ্জ থানা পুলিশের কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

ছবি
 ঢাকা জেলার দক্ষিণ কেরাণীঞ্জ থানা পুলিশের কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত।  ঢাকা জেলার প্রতিটি থানায় কল্যাণ ও অপরাধ সভা করবেন বলে জানান ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান, পিপিএম (বার) মহোদয়।  তারই ধারাবাহিকতায় অদ্য ১৯ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ. দক্ষিণ কেরাণীঞ্জ থানা পুলিশের আয়োজনে ঢাকা জেলার মান্যবর পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে দক্ষিণ কেরাণীঞ্জ থানা পুলিশের কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) জনাব মোহাম্মদ নুর আলম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জনাব আমীনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব মোবাশশিরা হাবীব খান, পিপিএম, অতিরিক্ত পুুলিশ সুপার (কেরাণীগঞ্জ সার্কেল) জনাব মোঃ শাহাবুদ্দিন কবির, বিপিএম সহ দক্ষিণ কেরাণীগঞ্জ থানার অফিসার ও ফোর্সবৃন্দ।

শম্ভুগঞ্জ থেকে ৯৩ বোতল নিষিদ্ধ ভারতীয় মদসহ ৩ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র‍্যাব-১৪.

ছবি
 ময়মনসিংহ জেলা প্রতিনিধি-শম্ভুগঞ্জ থেকে ৯৩ বোতল নিষিদ্ধ ভারতীয়  মদসহ ৩ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র‍্যাব-১৪. ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ভারতীয় ৯৩ বোতল মদ সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে, র্র্যাব-১৪ এর সহকারী পরিচালক মো: আনোয়ার হোসেনের নেতৃত্বে শম্ভুগঞ্জ পূর্ববাজার মেইন রোড আকন্দ প্লাজার সাহাবী পাঞ্জাবী টেইলার্স এন্ড বস্ত্রালয়ের সামনে থেকে ৯৩ বোতল নিষিদ্ধ ভারতীয় মদ ও তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে, নিষিদ্ধ নেশাজাতীয় মাদকদ্রব্য অবৈধ্যভাবে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে এনে নিজ হেফাজতে রেখে বিক্রি করে যুব সমাজকে ধ্বংসের মুখে ধাবিত করছে।  আটককৃতরা হলেন গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের মৃত শামসুদ্দিনের ছেলে সবুজ মিয়া (৫০), আ: মতিবর রহমানের ছেলে মোকারম হোসেন ইমন(১৯), আ: মতিন মিয়ার ছেলে মো: মোস্তাকিম আহমদ (১৮) উভয় কে বিশেষ ক্ষমতা আইনে ১৯৭৪ এর ২৫-খ (২) ধারার অপরাধে র্র্যাব-১৪ বাদী হয়ে কোতোয়ালী মডেল  থানায় মামলা রুজু করেন।

আশুলিয়ায় অর্ধ কোটি টাকার পরিমাণ হেরোইন সহ চারজন মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-৪

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :-ঢাকার জেলার আশুলিয়া এলাকা হতে ৪৭ লাখ টাকা মূল্যের হেরোইনসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।  এরই ধারাবাহিকতায় ১৯ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ ১১.৩০ ঘটিকার সময় র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন  ঢাকা-আরিচা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে ৪৭ লাখ মূল্যমানের ৪৭৭ গ্রাম হেরোইন, মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি প্রাইভেট কার, ০৫ টি মোবাইল  এবং ২৭,০০০/- টাকাসহ নিম্নোক্ত ০৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ  মোঃ রাজেস শাহ (৪৪), জেলা-রাজশাহী।  মোঃ সেলিম রেজা (৪২), রাজশাহী। মোঃ হানিফ (২৮), রাজশাহী,মোছাঃ সাহিদা (৪০), গাজীপুর।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃ...

গার্মেন্টস শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

ছবি
আনোয়ারা উপজেলায় কেইপিজেডে কর্মরত রুমি আক্তার (২১) নামের এক গার্মেন্টস শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় খুরুস্কুল গ্রামের পারভেজ (২১) ও বটতলী গ্রামের ইকবাল (২৮) নামের দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশ।  শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে অভিযুক্তদের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।  ঘটনার বিষয়ে ভুক্তভোগী বড় বোন ইয়াসমিন আক্তার বলেন, আমার বোন কেইপিজেডে যাওয়ার জন্য বুধবার সকালে বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে সে বাড়ি না ফেরায় আত্মীয় স্বজনসহ পরিচিত সব জায়গায় খোঁজাখুঁজি করি। আমরা ৮বোন। ঘরে কোনো ছেলে না থাকায় থানায় অভিযোগ করতে পারিনি। পরবর্তীতে শুক্রবার রাতে পশ্চিম বরিয়া রাজার পাড়া থেকে আহত অবস্থায় আমার বোনকে উদ্ধার করা হয়। তারপর বোনের কাছ থেকে জানতে পারি ৪/৫ জন ছেলে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে তাকে আটকে রেখে পালাক্রমে নির্যাতন করেছে। এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা মোহাম্মদ হাসান বলেন, ভুক্তভোগীর মায়ের অভিযোগের পেক্ষিতে দুইজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। বাকি তিনজন অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

গণপরিবহনে শাড়ী কাপড়ের বস্তার ভিতর থেকে ১০০ কেজি গাঁজা সহ ২ জনকে আটক করেছে র‍্যাব-১

ছবি
গাজীপুর প্রতিনিধি- অভিনব কায়দায় গণপরিবহনে শাড়ি ও কাপড়ের বস্তার ভিতর গাজা পরিবহনের সময় গাজীপুর জেলার কালিয়াকৈর হতে ১০০ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-১। ১৭ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা হতে ০১ টি গণপরিবহন বাস (ভোরের আলো) এ করে কয়েকজন মাদক ব্যবসায়ী যাত্রী বেশে মাদকের একটা বড় চালান নিয়ে দিনাজপুরের দিকে যাচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি অদ্য ১৭ সেপ্টেম্বর ২০২২ তারিখ আনুমানিক ১৩৩০ ঘটিকায় গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন গ্রাম বাংলা সাকিনস্থ ওয়ালটন হাইটেক ফ্যাক্টরীর ২নং গেইটের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে মাদক ব্যবসায়ী ১) মোঃ জাহাঙ্গীর আলম (৪৫), পিতা-আব্দুল অহিদ,  জেলা-কুমিল্লা এবং ২) মোঃ মেহেদী হাসান (৩০), পিতা-মিজান মিয়া,         জেলা-কুমিল্লাদের’কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে ১০০ কেজি গাঁজা, ০২ টি মোবাইল ফোন ও নগদ ১৩,২৬০/- টাকা জব্দ করা হয়।    ধৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ...

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কে ২৩ বছর পর গ্রেফতার করেছে র‍্যাব-৪

ছবি
রাকিবুল ইসলাম সোহাগঃ -মানিকগঞ্জ জেলার সদর থানাধীন গড়পাড়া এলাকার চাঞ্চল্যকর কাবুল হত্যা মামলার পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী বিপ্লব (৫০)'কে রাজধানীর মিরপুর এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব।  গোপন সংবাদের ভিত্তিতে ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ সন্ধ্যায় র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল রাজধানীর মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর কাবুল হত্যা মামলার ২৩ বছর যাবত পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী বিপ্লব (৫০), জেলাঃ মানিকগঞ্জ'কে গ্রেফতার করতে সমর্থ হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে, ১৯৯৯ সালের জুলাই মাসের প্রথম দিকে পারস্পরিক মতবিরোধের জের ধরে আসামী বিপ্লব ও তার সহযোগী অন্যান্য আসামী মানিকগঞ্জ সদর থানাধীন গড়পাড়া এলাকায় জনৈক মোতালেব হোসেন এর বাড়িতে ধারালো অস্ত্রসহ হামলা চালায়। মোতালেব হোসেন তখন বাড়িতে না থাকায় আসামীরা ক্ষিপ্ত হয়ে তার বাড়ির সামনে ভিন্ন মতাদর্শের ভিকটিম কাবুল খা'কে পেয়ে ধৃত আসামী বিপ্লব কাবুলের ওপর অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে কাবুল'কে রক্তাক্ত জখম অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। ঘ...

আওয়ামীলীগে প্রবেশকারী বসন্তের কোকিলদের কোন পদে দিবেন না: ওবায়দুল কাদের

ছবি
ধামরাই(ঢাকা) প্রতিনিধি: দুর্সময়ের ত্যাগি কর্মীদের মূলায়ন করতে হবে। আওয়ামী লীগের বসন্তের কোকিলের পদে দিবেন না বলে ভার্চ্যুয়াললি বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।  ঢাকা জেলার ধামরাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি'র বক্তব্যে ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি'র দিবা স্বপ্ন দেখে লাভ হবে না, জাতীয় সরকারের আন্ডারে নির্বাচন হবে না। জাতীয় সরকার কাকে বানাবেন, ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সরকার। বুধবার (১৪ই সেপ্টেম্বর) ঐতিহাসিক ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।  ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য বেনজীর আহমেদ  ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, প্রেসিডিয়াম সদস্য সাবেক আইন মন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম, দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান প্রমুখ। ধামরাই উপজেলা আওয়ামী ল...

রপ্তানি করা গার্মেন্টস পন্য চুরির অভিযোগে কভার্ডভ্যান সহ ৪ জন কে আটক করেছে র‍্যাব-৪

ছবি
রাকিবুল ইসলাম সোহাগঃ- কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানা এলাকা হতে প্রায় ৪ কোটি টাকা মূল্যের রপ্তানিযোগ্য চোরাই গার্মেন্টস মালামালসহ সংঘবদ্ধ আন্তঃ জেলা চোরচক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪; বিপুল পরিমাণ কিটস পোশাক সামগ্রী, ১টি কাভার্ড ভ্যান জব্দ। গত ১৪ আগস্ট ২০২১ ঢাকা জেলার আশুলিয়া ও গাজীপুর থেকে গার্মেন্টস মালামাল বিভিন্ন দেশে রপ্তানী করার উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দরের নেওয়ার পথে কিছু কিছু কাভার্ড ভ্যান হতে প্রায় ৩০%-৪০% দামী গার্মেন্টস মালামাল উধাও হবার ছায়া তদন্তের এক পর্যায়ে ফ্যাক্টরী থেকে মালামাল নেওয়ার সময় পথিমধ্যে নারায়নগঞ্জ জেলার বন্দর থানার একটি পরিত্যাক্ত রি-রোলিং মিলস্ এ কাভার্ড ভ্যান থামিয়ে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল আন্তঃজেলা চোর চক্রের মূলহোতা মোঃ সিরাজুলসহ ০৬ জনকে আনুমানিক ০৬ কোটি টাকা মূল্যের চোরাইকৃত ৪১ বস্তা ও ৫০৬ কার্টুন ভর্তি গার্মেন্টস সামগ্রীসহ কাভার্ড ভ্যান জব্দ ও গ্রেফতার করতে সমর্থ হয়। কিন্তু পরবর্তীতে মূলহোতা সিরাজুল গত তিন মাস পূর্বে হাজত থেকে জামিনে বের হয়ে আবারও পূর্বের ন্যায় একই কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ০৭ সেপ্টেম্বর ২০২২ রাতে র‌্যাব-৪ এর...

আশুলিয়ায় ইন্সপেক্টর জামাল শিকদারের অভিযানে শ্রমিকদের বেতনের কয়েক লাখ টাকা উদ্ধার

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ ;-ঢাকার আশুলিয়ায় নিশ্চিন্তপুর এলাকার জনরন সোয়েটার কারখানার বেতন ট্রিমিং ডিস্ট্রিবিউটর ইমরান ৫৩ জন শ্রমিকের বেতনের টাকা নিয়ে পালিয়ে যায়। এই ঘটনার পরে কারখানা কতৃপক্ষ থানায় মামলা করেন। এরপরে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি ইন্টেলিজেন্স) জামাল শিকদারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে নগদ ৫ লাখ টাকাসহ ইমরানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। বৃহস্পতিবার (৮ই সেপ্টেম্বর) সকালে নগদ টাকা উদ্ধারসহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি ইন্টেলিজেন্স) জামাল শিকদার।  এর আগে গত বৃহস্পতিবার (১ই সেপ্টেম্বর) ওই কারখানার বেতন ট্রিমিং ডিস্ট্রিবিউটর ইমরান নগদ ৮লাখ ৭৮হাজার ৫০০টাকা নিয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত ইমরান রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বাহাদুরপুর (দক্ষিণ উজানচর) গ্রামের শহীদ মিয়ার ছেলে। সে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় ভাড়া বাসায় থেকে ওই কারখানায় চাকুরী করতো। মামলার এজহারসূত্রে জানা যায়, আমি মোঃ হাসান বসরি আশুলিয়া থানাধীন নিশ্চিন্তপুর এলাকার জনরন সোয়েটার কারখানায়  একাউন্টস অফিসার হিসেবে নিয়োজিত আছি। বিবাদী ইমরান (৩৮) কারখানার ট্রিমিং ডিস্ট্রিবিউটর হিসেবে কর...

আশুলিয়ায় তিনটি হাসপাতালে জরিমানা মেয়াদোত্তীর্ন ঔষধ ও ফ্রিজে ঔষধের সাথে আদা বাটা সহ লিকুইড দুধ রাখার অভিযোগ

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ(আশুলিয়া থেকে)- সাভারের আশুলিয়ায় তিনটি প্রাইভেট হাসপাতালে অভিযান পরিচালনা করে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় একটি ডায়াগনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষা করে সেই কিট রাখার ফ্রিজে আদা বাটা, দুধ ও লেবু পাওয়া গেছে। ছবি - ঔষধের সাথে রাখা আদা বাটা লেবু দুধ বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জিরানী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক ও অফিস প্রধান মো. আব্দুল জব্বার মণ্ডল। এ সময় মেয়াদোত্তীর্ণ টেস্ট কিট, আল্ট্রাসনোগ্রাফ জেল, লাইসেন্স না থাকা ও নির্ধারিত মূল্যের চেয়েও অতিরিক্ত ফি রাখায় অর্থদন্ড করা হয় গাজী ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা, নিউ সুপার ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা, নাছির উদ্দিন মেডিক্যাল সেন্টারকে অতিরিক্ত মূল্য নেওয়া ও ভোক্তাদের সাথে প্রতারনার অভিযোগে ৫০ হাজার টাকাসহ ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা শেষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক ও অফিস প্রধান মো. আব্দুল জব্বার মণ্ডল বলেন,...

অভিযোগের একদিনের মধ্যে অপহরণ হওয়া ৪ দিন বয়সের শিশু উদ্ধার করেছে র‍্যাব-৪ আটক অপহরনকারী

ছবি
রাকিবুল ইসলাম সোহাগঃ ঢাকা জেলার সাভার এলাকা হতে চাঞ্চল্যকর চুরি যাওয়া ০৪ দিনের নবজাতক শিশু’কে সিরাজগঞ্জ থেকে উদ্ধার করেছে র‌্যাব-৪; অপহরণকারী গ্রেফতার।   গত ০২/০৯/২০২২ তারিখ ঢাকা জেলার সাভারে শ্রমজীবী শামসুন্নাহার (৩৫) ও মোহাম্মদ বাদল (৪০) দম্পতি’র ঘরে একটি ফুটফুটে ছেলে সন্তানের জন্ম হয়। পরবর্তীতে মা ও শিশু উভয়ই সুস্থ থাকায় হাসপাতাল থেকে ছাড়পত্র দিলে তারা তাদের সাভারের রাজ ফুলবাড়িয়া রাজারহাট এলাকার ভাড়া বাসায় চলে আসে। পরবর্তীতে  ০৫/০৯/২০২২ তারিখ আনুমানিক ১৫.০০ ঘটিকার সময় উল্লেখিত দম্পতির পূর্ব পরিচিত মোসাঃ শাহিদা বেগম ও সোহেল রানা দম্পতি তাদের বাসায় ভিকটিম শিশুটিকে দেখতে আসে। ভিকটিম শিশুটির মা শামসুন্নাহার শিশুটিকে মোসাঃ শাহিদা বেগম দম্পতির কোলে দিয়ে অতিথি আপ্যায়নের জন্য রান্নাঘরে যায়। এসময় পূর্ব পরিকল্পনা মোতাবেক আসামি মোছাঃ শাহিদা বেগম ও সোহেল রানা দম্পতি মিলে ০৪ দিনের নবজাতক শিশুটিকে চুরি করে দ্রুত পালিয়ে যায়। ভিকটিম শিশুটির মা পরবর্তীতে রান্নাঘর থেকে এসে তাদের দেখতে না পেয়ে দিশেহারা হয়ে তার স্বামী’কে খবর দিয়ে বিভিন্ন জায়গায় ভিকটিম শিশুটিকে এবং মোছাঃ শাহিদা বেগম ও সোহে...

সাভারে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে মসজিদের ঈমাম গ্রেফতার

ছবি
 সাভারে ধর্ষণের চেষ্টার  অভিযোগে মসজিদের ঈমাম গ্রেফতার  সাভার প্রতিনিধি : সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর গোপের বাড়ি আব্দুর রহমান জামে মসজিদের ঈমামকে ধর্ষণের চেষ্টার অভিযোগে  গ্রেফতার করে সাভার মডেল থানার পুলিশ।  আব্দুর রহমান জামে  মসজিদে মঙ্গলবার সকাল ৬ ঘটিকার সময়  আরবি পড়তে গেলে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করে ঈমাম।  পাবনা জেলার আমিনপুর থানার মৃত আবুল হাসেমের ছেলে ঈমাম ইউসুফ (৩২)।  শিশুর পিতা  বাদী হয়ে থানায় মডেল থানায় লিখিত অভিযোগ দিলে সন্ধায় অভিযান চালিয়ে ঈমামকে গ্রেফতার করে পুলিশ।  সাভার মডেল থানার উপপরিদর্শক মোকলেছুর রহমান বলেন মঙ্গলবার সন্ধায় গোপের বাড়ি মসজিদে অভিযান চালিয়ে আসামী ইউসুফ কে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল বুধবার আসামীকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান পুলিশ।

মুক্তিযোদ্ধা হত্যা চেষ্টা মামলার মূল আসামি কে গ্রেফতার করেছে র‍্যাব-৪

ছবি
 মানিকগঞ্জ জেলার পূর্ব দাশড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজকে হত্যাচেষ্টা মামলার একমাত্র আসামী প্রিতম (২৫) কে ঘিওর থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল অদ্য ০৬ সেপ্টেম্বর ২০২২ তারিখ ভোরে মানিকগঞ্জ জেলার ঘিওর থানাধীন কুন্দরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মানিকগঞ্জ সদর থানার চাঞ্চল্যকর বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ (৭০)’কে হত্যাচেষ্টার এজাহার নামীয় একমাত্র আসামী প্রিতম (২৫)’, পিতাঃ পলাশ, জেলাঃ মানিকগঞ্জ 'কে গ্রেফতার করতে সমর্থ হয়। ঘটনার বিবরণ ও গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামী স্থানীয় একটি কলেজের ছাত্র এবং ভিকটিম মোঃ আব্দুল আজিজ একজন বীর মুক্তিযোদ্ধা। ভিকটিম গত ০৪/০৯/২০২২ তারিখ সকাল ০৮.২০ ঘটিকার সময় মানিকগঞ্জ থানাধীন গঙ্গাধরপট্টির জনৈক জীবন মিস্ত্রির বাড়ীর সামনে দিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় ধৃত আসামী প্রিতম (২৫) দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে ভিকটিমকে পেছনের দিক থেকে সজোড়ে ধাক্কা দেয়, ফলে ভিকটিম মাটিতে পড়ে যায়। ভিকটিম মাটি থেকে উঠে আসামীকে পেছন দিক থেকে ধাক্কা দেওয়ার কারণ জিজ্ঞেস করল...

৫১ বছর ধরে প্রেমিকার ছবি বুকপকেটে নিয়ে বেঁচে আছেন একজন বীর মুক্তিযোদ্ধা

ছবি
 ৫১ বছর ধরে প্রেমিকার ছবি বুকপকেটে নিয়ে বেঁচে আছেন একজন বীর মুক্তিযোদ্ধা। নাম তানেসউদ্দিন। প্রেমিকার নাম জোহরা। এক ইন্টারভিউতে বিয়ে কেন করেননি? প্রসঙ্গে তানেসউদ্দিন বলেছিলেন, ‘আমি এখনও স্বপ্নে জোহরাকে দেখি। জোহরার মতো সুন্দর কখনোই কাউকে লাগেনি।’ তানেসউদ্দিন আর জোহরার প্রেমের শুরু ১৯৬৪ সালে। তানেসউদ্দিন তখন ক্লাস টেনে পড়েন। আর জোহরা ক্লাস এইটে। কিশোর মনের চঞ্চলতা, ভীরুতা নিয়েই হয়েছিল প্রেমের শুরু। জোহরার সঙ্গে দেখা করার জন্য প্রায়ই সন্ধ্যায় তানেসউদ্দিনকে মেঘনা নদী পার হতে হতো নৌকায় করে। দেখা করে আবার নৌকায়ই ফিরতেন তিনি। একদিন তাঁদের সন্ধ্যায় দেখা হওয়ার কথা। আগে থেকেই জোহরাকে খবর দেওয়া হয়ে গেছে। সন্ধ্যায় মেঘনা নদীর ওপারে জোহরা অপেক্ষা করছিলেন। এদিকে পারাপারের জন্য নেই কোনো নৌকা। কীভাবে ওপারে যাবেন তানেসউদ্দিন? উপায় না পেয়ে সাঁতরে মেঘনা পার হয়েছিলেন তিনি। ওপারে উঠে জোহরার সঙ্গে দেখা করেন তিনি। সেই রাতে উত্তাল জোয়ারের মধ্যে সাচ্চা প্রেমিকের মতো ছুটে গিয়েছিলেন তিনি। এমন পাগলামীর জন্য জোহরার বকাও খেয়েছিলেন। তাতে কী? সম্পর্কের গভীরতাটুকু তো বোঝাতে পেরেছিলেন। একসময় ঘনিয়ে এল মুক্তিযুদ্ধের ব...

১৯ বছর পেরিয়ে ২০ বছরে পদার্পণ বাংলাদেশ গার্মেন্টস ও শ্লিপ শ্রমিক ফেডারেশনের

ছবি
রাকিবুল ইসলাম সোহাগঃ বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।  গত ২ সেপ্টেম্বর ২০২২ ইং রোজ শুক্রবার সকাল  ১১ ঘটিকায়, মজিদপুর রোড, সাভার বাসস্ট্যান্ড, কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা  করেছেন সংগঠনের নেতাকর্মীরা ।  উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, ঢাকা মহানগরের সভাপতি ও গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব  বীর মুক্তিযোদ্ধা শ্রমিক নেতা আবুল হোসাইন।  অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম,এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট সুমাইয়া ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন ঠান্ডু, জাহাঙ্গীর মোল্লা, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং গাজীপুর মহানগর কমিটির সভাপতি,শফিউল আলম আরও উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম,পারভিন আক্তার,  লালন সহ অন্যান্য নেতৃবৃন্দ।  এস...

অপরিচিত মোবাইলে পরিচয়ে নগ্ন ভিডিও ধারন করে ব্লাকমেইল করে চাঁদাবাজির অভিযোগে ২ নারী সহ আটক ৬ প্রতারক

ছবি
মহানগর প্রতিনিধি(ঢাকা উত্তর)- সামাজিক যোগাযোগমাধ্যম ও অজ্ঞাত মোবাইল নম্বরে পরিচয়ের সূত্র ধরে অন্তরঙ্গ ছবি/ভিডিও ধারণ করে  ব্ল্যাকমেইলিং ও পর্ণোগ্রাফির মাধ্যমে অপহরণ ও চাঁদাবাজ চক্রের মূলহোতা ও ০২ জন নারীসহ মোট ০৬ জনকে গাজীপুর জেলার শ্রীপুর হতে গ্রেফতার করেছে র‌্যাব-১॥ ০১ জন ভিকটিম উদ্ধার। গত ২৯ আগষ্ট ২০২২ তারিখে আনুমানিক ১৯১৫ ঘটিকায় একজন ভুক্তভোগীর ভাই র‌্যাব-১, উত্তরা, ঢাকায় এসে অভিযোগ করে যে, অজ্ঞাত এক ব্যক্তি ভিকটিমকে কৌশলে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে ভিকটিমকে আটক রেখে মারধর করে তার কাছে থাকা সব কিছু ছিনিয়ে নেয় এবং তার মুক্তির জন্য ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা চাঁদা দাবী করে। ভিকটিম এর ভাই নিরুপায় হয়ে এতদ্সংক্রান্তে র‌্যাব-১ এর নিকট একটি লিখিত অভিযোগ করে আইনগত সহায়তা কামনা করেন। এ অভিযোগের প্রেক্ষিতে বর্ণিত ঘটনার সাথে জড়িত অপরাধীকে আইনের আওতায় আনতে র‌্যাব-১ ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।  এরই ধারাবাহিকতায় গত ২৯ আগস্ট ২০২২ তারিখ আনুমানিক ২১৩০ ঘটিকায় র‌্যাব-১ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন মুলাইদ মধ্...

ব্রাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আত্মহত্যা প্রচোরনা মামমলায় পলাতক বাবাকে গ্রেফতার করেছে র‍্যাব

ছবি
মহানগর প্রতিনিধি- রাজধানীর দক্ষিণখানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত সানজানার আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিযুক্ত বাবা মোঃ শাহিন ইসলাম’কে ময়মনসিংহ জেলার গফরগাঁও হতে গ্রেফতার করেছে র‌্যাব। গত ২৭ আগস্ট ২০২২ তারিখ আনুমানিক ১২৩০ ঘটিকায় ভিকটিম সানজানা (২১) নিজ বাসার ১০ তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। ভিকটিম সানজানা ব্র্যাক ইউনিভার্সিটির অত্যান্ত মেধাবী ছাত্রী ছিল। ঘটনার পরপরই পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে আত্মহত্যার বিষয়ে তদন্ত শুরু করে। এসংক্রান্তে ভিকটিমের মাতা উম্মে সালমা@মনি (৪৪) বাদী হয়ে দক্ষিণখান থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা রুজু করেন, যার নং ডিএমপি, ঢাকার দক্ষিণখান থানা মামলা নং-৫৮, তারিখ ২৮/০৮/২০২২ ইং, ধারাঃ ৩০৬ পেনাল কোড। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় ব্যাপক প্রচার পায়। পরবর্তীতে আত্মহত্যার প্ররোচনাকারী আসামী শাহিন ইসলাম (৪৯)’কে গ্রেফতারের জন্য র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় র‌্যাব-১ নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় অদ্য ৩১ আগস্ট ২০২২ তারিখ আনুমানিক ১২৫৫ ঘটিকায় র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক ...

আশুলিয়া ঘোষবাগে ৪ বছরের শিশু ধর্ষন মামলার আসামী সিরাজ কে গ্রেফতার করেছে র‍্যাব-৪

ছবি
রাকিবুল ইসলাম সোহাগঃ -ঢাকা জেলার আশুলিয়ার চাঞ্চল্যকর ০৪ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামী মোঃ সিরাজ ভূঁইয়া (৫৫)’কে নরসিংদী জেলার পলাশ থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪।  এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল অদ্য ৩১ আগষ্ট ২০২২ তারিখ রাত ০০.৩০ ঘটিকার সময় নরসিংদী জেলার পলাশ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে আশুলিয়ার চাঞ্চল্যকর ০৪ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামী মোঃ সিরাজ ভূঁইয়া (৫৫)’কে গ্রেফতার করতে সমর্থ হয়।  ঘটনার বিবরণ ও গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ঘোষবাক এলাকার জামাল ভূঁইয়ার বাড়ীর ভাড়াটিয়া দম্পতির ভিকটিম শিশু কন্যা পিতা-মাতার অনুপস্থিতিতে বাড়ীর গেটের সামনে খেলাধুলা করার সময় বাড়ীর পাশে গ্যাস সিলিন্ডার দোকানের বিক্রেতা আসামী মোঃ সিরাজ ভুঁইয়া (৫৫) শিশু ভিকটিম’কে চকলেট খাওয়ার কথা বলে আসামীর আবাসস্থলের পেছনের জঙ্গলে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরবর্তীতে ভিকটিমের চিৎকারে আশেপাশের লোকজন উপস্থিত হয়ে ভিকটিম’কে উদ্ধার করে এবং তাৎক্ষনিকভাবে আসামী ঘটনাস্থল হতে পালিয়ে আত্মগোপনে চল...

আশুলিয়া ও ধামরাই থেকে অটোরিক্সা ছিনতাই চক্রের তিন সদস্য কে আটক করেছে র‍্যাব-৪

ছবি
 রাকিবুল ইসলাম সোহাগ :-র‌্যাব-৪ এর অভিযানে ঢাকা জেলার ধামরাই ও আশুলিয়া এলাকায় অটোরিক্সা ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ০৩ জন আসামী গ্রেফতার। গত ১২ আগষ্ট ২০২২ তারিখ সন্ধ্যা ০৭.৩০ ঘটিকায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জানা যায় যে, ঢাকা জেলার ধামরাই থানাধীন এলাকায় কিছু অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে গিয়ে একজন অটোরিক্সা ছিনতাইকারীকে হেফাজতে নেয়ার পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে জানা যায় যে, সে অটোরিক্সা ছিনতাইকারী চক্রের একজন সক্রিয় সদস্য এবং তার সাথে অন্যান্য আরো সদস্য রয়েছে। উক্ত তথ্যের ভিত্তিতে আশুলিয়া থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকৃত ০২ টি অটোরিক্সাসহ উক্ত সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ নিম্নোক্ত ০৩ জন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ) রাজু (৩০), জেলাঃ ঢাকা) মোঃ বদু (৩৬), জেলাঃ কুষ্টিয়া।মোঃ আরিফ হোসেন বেপারী (৩৮), জেলাঃ ঢাকা।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা উক্ত ছিনতাইয়ের বিষয়ে সত্যতা স্বীকার করে। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা পলাতক অজ্ঞাতনামা আরো ৮/১০ জন সহচরদের সহযোগীতায় ঢাকাসহ আশেপাশের জে...

ধামরাইয়ের আলোচিত সামিনা হত্যার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী দুইজন কে গ্রেফতার করেছে র‍্যাব-৪

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :-ঢাকা জেলার ধামরাইয়ের চাঞ্চল্যকর সামিনা হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী আঃ রহিম এবং রোকেয়া’কে চাঁদপুর জেলা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ অগাস্ট ২০২২ র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল ঢাকা জেলার ধামরাইয়ের চাঞ্চল্যকর নির্মমভাবে আগুনে পুড়িয়ে গৃহবধু সামিনা হত্যা মামলায় দীর্ঘ ১৭ বছর ধরে পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী আঃ রহিম (৬৪) এবং রোকেয়া (৫০)’কে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানাধীন নারায়নপুর গ্রামে অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সমর্থ হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে, গত ২০০৩ সালে সাভারের কাউন্দিয়া নিবাসী ভিকটিম সামিনা (১৮) এর সাথে সাভারের বক্তারপুরের গ্রেফতারকৃত আসামী রোকেয়ার ছোট ভাই মামলার মূল আসামী জাফরের পারিবারিকভাবে বিয়ে সুসম্পন্ন হয়। বিয়ের সময় কন্যা পক্ষ সাধ্য অনুযায়ী নগদ টাকা পয়সা, আসবাসপত্র এবং ইলেক্ট্রনিক্স সামগ্রী প্রদান করে। কিন্তু অত্যান্ত লোভী, ধুর্ত, উগ্র এবং বদমেজাজী ভিকটিমের স্বামী জাফর বিয়ের পর হতেই যৌতুকের টাকার জন্য গৃহবধূকে নানাভাবে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন কর...

ধামরাইয়রে চাঞ্চল্যকর আমিনুর হত্যার মূল আসামী ২ জন কে গ্রেফতার করেছে র‍্যাব-৪

ছবি
  রাকিবুল ইসলাম সোহাগ :-ঢাকা জেলার ধামরাইয়ের চাঞ্চল্যকর আমিনুর হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী শিবলু ও রাসেল’কে গ্রেফতার করেছে র‍্যাব-৪। গত ১৭ আগস্ট ২০২২ ইং তারিখ দুপুর ০১.০০ ঘটিকার সময় ঢাকা জেলার ধামরাই থানাধীন নান্নার উপজেলার কান্দাকাউলি এলাকার পশ্চিম পাশের ধানক্ষেতে একটি রক্তাক্ত কাটা জখমসহ অজ্ঞাত যুবকের লাশ দেখতে পাওয়া যায়। পরবর্তীতে এলাকাবাসীর মাধ্যমে  স্থানীয় থানা-পুলিশ উক্ত লাশ উদ্ধার করলে দেখা যায়, নিহতের ডান পায়ের নিচে মাংস নেই এবং হাড় বেড়িয়ে গেছে। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তৎক্ষণাৎ লাশটির বিস্তারিত পরিচয় না পাওয়া গেলেও এলাকাবাসী ও স্থানীয় পুলিশের সহায়তায় জানা যায় যে, নিহত আমিরুল ইসলাম সাভারের গেন্ডা টিয়াবাড়ি এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে। পরবর্তীতে এসংক্রান্তে ভিকটিম আমিনুর ইসলাম এর মা আমেনা বেগম বাদী হয়ে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করলে ঘটনাটি প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়াসহ এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয় যার ফলশ্রুতিতে র‍্যাব-৪ এর একটি গোয়েন্দা দল পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় ২৬ ...

দিনের বেলা সাংবাদিক রাতের বেলা মাদক ব্যবসায়ী ইয়াবাসহ দুই কথিত সাংবাদিক গ্রেপ্তার

ছবি
কাশেমপুর প্রতিনিধি রিয়াজুল ইসলাম :-সাংবাদিক বলতেই জাতির বিবেক। সমাজের চতুর্থ স্তম্ভ বলেই সকলেই মনে করেন,তারই ধারাবাহিকতায় সাংবাদিকতা মহান পেশাকে অনেকেই বেছে নেয় শুধুমাত্র একটু আত্মসম্মান আত্মমর্যাদাবোধের ওপর বিশ্বাস তৈরি করতে।সেই মহান পেশাকে কলুষিত করছে অপসাংবাদিকতার মত কিছু কথিত সাংবাদিকেরা ঠিক তেমনি গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন দুই কথিত সাংবাদিক যারা দিনের বেলায় সাংবাদিকতা করে রাতের বেলায় মাদক পাচার করে। বিশ্বস্ত সূত্রে জানা যায় এসকল সাংবাদিকেরা মাদকের বিরুদ্ধে সারাদিন লেখালেখি করে নিজেরাই মাদক কারবারের সাথে জড়িত। সাংবাদিকতার মহান পেশাকে বেছে নিয়ে মাদক ব্যবসা চালাতো তারা। গ্রেপ্তারকৃত কথিত সাংবাদিকের নাম  প্রিন্স (৩০) সে আরামবাগ এলাকার রতন মিয়ার সন্তান তিনি news24bd(অনলাইন)  টিভির কথিত সাংবাদিক অন্যজন তারই সহযোগী টুটুল  গত ১১ই আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোনাবাড়ি আমবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত প্রিন্স গণফ্রন্টের রাজনীতির সাথে জড়িত বলে জানা যায় । পুলিশ জানায় টুটুল মিয়া ও প্রিন্স সাংবাদিকতার আ...

নেশার টাকার জন্য বাবা মায়ের গলায় বটি ধরায় ছেলেকে ১ বছরের সাঝা দিয়েছে চাটখিল ইউএনও

ছবি
নিউজ ডেস্কঃনেশার টাকার জন্য মা বাবার গলায় দা-বটি ধরে ঘর থেকে বের করে দেওয়া সেই ছেলেকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা।  যে বয়সে আয়-রোজগার করে বৃদ্ধ মা-বাবাকে সহযোগিতা করার কথা, সে বয়সে মাদকাসক্ত হয়ে মাদকদ্রব্য কেনার টাকার জন্য মা-বাবার গলায় দা-বটি ধরে তাদের পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে এই কুলাঙ্গার ছেলে। স্থানীয় জনপ্রতিনিধি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে খোঁজ নিয়ে মাদকসেবনের সত্যতা পাওয়া যায়। আজ জন্মাষ্টমীর ছুটির দিনে মোবাইল কোর্ট পরিচালনা করে চাটখিল থানা পুলিশের সহযোগিতায় হাতে-নাতে এ মাদকসেবীকে আটক করে ০১ (এক) বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং অর্থদণ্ড আদায় করা হয়।  প্রিয় চাটখিলবাসী অভিভাবকবৃন্দ, আপনার প্রিয় সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে ভালোভাবে মনিটর করুন। যে পরিবারে একবার একজন মাদকাসক্ত হয়ে পড়ে, সে পরিবার ধ্বংস হয়ে যায়। ✍️প্রত্যেকটি পরিবার ও সমাজের উদ্দেশ্যে লিখাটি লিখেছেন চাটখিল উপজেলার ইউএনও জনাব ইমরানুল হক ভুইঞা।

উত্তরায় মার্মন্তিক গার্ডার দুর্ঘটনার ঘটনায় ১০ জন কে গ্রেফতার করেছে র‍্যাব

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :- মর্মান্তিক ও হৃদয়বিদারক রাজধানীর উত্তরায় প্রাইভেটকারের উপর নির্মাণাধীন বিআরটি প্রকল্পের ক্রেন থেকে গার্ডার ছিটকে পড়ে একই পরিবারের ০৫ সদস্য নিহতের ঘটনায় ঘাতক ক্রেন চালক ও সহকারী এবং নিরাপত্তার জন্য নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীসহ ১০ জনকে ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাট থেকে গ্রেফতার করেছে র‍্যাব। গত ১৫ আগস্ট ২০২২ তারিখে রাজধানীর উত্তরার জসীমউদ্দিন রোডে বিকাল আনুমানিক সোয়া চারটায় নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ক্রেন থেকে গার্ডার ছিটকে প্রাইভেটকারের উপরে পড়ে। উক্ত মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই একই পরিবারের ০৫ জনের মৃত্যু হয় এবং ০২ জন গুরুতরভাবে আহত হয়। দুর্ঘটনার পরবর্তীত দ্রুততম সময়ে র‌্যাব সদর দপ্তরের Rapid Response Team ও র‌্যাব-১ এর একটি দল সর্বপ্রথম উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে ০৪ ঘন্টাব্যাপী উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে। এসময় র‌্যাবের সহায়তায় অন্য একজন ক্রেন অপারেটর নিয়ে এসে গার্ডার উচু করে দুর্ঘটনা কবলিত গাড়ি এবং নিহতদের উদ্ধারে সহায়তা করা হয়। উক্ত দুর্ঘট...

আশুলিয়ায় ভূয়া চাকুরী দাতা বাংলারবন্ধু মাল্টিপারপাসের ২ প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

ছবি
  রাকিবুল ইসলাম সোহাগ :-র‌্যাব-৪ এর অভিযানে ঢাকা জেলার আশুলিয়া এলাকা থেকে ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের ০২ প্রতারক গ্রেফতার। ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ায় প্রাপ্ত সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জানা যায় যে, ‘‘বাংলার বন্ধু উন্নয়ন সংস্থা’’ নামে একটি ভূয়া রেজিস্ট্রেশনবিহীন আর্থিক সংস্থা এমএলএম ব্যবসার আড়ালে বিভিন্ন ব্যক্তিকে কোম্পানিতে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৭ আগস্ট ২০২২ তারিখ বিকাল ০৪.১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি অভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জিরাবো এলাকা অভিযান পরিচালনা করে ‘‘বাংলার বন্ধু উন্নয়ন সংস্থা’’ ২৫ টি ঋণ ফরম, বিভিন্ন রেজিস্টার, ০৬ টি নিয়োগ পত্র, ৫৩ টি মানি রিসিভ, আইডি কার্ডসহ উক্ত ভুয়া প্রতিষ্ঠানের সভাপতি ও সাধারণ সম্পাদক ০২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে (১) মোঃ শরিফ মিয়া (৩৬), জেলাঃ জামালপুর।  (২) মোঃ শরিফুল ইসলাম (৪০), জেলাঃ গাইবান্ধা। র‌্যাব-৪ জানিয়েছেন যে,প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী এ ধরনের প্রতারনার কথা স্বীকার করে ও বিভিন্ন সাধারণ ও নিরীহ লোকজনদের নিকট হতে চাকুরী দেওয়ার ...

রুপসায় অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার

ছবি
রূপসা প্রতিনিধি : রূপসা থানা পুলিশ এক বিশেষ অভিযানে  মালিবাগ নামক স্থান থেকে একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে  । এ সময় থানা পুলিশ ৩জনকে আটক করে  । থানা পুলিশের অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন জানান , গোপন সংবাদের ভিত্তিতে মালিবাগ এলাকায় একটি প্রাইভেট অ্যাম্বুলেন্সে (যার নং ঢাকা -মেট্রো -ছ -৭১ -২৩৫৯  ) রূপসা থানা পুলিশের একটি দল অভিযান চালায় এবং ৩জনকে আটক করে  । আটকৃতরা হল খুলনার ছোট বয়রা এলাকার আতিয়ার রহমানের পুত্র আশরাফুল ইসলাম সুমন ( ২৬) ওহিদ গাজীর পুত্র শিমুল গাজী (২৮) এবং রাজবাড়ী পাংশা উপজেলার খন্দকার হাসানুজ্জামানের পুত্র খন্দকার শাহরিয়ার বাঁধন ( ২৬)  । এ সময় তল্লাশি চালিয়ে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ ।  এ ব্যাপারে রূপসা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে ।

উত্তরায় বিআরটি ফ্লাইওভারের গার্ডার চাপায় নিহত ৪, আহত ২

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ (ঢাকা)- রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বিআরটি ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ চারজন নিহত হয়েছেন। সোমবার বিকেল ৪ টার দিকে উত্তরা জসীম উদ্দীন এলাকার আড়ংয়ের সামনে এ ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের ডিসি মোর্শেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।  উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, নিহত চারজনের লাশ গাড়ির ভেতরেই চাপা পড়ে রয়েছে। এছাড়া দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। গার্ডারের নীচে গাড়ির ভেতরে চাপা রয়েছেন-এর মালিক রুবেল, একজন নারী ও দুই শিশু। এ দুর্ঘটনার পর উত্তরা এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। যানজট নিরসন ও দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি সরিয়ে নিতে পুলিশ চেষ্টা করছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, একটি ক্রেন দিয়ে গার্ডার ওঠানোর সময় প্রাইভেটকারের উপর পড়ে গেলে ছয়জন চাপা পড়েন। তিনি আরও বলেন, দুর্ঘটনার খবরে উত্তরা থেকে দুটি টিম দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে।

প্রবাসীর স্ত্রীকে অচেতন করে নগ্ন ভিডিও ধারন ধর্ষন চেষ্টা, আটক ২ বকাটে

ছবি
নোয়াখালী প্রতিনিধিঃ-  নোয়াখালীর চাটখিল উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে (৩২) অচেতন করে নগ্ন ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতার আসামিরা হলেন, উপজেলার কড়িহাটি গ্রামের নুর হোসেন ড্রাইভারের ছেলে মোতাহের হোসেন স্বপন (৩৮) এবং একই গ্রামের মৃত হোসেনের ছেলে মিজানুর রহমান টিপু (২৯)। সোমবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে দুইজনকে আসামি করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে চাটখিল থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়েছে, সোমবার ৮ আগস্ট দুই আসামি সুকৌশলে গৃহবধূর রান্নাঘরে থাকা দুধের সাথে চেতনা নাশক ওষুধ মিশিয়ে দেয়। প্রতিদিনের মতো গৃহবধূ তার সন্তানদের নিয়ে রাতের খাওয়া শেষে রান্নাঘর থেকে দুধ পান করে তার কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটের দিকে ২ আসামি গৃহবধূর কক্ষে ঢুকে ভুক্তভোগীর পরিহিত জামা কাপড় খুলে বিবস্ত্র অবস্থায় ছবি ও ভিডিও ধারণ করার সময় গৃহবধূ টের পেলে স্বপন তাকে জোর করে ধর্ষণের চেষ্টা করে। এক...

প্রতিবেশী কে হত্যার উদ্দেশ্যে মহড়া আটক সাত কিশোর গ্যাংএর সদস্য

ছবি
  নরসিংদি প্রতিনিধি- নরসিংদীতে পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাদুয়ারচর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। এসময় আসামিদের কাছ থেকে ২টি চাপাতি, ২টি চাইনিজ কুড়াল, ও ১টি স্টিলের বড় ছুরি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রাত্রীকালীন আইন-শৃঙ্খলা রক্ষা ডিউটির সময় গোপন সংবাদ পাওয়া যায়, ওই এলাকায় দেশীয় অস্ত্রসস্ত্রসহ কিছু লোক ঘোরাফেরা করছে। সংবাদ পেয়ে রাতেই পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলেও ৭ জনকে গ্রেফতার করা হয়। এসময় পালিয়ে গিয়েছে একজন। নরসিংদী মডেল থানার অফিসার ইনর্চাজ ফিরোজ তালুকদার জানান, গ্রেফতারকৃতরা সন্ত্রাসী কার্যকলাপ ও ত্রাস কায়েম করার জন্য অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে। তাদের প্রতিবেশী মো. ডালিম হোসেনকে হত্যার উদ্দেশ্যে তারা ঘটনাস্থলে গিয়েছিল। অবৈধভাবে অস্ত্র রাখার অপরাধে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় পলাতক শ্রাবন হানিফাকে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার আসামিদের অচিরেই আদালতে পাঠানো হবে বলেও জানালেন এই পুলিশ কর্মকর্তা।।

কবর দেওয়ার একমাস পরে শিশুর লাশ উত্তোলন,হত্যা মামলা দায়ের

ছবি
গাইবান্ধা প্রতিনিধিঃরবিন আহম্মেদ  গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় হাছিম রায়হান (২) নামের এক শিশু দাফনের একমাস পর কবর থেকে তার মরদেহ উত্তোলন করেছে প্রশাসন। শনিবার (১৩ আগস্ট) উপজেলার ইদিলপুর ইউনিয়নের তাজনগর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে শিশুটির মরদেহ উত্তোলন করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতাখারুল রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় সুত্রে জানা যায়, গত ১১ জুলাই ওই গ্রামের রুবেল সরদারের ছেলে হাছিম রায়হান স্বজনদের সঙ্গে বিয়ের দাওয়াত খেতে গিয়ে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে ১২ জুলাই বাড়ির পাশের একটি কুপে তার মরদেহ দেখে এলাকাবাসী। পরে স্বজনরা লাশটি উদ্ধার করে ওইদিনগত রাত ১২টার পর পারিবারিক করবস্থানে দাফন করে। পরবর্তীতে ওই শিশুর মৃত্যু নিয়ে সন্দেহ হলে তার মা বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মরদেহ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ ও মামলার তদন্তকারী কর্মকর্তা সেরাজুল হক গণমাধ্যম কর্মীদের বলেন, ওই শিশুর মৃত্যু নিয়ে সন্দেহ হলে হত্যা মামলা দায়ের করে মা। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে আমি লাশ উত্তোলনের জন্য আদালতে আবেদন করি। এরই ...