পোস্টগুলি

বিশ্বব্যাংকের দোষ দেব না, কাণ্ড ঘটিয়েছে ঘরের শত্রু বিভীষণ: পদ্মা সেতু প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ছবি
নিউজ ডেস্ক :- বিশ্বব্যাংকের দোষ দেব না, কাণ্ড ঘটিয়েছে  ঘরের শত্রু বিভীষণ: পদ্মা সেতু প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  --------------  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতেই তাঁর সরকার এই চ্যালেঞ্জ গ্রহণ করে বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় তিনি বলেন, ‘আল্লাহর রহমতে আমরা এটা করেছি। বিদেশি সাহায্যে নয় নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু হবে, যেটা আজ করা সম্ভব হয়েছে। ইনশাআল্লাহ, আমরা ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করব।’ গণভবনে বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।  --------------  প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাংককে দোষ দেব না, কারণ ঘরের শত্রু বিভীষণই হয়। আপনারা জানেন যে ড. ইউনুসই এই কান্ডটা ঘটিয়েছিলেন, গ্রামীণ ব্যাংকের এমডি পদটার জন্য। যে পদ তিনি বয়সের কারণে হারিয়েছিলেন। পরে তিনি সরকার ও বাংলাদেশ ব্যাংকের গভর্ণরসহ সকলের বিরুদ্ধে দু’টি মামলা করেও সেখানে পরাজিত হন। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, ব্যাংকের আইন অনুযায়ী তিনি সে ব্যাংকের এমডি থাকতে না পারাতেই প্রতিহিংসা পরায়ণ হয়ে ব্যক্তিগত সম্পর্কের সূত্র ধরে হিলারি ...

এসএমপির উত্তর ও দক্ষিণ বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২২-২০২৩ স্বাক্ষরিত

ছবি
 এসএমপির উত্তর ও দক্ষিণ বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২২-২০২৩ স্বাক্ষরিতঃ অদ্য ০২/০৬/২০২২ খ্রিঃ তারিখ সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উওর) এবং উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর কার্যালয়ে  পুলিশ হেডকোয়ার্টার্স এর নির্দেশনা মোতাবেক বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ( এপিএ) ২০২২-২০২৩  এর খসড়া তৈরির নির্দেশনা রয়েছে। তদপেক্ষিতে থানার অফিসার ইনচার্জগণ সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনারদের  সাথে  বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২২-২০২৩ এর স্বাক্ষর করেন। উপ-পুলিশ কমিশনার (উওর) জনাব মোঃ আজবাহার আলী শেখ পিপিএম এর সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর করেন যথাক্রমে অফিসার ইনচার্জ কোতোয়ালী মডেল থানা জনাব মোঃ আলী মাহমুদ, অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা জনাব খান মোঃ মাঈনুল জাকির, অফিসার ইনচার্জ জালালাবাদ থানা জনাব মোঃ নাজমুল হুদা খান এবং উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাঃ সোহেল রেজা পিপিএম এর সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর করেন যথাক্রমে অফিসার ইনচার্জ শাহপরাণ (রহঃ) থানা জনাব, সৈয়দ হানিছুর রহমান, অফিসার ইনচার্জ দক্ষিণ সুরমা থানা জনাব, কাম...

বাবার চিকিৎসায় যৌনক্ষমতা হারানোর ক্ষোভে বাবা কে হত্যা।

ছবি
লালমনিরহাট জেলা প্রতিনিধি:- লালমনিরহাট কালীগঞ্জ উপজেলায় বাবার কবিরাজি চিকিৎসার কারণে যৌনক্ষমতা হারানোর ক্ষোভ থেকে নিজের পিতাকে খুন করেছিলেন জাহাঙ্গীর আলম। দীর্ঘ চার বছরের তদন্ত শেষে ক্লুলেস এই হত্যা মামলাটির রহস্য উদঘাটন করে খুনিকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট সিআইডি। বৃহস্পতিবার (২ জুন) দুপুরে লালমনিরহাট পুশিশ সুপারের কার্যালয়ে জেলা সিআইডির সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জেলা (সিআইডির) অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. ইসমাইল পিপিএম (বার) জানান, ২০১৮ সালের ৩১ জুলাই কালিগঞ্জ উপজেলার নিথক অচিনতলা এলাকায় গভীর রাতে নিজ শয়নকক্ষে খুন হন গোলাম হোসেন (৪০)। তাকে ঘুমন্ত অবস্থায় গলায়, কাঁধে ও ঘাড়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের বড় ছেলের দায়ের করা মামলায় তদন্তকাজ শুরু করলেও কোন রহস্য খুঁজে পাওয়া যায়না। দীর্ঘ চার বছরে ছয়জন তদন্তকারী কর্মকর্তা ক্লুলেস মামলাটির রহস্য উদঘাটন করতে পারেননি। চলতি বছরের মার্চে মামলার সপ্তম তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেন সিআইডির উপ-পরিদর্শক (এসআই) জায়েদুল ইসলাম জাহিদ। দায়িত্ব নেয়ার পর এই মামলার আসামি নিহত গোলাম হোসেনের দ্বিতীয় ছেলে জাহাঙ্গীর আলমকে গত ১...

আশুলিয়ায় পোশাক শ্রমিকের নাবালিকা মেয়েকে ধর্ষন,প্রধান আসামী র‍্যাবের হাতে গাজিপুর থেকে গ্রেফতার

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :- আশুলিয়া নরসিংহপুরের(নিশ্চিন্তপুর) ধর্ষণ মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গাজীপুর থেকে গ্রেফতার।  ১লা জুন বিষয়টি নিশ্চিত করেছেন ধর্ষন মামলার বাদী মোসাঃ রেখা খাতুন। এসময় পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রধান আসামি মোঃ আশিক  আমার নাবালিকা ১৫ বছরের মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে ফুসলিয়ে গভীরতা  রাতে তার(আসামীর) নিজ বাসায় নিয়ে যায় বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এ সময় মেয়েটির আত্মচিৎকার আশেপাশের লোকজন এসে আশিকের বাসার বাথরুম থেকে মেয়েটিকে উদ্ধার করে, উদ্ধার করার পরে আশিকের পরিবার বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটিকে তাদের  নিজ রুমে হেফাজতে  রাখে পরবর্তীতে আসামীর ভাই রবিন ও তার ভাবি আশিককে পালিয়ে যেতে সহযোগিতা করে  বিষয়টি এজাহার সূত্রে  জানা যায়। এ ঘটনায় ভুক্তভোগী গত ১৫ মে ২০২২ ইং আশুলিয়া থানায়  নারি ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পরই পুলিশ ঘটনাস্থলে আসামীদের গ্রেফতার করতে অভিযান পরিচালনা করে।  পরবর্তীতে র‍্যাবের একটি চৌকস টিম গাজীপুর...

মোংলায় ৯ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা,

ছবি
 আবুরায়হান ইসলাম,মোংলা প্রতিনিধি  মোংলায় অবৈধ ক্লিনিক ও প্যাথলজির বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। এসময় উপজেলার হাসপাতাল সড়কে পাঁচটিসহ মোট নয়টি প্রতিষ্ঠান বন্ধ করা হয়। রবিবার (২৯ মে) সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এই অভিডান চালায়।   অভিযান সুত্রে জানা গেছে, সম্প্রতি সারাদেশে অবৈধ ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়ে তিন দিনের সময় বেঁধে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ওই নির্দেশ অনুযায়ী মোংলায় হাসপাতাল সড়ক এলাকাসহ শহরের বিভিন্ন স্থানে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় হাসপাতাল সড়কে রাতুল ডায়াগনস্টিক সেন্টার, মা ডায়াগনস্টি সেন্টার, সেবা ডায়াগনস্টিক সেন্টার, লিয়ান ডায়াগনস্টিক সেন্টার, রাজিয়া ডায়াগনস্টিক সেন্টার এবং মাদ্রাসা রোডের রাব্বি ডায়াগনষ্টি ও ক্লিনিক সেন্টার, মুনতাহা ডায়গনস্টিক সেন্টার, তালুকদার আব্দুল খালেক সড়কে খাঁন ডায়াগনস্টিক সেন্টার, দিগরাজ এলাকায় খাঁন জাহান ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়। অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর...

কুরিয়ার কর্মি পরিচয়ে ডাকাতির চেষ্টা জনতার হাতে অস্ত্র সহ আটক দুই জন,

ছবি
 নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ায় দিনে-দুপুরে কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান পরিচয় দিয়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এঘটনায় প্রবাসীর স্ত্রী ও ছেলে-মেয়ে আহত হয়ে স্থানীয় একটি হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার (৩১ মে) দুপুরে আশুলিয়ার পলাশবাড়ীর গোচারের টেক এলাকায় কুয়েত প্রবাসি মোসলেম শেখের ‘শিরীন ভিলা’ বাড়িতে তিন তলা কক্ষে এঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে দুই ব্যাক্তিকে উদ্ধার করে। আহতরা হলেন-আশুলিয়ার পলাশবাড়ীর গোচারের টেক এলাকায় কুয়েত প্রবাসি মোসলেমের স্ত্রী শিরিন আক্তার (৩৯), তার ছেলে শাকিল শেখ (২২) ও মেয়ে মুনমুন আক্তার মুন্নি (১৬)। তাৎক্ষণিকভাবে আটক দুইজনের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। ভুক্তভোগী শিরিন ভিলার মালিক শিরিন আক্তার জানান, বেলা ১১ টার দিকে দুইজন ব্যক্তি এসে দরজায় দাড়িয়ে বলে কুয়েত থেকে তাদের জন্য পার্সেল এসেছে। পরে দরজা খুলতেই তার পেটে পিস্তল ধরে মুখ বন্ধ করে ঘরে প্রবেশ করে মেয়ে মুন্নি ও ছেলে শাকিলসহ তাকে মারধর করে ডাকাতরা। এসময় তার মেয়ে বাসা থেকে বের হয়ে গিয়ে আশেপাশের লোকজনকে ডাক দিলে তারা এসে ডাকাতদের...

দেড় বছরের অপহৃত শিশু কে তিন মাস পরে উদ্ধার করা সহ অপহরনকারীদের আটক করেছে র‍্যাব-৪

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :- ঢাকা জেলার আশুলিয়ায় চাঞ্চল্যকর দেড় বছরের শিশু অপহরণের ৩ মাস পরে অপহরণকারীসহ গাজীপুর হতে শিশুটিকে উদ্ধার করেছে র‌্যাব-৪। গত ৩১ মার্চ ২০২২ ইং তারিখ বৃহস্পতিবার আনুমানিক সকাল ১০.০০ ঘটিকার সময় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন শিমুলিয়ার টেঙ্গুরী এলাকা থেকে দেড় বছরের শিশু আঁখি’কে এক অজ্ঞাত পরিচয়ে যুবক অপহরণ করে। শিশুটি টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার পাইক্কা গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে। সাদ্দাম হোসেন পেশায় রাজমিস্ত্রি ও তাঁর স্ত্রী মিরা আক্তার পোশাক শ্রমিক। তাঁরা আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের টেঙ্গুরী এলাকায় জনৈক আলী হোসেনের বাড়িতে ভাড়া থাকেন। এজাহারমতে অপহরণকারী অজ্ঞাত সেই যুবক ঘটনার কয়েকদিন আগে আলী হোসেনের বাড়িতে বাসা ভাড়া নিতে আসে। তখন বাড়ির ম্যানেজার নেই বলে সে কথাবার্তা বলে চলে যায়। অপহরণকারী পুনরায় ঘটনার দিন বাসা ভাড়া নিতে আসে। সেসময় গেটের বাইরে খোলা যায়গায় মিরা ও সাদ্দাম দম্পতির সন্তান আঁখি এবং মিরাজ খেলাধুলা করছিল। অপহরণকারী কথাবার্তার একপর্যায়ে ভুক্তভোগী আঁখির ভাই মিরাজ (৫)’কে কিছু টাকা দিয়ে কৌশলে দোকানে চকোলেট কেনার জন্য পাঠায়। সেই ফাকে অজ্ঞাতনামা যুবক দোকানের আড়ালে থাকা...

সায়বিন তেলে গোসল করলো কুমিল্লার মানুষ

ছবি
 কুমিল্লায় দুর্ঘটনায় সয়াবিন তেল হরিলুট, সয়াবিন তেলে গোসল! কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তেলবাহী কাভার্ডভ্যানের পেছনের অংশ দুর্ঘটনায় ফেটে তেল পড়ার ঘটনা ঘটেছে। এতে সংগ্রহে চলছে প্রতিযোগিতা কাড়াকাড়ি, হরিলুট!  আবার কেউ কেউ সয়াবিন তেলে গোসল হতেও দেখা গেছে। ঘটনাটি ঘটেছেড রবিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার কুরছাপ এলাকায়।  স্থানীয়রা জানান, মহাসড়কের চান্দিনার অংশে এলে কাভার্ডভ্যান থেকে তেল পড়তে থাকে। প্রায় ৫-৬ কিলোমিটার সামনে এলাকায় গিয়ে চালক জানতে পারে গাড়ির ধাক্কায় কাভার্ডভ্যানের পেছনের অংশ ফেটে সাড়া গাড়ি বেয়েই পড়ছে তেল। খবর পেয়ে তেল লুটে নেয় শাতাধিক স্থানীয় নারী ও পুরুষ। অনেকেই নিজেদের মানসম্মান, লোক লজ্জার ভয়, বিসর্জন দিয়ে  মহাসড়ক থেকে মুছে বালতি, বোতল, হাঁড়ি পাতিল নিয়ে রাত নয়টা পর্যন্ত  তেল সংগ্রহ করতে দেখা গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মাসুদ আলম চৌধুরী জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি মহাসড়কের পাশে সরিয়ে রাখা হয়েছে। বিকল্প ব্যবস্থায় তেল সংগ্রহের ব্যবস্থা করা হয়...

৩৫ বছর ধরে পলাতক আসামি কে গ্রেফতার করেছে র‍্যাব-৪

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :- ৩৫ বছর ধরে পলাতক দস্যুতা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী আবদুল মজিদকে মানিকগঞ্জের শিবালয় হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪।   র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।  গত ১৯৮৫ সালে ০৩ জন আসামী মানিকগঞ্জ জেলার সদর থানাধীন ছকাই এলাকায় নদীর চরে নির্জন স্থানে দস্যুতার মাধ্যমে একজন কাপড় ব্যবসায়ীর কাছে থাকা কাপড় ও নগদ অর্থ ছিনিয়ে নেয় যার প্রেক্ষিতে উক্ত ব্যবসায়ী বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি দস্যুতা মামলা দায়ের করেন। মামলা রুজুর কয়েকদিনের মধ্যেই আসামি আব্দুল মজিদ পুলিশের হাতে আটক হয়। সে ০৩ মাস ১৬ দিন কারাভোগের পর জামিনে বের হয়ে পলাতক হয় এবং সে আর কখনো বিজ্ঞ আদালতে হাজিরা না দ...

ঝিনাইদহে বিএনপির সম্মেলন থেকে ১৬ জন পকেটমার আটক।

ছবি
 ঝিনাইদহে বিএনপির সম্মেলন থেকে ১৬ জন পকেটমার আটক। ঝিনাইদহে বিএনপির সম্মেলন থেকে পকেট মেরে শম্ভু মেলায় যাওয়ার সময় ১৬ জন পকেটমারকে আটক করেছে ডিবি পুলিশ১০ টি চোরাই মোবাইল ফোন ৬১ হাজার ৪ শ’ টাকা উদ্ধারসহ  ২ টি মাইক্রোবাস জব্দ ঝিনাইদহে ১৬ জন পকেটমারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ঝিনাইদহ শহরের জজকোর্টের সামনে থেকে ২টি মাইক্রোবাস থেকে তাদেরকে আটক করা হয়। সেসময় তাদের কাছ থেকে ১০ টি চোরাই মোবাইল ফোন ৬১ হাজার ৪ শ’ টাকা উদ্ধারসহ মাইক্রোবাস ২টিও জব্দ করা হয়। আটককৃতরা শনিবার ডাকাবাংলা আব্দুর রউফ ডিগ্রী কলেজ মাঠে বিএনরি সম্মেলন থেকে লোকজনের পকেট মেরে মাদারীপুর শম্ভু মেলার উদ্দেশ্যে যাচ্ছিল। মআজ সকালে প্রেস ব্রিফিংএ এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলো- খুলনা সদরের হাফেজ উদ্দীনের ছেলে বাদল হাওলাদার (৫০), লাল মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন (৪০), চাঁন্দু সরদারের ছেলে ইসমাইল সরদার (৫০), রুপসা থানার জজ আলী শেখের ছেলে ইসহাক শেখ (৫০), মজিদ গাজীর ছেলে মনির গাজী (৪৪), ফুলতলার আব্দুল গফুর মোল্লার ছেলে ওমর ফারুক মোল্লা (২৫), বটিয়াঘাটার আব্দুর রহমানের ছেলে বিল্লাল হোসেন (৩২), নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলার দুলাল চ...

পরকীয়া প্রেমিকের সাথে গৃহবধূ উধাও

ছবি
 প্রেমিকের সাথে গৃহবধূ উধাও সীতাকুণ্ডে পরকীয়ার টানে স্বামীর সাথে কোন প্রকার বিবাহ বিচ্ছেদ না করেই একই এলাকার কুদ্দুস আলী বাড়ির মো. তাহেরের পুত্র সাজিদ (২০) নামে এক যুবকের সাথে পালিয়ে গেছে এক গৃহবধূ। এ সময় স্বামীর ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও কাপড় চোপড় নিয়ে যায় সে। এ অভিযোগ এনে স্বামী বাদী হয়ে সীতাকুণ্ড থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত ৮টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাদামবিবিরহাটস্থ জাহানাবাদ গ্রামে। জানা যায়, ওই গ্রামের কামাল উদ্দিনের ছেলে ইমাম হোসেন রানার সাথে দেড় বছর আগে প্রেমের সম্পর্কে বিয়ে হয় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়াস্থ মোহাম্মদ ইসহাকের মেয়ের। কয়েকমাস আগে থেকে রানার প্রতিবেশী সাজিদের সাথে ঐ মহিলার পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। ইমাম হোসেন রানা বলেন, সাজিদ আমার প্রতিবেশী, তার সাথে ফেসবুকে পরিচয় হয় আমার স্ত্রীর।  আমি চাকরিতে চলে গেলে তারা মোবাইলে যোগাযোগ করতো।  ঘটনার দিন রাতে আমার ঘরে কেউ না থাকার সুযোগে সাজিদ মোটরসাইকেল নিয়ে আমার ঘরের সামনে এসে আমার স্ত্রীকে নিয়ে পালিয়ে যায়। রাতে চাকরি থেকে আমি ঘরে গিয়ে দেখি আলমারী ...

সড়ক দুর্ঘটনায় পা হারানো শিশু জান্নাতের পাশে পুনাক সভানেত্রী

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ:- সড়ক দুর্ঘটনায় পা হারানো শিশু জান্নাতের পাশে পুনাক সভানেত্রী এখন স্কুলে থাকার কথা তার। বন্ধুদের সাথে খেলাধুলা করা, হৈচৈ আর ঘুরে বেড়ানোর সময়। এসবের কিছুই করতে পারছে না সে। শুয়ে আছে হাসপাতালের বেডে। এভাবেই দিন কাটছে ছোট্ট জান্নাতের। আকুতিভরা কন্ঠে আট বছর বয়সী জান্নাত মা-বাবার কাছে জানতে চায়, কবে নিজের পায়ে ভর করে দাঁড়াতে পারবে, স্বাধীনভাবে হাঁটতে পারবে, ছোটাছুটি করতে পারবে। যেভাবেই হোক কৃত্রিম পা হলেও নিজের পায়ে হাঁটতে চায় জান্নাত।  চার বছর আগে সিএনজিতে বাড়ি ফেরার পথে পুরো পরিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার মুখোমুখি হয়েছে বলে জানান সিলেটের জৈয়ন্তা থানার চিকনাগুল গ্রামের অধিবাসী জান্নাতের দিনমজুর পিতা কয়েস আহমেদ। ট্রাকের ধাক্কায় তাদেরকে বহনকারী সিএনজি অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। মুহূর্তেই ছোট্ট জান্নাতের ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে যায়। তখন থেকেই জান্নাতকে ক্র্যাচে ভর করে চলতে হয়, মাদ্রাসায় যেতে হয়।  মিডিয়ায় প্রকাশিত নিজের পায়ে হাটতে জান্নাতের আবেগজড়ানো মিনতি বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান ...

সাভারে ৪২ হাজার টাকা রাস্তায় কুড়িঁয়ে পেয়ে ফিরিয়ে দিলেন ৭১ টিভির সাংবাদিক আশরাফ সিজেল

ছবি
নাজমুল হক ইমু :-সাভারে ৪২ হাজার টাকা রাস্তায় কুড়িঁয়ে পেয়ে ফিরিয়ে দিলেন ৭১ টিভির সাংবাদিক আশরাফ সিজেল। সাভারের সড়কে পড়ে থাকা ৪২ হাজার টাকা মালিক রিকশাচালক আরজু মিয়ার হাতে তুলে দিয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভির ঢাকা জেলা প্রতিনিধি (সাভার) আশরাফ সিজেল। এতে করে প্রশংসায় ভাসছেন ওই সাংবাদিক।  ২৬ মে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে রিকশাচালক আরজু মিয়ার হাতে তুলে দেন তিনি সেই কুড়িঁয়ে পাওয়া ৪২ হাজার টাকা। দুপুর ২টার দিকে সাভার রেডিও কলোনি ভাটপাড়া জামসিং মোড় এলাকায় ওই ৪২ হাজার টাকা কুড়িয়ে পান তিনি।  ৭১ টিভির সাংবাদিক আশরাফ সিজেল বলেন, এই টাকা সাভার রেডিও কলোনি ভাটপাড়া জামসিং মোড় এলাকায় ২৬ মে বৃহস্পতিবার দুপুরে আমি কুড়িয়ে পেয়েছিলাম। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়ে টাকার ছবিসহ পোস্ট করলে রিকশাচালক জানতে পারেন। তিনি উপযুক্ত প্রমাণ দিলে আরজু মিয়া ও তার স্ত্রীর হাতে টাকাটা তুলে দিই। সঠিক মালিকের হাতে টাকাটা তুলে দিতে পেরে ভালো লাগছে।  রিকশাচালক আরজু বলেন, নতুন অটো কিনতে অনেক কষ্ট করে ৪২ হাজার টাকা জোগাড় করেছিলাম। কিন্তু ওই টাকাটা অসাবধানতাবশত হারিয়ে ফেলি।...

প্রত্যাবাসনের অনিশ্চয়তায় রোহিঙ্গারা অপরাধমূলক কর্মকান্ডে জড়িত হচ্ছে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ছবি
নিউজ ডেস্ক :- প্রত্যাবাসনের অনিশ্চয়তায় রোহিঙ্গারা অপরাধমূলক কর্মকান্ডে জড়িত হচ্ছে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রত্যাবাসনের দীর্ঘস্থায়ী অনিশ্চয়তায় রোহিঙ্গারা অপরাধমূলক কর্মকান্ডে জড়িত হচ্ছে। তিনি বলেন, ‘রোহিঙ্গারা তাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘ অনিশ্চয়তার কারণে হতাশ হয়ে পড়ছে, যার একটি সম্ভাব্য ঝুঁকি রয়েছে। কারণ, এটি তাদের অনেককে অপরাধমূলক কর্মকা-ে জড়িত হতে প্ররোচিত করছে।’ জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্র্যান্ডি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে শেখ হাসিনা এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। শেখ হাসিনা ইউএনএইচসিআর’কে বলেন, বাংলাদেশ সরকার রাখাইন রাজ্যে যা পাওয়া যায় তার সাথে সামঞ্জস্য রেখে মিয়ানমারের পাঠ্যক্রম ও ভাষার পাশাপাশি দক্ষতা উন্নয়ন কার্যক্রম অনুসরণ করে অনানুষ্ঠানিক শিক্ষার সুবিধা দিচ্ছে। তিনি বলেন, ১১ লাখের বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক বাংলাদেশে আশ্রয় নেয়ার কারণে গভীর বনভূমি কক্সবাজারের উখিয়ার পরিবেশ নষ্ট হয়েছে। প্রধানমন...

চট্টগ্রামে সাগরে ডাকাতির সময় অস্ত্র সহ ৫ জন কে গ্রেফতার করেছে র‍্যাব-৭

ছবি
নিউজ ডেস্ক :- কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে মেঘনা গ্রুপের লাইটার জাহাজ এম ভি মার্কেন্টাইলে ডাকাতির ঘটনায় ৫ জন জলদস্যুকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান  নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ^াস অর্জন করতে সক্ষম হয়েছে।  এরই ধারাবাহিকতায়, র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ৫/৬ জন ডাকাত কক্সবাজার জেলার কুতুবদিয়া থানাধীন শিকদারপাড়ায় মোঃ হোসেন আলী এর চৌচালা বসতঘরের ভিতরে ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংব...

হানিফ সংকেত সুস্থ আছেন। নিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন

ছবি
নিউজ ডেস্ক :- হানিফ সংকেত সুস্থ আছেন। নিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।  হঠাৎ তার কাছের মানুষদের কাছ থেকে নিজের মৃত্যু সংবাদ শুনে বিরক্ত ও বিব্রত তিনি । কে বা কারা টিকটকের একটা ভিডিও কাস্টমাইজ করে তার মৃত্যুর খবর বানিয়েছে ! তাকে অচিরেই আইনের আওতায় আনার ব্যবস্থা চলছে ..  এরই ভেতরে - সাইবার ক্রাইমে বিষয়টা সংকেত দা জানিয়েছেন । তারা ব্যবস্থাও নিচ্ছেন। আর গণমাধ্যম সহ সকল ফেসবুক ইউজারকে বলতে চাই এটুকুই - কারও মৃত্যু সংবাদে আপনার শোক জানাতে একটু সময় নিন। যাচাই বাছাই করুন। এটা কোনো প্রতিযোগিতা নয় ! কারন এসব প্রপাকান্ডে ঐ ব্যক্তির আত্মীয় স্বজনরা উদ্বিগ্ন হয়ে যায়। হঠাৎ এসব খবরে কোনো দূর্ঘটনাও হতে পারে। সেই ক্ষতি আপনারা কল্পনাও করতে পারেন না ! এর আগে এই গনমাধ্যম নায়ক রাজ রাজ্জাকের মৃত্যুর আগেই ১১ বার মেরে ফেলেছিল । এটিএম শামসুজ্জামানকে ১৬ বার মেরে ফেলেছে ভুয়া খবর দিয়ে ॥ এসব বিকৃত চর্চা বন্ধ হওয়া উচিত । আল্লাহ সবাইকে  সুস্থ বিবেচনা  শুভবোধ - বুদ্ধি দিক ।

ঢাকার আশুলিয়ায় স্বাধীন ই-কমার্সের এম, ডি প্রতারক ইলিয়াস সহ এক সহকারী আটক

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :আশুলিয়ায় স্বাধীন ই-কর্মাসে ব্যবসায় বিনিয়োগের নামে প্রতারণা করে গার্মেন্টস শ্রমিকদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিয়েছে দেড় থেকে দুই কোটি টাকা। এ ঘটনায় স্বাধীন ই-কমার্সের এম, ডি সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী একজন বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। মঙ্গলবার (২৪ মে) রাত ৯ টার তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার এস আই সুব্রত রায়। ইলিয়াস গার্মেন্টস শ্রমিকদের থেকে কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায়। ভোক্তভোগী গ্রাহকদের সাথে সে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে গা ঢাকা দেয়।প্রতারকদের খোঁজে পাওয়া যাচ্ছিলো না তাই স্বাধীন ই-কমার্সের ভোক্তভোগী জনি সহ তারা ১০ থেকে ১৫ জন গ্রাহক তার সাথে কৌশলে দেখা করতে চায়। এসময় প্রতারক ইলিয়াস বান্দু ডিজাইন গার্মেন্টসের সামনে আসে দেখা করার জন্য, সেখানে আসলে ভুক্তভোগী গ্রাহক সাজু কৌশলে জাতীয় সেবা ৯৯৯ ফোন দেয় তৎক্ষণাৎ পুলিশ এসে ই-কমার্সের এম, ডি প্রতারক ইলিয়াস কে একজন সহযোগী সহ গ্রেফতার করে আশুলিয়া থানায় নিয়ে যায়। গতকাল প্রতারক চক্রটির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের...

আশুলিয়ার বাইপাইলে অবৈধ সেক্সচুয়াল ঔষধ কারখানায় অভিযান

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :- আশুলিয়ার বাইপাইলে অবৈধ সেক্সচুয়াল ঔষধ কারখানায় অভিযান। ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধ ক্ষতিকর সেক্সচুয়াল ঔষধ কারখানায়  অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ মে) শিল্পাঞ্চল আশুলিয়ার বাইপাইলে বেলা ১১ টা থেকে টানা তিন ঘন্টা অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) আশুলিয়া ও নির্বাহী মাজিস্ট্রেট  মোঃ আনোয়ার হোসেন। আশুলিয়ার বাইপাইলে হাজী মোতালেব মিয়ার বাসার নিচতলায় তলায় এই অবৈধ সেক্সচুয়াল ঔষধের গোডাউন আছে বলে জানতে পেরে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) আশুলিয়া ও নির্বাহী মাজিস্ট্রেট।   অভিযান পরিচালনা কালে একই বিল্ডিং এর ৩য় তলায় তল্লাশি করে সেক্সচুয়াল ঔষধ তৈরির সরঞ্জামসহ কারখানার সন্ধান পাওয়া যায়।এসময় অবৈধ সেক্সচুয়াল ঔষধ ওয়ান ফ্রুট সিরাপসহ  অবৈধ যৌন উত্তেজনার ঔষধ  তৈরীর বিভিন্ন কাচামালসহ ৫০ কার্টুন সিরাপ উদ্ধার করা হয়েছে।  এসময় সাফিয়া ফুড এন্ড বেভারেজ এর এরিয়া ম্যনেজার মোহাম্মদ আলী সীমান্তকে না পেলেও আশুলিয়ার ডিপোর মালিক যশোরের কেশবপুর থানার মঙ্গলকোট এলাকার মৃত লোকমান হাকিম এর ছেলে  আব্দুর রশিদ (৪৪) কে ত...

চাঞ্চল্যকর ও আলোচিত ধর্ষণ ও মানবপাচার মামলার মূল হোতা কে গ্রেফতার করেছে র‍্যাব-৯(সিলেট)

ছবি
সিলেট প্রতিনিধি- চাঞ্চল্যকর ও আলোচিত ধর্ষণ ও মানবপাচার মামলার মূল হোতা সোহেল মিয়া (২৭) কে মৌলভীবাজার জেলার সদর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে শায়েস্তাগঞ্জ ক্যাম্প (র‌্যাব-৯, সিলেট) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে ধর্ষণ, মানবপাচার, হত্যা মামলা,  সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নরহত্যাসহ  যেকোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকের মাধ্যমে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বেতাপুর গ্রামের কিবরিয়া মিয়ার ছেলে সোহেল মিয়ার (২৭) সঙ্গে তিন বছর আগে পরিচয় হয় পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ডেমরা গ্রামের রুকশিপাড়া এলাকার এক তুরুণী (২২)। পরিচয়ের সুবাদে ভালোবাসার গভীর সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিক যুবক ভালোবাসার দুর্বলতার সুযোগে সাতক্ষীরা জেলার সীমান্ত দিয়ে অ...

শরণখোলায় ওসির পরিচয় দিয়ে সাংবাদিককে হুমকি,,,,,

ছবি
মোঃ মোশাররফ হোসেন মনির  স্টাফ রিপোর্টার বাগেরহাটের শরনখোলা থানার ওসি মোঃ ইকরাম হোসেনের পরিচয় দিয়ে সাংবাদিককে হুমকি দিয়েছে শামিম হাসান সুজন নামের এক প্রতারক।  সোমবার (২৩ মে) সন্ধ্যায় মোবাইল ফোনে দৈনিক দখিনের ক্রাইম পত্রিকার শরণখোলা প্রতিনিধি মোঃ সাব্বির হোসেনকে হুমকি দেয় ওই প্রতারক। এ ব্যপারে শরনখোলা থানায় অভিযোগ করেছেন ওই প্রতিনিধি।  মোঃ সাব্বির হোসেন জানান, তিনি তার ফেইসবুক আইডিতে একটি ব্যক্তিগত পোষ্ট দেন। এরপর সুজন মোবাইল ফোনে নিজেকে শরণখোলা থানার ওসি মোঃ ইকরাম হোসেন পরিচয় দিয়ে হুমকি দেন। ফোনে তাকে থানায় এনে শায়েস্তা করাসহ হাজত খাটানোর হুমকি এবং ওই পোষ্ট ডিলিট করে তার সাথে দেখা করার নির্দেশ দেয়। পরদিন সকালে তিনি বিষয়টি প্রতারনা বুঝতে পেরে শরনখোলা থানায় গিয়ে ওসি মোঃ ইকরাম হোসেনের কাছে অভিযোগ দেন। শরনখোলা থানার ওসি মোঃ ইকরাম হোসেন বলেন, তিনি ওই প্রতারককে থানায় এনে জিজ্ঞাসাবাদ করেছেন। এছাড়া সবাইকে এব্যাপারে সচেতন হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

রাজশাহীতে পরকীয়ার সময় প্রেমিকসহ স্ত্রীকে ধরে পুলিশে দিলেন স্বামী

ছবি
  রাজশাহীতে হোটেল নাইসে পরকীয়ার সময় প্রেমিকসহ স্ত্রীকে ধরে পুলিশে দিলেন স্বামী রাজশাহীতে পরকীয়ার সময় প্রেমিকাসহ স্ত্রীকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে স্বামী। মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরীর সাহেববাজার এলাকার হোটেল নাইস ইন্টারন্যাশল হোটেল থেকে তাদের আটক করা হয়। পরে তাদের বোয়ালিয়া মডেল থানায় নিয়ে যাওয়া হয়। বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম জানান, পরকীয়া করার সময় স্বামীর হাতে ধরা পড়েছেন এক তরুণী। এসময় তার প্রেমিককেও আটক করা হয়। তাদের দুইজনকে থানায় আনা হয়েছে। তাদের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। তাদের সঙ্গে কথা বলে পরবর্তি সিদ্ধান্ত নেয়া হবে।

র‍্যাব অ্যাওয়ার্ড ২০২১ জঙ্গি দমনে প্রথম স্থানের পুরস্কার গ্রহন করেন র‍্যাব-৪ এর অধিনায়ক মোয়াজ্জেম হোসেন

ছবি
 র‍্যাব অ্যাওয়ার্ড ২০২১ জঙ্গি দমনে প্রথম স্থানের পুরস্কার গ্রহন করেন র‍্যাব-৪ এর অধিনায়ক মোয়াজ্জেম হোসেন। গতকাল ২৩ মে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত র‍্যাব অ্যাওয়ার্ড ২০২১ অনুষ্ঠানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান এমপি এবং সম্মানিত ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ ড: বেনজীর আহমেদ স্যারের নিকট থেকে সকল র‍্যাব ব্যাটালিয়ন এর মধ্যে জঙ্গি দমনে প্রথম স্থান এবং সামগ্রিক পারফরম্যান্স বিবেচনায় সকল ব্যাটালিয়ন এর মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করায় সম্মানজনক ট্রফি গ্রহণ করেন র‍্যাব-৪ এর অধিনায়ক। এছাড়াও র‍্যাব -৪ ক্লুলেস মামলা ডিটেকশন এবং আসামি গ্রেফতার প্রথম স্থান অধিকার করায় মাননীয় আইনমন্ত্রী অ্যডভোকেট আনিসুল হক স্যারের নিকট হতে ট্রফি গ্রহন করেন।

আশুলিয়ায় ভূল অপারেশনে রোগী মৃত্যু শয্যায়

ছবি
নিজস্ব প্রতিবেদকঃ সাভারের আশুলিয়ায় ভুল অপারেশন করায় রহিমা বেগম নামক (৬০) নামক এক বৃদ্ধ নারী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী স্বামী রেজাউল ইসলাম বিচারের দাবী করে আশুলিয়ার জামগড়া ৬তলা এলাকায় অবস্থিত দি ল্যাব এইড হাসপাতালে অবস্থান নেন। এ বিষয়ে ভুক্তভোগীর স্বামী রেজাউল ইসলাম জানান, গত ২৮ এপ্রিল আমার স্ত্রীকে অপারেশন করার জন্য দি ল্যাব এইড হাসপাতালে ভর্তি করি, ওই দিনই আমার স্ত্রীকে অপারেশন করা হয়। কিন্তু অপারেশন করার পর থেকেই আমার স্ত্রীর অবস্থা অবনতির দিকে যেতে থাকে। তাদেরকে জানানো হলে তারা কোন ব্যবস্থায় নেইনি এমনকি তারা বলেওনি যে ভূল অপারেশন করা হয়েছে। আমার স্ত্রীর অবস্থা বেশি খারাপের দিকে গেলে আমি তাকে নিয়ে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতাল পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাই পরে তারা দীর্ঘ ১৮ দিন পরে পরীক্ষার মাধ্যমে জানতে পারে আমার স্ত্রীর প্রসাবের নাল কেটে অন্য জায়গায় জয়েন করে দিয়েছে পরবর্তীতে দ্রুত পুনরায় অপারেশন করা হয়েছে। আমার স্ত্রীর অবস্থা এখনো আশঙ্কা মুক্ত হয়নি। আমি এর দ্রুত বিচার চাই। এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করবো এই ভ...

ধামরাই থেকে ০২ জন ভিকটিম উদ্ধারপৃর্বক ০৪ জন চাঁদাবাজ গ্রেফতার করেছে র‍্যাব-৪

ছবি
 ঢাকা জেলার ধামরাই এলাকায় অভিযান পরিচালনা করে ০২ জন ভিকটিম উদ্ধারপৃর্বক ০৪ জন চাঁদাবাজ গ্রেফতার করেছে র‌্যাব-৪। এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃঙ্খলা রক্ষার কাজ করে আসছে। সাম্প্রতিককালে ঢাকা জেলাসহ নিকটবর্তী এলাকার বিভিন্ন স্থানে যানবাহনে ছিনতাই ও ডাকাতির ঘটনা সংক্রান্তে কয়েকটি অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি বিশেষ গোয়েন্দা দল ছায়া তদন্তে নামে। তদন্তে চাঞ্চল্যকর কিছু তথ্য বের হয়ে আসে যাতে দেখা যায় যে, এসব এলাকার বিভিন্ন পয়েন্টে কিছু সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র অবস্থান নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে দেশের বিভিন্ন অঞ্চল হতে আসা সাধারণ মানুষের নিকট হতে ছিনতাইয়ের মাধ্যমে টাকা-পয়সা, মোবাইল সেট, ল্যাপটপসহ সংগে থাকা দামি মালামাল ছিনতাই করে নিচ্ছে। মূলত তারা একটি সংঘবদ্ধ দলে কাজ করে। বিভিন্ন বাস/ট্রাক কাউন্টার/সড়কে এ গ্রুপের এজেন্ট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এ সংঘবদ্ধ চাঁদাবাজ দেরকে আইনের আওতায় আনয়নের লক্ষ্যে র‌্যাব-৪ এর গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। ২৪/০৫/২০২২ তা...

সিরাজগঞ্জে র‍্যাব-১২ এর পৃথক দুই অভিযানে গাঁজা ও ফেনসিডিল সহ গ্রেফতার ০৪ মাদক ব্যবসায়ী

ছবি
 সিরাজগঞ্জ প্রতিনিধি:- র‌্যাব-১২ এর পৃথক দুই অভিযানে গাঁজা ও ফেনসিডিল সহ গ্রেফতার ০৪ মাদক ব্যবসায়ী  র‍্যাব-১২ এর নিকট তথ্য আসে, মাদকের একটি চালান লেনদেন হতে চলেছে সিরাজগঞ্জের সলঙ্গা  এলাকায়। উক্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  মাদক উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করেন র‍্যাব-১২, সিরাজগঞ্জ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল।  মঙ্গলবার (২৪ মে,২০২২) দিবাগত রাত ১২:৩০ ঘটিকার দিকে পরিচালিত এ অভিযানে গ্রেফতার করা হয় এক মাদক কারবারিকে। এ অভিযানে তার কাছ থেকে উদ্ধার করা হয় *১৮ কেজি ৮৫০ গ্রাম গাঁজা অন্যদিকে, মঙ্গলবার (২৪ মে,২০২২) দিবাগত রাত ০১:৩০ ঘটিকার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় আরেকটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন র‌্যাব-১২, সিরাজগঞ্জ স্পেশাল  কোম্পানির অন্য আর একটি চৌকস অাভিযানিক দল। গ্রেফতার করা হয় তিন মাদক কারবারিকে। এ অভিযানে তাদের কাছ থেকে  উদ্ধার করা হয় *২৯৬ বোতল ফেনসিডিল*

আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের প্রধান উপদেষ্টা মন্ঞ্জুরুল ইসলাম রাজিব ভাই কে ফুলের শুভেচ্ছা

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ: ঢাকার সাভার উপজেলায় “আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের প্রধান উপদেষ্টা সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ মঞ্জুরুল আলম রাজিবকে” ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ। রবিবার (২২ মে ২০২২ইং) দুপুর ১টায় সাভার উপজেলা পরিষদের অফিসে “আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) এর নেতৃত্বে সংগঠনটির সদস্যগণ উপস্থিত হয়ে আওয়ামী লীগের ত্যাগী নেতা সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং “আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের প্রধান উপদেষ্টা জনাব মোঃ মঞ্জুরুল আলম রাজিবকে” ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।  এসময় উপস্থিত ছিলেন আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উপদেষ্টা ও আওয়ামী লীগের সিনিয়র নেতা হাজী মোঃ জমত আলী দেওয়ান, আরও উপস্থিত ছিলেন, আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কহিরুল ইসলাম (খাইরুল) যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল হক ইমু। সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ আহমেদ চিশতি, সহ-সভাপতি হাজী মোঃ কলিম উদ্দিন প্...

আসামি গ্রেফতারকালে কবজি বিচ্ছিন্ন হওয়া পুলিশ সদস্যের শয্যাপাশে আইজিপি

ছবি
নিউজ ডেস্ক ঃ- আসামি গ্রেফতারকালে কবজি বিচ্ছিন্ন হওয়া পুলিশ সদস্যের শয্যাপাশে আইজিপি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) বলেছেন, পুলিশ দেশ ও জনগণকে নিরাপদ রাখতে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে থাকে। দায়িত্ব পালনকালে সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়।  প্রতি বছর দায়িত্ব পালনকালে এ ধরনের দুর্ঘটনায় আমরা অনেক সহকর্মীকে হারাই। আইজিপি আজ (২৩ মে) বিকালে রাজধানীর আল মানার হাসপাতালে আসামি গ্রেফতারকালে হাতের কবজি বিচ্ছিন্ন হওয়া কনস্টেবল মোঃ জনি খানকে দেখতে যান। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।  আইজিপি বলেন, অপরাধীর বিরুদ্ধে অভিযান পরিচালনাকালে আমাদের এক সহকর্মীর বিচ্ছিন্ন হওয়া হাতের কবজি দীর্ঘ প্রায় নয় ঘণ্টা অপারেশনের পর ডাক্তাররা সফলভাবে প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছেন।  তিনি এ ধরনের জটিল অপারেশন পরিচালনাকারী চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, হাসপাতাল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।  পুলিশ প্রধান আহত কনস্টেবলের শয্যাপাশে অবস্থান করে তার চিকিৎসার খোঁজখবর ...

বঙ্গবন্ধু পরিবারের নাম ভাঙিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন তারা

ছবি
 বঙ্গবন্ধু পরিবারের নাম ভাঙিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন তারা বঙ্গবন্ধু পরিবারের সদস্যসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম-পরিচয় ব্যবহার করে সরকারি বিভিন্ন উন্নয়ন ও নির্মাণ প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ঠিকাদারি ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে একটি প্রতারক চক্র। র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে প্রতারণা কার্যক্রম চালিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রটি বর্তমানে তিতাস নদী ড্রেজিং, আড়িয়াল খাঁ নদী ড্রেজিং ও নদীর তীর রক্ষা বাধ প্রকল্প, ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশনের ড্রেনের সংস্কার কাজ, রাজধানীর বিভিন্ন সরকারি অফিস কনস্ট্রাকশনের কাজ ও বিশ্ববিদ্যালয়ের কনস্ট্রাকশনের কাজসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার নামে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে প্রতারণার পরিকল্পনা করছিল। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর পল্টন এলাকা থেকে প্রতারক চক্রের মূলহোতা মনসুর আহমেদ (৩৩), মো. মহসিন চৌধুরীকে (৫৫) গ্রেফতার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও র‌্যাব-৩। অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় প্রতারণ...

দশম শ্রেনীর ছাত্রী বয়স ১৪ তার প্রেমের বয়স চার বছর

ছবি
 দশম শ্রেণির ছাত্রী। বয়স ১৪। পুঁচকে এই মেয়েরই নাকি চার বছরের এফেয়ার! সে এই এফেয়ার আর রাখতে চায় না। ব্রেক আপ চায় তার বয়ফ্রেন্ডের কাছে। কিন্তু বয়ফ্রেন্ড তাকে ছাড়বে না। তাই বয়ফ্রেন্ডকে শিক্ষা দিতে সহযোগিতা চায় বান্ধবীদের কাছে। বান্ধবীরাও তারই পথের সারথী।বান্ধবীকে উদ্ধার করতে তারা সাহায্য চায় তাদের বয়ফ্রেন্ডের কাছে! এভাবে বান্ধবী, বান্ধবীর বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ড, ফ্রেন্ডের ফ্রেন্ড করতে করতে জড়ো হয়ে যায় ১৫ থেকে ২০ জন! গার্লফ্রেন্ডের সামনে হিরোইজম দেখানোর এমন সুযোগ কি আর হাতছাড়া করা যায়! তাই অনেকটা ফিল্মি স্টাইলে কেউ সেই ছেলের মোবাইল ছিনিয়ে নেয়। কেউ ধাক্কা দিয়ে ঝগড়া বাধিয়ে দেয়। বাকিরা মারধর শুরু করে। মারধর বলতে গণপিটুনি।এসময় সেই পিটুনীতে যোগ দেয় আশেপাশের আরও অনেকেই। এ সময় গোলযোগ দেখে পুলিশ ঘটনাস্থল থেকে ছেলেটিকে উদ্ধার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আটক করা হয় দশ জনকে।আশ্চর্যের বিষয় হচ্ছে এরা সবাই দশম শ্রেণির শিক্ষার্থী। সবাই খাস্তগীর, কলেজিয়েট, মুসলিম হাইস্কুলের মতো স্কুলের শিক্ষার্থী। প্রায় সবাইই পঞ্চম ও অষ্টম শ্রেণিতে জিপিএ ৫ প্রাপ্ত।এত বড় এক...

কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি খাওয়ানোর অভিযোগে আটক ১

ছবি
আশুলিয়া প্রতিনিধি(রবিউল ইসলাম) - কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি খাওয়ানোর অভিযোগে আটক ১ ঢাকা জেলা সাভারের শিল্পনগরী আশুলিয়ায় একটি বিরিয়ানির হাউজে কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে খাওয়ানোর অভিযোগে হোটেল মালিক রাজীব (২২) কে আটক করেছে পুলিশ। রবিবার (১৫ মে) রাত ১২ টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকার ‘আল্লাহর দান বিরিয়ানি হাউজ-৫’ থেকে তাকে আটক করেছেন পুলিশ। আটক রাজীব বরিশাল জেলার মুলাদি থানার নুনচর গ্রামে চুন্নু হাওলাদারের ছেলে। আটক রাজিব বলেন, ”আল্লাহর দান বিরিয়ানি হাউজ ৫ ”এর মালিক তিনি ও তার চাচাতো ভাই স্বজল (২৫)। স্বজল পলাতক রয়েছেন। স্থানীয়রা  বলেন, বিকালে বাসার জন্য ওই বিরিয়ানি হাউজ থেকে এক ব্যাক্তি বাসায় খাবার জন্য বিরিয়ানি কিনে নিয়ে যায়। পরে বাসায় নিয়ে গিয়ে তার স্ত্রী ও সন্তান খেলে বমি করে দেয়। বিষয়টি নিয়ে বিরিয়ানি হাউজে এলে বাকবিতন্ডা হয়। পরে স্থানীয় গণমাধ্যমকর্মীরা সংবাদ পেয়ে হোটেলে গেলে তাদের উপর চড়াও হয়ে উঠে মালিক রাজীব ও তার চাচাতো ভাই বিল্লাল (২৫)। আলমগীর হোসেন নামের এক ভুক্তভোগী বলেন, গতকালও খেয়েছে এই বিরিয়ানী হাউজ থেকে৷ ১৮০ টাকা বিল দিয়ে গেছে৷ পরে বাসায় গিয়ে পেটের সমস্যা হয়...

আশুলিয়ায় ৩ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-৪

ছবি
  ঢাকা জেলার আশুলিয়া এলাকা হতে ১৪১ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। আশুলিয়া পতিনিধি(মোঃরবিউল ইসলাম) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় ১৪ মে ২০২২ ইং তারিখ দুপুর ০২.২০ ঘটিকার সময় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১৪১ বোতল ফেন্সিডিল এবং ০৩ টি ব্যাগসহ নিম্নোক্ত মাদক কারবারিদের’কে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ  (ক)  মোঃ জালাল উদ্দিন (৪২), জেলা- পাবনা ।   (খ) মোঃ জাহাঙ্গীর প্রামানিক (৪২), জেলা- কুষ্টিয়া।  (গ) মোঃ রাজ্জাক হোসেন (৩৮), জেলা- কুষ্টিয়া।   প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা দেশের সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা মহানগরী ও পা...

নিউইয়র্কে কলেজ থেকে বাড়ি ফেরার পথে বাংলাদেশি ছাত্রীকে দুর্বৃত্তের ধাক্কা, ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু

ছবি
আন্তর্জাতিক খবর:- নিউইয়র্কে কলেজ থেকে বাড়ি ফেরার পথে বাংলাদেশি ছাত্রীকে দুর্বৃত্তের ধাক্কা, ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু!!! নিউইয়র্কের ব্রুকলিনে বাংলাদেশী হান্টার কলেজের ছাত্রী জিনাত হোসেন (২৪) সাবওয়ে ট্রেন লাইনে ধাক্কা মেরে ফেলে দেয় দুর্বত্তরা। ট্রেনের চাকায় কাটা পড়ে হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় বুধবার আনুমানিক রাত  ৯ টায় এ ঘটনা ঘটে। কলেজ থেকে বাসায় ফেরার পথে ট্রেন স্টেশনে মর্মান্তিক মৃত্যু ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত  ব্রুকলিনে নিউইয়র্ক পুলিশের সাথে বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দের মরদেহ হস্তান্তরের বৈঠক চলছে। নিহত কলেজ ছাত্রী নিউইয়র্কে ব্রহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ডাঃ এনামুল হকের শালিকার মেয়ে বলে জানা গেছে। নিহত জিনাত বাবামাসহ  নিউইয়র্কের ব্রুকলিনে 8th এভিনিউতে বসবাস করতেন। তার বাড়ি কুমিল্লার দাউদকান্দির জগতপুর গ্রামে। তার বাবার নাম আমির হোসেন। নিহত জিনাত হোসেনের খালু বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ডাঃ এনামুল হক জানান, নিহত জিনাত ২০১৫ সালে বাবা মা'র সাথে নিউইয়র্কে আসে। তার বাবা আমির হোসেন ঢাকার ঠাটারি বাজারে ঔষধ ব্যবসা ছিলো। আমির হোসেনের ...

বাগেরহাট নাগেরবাজারে অভিযান জরিমানা মজুদ সায়াবিন তেল জব্দ

ছবি
বাগেরহাট প্রতিনিধি ঃ- ভোজ্য তেলের তীব্র সংকটের মধ্যে বাগেরহাটে একটি গুদাম থেকে ৩ হাজার ৮০০ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে জেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে সয়াবিন মজুদ করে রাখার অপরাধে তিন ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জানা গেছে, আজ বুধবার (১১ মে) দুপুরে শহরের তেলপট্টীর শ্রী ভান্ডার নামক ওই গুদাম থেকে ফ্রেস ও পুষ্টি ব্র্যান্ডের এই তেল উদ্ধার করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে সয়াবিন মজুদ করে রাখার অপরাধে ব্যবসায়ী মদন সাহাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও একই অভিযোগে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকার মুদি ব্যবসায়ী সুভাষ পাল ও রবীন পালকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ব্যাপারে বাগেরহাট জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ ইমরান জানান, বাগেরহাট শহরের তেলপট্টীর শ্রী ভান্ডার নামক তেলের দোকানের গুদামে অভিযানকালে তেল মজুদকারী মদন সাহার বক্তব্যে আমরা হতভম্ব হয়ে যাই। ওই অসাধু তেল ব্যবসায়ী দাবি করেন, দেশব্যাপী ভোজ্য তেলের তীব্র ...

রূপসায় ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

ছবি
রুপসা প্রতিনিধি : রূপসায় ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানা যায়  তুলা ব্যবসায়ির বাড়ি ও তুলার গোডাউন এবং ডেকোরেটর মালামাল  পুড়ে প্রায় ১২ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে,  রূপসার ঘাটভোগ ইউনিয়ন পিঠাভোগ গ্রামে মোঃ আজম খানের বসত ঘর,  ডেকোরেটর ও তুলার গোডাউনে গত ১১ মে দুপুরে  বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আকষ্মিকভাবে আগুন লেগে যায়।আগুন নিয়ন্ত্রনে আনার আগেই বসতঘর ও তুলার গোডাউন ও  ডেকোরেটর মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।  এতে তার বাড়িতে থাকা নগদ টাকা,  স্বর্ণালঙ্কার,  এবং ব্যবসায়ীর আসবাবপত্র তুলা সরঞ্জাম সহ সবকিছু পুড়ে প্রায় ১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। তাৎক্ষণিক খবর শুনে  উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম, ও ইউনিয়ন চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ বাড়ি দেখতে যান  এবং তাদের  সান্তনা দেন।  এলাকাবাসী তাদেরকে হাঁড়ি কড়াই মশারি সংসারের সামগ্রী ক্রয় করে প্রদান ...

মার্কিন বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার, দুদেশের বাণিজ্য সম্পর্ককে জোরদার করবে- প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ছবি
নিউজ ডেস্ক :- ----------- মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার, দুদেশের বাণিজ্য সম্পর্ককে শক্তিশালী করবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১০ মে) গণভবনে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধিদলের সাথে বৈঠকে তিনি এ কথা বলেন। এসময় দেশের বিনিয়োগবান্ধব পরিবেশের কথা তুলে ধরেন সরকার প্রধান। জানান, মেগা প্রকল্পের মাধ্যমে ভৌত অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি বিনিয়োগ ও ব্যবসা সংক্রান্ত নিয়ম কানুন যুগোপোযোগী ও সহজ করা হয়েছে। সরকার প্রধান জানান, উপযুক্ত সময়ে যুক্তরাষ্ট্রের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে প্রস্তুত বাংলাদেশ। বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশে সবচেয়ে উদার বিনিয়োগ নীতি রয়েছে।  ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজনে এগুলোর মধ্যে মার্কিন বিনিয়োগকারীদের জন্য আলাদা জোনের ব্যবস্থা করা যেতে পারে। এছাড়া আইসিটি, জ্বালানি, অবকাঠামোর মতো বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বলেন, মার্কিন বাজারে পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দুদেশের বাণিজ্যিক সম্পর্ককে শক্তিশালী করবে। জানান, মুক্ত বাণিজ্য চুক্তি...

জালালাবাদ থানায় ধর্ষণ মামলার আসামী গ্রেফতার ও ভিকটিম ওসিসিতে ভর্তি

ছবি
 জালালাবাদ থানায় ধর্ষণ মামলার আসামী গ্রেফতার ও ভিকটিম ওসিসিতে ভর্তিঃ ০৯/০৫/২০২২ইং সকাল অনুমান ০৭:০০ ঘটিকার সময় অত্র জালালাবাদ থানাধীন কুমারগাঁও সাকিনস্থ আসামী মোঃ নূর মিয়া প্রকাশ মুন্না এর বসত ঘরের শয়ন কক্ষে মামলার এজাহারনামীয় আসামী ১। মোঃ নূর মিয়া প্রকাশ মুন্না (৪২) পিতা-মৃত জোয়াদ আলী প্রকাশ আছান আলী, মাতা-জয়তুন বিবি, সাং-কুমারগাঁও, থানা-জালালাবাদ, জেলা-সিলেট কর্তৃক বুদ্ধিপ্রতিবন্ধি ভিকটিম (১৭) ধর্ষণের শিকার হয়। উক্ত ঘটনায় ভিকটিমের মা বুদ্ধিপ্রতিবন্ধি ভিকটিম (১৭) কে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে নিয়া ভর্তি করে। পরবর্তীতে উক্ত ঘটনায় বাদী মোছাঃ খালেদা বেগম (৩৮) থানায় আসিয়া অভিযোগ দায়ের করিলে জালালাবাদ থানার মামলা নং-১০, তাং-০৯/০৫/২০২১ইং ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১) রুজু হয়। মামলার তদন্তকারী অফিসার মামলা রুজুর পর   ০৯/০৫/২০২২ইং তারিখ উপরোক্ত আসামীর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করিয়া গ্রেফতার করেন। উক্ত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন। বিষয়টি জনাব মোঃ নাজমুল হুদা খান, অফি...

বিশিষ্টজনদের সাথে নিয়ে বাংলাদেশ পুলিশের ঈদ পুনর্মিলনী

ছবি
নিউজ ডেস্ক :- ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর উদ্যোগে শনিবার (৭ মে) সন্ধ্যায় পুলিশ স্টাফ কলেজ কনভেনশন হল, মিরপুরে ঈদ পুনর্মিলনী ২০২২ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, এমপি পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।   অনুষ্ঠানে মাননীয় মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব মোঃ আখতার হোসেন, সচিববৃন্দ, বিদেশি কূটনীতিকগণ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পত্রিকার সম্পাদকগণ, সিনিয়র সাংবাদিকবৃন্দ, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) আগত অতিথিদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। তাঁর আমন্ত্রণে সাড়া দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।  বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর...

শরনখোলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শ্রমিক সরদার মোঃ হারুন হাওলাদার

ছবি
 নিজস্ব প্রতিনিধি ;- ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শ্রমিক সরদার মোঃ হারুন হাওলাদার  পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শরণখোলা উপজেলার সকল  শ্রমিক,জনসাধারণ এবং দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শরণখোলা উপজেলা দূরপাল্লা নৌ জাহাজ লোড আনলোড শ্রমিক সমিতি সরদার ( মাঝি) বিশিষ্ট সমাজ সেবক মোঃ হারুন হাওলাদার  । এক শুভেচ্ছা বার্তায় তিনি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন। হারুন হাওলাদার  বলেন, ঈদুল ফিতর আমাদের মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। দিনটি আমাদের মুসলিম ভাইদের বড়ই আনন্দের, খুশির দিন। তিনি আরও বলেন, এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, গ্রামগঞ্জে, সারাবাংলায়, সারাবিশ্বে। শহরবাসী মানুষ শিকড়ের টানে ফিরে আসেন আপনজনের কাছে, মিলিত হয় আত্মীয়-স্বজনের সঙ্গে। এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। তিনি আরও বলেন, ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদুল ফিতরের অভিরাম ভালোবাসা সবার মাঝে ছ...