পোস্টগুলি

আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক স্বমনয় পরিষদের আঞ্চলিক কমিটির পুনঃগঠন

ছবি
নিজস্ব প্রতিনিধি :-আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক স্বমনয় পরিষদের আঞ্চলিক কমিটির পুনঃগঠন।  গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ সাভার-আশুলিয়া-ধামরাই আঞ্চলিক কমিটির উদ্যোগে আজ ০৯•০৪•২০২২ ইং বিকাল ৪ ঘটিকায় আশুলিয়ার ইউনিক বাস স্ট্যান্ড সংলগ্ন সাভার-আশুলিয়া-ধামরাই শিল্প অঞ্চল কমিটির এক সাধারন সভা অনুষ্ঠিত হয় সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের অফিসে। উক্ত  সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের সাভার-আশুলিয়া-ধামরাই শিল্পঞ্চল কমিটির আহ্বায়ক শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন সভাটি পরিচালনা করেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব রাকিবুল ইসলাম সোহাগ। এসময় আলোচনা সভা শেষে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের আঞ্চলিক কমিটির পুনঃগঠন হয়,সভায় শ্রমিকনেতা রফিকুল ইসলাম সুজন" কে আহবায়ক  "নাহিদুল হাসান নয়ন কে "সদস্য সচিব নির্বাচিত করা হয় । উক্ত আঞ্চলিক কমিটির যুগ্ন-আহবায়ক হলেন শামীম খান "আব্বাস উদ্দিন, মরিয়ম আক্তার শিউলী, কামরুন নাহার, কবির হোসেন, ইসমাইল হোসেন ঠান্ডু "সারোয়ার হোসেন" শাহাবুদ্দিন দেওয়ান...

শরণখোলায় মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি ডালিম তালুকদার নির্বাচিত হয়েছেন

ছবি
মোঃ মোশাররফ হোসেন মনির  স্টাফ রিপোর্টার  বাগেরহাটের শরণখোলা মহিলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে মো. ডালিম তালুকদার সভাপতি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলা মাদ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে উপস্থিত সদস্যরা গোপন ব্যালটের মাধ্যমে তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেন। প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুজ্জামান খান বলেন, নির্বাচনে প্রার্থী ছিলেন দুই জন। কমিটির সাত জন সদস্য ভোট প্রদান করেছেন। এতে ডালিম তালুকদার চার ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. গোলাম মোস্তফা মধু পেয়েছেন তিন ভোট। সরকারি বিধি মেনেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত সভাপতি মো. ডালিম তালুকদার বলেন, শিক্ষার মানোন্নয়নসহ মাদরাসার সামগ্রিক উন্নয়নে আমি কাজ করতে চাই। এজন্য সবার সহযোগিতা কামনা করি।

বোতল চৌধুরীর বাসা থেকে দুইজন নারীকে আটক করেছে র‍্যাব

ছবি
 বোতল চৌধুরীর বাসা থেকে দুইজন নারীকে আটক করেছে র‌্যাব।  এর আগে চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার প্রধান আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে রাজধানীর গুলশানের ২৫/বি ফিরোজা গার্ডেনে লুকিয়ে থাকা বোতল চৌধুরীকে গ্রেপ্তারের সময় ওই বাসা থেকে এ দুই নারীকে আটক করা হয়। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই দুই নারীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদরদপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে। গত ২০ মার্চ সোহেল চৌধুরী হত্যা মামলায় ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। পরোয়ানা জারি হওয়া অন্য ২ আসামি হলেন- ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম ও সেলিম খান। উচ্চ আদালতের আদেশে দীর্ঘদিন এ মামলার বিচার কাজ স্থগিত ছিল। ২০১৫ সালে এই মামলার স্থগিতাদেশ প্রত্যাহার হয়। প্রত্যাহারের সেই আদেশসহ মামলার নথি গত ২৭ ফেব্রুয়ারি বিচারিক আদালতে আসে। চিত্রনায়ক সোহেল চৌধুরী বিয়ে...

আশুলিয়া ইয়ারপুরে রিক্সা চালক কর্তৃক ৪ বছরের শিশু কে ধর্ষন চেষ্টা, মামলা দায়ের আসামী পলাতক

ছবি
রাকিবুল ইসলাম সোহাগঃ- ঢাকার আশুলিয়ার ইয়ারপুর এলাকায় এক রিক্সা চালক কর্তৃক ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন ভিকটিমের মা। রবিবার (৩ এপ্রিল ২০২২ইং) সরেজমিনে গিয়ে জানা গেছে, নওগাঁ জেলার আত্রাই থানার গোলাপুর উজলপুরের মৃত নূরুল হোসেনের ছেলে মোঃ বাদশাহ (৪৩), বর্তমান ইয়ারপুর কাঠাল বাগান শরিফ মিয়ার বাড়ীর ২য় তলার ভাড়াটিয়া একই বাসার ভাড়াটিয়া’র মেয়ে ৪ বছরের শিশু সিড়ি দিয়ে নিচে নামার সময় মজা খাওয়ানোর কথা বলিয়া ঘরের ভিতর নিয়ে দরজা বন্ধ করিয়া দেয় এবং ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই বাসায় থাকা অন্য ভাড়াটিয়া পরিবারের সদস্যরা দেখতে পাইয়া ভিকটিমের মাকে বিষয়টি জানায়, এরপর লোকজন এসে দরজা খুলতে বললে বাদশাহ তার রুমের দরজা খোলে বের হয়ে তার রুমের দরজায় তালা বন্ধ করে বাহিরে চলে যায়। এসময় শিশু মেয়েটি কান্না কাটি করে, মেয়েটিকে ধর্ষণের চেষ্টার বিষয়টি তার মায়ের কাছে সবকিছু বিস্তারিত জানায়। ভিকটিমের মা জানায়, উক্ত বিবাদী বাদশাহ আমার মেয়ের পরিহিত প্যান্ট খুলিয়া ধর্ষণের চেষ্টা করে। এরপর বিবাদীর কাছে এ ব্যাপারে জানতে চাইলে কোনকিছু না বলিয়া তার রুমে তালা বন্ধ করিয়া দ্রæত চলিয়া যায়। ভিক...

আশুলিয়ায় ঝুট ব্যবসা দন্দে প্রতিপক্ষের অফিসে হামলা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর আহত-২

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :-সা ভারের  আশুলিয়া য় ঝুট ব্যবসায় আধিপত্ত্য বিস্তারকের কেন্দ্র প্রতিপক্ষের অফিসে হামলা চালিয়ে হত্যার চেষ্টা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটনায় হামলাকারী সন্ত্রাসীরা। শনিবার দুপুরে আশুলিয়ার নরসিংহপুর সোনামিয়া মার্কেট এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক কিংবা অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, আশুলিয়ার নরসিংহপুর সোনামিয়া মার্কেট এলাকার আঞ্জুমান ডিজাইনারর্স লিমিটেড কারখানায় দীর্ঘদিন ধরে ঝুট ব্যবসা করে আসছে জমির প্রতিবেশী সাবেক মেম্বার আবু সামা মৃধা। গত কয়েকদিন ধরে বাহাদুর মৃধা নামে একজন ব্যক্তি ওই কারখানার ঝুট ব্যবসা দখলের পায়াতারা করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে সাবেক মেম্বার আবু শামা মৃধা তার বাড়ির সামনে নিজ অফিসে বসে ছিলেন। এসময় বাহাদুর মৃধা ও এলাকার শীর্ষ সন্ত্রাসী রনি ভূইয়ার নেতৃত্বে ২০-৩০ জন অস্ত্রধারী সন্ত্রাসী শামা মৃধার অফিসে হামলা চালিয়ে দে...

আশুলিয়ায় হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৪

ছবি
 রাকিবুল ইসলাম সোহাগঃ- ঢাকার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হতে ৫৩৩ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।   র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।এরই ধারাবাহিকতায় ৩০ মার্চ ২০২২ ইং তারিখ ২১.৫০ ঘটিকার সময় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করে ৫৩৩ গ্রাম হেরোইন, মাদক বিক্রির নগদ ২৫৩০/- টাকা এবং ০১ টি মোবাইলসহ নিম্নোক্ত ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ মোঃ আকরাম আলী (৩৬), জেলা-রাজশাহী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে ঢাকা জেলার আশুলিয়া, ধামরাইসহ রাজধানীর বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট...

মঠবাড়িয়ায় ডি‌বি পু‌লি‌শের অ‌ভিযা‌নে ৩০ পিচ ইয়াবাসহ যুবক আটক-১

ছবি
             পঙ্কজ মিত্রঃ মঠবা‌ড়িয়া(‌পি‌রোজপুর)প্র‌তি‌নি‌ধিঃ পিরোজপুর জেলা দক্ষিণ ডিবি (মঠবাড়িয়া অঞ্চল) পুলিশ অভিযান চালিয়ে নিজাম হাওলাদার (২৮) নামের এক যুবককে আটক করেছে। আটককৃত নিজাম উপজেলার ভেচকি গ্রামের কাদের ওরফে মিজানুর রহমানের ছেলে। থানা সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে পৌর শহরের সদর রোডের সমবায় ব্যাংকের সম্মখ সড়ক এলাকা থেকে নিজামকে আটক করে। এসময় তার কাছ থেকে ৩০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়। মঠবাড়িয়া থানা ওসি মুহা. নূরুল ইসলাম বাদল মঠবাড়ীয়া সমাচারকে বলেন, এ ঘটনায় ডিবি পুলিশের এসআই জ্যোতির্ময় হাওলাদার বাদি হয়ে ওই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।

বঙ্গবন্ধুর নামে পিরোজপুরে হচ্ছে বিশ্ববিদ্যালয়, এলাকায় আনন্দ মিছিল

ছবি
        পঙ্কজ মিত্রঃ মঠবা‌ড়িয়া(‌পি‌রোজপুর) প্র‌তি‌নি‌ধি,  পিরোজপুরে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (২৯ মার্চ) সংসদে এই বিশ্ববিদ্যালয়ের বিল পাস হয়েছে। নিজ জেলায় বিশ্ববিদ্যালয় হওয়ার খবরে আনন্দে মেতেছেন পিরোজপুরবাসী। বুধবার (৩০ মার্চ) বিকালে জেলা শহরে বাদ্যযন্ত্র বাজিয়ে, রঙ মেখে বিজয় উল্লাস ও আনন্দ শোভাযাত্রা বের করেন জেলার সর্বস্তরের মানুষ। এ সময় উচ্ছ্বসিত জনতা স্লোগানে স্লোগানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। অভিনন্দনে ভাসছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমও। বিকালে শহরের বঙ্গবন্ধু চত্বর থেকে শুরু হয় আনন্দ শোভাযাত্রা। পরে বিলাস চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য চন্ডিচরণ পাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গৌতম চৌধুরী, যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু। জানা গেছে, একাদশ সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর শ ম রেজাউল করিম জাতির পিতা বঙ্...

মাদক মামলায় প্রথম এক নারী ব্যবসায়ীর মৃত্যুদন্ড মাদক ব্যবসায়ীরা সাবধান হোন

ছবি
গাইবান্ধা প্রতিনিধি :- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে ৫০০ গ্রাম হেরোইন পাচারের দায়ে পারভিন বেগম শায়লা (৪২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে মৃত্যুদন্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এ মামলা থেকে খালাস পেয়েছেন ৪ জন। ৩১ মার্চ বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামি পারভিন বেগম শায়লা আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পারভীন বেগম শায়লা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ পৌরসভার  বর্ধনকুঠির বাসিন্দা । এ মামলা থেকে খালাস পাওয়া ব্যক্তিরা হলেন-বিপুল মিয়া, পিতা আয়েজ উদ্দিন, গ্রাম মালাধর, থানা গোবিন্দগঞ্জ, জেলা গাইবান্ধা, এছাড়া রমজান আলী, সাজু মিয়া ও সোহাগ হাসান। তাদের সবার বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানা যায়। এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ প্রিন্স সাংবাদিকদের জানান, বিজ্ঞ আদালতে দীর্ঘ শুনানি ও সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে পারভিন মাদক কারবারির সঙ্গে জড়িত ছিলেন বলে প্রমাণিত হয়েছে। এটিই জেলায় প্রথম মামলার রায়। যে রায়ে একজন ...

মঠবাড়িয়া উপজেলা অখন্ড রাখার দাবিতে বিক্ষোভ মিছিল

ছবি
 মঠবা‌ড়িয়া প্র‌তি‌নি‌ধিঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী, ধানীসাফা, মিরুখালী ও বড় মাছুয়া ইউনিয়ন কেঁটে পাশ্ববর্তি ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ও তেলিখালী ইউনিয়নের সাথে সংযুক্ত করে তেলিখালীতে আলাদা একটি থানা গঠন করার পায়তারার প্রতিবাদে পৌর শহরে বিক্ষোভ মিছিল হয়েছে।  বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্মারকলিপি ও অতিরিক্ত পুলিশ সুপারের কাছে অভিযোগ দেন সর্বদলীয় প্রতিনিধি ও সর্বাস্তরের জনগণ। এতে উপজেলা আ'লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের দুই মহস্রাধিক লোক অংশ গ্রহণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র ও উপজেলা আ'লীগ সভাপতি মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিরোজপুর জেলা আ'লীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন দুলাল, উপজেলা আ'লীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, ফারুক উজ জামান, উপজেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম বাবুল, পৌর জাতীয় পার্টির সভাপতি প্রভাষক ফারুক হোসেন, পৌর বিএনপির সাবেক সভা...

শরণখোলায় টিসিবি পরিবার পরিচিতি কার্ডের পন্য বিতরণ,

ছবি
মোঃ মোশাররফ হোসেন মনির বিশেষ প্রতিনিধি  বাগেরহাট জেলা শরণখোলা উপজেলা ৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের দরিদ্র অসহায় মানুষের মাঝে সারা দেশে  ১ কোটি মানুষের মাঝে সরকার নির্দিষ্ট মূল্যে টিসিবি পন্য বিতরণ শুরু করা হয়েছে।  আজ সকাল ১১.৩০ মিনিটের সময় ৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদে এই টিসিবি পন্য বিতরণ করেন  এসময় উপস্থিত ছিলেন  শরণখোলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আঃ হাই,  ৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আজমল হোসেন মুক্তা, ৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের নব নিয়োগ পাওয়া সচিব শ্রী সুব্রত হালদার, ৪ নং খাদা ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সরোয়ার হোসেন তালুকদার, ৬ নং কদমতলা ওয়ার্ডের ইউপি সদস্য শরীফ খায়রুল ইসলাম,  ৫ নং রায়েন্দা বাজার ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জালাল আহম্মেদ রুমী, ৪,৫,৬ নং ওয়ার্ডের ৩ য় বার নির্বাচিত মহিলা মেম্বর মোসাঃ আকলিমা বেগম, দৈনিক দেশের বার্তা টোয়েন্টিফোর সাংবাদিক মোঃ মোশাররফ হোসেন মনির,  গ্রাম পুলিশ মোঃ আলমগীর হাওলাদার। ৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আজমল হোসেন মুক্তা বলেন আমি মাননীয় প...

মোল্লাহাটে থানা পুলিশের অভিযানে মাদক সহ ০১(এক) জন আসামী গ্রেফতার

ছবি
মোঃ মোশাররফ হোসেন মনির  বিশেষ প্রতিনিধি  বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কে এম আরিফুল হক (পিপিএম) এর সার্বিক দিক নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার, ফকিরহাট সার্কেল জনাব, ছয়রুদ্দিন আহম্মেদ এর তত্বাবধায়নে এবং  মোল্লাহাট  থানার অফিসার ইনচার্জ জনাব সোমেন দাশ এর নেতৃত্বে মোল্লাহাট থানার চৌকস অফিসার ফোর্স মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে ইং-২৮/০৩/২০২২ তারিখ ২১.৪০ ঘটিকার সময় অত্র থানার ১নং উদয়পুর ইউনিয়নের উদয়পুর আড়ুয়াকান্দি সাকিনস্থ ধৃত আসামী শফিকুল ইসলাম ওরফে কালাই (৩২) এর বসত ঘরের ভিতর হইতে আসামী শফিকুল ইসলাম মোল্লা ওরফে কালাই(৩২), পিতা-ইমান মোল্লা ,স্থায়ী: গ্রাম- উদয়পুর আড়ুয়াকান্দি, থানা- মোল্লাহাট, জেলা -বাগেরহাটকে ৫০০ (পাঁচশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা এবং মাদক বিক্রয়ের নগদ ৯,০৯০/-(নয় হাজার নব্বই) টাকা সহ গ্রেফতার করা হয়। নিয়মিত মামলা রুজুর পর আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। আসামী পেশাদার মাদক ব্যবসায়ী।                     আসামীর নাম ঠিকানা ১। শফিকুল ইসলাম মোল্লা ওরফে কালাই(৩২)...

শরণখোলায় কিশোর ক্লাবের কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে

ছবি
মোঃ মোশাররফ হোসেন মনির  বিশেষ প্রতিনিধি   বাগেরহাট জেলা শরণখোলা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শরণখোলা কিশোর ক্লাবের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে রায়েন্দা রাজৈর কিশোর ক্লাবের নিজ কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। নব-নির্বাচিত সভাপতি মোঃ রিয়াদুল ইসলাম রাজু গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন। উক্ত অনুষ্ঠানে সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তাইজুল ইসলাম তাজু,সাবেক ইউপি সদস্য ও উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ আব্দুর রহিম হাওলাদার,উপদেষ্টা হাসান মুরাদ বাবু,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ,সাংবাদিক মোঃ শাহীন হাওলাদার,ইউপি সদস্য মোঃ মিলন মাল,যুবলীগ নেতা মোশাররফ হোসেন মোল্লাসহ ক্লাবের নতুন কমিটির সদস্যবৃন্দ। এসময় বক্তারা বলেন,কিশোর ক্লাব শরণখোলা উপজেলার নাম উজ্জল করে চলেছে। আগামীতে ক্লাবের মান উন্নয়নে বর্তমান কমিটি অবদান রাখবে। অনুষ্ঠানের শুরুত...

মঠবাড়িয়ায় দ্রুত গতিতে চলছে বীর নিবাস নির্মাণের কাজ

ছবি
পঙ্কজ  মিত্র, মঠবা‌ড়িয়া (পি‌রোজপুর) প্র‌তি‌নি‌ধিঃ পিরোজপুর মঠবাড়িয়ায় দ্রত গতিতে চলছে বীর নিবাস নির্মাণের কাজ। মুজিববর্ষ উপলক্ষে উপজেলার ১২ জন বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন বীর নিবাস। বুধবার দুপুরে পৌর শহরের বহেরাতলা এলাকায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতীফ এর বীর নিবাস পরিদর্শণ করেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা উর্মি ভৌমিক।  এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, ঠিকাদার মো. ফিরোজ আহম্মেদ মৃধা উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে মঠবাড়িয়ায় ১২ জন বীর মুক্তিযোদ্ধার জন্য ১ কোটি ৮১ লাখ ২৩ হাজার ৪১২ টাকা বরাদ্দে নির্মাণ ১২ টি বীর নিবাস উপহার দিচ্ছেন।  প্রতিটি ভবনের আয়তন হবে ১৮৩ বর্গফুট। প্রতিটি বীর নিবাসে ২টি বেড রুম, ১টি ডাইনিং রুম, ১টি রান্নাঘর এবং ২টি বাথরুম রয়েছে। বীর নিবাস নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়। শিঘ্রই আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হবে।

৩০ শে মার্চ ভাষানটেক থানা জাতীয় পার্টির সম্মেলন।

ছবি
মোঃ সোহেল রানা,  স্টাফ রিপোর্ট  মিরপুরের ভাষানটেক থানার ৩ নং বিআরপি  মার্চ ৩০,রোজ বুধবার বিকাল ৩ ঘটিকায় জাতীয় পার্টি সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলন উদ্বোধন করেন আলহাজ্ব মোহাম্মদ শফিকুল ইসলাম সেন্টু প্রেসিডিয়াম সদস্য ও আহবায়ক পার্টি মহানগর উত্তর। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা জনাব মুজিবুল হক চুন্নু এম পি মহাসচিব জাতীয় পার্টি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জনাব মোঃ মশিউর রহমান রাঙ্গা  এম পি জাতীয় সংসদের বিরোধী দলীয় চিপ হুইপ প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি। প্রধান বক্তা মোঃ জাহাঙ্গীর আলম পাঠান ভাইস চেয়ারম্যান ও সদস্য সচিব,জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর। আরো উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্যবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর সকল থানার নেতৃবৃন্দ। এমনকি উপস্থিত ছিলেন সাখাওয়াত হোসেন দুলাল- সদস্য সচিব ভাষানটেক থানা জাতীয় পার্টি, মোঃ আবুল বাশার ভূঞা আহবায়ক ভাষানটেক থানা  জাতীয় পার্টি ।  উক্ত সম্মেলনে  শুরুতেই ছিল জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান পল্লীবন্ধু মরহুম এরশাদ রুহের মাগফিরাত কামনা...

মির্জাগঞ্জে ব্যারিস্টার কামাল হোসেন কে ফুলের সংবর্ধনা দিলেন প্রবাসী উপজেলা এসোসিয়েশন।

ছবি
 সুজন সিকদার  মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার  মির্জাগঞ্জে প্রবাসী উপজেলা এসোসিয়েশন এর মির্জাগঞ্জ উপজেলা ব্যাস্থাপনা কমিটির উদ্যোগে , সলিসিটর ও এ্যাডভোকেট ( ইউকে) ও প্রবাসী মির্জাগঞ্জ উপজেলা এসোসিয়েশন এর কেন্দ্রীয় নির্বাহী পরিচালনা কমিটির প্রধান উপদেস্টা ব্যারিস্টার জনাব কামাল হোসেন মৃধা কে প্রবাসী স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে দেওয়া হয়েছে ফুলের সংবর্ধনা।  রোজ রবিবার (২৭ মার্চ) সন্ধা ৭ টায় সুবিদখালী স্টীল ব্রীজ সংলগ্ন নান্নু শফিং কমপ্লেক্স ৩য় তলায়  আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে ব্যারিস্টার জনাব কামাল হোসেন মৃধা কে এ সংবর্ধনা দেয়া হয়।  আঃ রাজ্জাক হোসেনের সভাপতিত্বে ও মোঃ কাওসার সিকদারের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।  অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন প্রবাসী এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা    ব্যারিস্টার জনাব কামাল হোসেন মৃধা, প্রধান বক্তা উপস্থিত  ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ মনিরুলইসলা হাওলাদার বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ রফিক জোমাদ্দ...

সাভারের সাকিব হত্যা মামলার মূল আসামী কে গ্রেফতার করেছে র‍্যাব-৪

ছবি
রাকিবুল ইসলাম সোহাগঃ- সাভারের চাঞ্চল্যকর ক্লুলেস সাকিব হত্যাকান্ডের রহস্য উদঘাটনপূর্বক মূল পরিকল্পনাকারী এবং প্রধান আসামি ইমন’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এছাড়াও সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ক্লুলেস হত্যা কান্ডের রহস্য উন্মোচনপূর্বক হত্যাকারীদেরকে গ্রেফতার করে দেশের সর্বস্তরের মানুষের কাছে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। গত ২০ মার্চ ২০২২ ইং তারিখে মোঃ রাকিব মিয়া র‌্যাব-৪ এর নিকট একটি অভিযোগ দায়ের করেন যে তার ছোট ভাই সাকিব গত ১৭/০৩/২০২২ তারিখ রাত ২১.৩০ ঘটিকা থেকে নিখোঁজ যার প্রেক্ষিতে র‌্যাব-৪ সাকিব উদ্ধারে পুলিশের পাশাপাশি ছায়াতদন্ত শুরু করে। পরবর্তীতে গত ২৬ ম...

বামনায় স্বাধীনতা দিবসে অশ্লীল নৃত্যে যাত্রাপালা ‘কাজল রেখা

ছবি
মোঃ সিদ্দিকুর রহমান মান্না বামনা(বরগুনা) প্রতিনিধিঃ মহান স্বাধীনতা দিবসের দিবাগত গভীর রাতে বরগুনার বামনা উপজেলার গোলাঘাটা গ্রামে অশ্লীল নৃত্য ও যাত্রাপালা আয়োজন করেছে স্থানীয় যুবসমাজ। এই যাত্রাপালায় উপস্থিত ছিলেন ওই ইউনিয়নের চেয়ারম্যানসহ উপজেলার শীর্ষ স্থানীয় জনপ্রতিনিধিরা। স্বাধীনতা দিবসের রাতে এমন অশ্লীল যাত্রাপালা আয়োজনে ক্ষোভ প্রকাশ করেছে সুশীল সমাজের নেতৃবৃন্দ। জানাগেছে, গত শনিবার ২৬ মার্চ দিবগত গভীর রাতে উপজেলার গোলাঘাটা পাকাপুলঘাটা এলাকায় স্থানীয় যুবসমাজের ব্যানারে ‘কাজল রেখা’ যাত্রাপালার আয়োজন করা হয়। রাত ১২টার পরে শুরু হয়ে এই যাত্রাপালা চলে গভীর রাত পর্যন্ত। তবে অভিযোগ রয়েছে স্বাধীনতা দিবসের রাতে ওই যাত্রাপালায় অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়েছে। আরো অভিযোগ রয়েছে এই অশ্লীল যাত্রাপালায় শুরু থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ যুগ্মসাধারণ সম্পাদক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন, বামনা থানার এসআই আবদুল জলীলসহ জনপ্রতিনিধিরা। স্বাধীনতা দিবসের রাতে এমন ...

লোহাগাড়া মা ব্রিক ফিল্ডে শিশু শ্রমিকসহ ৮জনকে আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন।

ছবি
আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ- চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের কালুয়া পাড়া নামকস্থানে মা ব্রিক ফিল্ডে দানবীয় কায়দায়,শ্রমিকদের বন্দি,মানবতা চরম বিপর্যয়,শীর্ষক্ষমতা ও এমপি'র আত্মীয় পরিচয়ে অবৈধ ব্রিকফিল্ডটি অবৈধভাবে চালাচ্ছে নানান অনিয়ম কর্মকান্ড, শিশু শ্রমিকসহ ৮জনকে বন্দিঘরে নির্যাতন, মানবতার চরমলঙ্গন, প্রশাসনে নিরবতা।  শিশুসহ ৮জন শ্রমিককে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে ওই ব্রিক ফিল্ডের মালিক পারভেজ ও ম্যানেজার খোকনের বিরুদ্ধে। নির্যাতিতরা হলেন, নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবিলী ইউনিয়নের উত্তর চরমহিউদ্দিন আশ্রয়ণ প্রকল্পের আব্দুল মতিন (৪০) পিতাঃ- আব্দুর রব, নাছির উদ্দীন (৪২) পিতাঃ- শেকান্তর আলী, মোঃ ইউসুফ (২২) পিতাঃ- সাহাব উদ্দিন, রুপক (২২) পিতাঃ- গিয়াসউদ্দিন, পারভেজ (১০) পিতাঃ- ফারুক হোসেন, মোঃ ফকির ( ২৮) পিতাঃ- মৃত  নুর নবী, মোঃ রায়হান ( ২৫) পিতাঃ- আবুল কালাম, মোঃ সুৃমন (২৫) পিতাঃ- নজির আহমেদ। জানা যায়,নোয়াখালী  কবিরহাট উপজেলার ধাঁনসিঁড়ি ইউনিয়নের জহির মাঝি চট্টগ্রাম লোহাগাড়া থানার চরম্বা ইউনিয়নের মা ব্রিক ফিল্ডে কাজের শ্রমিক দেয়ার চুক্তি করেন ওই ফিল্ডের ম...

আশুলিয়ার চেতনার প্রতারক চক্রদের রিমান্ড মঞ্জুর বেরিয়ে আসছে থড়েল বিড়াল গা ঢাকা দিয়েছে অনেকেই

ছবি
 নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার আশুলিয়ার চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির গ্রাহকদের ৩০০ কোটি টাকা নিয়ে উধাও হওয়ার পর মালিক পক্ষের বিরুদ্ধে আশুলিয়া থানায় জিডি ও অভিযোগ এবং র‌্যাব বরাবর অভিযোগ করে অবগত করেন ভুক্তভোগীরা। দৈনিক স্বদেশ বিচিত্রা  জাতীয় দৈনিক চৌকস, জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকা ও দৈনিক সকালের বাংলাসহ একাধিক গণমাধ্যমে এবং টিভিতে সংবাদ প্রকাশ হয়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে উক্ত প্রতিষ্ঠানের ৬জন কর্মকর্তাসহ মোট ১০ জন ভয়ংকর প্রতারককে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আদালতে হাজির করার পর ৭দিনের রিমান্ড চায় পুলিশ, আসামী পক্ষের আইনজীবী আদালতের কাছে জামিন চাইলে আদালত আসামীদের জামিন না দিয়ে ৩দিনের রিমান্ড মুঞ্জুর করেন। উক্ত অভিযানের খবর পেয়ে অন্যসকল জড়িত প্রতারকরা পালিয়েছে। র‌্যাব জানায়, উক্ত প্রতিষ্ঠানের প্রতারক চক্রের পলাতক আসামীদের গ্রেফতারের জন্য র‌্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। দেশ উন্নয়ন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃসহ আরও অনেক ভয়ংকর প্রতারক চক্রের প্রতারকদের সন্ধ্যান পাওয়া যাচ্ছে। জানা গেছে, ঢাকার প্রধান শিল্পাঞ্চল...

বাজিতপুরে ধান ক্ষেতে বাংলাদেশের মানচিত্র

ছবি
মো:মোফাসসেল সরকার,বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জের বাজিতপুরে নবুরিয়া গ্রামের মইজউদ্দিনের সন্তান কৃষক কামাল হোসেন তার ধান ক্ষেতে বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে তোলপার সৃষ্টি করেছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, চারপাশে সবুজ ধান গাছের  সীমানা দিয়ে মাঝখানে লালচে-বেগুনি রঙের চারা রোপন করে বাংলাদেশের মানচিত্র আঁকা হয়েছে। সড়কের পাশেই ধান ক্ষেত। তাই এই বাংলাদেশের মানচিত্র আঁকা ক্ষেত দেখতে প্রতিদিন  শত শত জনগণ এখানে ভীড় করছে। সবাই ছবি উঠাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছে। কৃষক কামাল হোসেন গণমাধ্যমকে জানানঃ আমার সবচেয়ে বড় পরিচয় আমি কৃষকের সন্তান। শুধু তাই নয়, নবান্ন উৎসবের সময় নানান কৃষি উপকরণ কৃষকদের মাঝে বিতরণও করে থাকি। এবার মুজিববর্ষ উপলক্ষে  ধান ক্ষেতে  বাংলাদেশের মানচিত্র অঙ্কন করেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে।এ যেন সবুজের মাঝে আরেক বাংলাদেশ। বাজিতপুর উপজেলা কৃষি কর্মকর্তা জানানঃএটি একটি চমকপ্রদ ঘটনা।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন কৃষকদের জন্যে কাজ করেছেন।তারই ভালোবাসার প্রতিফলন আজ কৃষক কামাল হোসেনের মাধ্যমে প্রকাশিত হয়েছে।

মঠবাড়িয়ায় স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা

ছবি
পঙ্কজ মিত্র (মঠবা‌ড়িয়া,পি‌রোজপুর প্র‌তি‌নি‌ধি): মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা দিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে সংবর্ধণা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া) সার্কেল মোহাম্মদ ইব্রাহীম, সহকারি কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, ওসি মুহা. নূরুল ইসলাম বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আরিফুর রহমান সিফাত প্রমূখ। দিবসটি উপলক্ষে সকাল ৭ টা আনুষ্ঠানিক ভাবে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।

হবিগঞ্জ জেলায় মাধবপুর এ বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম অনুষ্ঠিত

ছবি
হবিগঞ্জ জেলা প্রতিদিন(বিশ্বজিৎ পাল)- হবিগঞ্জের মাধবপুরে হবিগঞ্জ সমিতি সিলেট’র উদ্যোগে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে দিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনা মূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)’র মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মোঃ আনোয়ার হোসেন চৌধুরী এ ক্যাম্পের উদ্বোধণ করেন। সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কালামের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আবু তাহের’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন, সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, সমিতির সহসভাপতি প্রফেসর ডাঃ শাহনেওয়াজ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর সৈয়দ মিসবাহউদ্দিন, সহযোগি অধ্যাপক ডাঃ হাবিবুল্লাহ সেলিম, সহকারি অধ্যাপক ডাঃ আব্দুল কাদের, সহকারি অধ্যাপক ডাঃ রেজোয়ানা মির্জা, সহ সাধারন সম্পাদক একেএম মারুফ, গাজী আব্দুল মাবুদ সমশাদ, সাংগঠনিক সম্পাদক এড. মোস্তাকিম কাওছার, মাধবপুর সমিতির সভাপতি মুক্তিযো...

বিকাশ প্রতারক চক্রের কবলে দারিদ্র পরিবার, থানায় অভিযোগ

ছবি
 পাইকগাছা প্রতিনিধি :- মোবাইল হ্যাকারের কবলে পড়ে সর্ব স্বান্ত দরিদ্র পরিবারের সন্তান মোঃআঃরশিদ শেখ। গত ২২ মার্চ  গভীর রাতে তার চাচাত ভাইয়ের মোবাইল ফোনে কল আসে সে রিসিভ করে জানতে পারে তার মোবাইলে করোনার জন্য ৫২ শত টাকা দেওয়া হবে তবে তার মোবাইলে বিকাশ খোলা কিনা সেটা জানতে চায় সে বলল মোবাইলে বিকাশ খোলা নেই তখন সে বলল আপনি অন্য কারোর কাছে নিয়ে জানা কারণ হ্যাকার বুঝতে পেরেছে ইনি ভালো বোঝে না সে তার চাচাত ভাইয়ের কাছে বলল তার চাচাত ভাই তার বিকাশ নাম্বার টা দিলেন তার পর যা হবার হলো,হ্যাক করে একাউন্টে থাকা নিয়ে গেলো।  এই বিষয়ে থানায় সাধারণ ডায়রি করা হয়েছে কিন্তু দায়িত্ব প্রাপ্ত অফিসার এর কোন কুলো খুঁজে বের করা সম্ভব নয় কারণ হ্যাকারা মৃত্যু ব্যাক্তির আইডি দিয়ে সিম উঠানো।

মঠবাড়িয়ায় গরু চোর চক্রের ২ সদস্য আটক

ছবি
 মঠবাড়িয়া প্রতিনিধি :-        পিরোজপুরের মঠবাড়িয়ায় ফসলী মাঠ থেকে গরু চুরির সময় জহিরুল ইসলাম খান (৩০) ও মোঃ আশ্রাফুল খান (২৫) নামে চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে গ্রামবাসি। খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ চোর চক্রের দুই সদস্যকে উদ্ধার করে থানায় নিয়ে যান। আটক জহিরুল ইসলাম খান উপজেলার উদয়তারা বুড়িরচরের মোঃ জালাল খান ও মোঃ আশ্রাফুল একই গ্রামের আনোয়ার খানের পুত্র।   এঘটনায় গরু মালিক মোঃ শফিকুল তালুকদার বাদী হয়ে সোমবার রাতে জহিরুল ইসলাম খান ও মোঃ আশ্রাফুল খানের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা করেন। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করেন থানা পুলিশ।  মামলা সূত্রে জানাগেছে, গরুর মালিক শফিকুল প্রতিদিনের ন্যায় সোমবার ঘাস খাওয়ার জন্য ৩টি গরু মাঠে ছেড়ে দেয়। কিছু সময় পর মাঠে গরু দেখতে গেলে চোরচক্রের সদস্য জহিরুল ও আশ্রাফুল একটি গরুর গলায় গামছা লাগিয়ে মাঠ দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। এসময় শফিকুল ডাকচিৎকার দিলে এলাকাবাসী ধাওয়া করে চোর চক্রের ওই দুই সদস্যকে আটক করে থানা পুলিশে খবর দেয়।   মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল জানান, এঘট...

পাইকগাছায় ঘের মালিককে মারপিট ঘেরের বাসা আগুনে ভষ্মিভুত করার অভিযোগ

ছবি
 পাইকগাছা প্রতিনিধি ঃ- খুলনার পাইকগাছায় ঘের মালিককে মারপিট করে  চিংড়ী ঘেরের দুটি বাসা পুড়িয়ে ভষ্মিভুত করে দিয়েছে বলে থানায় এজাহার দাখিল হয়ে । এব্যাপারে ঘের মালিক শেখ আনারিল ইসলাম বাদী হয়ে ১৯ জনের নামে থানায় মামলা করেছেন।  উপজেলার সুরনাল ও নোয়ালতলা মৌজায় অবস্থিত ৭'শ বিঘা চিংড়ী ঘের অবস্থিত। যার মধ্যে স্থানী গফুর সরদার,কাদেররা চলতি বছর উক্ত ঘের দখল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। যা নিয়ে চিংড়ী ঘের মালিক শেখ আনারুল ইসলাম ও স্থানীয় গফুর সরদারদের মধ্যে চলতি বছর বিরোধ  লেগে আছে। এমন কি ১৪৪ ধারাও তারা মানছেনা বলে অপর পাটনার নির্মল মজুমদার জানান।  শেখ আনারুল ইসলাম জানান, এ মৌজায় ৭'শ বিঘা চিংড়ী ঘের পার্টনারশীপ নিয়ে আমি ও নির্মল মজুমদার যৌথভাবে পরিচালনা করে আসছি। তারা ঘের দখল করতে না পেরে বুধবার সকালে আমাকে মারপিট করে ঘেরের বাসা পুড়িয়ে দিয়েছে।ভেঙ্গে দিয়েছে ঘেরা বেড়া। বিষয় প্রতিপক্ষ গফুর সরদার বলেন,আমাদের জমিতে দীর্ঘ ৪ বছর ধরে ১২৫ বিঘা জমিতে গনঘের করিয়া আসিতেছি কিন্তু এ বছর  আনারুল  মাছ সহ গন ঘেরটি জোর পুর্বক দখল করে রাখছে যাহ উদ্ধারের  চেষ্টা করছি। আমা...

পুলিশের কোনো সদস্য ক্রাইমের সাথে যুক্ত থাকলে তাকে বাহিনী থেকে বের করে দেয়া হবে : আইজিপি

ছবি
বার্তা বিভাগঃ- ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড.  বেনজীর আহমেদ বিপিএম (বার) বলেছেন,  মাননীয় প্রধানমন্ত্রীর 'রূপকল্প-২০৪১' বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। বাংলাদেশ পুলিশকেও উন্নত দেশের উপযোগী আধুনিক পুলিশ হিসেবে গড়ে তোলা হচ্ছে।  পুলিশের আধুনিকায়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে আইজিপি বলেন, ইতোমধ্যে পুলিশে সর্বাধুনিক টেকটিক্যাল বেল্ট, বডি ওর্ণ ক্যামেরা ইত্যাদি যুক্ত হয়েছে। দেশ ও জনগণের কল্যাণে এবং জনগণকে উন্নত সেবা দেয়ার লক্ষ্যে আগামীতে পুলিশের আধুনিকায়নে যা যা করা প্রয়োজন তাই করা হবে।  আইজিপি আজ (২৩ মার্চ ২০২২) সকালে যশোর পুলিশ লাইন্সে খুলনা রেঞ্জের সকল পুলিশ ইউনিটের বিভিন্ন পদবির অফিসার ও ফোর্সের সাথে এক বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।  খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মহিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।  পুলিশের নিয়োগ পদ্ধতির সংস্কারের কথা উল্লেখ করে আইজিপি বলেন, দীর্ঘ ৪০ বছর পর পুলিশের কনস্টেবল, সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে বিদ...

মঠবাড়িয়ায় পল্লীবিদ্যুৎ লাইনম্যানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি
মঠবাড়িয়া প্রতিনিধি ঃ- পিরোজপুর মঠবাড়িয়ায় আশিকুর রহমান (২১) নামে এক পল্লীবিদ্যুৎ লাইনম্যানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে শহরের আরামবাগ মহল্লার একটি পাকা ভবনের ২য় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি সাতক্ষীরা কলারোয়া থানায়। সে মঠবাড়িয়া পল্লীবিদ্যুৎ শাখায় লাইনম্যান হিসেবে কর্মরত ছিল। ঘটনাস্থলের পাশে একটি চিরকুট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। মঠবাড়িয়া থানার ওসি (অপারেশন) আবদুল হালিম জানান, আশিকুর রহমান আরামবাগ এলাকার একটি ভাঙ্গা বাসার মেসে থাকতেন। বুধবার বিকালে মেসের অন্য সদস্যরা সিলিং ফ্যানের সঙ্গে তাঁর মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয় । মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার সকালে জেলা মর্গে পাঠানো হয়েছে। চিরকুটে আত্মহত্যার কারণ হিসেবে প্রেম সংক্রান্তের কথা উল্লেখ করেছেন।

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

ছবি
রাকিবুল ইসলাম সোহাগঃ-  ঢাকা জেলার আশুলিয়ায় কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড” এর সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। সাম্প্রতিককালে প্রতারণার নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ জনগণকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর পেশাদার প্রতারক চক্র। অতি সম্প্রতি মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম), ই-কমার্স, সমবায় সমিতি, এনজিও, অনলাইন ব্যবসার মাধ্যমে অসংখ্য মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে সর্বশান্ত করার বেশকিছু অভিযোগ পেয়েছে র‌্যাব। এই সকল প্রতারকদের বিরুদ্ধে ইতোমধ্যে “ফাল্গুনী ডটকম”, “শিবপুর ক্ষুদ্র ঋণদান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড” ও “কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ” এর মতো বেশকিছু সফল অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৪। সম্প্রতি আশুলিয়া এলাকার শতাধিক ক্ষতিগ্রস্থ ভুক্তভোগীদের সুনির্দিষ্ট অভিযোগ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিকস্ মিডিয়ার মাধ্যমে জানা যায় যে, আশুলিয়ায় জামগড়া এলাকায় অবস্থিত “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড” নামক একটি বেসরকারি প্রতিষ্ঠান ...

আশুলিয়ায় কারখানার ভিতর জি এম এর আত্মহত্যা

ছবি
রাকিবুল ইসলাম সোহাগঃ-  সাভারের আশুলিয়ায় একটি কারখানার ভিতর থেকে সাইফুর রহমান (৩৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই কারখানায় জেনারেল ম্যানেজার হিসাবে চাকরি করতেন। শনিবার (১৯ মার্চ) দুপুর ১২’টার দিকে আশুলিয়ার জামগড়ার বটতলা এলাকার আব্দুল হাসনাতের মালিকানাধীন বাগদাদ প্যাকেজিং কারখানার ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই কারখানায় প্রায় ৪ বছর ধরে জেনারেল ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছিলেন বলে জানা যায়। নিহত সাইফুর রহসান লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার পূর্ব শেখেরপুড়া এলাকার মৃত বদিউর রহমানের ছেলে। আত্মহত্যার আগে তিনি একটি চিরকুট লিখে যান। তিনি প্রায় ১ মাস আগে বিয়ে করে সংসার জীবন শুরু করেন। চিরকুটে তিনি লেখেন- আমার কারও ওপর কোন মান-অভিমান, রাগ নেই। আল্লাহর জন্য আমি সবাইকে ভালবাসি। আমার এই লাশ আমার মায়ের কাছে পৌছিয়ে দিবেন বা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ্ আমার জীবনে করে যাওয়া কোন কাজের জন্য উসিলা হিসাবে কবুল করে আমাকে মাফ করে দেন। রফিক দুলাভাই অনেক ভাল লোক। যখনই আমি কোন সমস্যায় পড়তাম তখন রফিক ভাইয়ের কাছে গেলে আপন ভাইয়ের...

শরণখোলায় শ্রমিক লীগের উদ্যোগ ১৭ই মার্চ বঙ্গবন্ধু জন্মদিন পালন,,,,,,

ছবি
মোঃ মোশাররফ হোসেন মনির  শরণখোলা প্রতিনিধি  আলোচনা সভা,দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিন পালন করেছে শরণখোলা উপজেলা জাতীয় শ্রমিক লীগ। বৃহস্পতিবার রাতে শ্রমিক লীগের অস্থায়ী  কার্যালয়ে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ১৭মার্চ উপলক্ষে জন্মদিন পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন খোকন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু হাওলাদার,সহ-সভাপতি হেলাল তালুকদার, মতিউর রহমান মিরন,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ জিয়াউল হাসান তেনজিন,উপজেলা তাতীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ শাহীন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ,উপজেলা শ্রমিক লীগের প্রচার সম্পাদক মোঃ মোশারফ হোসেন মনির,  ১ নং ধানসাগর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি, ১ নং ধানসাগর ইউপি সদস্য  মোঃ হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক মোঃ খালেক আকন, ২ নং খোন্তাকাটা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোঃ সুলতান ফরাজী, সাধারণ সম্পাদক মোঃ খোকন মীর, ৩ নং রায়...