পোস্টগুলি

নীলফামারীতে বাদাম বিক্রেতার পাশে ছাত্রলীগ

ছবি
 নীলফামারীতে বাদাম বিক্রেতার পাশে ছাত্রলীগ আবেদীন হক নীলফামাড়ী প্রতিনিধিঃ নীলফামারী জেলা সদরের রামনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের প্রাক্তন চেয়ারম্যান পাড়া গ্রামের একচোখ অন্ধ বাদাম বিক্রেতা সুলতান আলী পরিবারের পাঁচজন সদস্য নিয়ে অন্ধ অসহায় ব্যক্তিটি আর্থিক সঙ্কটে খেয়ে না খেয়ে জীবন যাপন করছে বলে জানা যায়। খবর পেয়ে, স্থানীয় যুবক ও ছাত্রলীগ কর্মী রায়হান হোসেন ফেইসবুক স্ট্যাটাস দেখে ১৪ ডিসেম্বর মঙ্গলবার রাতে অন্ধ অসহায় সুলতান আলীর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও কম্বল নিয়ে হাজির হয়। সুজন রায় বলেন, সমস্ত প্রশংসা মহান আল্লাহর । রামনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের প্রাক্তন চেয়ারম্যান পাড়া গ্রামের অন্ধ সুলতান আলী। তার পরিবারের ৫ জন সদস্য নিয়ে কষ্ট করে দিন কাটাচ্ছে। তারা করোনায় আর্থিক সঙ্কটে অতি মানবেতর জীবন যাপন করছে তাদের বাদামের দোকান থেকে যা আয় হয় সেটা দিয়েই সংসার চলতো। এছাড়াও জানা যায়, আবু দাউদ ইব্রাহিম নামে এক ফেইসবুক স্ট্যাটাস দেখে আজ খাদ্য সামগ্রী নিয়ে তার বাড়িতে হাজির হয়েছি। তিনি আরো জানান মহান আল্লাহতালা যেন এভাবেই সারাজীবন গরিব,অসহায়, প্রতিবন্ধী, ও কর্মহীন পরিবারের মানুষের পাশে থেকে...

নীলফামারীতে বিভিন্ন অনুস্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে মহান বিজয় দিবস

ছবি
  আবেদীন হক নীলফামারী প্রতিনিধিঃ  বিপুল উৎসাহ উদ্দীপনা এবং যথাযোগ্য মর্যাদায় নানান আয়োজনে মহান বিজয় দিবস এর সুবর্ণজয়ন্তী উদযাপন করা হচ্ছে নীলফামারীতে। এ উপলক্ষে সরকারী কর্মসূচীর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনও নিজ নিজ উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টা ৪৫ মিনিটে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী কর্মসূচী শুরু হয়। এ লক্ষ্যে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে স্থাপিত স্বাধীনতা স্মৃতি অম্লান স্মৃতিসৌধতে শহীদ বেদিতে রাষ্ট্রের পক্ষে পুষ্পমাল্য অপর্ণ করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।  একে একে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ সুপার, সিভিল সার্জন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সড়ক ও জনপথ বিভাগ, এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল, শিক্ষা প্রকৌশল, জেলা আইনজীবী সমিতি, নীলফামারী প্রেসক্লাব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, রাজনৈতিক ও বেসরকারি উন্নয়ন সংস্থা ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। স্মৃতিস্তম্ভে শহীদদের শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। সকাল ৯ টার দিকে জেলা হাইস্কুল মাঠে বিজয় দিবসের কুচকাওয়াজ ও শারিরীক ...

ঝরাজীন্য অবস্থায় রয়ে গেলো পতেঙ্গা ৪১ নং ওয়ার্ডের ১১ নং মাতব্বর ঘাট।

ছবি
(যেন দেখার কেউ নেই) “সিটি মেয়র মহোদয়ের আশু-দৃষ্টি আকর্ষন” সৈয়দ মোহাম্মদ কায়সার আসরাফী, চট্টগ্রাম ব্যুরো। চট্রগ্রামের  পতেঙ্গা-১১নং মাতব্ব্রর ঘাটের অবস্তা  ঝরাজীন্য মৃত্যু ঝুঁকিনি্য়েই নৌ-যাত্রী পারাপার। নগরীর ৪১নং ওয়ার্ডস্থ পতেঙ্গা-১১নং মাতব্ব্রর ঘাটের ঝরাজীন্য অবস্থায় নৌ-যাত্রী পারাপারের অভিযোগ পাওয়া গেছে। ইজরাদার মোঃ আনোয়ার, অভিযোগ করে জানান,বিগত প্রায় ৩ বছর আগে রাতের আধারে একটি মালবাহি রাইটার জাহাজের আঘাতে নৌ-ঘাটের বেশ কিছু অংশ ভেঙ্গে নিয়ে নদীর দিকে বিলিন করে দেন।এই ভয়াবহ বিপদ জেনেও যাত্রীসাধারণ পতেঙ্গা-১১নং মাতব্ব্রর ঘাট হয়ে আনোয়ারা-পটিয়া এবং কর্নফুলি উপজেলার আংশিক এলাকায় নিয়মিত শহরের পথে যাতায়াত করেন হাজারো চাকুরী ও পেশাজীবী লোকজন।এই বিষয়ে ইজরাদার চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) কর্তৃপক্ষ কে বার বার জানালেও আজো কোন প্রতিকার পান নি বলে জানান নিয়মিত পারাপার হওয়া জুলদার বাসিন্দা সৈয়দ আহম্মদ জানিয়েছেন্। ঘাটে ৫/৬ টি নৌকা/বোর্ট থাকলেও কর্তৃপক্ষ ঘাটের ঝরাজীন্য অবস্থা ও বড় ধরণের র্দূঘটনার দিকে নজর রেখে সবগুলো বোর্ট চালাতে পারছেনা। সে কারণে দূর্ভোগে পড়তে হয় প্রতিনিয়ত পারাপার হওয়া য...

করিমগঞ্জে গুনধর ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

ছবি
মো:মোফাসসেল সরকার,কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের করিমগঞ্জের গুনধর ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকাল ৪ টায় থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত উরদিঘী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ৮নং গুনধর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আশরাফ আলী ভূইঁয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আজিজুল ইসলাম দুলাল,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল মান্নান দুলাল শিকদার।এসময় আরও বক্তব্য রাখেন করিমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলী হোসেন খান পল্টু,করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি হাজী আশরাফ হোসেন পাভেল,করিমগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী হারুন সরকার,গুনধর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মুখছেদুল মমিন সবুজ, গুনধর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,লুৎফুর রহমান,বিএনপি নেতা মো:জামাল উদ্দিন প্রমুখ।বক্তারা বলেন,তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির শক্তি। তাই দলকে সুশৃঙ্খল ও সংগঠিত করতেই ওয়ার্ড ও ইউনিয়ন সম্মেলন করা হচ্ছে। তৃণমূলের নেতাকর্মীদের ভোটেই নেতা নির্বাচিত হচ্ছেন।আওয়া...

আশুলিয়ায় কুয়েত প্রবাসীর স্ত্রী হত্যার মূল আসামি কে গ্রেফতার করেছে র‍্যাব

ছবি
মোঃ সোহাগ:-  ঢাকার আশুলিয়া থানাধীন নরসিংহপুর এলাকায় চাঞ্চল্যকর গৃহবধু মারুফা হত্যার রহস্য উদঘাটন ও মামলার মূল আসামী মোঃ হাসান হাওলাদারকে গ্রেফতার করেছেন র‌্যাব-১ এর একটি বিশেষ দল। মঙ্গলবার (১৪ ডিসেম্বর ২০২১ইং) র‌্যাব জানিয়েছেন, র‌্যাব-১ এর অভিযানে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর এলাকায় গৃহবধু মারুফা (২৮) হত্যার রহস্য উদঘাটন এবং হত্যা মামলার মূল আসামী মোঃ হাসান হওলাদার (২২)কে রাঙ্গামাটি জেলার লংগদু থানা এলাকার ভারতীয় সীমান্ত হতে গ্রেফতার করেছে। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অতন্ত্য অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত হত্যাকারী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে বলে র‌্যাব জানায়। উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর ২০২১ইং তারিখ রাত ১১ টার দিকে ঢাকা জেলার আশুলিয়ার নরসিংহপুর সাকিনস্থ অন্ধ কলোনী মাধন চন্দ্র সরকারের ভাড়াটিয়া ...

ইয়ারপুর ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও চিত্রাশাইলের পক্ষ থেকে নৌকা প্রতিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবি
 নাজমুল হক ইমু(স্টাফ রিপোর্টার):- ইয়ারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সৈয়দ আহমেদ মাস্টার সাহেবের পক্ষে ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত। আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী সফল চেয়ারম্যান এবং শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বর্ন পদক প্রাপ্ত জনাব সৈয়দ আহমেদ মাষ্টার সাহেবের পক্ষে ইয়ারপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ কতৃক মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১৩ ডিসেম্বর বাদ আসর হাজী ইউনুছ আলী স্কুল এন্ড কলেজ মাঠে এই মত বিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া থানা আওয়ামীলীগের আহবায়ক জনাব ফারুক হাসান তুহিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান এবং আশুলিয়া থানা আওয়ামীলীগের সদস্য জনাব শাহাদাত হোসেন খাঁন, আশুলিয়া থানা আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া থানা আওয়ামীলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য জন...

ভাড়া বাসা ছাড়তে চাওয়ায় ১০ মাসের ভাড়া দাবী, ভাড়াটিয়া কে জিম্মি, বাড়িওয়ালা পুলিশ হেফাজতে

ছবি
 মোঃ সোহাগ- (বিশেষ প্রতিনিধি)  টাঙ্গাইলে বাসা ছাড়ায় ১০ মাসের বাড়তি ভাড়া দাবি করে এক কলেজছাত্রীকে জিম্মি করেছেন কামরুল হাসান নামে এক বাড়িওয়ালা। এ ঘটনায় ওই ছাত্রী জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ছাত্রীকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে) গতকাল বিকালে টাঙ্গাইল পৌরসভার বেতকার মুন্সিপাড়ায় এ ঘটনা ঘটে। ওই এলাকার বাড়িওয়ালা কামরুল হাসান ঠান্ডু ১০ মাসের ভাড়া দাবি করে ওই ছাত্রীকে বাসায় জিম্মি করে রাখেন। জিম্মি হওয়া ছাত্রী সরকারি কুমুদিনী কলেজের অনার্সে পড়াশোনা করেন।কামরুল হাসান ঠান্ডুর বাসায় চার মাস আগে বাসা ভাড়া নেন ওই শিক্ষার্থী। চলতি মাসের ভাড়া পরিশোধ করে বাসা ছেড়ে দেওয়ার কথা বাড়িওয়ালাকে জানান ছাত্রী। কিন্তু এক মাসের ভাড়া অতিরিক্ত দিলেও বাড়িওয়ালা আগামী ১০ মাসের ভাড়া চেয়ে ছাত্রীকে জিম্মি করে রাখেন। ওই ছাত্রী বাসা ছেড়ে দিতে চাইলে তাকে হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।  পরে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন ছাত্রী। এরপর টাঙ্গাইল সদর থানার এএসআই আয়নুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ছাত্রীকে উদ্ধার করে।পরে বাড়িওয়ালার আত্মীয় জাহাঙ্গীরের নেতৃত্বে পুুলিশ...

৭১ এর বীর জননী রমা চৌধুরী কে প্রধানমন্ত্রী বললেন, "আপনি ভাতা নেন, একলা এভাবে কতদিন চলবেন

ছবি
মোঃ সোহাগ হোসেন:- ঢাকা- রমা বললেন, "ছেলে দিয়েছি, স্বামী দিয়েছি, সম্ভ্রম দিয়েছি। তার তো ক্ষতিপূরণ হবে না।  ভাতা নিয়ে কি করব!?" ধর্ষিতা হওয়ায় যুদ্ধের পর ওঁকে একঘরে করে দেয়া হয়। অথচ তিনিই পূর্ব পাকিস্তানের প্রথম নারী স্নাতকোত্তর ! নিজের হাতে বই লিখতেন, সে বই ছাপাতেন, ফেরিওয়ালার মতো বাড়ি বাড়ি গিয়ে বই ফেরি করতেন, পয়সা যা হতো তাই দিয়ে একলা মানুষটার জীবন চলতো। এই মানুষটির বাড়ি আদতে একটি খড়ের চালার কুঁড়েঘর। যার আশপাশের বাসিন্দা কুকুর, বেড়াল, কাক, পেঁচা।  জুতো পরতেন না রমা।  লোকজন জিজ্ঞেস করলে বলতেন, "এই মাটিতে আমার ছেলেরা ঘুমায়, জুতো পরে ওদের বুকের রক্তের ওপর পাড়া দিয়ে হাঁটব কি করে !!" এই রমা আমাদের যুদ্ধজননী। ৪৫ টা বছর যিনি খালি পায়ে রৌদ্রতপ্ত পিচঢালা পথে হেঁটে বেড়িয়েছেন। নিজের চোখের সামনে সন্তানদের মৃত্যু দেখেছেন যিনি, যিনি দুচোখে দেখেছেন পাকিস্তানের দোসররা মানুষের ঘরবাড়ি দাউদাউ করে জ্বালিয়ে দিতে।  এদেশ থেকে তাঁর নেয়ার কিচ্ছু নেই, দেবার ছিল। দিয়ে গেছেন। মৃত্যুতে তাঁর লজ্জায় ডুবিয়ে দিয়ে গেছেন গোটা জাতিকে !!  ভেবেছিলেন বই বেচা পয়সায় একটা অনাথ আশ্রম করবেন, সে আশা আর পূর্...

মুক্তিপণেন দাবীতে বৃদ্ধা কে অপহরন,র‍্যাবের সহায়তায় উদ্ধার, আটক -১

ছবি
 মোঃ সোহাগ (ঢাকা) মুক্তিপণের দাবীতে ঢাকা হতে অপহরণকৃত ৬২ বছরের বৃদ্ধ আতিয়ারকে গাইবান্ধা থেকে উদ্ধার করেছে র‌্যাব-৪ঃ অপহরনকারী গ্রেফতার। এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। জঙ্গীবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং অন্যান্য অপরাধের পাশাপাশি মনুষ্য অপরহরণকারী চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা তৎপর।   গত ০৭ ডিসেম্বর ২০২১ ইং তারিখে সকাল অনুমান ১০ঃ৩০ ঘটিকায় জনৈক আতিয়ার রহমান (৬২) মনিপুর মিরপুরের নিজ বাসা হতে গাইবান্ধা হতে আগত জনৈক আতিয়ার ও আসাদুলদ্বয়ের সাথে মহাখালী সাক্ষাৎ করতে গিয়ে নিখোঁজ হয়। ঘটনর পর ভিকটিমের ছেলে জামিউল ইসলাম জীবন মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়রি এবং অধিনায়ক, র‌্যাব-৪ বরাবর ভিকটিম’কে উদ্ধারে একটি আবেদন করেন। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে ভিকটিম’কে উদ্ধার এবং অপহরণকারী চক্রের সদস্যদের গ্রেফতারে র‌্যাব-৪ এর একটি গোয়েন্দা দল গোয়েন্দা কার্যক্রম শুরু করে। গোয়েন্দা তথ্...

সাভার থেকে ৩১ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‍্যাব -৪

ছবি
 মোঃ সোহাগ:- সাভার মডেল থানাধীন এলাকা হতে ৩১ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪ঃ মাদক পরিবহণে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। খুন, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতার এবং জঙ্গীবাদের মত ঘৃণ্যতম অপরাধ নির্মূল ও রহস্য উৎঘাটনের পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাব মাদক বিরোধী অভিযান জোরদার করেছে। এ ধরণের সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা তৎপর। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৩ ডিসেম্বর ২০২১ তারিখ ১২.১৫ ঘটিকার সময় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল সাভার মডেল থানাধীন আনন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৩১ কেজি গাঁজা, মাদক পরিবহণে ব্যবহৃত ০১ টি প্রাইভেটকার এবং ০৫ টি মোবাইলসহ নিম্নোক্ত ০১ জন মাদক কারবারি’কে গ্রেফতার করতে সমর্থ হয়।  (ক) মোঃ স...

ঢাকার কামরাঙ্গিচরে অভিযান চালিয়ে অনলাইন প্রতারক চক্রের ০৭ সদস্য’কে গ্রেফতার করেছে র‍্যাব-৪।

ছবি
ঢাকা প্রতিনিধি :- এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। সাম্প্রতিককালে প্রতারণার নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ জনগনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর প্রতারক চক্র। জঙ্গীবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং অন্যান্য অপরাধের পাশাপাশি এসব প্রতারণার সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা তৎপর। গত ১৩/১২/২০২১ ইং তারিখ একজন অভিযোগকারী অধিনায়ক, র‌্যাব-৪ বরাবর অনলাইনে প্রতারণার একটি অভিযোগ দায়ের করেন। তিনি উল্লেখ করেন যে, করোনা কালীন লকডাউনের সময়ে তিনি বাসায় অবস্থান করাকালে অভিযুক্ত মোঃ ইব্রাহিম হাওলাদার জীবন (৪১) এবং তারই মাধ্যমে অভিযুক্ত দেওয়ান মোঃ রফিকুল ইসলাম @ ডিএম রফিক (৩৪) এর সাথে পরিচয় হয়। পরিচয়ের জেরে তারা অভিযোগকারীকে তাদের একটি অনলাইন ব্যবসার কথা বলে এবং ব্যবসায় বিনিয়োগ করলে দিগুণ লাভ পাওয়া যাবে মর্মে জানায়। অভিযোগকারী তাদের ব্যবসা সম্পর্কে জানতে চাইলে তারা পিপিস...

নীলফামারীতে ৫০ তম হানাদারমুক্ত দিবস পালিত

ছবি
আবেদীন হক নীলফামারী প্রতিনিধিঃ  নীলফামারীতে ৫০ তম হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নীলফামারী সদর উপজেলা কমান্ড এর আয়োজনে সোমবার (১৩ ডিসেম্বর) ৫০ তম নীলফামারী হানাদারমুক্ত দিবস উপলক্ষে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা কান্তিভূষণ কুন্ডুর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম পাটাশ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জনাব আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নীলফামারী, বাংলাদেশ আওয়ামীলীগের নীলফামারী জেলা সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমূখ। এ সময় বক্তারা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। সভায় মুক্তিযোদ্ধাগণ, সুধীসমাজ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

শরণখোলায় ইজিবাইক চালক শ্রমিকদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

ছবি
মোঃ মোশাররফ হোসেন মনির  শরণখোলা প্রতিনিধি   বাগেরহাট জেলা শরণখোলা উপজেলায় রায়েন্দা বাজার টু রসুলপুর বাজার টু মৌরাশী বাজার ইজিবাইক চালক শ্রমিকদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোজঃ- শুক্রবার  সময় ঃ- রাত্র ৭.৩০ মিনিট  স্থান -ঃ বাংলাবাজার জনতা মাধ্যমিক বিদ্যালয় সাইক্লোন সেন্টার। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২ নং খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের ৮ ওয়ার্ড মেম্বর, তালতলী ইজিবাইক চালক শ্রমিক সমিতির সভাপতি মোঃ নাসিম তালুকদার, উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের মেম্বর  মোঃ সরোয়ার হোসেন তালুকদার, জাতীয় শ্রমিক লীগ শরণখোলা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাইজুল ইসলাম মিরাজ, জাতীয় শ্রমিক লীগ শরণখোলা উপজেলা শাখার  সহ- প্রচার প্রকাশনা সম্পাদক মোঃ মোশাররফ হোসেন মনির। উক্ত আলোচনা সভা বক্তব্য রাখেন  ইজিবাইক চালক ইব্রাহিম খা, বেল্লাল খলিফা, রেজাউল, হাসান, শাহাদাৎ, জুয়েল। এসময় শত শত ইজিবাইক চালক শ্রমিকরা উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভা সভাপতিত্ব করেন  মোঃ ফজলুল হক হাওলাদার। পরিচালনা করেন...

শরণখোলায় ৩ লক্ষ টাকার মাদক সহ- ৩টি মোবাইল উদ্ধার,,,,,,,,,

ছবি
মোঃ মোশাররফ হোসেন মনির  ( বাগেরহাট) শরণখোলা প্রতিনিধি  বাগেরহাট জেলা শরণখোলায় ৩ লক্ষ টাকার মাদক সহ- ৩ টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ  শরণখোলা থানা পুলিশ। শনিবার (১১ ডিসেম্বর) সকালে শরণখোলা উপজেলার মঠেরপাড় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ছাল্লু হাওলাদারের বাড়িতে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এসময়, ইয়াবা বিক্রি করে পাওয়া নগদ ৬ হাজার ১৮০ টাকা, মাদক পরিমাপের জন্য ব্যবহৃত ডিজিটাল মিটার, ইয়াবা বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটককৃতরা হলেন, শরণখোলা উপজেলার মঠেরপাড় গ্রামের মৃত সামছুল হক হাওলাদারের ছেলে মোঃ তফছের হাওলাদার (৬০) মোঃ তফছের হাওলাদারের ছেলে মোঃ ছগির ওরফে ছাল্লু হাওলাদার (৩২), একই উপজেলার ভারানি পাড় গ্রামের মোঃ নাসির হাওলাদারের ছেলে মোঃ নাইম হাওলাদার (১৮), চালিতাবুনিয়া গ্রামের মোঃ আউয়াল শেখের ছেলে মোঃ রেজা শেখ, ঢাকার সবুজবাগ থানার মায়াকানন এলাকার মোঃ শাহীন আহম্মেদের ছেলে মোঃ ইয়াসিন রাব্বি (১৬)। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, এই চক্...

ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর ইউপির ৭নং দৌলতপুর ওয়ার্ডের সদস্য প্রার্থী গনেশ ঘোষের ব্যাপক গন জোয়ার

ছবি
গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর ইউনিনের ৭নং দৌলতপুর ওয়ার্ডের সদস্য প্রার্থী গনেশ চন্দ্র ঘোষের ব্যাপক গন জোয়ার।  জানা যায়,গনেশ চন্দ্র ঘোষ সাবেক ইউপি সদস্য ইতিপূর্বে তিনি নিজ অর্থায়নে সমাজের অসহায় গরিবদুঃখী মানুষের সবা করেছেন।দৌলতপুর গ্রামের মৃত সমারু ঘোষের পুত্র গনেশ চন্দ্র ঘোষ সফল সাবেক ইউপি সদস্য সদস্য।তিনি ইউপি সদস্য থাকাকালীন বিভিন্ন উন্নয়নমুখী কাজ করে গেছেন।গত করোনা মহামারি সময়ে লকডাউনে মানুষের শোচনীয় অবস্থা হলে সে সময়ে নিজ অর্থায়নে বিনা মূল্যে চাল ডাল বিতরণ করেন।গনেশ চন্দ্র ঘোষের এই অবদান ভোটারদের মন কেড়ে নেয়। এ বিষয়ে গনেশ চন্দ্র ঘোষের সাথে কথা হলে তিনি জানান,আমি সুখে-দুঃখে জনগনের পাশে আছি এবং থাকবো।জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে অত্র ৭নং ওয়ার্ডের রাস্তা ঘাট,কালভাট,ইত্যাদি সকল উন্নয়ন করতে সক্ষম হবো।

নীলফামারী সদরের টুপামারীতে বাল্যবিয়ের দায়ে কনের পিতাকে অর্থদণ্ড

ছবি
নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার ৫নং টুপামারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কিসামত দোগাছি হাফেজ পাড়া গ্রামের অহিদুল ইসলামের দশম শ্রেণি পড়ুয়া ছন্দ নাম রুবি আক্তার (১৫) এর বিয়ের আয়োজন করে।  এসিল্যান্ড(ভূমি) নীলফামারী সদর মোঃ মফিজুর রহমানের নেতৃত্তে মোবাইল কোর্টের মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৫ ধারায় কনের পিতাকে পাচঁ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং  ১৮ বছর পূর্ন না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবেনা মর্মে কনের পিতার কাছে মুচলেকা নেওয়া হয়।

জলঢাকায় মাদকদ্রাব্য সহ একজন গ্রেফতার

ছবি
আবেদীন হক-নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদর ও উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। তাদের প্রচেষ্টায় অনেক মাদকদ্রব্য সেবনকারী ও ব্যাবসায়ীদের আইনের আওতায় আনা সক্ষম হয়েছে। আর এই চলমান মাদকবিরোধী অভিযানে ১৩/১২/২১ ইং তারিখে নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানকারী দল  গোপন খবরের ভিত্তিতে পরিদর্শক জনাব আব্দুর রহিমের ( Abdur Rahim Bijoy) নেতৃত্বে সবুজপাড়ার একটি বাসা এবং বাসা সংলগ্ন মুদি দোকানে  অভিযান চালিয়ে মোঃ নুরনবী, বয়সঃ২৮, পিতাঃ মহুবর রহমান, সাং- সবুজপাড়া কে ১/২ ( আধা) কেজি গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করে। অতপর জলঢাকা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মাহবুব হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত নুরনবীকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০ (এক হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং সর্বশেষ সকলের উপস্থিতিতে আলামত আগুনে পুড়ে ধ্বংস করা হয়।

সুখে-দূঃখে জনগণের পাশে থাকতে চাই:মো: বোরহান উদ্দীন

ছবি
মোঃমোফাসসেল সরকার,কিশোরগঞ্জ জেলা  প্রতিনিধি, সুখে-দূঃখে জনগণের পাশে থাকতে চান মেম্বার পদপ্রার্থী  মো:বোরহান উদ্দীন।  আসছে ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য  ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের কটিয়াদী  উপজেলার, ৬ নং আচমিতা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো:বোরহান উদ্দীন  গণমাধ্যমকে জানান সুখে-দূঃখে জনগণের পাশে থাকতে চাই। এ সময় মেম্বার পদপ্রার্থী মো:বোরহান উদ্দীন  গণমাধ্যমকে আরো জানান:আমার বরাদ্দকৃত প্রতীক আপেল। ভোট আপনাদের পবিত্র আমানত, আপনারা সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিবেন, আপনারা যদি আসছে ২৬ ডিসেম্বর আমাকে আপেল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করেন তাহলে আমি কথা দিচ্ছি এই এলাকার , মাদক,ইভটিজিং, জুয়া নির্মূলের  লক্ষ্যে কাজ করবো ইনশাআল্লাহ । এছাড়াও এলাকার সার্বিক উন্নয়নমূলক কাজ করবো।

ইয়ারপুর ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যেগে নৌকা মার্কার মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবি
নাজমুল হক ইমু (স্টাফ রিপোর্টার):- ইয়ারপুর  ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যেগে নৌকা মার্কার মতবিনিময় সভা অনুষ্ঠিত২ ডিসেম্বর বিকাল ৪ টায় আশুলিয়া ইয়ারপুরের নিশ্চিন্তপুর হাই স্কুলের মাঠে হাজী শহিদুল মোল্লার সন্চালনায়  ও ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বেল্লাল হোসেন মাদবর,সভাপতিত্বে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময়  মতবিনিময় সভায়,প্রধান অতিথি ছিলেন ইয়ারপুর ইউনিয়ন এর স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান ও নৌকা প্রতিক নিয়ে বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সৈয়দ আহমেদ মাস্টার।, বিশেষ অতিথি ছিলেন ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শাহেদ,জনপ্রিয় যুবলীগ নেতা সুমন আহমেদ ভূইয়া,মোল্লা মোশারফ হোসেন মুসা,নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা জনাব ফারুক আহমেদ,হাজী লাল মিয়া মুন্সী,মিলন মাষ্টার, আজম মোল্লা, নাসির মোল্লা,হাজী আজগড় আলী ,শ্রমিক লীগ নেতা সানাউল্লাহ সানী, বীর মুক্তিযোদ্ধা,জাহের আলী, মহিলা মেম্বার পদপ্রার্থী নাজমা বেগম, বর্তমান মেম্বার আসমা বেগম,হালিম মৃধা , সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন, আরো উপস্...

ইয়ারপুর ৬ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আলহাজ্ব মালেক(মালু মন্ডলের)মনোনয়ন যাছাই সম্পন্ন

ছবি
 নিজস্ব প্রতিনিধি :-আশুলিয়া ইয়ারপুর ৬ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আলহাজ্ব মালেক(মালু মন্ডলের)মনোনয়ন যাছাই সম্পন্ন। আজ ১২ই ডিসেম্বর সাভারের অধর চন্দ্র স্কুলের প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় উপজেলা রিটার্নিং অফিসার প্রতিনিধি নজরুল ইসলামের এজলাসে নির্বাচনের নমিনেশন  যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়। এসময়, আলহাজ্ব মালেক মন্ডল  সাবেক মেম্বার তিনি উৎফুল্ল ভাবে বলেন,আমার নির্বাচনী যাছাই বাছাই য়ে আমি মনোনীত হয়েছি, আল্লাহর কাছে শুক্রীয়া জানাই,আমি আরো বেশি কৃতজ্ঞ জানাই যে সকল কর্মি সমর্থক বৃন্দ আজকে আমার সাথে এখানে এসেছে,আমি যদি নির্বাচিত হতে পারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি আপ্রাণ চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ।। এসময় ইয়ারপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের আঃ হাসেম মন্ডল, হাকিম মন্ডল, নবু মন্ডল, আনোয়ার মন্ডল, জামাল হোসেন,সামছুল হক,তৈয়ব আলি মন্ডল, মোঃ আজি,মোঃ সাইফুল ইসলাম,মমিরুর ইসলাম মন্ডল, আলমগির হোসেন,সিরা মুন্সী, জুলহাস মুন্সী, আজাহারুল মুন্সি,মোঃ আলি,মোঃ আঃ সালাম,নুরুল ইসলাম,ইয়াসিন মোল্লা, মামুন,সাব্বির আহমেদ শিশির, রিদয় হোসেন,  আঃ হাসেম মন্ডল, হাকিম মন্ডল...

নীলফামারীতে ট্রেনে কেটে ৪ মৃত্যু: দুজনকে চাকরির আশ্বাস মন্ত্রীর।দেশের বার্তা 24

ছবি
    আবেদীন হক নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে নিহত তিন শিশুর বাবা রেজওয়ান হোসেন ও নিহত যুবক শামীম হোসেনের স্ত্রী সুমাইয়া আকতারকে চাকরি দেয়ার আশ্বাস দিয়েছেন রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন। সদরের কুন্দপুকুর ইউনিয়নের বউবাজার শনিবার দুপুর দেড়টার দিকে এক শোক সভায় এই আশ্বাস দেন তিনি। এর আগে কুন্দপুকুর ইউনিয়নের বউবাজার পৌঁছে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন মন্ত্রী। শোক সভায় মন্ত্রী বলেন, ‘যে ক্ষতি হয়েছে তা পূরণ হবার নয়। তাদের ফিরিয়ে আনা সম্ভব নয়। যারা স্বজন হারিয়েছেন তাদের পরিবারের দুই সদস্যকে চাকরি দিতে আমি রেলের জিএমকে নির্দেশ দিয়েছি।’ রেল দুর্ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘নতুন যেসব রেলপথ হচ্ছে, সেখানে আন্ডারপাস ওভারপাস করছি। কিন্তু যেগুলো পুরোনো সেগুলোতে সম্ভব নয়। গ্রামে গ্রামে যে এলাকায় ক্রসিং দরকার, সেগুলো স্থানীয় সরকার মন্ত্রণালয় করবে। এ জন্য স্থানীয় সরকারের সঙ্গে আমরা কথা বলছি।’ অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে রেজওয়ানের পরিবারকে ২৫ হাজার এবং শামীমের পরিবারকে ২০ হাজার টাকার চেক দেয়া হয়। এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ বক্তব্...

সুবর্ণচরে টানা বর্ষণে আমন ধান ও শাক-সবজির ব্যাপক ক্ষতি। দেশের বার্তা 24

ছবি
 সুবর্ণচরে  টানা বর্ষণে আমন ধান ও শাক-সবজির ব্যাপক ক্ষতি।  আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ নোয়াখালী সুবর্ণচর উপজেলায়  গত কয়েকদিনের টানা বৃষ্টিতে মাঠের পাকা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে হতাশায় পড়েছেন কৃষকেরা। ধান কাটার মৌসুম শুরু হলেও এখনো অধিকাংশ কৃষক খেতের ধান ঘরে তুলতে পারেননি। ২-১ সপ্তাহের মধ্যে মাঠের পাকা ধানগুলো কেটে ঘরে তোলার অপেক্ষায় ছিলেন কৃষকেরা। কিন্তু কার্তিকের শেষে অসময়ের বর্ষণে পাকা ধানগুলো মাঠে শুয়ে যায়। এতে ভারী বর্ষণে ধান ও সবজি খেতে পানি জমে গেছে। ফলে মাঠের ধান ও সবজি নষ্ট গেছে।  স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিনের  টানা ও মাঝারি বৃষ্টিতে খেতের অনেক ক্ষতি হয়ে গেছে। গাছের গোড়ায় পানি জমে গাছ মরে যাচ্ছে। এতে সবজি চাষিদের মাথায় হাত পড়েছে। অসময়ে বৃষ্টিপাতে ধানের পাশাপাশি বিভিন্ন সবজি খেত নষ্ট হয়ে যাচ্ছে। এবার ভালো ফলনের আশায় ছিল কৃষকেরা। কিন্তু সে আশা গুড়েবালিতে পরিণত হয়েছে। সবজির খেত নিয়েও তাঁরা চরম বিপদের শঙ্কায় রয়েছেন।

মোংলায় পিএফজি’র উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালন

ছবি
মোঃ আবুরায়হান ইসলাম,,  বাগেরহাট জেলা প্রতিদিন,, ”বৈষম্য ঘোচাও সাম্য বাড়াও, মানবাধিকারের সুরক্ষা দাও” শ্লোগানে মোংলার মিঠাখালী বাজারে ১০ ডিসেম্বর শুক্রবার বিকেলে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ পিএফজি’র আয়োজনে দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ’র সহযোগিতায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। শুক্রবার বিকেল ৪টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ পিএফজি’র মোংলার সমন্বয়কারী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মো. নূর আলম শেখ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান সমাজ সেবক আওয়ামীলীগ নেতা মাহমুদ হাসান ছোটমনি, মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল মন্ডল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আফজাল হোসেন, জাতীয় পার্টি মোংলা পৌর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এরশাদুজ্জামান সেলিম, বিএনপি নেতা শেখ শাকির হোসেন, সিপিবি নেতা নাজমুল হক, ইউপি সদস্য উকিল উদ্দিন ইজারদার, ইউপি সদস্য শফিকুল ইসলাম প্রমূখ। আলোচনা সভায় বক্...

শরণখোলা উপজেলা প্রেস ক্লাব সম্পাদক এমাদুল হক শামীম মৃত্যু,,,,,,,

ছবি
মোঃ মোশাররফ হোসেন মনির  ( বাগেরহাট)  শরণখোলা প্রতিনিধি   শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার এবং সুন্দরবন টুয়েন্টিফোর মিডিয়ার সম্পাদক মোঃ এমাদুল হক শামীম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে লিভার সিরোসিস জনিত রোগে ঢাকা শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার পরিবার বিষয়টি নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে শরণখোলা উপজেলা প্রেসক্লাব, উপজেলা আওয়ামী লীগ,বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জন প্রতিনিধি সহ সকল স্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। আজ জুম্মা নামাজ বাদ রায়েন্দা পাইলট হাই স্কুল চত্বরে মাঠে জানাযার নামায শেষে আমরাগাছিয়া পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

সুখে-দূঃখে জনগণের পাশে থাকতে চাই:মো:হিরা মিয়া

ছবি
মোঃমোফাসসেল সরকার,কিশোরগঞ্জ সুখে-দূঃখে জনগণের পাশে থাকতে চান মেম্বার পদপ্রার্থী  মো:হিরা মিয়া। আসছে ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য  ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের কটিয়াদী  উপজেলার, ৬ নং আচমিতা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো:হিরা মিয়া গণমাধ্যমকে জানান সুখে-দূঃখে জনগণের পাশে থাকতে চাই। এ সময় মেম্বার পদপ্রার্থী মো:হিরা মিয়া গণমাধ্যমকে আরো জানান:আমার বরাদ্দকৃত প্রতীক তালা। ভোট আপনাদের পবিত্র আমানত, আপনারা সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিবেন, আপনারা যদি আসছে ২৬ ডিসেম্বর আমাকে তালা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করেন তাহলে আমি কথা দিচ্ছি এই এলাকার , মাদক,ইভটিজিং, জুয়া নির্মূলের  লক্ষ্যে কাজ করবো ইনশাআল্লাহ । এছাড়াও এলাকার সার্বিক উন্নয়নমূলক কাজ করবো।

সুবর্ণচরে টানা বর্ষণে আমন ধান ও শাক-সবজির ব্যাপক ক্ষতি। দেশের বার্তা 24

ছবি
আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ নোয়াখালী সুবর্ণচর উপজেলায়  গত কয়েকদিনের টানা বৃষ্টিতে মাঠের পাকা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে হতাশায় পড়েছেন কৃষকেরা। ধান কাটার মৌসুম শুরু হলেও এখনো অধিকাংশ কৃষক খেতের ধান ঘরে তুলতে পারেননি। ২-১ সপ্তাহের মধ্যে মাঠের পাকা ধানগুলো কেটে ঘরে তোলার অপেক্ষায় ছিলেন কৃষকেরা। কিন্তু কার্তিকের শেষে অসময়ের বর্ষণে পাকা ধানগুলো মাঠে শুয়ে যায়। এতে ভারী বর্ষণে ধান ও সবজি খেতে পানি জমে গেছে। ফলে মাঠের ধান ও সবজি নষ্ট গেছে।  স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিনের  টানা ও মাঝারি বৃষ্টিতে খেতের অনেক ক্ষতি হয়ে গেছে। গাছের গোড়ায় পানি জমে গাছ মরে যাচ্ছে। এতে সবজি চাষিদের মাথায় হাত পড়েছে। অসময়ে বৃষ্টিপাতে ধানের পাশাপাশি বিভিন্ন সবজি খেত নষ্ট হয়ে যাচ্ছে। এবার ভালো ফলনের আশায় ছিল কৃষকেরা। কিন্তু সে আশা গুড়েবালিতে পরিণত হয়েছে। সবজির খেত নিয়েও তাঁরা চরম বিপদের শঙ্কায় রয়েছেন।

এবার চশমা খালে নিখোঁজ শিশু নেমেছিল বোতল কুড়াতে, খেলনা দেখে সাঁতরে যায়

ছবি
এস এম কায়সারঃ চট্টগ্রাম তিন মাস ১২ দিন আগে চশমা খালে পড়ে নিখোঁজ হন এক সবজি বিক্রেতা। তার হারিয়ে যাওয়া এবং সন্ধান না পাওয়া-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যর্থতা নিয়ে আছে নানা প্রশ্ন। এই অবস্থায় গত সোমবার সেই চশমা খালেই বোতল কুড়ানোর সময় নিখোঁজ হয় ১৪ বছরের শিশু মো. কামাল উদ্দিন। গতকাল মঙ্গলবার পর্যন্ত তার খোঁজ মিলেনি। তবে কি কামালের পরিণতি সবজি বিক্রেতা সালেহ আহমেদের মতো হবে? নিখোঁজ কামাল নগরের কোতোয়ালী থানার আন্দরকিল্লা মাছুয়াঝরনা এলাকার আলী কাউসারের ছেলে। বাবা-ছেলে ষোলশহর রেলস্টেশন এলাকায় থাকত। দুই ভাই, দুই বোনের মধ্যে কামাল সবার ছোট। তার অন্য সন্তানরা ঢাকায় থাকে বলে জানান কাউসার আলী। কামালের মা নেই। কাউসার আলী দিনমজুর। কামালও বোতলসহ অন্যান্য প্লাস্টিক পণ্য কুড়িয়ে বিক্রি করত। কামালের বাবার সঙ্গে কথা বলে এবং স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গত সোমবার বিকালে বন্ধু রাকিবকে নিয়ে ষোলশহর ভূমি অফিস সংলগ্ন চশমা খালে বোতল কুড়াতে নামে কামাল। সেখানে একটা খেলনা দেখতে পেয়ে তারা সাঁতার কাটে। সামান্য আসার পর স্রোতের মুখোমুখি হয় তারা। এ সময় রাকিব নিজেকে রক্ষা করতে পারলেও কামাল হারিয়ে যায়। ভয়ে এ ঘটনা সাথে সাথ...

লংগদু উপজেলার আকলিমা বেগমসহ ৫ নারী জয়ীতা পুরস্কারে সংবর্ধিত হলো

ছবি
বিপ্লব ইসলাম,  রাঙ্গামাটি জেলা প্রতিনিধি   ৯ ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রাঙামাটি মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন। রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম, জেলা পরিষদের সাবেক সদস্য মনোয়ারা আক্তার জাহান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার। আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলার নারী জাতির পথ প্রর্দশক বেগম রোকেয়া। আর এই মহীয়সী নারী সমাজের অগ্রগতির জন্য কাজ করে গেছেন। তাই নারী সমাজকে আর পিছনে তাকানোর কোন সুযোগ নেই। সকল বাধা বিপত্তি ডিঙিয়ে পুরুষের পাশাপাশি নারীদেরও এগিয়ে যেতে হবে। মহীয়সী নারী বেগম রোকেয়ার পদাঙ্ক অনুসরণ করে নারী সমাজকে এগিয়ে যেতে হবে। এছাড়াও প্রত্যেকের স্...

৭ কিঃমিঃ এলাকায় পর্যটন জোন হবে পতেঙ্গায়

ছবি
এস এম কায়সারঃ চট্টগ্রাম পতেঙ্গা এলাকায় গড়ে উঠা আইসিডি ও ট্রাক টার্মিনালসহ বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ করা হবে। প্রায় সাত কিলোমিটার এলাকায় ঘোষণা করা হচ্ছে পর্যটন জোন। ওই এলাকায় সরকারি বেসরকারি সব ভূমিতেই কেবলমাত্র পর্যটন সংশ্লিষ্ট অবকাঠামো গড়ে তোলা যাবে। এর বাইরে কোন ধরনের স্থাপনা করতে দেয়া হবে না। এদিকে পতেঙ্গার পর্যটন জোনে ছোট্ট দুইটি এলাকা সংরক্ষিত হিসেবে গড়ে তোলা হবে। ওই দুইটি এলাকার আয় থেকে পুরো সাত কিলোমিটার বাঁধ, লাইটিং, টয়লেট, চেঞ্চিং রুমসহ অন্যান্য অবকাঠামো পরিচালিত হবে। পতেঙ্গা এলাকার বিশৃঙ্খল অবস্থাকে সুষ্ঠু ব্যবস্থাপনায় নিয়ে আসার উদ্যোগ নেয়া হয়েছে। সূত্র জানায়, নগরীর অন্যতম পর্যটন স্পট পতেঙ্গাকে ঘিরে বড় ধরনের একটি পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। পতেঙ্গার নৌবাহিনী নিয়ন্ত্রিত ওয়েস্ট পয়েন্ট থেকে ইপিজেডের উত্তর পাশ পর্যন্ত সাত কিলোমিটার এলাকাকে ঘোষণা করা হচ্ছে পর্যটন জোন। এ জোনে আউটার রিং রোড থেকে ভেতরের দিকে যত ভূমি আছে সবগুলোতে পর্যটন সংশ্লিষ্ট অবকাঠামো গড়তে হবে। পর্যটনকেন্দ্রিক হোটেল, মোটেল, রিসোর্ট ও বিনোদনের নানা অবকাঠামো গড়ে তোলা যাবে। ...

মির্জাগঞ্জে জেলা আওয়ামী যুবলীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা

ছবি
মোঃ সুজন সিকদার  মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি পটুয়াখালী জেলা যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলন ২০সে ডিসেম্বর ২০২১ উপলক্ষে মির্জাগঞ্জ আওয়ামী যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিসে এ সভার আয়োজন করেন উপজেলা যুবলীগ। মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম লোটাস এর সভাপতিত্ব  উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মহাসিন মৃর্ধার সঞ্চালনায়, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী আহবায়ক জনাব আলহাজ্ব অ্যাডঃ আরিফুজ্জামান রনি,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনিরসহ জেলা আওয়ামী যুবলীগের লীগের অন্যন্য নেতৃবৃন্ধ।  এ সময় আরো উপস্তিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল সিকদার।  এ সময় মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতা কর্মীরা পটুয়াখালী জেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী আহবায়ক জনাব আলহাজ্ব অ্যাডঃ আরিফুজ্জামান রনি ও তার...

মোংলায় "দুর্নীতিকে না বলুন" শ্লোগানে দুর্নীতি বিরোধী দিবস পালন

ছবি
মোঃ আবুরায়হান ইসলাম,,,  বাগেরহাট জেলা প্রতিনিধি,,   "আপনার অধিকার, আপনার দায়িত্বঃ দুর্নীতিকে না বলুন" শ্লোগানে মোংলায় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে নানা কর্মসুচি পালিত হয়। কর্মসুচির মধ্যে ছিলো মানববন্ধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার সকাল ৯টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন এবং শান্তিরদূত কবুতর উড়িয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের কর্মসুচির উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মো. গোলাম সরোয়ার, থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এ আনোয়ার উল-কুদ্দুস ও সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবু সাইদ খান। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ ক...

বামনায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা

ছবি
মোঃ সিদ্দিকুর রহমান মান্না বরগুনা প্রতিনিধিঃ  বরগুনার বামনায় আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাইতুল ইসলাম লিটু মৃধা, উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মোশাররফ হোসাইন জমাদ্দার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন হাওলাদার, বামনা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, বামনা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. চৌধুরী কামরুজ্জামান ছগির, মহিলা বিষয়ক কর্মকর্তা জাফরিন জাহান, উপজেলা বামনা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ নাসির মোল্লা, সাংবাদিক সমন্বয় পরিষদ সভাপতি মোঃ নেছার উদ্দিন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বামনা উপজেলা শাখার সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান মান্না প্রমূখ। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। সে সময় মুসলিম সমাজে মেয়েদের লেখাপড়...

সৈয়দপুরে তিন মাদকসেবনকারী গ্রেফতার

ছবি
আবেদীন হক-নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  অধিদপ্তর মাদকসেবন রোধে জেলার বিভিন্ন জায়গায় নানা সময়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। তাদের প্রচেষ্টায় জেলার অনেক স্থান থেকে মাদক দ্রব্য সেবনকারীদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। এবং বর্তমানে মাদক সেবনকারী ও মাদকদ্রব্য ব্যাবসায়ীদের সংখ্যা দিনদিন  বৃদ্ধি পাচ্ছে, ফলে সমাজে সৃষ্টি হচ্ছে নানা ধরনের অশান্তি ও বিশৃঙ্খলা, মাদকসেবন কারীদের কুলিষিত জীবের প্রভাব পড়ে, সমাজ,সংসার ও রাষ্ট্রীয় ভাবে। তাই অক্লান্ত পরিশ্রম করে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক সেবনকারীদের সংখ্যা কমিয়ে আনার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেন। আর এরই পরিপ্রেক্ষিতে, আজ ০৯/১১/২০২১ ইং নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার নতুন বাবুপাড়ায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, অভিযান চালিয়ে  মোঃ রাসেল,  বয়সঃ ২২, পিতাঃ লাল্লু , সাংঃ নতুন বাবুপাড়া মোঃ জাহিদ ইকবাল, বয়সঃ ২৮, পিতাঃ আলমগীর হোসেন, সাংঃ নতুন বাবুপাড়া এবং  মোঃ বাপ্পী প্রামাণিক , বয়সঃ ৩৫, পিতাঃ মৃত সলিম উদ্দিন সাংঃ নতুন বাবুপাড়া কে নিষিদ্ধ মাদক হিরোইন এবং ইয়াবা সহ সেবনরত অবস্থায় হাতেনাতে...

বগুড়ায় দাফনের পাঁচ বছর পর সাংবাদিকের লাশ উত্তোলন

ছবি
বগুড়া প্রতিনিধি :-বগুড়ার নন্দিগ্রামের দির্ঘ ৫ বছর পর সাংবাদিক শফিউল আলম বিপুলের (৩৮) লাশ উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বর্ষণ গ্রামে পারিবারিক কবরস্থান থেকে তার লাশ উত্তোলনের পর মর্গে পাঠানো হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সকালের আনন্দ পত্রিকার নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি শফিউল আলম বিপুল উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বর্ষণ গ্রামের মোকছেদ আলীর ছেলে। গত ২০১৬ সালের ১৮ জুন বিকালে বরিন্দা পাগরাপাড়া এলাকায় বিপুলের রহস্যজনক মৃত্যু হয়। তিনি এক আসামির মোটরসাইকেলে নন্দীগ্রামে ফিরছিলেন। বিপুল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। এদিকে সাংবাদিক বিপুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এমন অভিযোগ এনে ছোট ভাই রফিকুল ইসলাম গত বছরের ৬ ডিসেম্বর বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আটজনের নামে মামলা করেন। আদালতের নির্দেশে গত ৯ সেপ্টেম্বর মামলাটি নন্দীগ্রাম থানায় রেকর্ডভুক্ত হয়েছে। এতে আসামি করা হয়, বর্ষণ গ্রামের মোজাম্মেল হকের ছেলে আমিনুল ইসলাম জুয়েল (৩৫), আব্দুল ...

যে কোন অভিযোগ এলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবেঃচসিক মেয়র

ছবি
 যে কোন অভিযোগ এলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবেঃ মেয়র চসিক অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির মতবিনিময় সভা ।। আটটি রাজস্ব সার্কেলে সংকট নেই, তবে পেশাগত দক্ষতার সংকট আছে এস এম কায়সারঃ চট্টগ্রাম প্রতিনিধি। চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, আমাদের নিজস্ব আয়ের উৎস হচ্ছে রাজস্ব খাত। চসিকের ব্যয়ের বিস্তার ও পরিধি বাড়লেও আনুপাতিকহারে রাজস্ব আয়ের পরিধি বাড়েনি। কারণ এর উপর নির্ভর করে থাকা যায়না। তাই এই খাতে গতিশীলতা ও পরিধি বৃদ্ধি প্রয়োজন। সবচেয়ে বেশি প্রয়োজন স্বচ্ছতা ও পেশাগত দায়বদ্ধতার ফলে চসিকের সক্ষমতা বৃদ্ধি পাবে। গতকাল মঙ্গলবার আন্দরকিল্লাস্থ পুরাতন নগর ভবনের কে.বি আবদুচ সাত্তার মিলনায়তনে রাজস্ব বিভাগে অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির উদ্যোগে অনুষ্ঠিত রাজস্ব আদায় বৃদ্ধি সম্পর্কিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, চসিকের আটটি রাজস্ব সার্কেলে তেমন জনবল সংকট নেই। তবে পেশাগত দক্ষতার সংকট আছে। তাই ক্ষেত্রবিশেষে রাজস্ব আদায় অত্যন্ত নিম্ন। কিছু অনিয়ম ও স্বচ্ছতার অভাব আগেও ছিল এখনোও তা কমেনি। এক্ষেত্রে নতুন করে যাতে কোন অভিযোগ না আসে সেজন্য সচেষ্ট হতে হবে...

শিল্প কারখানার উন্নয়নে মালিক শ্রমিকের সু সম্পর্ক রাখতে হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ছবি
  মোঃ সোহাগ (ঢাকা)- কারখানা যথাযথভাবে চলতে হলে মালিক-শ্রমিক সুসম্পর্ক গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘মালিকদের সবসময় মনে রাখতে হবে, এই শ্রমিকরা শ্রম দিয়েই কিন্তু তাদের কারখানা চালু রাখে এবং অর্থ উপার্জনের পথ করে দেয়। আবার শ্রমিকদেরও এ কথা মনে রাখতে হবে যে, কারখানাগুলো আছে বলেই কিন্তু তারা কাজ করে খেতে পারছেন। তাদের পরিবার-পরিজনকে লালন-পালন করতে পারছেন বা তারা নিজেরা আর্থিকভাবে কিছু উপার্জন করতে পারছেন। কারখানা যদি ঠিকমতো না চলে, তাহলে নিজেদেরই ক্ষতি হবে। কাজেই যে কারখানা আপনার রুটি রুজির ব্যবস্থা করে অর্থাৎ খাদ্যের ব্যবস্থা করে বা আপনার জীবন-জীবিকার ব্যবস্থা করে সেই কারখানার প্রতি যত্নবান হতে হবে।’ বুধবার (০৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২০ প্রদান এবং মহিলা কর্মজীবী হোস্টেলসহ আটটি নবনির্মিত স্থাপনার উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক সময় দেখি, বাইরে থেকে কিছু কিছু শ্রমিক নেতারা আছেন, তারা হয়তো উস্কানি দেয় বা কোনো কোনো মহল উস্কানি দেয়, অশান্ত পরিবেশ সৃষ্টি করার ...

আবরার হত্যা মামলায়,২০ জনকে মৃত্যুদন্ড ৫ জনকে যাবৎজীবন কারাদন্ড দিয়েছে আদালত

ছবি
  ঢাকা প্রতিনিধি :- আবরার হত্যা মামলায়,২০ জনকে মৃত্যুদন্ড ৫ জনকে যাবৎজীবন কারাদন্ড দিয়েছে আদালত  বাংলাদেশ  প্রকৌশল বিশ্বিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ রাব্বীকে পিটিয়ে হত্যা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে মহামান্য আদালত। বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এই রায় ঘোষণা করেন। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে আবরারকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে পরের দিন ৭ অক্টোবর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ।  শুধুমাত্র ৩৭ দিনে তদন্ত শেষ করে একই বছরের ১৩ নভেম্বর চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান। চার্জশিটে ২৫ জনকে আসামি করা হয় এবং রাষ্ট্রপক্ষে সাক্ষী করা হয়, ৬০ জনকে। চার্জশিট দাখিলের পর ২০২০ সালের ১৫ মার্চ মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ স্থানান্তরের আদেশ দিয়ে গেজেট প্রকাশ করে আইন মন্ত্রণালয়। একই বছরের ১৪ সেপ্টেম্বর মামলাটি চার্জগঠনের মাধ্যমে বিচার...

হবিগঞ্জের চুনারুঘাটে বন্ধুকে সঙ্গে নিয়ে নিজের মেয়েকে ধর্ষণ করেছে তার নিজ বাবা।

ছবি
  হবিগঞ্জ সিলেট,প্রতিনিধি :-হবিগন্জের চুনারুঘাটে বন্ধুকে সঙ্গে নিয়ে নিজের মেয়েকে ধর্ষণ করেছে তার নিজ বাবা।   এ ঘটনায় মঙ্গলবার রাত ১০টার দিকে বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় হাজির হন ১৩ বছর বয়সী কিশোরী। ঘটনাটি ঘটেছে চুনারুঘাট উপজেলার আলীনগর গ্রামে। অভিযুক্তরা হলেন- একই গ্রামের ৪০ বছর বয়সী খলিল মিয়া ও বালুমারা গ্রামের ৩৫ বছর বয়সী আব্দুল হক। ভুক্তভোগী কিশোরী পুলিশকে জানান, তিনি পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। পরে আর তাকে লেখাপড়া করতে দেননি বাবা। এরপর বাড়িতে থাকতেন। কাজের সুবাদে মা বাইরে থাকলে তাকে ধর্ষণ করতেন বাবা ও তার ব্ন্ধু। এক সপ্তাহ ধরে তার ওপর অমানবিক নির্যাতন চলে। একপর্যায়ে বাধ্য হয়ে বিষয়টি দাদিকে জানান। পরে মঙ্গলবার রাতে কিশোরীকে নিয়ে চুনারুঘাট থানায় আসেন দাদি। চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম বলেন, এ ঘটনায় অভিযোগ করেন ভুক্তভোগী কিশোরী। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাধবপুর সার্কেলের এএসপি মহসিন আলম মুরাদ ও চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফ। খুব দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হ...