পোস্টগুলি

পার্বতীপুরের ৬নং ইউপিতে আওয়ামীলীগের দলীয় প্রার্থী নির্বাচিত আব্দুর রাজ্জাক সরকার

ছবি
তুফান সাকিবঃ- পার্বতীপুর উপজেলা প্রতিনিধি দিনাজপুরের পার্বতীপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ইং উপলক্ষে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচন।উক্ত নির্বাচনে উপজেলার ৬নং মোমিনপুর ইউনিয়ন পরিষদ থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশ নেন আব্দুর রাজ্জাক সরকার।বাইসাইকেল মার্কা নিয়ে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হওয়ার প্রতিদ্বন্দিতা করেন তিনি।প্রার্থী বাছাইয়ের এ নির্বাচনে ৬নং মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের  তৃণমূল নেতাকর্মীর বিপুল ভোটে বিজয়ী হয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয়  প্রার্থী হিসেবে নির্বাচিত হন তিনি।নির্বাচিত প্রার্থী আব্দুর রাজ্জাক সরকার একজন সৎ, আদর্শিক রাজনীতিবিদ,বিশিষ্ট ব্যাবসায়ী এবং বিশিষ্ট সমাজসেবক হিসেবেও তিনি বেশ পরিচিত। এবার তিনি জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যয়ে ব্যক্ত করেন,  জনগণের সেবা করার জন্যই তিনি পার্বতীপুরের ৬নং মোমিনপুর ইউনিয়ন পরিষদে প্রথমবারের মতো আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান। ইউপি নির্বাচনী বিষয় নিয়ে এক সাক্ষাৎকারে সাধারণ জনগন বলেন,বিশিষ্ট ব্যাবসায়ী হিসেবে এলাকায় রয়েছে ব্যাপক ...

আসন্ন ইপি নির্বাচন উপলক্ষে রাণীনগরে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভাঃ

ছবি
আবু সাইদ চৌধুরী রানীনগর নওগাঁঃ-নওগাঁর রাণীনগরে আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষে কালীগ্রাম ও বড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কালীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে করজগ্রাম উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে ও বিকেলে বড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বড়গাছা বাজারে পৃথকভাবে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। কালীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুছ আলী দুলালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবকে অতিরিক্ত সচিব ড. ইউনুছ আলী প্রামানিক, সহ-সভাপতি আনোয়ার হোসেন, ফরিদা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসেন গোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ছাফাত হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক একেএম সাইফুল ইসলাম সজল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা জারজিস হাসান মিঠু, কালীগ্রাম ইউপির আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সুবাস চন্দ্র সরকার সহ ওই ইউনিয়নের নেতাকর্মীরা। অপরদিকে, বড়গাছা ...

শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী আলোচনা সভা

ছবি
আবেদিন হক-নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারী জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনমূলক প্রচারণা চালান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকদ্রব্য সেবনকারীর সংখ্যা কমানোর জন্য জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নানা স্থানে মাদক সেবন এর কুফল সম্পর্কে প্রচারণা করেন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কঠোর পরিশ্রমে অনেক মাদক সেবনকারীকে আইনের আয়তায় আনতে সক্ষম হয়েছে।আর এরই পরিপ্রেক্ষিত,  জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে আজ বৃহস্পতিবার ২৮/১০/২০২১ ইং, সকাল ১০ঃ৩০ ঘটিকায় নীলফামারী সদরের  দারোয়ানি স্কুল এন্ড কলেজে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিল্পী রানী মিস্ত্রী, নীলফামারী সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার মো: রফিকুল ইসলাম, সহকারি প্রসিকিউটর শাদীদ মো: মুনতাসির এলাহী, দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি আব্দুুল মোমিন প্রমুখ সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে উপহার স্বরূপ স্কেল এবং জ্যামিতি বক্স বিতরণ করা হয়...

জনগণের পাশে থেকে সেবা করতে চায় : মেম্বর পদপ্রার্থী মোঃ ইউসুফ খান

ছবি
মোঃ সুজন সিকদার মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলা ৪ নং দেউলি সুবিদখালী ইউনিয়নের ২নং ওয়াডের একজন বাসিন্দা মোঃ ইউসুফ খান এমনকি একজন সমাজ সেবক হিসেবেও বেশ পরিচিত। এবার তিনি জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যয়ে ব্যক্ত করেন,  জনগণের সেবা করার জন্যই মেম্বর পদে নির্বাচন করতে চান। ইউপি নির্বাচনী বিষয় নিয়ে এক সাক্ষাৎকারে সাধারন জনগন বলেন৷ বাজার ব্যাবসায়ী হিসেবে এলাকায় রয়েছে ব্যাপক পরিচিত মোঃ ইউসুফ খান এর তিনি একজন সামাজে সৎ যোগ্য  ব্যক্তিত্ব হিসেবেও পরিচিত। শুধু তাই নয়, অসহায় দরিদ্রের বন্ধু বলেও সবার মাঝে পরিচিত। যে কোন সামাজিক কাজে ছুটে আসেন তিনি৷ এমনকি ভালো কাজকে হ্যা এবং খারাপ কাজকে না বলে থাকেন৷ সবসময় ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে কথা বলেন তিনি৷এভাবেই মানুষের পাশে থাকার কারনে ধীরে ধীরে বাড়তে থাকে সমাজে তার জনপ্রিয়তা৷ জনগণের একটাই কথা তিনি মেম্বর নির্বাচিত হলে পাল্টে যাবেএই ৪ নং ইউনিযনের ২নং ওয়ার্ডের চিত্র। ৪ নং দেউলি সুবিদখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড হবে মডেল ওয়ার্ড  করতে চান তিনি। থাকবে না রাস্তা ঘাটের কারনে ভোগান্তি। এমনকি গ্রামে বসে সর্বক্ষণিক নাগরিকত্ব...

মোংলায় গাজা সহ ২ মাদক ব্যাবসায়ী আটক

ছবি
মোঃএরশাদ হোসেন রনি, মোংলা বাগেরহাট জেলার পুলিশ সুপার কে এম আরিফুল হক (পিপিএম) মহোদয় এর  দিক নির্দেশনায় মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম এর নেতৃত্বে মোংলা থানার চৌকস অফিসার ফোর্স গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।  বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ভোরে মোংলা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম। এ সময় তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানান তিনি। আটক মাদক ব্যবসায়ীরা হলেন মোংলা উপজেলার মিঠাখালী গ্রামের মোঃ হাবিবুর রহমান শেখের ছেলে  মোঃ নুর আলী শেখ (২৮) ও শাহাদাৎ হোসেনের ছেলে নুর আলম (২৫)।  মোংলা থানার ওসি মোঃ মনিরুল ইসলাম বলেন, দীর্ঘদিন এরা দেশের বিভিন্ন জায়গা থেকে গাঁজা এনে মোংলায় বিক্রি করে।গোপন সূত্রে আমি জানতে পারি বৃহস্পতিবার তারা কুমিল্লা থেকে গাঁজার একটি চালান নিয়ে  মোংলায় আসবে, সে তথ্যমতে এস আই অমিত কুমারের নেতৃত্বে অভিযান চালিয়ে ভোরে মোংলা নদী পার হওয়ার সময় তাদের আটক করা হয়।  আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে বল...

নীলফামারীতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতারণ

ছবি
আবেদীন  হক _নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর জেলা পরিষদ এর আয়তায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতারণ করা হয়। আজ বুধবার ২৭/১০/২১ইং নীলফামারীর কিশোরগন্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের মাধ্যমিক  বিদ্যালয়ের অধ্যায়ণরত শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতারণ করা হয়।বাইসাইকেল বিতারণ কার্য পরিচালনা ও আয়োজন করেন নীলফামারী জেলা পরিষদ। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল প্রদান করা হয়।  ছাত্রছাত্রীরা শিক্ষাপ্রতিষ্ঠানে সঠিক সময়ে যাতায়াত সুবিধার জন্য বাইসাইকেল বিতারণ করা হয়। ২০২০-২০২১ অর্থ বছরের এডিপি সাধারণ বরাদ্দের ৩০৭নং প্রকল্পের অর্থে আয়োতায় জেলা পরিষদ এর মাধ্যমে বাইসাইকেল শিক্ষার্থীদের মাঝে দেওয়ার কার্যক্রম করা হয়। বাইসাইকেল বিতারণ করা হয় জেলা পরিষদে এ সময় উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা জনাব, জয়নাল আবেদীন মহোদয় চেয়ারম্যান জেলা পরিষদ নীলফামারী, জনাব অতুল মন্ডল মহোদয় প্রধান নির্বাহী কর্মকর্তা, উপস্থিত ছিলেন, জানাব ফারুক হোসেন মিথুন সম্মানিত সদস্য জেলা পরিষদ, জনাব সাইদুর রহমান এ্যাপোলো। আরও উপস্থিত ছিলেন, জনাব হান্নান শাহ ও জেলা পরিষদের সকল কর্মকর্তা সহ অন্যান্য ক...

নীলফামারীতে দুই মাদকদ্রব্য সেবনকারী গ্রেফতার

ছবি
আবেদীন হক -নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সদরে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  বর্তমানে শহর ও গ্রামের বিভিন্ন জায়গায় মাদক সেবন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। অনেকে আবার অধিক অর্থের আশায় গোপনে মাদ,গাজা,হেরোইন সহ নানা ধরনের মাদকদ্রব্যের ব্যাবসা করেন। আর মাদকজাত দ্রব্য হাতের নাগালে সহজে পাওয়ায় অনেকেই মাদক সেবনে আসক্ত হচ্ছে। মাদকদ্রব্য সেবনকারীরা পরিবারে ও সমাজে নানা ধরের বিশৃঙ্খলা সৃষ্টি করে। মাদকদ্রব্যে আসক্তগণ  দৈহিক, সামাজিক,  ও পারিবারিক, ও প্রশাসনিক কোনটারেই তোক্কা করেনা। ফলে সমাজে ঘাটছে বিভিন্ন ধরনের আশান্তি। আর এরই পরিপ্রেক্ষিতে আজ ২৭/১০/২০২১ ইং চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারীর একটি অভিযানকারী দল নীলফামারী সদরের বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে আবেদ আলী, বয়স ৩০, পিতা হাতেম আলী এবং লেলিন সরকার, বয়স ৩৩,পিতা রহিদুল ইসলাম কে নিষিদ্ধ মাদক হেরোইন সেবনরত অবস্থায় হাতেনাতে গ্রেফতার করে এবং নীলফামারী সদরের সহকারী কমিশনার (ভূমি) জনাব মফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত আবেদ এবং লেলিনের প্রত্যে...

জলবায়ু বিপর্যয় থেকে সুন্দরবন ও উপকূল সুরক্ষার দাবীতে দিনব্যাপী গণঅবস্থান কর্মসূচী পালন

ছবি
মোঃএরশাদ হোসেন রনি, মোংলা জলবায়ু বিপর্যয়ের কবল থেকে সুন্দরবন ও উপকূল সুরক্ষা, পরিবেশ এবং জনবান্ধব উন্নয়নের দাবীতে সুন্দরবনের ঢাংমারী এলাকায় গণঅবস্থান কর্মসূচী পালিত হয়েছে। বুধবার দিনব্যাপী গণঅবস্থান কর্মসূচী চলাকালে সুন্দরবন অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য লাঠিখেলা, গাজীর গান, বনবিবি নাটক, পটগানসহ নানা ধরণের গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০ টায় গণঅবস্থান কর্মসূচীর উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন'র (বাপা) জাতীয় পরিষদ সদস্য, সাবেক মোংলা উপজেলা ভাইস চেয়ারম্যান পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ। গণঅবস্থান কর্মসূচীতে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন'র (বাপা) সাধারণ সম্পাদক শরীফ জামিল। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুব বাপা নেতা দেওয়ান নুরতাজ আলম, ইউপি সদস্য ফিরোজ আলম খান, ঢাংমারী ডলফিন সংরক্ষণ দলের টিম লিডার পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার ইস্রাফিল বয়াতি, বাপা নেতা কমলা সরকার, মোল্লা আল মামুন, আব্দুর রশিদ হাওলাদার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার শেখ রাসেল ও নদীকর্মী হাসিব সরদার।  প্রধান অতিথির বক্তৃতায় বাপা'র সাধার...

নীলফামারীতে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক মাদকবিরোধী আলোচনা সভা

ছবি
আবেদীন হক -নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়ে মাদকদ্রব্য বিরোধী আলোচনা সভা আয়োজন করা হয়। আলোচনা সভার আয়োজন করেন নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ ২৬/১০/২১ইং সকাল ১০ঃ৩০ঘটিকায় শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অধিনে রামনগর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মাঝে মাদক দ্রব্যের কুফল সম্পর্কে  সচেতন মূলক আলোচনা করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিল্পী রাণী মিস্ত্রি।উপস্থিত ছিলেন,নীলফামারী সদর উপজেলার কৃষি সাম্প্রসারণ অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপস্থিত ছিলেন, সহকারী প্রসিকিউটর শদীদ মোঃমুনতাসির এলাহী, উপস্থিত ছিলেন, দ্বীপ্তমান মানবউন্নয়ন ওসমাজকল্যাণ সংস্থার সভাপতি, আব্দুল মোমিন সহ আরও উপস্থিত ছিলেন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও শিক্ষক বৃন্দ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিরোধী আলোচনা সভায় উপস্থিত ছাত্র ছাত্রীদের লক্ষে সকল অফিসারগণ বকত্বে বলেন, মাদক একটি সামাজিক ব্যাধির মত এটি ব্যবহারে মানুষের সামাজিক, দৈহিক, মানসিক, ও আর্থিক...

মোড়েলগন্জ উপজেলায় ব্রিজ, রাস্তার কাজ শুভ উদ্বোধন করেন মিলন এম পি,,,,,,

ছবি
মোঃ মোশাররফ হোসেন মনির  ( বাগেরহাট) শরণখোলা প্রতিনিধি  বাগেরহাট জেলা মোড়েলগন্জ পৌরসভা ৬নং ওয়ার্ড ভাইজোড়া খান একাডেমি মোড় খান ব্রিজ এবং মোড়লগঞ্জ উপজেলাধীন মাঝি বাড়ি আর এন্ড এইচ বাদশাহাট হতে নিশানবাড়ীয়া ইউপি অফিস সড়ক বিসি দ্বারা উন্নয়ন সহ সরালিয়া কাঠেরপুল থেকে কুদঘাঠা বাজার সড়ক বিসি দ্বারা উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেন  বাগেরহাট-৪ আসনের মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য জননেতা জনাব এ্যাডঃ আমিরুল আলম মিলন এম,পি মহোদয়।

পরিচ্ছন্নকর্মীরাও মানুষ, তাঁদেরকে ছোট করা মানেই মানবসভ্যতার লাঞ্চনা

ছবি
তুফান সাকিবঃ- আমরা সবাই মানুষ। মানুষ হিসেবে জন্মলাভের পরপরই সকলেরই রয়েছে নিজস্ব কিছু মৌলিক অধিকার। আর এই অধিকার মানুষ তৈরি করে নি।এটা স্রষ্টাপ্রদত্ত অধিকার। যদি আমরা এর কারণ সন্ধান করতে যাই তাহলে স্পষ্ট হয় যে,একজন প্রভু পুরো পৃথিবী সৃষ্টি করেছেন। শুধু পৃথিবী নয় অনেক গ্রহ,উপগ্রহ, নক্ষত্র ইত্যাদি পৃথিবী ও পৃথিবীর বাইরে নানা ধরনের জিনিস তিনি তৈয়ার করেছেন।বিজ্ঞান যার সুস্পষ্ট ধারণা দেয়। যেহেতু এটা প্রযুক্তির যুগ। যাইহোক, পাঠক বন্ধুগণ আমি সেদিকে যাবো না। তো সৃষ্টিকর্তা এছাড়াও আরো নানা প্রজাতির জীব সৃষ্টি করেছেন। জীব উদ্ভিদকূল ও প্রাণীকূলে বিভক্ত। প্রসঙ্গগত দিকটা হচ্ছে প্রাণীকূল।এই প্রাণীকূলের ভিতরে অসংখ্য জাতি এবং প্রজাতি রয়েছে। সবগুলোর মধ্যে অন্যতম এবং শ্রেষ্ঠতম জীব হচ্ছে মানুষ। এজন্যই শ্রেষ্ঠ যে,অন্যসব প্রাণীর থেকে মানুষ আলাদা। কারণ, মানুষের হিতাহিত জ্ঞান আছে। যা দ্বারা মানুষ বিশ্বভূমণ্ডল পরিচালনা করতে পারেন।পার্থক্য এখানেই।কিন্তু জগৎ জুড়ে কিছু নির্বোধ গোঁয়ার মানুষ আছেই। যাঁরা কিনা মানুষ হয়ে আরেকজন মানুষের অধিকার নিয়ে খেলা করতে পছন্দ করেন।  মূল আলোচনাঃ- আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে পর...

১লা নভেম্বর থেকে শুরু হচ্ছে দুবলার চরের শুটকি মৌসুম, সাগরে যেতে উপকূলের জেলেদের প্রস্তুতি, মঙ্গলবার জেলেদের সমুদ্রে যাত্রা

ছবি
মোঃএরশাদ হোসেন রনি, মোংলা  ১লা নভেম্বর থেকে শুরু হচ্ছে দুবলার চরের শুটকি মৌসুম। তাই শেষ মুহুর্তের ব্যস্ততায় উপকূলের জেলে-মহাজনেরা। সাগরে যেতে যে যার মত প্রস্তুত করছেন জাল, দড়ি, নৌকা-ট্রলার। কেউ কেউ গড়ছেন নতুন ট্রলার, আবার কেউ পুরাতনটিকে মেরামত করে নিয়েছেন। সাগরে যাওয়ার প্রস্তুতি নিয়ে ইতিমধ্যে অনেকে চলে এসেছেন মোংলার মোংলা ও পশুর নদীতে। মঙ্গলবার বনবিভাগের পাস নিয়েই তারা রওনা হবেন সাগর পাড়ের দুবলার চরে। সাগরে এখন আর দস্যুদের উৎপাত না থাকলেও ঝড়-জলোচ্ছাসের প্রাণহানী ও ক্ষয়ক্ষতির ঝুঁকি মাথায় নিয়েই দুবলায় যাত্রা শুরু করবেন হাজার হাজার জেলে।  বঙ্গোপসাগর পাড়ে সুন্দরবনের দুবলার চরে শুরু হতে যাচ্ছে শুটকি মৌসুম। ১ লা নভেম্বর থেকে শুরু হওয়া এ মৌসুম চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। টানা ৫ মাস সেখানে থাকতে হবে জেলেদের। তাই সাগর পাড়ে গড়তে হবে তাদের অস্থায়ী থাকার ঘর, মাছ শুকানো চাতাল ও মাচা। সেসব তৈরিতে ব্যবহার করা যাবেনা সুন্দরবনের কোন গাছপালা-লতাপাতা। তাই বনবিভাগের নির্দেশনা অনুযায়ী চরের উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নেয়া সকল জেলে তাদের ট্রলারে করে সঙ্গে নিয়ে যাচ্ছেন প্রয়োজনীয় সকল সামগ্রী। আর এ স...

পলাশবাড়ীতে ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত

ছবি
আবেদীন হক নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর পলাশবাড়ী ইউনিয়নে মনোনীত নৌকার প্রার্থী জয়লাভের উদ্বোশে কর্মী সভার আয়োজন করা হয়। আজ সোমবার ২৫/১০/২১ইংদুপুর ২টায়  পলাশবাড়ীতে সকল আওয়ামীলীগের নেতৃবৃন্দকে নিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন এর লক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নীলফামারী সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব, আবুজার রহমান ও সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান উপজেলা আওয়ামীলীগ। উপস্থিত ছিলেন,পলাশবাাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, মমতাজ আলী পোরামানি, চেয়ারম্যান। উপস্থিত ছিলেন,সাধারণ সম্পাদক শ্রী শান্তি পদ রায় পলাশবাাড়ী  ইউনিয়ন আওয়ামীলীগ। আরও উপস্থিত ছিলেন, পলাশবাাড়ী  ইউনিয়ন আওয়ামীলীগের যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ সহ বিভিন্ন শ্রেণীর সংগঠন আওয়ামীলীগবৃন্দ। আলোচনা সভায় আবুজার রহমান বকত্বে বলেন,মননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রার্থীকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়লাভ করতে হবে। আর এজন্য সকল আওয়ামীলীগের কর্মীবৃন্দকে ঔক্যবদ্ধ হতে হবে। মনোনীত নৌকা প্রার্থী মমতাজ আলী বলেন, সকল আওয়ামীলীগের কর্মীদের নৌকা প্রার্থীকে জয়লাভের জন্য আপ্রাণ চেস্টা করতে হবে এবং উপ...

মির্জাগঞ্জে হিন্দু পরকিয়ার ঘড় ভাঙ্গলো মুসলমান দাম্পত্তির।

ছবি
মোঃ সুজন সিকদার  মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি- পটুয়াখালী মির্জাগঞ্জে উপজেলার সরকারি হাসপাতারের অধিনে কর্মরত ভক্ষ্ম কুষ্ঠ সহকারি (TLCA at TB & LEPROSY CONTROLER ASSISTANCE) ও করনা টিকা কেন্দ্রে বলান্টিয়ার হিসেবে কর্মরত নিশিদ কুমারের প্রেমের ফাঁদে আক্টা পরেন একই সংস্থায় কর্মরত মুসলমান বিহীতা নারী মোসাঃ সাথী আক্তার। লম্পট নিশিদ কুমারের কুনজর থেকে এরাতে পারেনি সাথী আক্তার কথপকথন থেকে শুরু, প্রায়ী নিশিদ অফিসের গুরুত্বপূর্ণ কর্ম বাধ দিয়ে সাথীর পাশের চেয়ারে বসে কাটিয়ে দিত ঘন্টার পর ঘন্টা। কথার ফুলঝুরি দিয়ে ধীরে ধীরে প্রেমের জালে ফাসাতে থাকে সাথী আক্তার কে, সাথী আক্তার ফেসে যায় অভিজ্ঞ লম্পট নিশিদের প্রেম কুঞ্জে অফিস ছুটির পরে অনলাইন ইমু ম্যাসেঞ্জারে কথা হতে থাকে রাত ভর, দিন যত যেতে থাকে ততই সাথী আক্তার দেহ ভোগের নানা ফন্ধি পাতে নিশিধ দুরে কোথাও গিয়ে দেহ প্রেমে হারিয়ে যাবে দুজন এমন প্রস্তাবে সম্মতি মিলে সাথী আক্তারের অবৈধ প্রেমের কারিঘর নিশিদের প্রেম জোয়ারে ভাসতে থাকে সাথী আক্তার। নিশিদের শিকানো কথায় সাথী আক্তার নিজ স্বামী কে অত্তাচার ও অভহেলা করতে থাকে এবং নিশিদের সাথে নিজ স্বামী কে তাল...

শৈশব মানে জীবনের পাতায় স্মৃতির আল্পনা, পরিপূর্ণতার প্রতীক

ছবি
তু ফান সাকিবঃ- শৈশবঃ- প্রতিটি মানুষ জন্মগ্রহণ করে একেকটি শিশু হিসেবে। আর এটাই তো হলো প্রাকৃতিক নিয়ম-শৃঙ্খলা। প্রথমে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ট হয় সুন্দর এই ভুবনে। অতঃপর এখানে এসে প্রকৃতির হাওয়া-বাতাসে এবং মায়ের দুগ্ধপানের মাধ্যমে ক্রমে বেড়ে উঠতে শুরু করে শিশুটি।শুরু হয় জীবনের পথচলা। আসলে শৈশবকালটা সম্পূর্ণ স্বাধীন একটি সময় প্রত্যেকটি মানুষের জীবনে। কারণ, শৈশবকালটা মানুষের জীবন বিকাশের একটি যুগান্তকারী সময়ের নাম।  এই সময়ে মানুষের জীবন কোনো বাধা মানে না। এজন্যই মানে না যে,শৈশবকালে প্রত্যেকটি শিশুর মনটা অত্যান্ত কোমল থাকে। তাঁরা প্রকৃতি এবং সমাজ থেকে বিভিন্ন জ্ঞান আহরণ করতে শেখে।এজন্য শৈশবকে শিক্ষাগ্রহণের একটি গুরুত্বপূর্ণ সময় হিসেবে মনে করে বিশ্লেষকরা। তাছাড়া শৈশবকালে প্রত্যেকটি শিশু কৌতূহলপ্রবণ থাকে এবং অনুকরণপ্রিয় থাকে। এসময়টাতে প্রত্যেকটি বিষয় সম্পর্কে তাঁরা মনের ভিতরে জানার জন্য আগ্রহ পোষণ করে সহজে এবং অন্যরা মানে বড়মানুষেরা যা করে শিশুরা সেটা করতে শিখে যায়।এর ফলে শিশুরা পরবর্তী সময়ে বড় হয়ে নৈতিক অথবা অনৈতিক চিন্তাধারায় লালিত হয়। আর এটা নির্ভর করে শৈশবের পারিপার্শ্বিক অবস্থার প্রেক্...

চওড়া বড়গাছায় সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু

ছবি
আ বেদীন হক  -নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারী সদর উপজেলার ১নং চওড়াবড়গাছা ইউনিয়নে সড়ক দূর্ঘটনায় এক কিশোর এর মৃত্যু। ঘটনাটি ঘটে আজ রবিবার ২৪/১০/২১/ইং সকাল ১১,টায়। মৃত, মোস্তাকিম( ১৫)পিতা,মোঃরবিউল ইসলাম গ্রাম,কান্চনপাড়া, ৬নং ওয়ার্ড, চওড়া বড়গাছা ইউনিয়ন। জানা যায়,ভবানিগন্জের আমতলী নামক স্থানে এই দূর্ঘটনাটি ঘটে। মৃত,মোস্তাকিম ও তার পিতা মোটরসাইকেল এর হেলমেট কেনার জন্য নীলফামারী যেতে রওনা দেন পথিমধ্যে একটি জ্বালানী তেলবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে দূর্ঘটনাটি ঘটে। ডায়াং ৮০ সি,সি,মোটরসাইকেলটি ড্রাইভ করছিলেন মৃত মোস্তাকিম এর পিতা। প্রাথমিক ভাবে তাদেরকে স্থানীয়রা নীলফামারী সদর উপজেলা সাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করনে। চিকিৎসারত অবস্থায় মোস্তাকিম মারা জায়, এবং মৃত,মোস্তাকিম এর পিতা সদর হাসপাতালে গরুতর অবস্থায় চিকিৎসাধীন আছে। জানা যায়,মৃত মোস্তাকিম (১৫)ছত্রশাল উচ্চ বিদ্যালয় এর ষষ্ঠ শ্রেণীর ছাত্র। এই দূর্ঘটনার বিষয়ে জানতে চাইলে, নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) অব্দুর রউপ দূর্ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন এবং এ বিষয়ে কোন মামলা করা হয়নি বলে তিনি জানান।

এক অসাধারণ বন্ধুত্বের গল্প, নাম তার ছিতুয়া

ছবি
 মোঃসোহাগ :রাজধানী ঢাকার সাভার আশুলিয়ার গনমানুষের নেতা ত্রান প্রতিমন্ত্রী  ডাঃ এনামুর রহমান এমপি, সম্পৃতি সময়ে তিনি গনমানুষের নেতা হিসেবে আখ্যায়িত হয়েছেন। এমনি একজন ভালো মনের মানুষ  যার দৃষ্টান্তততা এবার রংপুর পানি উন্নয়ন বোর্ডের অবসর প্রাপ্ত  কর্মচারী ছিতুয়ার সেই ছোট বেলার কিশোর বয়সের বন্ধুত্ব্বের কাহিনী। যাহা সিনামা কে হার মানানোর ঘটনা। বাস্তবতা হুবুহ তুলে ধরে হলো, প্রতি মন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপির ফেসবুক ওয়াল থেকে-   পতাকাবাহী গাড়ি। পুলিশ প্রটোকল। বাড়তি লোকজনের ভিড়। এসব দেখে কিছুটা হতভম্ব ছিতুয়া। আমাদের সেই বন্ধুত্বের আবেগ আর আমার দুরন্তপনার দিনগুলো তখন অতীতের স্মৃতির ঝাঁপি খুলে জ্বলজ্বলে তারা হয়ে উপস্থিত আমার চোখের সামনে। কিন্তু ছিতুয়া প্রচন্ড আড়ষ্ট। নিজেকে আড়াল করার কি ব্যর্থ চেষ্টা! আমি বুঝতে পারছিলাম, প্রতিমন্ত্রী হিসেবে চারপাশের প্রটোকলের আবহ ছিতুয়া আর আমার  সম্পর্কের মধ্যে এক অদৃশ্য দেয়াল টেনে দিচ্ছে। জনারণ্যে "এ্যাই ছিতুয়া "বলে ডাকতেই ফিরে তাকালো সে। পড়ন্ত বয়সেও যেন সেই হারানো যৌবনের চকচকে চোখে মৃদু হাসিতে তাকালো আমার দিকে। দৃষ্টি ...

"প্রাক্তন জীবনের এক অবিচ্ছেদ্য অংশের অন্য নাম"

ছবি
তুফান সাকিবঃ- মনে পড়ে প্রাক্তন সেই মানুষটার কথা। স্মরণ করছি হৃদয়ের আঙ্গিনা থেকেই।ঠিক সেই আগের মতো একগুচ্ছ ভালোবাসার লালযুক্ত আবরণে। তবে, আজ হয়তো লাল আর নয় বেদনায় সিক্ত হয়ে কালো আবরণ পড়েছে। কারণ, এখন আমার ভালোবাসা তোমার কাছে নিষিদ্ধ এবং আমিও তোমার কাছে  সম্পূর্ণই নিষিদ্ধ একজন মানুষ।  তবুও ভালোবাসার মানুষ বলে কথা। হাজারো ব্যাথা পাওয়ার পরেও যে প্রিয় হতে পারে সেই মানুষটাই তো প্রাক্তন মানুষ।   প্রাক্তন মানুষটা কখনো রাগ করে না,যেটা করে সেটা হলো অভিমান।কিন্তু, এই অভিমান কখনো কখনো হয় ক্ষণিকের আবার কখনো কখনো হয় আকাশচুম্বী এক নিষ্ঠুরতম পাহাড়ের মতো। অথবা কখনো বা হয় শীষাঢালা সেই পাষাণতম প্রাচীরটার মতোই। রাগ সৃষ্টি হয় ক্ষোভ থেকে আর অভিমানের কারণে সাময়িক দূরত্ব তৈরি হলেও এর পেছনে যেটা কাজ করে সেটা হলো ভালোবাসা। অনেক চেষ্টা করেও আর সেই প্রাক্তন মানুষটাকে ফেরানো সম্ভব হয় না। কারণ কি জানেন?কারণটা হলো অবিশ্বাস। একবার যখন কেউ কাউকে অবিশ্বাস করে ফেলে তখন যতই চেষ্টা করুক সেই ব্যাক্তির কাছে আর প্রিয়তম হওয়া যায় না।আর তাকে ফেরাতে না পারার বিষয়টা এজন্যই সৃষ্টি হয় কারণ, অবিশ্বাস তৈরি হয় প্রথম...

ঢাকার গার্মেন্টস শ্রমিক সংঠনের নেত্রী থেকে মহিলা মেম্বর পদপ্রার্থী শিরিনা আক্তার

ছবি
 মোঃসোহাগ :-ঢাকার গার্মেন্টস শ্রমিক সংঠনের নেত্রী থেকে মহিলা মেম্বর পদপ্রার্থী শিরিনা আক্তার। পাড়া মহল্লা শিল্পাঞ্চলে ছড়িয়ে পরোক্ষ ট্রেড ইউনিয়ন গড়ে তোলে এই স্লোগান কে সামনে রেখে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মহাদীপুর ইউনিয়নের অবসর প্রাপ্ত হাবিলদার মোঃ আঃ মজিদের জেষ্ট কন্যা শিরিনা আক্তার ঢাকার সাভার আশুলিয়া ও গাজিপুরে দক্ষ ট্রেড ইউনিয়ন ও শ্রমজীবী মানুষের অধিকার বাস্তবায়নে ২০১০ ইং থেকে ২০১৭ সাল পর্যন্ত কাজ করে এসেছে।তিনি কখনো নিপিড়ীত নির্যাতিত শ্রমজীবী মানুষের অধিকার বাস্তবায়ন করতে যেয়ে মালিক কর্তৃপক্ষের রোষানলের স্বীকার হয়েছে কখনো আবার  বিভিন্ন হয়রানির স্বীকার হয়েছে। ট্রেড ইউনিয়ন ও শ্রমজীবী মানুষের অধিকারের প্রচেষ্টায় শিরিন আক্তারের গুরুত্ব অপরিসীম। ঠিক তার এই চলমান ধারাবাহিকতায় এবার আসছে ইউনিয়ন পরিষদের নির্বাচনে তিনি মহাদীপুর থেকে ৪.৫.৬.নং ওয়ার্ডের মহিলা মেম্বর পদে নির্বাচনে অংশগ্রহণ করছে। শিরিনা আক্তারের সাথে একান্ত সাক্ষাতে তিনি বলেন,আমি কর্ম জীবন থেকে শ্রমজীবী মানুষের অধিকার প্রচেষ্টায় আওয়াজ ফাউন্ডেশনের মাধ্যমে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনে কাজ করেছি। আমাকে উৎ...

অভাবের সাথে যুদ্ধ করে ক্লান্ত, একটু রেস্ট দরকার; বিজিবি সদস্যের আত্মহত্যা

ছবি
নিউজ ডেস্কঃফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের কাছে থাকা বন্দুক দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন সোহরাব হোসাইন চৌধুরী নামে বিজিবির এক সিপাহী। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহে। শুক্রবার (২২ অক্টোবর) রাত ৮টা ৩ মিনিটে ফেসবুকে নিজের টাইমলাইনে একটি সুইসাইড নোট পোস্ট করার পর রাত ৯ টার দিকে ময়মনসিংহের খাগডহর এলাকায় অবস্থিত ৩৯ বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্পে আত্মহত্যা করেন তিনি। শনিবার বেলা সাড়ে ১১ টায় আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ৩৯ ব্যাটালিয়নের সহকারী পরিচালক ইউনুস আলী। নিহতের মরদেহ উদ্ধার করে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ। নিহত সোহরাব ফেনী জেলার পরশুরাম উপজেলার আনোয়ার হোসেন চৌধুরীর ছেলে। এর আগে, নিজের বেতনের টাকায় সংসার চালাতে হিমশিম খাওয়া নিয়ে ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস দেন সোহরাব হোসাইন। সেখানে তিনি লেখেন, মধ্যবিত্ত পরিবারের জন্ম নিয়ে ভালো কিছু আশা করা মহাপাপ। নামে সরকারি চাকরি কিন্তু বেতনটা ঐ নামের ওপরই। ৭ বছর চাকুরি এখনও বাড়িতে গেলে ঠিক মতো একটু কোথাও যাওয়া হয় না, ছুটির সময়টাও চোরের মতো থাকতে হয়। ...

মহাদীপুর ৪,৫,৬,নং ওয়ার্ডের যোগ্য প্রতিনিধি হিসেবে শিরিন আক্তার কে পেতে চায় ওয়ার্ডবাসী

ছবি
 মোঃ সোহাগ - নির্বাচিত হলে সকলের আস্থাভাজন ব্যক্তি হিসেবে এলাকার উন্নয়নমুলক কর্মকান্ডে নিজেকে নিবেদিত করবো-শিরিন আক্তার তফসিল ঘোষনার মধ্যে দিয়ে মনোনয়ন ফরম ক্রয় করে নির্বাচনী আমেজের হাওয়া বইছে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৫ নং মহদীপুর ইউনিয়ের ৪,৫,৬ নং ওয়ার্ডে। এখানকার ইউপি সংরক্ষিত মহিলা সদস্য পদ প্রার্থীরা ইতোমধ্যেই  ভোটারের দারে দারে নিজেদের পক্ষে নানারকম প্রচার প্রচারণা'র অংশ হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন।ইতিমধ্যে পাড়া মহল্লার সব যায়গা দোয়া প্রার্থী সম্বলিত পোস্টার, ফেস্টুন সাটিয়ে ভোটারদের সাথে সখ্যতা গড়ে তুলছে প্রার্থীরা। উক্ত ইউনিয়েনের  ৪,৫,৬ নং ওয়ার্ডে মহিলা সংরক্ষিত আসনে প্রার্থী হিসেবে সকলের আস্থাভাজন ব্যক্তি হিসেবে ইতিমধ্যেই ঔ ইউনিয়েনের উক্ত তিনটি ওয়ার্ড এ বেশ পরিচিতি লাভ করেছেনে মোছাঃ শিরিন আক্তার। তিনি উক্ত এলাকার সকলের প্রিয় অবসরপ্রাপ্ত সৈনিক  আঃ মজিদ এর কন্যা। নিয়মিত তিনি গরিব-দু:খিদের খোঁজ খবর রেখেছেন, জনসেবামূলক কর্মকান্ডেও তার বেশ সু-নাম রয়েছে। নিরিহ গরীব দুঃখী মানুষ জনের পাশে থেকে দির্ঘদিন জনসেবা করে আসছেন তিনি। আপদে-বিপদে বিপদ গ্রস্থদের পাশে থেকে সেব...

প্রি পেইড মিটারে আতংক নয় জানতে হবে

ছবি
 মোঃ সোহাগ  ডিজিটাল মিটারের আওতায় এসেছে সেহেতু জেনে রাখুন বৈদ্যুতিক প্রিপেইড ডিজিটাল মিটার ব্যবহারের কিছু তথ্যঃ প্রথম বার ১০০০ টাকা রিচার্জে আপনি পাবেন ৭৯২ টাকা। কারণঃ ১। মিটার পরীক্ষার সময় আপনাকে প্রথমেই ১০০ টাকা মিটারের সাথে দেওয়া হয়েছিল। তাই প্রথম ১ বার ১০০ টাকা কাটবে। ২। ডিমান্ড চার্জ আগে প্রতি কিলো ওয়াট লোডের জন্য  ছিল ২৫ টাকা এখন ডিজিটাল মিটারের ক্ষেত্রে ১৫ টাকা।প্রতি মাসে এক বার করে কাটবে। ৩। মিটার ভাড়া ৪০ টাকা। প্রতি মাসে এক বার ৪। সরকারি ভ্যাট আগেও ছিল ৫% এখনো ৫%। ৫। সার্ভিস চার্জ ১০ টাকা। (প্রতি মাসে একবার) বিঃ দ্রঃ এই সব কারণে ডিজিটাল মিটার প্রথম ১০০০ টাকার কার্ড রিচার্জে ১০০০ টাকার স্থানে ৭৯২ টাকা দেখাবে,কিন্তু আপনি ঐ মাসেই যদি আবার ১০০০ টাকা রিচার্জ করেন তাহলে শুধু সরকারি ভ্যাট ৫% টাকা কাটার পর বাকি টাকা মিটারে রিচার্জ হবে।  তাই ডিজিটাল মিটারের গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোন কারণ নাই। স্থিতি জানতে আরও কিছু বিশেষ তথ্যঃ ১। আপনি কত ইউনিট ব্যবহার করেছেন তা জানার জন্য ৮০০ চাপুন। ২। আপনার মিটারে কত টাকা জমা আছে তা জানতে ৮০১ চাপুন। ৩। ইমার্জেন্সি ব্যালেন্স জানতে ৮...

আমজাদ আলী কে চেয়ারম্যান হিসেবে পেতে চায় নলিতাবাড়ি ইউনিয়ন বাসী

ছবি
শেরপুর জেলা প্রতিনিধি আল আমীন  শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ৪ নং নয়াবিল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ আমজাদ আলীকে স্থানীয় লোকজনের কাছ থেকে শুনা যাচ্ছে  নৌকার মাঝি হিসেবে দেখতে চাই। তিনি একজন উদার মনের মানুষ ও সৎ লোক। স্থানীয় সুত্রে জানা যায় যে, ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ আমজাদ আলী সাহেব একজন জন দরদী, তিনি কোন দিন কারো কাছ থেকে একটা পয়সা খায়নি, কারো কোন ক্ষতি করেনি। এবং জনাব আমজাদ আলী সাহেব বলে আমি প্রায় যুগ যুগ ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনিয়ন আওয়ামী হিসেবে কাজ করতেছি। নয়াবিল ইউনিয়নের নৌকার মাঝি হতে চান গরীব দুঃখি মানুষের পাশে দাড়াতে চান। জনগণের পাশে থেকে সেবা দেওয়া ও তারুণ্যের শক্তিতে এগিয়ে যাওয়া জনাব মোঃ আমজাদ আলী সাহেব  ইউনিয়নের রাজনীতিতে সক্রিয় ভুমিকা পালন করছেন। শুধু তাই নয়,ইউনিয়নের নেতা কর্মীদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করেছেন। বর্তমানে তিনি নয়াবিল ইউনিয়নের বিভিন্ন ধর্মিয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জড়িত। একই সাথে তিনি বর্তমান সাধারণ সম্পাদক ইউনিয়ন আওয়ামী লীগ  । অপর দিকে-এলাকার ভোটাররা বলেন সাবেক কৃষিমন্ত্রী ও নকলা-নালিতাবাড়ী আসনের সাংসদ...

জলঢাকায় দূর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্র্যাণ বিতরন

ছবি
আবেদিন হক, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারী জলঢাকা উপজেলায় বন্যায় পানি বন্দি পরিবারের মাঝে ত্র্যাণ বিতরন করাহয়। আজ শুক্রবার ২২/১০/২১ইং জলঢাকা উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ১০ কেজি করে চাল বিতারন করা হয়। কয়েকদিনের  ভারি বৃষ্টিপাতে ব্যাপক হারে ক্ষতি হয় তিস্তার পাড়ের মানুষ। বিশেষ করে এদিকে ডিমলা উপজেলার অনেক ইউনিয়ন ও জলঢাকার কিছু ইউনিয়নের মানুষের বন্যায় বসতভিটা ও গবাদিপশু সহ বাড়ীর বিভিন্ন জিনিসপত্র বিলিন হয়ে যায়। বর্তমানে তিস্তার পাড়ের মানুষের চলাফেরা বসবাস সহ খাদ্যের নানা সমস্যা দেখা দিয়েছে। আর এরই পরিপ্রেক্ষিতে বন্যায় অসহায় মানুষদের পাশে তাৎক্ষণিক দারিয়েছেন স্থানিয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দগণ, সহ উপজেলা প্রশাসন। জলঢাকা উপজেলা প্রশাসন এর আয়তায়    ১০নং শেীলমারী ইউনিয়ন পরিষদে  বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে আজ ৩৫০ টি পরিবারে ১০ কেজি করে চাল বিতরন করা হয়। বিতরন কার্য পরিচালনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব, গোলাম পাশা এলিচ,মহিলা ভাইস চেয়ারম্যান এর পক্ষে মোঃ শাখাওয়াত হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ময়নুল হক,ইউ,পি সচিব মোকছেদুল রহমান ...

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ

ছবি
মোঃ সোহাগ শেখ ' কচুয়া উপজেলা প্রতিনিধি :- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ছিল ১৯৭১ সালে সংঘটিত তৎকালীন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের সশস্ত্র সংগ্রাম, যার মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসাবে পৃথিবীর মানচিত্র আত্মপ্রকাশ করে। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতের অন্ধকারে পাকিস্তানি সামরিক বাহিনী পূর্ব পাকিস্তানে বাঙালি নিধনে ঝাঁপিয়ে পড়লে একটি জনযুদ্ধের আদলে মুক্তিযুদ্ধ তথা স্বাধীনতা যুদ্ধের সূচনা ঘটে। পঁচিশে মার্চের কালো রাতে পাকিস্তানি সামরিক জান্তা ঢাকায় অজস্র সাধারণ নাগরিক, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, পুলিশ হত্যা করে এবং গ্রেফতার করা হয় ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাপ্রাপ্ত দল আওয়ামী লীগ প্রধান বাঙ্গালীর তৎকালীন জনপ্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গ্রেফতারের পূর্বে ২৬ মার্চের প্রথম প্রহরে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। পরিকল্পিত গণহত্যার মুখে সারাদেশে শুরু হয়ে যায় প্রতিরোধযুদ্ধ; জীবন বাঁচাতে প্রায় ১ কোটি মানুষ পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় গ্রহণ করে। পাকিস্তানি সামরিক বাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইস্ট পাকিস্তান রাইফেলস (ইপিআর), ইস্...

তিস্তার পাড়ে ১৫ হাজার মানুষ পানিবন্দী ফসলি জমি ও বসতভিটা তলিয়ে গেছে

ছবি
নিউজ ডেস্ক ॥ ভারত গজলডোবা ব্যারাজের সব গেট খুলে দেয়ায় উজান থেকে আসা ঢলে তিস্তা নদীর পানি ব্যাপকভাবে বেড়েছে। রংপুরের নদী তীরবর্তী চরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। হঠাৎ এ বন্যায় গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছার তিস্তাপারের ১৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে উজানের ঢলে কুড়িগ্রামে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। তিস্তার পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে মানুষ। এদিকে তিস্তার পানি বৃদ্ধির ফলে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। বন্যায় বিপর্যয়ে পড়েছে হাজার হাজার মানুষ। তিস্তার তীব্র স্রোতে তলিয়ে গেছে শেখ হাসিনা দ্বিতীয় সেতুর সংযোগ সড়ক। এতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে বাগেরহাটে অতিবৃষ্টিতে তিন হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের।   ভারত গজলডোবা ব্যারাজের সব গেট খুলে দেয়ায় উজানের ঢলে তিস্তা নদীর পানি ব্যাপকভাবে বেড়েছে। এতে রংপুরে তীরবর্তী চরের প্লাবিত নিম্নাঞ্চলে পানি ঢুকে ফসলি জমি ও বসতভিটা পানিতে তলিয়ে গেছে। তিস্তা নদীবেষ্টিত গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছার অন্তত ১৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে আছে। নদী তীরবর্তী এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ...

সুবর্ণচর চরমহিউদ্দিনে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

ছবি
আহসান হাবীব-স্টাফ রিপোর্টারঃ নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরমহিউদ্দিন হারিছ চেয়ারম্যান বাজার ( মোহাম্মাদিয়া বাজার) মুহাম্মদিয়া নূরানী তা'লীমূল কোরআন মাদ্রাসার  উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (২১অক্টোবর)  মোহাম্মাদিয়া বাজার জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে বাদ আছর হইতে মাহফিল শুরু হয়। মধ্যরাতে আখেরী মুনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হয়। আবুল কালাম সফি'র সভাপতিত্বে মাহফিলে বিশিষ্ট আলেমেদ্বীন ও ওলামায়েকেরামগন ওয়াজ করেন।  এসময়  বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক আমির খসরু মাহমুদ।   ৫নং চরজুবিলী  ইউনিয়ন ৯নংওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি জামশেদ আহমেদ, হাজী আব্দুল হক চৌধুরী আক্তার হোসেনসহ শত শত মুসল্লিগণ উক্ত ওয়াজ মাহফিলে উপস্থিত হয়ে ওলামায়েকেরামগনের বয়ান শুনেন।

মোংলায় সৌহার্দ্য, সম্প্রীতি ও মতবিনিময় সভা

ছবি
 মোংলায় সৌহার্দ্য, সম্প্রীতি ও মতবিনিময় সভা প্রতিমা না রেখে বিসর্জনের আহবাণ পুজা উদযাপন কমিটির, শুধু ইসলাম নয় সংঘাত কোন ধর্মই সমর্থন করেনা...ইমাম পরিষদ মোঃএরশাদ হোসেন রনি, মোংলা মোংলায় সৌহার্দ্য, সম্প্রীতি ও মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায়  মোংলা থানা পুলিশের আয়োজনে থানা ভবন চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান। এ সময় অন্যান্যের বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, মোংলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা রেজাউল করিম, পুজা উদযাপন পরিষদ কমিটির সাধারণ সম্পাদক উদয় শংকর রায়, শেহলাবুনিয়া ক্যাথলিক চার্জের পালক পুরোহিত ফাদার দানিয়েল মন্ডল ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু।  সভায় বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও গীর্জার ফাদারসহ স্থানীয় সামাজিক...

আশুলিয়ায় পুলিশ পরিচয়ে ৩ টি গরুসহ স্বর্ণালংকার ডাকাতি

ছবি
মোঃ সোহাগ সাভার থেকে সাভারের আশুলিয়ায় গভীর রাতে ভুয়া পুলিশ পরিচয়ে একটি অস্থায়ী  বসতবাড়িতে ঢুকে স্বামী স্ত্রীকে হাত-পা বেধে অস্ত্রের মুখে জিম্মি করে ৩ টি গরুসহ স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায় ডাকাত চক্র। বৃহস্পতিবার(২১ অক্টোবর)ভোর রাতে আশুলিয়ার ধলপুর এলাকার রসিদ শিকদারের জমি ভাড়া নিয়ে শের আলি নামে এক ব্যাক্তি টিনসেড বাড়ি করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলো। ডাকাতেরা অস্ত্রের মুখে জিম্মি করে ৩টি গরু ও  স্বর্ণালংকার  লুটে করে নিয়ে যায়। ভুক্তভোগী শের আলী  বলেন, বৃহস্পতিবার রাত তিনটার দিকে  পুলিশ পরিচয়ে ৫/৬ জনের একদল ডাকাত বাড়িতে ঢোকে। বাড়িতে ঢোকার পর তারা আমাকে ও আমার স্ত্রী কে রশি দিয়ে বেঁধে ফেলে। চিৎকার করতে গেলে তারা গুলি করে মেরে ফেলার হুমকি দেয়। একপর্যায়ে তারা আমার স্ত্রীর গলার স্বর্ণের চেইন, কানের দুল ও ৩টি গরু  লুট করে নিয়ে যায়। তিনি আরো জানান,আমি রসিদ শিকদারের জমি ভাড়া নিয়ে কোন রকম একটা ঘর করে পরিবার নিয়ে বসবাস করছি।প্রতিমাসে ২ হাজার টাকা জমির ভাড়া দেয়।গরু পালন করে আমি আমার পরিবার চালাতাম। ডাকাতি হওয়ায় আমি পরিবার নিয়ে পথে বসে গেছি।গরু গুলো ছিলো আমার আয়ের...

তিস্তার পাড়ের ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ

ছবি
 আবেদীন হক,নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় স্বরণকালের ভয়াবহ চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা এএইচএম ফিরোজ সরকারের উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে বুধবার (২০ অক্টোবর) রাত ৯টার সময় নৌকায় বহন করে পুর্ব ছাতনাই ইউনিয়নের ঝাড়শিংহেশ্বর গ্রামের পানিবন্দি দেড়শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার হিসেবে চিড়া,মুড়ি,গুড় বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন,ওই ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বদিউজ্জামান বদি, স্বেচ্ছাসেবক লীগ নেতা আক্তারুজ্জামান আক্তার, বেলাল হোসেন, ব্যবসায়ী সুনিল চন্দ্র রায়, আমিনুর রহমান প্রমূখ। স্বেচ্ছাসেবক লীগ নেতা এএইচএম ফিরোজ সরকার জানান, বুধবার আকস্মিক তিস্তা নদীর পানি বাড়ার সাথে সাথে ভয়াবহ বন্যা দেখা দেয়।এতে ক্ষতিগ্রস্ত হয়ে হাজার-হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েন। এর মধ্যে ঝাড়শিংহেশ্বরের বাঁধ ভেঙ্গে গিয়ে প্রবল স্রোতে যাতায়াত ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় পানিবন্দি মানুষ খাদ্য সংকটে পড়েছে এমন খবরে রাতেই সেখানে নৌকায় করে শুকনো খাবার নিয়ে ছুটে যাই।কারন মানুষ মানুষের জন্...

কটিয়াদীতে জশনে জুলুসে মানুষের ঢল

ছবি
মো:মোফাসসেল সরকার,কটিয়াদী, কিশোরগঞ্জ কিশোরগঞ্জের কটিয়াদীতে  কারও হাতে পতাকা, কারও মাথায় বিশেষায়িত টুপি। তাদের বেশিরভাগই পাঞ্জাবি-পায়জামা পরিহিত। ইয়া নবী সালামু আলাইকা স্লোগানে দলবেঁধে এদের কেউ এসেছেন পায়ে হেঁটে…, আবার কেউ এসেছেন পরিবহনযোগে। সবার গন্তব্য বাংলাদেশ রেজভীয়া সূফীবাদী সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়।   বুধবার (২০ অক্টোবর) বিকাল ৪টার দিকে বাংলাদেশ রেজভীয়া সূফীবাদী সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে জুলুস শুরু হয়। কার্যালয়ের মাঠ পেরিয়ে  সড়কে আসার পরই জনসমুদ্রে পরিণত হয় জুলুসটি। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে পৌছে যায় । এবারের জুলুসে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ রেজভীয়া সূফীবাদী সংগঠনের চেয়ারম্যান পীর গাজী হাবিবুর রহমান । জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণ রোধে এবারের জুলুসে দেশের বিভিন্ন  জেলা থেকে লোকজন আসতে নিরুৎসাহিত করেছিলেন আয়োজক কমিটি। স্থানীয়ভাবে তাদের জুলুস আয়োজনের জন্য বলা হয়েছিল। তবে এরপরও এসব এলাকা থেকে ছুটে এসেছেন কিছু মানুষ। আশুলিয়া থেকে এসেছেন আহাম্মদ আলী। তিনি গণমাধ্যমকে বলেন, ‘নবীর প্রেমে ছুটে এসেছি। গত বছর জুলুসে অংশ নিতে পার...

বামনায় ফেইজবুকে লেখালেখি নিয়ে সংঘর্ষ # আহত-৫ জন

ছবি
মোঃ সিদ্দিকুর রহমান মান্না - বরগুনা প্রতিনিধিঃ বরগুনার বামনায় আজ  বুধবার  উপজেলার ডৌয়াতলা বাজারে তুফা ভ্যারাইটিস স্টোরের সম্মূখে ফেইজবুকে লেখালেখির বিষয় নিয়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষে  ৫জন আহত হয়।গুরুত্বর একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।। । ঘটনা সূত্রে জানা যায়  ডৌয়াতলা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ জসীম খান ফেইজবুকে  বেশ কিছুদিন আগে। একটি লেখা পোষ্ট করেন।আজ বুধবার সকালে জসীম খান ডৌয়াতলা বাজারের তুফা ভ্যারাইটিস স্টোরের সামনে গেলে  প্রেপাইটর তানিয়া সুলতানার সাথে জসীমের ফেইজবুকের লেখা সেই পোষ্ট নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায় উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ৫ জন আহত হয়। আহতরা হলেন ডৌয়াতলা গ্রামের বেলায়েত হোসেনের ছেলে নাসির উদ্দিন (৫৫), মোঃ জসিম উদ্দিন (৪০) শফিকুল আলমের মেয়ে তানিয়া সুলতানা(৩৩) ছেলে কাওছার আলম রিন্টু (৩৮)আরেফিন আসিফ (২৪)। আহত ৪জনকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। গুরুতর আহত আরেফিন আসিফকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে প্র...

ডিমলায় প্রচন্ডবৃষ্টিপাতে ব্যাপক ক্ষতিগ্রস্থ তিস্তা পাড়ের মানুষ

ছবি
আবেদীন হক -নীলফামারী প্রতিনিধিঃ নীলফামরীর বেশ কয়েক জায়গায় এই কয়য়েক দিনে প্রচুর বৃষ্টিপাত হয়। এবং এখন বৃষ্টি চলমান রয়েছে মানুষের ব্যাবসা বাণিজ্য চলাফিরায় রাস্তা ঘাট বিভিন্ন অসুবিধার সৃষ্টি হয়েছে। বিশেষ করে নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তার পরিস্থিতি অনেক সংকটের মুখে। মাত্র চার পাঁচ দিনের বৃষ্টিতে তিস্তার পানি আবারো বিপদসীমার মাঝে পড়েছে। ভারি বৃষ্টিপাতের ফলে তিস্তার   পানির প্রবল স্রোত বৃদ্ধি পায়। আর এই স্রোত বিপদসীমার প্রায় ৬০ সে, মি উপর দিয়ে প্রভাবিত হয়। কাল থেকে আজ পর্যন্ত প্রচুরবৃষ্টিপাতের ফলে তিস্তার বিভিন্ন স্থানের আশপাশ দারুণ ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে, নস্ট হয়ে যাচ্ছে তিস্তার পাড় সহ অনেক মানুষের বাড়ী ঘর। তিস্তার পানি মানুষের বাড়ীতে পর্যান্ত ডুকে গেছে। ভারত থেকে আসা প্রবল স্রোত মিশেছে তিস্তার সাথে আর এ জন্য তিস্তার পানি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তিস্তার আশেপাশে থাকা হাজার হাজার মানুষের বাড়ী ঘর তলিয়ে ও ভেঙ্গে যাচ্ছে। অতিবৃষ্টির ফলে তিস্তার বিভিন্ন জাগার বাঁধভেঙ্গে যায় ও অনেক রাস্তা ঘাটের বেহাল অবস্থা হয়। ডিমলা উপজেলা সহ জলঢাকা উপজেলা এই কয়য়েক দিনের ভারিবৃষ্টিপাতে ব্যপকক্ষতি...

নোয়াখালির সুবর্ণচর চরমহিউদ্দিনে ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

ছবি
আহসান হাবীব,স্টাফ রিপোর্টারঃ নোয়াখালী সুবর্ণচর উপজেলায় চরমহিউদ্দিন স্কুল মাঠে বন্ধুমহল বনাম চট্রগ্রাম জি.এফ.সি  ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০অক্টোবর) বিকালে  চরমহিউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক,সাবেক ছাত্র নেতা,তারুণ্যের অহংকার, আসন্ন ৫নং চরজুবিলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আমির খসরু মাহমুদ।   চরমহিউদ্দিন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জামশেদ আহমেদ এর সভাপতিত্বে উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্বজন শ্রদ্ধেয় হাজী আব্দুল হক চৌধুরী,  সাহাব উদ্দিন মাঝি সহ অন্যান্য গর্ণম্যান্য ব্যক্তিবর্গ।  এসময় হাজার হাজার দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। টান টান উত্তেজনায় ভরপুর এ  খেলায় চট্রগ্রাম জি.এফ. সি একাদশকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চরমহিউদ্দিন বন্ধুমহল ফুটবল একাদশ। পরে অংশগ্রহণকারী চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলকে পুরস্কার প্রদান করা হয়।

আশুলিয়ায় বাবার খুনের মামলায় হত্যাকারি সন্তান আটক

ছবি
 নিউজ ডেস্ক ঃ- ঢাকা জেলার আশুলিয়া থানাধীন শিমুলিয়ায় চাঞ্চল্যকর সন্তানের হাতে বাবা খুনের মামলায় হত্যাকারী সন্তানকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-৪। এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সাম্প্রতিক সময়ে ছিনতাই, খুন-গুমসহ নৃশংসতম অপরাধসমূহ নিয়ে এলিট ফোর্স র‌্যাব বরাবরের মতই সর্বাধিক গুরুত্বের সাথে কাজ করে অধিকাংশ ক্ষেত্রেই অপরাধের মূল রহস্য উদঘাটন এবং অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে।  গত ১৯ অক্টোবর ২০২১ ইং তারিখ ঢাকা জেলার আশুলিয়া থানাধীন শিমুলিয়া এলাকায় রাতের অন্ধকারে আনুমানিক রাত ০৪.৩০ ঘটিকায় পিতা নুর মোহাম্মদ (৬৮)’কে বটি দ্যা দিয়ে কুপিয়ে তার সন্তান নৃশংসভাবে হত্যার ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। উক্ত ঘটনায় চাঞ্চল্যের তৈরি হওয়ায় র‍্যাব ছায়া তদন্ত  শুরু করে ও জড়িতদের আইনের নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃধি করে।আসামী আফাজ উদ্দিন উক্ত হত্যাকান্ডের পর থেকেই পলাতক ছিল। সে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা না পড়ার জন্য বারংবার তার স্থান পরি...

কটিয়াদীতে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সমাবেশ ও শান্তি শোভাযাত্রা

ছবি
মো:মোফাসসেল সরকার,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জের  কটিয়াদীতে উপজেলা আওয়ামীলীগের  আয়োজনে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১৯ই অক্টোবর মঙ্গলবার বিকাল ৪টায় "হিন্দু মুসলিম ভাই ভাই, একসাথে থাকতে চাই" স্লোগানকে সামনে রেখে উপজেলা আওয়ামীলীগের  আয়োজনে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাংসদ নুর মোহাম্মদ এমপি। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদপ্রার্থী ছিদ্দিকুর  রহমান,উপজেলা আওয়ামীলীগের  যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দীন, উপজেলা আওয়ামীলীগ নেতা ভিপি দুলাল বর্মণ,কটিয়াদী  পৌর মেয়র শওকত উসমান,পৌর আওয়ামীলীগের সভাপতি গোলাম মস্তোফা,সাধারণ-সম্পাদক শাহরিয়ার আহমেদ পাভেল, পৌর যুবলীগের সভাপতি জাহিন শাহরিয়ার ইমরান ও সাধারণ-সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমূখ। এসময় শোভাযাত্রা শেষে আয়োজিত সমাবেশে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

দিনশেষে সব পাখি ঘরে ফিরে কিন্তু সব জেলেরা ঘরে ফিরে না

ছবি
তুফান সাকিবঃ- জেলেদের জীবনটা পৃথিবীর সংগ্রামী জীবন গুলোর মধ্যে একটি। জেলেদের কষ্টময় জীবনী সম্পর্কে মূল আলোচনা একটু পরে করছি। তার আগে আনুষাঙ্গিক কিছু কথা না বললেই নয়। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। শুধু নদীমাতৃক নয় বলা যায় নদীই এদেশের প্রাণ।এদেশে বেশ কয়েকটি বড় বড় নদী আছে। নদীগুলো হচ্ছেঃপদ্মা,মেঘনা,বুড়িগঙ্গা, ধলেশ্বরী,যমুনা ইত্যাদি। এছাড়াও সারাদেশে এগুলোর অসংখ্য শাখা-প্রশাখা বহমান আছে। তাছাড়াও কিছু ছোট নদীও আছে। নদীগুলোর বুকে  জোয়ার-ভাঁটার খেলা। অপরুপ বৈচিত্র্যময়। একেকটি বড় নদীগুলোর তীরে দাঁড়িয়ে চোখ দুটি মেলে দিলে ধরা পড়ে কতগুলো মোহনীয় দৃশ্য। সত্যিই স্রষ্টার অপার মহিমায় মহিমান্বিত। নদীর ধারের সাদা সাদা কাশবন,নদীর দুই ধারের সবুজ ক্ষেত,সকাল বেলায় নদীর পানিতে বুনোহাঁসের খেলা, সাদা বকের পাল,মাছরাঙা পাখির শিকার ধরার উদ্দেশ্যে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থাকা, নদীর স্রোতধারা,নদীর পাড়ের জনজীবন সবমিলিয়ে অপূর্ব। এছাড়াও নদীর অনেকগুলো গুণাগুণ রয়েছে। প্রাকৃতিক ভারসাম্যগত দিক থেকেও নদীর ভূমিকা অনস্বীকার্য। তবে, এই নদী তার পাড়ের জনজীবনের জন্য মাঝে মাঝে কাল হয়েও দাড়ায়। কারণ, খরস্রোতা নদী যেন আর বাধা মানে ন...

মোংলা বন্দর দিয়ে তৈরী পোশাক শিল্প রপ্তানী চাহিদা বাড়ছে

ছবি
মোঃএরশাদ হোসেন রনি, মোংলা  মোংলা বন্দর প্রতিষ্ঠার পর থেকেই সমুদ্র বাণিজ্যের ক্ষেত্রে দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে আসছে। বাণিজ্যিক জাহাজ আগমনে প্রতি বছর তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড। পদ্মা সেতু নির্মাণ কাজ সম্পন্ন হলে এ অঞ্চলের সাথে রাজধানীর যোগাযোগ সহজ ও আরো অধিকতর ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি হবে। এ বন্দরের মাধ্যমে সাম্প্রতিক সময়ে তৈরী পোশাক শিল্প আমদানী-রপ্তানীর চাহিদাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।  ইতোমধ্যে বিশ্ব বিখ্যাত তৈরী পোশাক আমদানীকারক প্রতিষ্ঠান M/S H & M HENNES & MAUNITZ LOGISTIC, POLAND মোংলা বন্দরের মাধ্যমে তৈরী পোশাক আমদানীতে আগ্রহ জানিয়েছেন। মোংলা বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে ভার্চুয়ালী একাধিকবার মিটিং শেষে মঙ্গলবার ৬টি বিল অফ এন্ট্রির বিপরীতে ১৫৮৫ প্যাকেজের ২০ মেঃ টঃ তৈরী পোশাক ০২টি কন্টেইনারে স্টাফিং কার্যক্রম সম্পন্ন করেছেন। এ তৈরী পোশাকগুলো গাজিপুরের ০৪ টি প্রতিষ্ঠান মেসার্স ফ্লেমিং ফ্যাসন লিঃ, মেসার্স মেট্রিক্স সুয়েটার লিঃ, দিগন্ত সুয়েটার ও লিবাস টেক্সটাইল লিঃ হতে রপ্তানীর উদ্দেশ্যে মোংলা বন্দরে আনা হয়েছে। কন্টেইনার দুইটি পরবর্তী কন...