পোস্টগুলি

নোয়াখালী তে পুলিশের গাড়িতে এসির বিস্ফোরন আহত চার পুলিশ সদস্য

ছবি
 নোয়াখালী তে পুলিশের গাড়িতে এসির বিস্ফোরন আহত চার পুলিশ সদস্য গত ২৩/০৯/২০২১ খ্রিঃ সকাল ১১:৩০ ঘটিকায় নোয়াখালী জেলার ৫ জন পুলিশ সদস্য নোয়াখালী জেলা কারাগার হতে ৪ জন আসামীকে লক্ষ্মীপুর জেলা কারাগারে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে রওয়ানা করে, পথিমধ্যে বেগমগঞ্জ কেন্দুরবাগ নামক স্থানে আসামীস্কট বহনকারী মাইক্রোবাসটির এয়ার সিলিন্ডার বিস্ফোরিত হয়। উক্ত বিস্ফোরণে চার পুলিশ সদস্য আহত হয়, আহত পুলিশ সদস্যরা বর্তমানে  নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাৎক্ষণিক আহত পুলিশ সদস্যদের  হাসপাতালে দেখতে যান মাননীয় পুলিশ সুপার,নোয়াখালী জনাব মোঃ শহীদুল ইসলাম,(পিপিএম) মহোদয়। তিনি আহতদের শারীরিক খোঁজখবর নেন এবং সুচিকিৎসার জন্য ডাক্তারদের পরামর্শ প্রদান করেন। আহত পুলিশ সদস্যগণ সবাই শঙ্কামুক্ত আছেন মর্মে কর্তব্যরত ডাক্তারগণ মাননীয় পুলিশ সুপার মহোদয়কে জানান।

মেট্রোরেল প্রকল্পের মালামাল চুরি চক্রের দুই সদস্য কে আটক করেছে র‍্যাব 4

ছবি
 রাজধানীর পল্লবী এলাকা হতে মেট্রো রেল প্রকল্পের মালামাল চুরির সংঘবদ্ধ চোর চক্রের ২ সদস্য’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪ঃ চোরাইকৃত মালামালসহ একটি পিকআপ ও সিএনজি জব্দ। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। গত ১৬ সেপ্টেম্বর ২০০১৯ তারিখ মোঃ নাজমুল (১৮) তার মিরপুরের বাসা থেকে কাজের সন্ধানে যাওয়ার পর নিখোঁজ রয়েছে মর্মে পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। ১৭ সেপ্টেম্বর ২০২১ তারিখে জানা যায় ডিএমপির তুরাগ থানাধীন একটি অসনাক্ত মৃতদেহ পাওয়া গেছে যা প্রায় ১ সাপ্তাহ পর নিখোঁজ ব্যক্তির পিতার মাধ্যমে শনাক্ত হয়। সে সংক্রান্তে তুরাগ থানায় একটি  অপমৃত্য মামলা রুজু হয়। যার প্রেক্ষিতে র‌্যাবের একটি দল এটির ছ...

চাকুরীতে পূর্নবহালের দাবীতে শ্রম অধিদফতর ঘেরাও করেছে আশুলিয়ার আটলান্টার শ্রমিকেরা

ছবি
নিজস্ব প্রতিবেদক :- চাকুরীতে পূর্নবহালের দাবীতে শ্রম অধিদফতর ঘেরাও করেছে আশুলিয়ার আটলান্টা স্টিলের শ্রমিকেরা।  ঢাকার নিকটবর্তী আশুলিয়ার শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত আটলান্টায় স্টিল এন্ড টেকনোলজিস লিমিটেড।উল্লেখ্য থাকে যে উক্ত কারখানার শ্রমিকদের গত ঈদুল আজহার ও করোনা মহামারী সময়ে বেআইনিভাবে ৩৭ জন শ্রমিকদের  কে চাকুরীচুত্য করে কারখানা হতে বাহির করে দেয় বলে শ্রম অধিদফতর ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কাছে লিখিত অভিযোগের পরি প্রেক্ষিতে  জানা যায়, শ্রমিকরা উপায়ান্তর না পেয়ে ২০/০৯/২০২১ বিকাল ৩ টায় চাকরিতে পুনর্বহাল ও আইনগত পাওনাদির দাবিতে ঢাকায়  কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তর (শ্রম অধিদফতর) ঘেরাও করে শ্রমিকেরা। এ সময় শ্রমিকদের সাথে সংহতি প্রকাশ করে শ্রমিকনেতা রফিকুল ইসলাম সুজন,বাহারানে সুলতান বাহার,সাকিল চৌধুরী, খুশবু আহমেদ রানা,। নির্যাতিত শ্রমিকের পাশে থেকে সেচ্ছাসেবী হিসেবে সহায়তা করতে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ আশুলিয়া সভাপতি মিজানুর রহমান,বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের আশুলিয়া সভাপতি আশিক সরকার,বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক...

শরণখোলায় ৮ নং ওয়ার্ড় বাসীর সেবা করতে চায় শ্রমিক নেতা হেলাল

ছবি
 শরণখোলায় ৮ নং ওয়ার্ড় বাসীর সেবা করতে চায়  শ্রমিক নেতা  হেলাল,,,,,,, মোঃ মোশাররফ হোসেন মনির  ( বাগেরহাট) শরণখোলা উপজেলা প্রতিনিধি  আসছে আগামী ২০ সেপ্টেম্বর স্থায়ীগীত হওয়া প্রথম ধাপের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ইং উক্ত নির্বাচনে বাগেরহাট জেলা শরণখোলা উপজেলা ৩ নং রায়েন্দা  ইউনিয়ন পরিষদ ৮ নং লাকুড়তলা ওয়ার্ড়ের মেম্বর পদ প্রার্থী, জাতীয় শ্রমিক লীগ শরণখোলা উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি, বিশিষ্ট সমাজ সেবক, গরীব দুঃখী মেহনতী মানুষের বন্ধু, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠ শর মোঃ হেলাল উদ্দিন তালুকদার  ফুটবল  মার্কায় ভোট দিন। তিনি নির্বাচন ইস্তেহার বলেন আমি সরকারী সকল সুবিধা ৮ নং লাকুড়তলা ওয়ার্ড়ের জনগণকে পৌঁছে দিবো। তিনি জনগণকে বলেন আমাকে একটা দিন দেন আমি আপনাদের কে ৫ টি বছর দিবো ২০ শে সেপ্টেম্বর সারাদিন ফুটবল মার্কায় ভোট দিন। এবং তিনি সকল ৮ নং ওয়ার্ড় বাসীর কাছে ভোট ও দোয়া চেয়েছেন।

ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে হাজী শহিদুল ইসলাম মোল্লাকে পেতে চায় ইউনিয়নবাসী

ছবি
 মোঃ সোহাগ আশুলিয়া থেকে, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার আওয়ামী পরিবারের কৃতি সন্তান ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের দুর্দিনের দুঃসময়ের কাণ্ডারি বর্তমান ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক হাজি মোঃ শহিদুল ইসলাম মোল্লা কে ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পেতে চায় ইয়ারপুর ইউনিয়ন বাসি। ইয়ারপুর ইউনিয়নে সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়,হাজী শহিদুল ইসলাম মোল্লা আওয়ামী পরিবারের সন্তান ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের দুর্দিনে দুঃসময়ে তিনি সহ তার পরিবারের সকলেই সর্বদা আওয়ামীলীগের পরিক্ষিত কর্মি হিসেবে রাজপথে ছিলো। এ বিষয়ে হাজী শহিদুল ইসলাম মোল্লার সাথে কথা বললে তিনি বলেন,আমি ছাত্র জীবনে  ১৯৯২ শিক্ষাবর্ষে সাভার বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সদস্য ছিলাম,এরপরে ইয়ারপুর ইউনিয়নের সদস্য ছিলাম,আমি নিশ্চিন্তপুর এলাকায় বিভিন্ন মসজিদ মাদ্রাসা এবং স্কুল প্রতিষ্ঠানে সর্বদা বঙ্গবন্ধু কন্যা মাননীয়  প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা বাস্তবায়নে যথাযথ ভাবে দায়িত্ব পালন করিয়া আসিতেছি।  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পথ পদর্শক হিসেবে বঙ্গবন্ধুর আদর্শ ধারন...

বিদুৎতের তারে জড়িয়ে আব্দুস সাত্তারের মৃত্যু

ছবি
 বিদুৎতের তারে জড়িয়ে আব্দুস সাত্তারের মৃত্যু  কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার শাকতলা গ্রামের আব্দুস সাত্তার মোল্লা ১৪-০৯ -২১ তারিখ   সকাল আনুমানিক ১১ টার সময় নিজ দোকানের কাজ করার সময় দোকানের উপরে থাকা বিদুৎ এর তার লিকেজ হয়ে আব্দুস সাত্তার মোল্লা (৫৫) মৃত্যু হয়,পাশের বাড়ির মেহরাজ নামে এক যুবক হেঁটে যাওয়ার সময় দেখতে পান আব্দুস সাত্তার  মাটিতে পড়ে আছেন, মেহরাজ দোকানে হাত দিলে তাকে শর্ট করে তখন উপস্থিত সবাই মনে করে পুরো দোকান আর্থিং হয়েছে,সাথে সাথে মেইন সুইস বন্ধ করে,ততক্ষণে না ফেরার দেশে চলে যান আব্দুস সাত্তার মোল্লা, তার মৃত্যুে নিমে আসে পরিবারে শোকের ছায়া  ছেলে মেয়ের আহাজারি স্ত্রীর বুক ভরা কান্না, চোখের কোনে যেন সাগরের জল ভাসিয়ে সবাই কে পর করে চিরকালের জন্য চিরবিদায় নিয়ে সৃষ্টি কর্তার ডাকে সাড়া দিলেন আব্দুস সাত্তার মোল্লা, মৃত আব্দুস সাত্তার মোল্লার জানাজা হয় শাকতলা গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়,এ সময় রিয়াজ যানান আব্দুস সাত্তার মোল্লা অনেক ভালো একজন মানুষ ছিলেন কখনো কারো সাথে মামলিন জিনিস নিরে মনমালিন্য করতেন না রিয়াজ ইউনিয়ন সহ সম্পাদক ছাত্র লী...

মানবতার ঘর এর কার্যালয় উদ্ভোধন

ছবি
 মানবতার ঘর এর কার্যালয় উদ্ভোদন।  প্রথমে মানবতার দেয়াল, দেয়াল থেকে ঘর।  অসংখ্য মানুষের ভালোবাসায় যা এক সময় একটি সংস্থারুপ ধারণ করে। সিংগেরকাছ এলাকার এই 'মানবতার ঘর' কাজ করে যাচ্ছে পুরো বিশ্বনাথ উপজেলায়।  ইতিমধ্যে 'মানবতার ঘর' অনেকবার খাদ্যসামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ,সবজি বিতরণ, বীজ বিতরণ সহ বিভিন্ন কিছু বিতরণ করেছে। রাস্তা সংস্করণ এর দাবীতে মানববন্ধন, দূর্ঘটনা কমাতে গোলচত্তর এর দাবীতে মানববন্ধন,স্পীড ব্রেকারে রঙ করা, ফ্রি দাতের চিকিৎসা, ফ্রি রক্তের গ্রুপ নির্নয় সহ বিভিন্ন কার্যক্রম ও ক্যাম্পেইন করে আসছে।  তাছাড়া মানবতার ঘর এর রয়েছে কিছু চলমান প্রজেক্ট  যেমন সেলাই মেশিন বিতরণ, হুইল চেয়ার বিতরণ,ছাগল বিতরণ ইত্যাদি।  আজ ০৩-০৯-২০২১ তারিখ এই 'মানবতার ঘর' এর কার্যালয় উদ্ভোদন করা হয়েছে।  উদ্ভোদনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও বর্তমান কান্ট্রি কো অর্ডিনেটর জনাব মইন উদ্দীন সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব জনাব নিজাম উদ্দীন,ইসলামিক ফাউন্ডেশন, ফেঞ্চুগঞ্জ উপজেলা সুপ...

সাভারের আশুলিয়ায় ক্রেনের চাপায় পড়ে আহত ২ জন ড্রাইভার নিখোঁজ।

ছবি
  - সাভারের আশুলিয়ায় ক্রেনের চাপায় পড়ে আহত ২ জন ড্রাইভার নিখোঁজ।  ঢাকার আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের উল্টো দিক থেকে আসা ২৫ টন ওজনের একটি ক্রেনের নিচে চাপা পড়েছে রিকশা ও রিকশায় থাকা এক যাত্রীসহ চালক। আড়াই ঘণ্টা পর আবুল কালাম নামের ওই যাত্রীকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত রিকশাচালকের কোনো সন্ধান মেলেনি। ক্রেনটি সামান্য একটু সরাতে পারলেও প্রায় আগের অবস্থানেই রয়ে গেছে। শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিইপিজেড ফায়র সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে বাইপাইল-আবুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার নরসিংহপুর সরকার মার্কেট এলাকায় এ দুর্ঘটনা হয়। এতে রিকশাচালক ও একযাত্রী ক্রেনের নিচে চাপা পড়েন। উদ্ধার হওয়া রিকশাযাত্রী আবুল কালাম সিরাজগঞ্জ সদর উপজেলার পুরাতন সৈবাড়ি এলাকার বাসিন্দা। তিনি আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় ভাড়া বাসায় বড় ভাইয়ের সাথে থাকতেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে রিকশাযোগে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক দিয়ে জামগড়া থেকে নরসিংহপুর যাচ্ছিলেন আবুল কালাম ও তার ফুফাতো ভাই ...

দেওয়ানগঞ্জে শুধু রাজনীতিক সংকট সমাধানের জন্য আসি নাই,

ছবি
 দেওয়ানগঞ্জে শুধু রাজনীতিক সংকট সমাধানের জন্য আসি নাই,  দেওয়ানগঞ্জে শুধু রাজনীতিক সংকট সমাধানের জন্য আসি নাই, ৫০ বছরের পিছিয়ে থাকা চর অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠার  জন্য এসেছি। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব মোঃ সোহেল রানা সোহান তার একটি ফেসবুক স্টাটাসের মাধ্যমে বলেন তিনি শুধু দেওয়ানগঞ্জ উপজেলার রাজনৈতিক সংকট সমাধানের জন্য  দেওয়ানগঞ্জে রাজনৈতি করতে আসে নাই, ৫০ বছরের পিছিয়ে  থাকা দেওয়ানগঞ্জকে এগিয়ে নিতে এসেছে, তার এই বক্তব্যের কারন জানতে চাইলে তিনি বলেন,বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক সংকট চলছে, ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে নতুন ধারার রাজনীতি পারফর্ম তৈরিতে বাংলাদেশের বিভিন্ন জেলা, মহানগর উপজেলা ইউনিয়ন কলেজ বিশ্ববিদ্যালয় সহ তাদের নতুন ধারার রাজনৈতিক দল বাংলাদেশ ছাত্র  অধিকার পরিষদ গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে,তারই ধারাবাহিকতায় দেওয়ানগঞ্জ উপজেলায় ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের সদস্যরা বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে পরিচিত হচ্ছে এবং তাদের নতুন ধারার রাজনৈতিক দল গণমানুষের কাছে পৌঁছে দিচ্ছে,  তাদের স...

বাংলাদেশ সরকারের উপসচিব শাহাদত হোসেন কবির তার ছোট ভাই সাব্বিরকে নিয়ে হৃদয় বিদারক স্ট্যাটাস

ছবি
 বাংলাদেশ সরকারের উপসচিব শাহাদত হোসেন কবির তার ছোট ভাই সাব্বিরকে নিয়ে হৃদয় বিদারক স্ট্যাটাস  কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের বড়চারা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মোজাম্মেল হকের সুযোগ্য সন্তান বাংলাদেশ সরকারের উপসচিব মো. শাহাদত হোসেন কবির তার ছোট ভাই শাহরিয়ার হোসেন সাব্বিরকে নিয়ে তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে হৃদয় বিদারক একটি স্ট্যাটাস দিয়ে সকলের দোয়াও সহযোগিতা চেয়েছেন। রাত পোহাবার কত দেরি, পাঞ্জেরি? ওর পুরো নাম শাহরিয়ার হোসেন সাব্বির। আমার ছোট ভাই। যে বছর আমি এসএসসি পরীক্ষা দেই, সেই সময় ওর জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের Disaster Science & Management বিভাগে পড়ছে। মেধাবী, উচ্ছ্ল, হাসিখুশি আর অসম্ভব খেলা-অন্তঃপ্রাণ এক সম্ভাবনাময় তরুণ। এতদিনে তার প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। ২০১৫ সালের শেষদিকে অনার্স প্রথম বর্ষে পড়ার সময় ওর শরীরে Acute Lymphoblastic Leukemia (ALL) রোগ ধরা পড়ে। ওই সময়টাতে ওর শারীরিক অবস্থা ছিল খুবই খারাপ। ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা করা ...

শ্রমজীবী মানুষের জানের জান শাজাহান খাঁন সাভার-আশুলিয়ায় আগমন উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন

ছবি
 শ্রমজীবী মানুষের জানের জান শাজাহান খাঁন সাভার-আশুলিয়ায় আগমন উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন  আজ ২১ আগষ্ট সকাল ১১ টায় গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ সাভার-আশুলিয়া-ধামরাই আঞ্চলিক কমিটির উদ্যোগে আশুলিয়ার নরসিংহপুর বটতলা অস্থায়ী কার্যালয়ে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এর আগে ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত ও আহত নেতাকর্মীদের জন্য শোক ও সমবেদনা জানানো  হয়। এ সময় বক্তারা বলেন আগস্ট মাস একটি নীলনকশার মাস আগস্ট মাস একটি শোকের মাস। আমরা আগস্ট মাসের শোককে শক্তিতে রূপান্তরিত করতে জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে  গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের কেন্দ্রীয় আহাবায়ক বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডায়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খাঁন এমপির নেতৃত্বে প্রধানমন্ত্রীর পাশে থাকতে সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। বক্তারা আরো বলেন ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আশুলিয়া প্রেস ক্লাবের অডিটোরিয়ামে শোক সভায় সারা বাংলার শ্রমজীবী মানুষের জানের জান বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গার্মেন্টস টেইলার্স ওয়ার্কা...

গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ সাভার আশুলিয়া ধামরাই আন্চলিক কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত

ছবি
 গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ সাভার আশুলিয়া ধামরাই আন্চলিক কমিটির আহাবায়ক রফিকুল ইসলাম সুজনের সভাপতিত্বে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।আজ ১৯ আগষ্ট বিকাল ৪ টায় আশুলিয়ার ইউনিক এলাকায় এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। , এসময়  উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় পরিষদের অন্যতম সদস্য বাহারানে সুলতান বাহার,নুরুল ইসলাম,রানি খান,শামিম খান, সাহিদা সরকার, কামরুনাহার, মরিয়ম আক্তার,এবং আঞ্চলিক কমিটির আহাবায়ক রফিকুল ইসলাম সুজন,সদস্য সচিব অরবিন্দু বেপারি,যুগ্ম সদস্য সচিব রাকিবুল ইসলাম সোহাগ,আনিসুর রহমান,মোবারক হোসেন শাকিল, সদস্য, মোসাঃ সোবেদা সরকার, আলমগির শেখ লালন,ইসমাইল হোসেন ঠান্ডু,মোঃ রাজু, মেহেদী হাসান,নাইম খান,রাজিব,মোঃ বাকের, মোঃ জাহাঙ্গীর,বাদশা,তাসলিমা আক্তার,সহ আরো অন্যান্য  নেতাকর্মী বৃন্দ। বর্ধিত সভায় গার্মেন্টস শ্রমিক সমন্নয় পরিষদ আঞ্চলিক কমিটিতে ইউনাইটেড ফেডারেশন অফ গার্মেন্টস ওয়ার্কাসের আশুলিয়া সভাপতি মোঃ ইমন শিকদার জাতীয় শ্রমিক জোটের আশুলিয়া সভাপতি মিজানুর রহমান মিজান, সাভার উপজেলা সভাপতি আনিসুর রহমান, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি আল মামুন মন্ডল, কেন্দ্রীয় সহ-সাংগঠন...

র‍্যাব ৪ এর অভিযানে সাভারের হেমায়েতপুর থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৩ জন

ছবি
 ঢাকা জেলার সাভার হেমায়েতপুর এলাকা হতে প্রায় ৮৭ লক্ষ টাকা মূল্যমানের হেরোইনসহ ০৩ মাদক কারবারি’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।  এরই ধারাবাহিকতায় অদ্য ১৯ আগস্ট ২০২১ ইং তারিখ সকাল ০৭.৫৫ ঘটিকায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল সাভার মডেল থানাধীন হেমায়েতপুর এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৮৭ লক্ষ টাকা মূল্যমানের ৮৭০ গ্রাম হেরোইন, ০৫ টি মোবাইল এবং মাদক বিক্রিত নগদ ২২,৫৯০/- টাকাসহ নিম্নোক্ত ০৩ মাদক কারবারি'কে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ (ক) মোঃ জামাল উদ্দিন (৫০), জেলা- চাঁপাইনবাবগঞ্জ। (খ) মোঃ সজিব (২১), জেলা- রাজশাহী। (গ) মোঃ জয় (২২), জেলা- রাজশাহী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা পরস্পর যোগসাজোশে বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হ...

১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মিলাদ মাহফিল ও আলোচনার সভার আয়োজন

ছবি
 ১৫ ই আগষ্ট জাতীয়  শোক দিবস উপলক্ষে দোয়া মিলাদ মাহফিল  ও আলোচনার  সভার আয়োজন মোঃ সুজন সিকদার  মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা  (১৮ ই আগস্ট)  বুধবার বিকালে ১ নং মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দোগে  ১৫ই আগষ্ট  জাতীয় শোক দিবস  উপলক্ষে বিশাল এক দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা  সভার আয়োজন  করা হয়েছে।  উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসাবে  উপস্থিত  ছিলেন, উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারন সম্পাদক মোঃ জশিম উদ্দিন জুয়েল ব্যাপারি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল সিকদার   বিশেষ  অতিথি হিসাবে  উপস্থিত  ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল বশার নাসির, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক সুবল চন্দ্র দেবনাত,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আনোয়ার হোসেন বাবুল মল্লিক, ১ নং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী মিজানুর রহমান লাবলু, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান হাওলাদার, উপজেলা আওয়ামী যু...

ভোলার কচ্ছপিয়া টু কক্সবাজার টানেল (Public road Under Water) এর নির্মাণ কাজ

ছবি
 ভোলার কচ্ছপিয়া টু কক্সবাজার টানেল (Public road Under Water) এর নির্মাণ কাজ। মোঃ আবুল কাশেম, বিশেষ প্রতিনিধি, দৈনিক শ্রমজীবীদের কথা, ভোলা, বরিশাল, বাংলাদেশ। বৈশ্বিক পরিবহন নান্দনিকতায় প্রবেশ করছে বাংলাদেশের ঢাকা-বরিশাল-ভোলা-চরফ‍্যাশন-চরকচ্ছপিয়া-কক্সবাজার সড়ক। ভোলা জেলার বর্তমান ত্রিশ লক্ষ পরিবহন যাত্রীর জন‍্য কচ্ছপিয়া টু কক্সবাজার টানেল অতীব গুরুত্বপূর্ণ ও রাষ্ট্র হিতকর পরিবহন ব‍্যবস্থা। আসলে বর্তমানে ও অতীত যুগে উহাতে কারোরই নজর দিতে দেখা যায় নাই। বর্তমানে বাংলাদেশে সরকারী সড়ক পরিবহন স্থাপন শিল্প ব‍্যবস্থার পক্ষেই সবার দৌড়ঝাঁপ চলছে। এর জন‍্য সড়কের আধুনিকায়নের পাশাপাশি উড়াল সড়ক ও আন্ডারপাসের সংযোজন করে  সফল পরিবহন বিপ্লবের দিকেই সবাইকে অগ্রিম অগ্রগামী হতে দেখা যাচ্ছে। তাই উন্নত পরিবহন সৃষ্টির বিপ্লবের এই চলমান নবযুগে বাংলাদেশের সরকারী সড়কের আধুনিকায়নের পাশাপাশি আন্ডারপাস ও উড়াল সড়কের সংযোজন একটি নয়া  মাইল ফলক বটে। তবে নদী মাতৃক বাংলাদেশের জন‍্য উহা কিছুই না। কেননা বাংলাদেশের নদী মাতৃকতার প্রতিকূলের জন‍্য গড়ে ওঠা মানব বসতির পরিবহন চাহিদা পূরনের জন‍্য মানব...

"আন্দুলবাড়ীয়া ক্রীয়া সংস্থা উদ্যেগে আয়োজন করা হয়

ছবি
 "আন্দুলবাড়ীয়া ক্রীয়া সংস্থা উদ্যেগে আয়োজন করা হয় "  মো: রিয়াদ মন্ডল   জীবননগর উপোজেলা প্রতিনিধি ঃ  জীবননগর উপোজেলা, আন্দুলবাড়ীয়া ক্রীয়া সংস্থা উদ্যেগে ফুটবল খেলা অনুষ্ঠিত হয় আজকে বিকালে। আন্দুলবাড়ীয়া ক্রীয়া সংস্থা ০।  এস বি আলী খুলানা একাদশ ১  গোলে জয় লাভ করেন খুলনা একাদশ। আন্দলবাড়ীয়া ক্রীয়া সংস্হা আনেক আনেক গোল সট দিয়েছিলো কিন্তু গোল দেওয়া সম্ভাব হয় নি দঃখের বিষয়। আন্দুলবাড়ীয়া  ক্রীয়া সংস্থা একাদশ গোলকিপার  আমিন হোসেন, সবুজ,শান্ত, সামিন,শিশির, রাতুল,রাসেল,ফরিদ, নাহিদ,হাসান,তানজিল, আল আমিন,স্বাধীন ,তুইন,ইমরান,রাজীব, আরিফ। এস বি আলী খুলনা ক্রীয়া সংস্থা ফুটবলএকাদশ গোলকিপার আরমান, রাসেল,রিয়াজুল,মেহেদী, হুসাইন,অপু,রায়াহান,উত্তম, মারুফ,আনিস,সাহাবুর,হাসিব,মাহাবুর,রাজু,সংগ্রাম, সাকিব,সমুদ্র,সিয়াম,রাজিব,ইয়ামিন,সুমন,মুন্ন,বিধান।  রেফারি ছিলেন টিক্কা চাচা,  এরাছা সাংবাদিক বিন্দু উপস্থিত ছিলো, আন্দুলবাড়ীয়া বাজার ফিল্টের দর্শক ভরপুর হাজার হাজার দর্শক খেলা উপভোগ করেন খেলা ভক্ত।

কুষ্টিয়ায় এবার খুশি পাট চাষিরা

ছবি
 কুষ্টিয়ায় এবার খুশি  পাট চাষিরা । সুমাইয়া আক্তার শিখা স্টাফ রিপোর্টারঃ  কুষ্টিয়ায় এই বছর পাটের দাম মোটামুটি সন্তোষজনক। পাটের এমন বাড়তি দাম পেয়ে কম ফলন পেয়েও পাট চাষিরা অত্যন্ত খুশি আছেন। খরার কারণে প্রতিবছরের তুলনায় এবার পাটের ফলন কিছুটা কম হলেও বাজারে পাটের দামের কারণে এর প্রভাব পড়ে নি বলে জানান কুষ্টিয়ার পাট চাষিরা। পাটচাষিদের সাথে কথা বলে জানা গেছে, প্রতি বিঘা জমিতে পাট চাষে খরচ হয় ৮ থেকে ১০ হাজার টাকা। এবং বিঘাপ্রতি ফলন হয় ৮-১০ মণ পাট। এবছর ২ হাজার ৮ শত টাকা  থেকে ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে প্রতি মণ পাট। যা গত বছর বিক্রি হয়েছিল মণপ্রতি ১ হাজার ৬ শত টাকা  থেকে ২ হাজার  টাকায়। চলতি বছরে পাটের এমন মূল্য বৃদ্ধি হওয়াতে লাভবান হচ্ছেন পাটচাষিরা। পাটের নায্যমূল্য পেয়ে চাষিরা অনেক বেশি খুশি।  উল্লেখ্য যে পাট একসময় বাংলাদেশে সোনালী আঁশ হিসেবে পরিচিত। পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে পাটের এই বাণিজ্যিক বাজার ধীরে ধীরে থমকে দাড়ায়। ফলে চাষিরা অনাগ্রহী হয়ে পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নেয়। এবার এমন ...

নওগাঁ'র রানীনগরে আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য আটক

ছবি
 নওগাঁ'র রানীনগরে আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য আটকঃ                              আবু সাইদ চৌধুরী, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে উপজেলার সদরের রেলগেট এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁ সদর উপজেলার কাঠালতলী গ্রামের মামুনের ছেলে আব্দুল হাকিম (২০) ও চকরামপুর মধ্যপাড়া গ্রামের আত্তাব আলীর ছেলে আব্দুল্লা মিলন (২৩)। রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, প্রতিদিনের ন্যায় রবিবার রাতে পুলিশের টহল চলছিলো। গভীর রাতে দুইজন লোক রেলগেট এলাকায় ঘোরাফেরা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে হাকিম ও মিলনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকালে তাদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত একটি মটরসাইকেল, দুইটা প্লাস, একটি কাচি ও একটি টায়ারলেবার উদ্ধার করা হয়। ওসি জানান, গ্রেফতার দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা সদরের গ্রামীণ মিডিয়া ইলেকট্রনিক্স শো-রুমে হওয়া চুরি সাথে জড়িত আছে বলে স্বীকার করেছেন। তাদের দুইজনের বিরুদ...

আশুলিয়ায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ছবি
 আশুলিয়ায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত । নিজস্ব প্রতিনিধি নাজমুল হক ইমু:আশুলিয়া থানা জাতীয় শ্রমিকলীগ আঞ্চলিক কমিটির উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। আজ রোজ রবিবার ১৬ আগস্ট আশুলিয়ার জামগড়া আব্বাসিয়া শপিং কমপ্লেক্স উক্ত আলোচনা সভা ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কে এম আজম খসরু, আলমাস হাওলাদার মিন্টু আজিজুল হাকিম সহ আরো উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সাবেক কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক জনাব ফারুক হাসান তুহিন আরো উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শাহাদাত হোসেন খান। আরো উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এবং আশুলিয়া থানা আওয়ামী লীগের আ...