পোস্টগুলি

হরিণাকুণ্ডুতে সংবাদ সম্মেলনে ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম

ছবি
হরিনাকুণ্ডু (ঝিনাইদহ) থেকে বিকরাম হুসাইন  ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কাপাশাটিয়া ইউনিয়নের ভালকী গ্রামের নবীছদ্দীনের ছেলে জসিম উদ্দীন (৩৫)নামের এক ব্যাক্তির হত্যার ঘটনাকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন করছেন হরিণাকুণ্ডু থানা পুলিশ। আজ শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় হরিণাকুণ্ডু থানাতে হত্যার ঘটনার বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের ব্রিফিং করেন,থানা  অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম। জসিম উদ্দীন দ্বীর্ঘ্য দিন ধরে বিভিন্ন নারীর সাথে মেলামেশা করার কারণে নিহতের স্ত্রীর মনের মধ্যে প্রতিশোধের নেশা জন্ম হয়। এক পর্যায়ে স্ত্রী রিতা খাতুন একই গ্রামের জালাল মণ্ডলের ছেলে মালেকের সাথে যোগাযোগ করে স্বামী জসিম উদ্দীনকে হত্যার শড়যন্ত্র করে। সুযোগ বুঝে গতো ১৬ নভেম্বর মালেক ও রিতা খাতুন তাকে দুধের সাথে ঘুমের ঔষধ খাওয়ালে স্বামী জসিম অবচেতন হয়ে যায়। পরবর্তীতে তাকে টেনে হিচড়ে বাড়ির পার্শের মেহগনি বাগানে নিয়ে গিয়ে গলায় দড়ি প্যাঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার ঘটনা ঘটায় বলে জানান এই শীর্ষ কর্মকর্তা। আলামত হিসেবে ঘটনাস্থলে পড়ে থাকা দড়ি ও টিশার্ট পাওয়া গেছে। হত্যার ১৩ ঘন্টার মধ্যে...

সাংবাদিকের সহায়তায় পোশাক শ্রমিক পরীমনির খুনি স্বামী ও সতিন কে গ্রেফতার করেছে পুলিশ,

ছবি
  নিউজ ডেস্ক :-আলহামদুলিল্লাহ্‌,দীর্ঘ পরিশ্রমের পর পরীমণির খুনি স্বামী ও       সতিন'কে গ্রেফতার করিয়েছি। দিন শেষে সফলতা ---------------------------------------------------------------------------------- সিরাজগঞ্জ জেলার গরীব ঘরের মেয়ে পরীমণি বাবা মায়ের একমাত্র সন্তান।স্বর্গ সুখের আশায় সলঙ্গা থানার এক যুবকের সাথে প্রেমে জড়িয়ে পড়েন এবং বছর তিনেক আগে বিয়ে করে,বিয়ের পর তাদের সংসারে একটি কন্যা সন্তান আসে সন্তানটির বর্তমান বয়স আনুমানিক দুই বছর।কিন্তু প্রথম অবস্থায় জানতো না যে তার স্বামী বিবাহিত ঘরে আছে বড় বউ।সবকিছু মেনে নিয়ে ভালোই চলছিলো জোড়াতালি দিয়ে।পারিবারিক সমস্যার কারনে জীবিকার ত্যাগিদে স্বামী সতিনের সাথে গাজীপুর চলে আসেন এবং গার্মেন্টসে চাকুরী শুরু করেন সংসারের স্বচ্ছতা ফিরাইতে।আর এখানেই ঘটে বিপত্তি, পরিশেষে স্বামী-সতিনের হাতে জীবন দিতে হলো পরীমণীকে আর তার দুই বছরের সন্তানটি হলো মা হারা,পরীর বাবা মা হলো সন্তান হারা। নিয়তির নির্মম পরিহাস পরীমণিকে হত্যার পর ও তার পরিবার পুলিশ কাছে বার বার ধরনা দিয়েও মামলা নেওয়াতে পারেনি অদৃশ্য কারনে।এমন কি পারেনি একটি লিখিত অভিযো...

শ্রীপুর থানার চাঞ্চল্যকর দুলাল হত্যা মামলার রহস্য উদঘাটন করল পিবিআই গাজীপুর

ছবি
গাজীপুর প্রতিনিধি- শ্রীপুর থানার চাঞ্চল্যকর দুলাল হত্যা মামলার রহস্য উদঘাটন করল পিবিআই গাজীপুর গ্রেফতার আসামি প্রায় আড়াই বছর পর গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন নোয়াগাঁও গ্রামস্থ বহুল আলোচিত চাঞ্চল্যকর বাংলাদেশ নেসলে কোম্পানীর কর্মচারী দুলাল হোসেন হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করল পিবিআই গাজীপুর।  পিবিআই গাজীপুরের একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে অভিযান পরিচালনা করে মামলার ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত আসামী ১। হাসান ইবনে মারুফ আনসারী(২৪),পিতা-মৃত জালাল উদ্দিন আনসারী,মাতা-মৃত উম্মে হানি,সাং- নোয়াগাঁও,থানা- শ্রীপুর,জেলা-গাজীপুরকে ইং-১৬/১১/২০২২ তারিখ রাত্র ০২.৫০ ঘটিকার সময় গাজীপুর জেলা শ্রীপুর থানাধীন নোয়াগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়।  অত্র মামলার ভিকটিম দুলাল হেসেন(৩৫), পিতা-আমির হোসেন, সাং-নোয়াগঁাও, ইউপি- রাজাবাড়ী, ওয়ার্ড নং-০৭, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর নেসলে বাংলাদেশ এর নুডুলস্ বিভাগে চাকুরী করত। প্রতিদিনের ন্যায় গত ইং ২৬/০২/২০২০ তারিখ রাত অনুমান ১০.০০ টার সময় কাজ শেষ করে বাড়ী ফেরার উদ্দেশ্যে রওনা হয়। দুলাল হোসেন এর বাড়ীর প...

মোটরসাইকেল দুর্ঘটনায় বাবার মৃত্যু আলৌকিক ভাবে বেঁচে যায় মোটরসাইকেলে থাকা দুই শিশু সন্তান

ছবি
ঝিনাইদাহ প্রতিনিধি,বিকরাম আলী- ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় রাশিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।বুধবার (১৬ নভেম্বর) শহরের ট্রাক টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় তার দুই সন্তান প্রাণে বেঁচে গেছেন। নিহত ব্যক্তি হলেন, শহরের কাঞ্চনপুর উত্তরপাড়ার সামসুল হকের ছেলে রাশিদুল ইসলাম (৪৫)। তিনি পেশায় কাপড় ব্যবসায়ী ছিলেন। আহতরা হলেন, নিহতের দুই সন্তান হুজাইফা (৫) ও আবুজার (৮)। নিহত রাশিদুল ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিনাইদহ পৌর শাখার সেক্রেটারি। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন আলী জানান, শহরের খাজুরা এলাকা থেকে ওয়াজ মাহফিল শুনে রাতে মোটরসাইকেলে করে দুই সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন রাশিদুল। সেসময় ঘটনাস্তলে পৌছানোর পর বিপরীতগামী আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসসময় তিনি সন্তানদের নিয়ে রাস্তায় ছিটকে পড়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাশিদুলকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত তার দুই সন্তান হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা জানান, বুধবার রাতে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও কেউ ...

সাভারে কলাপাড়া উপজেলা ম্যাজিষ্ট্রেট কে ছুরিকাঘাতের ঘটনায় ০৬ জন কে আটক করেছে পুলিশ

ছবি
 রাকিবুল ইসলাম সোহাগ :- ঢাকার সাভারে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবু বকর সিদ্দিকীকে ছুরিকাঘাতের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, এসিল্যান্ডকে ছুরিকাঘাতের ঘটনায় সরাসরি জড়িত পাঁচ জন এবং লুন্ঠিত মোবাইলটি যে দোকানে বিক্রি করা হয়েছিল সেই দোকানিকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৪টি সুইচ গিয়ার, ডাকাতি হওয়া মোবাইল ফোন ও নগদ ৬০০ টাকাসহ মোবাইল বিক্রির ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন— রাসেল ফকির (২০), মো. নাঈম (২০), মো. কামরুল হাসান (২২), সজীব আহমেদ (২০), মো. আরমান(২০) ও মোবাইলের দোকানদার গোলাম মোস্তফা (২৪)। এর আগে, গত ২২ অক্টোবর ৪৯ দিনের ল্যান্ড সার্ভে ও সেটেলমেন্ট বিষয়ক প্রশিক্ষণ নিতে সাভারে আসেন পটুয়াখালীর কলাপাড়ার এসিল্যান্ড আবু বকর সিদ্দিকী। সোমবার (১৪ নভেম্বর) বিকেলে তার অসুস্থ মায়ের চিকিৎসার জন্য ঢাকা যান তিনি এবং সেখান থেকে রাতেই সাভারে ফিরে আসেন। রাত সাড়ে ১১টায সিঅ্যান্ডবি নামকস...

সকল ভেদাবেদ ভুলে একযোগে কাজ করতে হবে-এ্যাড : সুজিত অধিকারী

ছবি
আজিজুল ইসলাম, রুপসা খুলনা। খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড, সুজিত অধিকারী বলেছেন, শেখ হাসিনার সোনার বাংলা বিনির্মানের ধারাবাহিকতা অব্যহত রাখতে সকল ভেদাবেদ ভুলে দলীয় নেতাকর্মীদের একযোগে কাজ করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিল। সে স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর কন্য শেখ হাসিনা দেশকে উন্নত বিশ্বের তালিকায় রুপান্তর করেছে।দেশের এ উন্নয়নে ইর্ষান্বিত হয়ে বিএনপি জামাত স্বাধীনতা বিরোধী চক্রকে সাথে নিয়ে সরকার পতনের অশুভ পায়তারা করছে। এ কারণে জনগনকে সাথে নিয়ে বিরোধী চক্রের সকল ষড়যন্ত্রের উচিত জবাব দিতে হবে। তিনি ১৬ নভেম্বর ঘাটভোগ ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত মহিয়সী নারী শেখ হেলাল উদ্দিন এমপির মাতা রিজিয়া নাসেরের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন। পিঠাভোগ ডি,জি,সি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ কামাল উদ্দীন বাদশা, সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু। সভায় সভাপতিত্ব করেন ঘাটভোগ ইউনিয়ন আওয়ামীলীগ...

রায়পুরে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্রকে একাধিকবার বলাৎকারের অভিযোগ।

ছবি
আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-  লক্ষ্মীপুর রায়পুর পৌরসভার ৯ নং ওয়ার্ডে মাদ্রাসা-ই তাহফিজুল কুরআন এর সাজ্জাদ (৯) নামের ২ য় শ্রেনীর ছাত্রকে  শিক্ষক কর্তৃক একাধিকবার  বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে।   বলাৎকারকৃত ছাত্র ও তার বাবা মায়ের কাছ থেকে জানা যায়, সেপ্টেম্বর মাস থেকে মোট ৭ বার ঐ ছাত্রকে বলাৎকার করে ওই মাদ্রাসার শিক্ষক আব্দুর রশীদ(২৯)। সে চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার বেগমগঞ্জ গ্রামের ক্বারী হোসাইন আহমদের ছেলে। বিগত ২ বছর যাবত সে ওই মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছে। বলাৎকারের শিকার শিশু সাজ্জাদ জানায়, বিভিন্ন সময় রাতে সবাই ঘুমিয়ে গেলে  শিক্ষক আব্দুর রশীদ ঘুম থেকে তাকে তুলে নিয়ে শিক্ষকের শয়ন কক্ষে নিয়ে  মুখ ছেপে ধরে বলাৎকার করতো, এবং কাউকে না বলার জন্য বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখাতো, ৭ বার বলাৎকারের পর ছাত্রটি অসুস্থ  হয়ে পড়লে বাবা মায়ের কাছে শিশুটি বলাৎকারের ঘটনা বলে দেয়।  অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ওজায়ের হোসেনকে বিষয়টি জানালে তিনি সাজ্জাদকে প্রাথমিক  চিকিৎসা করায় এবং  অভিযুক্ত শিক্ষককে সুকৌশলে  সরিয়ে দেন...

কটিয়াদীতে কৃষি প্রণোদনা পেলেন ৪ হাজার ৭০০ জন কৃষক

ছবি
নাঈম ইসলাম কটিয়াদী (কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়‌নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে  উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে রবি মৌসুমের ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকের মাঝে ৩ হাজার ৭০০ সার ও বীজ এবং ১ হাজার শীতকালীন সবজি বীজ গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম,পিয়াজ ,মুগ, মসুর, ও খেসারীসহ বিভিন্ন জাতের বীজের সাথে ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খানজাদা শাহরিয়ার বিন মান্নানের সভাপতিত্বে বিশেষ অ‌তিথি হি‌সে‌বে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মোহাম্মদ মুশতাকুর রহমান,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মুকশেদুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার,কটিয়াদী সমাচার পত্রিকার সম্পাদক সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল আলম রফিক,আওয়ামী লীগ নেতা রফিকুল মাষ্টার।এসময় উপকার ভোগী কৃষক কৃষাণীবৃন্দ। স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার...

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

ছবি
গাজীপুর প্রতিনিধি- মেট্রোপলিটন পুলিশের কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।   গত ১৫ই  নভেম্বর, ২০২২ খ্রিঃ  সকাল ১০ঃ০০ ঘটিকায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোল্যা নজরুল ইসলাম,বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের সভাপতিত্বে জিএমপির কল্যাণ সভা এবং দুপুর ১২.০০ ঘটিকায় জিএমপি হেডকোয়ার্টারে অক্টোবর /২০২২ এর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।  আজকের কল্যাণ সভায় পুলিশ কমিশনার মহোদয়  জিএমপির প্রত্যেক ইউনিটের বিভিন্ন পদমর্যদার পুলিশ সদস্যদের ফোর্সের কল্যাণ নিশ্চিত করার এবং ফোর্সদের বিধি মোতাবেক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার করার নির্দেশনা প্রদান করেন।  অক্টোবর/২২ এর মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সম্মানিত পুলিশ কমিশনার তদন্ত প্রক্রিয়াকে গবেষণার সাথে তুলনা করে তদন্তের সৌন্দর্য এবং প্রসিকিউশান নিশ্চিত করতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের নির্দেশনা প্রদান করেন। কমিশনার মহোদয় বলেন গাজীপুর মেট্রোপলিটনে মাদক,ডাকাতি,ছিনতাই,চুরি ও মলমপার্টি সম্পর্কিত কোন চক্র থাকবে না। তিনি মাদকের উৎস খুঁজে প্রকৃত মাদক ব্যাবসায়ীদের পরিচয় খুঁজে বের করা এবং রুজুকৃত মামলা ও অভ...

পাশেই পড়ে আছে স্ত্রীর নিথর দেহ রক্তমাখা ব্যাগ হাতে স্বামীর অজস্র কান্না

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :-পড়ে আছে স্ত্রীর নিথর দেহ, রক্তমাখা ব্যাগ হাতে স্বামীর বিলাপ। রক্তমাখা ব্যাগ হাতে স্বামী রবিউলের বিলাপ। পাশেই পরে আছে স্ত্রী ইভার নিথর দেহ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিশ্চিন্তপুরে অজ্ঞাত লরির চাপায় স্বামীর সামনেই প্রাণ হারিয়েছেন স্ত্রী ইভা (২০)। এসময় মোটরসাইকেল চালক স্বামী রবিউল আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইভা সেনানিবাস এলাকার ময়নামতি আকাবপুর গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সেনানিবাস এলাকার নিশ্চিন্তপুরে উল্টো পথে আসা একটি মোটরসাইকেলকে অজ্ঞাত একটি লরি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ইভা মারা যান। এছাড়া মোটরসাইকেল চালক স্বামী রবিউল আহত হন।

রাজধানীর কমলাপুর থেকে ১০০০০ পিস ইয়াবাসহ ০২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

ছবি
ক্রাইম নিউজ-রাজধানীর কমলাপুর থেকে ১০০০০ পিস ইয়াবাসহ ০২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি - রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র গোয়েন্দা-উত্তরা বিভাগ। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো- মোঃ নেছার আহম্মেদ রনি ও মোঃ আরাফাত হোসেন রিপন (২৫)। এসময় তাদের হেফাজত থেকে ১০০০০ (দশ হাজার) পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-উত্তরা বিভাগের উত্তরা জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু, বিপিএম ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত সোমবার (১৪ নভেম্বর ২০২২ খ্রি.) দুপুর ০১:৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিল থানার কমলাপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ রনি ও আরাফাতকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা রুজু হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আকরামুল হোসেনের নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহান এর তত্ত্বাবধানে এবং উত্তরা জোনাল টিমের টিম লিডার...

প্রেমের টানে ভারত থেকে মঠবাড়িয়া এসে পর্নগ্রাফী মামলায় গ্রেফতার যুবক

ছবি
  মঠবা‌ড়িয়া(‌পি‌রোজপুর) প্র‌তি‌নি‌ধিঃ- অনলাইনে পাবজী খেলার সূত্রে কিশোরীর প্রেমের টানে ভারতীয় যুবক পিরোজপুরের মঠবাড়িয়ায় এসে পর্ণগ্রাফী মামলায় গ্রেপ্তার হয়েছে। রোববার রাতে ওই কিশোরীর বাবা কর্মকার বাদি হয়ে মঠবাড়িয়া থানায় পর্ণগ্রাফী ও নারী পাচার আইনে রতিকান্ত সামন্ত ও অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত রতিকান্ত সামন্ত (২৩) ভারতের পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার বড়দা গ্রামের লক্ষীকান্ত সামন্তের ছেলে। মামলা সূত্রে জানাযায়, পৌর শহরের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থী কিশোরীর সাথে দীর্ঘ ১ বছর আগে মোবাইলে পাবজী খেলার সূত্র ধরে রতিকান্ত সামন্তের পরিচয় হয়। এর পর দুজনের মধ্যে বিভিন্ন ছবি আদান-প্রদান হয়। সম্প্রতি ভারতীয় যুবক রতিকান্ত সামন্ত মঠবাড়িয়ায় এসে ওই কিশোরীকে ভারতে নেয়ার চেষ্টা করে। যুবকের গতিবিধি সন্দেহ হলে কিশোরী ভারত যেতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে কিশোরীর ছবি বিভিন্ন ভাবে এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত যুবক রতিকান্ত সামন্তকে...

ঠাকুরগাঁওয়ে দূষণ নিয়ন্ত্রণ উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

ছবি
গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।। বাংলার মাটিতে সুন্দর পরিবেশ তৈরিতে,শেখ হাসিনার বাংলাদেশ পরিচ্ছন্ন পরিবেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শিল্প-কারখানার দূষণ নিয়ন্ত্রণ,উন্নত প্রযুক্তির ইটভাটা স্থাপন ও ইটের বিকল্প ব্লক ব্যবহারে উদ্বুদ্ধ করণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। এ সভার আয়োজন করেন জেলা প্রশাসক ঠাকুরগাঁও।পরিবেশ অধিদপ্তর পঞ্চগড়ের আয়োজনে ও ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুইয়ার সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, বিশেষ অতিথি পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুলতানা রাজিয়া, পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: ইউসুফ আলী, ঠাকুরগাঁও পৌরসভার প্যানেল মেয়র মো: আব্দুল কাইয়ুম চৌধুরী প্রমুখ। সে সময় এ অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো: মুরাদ হোসেন,পীরগঞ্জ ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব,বাবলুর রহমান,রোদেলা ক্লিনিকের পরিচালক ও ব...

পারিবারিক কলহের জেড়ে স্ত্রী কে হত্যা, ঘাতক স্বামী কে আটক করলো র‍্যাব-৭

ছবি
 চট্টগ্রাম প্রতিনিধিঃ-  পারিবারিক কলহের জেরে নিজ স্ত্রীকে নির্মম ও নৃশংসভাবে হত্যাকারী ঘাতক স্বামী মোজাম্মেল হোসেন (৪০)’কে সীতাকুন্ড হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।  বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।  গত ৩০ জুলাই ২০২২ইং তারিখ সকাল আনুমানিক ০৯০০ ঘটিকায় চট্টগ্রামের হাটহাজারীর মেখল রোড এলাকার একটি বাসা হতে ঘাড় ভাংগা অবস্থায় একজন গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকান্ডের পর থেকে ভিকটিমের স্বামী ঘটনাস্থল থেকে ...

হত্যা করে আত্মহত্যার প্রচারোনা ৮ মাস পরে আটক দুইজন

ছবি
রাজশাহী প্রতিনিধি(পিয়াস আল মামুন) - রাজশাহীর পুঠিয়ায় হোসনেয়ারা প্রান্তি (২০) মৃত্যুর ৮ মাস পর রহস্য উন্মোচন হয়েছে। আত্মহত্যা নয়, বাবা-মা ও ভাই মিলে তাকে হত্যা করে। এরপর আত্মহত্যার রূপ দিতে রাতে প্রান্তির গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে বাড়ির পাশে আম গাছে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় পুলিশ গত (৯ নভেম্বর) বুধবার  সকালে এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত বাবা হাসানুজ্জামান বাবু (৪৫), মা নাসরিন বেগম (৪০) ও ভাই নাসিমকে (১৮) গ্রেফতার করেছে। তারা উপজেলা সদরের গণ্ডগোহালী গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি তারা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ। পুঠিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, প্রাপ্তির ময়নাতদন্ত প্রতিবেদন হাতে এসেছে। ওই প্রতিবেদনে আত্মহত্যা নয়, বরং তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সেই প্রেক্ষিতে তার পরিবারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। এর মধ্যে মেয়েটির ভাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। আর মেয়েটির বাবা-মাকে এখনো জিজ্ঞাসাবাদ চলছে। তিনি বলেন, গ্রেফতার কৃতরা জানিয়েছেন মেয়েটির জীবন যাপন একটু উগ্র ছিল। যার কারণে তারা ক্ষিপ্ত হয়ে মেয়েটিকে মারধর করে। এক ...

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :-ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  ১২ নভেম্বর-গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন ঘোষণা করেন তিনি। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ত্রান ও দূর্যোগ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এনাম এম পি উপস্থিত ছিলেন।সেপ্টেম্বরের শুরুতে এ এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জন্য খসড়া ঋণ চুক্তির অনুমোদন দেন প্রধানমন্ত্রী।অনুষ্ঠানে কর্মকর্তারা জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে আবদুল্লাহপুর-আশুলিয়া-বাইপাইল হয়ে নবীনগর মোড় এবং ইপিজেড হয়ে চন্দ্রা মোড় পর্যন্ত ২৪ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে। ‘ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ শীর্ষক এ প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত হবে। প্রকল্পের আওতায় সাভার ইপিজেড থেকে নবীনগর সড়কে ৩ কিলোমিটার দীর্ঘ দুটি সেতু নির্মাণ করা হবে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৯০০ কোটি টাকা। এক্সপ্রেসওয়ে প্রকল্পের নথিতে ০ দশমিক ২১৭ শতাংশ দেশের মোট জিডিপি বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রকল্পের মোট ব্যয়ের...

জমিসংক্রান্ত জেড়ে ছোট ভাইয়ের স্ত্রীর ঘুষিতে ভাসুর নিহত

ছবি
ছোট ভাইয়ের স্ত্রীর ঘুষিতে ভাসুর নিহত                   প্রতীকী ছবি বগুড়ায় জমি নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের স্ত্রীর কিল-ঘুষিতে ভাসুরের মৃত্যুর অভিযোগ উঠেছে।  কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের পলি ভুগইল মধ্যপাড়া এলাকায় শুক্রবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল গফুর সরদার ওই এলাকার মৃত ইব্রাহীম সরদারের ছেলে। তিনি পেশায় সবজি ব্যবসায়ী। এ ঘটনায় অভিযুক্ত জোসনা বেগমকে আটক করেছে পুলিশ।  কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।  স্থানীয় ইউপি সদস্য মানিক উদ্দীন প্রাং জানান, ছোট ভাই চান মিয়ার বাড়ির জায়গার মধ্যে আব্দুল গফুরের দুই শতাংশ জায়গা পাওনা ছিল। শুক্রবার সকালে চান মিয়ার  স্ত্রী জোসনা কোদাল দিয়ে গফুরের জায়গার অংশে মাটি কাটা শুরু করে। সংবাদ পেয়ে গফুর সেখানে গিয়ে জোসনাকে মাটি কাটতে বাধা দেন। এ সময় জোসনা রাগান্বিত হয়ে গফুরকে কিল-ঘুষি মারতে থাকে। এতে ঘটনাস্থলেই গফুরের মৃত্যু হয়। পরে স্থানীয়রা জোসনাকে আটক করে পুলিশকে খবর দেয়। জোসনাকে আটক করে এবং মরদেহ উদ্ধার ...

অব্যাহতি প্রাপ্ত আ,লীগ নেতাকে স্থায়ী বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন

ছবি
বিপ্লব ইসলামঃ লংগদু উপজেলা প্রতিনিধি।  মঙ্গলবার (৮ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে সংবাদ সম্মেলন করেন লংগদু উপজেলা আওয়ামী লীগ।  এসময় সংবাদ সম্মেলনের মুল বিষয় বস্তু পাঠ করেন আটারক ছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান।    পাঠ কালে জিয়াউর রহমান বলেন, আপনারা যানেন গত (৭ নভেম্বর) আওয়ামী লীগ হতে  অব্যাহতি প্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার কতৃক মাইনীমুখ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অতর্কিত হামলার শিকার হন। সংবাদ সম্মেলনে তিনি বলেন আওয়ামী লীগের মাইনীমুখ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হোসেন আলী তাহারা উভয়েই জেলা পরিষদের বিশ্রামাগার এর সামনে কথা বার্তা বলার সময়  হটাৎ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার পিছনের দিক থেকে এসে, কুত্তার বাচ্চা আমার বিরুদ্ধে কি বলেছিস, এমন বলে কিল গুষি মারতে মারতে মাটিতে ফেলে পায়ের জুতা খুলে এলোপাতাড়ি মারতে থাকে। এসময় বেলাল হোসেন বাচার আকুতি নিয়ে ডাক চিৎকার করলে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন এবং ম...

চাবির গোছা নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নবদম্পতির করুণ মৃত্যু

ছবি
কেরানিগঞ্জ(ঢাকা) বিয়ের তিন মাসের মাথায় ঢাকার কেরানীগঞ্জের আটিবাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নবদম্পতি নিহত হয়েছেন। বুধবার (০৯ নভেম্বর) রাতে আটিবাজারের সুমন হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। শ্বশুর মোহাম্মদ আলী কাপড়ের দোকানের কাজ শেষ করে রাতে ১১টার দিকে আটি বাজারের সুজন হাউজিংয়ের ৯ নং রোডের বাড়িতে আসেন। দরজায় তালা থাকায় ছেলে ইসমাইলকে চারতলা থেকে ডেকে তিনি বলেন চাবি নিচে ফেলতে।ইসমাইল ডাক শুনে চাবির গোছাটি নিচে ফেলেছিলেন ঠিকই। কিন্তু সেটি রাতের বেলায় বিদ্যুতের তারে আটকে যায়। এ অবস্থায় বারান্দায় থাকা একটি স্টিলের পাইপ দিয়ে চাবির গোছাটি নিচে ফেলার চেষ্টা করেন ইসমাইল। সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ স্পর্শে চলে আসেন ইসমাইল। এরপরই ইসমাইলের স্ত্রী স্বামীকে বাঁচাতে হাত টেনে ধরেন। আর সঙ্গে সঙ্গে তিনিও বিদ্যুৎ স্পর্শে চলে আসেন।নিমিষেই নব দম্পতির স্বপ্নগুলো চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। দেড় মাসের অন্তঃসত্তা ছিলেন কাজল।

মাত্র ১৮ ঘন্টার মধ্যে খুনের মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই, ময়মনসিংহ জেলা

ছবি
পিবিআই(ক্রাইম ডেস্ক)- মাত্র ১৮ ঘন্টার মধ্যে খুনের মামলার  রহস্য উদঘাটন করলো পিবিআই, ময়মনসিংহ জেলা। মাত্র ১৮ ঘন্টার মধ্যে চাচার হাতে নিহত ভাতিজা নুরুল ইসলাম পাঠান (৫৫) এর নৃশংস খুনের প্রধান আসামীদ্বয়কে গ্রেফতার করল পিবিআই, ময়মনসিংহ জেলা। গতকাল ০৭/১১/২০২২ তারিখ দুপুর অনুমান ১২.৪৫ ঘটিকায় ফুলপুর থানাধীন বনোয়াকান্দা গ্রামে ভিকটিম নুরুল ইসলাম পাঠান এর মৃতদেহ পাওয়া যায়। ভিকটিম নুরুল ইসলাম পাঠান, আসামী আজমান আলী পাঠানের বাড়ীর উত্তর পাশে নিজের জমিতে কাজ করছিলেন। তখন এজাহারনামীয় ১নং আসামী আজমান আলী পাঠান ও ২নং আসামী, তদীয় পুত্র মুঞ্জুরুল হক অস্ত্র-সস্ত্রসহ অন্যান্য আসামীদের সহযোগীতায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে নুরুল ইসলাম পাঠানকে মারপিট করে তার হত্যা নিশ্চিত করে পালিয়ে যায় মর্মে জানা যায়। সম্পর্কে নিহত নুরুল, আসামী আজমান এর ভাতিজা। মাত্র ১৮ ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর ও নৃশংস এই হত্যাকান্ডের মূল আসামীদ্বয়কে গ্রেফতার করে পিবিআই, ময়মনসিংহ জেলা। অ্যাডিশনাল আইজিপি, পিবিআই জনাব বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম এর তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় পিবিআই, ময়মনসিংহ ইউনিট ইনচার্জ ...

শিক্ষক হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি কে ৩৮ বছর পর গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‍্যাব-৪

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :মানিকগঞ্জ জেলার সিংগাইর এলাকা হতে দীর্ঘ ৩৮ বছর যাবত  পলাতক ধামরাইয়ের আমজাদ হত্যা মামলার যাবজ্জীবন সাজা আসামী আতাল হক'কে গ্রেফতার করেছে র‌্যাব-৪। র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল ০৭ নভেম্বর  ২০২২ তারিখ রাত অনুমান ২০.০০ ঘটিকায় মানিকগঞ্জ জেলার সিংগাইর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ধামরাই থানার চাঞ্চল্যকর আমজাদ হোসেন ’কে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামী এবং দীর্ঘ ৩৮ বছর বিভিন্ন ছদ্মবেশে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ আতাল হক (৫৬), জেলা-ঢাকা’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও ঘটনা প্রতিবেদন জানা যায়, ১৯৮৩ সালে  গ্রেফতারকৃত আসামী আতাল হক এবং ভিকটিম মোঃ আমজাদ হোসেন উভয়ই ধামরাই থানাধীন বানেশ্বর গ্রামের  বাসিন্দা ছিলেন। ভিকটিম পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন এবং গ্রামের একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। ভিকটিম ও আসামীর মধ্যকার জমি জমার সূত্র ধরে ধৃত আসামীসহ আরো ৮-১০ জন মিলে ধামরাই থানাধীন এলাকায় ভিকটিম মোঃ আমজাদ হোসেন @ পন্ডিত মশাই'কে গুরুতরভাবে পিটিয়ে হত্যা করে। ভিকটিমের দেহ নিথর হয়ে গেলে আসামিরা ভ...

রাজধানী দারুসসালাম থেকে দুইজন মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-৪

ছবি
 নিউজ ডেস্ক :-রাজধানীর দারুসসালাম এলাকা হতে ২১.৮ কেজি গাজাসহ ০২ জন মাদক কারবারী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪। গত ০৬ নভেম্বর ২০২২ তারিখ সকালে র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল রাজধানীর দারুসসালাম এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করে ২১.৮ কেজি গাজা ও ১টি প্রাইভেট কারসহ নিম্নোক্ত ০২ জন মাদক কারবারী’কে গ্রেফতার করতে সমর্থ হয়। (ক) সোহেল মিয়া (৩৩), জেলাঃ হবিগঞ্জ। (খ) হারুন মিয়া (৪০), জেলাঃ হবিগঞ্জ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা বেশ কিছুদিন যাবত দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল ক্রয় করে রাজধানী ঢাকাসহ নিকটবর্তী এলাকা মাদক সরবরাহ করতো। অদূর ভবিষ্যতে র‌্যাব-৪ কর্তৃক এরূপ মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

খুলনায় উদ্ধার হওয়া দ্বিখন্ডিত লাশের পরিচয় সনাক্ত সহ হত্যাকারীকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব

ছবি
নিজস্ব প্রতিবেদক(খুলনা) খুলনা নগরীর কেডিএ এভিনিউ এলাকায় একটি বাসা থেকে মরদেহ নারীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে নিহতের পরিচয় জানা গেছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করেছে র্যাব-৬। নিহত নারীর নাম কবিতা রানী (২৭)। তিনি সাতক্ষীরা আশাশুনি উপজেলার কুতের বিল এলাকার কালিপদ বাছারের মেয়ে। আসামি আবু বক্কর সিদ্দিককে সঙ্গে নিয়ে নিহত নারীর শরীরের খণ্ডাংশ (দুই হাতের কজ্বি) উদ্ধার করেছে র্যাব-৬। এর আগে গাজীপুরের বাসান খান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দেন র‍্যাব-৬ এর মূখপাত্র লে: কর্ণেল মোসতাক আহমদ। তিনি বলেন, গ্রেপ্তারকৃত আবু বক্কর তার কথিত স্ত্রী স্বপ্নাকে নিয়ে ১ নং গোবরচাকা ক্রসরোড রাজু নামে এক ব্যক্তির বাড়িতে ৩ বছর ধরে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করছে। স্বপ্না তার বিবাহিত স্ত্রী নয়। সে নগরীর প্রিন্স হাসপাতালে সেবিকা হিসেবে কর্মরত। একটি সম্পর্কে থাকা সত্ত্বেও কবিতার সাথে প্রেমের সম্পর্কে জড়ায় আবু বক্কর। মাত্র ৫ দিন আগে কবিতা ও আবু বক্করের মধ্যে পরিচয় হয়। পরিচয়ের সূত্রে তাদের মধ্যে একাধিকবার ...

আশুলিয়ায় ভূয়া জীবন বীমা কোম্পানির প্রতারকচক্রের মূল হোতাসহ ১১ জন কে গ্রেফতার করেছে র‍্যাব-৪

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ:- ঢাকা জেলার সাভারে “জেনিথ ইসলামিক লাইফ ইন্সুরেন্স” নামক বীমা প্রতিষ্ঠানের আড়ালে সাধারণ মানুষের কাছ থেকে চাকরি প্রদানের নামে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের ০৪ জন মূলহোতাসহ ১১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ প্রাপ্ত সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জানা যায় যে, “জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি” নামে একটি ভূয়া রেজিষ্ট্রেশনবিহীন আর্থিক কোম্পানী ব্যবসার আড়ালে বিভিন্ন ব্যক্তিকে কোম্পানিতে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এরই ধারাবাহিকতায় ০৬ নভেম্বর ২০২২ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি অভিযানিক দল ঢাকা জেলার সাভার মডেল থানাধীন “জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড” এ অভিযান পরিচালনা করে ল্যাপটপ, রেজিস্টার, মোবাইল, সীম কার্ড, সীল, ভিজিটিং কার্ড, আইডি কার্ড ও অন্যান্য প্রতারণার সরঞ্জামাদিসহ প্রতারক চক্রের ০৪ জন মূলহোতাসহ প্রতারক চক্রের নিম্নোক্ত ১১ জন’কে গ্রেফতার করতে সমর্থ হয়ঃ  (ক) মোঃ রবিউল আলম (৩৯), জেলা-যশোর।   (খ) মোঃ মাহমুদুর হাসান (২১), জেলা-রংপুর।  (গ) মোঃ নাঈম হোসেন (১৯), জেলা-স...

আশুলিয়ার নারী শ্রমিক ধর্ষন মামলার প্রধান আসামি সহ দুইজনকে জামালপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৪

ছবি
 রাকিবুল ইসলাম সোহাগ :-ঢাকা জেলার আশুলিয়ার চাঞ্চল্যকর ০৪ মাসের অন্তঃসত্ত্বা নারী ধর্ষণ মামলার প্রধান আসামিসহ ০২ জন’কে জামালপুর জেলার মোলান্দহ থেকে গ্রেফতার করেছে র‌্যাব।   র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। ধর্ষণের মতো ঘৃণ্যতম অপরাধ নির্মূলের জন্য র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নারী ও শিশুদের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।   ভিকটিম ও আসামী মোঃ নয়ন মনি (৩৪) ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ঢাকা ইপিজেডে একসাথে কাজ করার সুবাদে একটি সুসর্ম্পকের সৃষ্টি হয় যা পরবর্তীতে প্রেমের সর্ম্পকে রুপ নেয়। এরই সুবাদে আসামী ভিকটিমের বাসায় প্রায় যাতায়াত করতো যার একপর্যায়ে গত ১৫ এপ্রিল ২০২২ ইং তারিখ আসামী ভিকটিম’কে নিয়ে ঘুরতে যাওয়া কথা বলে ভিকটিমের বাসায় আসে এবং সন্ধ্যা আনুমানিক ০৭.০০ ঘটিকার সময় ভিকটিমের ঘরের দরজা আটকিয়ে বিবাহের প্রলোভন দেখিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে আসামী ভিকটিমকে...

র‍্যাব-৪ এর অভিযানে ছিনতাইকারী ও ডাকাতদলের ১৪ জন সদস্য গ্রেফতার

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ;- রাজধানীর দারুস সালাম ও শাহ আলী এলাকায় অভিযান পরিচালনা করে আলপিন-আলামিন গ্রুপের লিডার আল-আমিনসহ ১৪ জন সংঘবদ্ধ ছিনতাইকারী ও ডাকাত দলের সদস্যদেরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।  এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃঙ্খলা রক্ষার কাজ করে আসছে। সাম্প্রতিককালে ঢাকা জেলাসহ নিকটবর্তী এলাকার বিভিন্ন স্থানে যানবাহনে ছিনতাই ও ডাকাতির ঘটনা সংক্রান্তে কয়েকটি অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি বিশেষ গোয়েন্দা দলের ছায়াতদন্তে চাঞ্চল্যকর কিছু তথ্য বের হয়ে আসে যাতে দেখা যায় যে, এসব এলাকার বিভিন্ন পয়েন্টে কিছু সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র অবস্থান নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে দেশের বিভিন্ন অঞ্চল হতে আসা সাধারণ মানুষের নিকট হতে ছিনতাইয়ের মাধ্যমে টাকা-পয়সা, মোবাইল সেট, ল্যাপটপসহ সঙ্গে থাকা দামি মালামাল ছিনতাই করে নিচ্ছে। মূলত তারা একটি সংঘবদ্ধ দলে কাজ করে। বিভিন্ন বাস/ট্রাক কাউন্টার/সড়কে এ গ্রুপের তাদের এজেন্ট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এ সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যদের আইনের ...

আশুলিয়া শিল্পাঞ্চলে নিত্যপ্রয়োজনীয় বাজারে থাকেনা মূল্য তালিকা এ যেন মরার ওপর খাড়া ঘা

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :- সাভারের আশুলিয়ার শিল্পাঞ্চল এলাকায়  নিত্যপ্রয়োজনীয় বাজারে থাকে না মূল্য তালিকা। ঢাকার অদুরে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে কয়েক লক্ষ মানুষের বসবাস এলাকাটি গার্মেন্টস শিল্প ও কলকারখানা অধ্যূসিত এলাকা হওয়াতে কয়েক লক্ষ শ্রমিকের বসবাস, এরই ধারাবাহিকতায় বিভিন্ন পাড়া মহল্লার ভিতর গড়ে উঠেছে নামে বেনামে বাজার সে সকল বাজারে নেই পন্য মূল্যের তালিকা বিশেষ করে আশুলিয়া বাইপাইল বগাবাড়ি জামগড়া, ৬ তলা বেরন ঘোষবাগ নরসিংহপুর কাঠগড়া  শিল্প এলাকায় বিভিন্ন দোকান যেমন মুদি দোকান,চাউলের আরৎ,গরুর মাংসের দোকান,প্লোট্রি মুরগী দোকান, ক্রোকারিজ সপ সহ অন্যানো দোকান ঘুরে দেখা যায় একই চিত্র কোন দোকানে নেই মূল্য তালিকা। সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে যেখানে রাতদিন পরিশ্রম করে যাচ্ছে সরকার ও দলিয় নেতাকর্মী বৃন্দ সেখানে সরকার কে বেকায়দায় ফেলতে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে অসাধু ব্যবসায়ি চক্র।জাতীয় ভোক্তা অধিদপ্তর কে বৃদ্ধাংগুলি দেখিয়ে ইচ্ছে মত ক্রেতাদের পকেট কাটছে অসাধু ব্যবসায়িরা যেন দেখার কেউ নেই। সাধারন মানুষের ক্রয় ক্ষমতা দিন দিন হ্রাস পাচ্ছে নিম্ন আয়ের মানুষ ...

বিড়াল পরীক্ষা করে শিক্ষক দম্পতির ‘মৃত্যুরহস্য উদঘাটন

ছবি
নজরুল  ইসলাম (গাজীপুর)প্রতিনিধি গাজীপুরে প্রাইভেটকার থেকে শিক্ষক দম্পতির লাশ উদ্ধারের প্রায় আড়াই মাস পর মৃত্যুর কারণ উদঘাটন হয়েছে বলে দাবি করেছে পুলিশ। সম্প্রতি প্রাইভেটকারটির ভেতরে একটি বিড়াল রেখে পরীক্ষা করা হয়। এরপর পুলিশ জানিয়েছে, গাড়ির এসির বিষাক্ত গ্যাসেই ওই দম্পতির মৃত্যু হয়েছে। লাশ উদ্ধারের ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুর মহানগরের গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) নাদির উজ্জ-জামান শুক্রবার (৪ নভেম্বর) বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ‘শিক্ষক দম্পতি যে প্রাইভেটকারটি ব্যবহার করেছিলেন সেই গাড়িতে একটি বিড়াল রেখে এসি ছেড়ে দরজা বন্ধ করে দেওয়া হয়। কয়েক মিনিটের মধ্যে বিড়ালটি দুর্বল হয়ে পড়ে। ধীরে ধীরে নড়চড়া বন্ধ করে দেয়। ২৬ মিনিটের মাথায় বিড়ালটি মারা যায়। শিক্ষক দম্পতিও বিদ্যালয় থেকে রওনা হওয়ার পর যে স্থান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়, সেই দূরত্বও ছিল প্রায় একই সময়ের। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের মৃত্যু বিষাক্ত গ্যাস থেকেই হয়েছে। এখন জব্দ করা আলামতের পরীক্ষা-নিরীক্ষা চলছে।’ এসআই আরও বলেন, ‘থানা পুলিশ, গোয়েন্দা (ডিবি) পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টগেশন (পিবিআই), সিআইডি, র...

বিমানবন্দরে রানিং ইউপি চেয়ারম্যান ইয়াবা সহ আটক

ছবি
বিমানবন্দরে ইউপি চেয়ারম্যানের পকেটে মিলল ইয়াবা নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ইয়াবাসহ এক ইউপি চেয়ারম্যানকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় চেয়ারম্যান ও তার সহযোগীর কাছ থেকে ১৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের দুজনকেই আটক করেছে এপিবিএন। শুক্রবার (০৪নভেম্বর) রাত ৮টার দিকে সৈয়দপুরে বিমানবন্দরে এ ঘটনা ঘটে। আটক হওয়া দুজন হলেন, কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিলন ও তার সহযোগী একই ইউনিয়নের বহেরহাটা গ্রামের বাসিন্দা আবু হোসেনের ছেলে মুছা মিয়া। এপিবিএন সূত্রে জানা গেছে, আজ রাত ৮টা ১০ মিনিটে একটি বেসরকারি বিমান সংস্থার ফ্লাইটে করে সৈয়দপুর থেকে ঢাকা যাচ্ছিলেন আব্দুর রাজ্জাক। বোর্ডিং পাস নেওয়ার সময় নিরাপত্তারক্ষীরা তাকে তল্লাশি করেন। এ সময় তার শার্টের পকেট থেকে ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফ্লাইটের আরেক যাত্রী মুছা মিয়াকেও আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর বিমানবন্দরে নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান বলেন, আটক ব্যক্তিদের সৈয়দপুর থান...

গরু চুরির মামলায় গ্রেফতার হওয়া ছাত্রলীগ নেত্রী বাবলীকে বহিষ্কার

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ- (ঢাকা):  ঢাকার ধামরাই থেকে চুরি হওয়া গরু নিজ বাড়িতে রেখে বিক্রির অভিযোগে বাবলী আক্তার নামে ছাত্রলীগের এক নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২ নভেম্বর) ভোর রাতে সাভার পৌর এলাকার নয়াবাড়ি মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ধামরাই থানা পুলিশ। গ্রেফতার বাবলী ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক ও সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি নয়াবাড়ি এলাকার বাদশা মিয়ার মেয়ে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, ধামরাইয়ের কয়েকটি গরু চুরির মামলার তদন্ত করতে গিয়ে ছাত্রলীগ নেত্রী বাবলী আক্তারের সম্পৃক্ততা পাওয়া যায়। একাধিক চোরের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তার নাম আসে। তারা জানান, চুরি করা গরু রাখা হতো ওই নেত্রীর হেফাজতে। পরে সেখান থেকে বিক্রি করা হতো। পুলিশের প্রাথমিক তদন্তে এ অভিযোগের সত্যতা পেয়ে বুধবার ভোরে সাভারের নয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মূলত বাবলী তার বন্ধু শামিমের মাধ্যমে গরু চোরদের সঙ্গে পরিচয় ঘটে। এরপর থেকে চোরাইকৃত গরু বাবলী তার বাড়িতে নিজের হেফাজতে রেখে গরুগুলো...

বামনায় জমি নিয়ে বিরোধ ভাতিজার দায়ের কোপে চাচা নিহত

ছবি
মোঃ সিদ্দিকুর রহমান মান্না বরগুনা প্রতিনিধিঃ বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নের গোলাঘাটা কড়ইতলা গ্রামে জমি জমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ১জন নিহত হয়েছেন। নিহতে নাম মো. ইউসুফ চৌকিদার(৫৫) তিনি ওই গ্রামের শের আলী চৌকিদারের ছেলে। গত কালবার(৩১ অক্টোবর) বিকাল ৫টায় জমিজমা সংক্রান্ত শালীস ব্যবস্থা শেষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে তিনি নিহত হন।  পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে, ইউসুফ চৌকিদার ও প্রতিপক্ষ হানিফ চৌকিদার গংদের সাথে দ্বির্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিলো। সোমবার বিকাল ৫টায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ তাদের জমি জমা নিয়ে শালিস ব্যবস্থায় বসেন। তাদের শালিশ শেষে পুনরায় উভয় পক্ষের মধ্যে বাক বিতান্ডা ঘটে। একপর্যায়ে প্রতিপক্ষরা ইউসুফ চৌকিদারকে লক্ষ করে ধারালো দা দিয়ে মাথায় কোপ দেয়।  ধারালো দায়ের কোপে তার মাথার খুলি ফেটে মজ্জা বেড় হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে বামনা হাসপাতালে নিয়ে আসেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।  এঘটনায় নিহতের পরিবারের পক্ষে বামনা থানায় মামলা দায়েরের প্রস্তু‘তি চলছে বলে জানাগেছে।  ঘটনার প্রত্যক্ষদর্শী ...