পোস্টগুলি

জমিসংক্রান্ত জেড়ে ছোট ভাইয়ের স্ত্রীর ঘুষিতে ভাসুর নিহত

ছবি
ছোট ভাইয়ের স্ত্রীর ঘুষিতে ভাসুর নিহত                   প্রতীকী ছবি বগুড়ায় জমি নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের স্ত্রীর কিল-ঘুষিতে ভাসুরের মৃত্যুর অভিযোগ উঠেছে।  কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের পলি ভুগইল মধ্যপাড়া এলাকায় শুক্রবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল গফুর সরদার ওই এলাকার মৃত ইব্রাহীম সরদারের ছেলে। তিনি পেশায় সবজি ব্যবসায়ী। এ ঘটনায় অভিযুক্ত জোসনা বেগমকে আটক করেছে পুলিশ।  কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।  স্থানীয় ইউপি সদস্য মানিক উদ্দীন প্রাং জানান, ছোট ভাই চান মিয়ার বাড়ির জায়গার মধ্যে আব্দুল গফুরের দুই শতাংশ জায়গা পাওনা ছিল। শুক্রবার সকালে চান মিয়ার  স্ত্রী জোসনা কোদাল দিয়ে গফুরের জায়গার অংশে মাটি কাটা শুরু করে। সংবাদ পেয়ে গফুর সেখানে গিয়ে জোসনাকে মাটি কাটতে বাধা দেন। এ সময় জোসনা রাগান্বিত হয়ে গফুরকে কিল-ঘুষি মারতে থাকে। এতে ঘটনাস্থলেই গফুরের মৃত্যু হয়। পরে স্থানীয়রা জোসনাকে আটক করে পুলিশকে খবর দেয়। জোসনাকে আটক করে এবং মরদেহ উদ্ধার ...

অব্যাহতি প্রাপ্ত আ,লীগ নেতাকে স্থায়ী বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন

ছবি
বিপ্লব ইসলামঃ লংগদু উপজেলা প্রতিনিধি।  মঙ্গলবার (৮ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে সংবাদ সম্মেলন করেন লংগদু উপজেলা আওয়ামী লীগ।  এসময় সংবাদ সম্মেলনের মুল বিষয় বস্তু পাঠ করেন আটারক ছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান।    পাঠ কালে জিয়াউর রহমান বলেন, আপনারা যানেন গত (৭ নভেম্বর) আওয়ামী লীগ হতে  অব্যাহতি প্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার কতৃক মাইনীমুখ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অতর্কিত হামলার শিকার হন। সংবাদ সম্মেলনে তিনি বলেন আওয়ামী লীগের মাইনীমুখ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হোসেন আলী তাহারা উভয়েই জেলা পরিষদের বিশ্রামাগার এর সামনে কথা বার্তা বলার সময়  হটাৎ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার পিছনের দিক থেকে এসে, কুত্তার বাচ্চা আমার বিরুদ্ধে কি বলেছিস, এমন বলে কিল গুষি মারতে মারতে মাটিতে ফেলে পায়ের জুতা খুলে এলোপাতাড়ি মারতে থাকে। এসময় বেলাল হোসেন বাচার আকুতি নিয়ে ডাক চিৎকার করলে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন এবং ম...

চাবির গোছা নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নবদম্পতির করুণ মৃত্যু

ছবি
কেরানিগঞ্জ(ঢাকা) বিয়ের তিন মাসের মাথায় ঢাকার কেরানীগঞ্জের আটিবাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নবদম্পতি নিহত হয়েছেন। বুধবার (০৯ নভেম্বর) রাতে আটিবাজারের সুমন হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। শ্বশুর মোহাম্মদ আলী কাপড়ের দোকানের কাজ শেষ করে রাতে ১১টার দিকে আটি বাজারের সুজন হাউজিংয়ের ৯ নং রোডের বাড়িতে আসেন। দরজায় তালা থাকায় ছেলে ইসমাইলকে চারতলা থেকে ডেকে তিনি বলেন চাবি নিচে ফেলতে।ইসমাইল ডাক শুনে চাবির গোছাটি নিচে ফেলেছিলেন ঠিকই। কিন্তু সেটি রাতের বেলায় বিদ্যুতের তারে আটকে যায়। এ অবস্থায় বারান্দায় থাকা একটি স্টিলের পাইপ দিয়ে চাবির গোছাটি নিচে ফেলার চেষ্টা করেন ইসমাইল। সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ স্পর্শে চলে আসেন ইসমাইল। এরপরই ইসমাইলের স্ত্রী স্বামীকে বাঁচাতে হাত টেনে ধরেন। আর সঙ্গে সঙ্গে তিনিও বিদ্যুৎ স্পর্শে চলে আসেন।নিমিষেই নব দম্পতির স্বপ্নগুলো চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। দেড় মাসের অন্তঃসত্তা ছিলেন কাজল।

মাত্র ১৮ ঘন্টার মধ্যে খুনের মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই, ময়মনসিংহ জেলা

ছবি
পিবিআই(ক্রাইম ডেস্ক)- মাত্র ১৮ ঘন্টার মধ্যে খুনের মামলার  রহস্য উদঘাটন করলো পিবিআই, ময়মনসিংহ জেলা। মাত্র ১৮ ঘন্টার মধ্যে চাচার হাতে নিহত ভাতিজা নুরুল ইসলাম পাঠান (৫৫) এর নৃশংস খুনের প্রধান আসামীদ্বয়কে গ্রেফতার করল পিবিআই, ময়মনসিংহ জেলা। গতকাল ০৭/১১/২০২২ তারিখ দুপুর অনুমান ১২.৪৫ ঘটিকায় ফুলপুর থানাধীন বনোয়াকান্দা গ্রামে ভিকটিম নুরুল ইসলাম পাঠান এর মৃতদেহ পাওয়া যায়। ভিকটিম নুরুল ইসলাম পাঠান, আসামী আজমান আলী পাঠানের বাড়ীর উত্তর পাশে নিজের জমিতে কাজ করছিলেন। তখন এজাহারনামীয় ১নং আসামী আজমান আলী পাঠান ও ২নং আসামী, তদীয় পুত্র মুঞ্জুরুল হক অস্ত্র-সস্ত্রসহ অন্যান্য আসামীদের সহযোগীতায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে নুরুল ইসলাম পাঠানকে মারপিট করে তার হত্যা নিশ্চিত করে পালিয়ে যায় মর্মে জানা যায়। সম্পর্কে নিহত নুরুল, আসামী আজমান এর ভাতিজা। মাত্র ১৮ ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর ও নৃশংস এই হত্যাকান্ডের মূল আসামীদ্বয়কে গ্রেফতার করে পিবিআই, ময়মনসিংহ জেলা। অ্যাডিশনাল আইজিপি, পিবিআই জনাব বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম এর তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় পিবিআই, ময়মনসিংহ ইউনিট ইনচার্জ ...

শিক্ষক হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি কে ৩৮ বছর পর গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‍্যাব-৪

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :মানিকগঞ্জ জেলার সিংগাইর এলাকা হতে দীর্ঘ ৩৮ বছর যাবত  পলাতক ধামরাইয়ের আমজাদ হত্যা মামলার যাবজ্জীবন সাজা আসামী আতাল হক'কে গ্রেফতার করেছে র‌্যাব-৪। র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল ০৭ নভেম্বর  ২০২২ তারিখ রাত অনুমান ২০.০০ ঘটিকায় মানিকগঞ্জ জেলার সিংগাইর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ধামরাই থানার চাঞ্চল্যকর আমজাদ হোসেন ’কে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামী এবং দীর্ঘ ৩৮ বছর বিভিন্ন ছদ্মবেশে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ আতাল হক (৫৬), জেলা-ঢাকা’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও ঘটনা প্রতিবেদন জানা যায়, ১৯৮৩ সালে  গ্রেফতারকৃত আসামী আতাল হক এবং ভিকটিম মোঃ আমজাদ হোসেন উভয়ই ধামরাই থানাধীন বানেশ্বর গ্রামের  বাসিন্দা ছিলেন। ভিকটিম পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন এবং গ্রামের একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। ভিকটিম ও আসামীর মধ্যকার জমি জমার সূত্র ধরে ধৃত আসামীসহ আরো ৮-১০ জন মিলে ধামরাই থানাধীন এলাকায় ভিকটিম মোঃ আমজাদ হোসেন @ পন্ডিত মশাই'কে গুরুতরভাবে পিটিয়ে হত্যা করে। ভিকটিমের দেহ নিথর হয়ে গেলে আসামিরা ভ...

রাজধানী দারুসসালাম থেকে দুইজন মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-৪

ছবি
 নিউজ ডেস্ক :-রাজধানীর দারুসসালাম এলাকা হতে ২১.৮ কেজি গাজাসহ ০২ জন মাদক কারবারী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪। গত ০৬ নভেম্বর ২০২২ তারিখ সকালে র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল রাজধানীর দারুসসালাম এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করে ২১.৮ কেজি গাজা ও ১টি প্রাইভেট কারসহ নিম্নোক্ত ০২ জন মাদক কারবারী’কে গ্রেফতার করতে সমর্থ হয়। (ক) সোহেল মিয়া (৩৩), জেলাঃ হবিগঞ্জ। (খ) হারুন মিয়া (৪০), জেলাঃ হবিগঞ্জ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা বেশ কিছুদিন যাবত দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল ক্রয় করে রাজধানী ঢাকাসহ নিকটবর্তী এলাকা মাদক সরবরাহ করতো। অদূর ভবিষ্যতে র‌্যাব-৪ কর্তৃক এরূপ মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

খুলনায় উদ্ধার হওয়া দ্বিখন্ডিত লাশের পরিচয় সনাক্ত সহ হত্যাকারীকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব

ছবি
নিজস্ব প্রতিবেদক(খুলনা) খুলনা নগরীর কেডিএ এভিনিউ এলাকায় একটি বাসা থেকে মরদেহ নারীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে নিহতের পরিচয় জানা গেছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করেছে র্যাব-৬। নিহত নারীর নাম কবিতা রানী (২৭)। তিনি সাতক্ষীরা আশাশুনি উপজেলার কুতের বিল এলাকার কালিপদ বাছারের মেয়ে। আসামি আবু বক্কর সিদ্দিককে সঙ্গে নিয়ে নিহত নারীর শরীরের খণ্ডাংশ (দুই হাতের কজ্বি) উদ্ধার করেছে র্যাব-৬। এর আগে গাজীপুরের বাসান খান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দেন র‍্যাব-৬ এর মূখপাত্র লে: কর্ণেল মোসতাক আহমদ। তিনি বলেন, গ্রেপ্তারকৃত আবু বক্কর তার কথিত স্ত্রী স্বপ্নাকে নিয়ে ১ নং গোবরচাকা ক্রসরোড রাজু নামে এক ব্যক্তির বাড়িতে ৩ বছর ধরে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করছে। স্বপ্না তার বিবাহিত স্ত্রী নয়। সে নগরীর প্রিন্স হাসপাতালে সেবিকা হিসেবে কর্মরত। একটি সম্পর্কে থাকা সত্ত্বেও কবিতার সাথে প্রেমের সম্পর্কে জড়ায় আবু বক্কর। মাত্র ৫ দিন আগে কবিতা ও আবু বক্করের মধ্যে পরিচয় হয়। পরিচয়ের সূত্রে তাদের মধ্যে একাধিকবার ...

আশুলিয়ায় ভূয়া জীবন বীমা কোম্পানির প্রতারকচক্রের মূল হোতাসহ ১১ জন কে গ্রেফতার করেছে র‍্যাব-৪

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ:- ঢাকা জেলার সাভারে “জেনিথ ইসলামিক লাইফ ইন্সুরেন্স” নামক বীমা প্রতিষ্ঠানের আড়ালে সাধারণ মানুষের কাছ থেকে চাকরি প্রদানের নামে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের ০৪ জন মূলহোতাসহ ১১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ প্রাপ্ত সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জানা যায় যে, “জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি” নামে একটি ভূয়া রেজিষ্ট্রেশনবিহীন আর্থিক কোম্পানী ব্যবসার আড়ালে বিভিন্ন ব্যক্তিকে কোম্পানিতে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এরই ধারাবাহিকতায় ০৬ নভেম্বর ২০২২ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি অভিযানিক দল ঢাকা জেলার সাভার মডেল থানাধীন “জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড” এ অভিযান পরিচালনা করে ল্যাপটপ, রেজিস্টার, মোবাইল, সীম কার্ড, সীল, ভিজিটিং কার্ড, আইডি কার্ড ও অন্যান্য প্রতারণার সরঞ্জামাদিসহ প্রতারক চক্রের ০৪ জন মূলহোতাসহ প্রতারক চক্রের নিম্নোক্ত ১১ জন’কে গ্রেফতার করতে সমর্থ হয়ঃ  (ক) মোঃ রবিউল আলম (৩৯), জেলা-যশোর।   (খ) মোঃ মাহমুদুর হাসান (২১), জেলা-রংপুর।  (গ) মোঃ নাঈম হোসেন (১৯), জেলা-স...

আশুলিয়ার নারী শ্রমিক ধর্ষন মামলার প্রধান আসামি সহ দুইজনকে জামালপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৪

ছবি
 রাকিবুল ইসলাম সোহাগ :-ঢাকা জেলার আশুলিয়ার চাঞ্চল্যকর ০৪ মাসের অন্তঃসত্ত্বা নারী ধর্ষণ মামলার প্রধান আসামিসহ ০২ জন’কে জামালপুর জেলার মোলান্দহ থেকে গ্রেফতার করেছে র‌্যাব।   র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। ধর্ষণের মতো ঘৃণ্যতম অপরাধ নির্মূলের জন্য র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নারী ও শিশুদের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।   ভিকটিম ও আসামী মোঃ নয়ন মনি (৩৪) ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ঢাকা ইপিজেডে একসাথে কাজ করার সুবাদে একটি সুসর্ম্পকের সৃষ্টি হয় যা পরবর্তীতে প্রেমের সর্ম্পকে রুপ নেয়। এরই সুবাদে আসামী ভিকটিমের বাসায় প্রায় যাতায়াত করতো যার একপর্যায়ে গত ১৫ এপ্রিল ২০২২ ইং তারিখ আসামী ভিকটিম’কে নিয়ে ঘুরতে যাওয়া কথা বলে ভিকটিমের বাসায় আসে এবং সন্ধ্যা আনুমানিক ০৭.০০ ঘটিকার সময় ভিকটিমের ঘরের দরজা আটকিয়ে বিবাহের প্রলোভন দেখিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে আসামী ভিকটিমকে...

র‍্যাব-৪ এর অভিযানে ছিনতাইকারী ও ডাকাতদলের ১৪ জন সদস্য গ্রেফতার

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ;- রাজধানীর দারুস সালাম ও শাহ আলী এলাকায় অভিযান পরিচালনা করে আলপিন-আলামিন গ্রুপের লিডার আল-আমিনসহ ১৪ জন সংঘবদ্ধ ছিনতাইকারী ও ডাকাত দলের সদস্যদেরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।  এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃঙ্খলা রক্ষার কাজ করে আসছে। সাম্প্রতিককালে ঢাকা জেলাসহ নিকটবর্তী এলাকার বিভিন্ন স্থানে যানবাহনে ছিনতাই ও ডাকাতির ঘটনা সংক্রান্তে কয়েকটি অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি বিশেষ গোয়েন্দা দলের ছায়াতদন্তে চাঞ্চল্যকর কিছু তথ্য বের হয়ে আসে যাতে দেখা যায় যে, এসব এলাকার বিভিন্ন পয়েন্টে কিছু সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র অবস্থান নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে দেশের বিভিন্ন অঞ্চল হতে আসা সাধারণ মানুষের নিকট হতে ছিনতাইয়ের মাধ্যমে টাকা-পয়সা, মোবাইল সেট, ল্যাপটপসহ সঙ্গে থাকা দামি মালামাল ছিনতাই করে নিচ্ছে। মূলত তারা একটি সংঘবদ্ধ দলে কাজ করে। বিভিন্ন বাস/ট্রাক কাউন্টার/সড়কে এ গ্রুপের তাদের এজেন্ট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এ সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যদের আইনের ...

আশুলিয়া শিল্পাঞ্চলে নিত্যপ্রয়োজনীয় বাজারে থাকেনা মূল্য তালিকা এ যেন মরার ওপর খাড়া ঘা

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :- সাভারের আশুলিয়ার শিল্পাঞ্চল এলাকায়  নিত্যপ্রয়োজনীয় বাজারে থাকে না মূল্য তালিকা। ঢাকার অদুরে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে কয়েক লক্ষ মানুষের বসবাস এলাকাটি গার্মেন্টস শিল্প ও কলকারখানা অধ্যূসিত এলাকা হওয়াতে কয়েক লক্ষ শ্রমিকের বসবাস, এরই ধারাবাহিকতায় বিভিন্ন পাড়া মহল্লার ভিতর গড়ে উঠেছে নামে বেনামে বাজার সে সকল বাজারে নেই পন্য মূল্যের তালিকা বিশেষ করে আশুলিয়া বাইপাইল বগাবাড়ি জামগড়া, ৬ তলা বেরন ঘোষবাগ নরসিংহপুর কাঠগড়া  শিল্প এলাকায় বিভিন্ন দোকান যেমন মুদি দোকান,চাউলের আরৎ,গরুর মাংসের দোকান,প্লোট্রি মুরগী দোকান, ক্রোকারিজ সপ সহ অন্যানো দোকান ঘুরে দেখা যায় একই চিত্র কোন দোকানে নেই মূল্য তালিকা। সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে যেখানে রাতদিন পরিশ্রম করে যাচ্ছে সরকার ও দলিয় নেতাকর্মী বৃন্দ সেখানে সরকার কে বেকায়দায় ফেলতে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে অসাধু ব্যবসায়ি চক্র।জাতীয় ভোক্তা অধিদপ্তর কে বৃদ্ধাংগুলি দেখিয়ে ইচ্ছে মত ক্রেতাদের পকেট কাটছে অসাধু ব্যবসায়িরা যেন দেখার কেউ নেই। সাধারন মানুষের ক্রয় ক্ষমতা দিন দিন হ্রাস পাচ্ছে নিম্ন আয়ের মানুষ ...

বিড়াল পরীক্ষা করে শিক্ষক দম্পতির ‘মৃত্যুরহস্য উদঘাটন

ছবি
নজরুল  ইসলাম (গাজীপুর)প্রতিনিধি গাজীপুরে প্রাইভেটকার থেকে শিক্ষক দম্পতির লাশ উদ্ধারের প্রায় আড়াই মাস পর মৃত্যুর কারণ উদঘাটন হয়েছে বলে দাবি করেছে পুলিশ। সম্প্রতি প্রাইভেটকারটির ভেতরে একটি বিড়াল রেখে পরীক্ষা করা হয়। এরপর পুলিশ জানিয়েছে, গাড়ির এসির বিষাক্ত গ্যাসেই ওই দম্পতির মৃত্যু হয়েছে। লাশ উদ্ধারের ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুর মহানগরের গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) নাদির উজ্জ-জামান শুক্রবার (৪ নভেম্বর) বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ‘শিক্ষক দম্পতি যে প্রাইভেটকারটি ব্যবহার করেছিলেন সেই গাড়িতে একটি বিড়াল রেখে এসি ছেড়ে দরজা বন্ধ করে দেওয়া হয়। কয়েক মিনিটের মধ্যে বিড়ালটি দুর্বল হয়ে পড়ে। ধীরে ধীরে নড়চড়া বন্ধ করে দেয়। ২৬ মিনিটের মাথায় বিড়ালটি মারা যায়। শিক্ষক দম্পতিও বিদ্যালয় থেকে রওনা হওয়ার পর যে স্থান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়, সেই দূরত্বও ছিল প্রায় একই সময়ের। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের মৃত্যু বিষাক্ত গ্যাস থেকেই হয়েছে। এখন জব্দ করা আলামতের পরীক্ষা-নিরীক্ষা চলছে।’ এসআই আরও বলেন, ‘থানা পুলিশ, গোয়েন্দা (ডিবি) পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টগেশন (পিবিআই), সিআইডি, র...

বিমানবন্দরে রানিং ইউপি চেয়ারম্যান ইয়াবা সহ আটক

ছবি
বিমানবন্দরে ইউপি চেয়ারম্যানের পকেটে মিলল ইয়াবা নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ইয়াবাসহ এক ইউপি চেয়ারম্যানকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় চেয়ারম্যান ও তার সহযোগীর কাছ থেকে ১৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের দুজনকেই আটক করেছে এপিবিএন। শুক্রবার (০৪নভেম্বর) রাত ৮টার দিকে সৈয়দপুরে বিমানবন্দরে এ ঘটনা ঘটে। আটক হওয়া দুজন হলেন, কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিলন ও তার সহযোগী একই ইউনিয়নের বহেরহাটা গ্রামের বাসিন্দা আবু হোসেনের ছেলে মুছা মিয়া। এপিবিএন সূত্রে জানা গেছে, আজ রাত ৮টা ১০ মিনিটে একটি বেসরকারি বিমান সংস্থার ফ্লাইটে করে সৈয়দপুর থেকে ঢাকা যাচ্ছিলেন আব্দুর রাজ্জাক। বোর্ডিং পাস নেওয়ার সময় নিরাপত্তারক্ষীরা তাকে তল্লাশি করেন। এ সময় তার শার্টের পকেট থেকে ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফ্লাইটের আরেক যাত্রী মুছা মিয়াকেও আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর বিমানবন্দরে নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান বলেন, আটক ব্যক্তিদের সৈয়দপুর থান...

গরু চুরির মামলায় গ্রেফতার হওয়া ছাত্রলীগ নেত্রী বাবলীকে বহিষ্কার

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ- (ঢাকা):  ঢাকার ধামরাই থেকে চুরি হওয়া গরু নিজ বাড়িতে রেখে বিক্রির অভিযোগে বাবলী আক্তার নামে ছাত্রলীগের এক নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২ নভেম্বর) ভোর রাতে সাভার পৌর এলাকার নয়াবাড়ি মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ধামরাই থানা পুলিশ। গ্রেফতার বাবলী ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক ও সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি নয়াবাড়ি এলাকার বাদশা মিয়ার মেয়ে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, ধামরাইয়ের কয়েকটি গরু চুরির মামলার তদন্ত করতে গিয়ে ছাত্রলীগ নেত্রী বাবলী আক্তারের সম্পৃক্ততা পাওয়া যায়। একাধিক চোরের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তার নাম আসে। তারা জানান, চুরি করা গরু রাখা হতো ওই নেত্রীর হেফাজতে। পরে সেখান থেকে বিক্রি করা হতো। পুলিশের প্রাথমিক তদন্তে এ অভিযোগের সত্যতা পেয়ে বুধবার ভোরে সাভারের নয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মূলত বাবলী তার বন্ধু শামিমের মাধ্যমে গরু চোরদের সঙ্গে পরিচয় ঘটে। এরপর থেকে চোরাইকৃত গরু বাবলী তার বাড়িতে নিজের হেফাজতে রেখে গরুগুলো...

বামনায় জমি নিয়ে বিরোধ ভাতিজার দায়ের কোপে চাচা নিহত

ছবি
মোঃ সিদ্দিকুর রহমান মান্না বরগুনা প্রতিনিধিঃ বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নের গোলাঘাটা কড়ইতলা গ্রামে জমি জমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ১জন নিহত হয়েছেন। নিহতে নাম মো. ইউসুফ চৌকিদার(৫৫) তিনি ওই গ্রামের শের আলী চৌকিদারের ছেলে। গত কালবার(৩১ অক্টোবর) বিকাল ৫টায় জমিজমা সংক্রান্ত শালীস ব্যবস্থা শেষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে তিনি নিহত হন।  পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে, ইউসুফ চৌকিদার ও প্রতিপক্ষ হানিফ চৌকিদার গংদের সাথে দ্বির্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিলো। সোমবার বিকাল ৫টায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ তাদের জমি জমা নিয়ে শালিস ব্যবস্থায় বসেন। তাদের শালিশ শেষে পুনরায় উভয় পক্ষের মধ্যে বাক বিতান্ডা ঘটে। একপর্যায়ে প্রতিপক্ষরা ইউসুফ চৌকিদারকে লক্ষ করে ধারালো দা দিয়ে মাথায় কোপ দেয়।  ধারালো দায়ের কোপে তার মাথার খুলি ফেটে মজ্জা বেড় হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে বামনা হাসপাতালে নিয়ে আসেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।  এঘটনায় নিহতের পরিবারের পক্ষে বামনা থানায় মামলা দায়েরের প্রস্তু‘তি চলছে বলে জানাগেছে।  ঘটনার প্রত্যক্ষদর্শী ...

ধামরাইয়ের জুলেখা হত্যার মূল আসামি র‍্যাব-৪ ও র‍্যাব-৬ এর অভিযানে যশোর থেকে গ্রেফতার

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ-ঢাকা জেলার ধামরাই উপজেলার  চাঞ্চল্যকর জুলেখা হত্যাকান্ডের প্রধান আসামী মিরাজ শেখ’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।  ৩০ অক্টোবর ২০২২ ইং তারিখ ভোর ০৪ ঘটিকায় র‌্যাব-৪ ও র‌্যাব-৬ এর একটি যৌথ চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার অভয়নগর থানাধীন ভাঙ্গাগেইট এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর জুলেখা হত্যা মামলার প্রধান আসামী মোঃ মিরাজ শেখ (২২), জেলাঃ খুলনা’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায়, আনুমানিক গত ৩/৪ মাস পূর্বে আসামী মিরাজ এর সহিত ভিকটিম জুলেখা বেগম এর বিবাহ হয়। বিবাহের পরে আসামী মিরাজ এবং ভিকটিম জুলেখা ধামরাই থানাধীন এলাকায় বসবাস করে আসছিলো। আসামী কালামপুর সাকিনস্থ থ্রী স্টার ইটভাটায় এবং ভিকটিম উক্ত এলাকায় একটি গার্মেন্টস এ চাকুরী করত। বিবাহের পর হতে আসামী ভিকটিমকে অহেতুক বিনা কারনে সন্দেহ করিয়া বিভিন্ন সময় ভিকটিমকে গালিগালাজ ও মারধর করত। এই ঘটনার বিষয়ে ভিকটিম অনেকবার তার মায়ের কাছে নালিশও করেছে। মায়ের কাছে নালিশ করায় আসামি ভিকটিমের উপর প্রচন্ড ক্ষিপ্ত হয় এবং তাদের দাম্পত্য কলহ চূড়ান্ত পর্যায়...

'মা ইলিশ রক্ষায় কোন ছাড় নেই' : আইজিপি

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :-'মা ইলিশ রক্ষায় কোন ছাড় নেই' : আইজিপি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেছেন, মা ইলিশ রক্ষায় কোন ছাড় নেই। নৌ পুলিশ মা ইলিশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে সরকারি নির্দেশনা যথাযথভাবে পালনে কাজ করছে।  আইজিপি মহোদয় আজ দুপুরে চাঁদপুরে জাতীয় মাছ ইলিশ সংরক্ষণে নৌ পুলিশের অভিযান পরিদর্শনকালে অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন। তিনি বলেন, সরকার ঘোষিত নিষিদ্ধকালীন ২২ দিন যাতে কেউ  মা  ইলিশ শিকার করতে না পারে সেজন্য নৌ পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অভিযানের শেষ দিনেও নৌ পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে। এ সময় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ কামরুল আহসান বিপিএম (বার), নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নৌ পুলিশ মা ইলিশ সংরক্ষণ অভিযানে এ পর্যন্ত ১৩৮ কোটি ১৯ লক্ষ মিটার জাল ও ৪৪ হাজার ৪৪৮ কেজি মাছ আটক এবং ৩ হাজার ৫৮২ জন আসামি গ্রেফতার করেছে। গত ৭ অক্টোবর হতে মা ই...

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের দায়িত্ব পালন শেষে ক্যাম্পে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্যের মৃত্যু

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :-ঘূর্ণিঝড় সিত্রাংয়ের দায়িত্ব পালন শেষে ফেরার পথে জামালপুরে পুলিশদের বহনকারী পিকআপভ্যান ও একটি ট্রাকের সংঘর্ষে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। সোমবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে টাঙ্গাইলের মধুপুর থানার গোলাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন মো. নুরুল ইসলাম (৪০) জামালপুরের নারায়ণপুর পুলিশ তদন্তকেন্দ্রের কনস্টেবল; তিনি ময়মনসিংহের কোতোয়ালি থানার দাপুনিয়ার মৃত আবুবকর সিদ্দিকের ছেলে এবং অপরজন মো. সোহেল রানা (২৮), একই থানার কনস্টেবল। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সিংগুরিয়া এলাকার মো. তোফাজ্জল হোসেনের ছেলে। জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, তদন্ত কেন্দ্রের তিন পুলিশ সদস্য সরকারি দায়িত্ব পালন শেষে ঢাকা থেকে কর্মস্থল জামালপুরের নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রে ফিরছিলেন। পথে তাদের বহনকারী পিকআপভ্যানের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কনস্টেবল মো. নুরুল ইসলাম নিহত হন। আহত পুলিশ সদস্য সোহেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত এস...

বাংলাদেশ সেনাবাহিনীর কাবাডি প্রতিযোগি বিজয়ীদের পুরস্কার তুলে দেন মেজর জেনারেল খালিদ আল-মামুন

ছবি
নিউজ ডেস্ক:বাংলাদেশ সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতা-২০২২ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি জিওসি ১১ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া। গত ১৬ হতে ২৩ অক্টোবর ২০২২ তারিখে ১১ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার ফাইনাল খেলায় ২৪ পদাতিক ডিভিশন ২৮-১৭ পয়েন্টে ১০ পদাতিক ডিভিশনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জিওসি ১১ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া মেজর জেনারেল মোঃ খালেদ-আল-মামুন, পিবিজিএম, এনডিসি, পিএসসি। উল্লেখ্য যে, প্রতিযোগিতায় বিশেষ ক্রীড়া নৈপুণ্যের জন্য ইউপি সার্জেন্ট আব্দুল মোমিন, ২৪ পদাতিক ডিভিশন সার্বিকভাবে শ্রেষ্ঠ খেলোয়াড় এবং ইউপি ল্যান্স কর্পোরাল বায়েজীদ বোস্তামী, ১০ পদাতিক ডিভিশন শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন

সাভারে ভূয়া বীমা এনজিও খুলে প্রতারনার অভিযোগে ০৫ রিং লিডার সহ ১৫ জন কে আটক করেছে র‍্যাব-৪

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ:- ভূয়া ইন্সুরেন্স কোম্পানি খুলে প্রতারণার মাধ্যমে প্রায় দেড়কোটি টাকা হাতিয়ে নেয়া প্রতারণা চক্রের ০৫ রিং লিডারসহ ১৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ঃ প্রতারণার কাজে ব্যবহৃত বিপুল পরিমান সামগ্রী উদ্ধার।  অভিযোগের ভিত্তিতে ‘‘জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি’’ নামে একটি ভূয়া রেজিস্ট্রেশনবিহীন আর্থিক কোম্পানী ব্যবসার আড়ালে বিভিন্ন ব্যক্তিকে কোম্পানিতে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৪ অক্টোবর ২০২২ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি অভিযানিক দল ঢাকা জেলার সাভার মডেল থানাধীন শিমুলতলা সুপার মার্কেট সাভারস্থ ৫ তলা বিল্ডিং এর ৪র্থ তলায় অবস্থিত   “জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড” এ অভিযান পরিচালনা করে ০১ টি সিপিইউ, ০১ টি মনিটর, ০২ টি প্রিন্টার, ১৫ টি রেজিস্টার, ১৪ টি মোবাইল, ১৪ টি সীম কার্ড, ০৯ টি সীল, ৩০ টি ভিজিটিং কার্ড, ০৪ টি আইডি কার্ড, ০২ টি ব্যানার, ২৫০ টি বায়োডাটা ফরম, ২০০ টি লিফলেট, ০১ টি ক্যাশ ভাউচার এবং ০৮ টি আবেদন ফরম জব্দ করা হয়। প্রতারক চক্রের ০৫ জন রিং লিডারসহ প্রতারক চক্রের নিম্নোক্ত ১...

নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে তিন মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১০

ছবি
ক্রাইম রিপোর্টার-র‍্যাব-১০ এর পৃথক অভিযানে নারায়ণগঞ্জের ফতুল্লা ও মুন্সিগঞ্জের সিরাজদীখান এলাকা হতে ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  গতকাল ২৩ আক্টোবর ২০২২ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পূর্ব ইসদাইর এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৫৯০ (পাঁচশত নব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ ইমরান (৩৪) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়াও একই তারিখ র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান থানাধীন ইমামগঞ্জ পূর্ব ব্রজেরহাটী এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ১২১ (একশত একুশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ সাব্বির শেখ (২৬) ও ২। মোঃ সালাউদ্দিন দেওয়ান (৩১) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আশুলিয়ায় গোপালগঞ্জের প্রভাব খাটিয়ে নকল স্যালাইন ও ইনো তৈরির কারখানা-আটক ১ জন

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :-আশুলিয়ায় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় নকল স্যালাইন ও ইনো তৈরির কারখানা - পুলিশের অভিযানে মালামাল জব্দ,গ্রেফতার -১ জন,  ঢাকার আশুলিয়ায় নকল স্যালাইন ও ভারতীয় ইনো তৈরীর কারখানার সন্ধান পাওয়া গেছে। গোপালগঞ্জ জেলার বড় একটি প্রতারক চক্র দেশের গুরুত্বপূর্ণ ট্রানজিট আশুলিয়ার নবীনগর সংলগ্ন এলাকা ব্যাবহার করে দীর্ঘদিন যাবত সোশ্যাল মার্কেটিং কোম্পানির নাম ও লোগো ডিজাইন ব্যাবহার করে ওরস্যালাইন-এন ও ভারতীয় কোম্পানির ইনো তৈরি করে বিভিন্ন জেলায় বাজারজাত করে আসছিল। সেই কারখানায় অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে।  শনিবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে চার ঘন্টা পর্যন্ত আশুলিয়ার নিরিবিলির ফাল্গুনী ইস্ট্রান হাউজিং এলাকায় কালাম মৃধার মালিকানাধীন বিজি ফ্রেস ফুড এন্ড বেভারেজ লিমিটেড নামের ওই নকল কারখানায় অভিযান পরিচালনা করে আশুলিয়া থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আব্দুর রশিদ। আটক ব্যাক্তির নাম মো: মিরাজুল ইসলাম। তিনি ওই কারখানার কথিত রসায়নবিদ এবং গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার টিহাটি গ্রামের মৃত মহির আলী মোল্লার ছেলে।...

খুলনা খালিশপুর সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জাল টাকা চক্রের ০৪ জনকে আটক করেছে র‍্যাব-৪

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :-কোটি টাকার মূল্যের জাল নোটসহ জাল টাকা তৈরি চক্রের অন্যতম হোতা মোঃ মাউন হোসেন সাব্বির ও তার সহযোগীসহ ০৪ জনকে রাজধানী ঢাকার চকবাজার, সিরাজগঞ্জ এবং খুলনা থেকে গ্রেফতার করেছে র‌্যাব; জাল নোট তৈরীর সরঞ্জামাদি উদ্ধার!  সাম্প্রতিক সময়ে র‌্যাব জানতে পারে যে, একটি চক্র প্রায় এক বছর যাবৎ জাল নোটের ব্যবসা করে সাধারণ মানুষকে প্রতারিত করে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিচ্ছে। ফলশ্রæতিতে চক্রটিকে গ্রেফতারের লক্ষে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর আভিযানিক দল রাজধানীর চকবাজার থানার মিটফোর্ড এলাকা, সিরাজগঞ্জ সদর এবং খুলনা জেলার খালিশপুর থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ জাল নোট তৈরী চক্রের ১। মোঃ মাউন হোসেন সাব্বির (২১), পিতা-মোঃ কামাল হোসেন, সদর, বগুড়া,  ২। মোঃ পারভেজ (২০), পিতা-মোঃ আবু বক্কর, খালিশপুর, খুলনা, ৩। মোঃ তারেক (২০), পিতা-আব্দুল হক, সদর, চুয়াডাঙ্গা ও ৪। মোঃ শিহাব উদ্দিন (২০), পিতা- মোঃ হামিদুল ইসলাম, সদর, সিরাজগঞ্জ’দেরকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃত আসামিদের নিকট হতে প্রায় ১ কোটি টাকার সম ...

সাভারে বাংলাদেশ ইউপি মেম্বার কল্যান এসোসিয়েশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :-বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যান এসোসিয়েশন সাভার আশুলিয়া ধামরাই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।   ২২ শে অক্টোবর সকাল ১১ টায় সাভারের মামুন পার্টি প্যালেস এন্ড   কমিউনিটি সেন্টারে উক্ত সম্মেলন  অনুষ্ঠিত হয়।  উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি ঢাকা ১৯।  উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আনোয়ার হোসেন৷ চৌধুরী সভাপতি বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যান এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি।সঞ্চলনায় ছিলেন আলমগীর হোসেন মন্ডল,  এসময় বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ হালিম মৃধা, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও ১নং ওয়ার্ড মেম্বার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ, ইয়ারপুর, আশুলিয়া, ঢাকা। এসময় আরো উপস্থিত ছিলেন রুহুল আমিন মন্ডল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যান এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি, মোঃ মঈনুল ইসলাম ভুইঁয়া আহ্বায়ক সাভার উপজেলা কমিটি, এছাড়া আরো উপস্থিত ছিলেন হাজী মোঃ সেলিম মন্ডল চেয়ারম্যান বিরুলি...

আশুলিয়ায় গভীর গর্ত থেকে নারী শ্রমিকের মরদেহ উদ্ধারের ঘটনায় তিনজন কে আটক করেছে র‍্যাব-৪

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :ঢাকার সাভারে গভীর কূপ থেকে নারী শ্রমিকের মরদেহ উদ্ধারের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাদের একজনের সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক ছিল; এর জেরেই হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। আশুলিয়ার নবীনগরে র‌্যাব-৪ (সিপিসি-২) কার্যালয়ে শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে এসব জানায় র‌্যাব। র‌্যাব-৪ (সিপিসি-৩) মানিকগঞ্জের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন বলেন, ‘গত ১১ অক্টোবর আশুলিয়ার হাকিমপট্টি এলাকার পলমল গার্মেন্টসের শ্রমিক পলি বেগম কারখানা থেকে বেরিয়ে নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার রাতে শ্রীখন্ডিয়া এলাকার একটি নির্জন স্থান থেকে দুর্গন্ধ পেয়ে গভীর কূপে গলিত মরদেহ দেখতে পায় পলমল গার্মেন্টেের শ্রমিকরা। এর‘পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। এসময় পরনের কাপড় দেখে স্বজনরা মরদেহটি পলির বলে শনাক্ত করে। নিহতের বোন অজ্ঞাতপরিচয়দের আসামি করে মামলা করলে ছায়াতদন্ত শুরু করে র‌্যাব।’ হত্যার মোটিভের বিষয়ে তিনি বলেন, ‘দুই সন্তানের মা পলির সঙ্গে প্রতিবেশী চায়ের দোকানদার রেজাউলের প্রেমের সম্পর্ক ছিল।রেজাউলের দুই স্ত্রী থাকার বিষয়টি জানলেও পলি বিয়ের জন্য তাকে চাপ দিয়ে আসছি...

র‍্যাব-১ এর সাড়াশি অভিযানে ০৫ ছিনতাই কারি আটক বিপুল পরিমাণ মোবাইল উদ্ধার

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ -  র‌্যাব-১ এর ছিনতাই বিরোধী বিশেষ অভিযানে গাজীপুর মহানগরীর টঙ্গী এবং রাজধানীর আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকার ছিনতাইকারী চক্রের অন্যতম মূলহোতা শরীফ হোসেন (২২)সহ ০৫ সক্রিয় সদস্য গ্রেফতার। বিপুল পরিমান চোরাই মোবাইল সেট উদ্ধার! র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে আপোষহীন ভাবে বিভিন্ন অপরাধ দমনে ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার ক্ষেত্রে বিশেষ অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে র‌্যাব এ পর্যন্ত জঙ্গি, অপহরণকারী, অস্ত্রধারী সন্ত্রাসী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, মাদক ব্যবসায়ী, এজাহারনামীয় আসামী, মলম/অজ্ঞান পার্টি, চোরাকারবারীদের  গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।  রাজধানীর উত্তরা, আব্দুল্লাহপুর ও গাজীপুরের টঙ্গী এলাকায় ছিনতাই চক্রের তৎপরতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ঢাকা হতে অন্যান্য জেলা অভিমুখে যাতায়াতকারীদের এক বিশাল অংশ আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা দিয়ে ভ্রমন করার সুযোগে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র নিরীহ পথচারীদের সর্বস্ব ছিনতাই করছে। ছিনতাইকারী চক্রের সদস্যরা নিরীহ মানুষকে অস্ত্রাঘাত করে...

ট্রাভেল এজেন্ট হত্যার রহস্য উদ্ঘাটন করল পিবিআই পিবিআই গাজীপুর জেলা

ছবি
  রাকিবুল ইসলাম সোহাগ :-ট্রাভেল এজেন্ট হত্যার রহস্য উদ্ঘাটন করল পিবিআই পিবিআই গাজীপুর  জিএমপি, গাজীপুর এর বাসন থানাধীন টানা কড্ডা সাকিনস্থ তাকওয়া ফার্মেসী এলাকার বহুল আলোচিত চাঞ্চল্যকর ট্রাভেল এজেন্ট ব্যবসায়ী হেদায়েত লস্কর এর হত্যা মামলার আসামী গ্রেফতার করল পিবিআই গাজীপুর জেলা। মামলার ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত আসামী ১। আনোয়ার হোসেন (৩৪), পিতা-মৃত সরাফত আলী, সাংশাহজাতপুর খান পাড়া, থানা-মেলান্দহ, জেলা-জামালপুর, এ/পি. সাং-টান কড্ডা, খোয়ারপাড়া ওয়াজ উদ্দিনের বাড়ী, থানা-বাসন, জিএমপি, গাজীপুর, ২। ফারুক আহম্মেদ (৫২), পিতা-মৃত বারেক শেখ, সাং-দিঘীরচালা চান্দনা চৌরাস্তা, থানা-বাসন, জিএমপি, গাজীপুর দ্বয়কে ইং ১৫/১০/২০২২ তারিখ রাত ২২.০০ ঘটিকার সময় এসআই (নিঃ), মিজানুর রহমান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে জিএমপি, গাজীপুর এর বাসন থানাধীন টান কড্ডা এলাকা হতে গ্রেফতার করা হয়। এজাহারের সংক্ষিপ্ত বিবরন অত্র মামলার ভিকটিম হেদায়েত লস্কর (৪২), পিতা-মৃত আবুল কাশেম লস্কর, মাতা-মৃত  হাজেরা বেগম, সাং-বাঐসোনা, থানা-নড়াগাতি, জেলা-নড়াইল, এ/পি. সাংকড্ডা গোলটেক, থানা-বাসন, জিএমপি,  গাজীপুর একজন...

ঢাকার কেরাণীগঞ্জ থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ০৬ কে গ্রেফতার করেছে র‍্যাব

ছবি
নিজস্ব প্রতিনিধি- কেরাণীগঞ্জ এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ০৬ জন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল জানাতে পারে যে, ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকায় কতিপয় ডাকাত ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল ১৭ অক্টোবর ২০২২ খ্রিঃ র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন শহীদনগর রোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ০৬ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ কুদ্দুস (৩৫), ২। আক্কাছ (৪৮), ৩। মোঃ কামাল (৩৫), ৪। মোঃ রুবেল (২৫), ৫। মোঃ সোহেল (২৫), ৬। মোঃ তুষার (২৬) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছোট বড় ০৬ টি ছোড়া, ০৭টি মোবাইল ফোন ও নগদ- ২৫০০/-(দুই হাজার পাঁচশত) টাকা উদ্ধার করা হয়।

র‍্যাবের অভিযানে ডাকাতি প্রস্তুতিকালে ০৬ ভূয়া ডিবি পুলিশ গ্রেফতার

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :-রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৬ ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে র‌্যাব।   র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ ডাকাতির বিরুদ্ধে ব্যপক অভিযান চালিয়ে আসছে। এছাড়া প্রতারণা ও জালিয়াতি দমন র‌্যাবের একটি গুরূত্বপূর্ণ ও চলমান অভিযান। র‌্যাবের এই অভিযান দেশের সকল মহলে প্রশংসিত হয়েছে । গত ১০/১০/২০২২খ্রিঃ র‌্যাব-১০ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ভুয়া ডিবি পরিচয় প্রদানকারীর একটি চক্র রাজধানীর যাত্রাবাড়ী এলাকার বিভিন্ন ব্যাংক হতে টাকা উত্তোলনকারী ব্যক্তি ও পথচারীদের ডিবি পরিচয় প্রদান করে তাদেরকে মিথ্যা মামলা ও বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে টাকা ডাকাতি করার উদ্দেশ্যে রাজধানীর ধলপুর এলাকায় অবস্থান করছে।   এরই ধারাবাহিকতায় উক্ত সংবাদের ভিত্তিতে গতকাল ১০ অক্টোবর ২০২২ ...

অতিঃ আইজি পদে পদোন্নতি পেয়ে টুরিস্ট পুলিশের প্রধান হলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ -, অতিরিক্ত আইজি পদে পদোন্নতি পেলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান  ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়েছে সরকার। একইসঙ্গে তাকে টুরিস্ট পুলিশের প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে। সোমবার (১০ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে টুরিস্ট পুলিশের প্রধানের দায়িত্বে ছিলেন অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। বর্তমানে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডির প্রধানের দায়িত্বে আছেন। ১৬ আগস্ট এক প্রজ্ঞাপনে তাকে সিআইডি প্রধানের দায়িত্ব দেয় সরকার। এরপর থেকে সংস্থাটির প্রধানের পদটি খালি রয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে টুরিস্ট পুলিশের প্রধান করা হলো। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে। ২০১৯ সালের ১৬ মে হাবিবুর রহমান ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পান। তার আগে তিনি পুলিশ সদরদপ্তরের ডিআইজি প্রশাসনের দায়িত্বে ছিলেন। কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি হিসেবে হাবিবুর রহমান তিনবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও দুইবার রাষ্...

রাজধানীর মিরপুর থেকে চেতনা বহুমুখীর প্রধান দুই প্রতারককে আটক করেছে র‍্যাব-৪

ছবি
মহানগর প্রতিনিধি-রাজধানীর মিরপুরে কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা “চেতনা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড” এর সভাপতি ও সাধারণ সম্পাদক’কে গ্রেফতার করেছে র‍্যাব-৪।  সাম্প্রতিককালে প্রতারণার নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ জনগণকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর পেশাদার প্রতারক চক্র। অতি সম্প্রতি মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম), ই-কমার্স, সমবায় সমিতি, এনজিও, অনলাইন ব্যবসার মাধ্যমে অসংখ্য মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে সর্বশান্ত করার বেশকিছু অভিযোগ পেয়েছে র্যাব। এই সকল প্রতারকদের বিরুদ্ধে ইতোমধ্যে “ফাল্গুনী ডটকম”, “শিবপুর ক্ষুদ্র ঋণদান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড” ও “কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ” এর মতো বেশকিছু সফল অভিযান পরিচালনা করেছে র‍্যাব-৪। ২। সম্প্রতি সুনির্দিষ্ট অভিযোগ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিকস্ মিডিয়ার মাধ্যমে জানা যায় যে, “চেতনা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড” নামক একটি বেসরকারি প্রতিষ্ঠান ঢাকা মহানগরীর মিরপুর এলাকার আনুমানিক চার হাজার ক্ষতিগ্রস্থ ভুক্তভোগীদের প্রায় শতাধিক কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা হয়ে ...