পোস্টগুলি

একাধিক সম্পর্কের দ্বন্দ্বে হোটেলে আলোচিত নারী চিকিৎসককে হত্যা

ছবি
ঢাকা: চিকিৎসক জান্নাতুল নাইম সিদ্দিকার (২৭) সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় রেজাউল করিম রেজার (৩১)। পরিচয় থেকে প্রণয়, এরপর এক বছরের মাথায় নিজেরা কাজী অফিসে গিয়ে বিয়ে করেন। বিয়ের পরেও একাধিক নারীর সঙ্গে সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন রেজা। বিষয়টি জানাজানি হলে এ নিয়ে সিদ্দিকার সঙ্গে প্রায়ই বাগবিতণ্ডা হতো। একপর্যায়ে পরিকল্পনা অনুযায়ী স্ত্রী সিদ্দিকাকে জন্মদিন পালনের কথা বলে হোটেলে ডেকে নিয়ে হত্যা করেন রেজা। রাজধানীর পান্থপথে একটি আবাসিক হোটেল থেকে সিদ্দিকার মরদেহ উদ্ধারের ঘটনায় ঘাতক স্বামী রেজাউল করিম রেজাকে আটকের পর এসব তথ্য জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আলোচিত হত্যাকাণ্ডের পর র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা, র‌্যাব-২ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে বৃহস্পতিবার (১১ আগস্ট) চট্টগ্রাম মহানগর এলাকার একটি মেস থেকে রেজাকে আটক করে।   তার কাছ থেকে হত্যাকাণ্ডের সময় পরে থাকা রক্তমাখা গেঞ্জি, মোবাইল ও ব্যবহৃত ব্যাগ এবং ভিকটিমের ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান র...

আশুলিয়ায় জাতির পিতার প্রতিকৃতিতে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের বিনম্র শ্রদ্ধা নিবেদন

ছবি
  নিজস্ব প্রতিনিধি-ঢাকার অদুরে আশুলিয়া শিল্পাঞ্চলে অবস্থিত আশুলিয়া প্রেস ক্লাব মিলনায়তনে ১২ই আগষ্ট বিকাল তিন ঘটিকায় গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের -সাভার -আশুলিয়া ধামরাই শিল্প অঞ্চল কমিটির উদ্যোগে" বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকী আলোচনাও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় "গার্মেন্টস শ্রমিকদের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এসময় উক্ত আলোচনা  সভায় সভাপতিত্ব করেন গার্মেন্টস  সমন্বয় পরিষদের সাভার আশুলিয়া ধামরাই শিল্প অঞ্চল কমিটির আহ্বায়ক  শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য  রাখেন গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক নৌ পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি" এসময়  প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এমপি "বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সদ...

চিকিৎসাধীন অবস্থায় র‍্যাব ফোর্সেসের এয়ার উইং এর পরিচালক লেঃ কর্নেল ইসমাইল হোসেনের অকাল মৃত্যু

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ- চিকিৎসাধীন অবস্থায় র‍্যাব ফোর্সেস এর এয়ার উইং এর পরিচালক লেঃ কর্ণেল মোহাম্মদ ইসমাইল হোসেন, সিগসের মৃত্যু। গত ২৭ জুলাই ২০২২ তারিখে প্রশিক্ষনকালীন হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকার নবাবগঞ্জে দুর্ঘটনায় পতিত হন। দুর্ঘটনা পরবর্তীতে তাঁকে উদ্ধারপূর্বক অতিদ্রুত সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। উক্ত দুর্ঘটনায় তিনি মেরুদন্ডে গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ০৫ আগস্ট ২০২২ তারিখে তাঁকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে প্রেরণ  করা হয়। গত ০৬ আগস্ট ২০২২ তারিখে তাঁর মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। কিন্তু  অন্যান্য শারীরিক জটিলতার কারণে তার অবস্থার অবনতি হয়। পরবর্তীতে অদ্য ০৯ আগস্ট ২০২২ তারিখে আইসিইউতে চিকিৎসাধীন  অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।  তাঁর এই অকাল মৃত্যুতে র‍্যাব ফোর্সেস এ কর্মরত সকল সদস্য গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তার মৃত্যুতে দেশ একজন অত্যন্ত দক্ষ পাইলট এবং চৌকস সেনা কর্মকর্তাকে হারাল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি তাঁর পরিবারে পিতা, মাতা, স্ত্রী ও দুই পুত্র সন্তানসহ অ...

৬টি আলট্রাসনোগ্রাফি টেস্ট রিপোর্টে ২ শিশু; সিজারিয়ান অপারেশনে বাচ্চা প্রসব ১টি

ছবি
রাকিবুল ইসলাম সোহাগঃ -ঢাকার আশুলিয়ায় মোল্লা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনোস্টিক কমপ্লেক্সের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৬টি আল্ট্রাসনোগ্রাফি টেস্ট রিপোর্টেই ২ টা বাচ্চা হওয়ার কথা তবে সিজারিয়ান অপারেশনে বাচ্চা প্রসব হয়েছে একটি। ভুক্তভোগী পরিবারের দাবি নবজাতক আত্নসাতসহ ভুল রিপোর্টের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার করা হোক। রবিবার (৭ আগস্ট) আশুলিয়ার দক্ষিণ গাজিরচট শের-আলী মার্কেট এলাকার রেনিসা ভিলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে গড়ে তুলা  হাসপাতালের বিরুদ্ধে ভুক্তভোগীর স্বামী মোঃ মামুন মুন্সী সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। সরেজমিনে গিয়ে জানা যায়, মোল্লা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনোস্টিক কমপ্লেক্সটি একটি বাসার ফ্ল্যাট ভাড়া অবৈধভাবে পরিচালনা করে আসছিলে। পরিচালনার ক্ষেত্রে, নেই কোনো প্রকার প্রয়োজনীয় সনদপত্র। নেই প্রয়োজন অনুপাতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। দায়ামা ও আয়া দিয়েই চালিয়ে যাচ্ছে নার্সের কাজ। সেই সাথে নেই সেবা প্রদানের ক্ষেত্রে প্রয়োজনীয় সকল পরীক্ষণ যন্ত্রাংশ। শুধু তাই নয়, ঐ প্রতিষ্ঠানে রাখা একটি ফ্রিজ রয়েছে যার মধ্যে চিকিৎসা সেবার ক্ষেত্রে প্রয়োজনীয় উপকরণ থাকলেও বা...

রাজধানীর পল্টন থেকে ২ মানব পাচারকারী কে আটক করেছে র‍্যাব-১

ছবি
মহানগর প্রতিনিধি-র‌্যাব -১ এর অভিযানে রাজধানীর পল্টন থানা এলাকা হতে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের মূলহোতা আবুল হোসেন (৫৪) সহ ০২ জন সক্রিয় সদস্য গ্রেফতার॥ ০৩ জন নারী ভিকটিম উদ্ধার।  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, বিপুল পরিমান অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।  বর্তমানে দেশে মানব পাচারের মত ঘৃন্যতম অপরাধ থেমে নেই। মানব পাচারকারী চক্রের টার্গেট দরিদ্র মানুষ।  পাচারকারীরা বিদেশে চাকুরীর প্রলোভন দেখিয়ে সহজ সরল এই মানুষগুলোকে ফাঁদে ফেলে নিয়ে যাচ্ছে অন্ধকার জগতে। পাচারকারীদের পাতা জালে জড়িয়ে অবৈধ পথে বিদেশ পাড়ি দিতে গিয়ে জীবনের ঝুঁকি নিচ্ছে এসব মানুষ। যার অধিকাংশই নারী। এসকল নারীদেরকে বিদেশে লোভনীয় ও আকর্ষণীয় বিভিন...

দুই সপ্তাহ মেয়াদী ওরিয়েন্টেশন কোর্স ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২০২২-১০ তম ব্যাচ এর শুভ উদ্বোধন

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ(নিজস্ব প্রতিনিধি)- “০২ সপ্তাহ মেয়াদী Orientation Course On Industrial Police-2022, ১০ম ব্যাচ এর শুভ উদ্ধোধন”। ০৬/০৮/২০২২ খ্রিঃ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১, ঢাকায় ০২ সপ্তাহ মেয়াদী “Orientation Course On Industrial Police-2022”, ১০ম ব্যাচ এর  শুভ উদ্ধোধন ঘোষণা করেন জনাব সানা শামীনুর রহমান, অতিরিক্ত ডিআইজি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। এছাড়াও উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১, ঢাকা এর পুলিশ সুপার জনাব মোঃ সাখাওয়াত হোসেন। এসময় অন্যান্যদের মাঝে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স, উত্তরা, ঢাকা এর অতিরিক্ত পুলিশ সুপার জনাব নাদিরা নূর সহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১, ঢাকা এর সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আউয়াল হোসেন খান (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার), জনাব মোঃ আল মামুন (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার) সহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। মাননীয় অতিরিক্ত ডিআইজি মহোদয় প্রশিক্ষণ কোর্সের তাৎপর্য আলোচনা পূর্বক সকলের সার্বিক মঙ্গল কামনা করেন এবং অংশগ্রহনকারীদের মনোযোগ এবং আন্তরিকতার সাথে প্রশিক্ষণ গ্রহণে উৎসাহিত ও দিক নির্দেশনা প্রদ...

চাচাকে বিয়ের দাবিতে কিশোরীর অনশন, আত্মহত্যার হুমকি কিশোরীর

ছবি
ঠাকুরগাঁওয়ে চাচাকে বিয়ের দাবিতে অনশনে বসেছে নবম শ্রেণির এক কিশোরী। তাদের বিয়ে না হলে আত্মহত্যার হুমকি দিয়েছে সে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। শনিবার (৬ আগস্ট) রাত থেকে চাচার বাড়িতে অবস্থান করছে ওই কিশোরী। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার কাশলগাঁও ডাঙ্গিপাড়া গ্রামে। প্রেমিক হাসান (২৪) ওই কিশোরীর চাচা। অনশন করা কিশোরী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। কিশোরী জানায়, তিন বছর ধরে হাসানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। তারা কয়েকবার শারীরিক সম্পর্কও স্থাপন করেছেন। তবে হাসান তাকে বিয়ে করতে রাজি হচ্ছেন না। এজন্য হাসানকে বিয়ের দাবিতে শনিবার দিনগত রাত ৩টা থেকে তিনি অনশন করছেন। হাসান তাকে বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দেয় ওই কিশোরী। কিশোরীর বাবা বলেন, ‘যেদিন ঘটনা ঘটে সেদিন আমি বাড়িতে ছিলাম না। তাদের সম্পর্ক মেনে নেওয়ার মতো নয়। আমি আমার মেয়েকে আনতে গিয়েছিলাম, সে আমার সঙ্গে আসেনি। আমার মেয়ে বলে আমি ও আমার স্ত্রী নাকি তার বাবা-মা নই। আমি একা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। সবাই বসে সিদ্ধান্ত নেবো।’ এ বিষয়ে বক্তব্য জানতে প্রেমিক হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্...

গাজীপুর জেলায় গণধর্ষণ মামলার ৫ আসামী গ্রেফতার, লুন্ঠিত মালামাল উদ্ধার, মামলার রহস্য উদঘাটন

ছবি
নওগাঁ থেকে আসা এক স্বামী-স্ত্রী অদ্য ইং ০৬/০৮/২২ তারিখ ভোর ০৩.১৫ ঘটিকার সময় বাসন থানাধীন ভোগড়া বাইপাস হইতে তাকওয়া পরিবহনে মাষ্টারবাড়ী যাওয়ার পথে মাওনা ফ্লাই ওভার পার হওয়ার পর ভিকটিমের স্বামীকে মারধর করে জোরপূর্বক বাস থেকে নামিয়ে দেয়।  অতঃপর উক্ত বাসের ড্রাইভার হেলপারসহ অজ্ঞাত নামা ৫ জন মিলে ভিকটিমকে পালাক্রমে ধর্ষন করে এবং দুষ্কৃতিকারীরা ভিকটিমের সাথে থাকা মোবাইল ফোন, ব্যাগ, নগদ ১০ হাজার টাকা ও খাবারদাবার ছিনিয়ে নিয়ে উক্ত বাসটি ঘুরিয়ে জিএমপি গাজীপুর সদর থানাধীন রাজেন্দ্রপুর চৌরাস্তায় ভিকটিমকে নামিয়ে দেয়।  এ ঘটনার প্রেক্ষিতে পরবর্তীতে শ্রীপুর থানায় মামলা রুজু করে ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষা ও আদালতে প্রেরণপূর্বক জবানবন্দী রেকর্ড করা হয়েছে।  উক্ত চাঞ্চল্যকর ঘটনার প্রেক্ষিতে পুলিশ সুপার গাজীপুর জনাব এসএম শফিউল্লাহ্ বিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম & অপস্) মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম(বার) এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, সহকারী পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল, ওসি জয়দেবপুর, ওসি ডিবি ও ওসি শ্রীপুরের অংশগ্রহনে উক্ত ঘটনার ৮ (আট) ঘন্টার মধ...

বঙ্গমাতার জীবন থেকে সারা বিশ্বের নারীরা শিক্ষা নিতে পারবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মহিয়সী নারী বঙ্গমাতার জীবন থেকে শুধু আমাদের দেশেরই নয়, পৃথিবীর অন্যান্য দেশের নারীরাও এই শিক্ষা নিতে পারবে যে, কিভাবে একটি দেশ ও দেশের মানুষের জন্য তিনি জীবনের সবকিছু ত্যাগ করেছিলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি আমাদের দেশের মেয়েরা শুধু নয়, পৃথিবীর অনেক মেয়েরাই তাঁর জীবনের দৃষ্টান্ত অনুসরণ করতে পারবে।’  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ঢাকা বিশ^বিদ্যালয়ে ‘বঙ্গমাতা এ প্যারাগন অব ওমেন্স লিডারশিপ এন্ড ন্যাশন বিল্ডিং ইন বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। তিনি একইসঙ্গে সেখানে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভেলপমমেন্ট স্টাডিজেরও উদ্বোধন করেন। আগামী ৮ আগষ্ট বঙ্গমাতার জন্মদিনকে সামনে রেখে বঙ্গমাতার অবদান এবং জীবন দর্শন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভেলপমমেন্ট স্টাডিজ’ দুই দিন ব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা বিশ^বিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত এই অনুষ্ঠান...

রিয়েল এস্টেট ব্যবসার আড়ালে প্রতরানা করে কোটি কোটি টাকা আত্মসাতকারীকে আটক করেছে র‍্যাব-১

ছবি
মহানগর প্রতিনিধি(ঢাকা) রিয়েল এস্টেট ব্যবসার আড়ালে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ এবং সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী এম আলী নাজির শাহিন (৫১)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১। চট্টগ্রাম DOHS ব্যবসার আড়ালে এম আলী নাজির শাহিন সামরিক বাহিনীর কর্মকর্তাসহ বিভিন্ন জনের সাথে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। ২০১৬ সালে এম আলী নাজির শাহিন এর বিরুদ্ধে চট্টগ্রাম বিজ্ঞ যুগ্ম মহানগর দায়রা জজ ২য় আদালতে মামলা রুজু হয়। পরবর্তীতে চট্টগ্রাম বিজ্ঞ যুগ্ম মহানগর দায়রা জজ, ২য় আদালত কর্তৃক এম আলী নাজির শাহিন এর বিরুদ্ধে ০১ বছর ০৬ মাসের কারাদন্ড এবং ৪১ লক্ষ ১৫ হাজার টাকা অর্থদন্ডের রায় হয় এবং এ সংক্রান্তে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়।  এম আলী নাজির শাহিন দীর্ঘদিন যাবৎ ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপন করে থাকে।  এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ০৬ আগস্ট ২০২২ ইং তারিখ আনুমানিক ১৩৩০ ঘটিকায় র‌্যাব-১ এর একটি আভিযানিক দল ডিএমপি ঢাকার কাফরুল থানাধীন ইব্রাহীমপুর মনিপুর স্কুল এন্ড কলেজ রোড হতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী  এম আলী নাজির শাহিন (৫১), পিতা-মৃত আব্দুল মজিদ নাজির, সাং-ব...

গাজীপুরের চাঞ্চল্যকর সাইদুর হত্যা মামলার আসামি কে আশুলিয়া থেকে আটক করেছে র‍্যাব-৪

ছবি
রাকিবুল ইসলাম সোহাগঃ গাজীপুরের জয়দেবপুর এলাকার চাঞ্চল্যকর সাইদুর হত্যা মামলার প্রধান আসামী নান্নু শেখ @নূরনবীকে ঢাকা জেলার আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ০৬ অগাস্ট ২০২২ সন্ধ্যা ১৮.০০ ঘটিকায় র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে গাজীপুরের জয়দেবপুর এলাকার চাঞ্চল্যকর সাইদুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামী দীর্ঘ ০৭ বছর ধরে পলাতক নান্নু শেখ@নূরনবী (৩৭), জেলা-মাগুড়া’কে গ্রেফতার করতে সমর্থ হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে, গত ১৮/১২/২০১৫ তারিখ সকাল ৯.০০ ঘটিকার সময় গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন দেওয়ানবাড়ীর ছায়াতল মার্কেটের পাশে ধানের জমিতে একটি গলাকাটা অজ্ঞাতনামা লাশ পাওয়া যায়। পরবর্তীতে স্থানীয় জনতা, স্থানীয় থানা-পুলিশ ও পরিবারের লোকজনের সহায়তায় নিশ্চিত হওয়া যায় যে, অজ্ঞাতনামা লাশটি মোঃ সাইদুল ইসলাম (৩৮) এর। নিহত সাইদুল ইসলাম জয়দেবপুর থানাধীন কোনাবাড়ি এলাকায় অবস্থিত একটি বেসরকারি কোম্পানিতে বাবুর্চি পদে চাকুরী করতো এবং উক্ত কোম্পানির স্টাফ কোয়ার্টারে বসবাস করার পাশাপাশি ফ্য...

ইয়ারপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভূইয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

ছবি
নাজমুল হক ইমু নিজস্ব প্রতিনিধি:ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার অন্তর্গত ইয়ারপুর ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত স্বর্ন পদক প্রাপ্ত সুযোগ্য চেয়ারম্যান জনাব সৈয়দ আহমেদ মাষ্টার সাহেব অসুস্থ অবস্থায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন আছেন।তাই চেয়ারম্যান সাহেবের রোগ মুক্তি কামনায় জামগড়া বাসির উদ্যোগে,বাদ আসর ছাফর শেখ হাই স্কুল মাঠে দোয়া ও  মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ ভূঁইয়া,ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বশির আহমেদ ভূঁইয়া, বিশিষ্ট সমাজ সেবক ফারুক ভূঁইয়া, জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির যুগ্ম আহ্বায়ক সানাউল্ল্যাহ ভূঁইয়া সানি, জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির সিনিয়র সহ-সভাপতি সেলিম মন্ডল, নাজমুল হক ইমু, শাহীন, শরিফুল ইসলাম তুষার, রহিম,সহ জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির নেতা কর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন আশুলিয়া থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক সুমন মীর, সাব...

গর্ভবতি মা ও তিন বছরের মেয়েকে হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি কে গ্রেফতার করেছে র‍্যাব-৪

ছবি
  রাকিবুল ইসলাম সোহাগঃ- মানিকগঞ্জ জেলার দৌলতপুরের চাঞ্চল্যকর গর্ভবতী নিপা ও তার ৩ বছরের মেয়ে জোতি’কে শ্বাসরোধ করে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী জাকির হোসেন'কে ঢাকা জেলার সাভার থানার শাহিবাগ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ০৪ অগাস্ট ২০২২ রাতে র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল মানিকগঞ্জ জেলার দৌলতপুরের চাঞ্চল্যকর গর্ভবতী নিপা আক্তার (২২) ও তার ৩ বছরের মেয়ে জোতিকে শ্বাসরোধ করে হত্যা মামলার দীর্ঘ ১২ বছর ধরে পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী জাকির হোসেন (৪৭)কে ঢাকা জেলার সাভার থানাধীন শাহিবাগ এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সমর্থ হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে, গত ২০০০ সালের ফেব্রুয়ারি মাস নাগাদ গ্রেফতারকৃত আসামী জাকির হোসেন মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার জিয়নপুরের একই গ্রামের জনৈক মোঃ আবু হানিফ এর মেয়ে ভিকটিম নিপা আক্তারের সাথে পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে বেশকিছু নগদ অর্থ, গহণা এবং আসবাবপত্র বরপক্ষকে প্রদান করা হয়। তদুপরি বিয়ের পর হতে উগ্র এবং বদমেজাজী আসামী জাকির হোসেন ভিকটিমকে আ...

চলন্ত বাসে ডাকাতি,সংঘবদ্ধ ডাকাতদলের ধর্ষনের স্বীকার নারী যাত্রী

ছবি
নিজস্ব প্রতিনিধি-  কুষ্টিয়া থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাসে যাত্রীদের হাত-পা বেঁধে মারধর-লুটপাট ও এক যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। জানা যায়, ২৪-২৫ জন যাত্রী নিয়ে কুষ্টিয়া থেকে ঈগল পরিবহনের একটি বাস মঙ্গলবার (২ আগস্ট) রাতে ঢাকার উদ্দেশে রওনা দেয়। গভীর রাতে সিরাজগঞ্জ পৌঁছালে সেখান থেকে কয়েকজন ডাকাত যাত্রীবেশে ওই বাসে উঠে পড়েন। এরপর বাসটি বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর ডাকাতদল সেটি নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তারা বাসে থাকা সকল যাত্রীর হাত, পা ও চোখ বেঁধে মারধর ও লুটপাট করে। এ সময় বাসের ভেতরেই এক নারী যাত্রীকে ডাকাতদল ধর্ষণ করে। পরে বুধবার টাঙ্গাইলের মধুপুর উপজেলার রক্তিপাড়া জামে মসজিদের পাশে বাসটি বালুর ডিবির মধ্যে উল্টিয়ে রেখে পালিয়ে যায় ডাকাতদল। ঈগল পরিবহনের ব্যবস্থাপক আয়নাল হোসেন ফোনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে জানান, আমাদের চালক, হেলপার ও সুপারভাইজারদের বেঁধে রেখে যাত্রীদের কাছে যা যা ছিল সব নিয়ে গেছে ডাকাতরা। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন (বিপিএম) যাত্রীদের বরাত দিয়ে জানান, বাসটি সিরাজগঞ্জের কাছাকাছি দিবারাত্রি হোটেলে রাতের খাবার খাওয়ার জ...

আশুলিয়া জিরাবো স্বামী হত্যার মূল আসামি স্ত্রী অহিনা কে গ্রেফতার করেছে র‍্যাব-৪

ছবি
রাকিবুল ইসলাম সোহাগঃ- সাভারের আশুলিয়ায় ক্লুলেস ও চাঞ্চল্যকর অটোরিকশা চালক আলী নূর হত্যা মামলার মূল আসামী আহিনা খাতুন (২৯)’কে নারায়নগঞ্জের কাঁচপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল সাভারের আশুলিয়ায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক আলী নূর বিশ্বাস হত্যা মামলার প্রধান আসামী মোছাঃ আহিনা খাতুন (২৯)’কে গতকাল রাতে নারায়নগঞ্জ জেলার কাঁচপুর এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম আলী নূর বিশ^াস মাগুড়া জেলার শ্রীপুর থানার হোগলডাঙ্গা গ্রামের বাসিন্দা। সে চাকুরির সন্ধানে ২০১৪ সালে ঢাকায় এসে প্রথমে গার্মেন্টসকর্মী হিসাবে কাজ শুরু করে। পরবর্তীতে বিগত কিছুদিন যাবৎ অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। আসামীর বক্তব্য অনুযায়ী প্রায় তিন বছর আগে ভিকটিমের সাথে আসামীর পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে গভীর সখ্যতা গড়ে উঠে। সম্পর্কের এক পর্যায়ে তারা দুজনই একসাথে বসবাস করার সিদ্ধান্ত নেয়। এমতাবস্থায় বিবাহ ব্যতিরেকে তারা নিজ নিজ পরিবারকে না জানিয়েই স্বামী-স্ত্রীর পর...

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, এপিবিএন সদস্য গুলিবিদ্ধ

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ -রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, এপিবিএন সদস্য গুলিবিদ্ধ কক্সবাজারের টেকনাফে নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে আহত হয়েছেন এক আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য। মঙ্গলবার (২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে এ গোলাগুলির ঘটনা ঘটে। আহত এপিবিএন সদস্যের নাম কাউসার। তার বাড়ি নোয়াখালীতে। বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি মোহাম্মদ হাসান বারী নুর। তিনি জানান, দুপুর সাড়ে ১২টার পর থেকে নয়াপাড়া ক্যাম্পে থেকে থেকে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হচ্ছিলো। দুপুর আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় এপিবিএনের একটি দল। পরবর্তীতে দুর্বৃত্তরা তাদের ওপরও গুলি ছোড়ে। এসময় এক এপিবিএন সদস্য আহত হন। তিনি আরো জানান, আহত এপিবিএন সদস্যকে উদ্ধার করে এমএসএফ হাসপাতাল প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

স্বামী কে ছুরিকাঘাতে হত্যা করে ৭ মাসের বাচ্চা রেখে পালিয়ে যায় স্ত্রী-র‍্যাব

ছবি
রাকিবুল ইসলাম সোহাগঃ টাঙ্গাইলে আবু সাইদ সেন্টু হত্যা মামলায় তার দ্বিতীয় স্ত্রী হৃদয় বানুকে (৩৪) গ্রেফতার করেছে র‍্যাব ১২। সোমবার রাতে হৃদয় বানুর বাবার বাড়ি হবিগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব জানায়, গত ২৮ জুলাই ভাড়া বাসা থেকে নিহত সেন্টুর লাশ উদ্ধার করা হয়। উদ্ধারের পরদিন নিহতের প্রথম স্ত্রী নাহিদা খানম টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করেন। হত্যার রহস্য উদঘাটন করতে র‍্যাব অভিযান চালিয়ে হৃদয় বানুকে গ্রেফতার করে। র‍্যাব ১২, সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার মেজর আনিসুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি খুনের কথা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে তিনি আরও জানিয়েছেন, সৌদি আরবে থাকাকালীন দুজনের মধ্যে পরিচয় হয় এবং সেখানেই তারা বিয়ে করেন। বিয়ের বছরখানেক পর গর্ভে সন্তান নিয়ে হৃদয় বানুকে দেশে পাঠানো হয়। দেশে আসার ১ মাস পরই তার স্বামী চলে আসে এবং বড়ভাইয়ের বাসায় বসবাস করতে থাকে। সন্তান জন্মের ৬ মাস পর টাঙ্গাইলের একটি ভাড়া বাসায় ওঠেন তারা। সেখাতে ভরণপোষণ না দেয়া ও নিয়মিত যোগাযোগ না রাখায় তাদের মধ্যে কলহের সৃষ্টি হয়। গত ২৭ জুলাই তার স্বামী ২৫ হাজার টাকা দাবি করে। তাকে সে টাকা দেয়া হয়। তবে র...

আশুলিয়ায় প্রেমঘটিত ব্যাপার নিয়ে সন্ত্রাসী হামলা

ছবি
 রাকিবুল ইসলাম সোহাগঃ- ঢাকার আশুলিয়ায় প্রেম সংক্রান্ত বিষয়ে প্রেমিকসহ ৩জনকে মেরে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে দেলোয়ার মীর ও তার ছেলে অন্তর মীর, শাহেদ মীরের বিরুদ্ধে। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। রোববার দিবাগত রাতে আশুলিয়ার মীরবাড়ি দরগারপাড় এলাকায় এই ঘটনা ঘটে। পরে এই ঘটনায় ভুক্তভোগীরা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ সুত্রে জানা যায়, জামগড়া মীরবাড়ী সাকিনস্থ জনৈক সাত্তার মীরের বাসার ভাড়াটিয়া ফয়সাল মিয়া এবং সাবরিনা জাহান কেয়া দ্বয়ের মধ্যে প্রেমের সম্পর্কের সুত্র ধরিয়া গত ৩০.০৭.২২ তারিখে বিকাল ৩ টা ৩০ মিনিটের দিকে দেলোয়ার মীরও তার ছেলোহ দুই থেকে ৩ জন লাঠি সোটা,লোহার রড,রাম দা ইত্যাদি নিয়ে বেআইনিভাবে দলবদ্ধ হয়ে সাত্তার মীরের বাড়িতে অনাধিকার খাঁটিয়ে প্রবেশ করে ভাড়াটিয়া ফয়সাল মিয়াকে বাহিরে বের করে নিয়ে যাওয়ার সময় বাঁধা প্রদান করিলে তারা সাত্তার মীরের বাড়ির ম্যানেজার শাহিনকে বেদম মারধর করে শরীরের বিভিন্নস্থানে জখম করে। পরে জোরপূর্বক ফয়সাল মিয়াকে টেনে হিঁচড়ে ভাড়াকৃত বাসা হইতে ৭০ ফিট পূর্বে মান্নান হুজুরের মার্কেটে ন...

আশুলিয়ায় অসহায় মানুষের মাঝে শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করেন-ত্রান প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি

ছবি
 রাকিবুল ইসলাম সোহাগ :-আশুলিয়ায় অসহায় মানুষের মাঝে  শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করেন-ত্রান প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি।  ১লা আগস্ট শোকের মাস শুরু হওয়ার আগেই অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন আশুলিয়া ইয়ারপুর ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের জনসাধরনের মাঝে।২০২২ইং রোজ সোমবার বিকেল ৫ ঘটিকায় জামগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী ১,২,৩ নং ওয়ার্ড গরীব অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।ইয়ারপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ফজল হক মীরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ ছাফর শেখের এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার আশুলিয়ার গন মানুষের নেতা ডাঃ মোঃ এনামুর রহমান( এমপি) মাননীয় প্রতিমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – আশুলিয়া থানা আওয়ামী লীগের অন্যতম সদস্য অধ্যক্ষ আঃ কাদির দেওয়ান, মোঃ লিয়াকত হোসেন দেওয়ান, মোঃ জম্মত আলী দেওয়ান,সেচ্ছাসেবক লীগ নেতা ফিরোজ কবির, মোঃ সুমন আহমেদ ভুঁইয়া, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লী...

আশুলিয়ায় স্বামী কে জবাই করে হত্যা অভিযুক্ত স্ত্রী পলাতক

ছবি
রাকিবুল ইসলাম সোহাগঃ-সাভারের আশুলিয়ায় বটি দিয়ে জবাই করে স্বামীকে হত্যা করেছেন এক স্ত্রী। এ ঘটনায় নিহতের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। ঘটনার পর নিজেই নিহতের পরিবারকে খবর দেয় কথিত স্ত্রী। সোমবার(০১ আগস্ট) বিকালে আশুলিয়ার জিরাবো বাসস্ট্যান্ডের নিকট দেলোয়ার হোসেনের বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করেছে র‍্যাব, পিবিআই সহ গোয়েন্দা বিভাগের একাধিক দল। পলাতক স্ত্রীর এখনো কোন পরিচয় পাওয়া যায়নি। নিহত স্বামী মাগুরা জেলা শ্রীপুর থানা হোগলডাঙ্গা গ্রামের বাহাদুর বিশ্বাসের ছেলে আলী নূর বিশ্বাস(২৫)। এর আগে গত বৃহস্পতিবার(২৮ জুলাই) রাতে স্বামী স্ত্রী পরিচয়ে ওই বাসায় ভাড়া উঠেন আলী নূর ও তার কথিত স্ত্রী।গতকাল রবিবার বিকেলে নিহতের বোন জামাই জাকিরের মোবাইলে আলীনুরের নাম্বার থেকে কল দিয়ে কথা বলেন এক মহিলা। জাকির বলেন, আমাকে ওই মহিলা বলে আলীনুর কে এক রুমে তালা দিয়ে রাখছি। আপনারা এসে ওকে নিয়ে যান। পরে বাসার ঠিকানা দেয় ওই মহিলা। আমি আজ সকালে আসছি। এসে ওই নাম্বারে কল দিয়েছি তখন আমাকে গালি দিয়ে ফোন কেটে দেয় সে। পরে আমি এলাকাবাসীর সহায়তায় বাড়ি খুজে বের করি। এসে দে...

আশুলিয়া ঘোষবাগে তিন বছরের শিশু কে হত্যার রেষ না কাটাতেই ৪ বছরের শিশু কে ধর্ষনের চেষ্টা

ছবি
 রাকিবুল ইসলাম সোহাগ-আশুলিয়ার ঘোষবাগ এলাকায় ৪ বছরের শিশু কে ধর্ষনের চেষ্টার অভিযোগ প্রতিবেশী বাড়িআলার বিরুদ্ধে।                        প্রতিকী ছবি  ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার ঘোষবাগ এলাকার ইজ্জত আলী ভূঁইয়ার মেয়ের জামাই শফিকুল ইসলাম সিরাজ (৫২) বিরুদ্ধে ৪ বছরের শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। সকালে মেয়েকে বাসায় রেখে গার্মেন্টসে চলে যায় পোশাক কর্মী দুপুর ১২ টায় তার বাসার লোকজন তাকে ফোন দিয়ে ঘটনা জানায়,সে ঘটনা জানতে পেরে তৎক্ষণাৎ সে কর্মস্হল থেকে বাড়িতে চলে আসে। সে বাসায় এসে জানতে পারে তার পাশের বাড়ির ইজ্জত আলী ভূঁইয়ার মেয়ের জামাই শফিকুল ইসলাম সিরাজ তার মেয়েকে জুস এবং চিপসের প্রলোভন দেখিয়ে সিরাজের বাসার পিছনের চিপাগলিতে নিয়ে যায়। এবং তার ৪ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা করেন। আশেপাশের মহিলারা শিশুটির চিৎকার শুনে এগিয়ে এসে মেয়েটিকে বিবস্ত্র অবস্থায় দেখলে মহিলারা লাঠি নিয়ে তাকে ধাওয়া দিলে সেই ঘটনা স্হল থেকে পালিয়ে যায় ধর্ষণ চেষ্টাকারী সিরাজ। এ ঘটনায় গার্মেন্টস শ্রমিক ভিকটিম শিশুর...

ভোলা জেলার এওয়াজপুরে লবন গুন্ডা বাহিনীর নানান কু-কর্ম।

ছবি
মোঃ আবুল কাশেম, জেলা প্রতিনিধি- ভোলা, বরিশাল ভোলা জেলার চরফ্যাশন উপজেলার শশিভূষন থানার এওয়াজপুর ইউনিয়নের লবন গুন্ডা বাহিনীর সদস্য রাশেদ গত ২৩/০৭/২০২২ ইং তারিখ রোজ শুক্রবার দিবাগত রাতে জহুরুল ইসলাম মৃধার গরু চুরির চেষ্টার অভিযোগের দায়ে জর্জরিত। গত ২৮/০৭/২০২২ ইং তারিখ রোজ বৃহস্পতিবারে একই ইউনিয়নের এক নং ওয়ার্ডের বাসিন্দা মিন্টু মাঝির প্রায় পঞ্চাশ হাজার টাকার সমমূল্যমানের একটি গরু চুরি হয়েছে বলে খবর পাওয়া গেছে। জান্নাতির মাকে ধর্ষন চেষাটাকারী রাশেদ মোসলেহ উদ্দিন নামক লবন গুন্ডা  কয়ালের ছেলে। মোসলেহ উদ্দিন মৃত; খোরশেদ বেপারীর জ‍্যেষ্ঠ পুত্র। তাদের আদি নিবাস দৌলত খান উপজেলা। মৃত: খোরশেদ বেপারী চট্টগ্রামের মাঝির ঘাট এলাকার লবণ মিল (বর্তমানে উচ্ছেদিত) এর কয়াল মৃত: আব্দুর রশিদের ছোট ভাই ছিল। জান্নাতির মাকে ধর্ষন কিংবা জান্নাতির মার গরু চুরির চেষ্টার ঘটনার দিন রাত দূইটার সময় ঘটনার স্থান ঘুরে  জানা যায় যে, এওয়াজপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের খতির মার খাল পাড় এলাকার বাসিন্দা জহুরুল ইসলাম মৃধার স্ত্রী গভীর রাতে কিসের কি জানি কি শব্দ পেয়ে তার স্বামীকে নিয়ে ঘরের বাইরে যায়। তা...

৬ বছর বয়সী শিশু ধর্ষন মামলার পলাতক আসামি কে গ্রেফতার করেছে র‍্যাব-১০

ছবি
 রাকিবুল ইসলাম সোহাগ :-ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে ০৬ বছর বয়সী শিশু মাদ্রাসার ছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামী মঞ্জু’কে রাজধানীর কাফরুল হতে গ্রেফতার করেছে র‌্যাব। ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় ভাড়াটিয়া বাসায় ভিকটিম (০৬) তার মা-বাবার সাথে বসবাস করত। ভিকটিমের মা-বাবা তাকে লেখাপড়া করার জন্য স্থানীয় একটি মহিলা মাদ্রাসায় কেজি শ্রেনীতে ভর্তি করেন। গত ১৬/০৭/২০২২খ্রিঃ তারিখ সকাল ০৮:০০ ঘটিকায় প্রতিদিনের ন্যায় ভিকটিমের “মা” ভিকটিম’কে পড়াশুনা করার জন্য মাদ্রাসায় দিয়ে বাসায় চলে আসেন।একই দিন সকাল ১০:১৫ ঘটিকায় ভিকটিমের “মা” তার মেয়ে (ভিকটিম)’কে টিফিন খাওয়ানো উদ্দেশ্যে মাদ্রাসায় গেলে দেখতে পান ক্লাসের শিক্ষিকা ও সকল ছাত্রীরা টিফিনের জন্য যে যার বাসায় চলে গেছে এবং তার মেয়েও ক্লাসে নেই। ভিকটিমের “মা” তার মেয়েকে খোজাখুজির এক পর্যায়ে ভিকটিমের চিৎকার শুনে মাদ্রাসার কেবিনে সামনে গিয়ে দেখতে পান উক্ত মাদ্রাসার শিক্ষিকার স্বামী মোঃ আবদুল মঞ্জু (৪০) ভিকটিম’কে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করছে। ভিকটিমের “মা”কে দেখে মঞ্জু ভিকটিম’কে ছেড়ে দিয়ে ভিকটিমের মাকে ধাক্কা মেরে ফেরে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরবর্...

নোয়াখালীতে প্রেমের ফাঁদে ফেলে টাকা আদায় চক্রের ২ নারী সদস্য গ্রেফতার, মোবাইল ও ভিডিও উদ্ধার

ছবি
আহসান হাবীব :- *নোয়াখালীতে প্রেমের ফাঁদে ফেলে টাকা আদায়  চক্রের ২ নারী সদস্য গ্রেফতার, মোবাইল ও ভিডিও উদ্ধার* নোয়াখালী মাইজদী শহরে দীর্ঘদিন যাবত একটি চক্র সমাজিকভাবে প্রতিষ্ঠিত ব্যাক্তিবর্গকে কৌশলে প্রেমের ফাঁদে ফেলে ভিডিও চ্যাটিয়ের মাধ্যমে ঘনিষ্ঠ হয়। অাবার অনেক সময় নির্জন কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক অশ্লীল ভিডিও ধারন করে। । পরবর্তীতে ঘনিষ্ঠমূহর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবে কিংবা পারিবারের সদস্যদের নিকট পাঠিয়ে দিবে হুমকি দিয়ে ক্রমাগত টাকা দাবী করতে থাকে চক্রের সদস্যরা। একজন ভুক্তভোগী প্রতিকার চেয়ে মাননীয় পুলিশ সুপার, নোয়াখালী মহোদয়ের নিকট অভিযোগ দেয়।পুলিশ সুপার নোয়াখালী মহোদয়ের নির্দেশে সুধারাম থানা পুলিশ বিষয়টি নিয়ে অনুসন্ধান করে সত্যতা পেলে অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে পর্ণোগ্রাফী অাইনে নিয়মিত মামলা রুজু করা হয়।উক্ত মামলার ভিত্তিতে ঘটনার সহিত জড়িত ২ নারী প্রতারককে গত ২৮/০৭/২০২২ তারিখ মাইজদী শহরের হাউজিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।এসময় তাদের নিকট থেকে মোবাইল ধারণকৃত বিভিন্ন জনের অশ্লীল ভিডিও উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে জানান ...

না ফেরার দেশে চলে গেলেন সম্পাদক অমিত হাবিব, দেশের বার্তা 24 এর গভীর শোক প্রকাশ

ছবি
রাকিবুল ইসলাম সোহাগঃ চলে গেলেন দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিব (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৮ জুলাই) দিবাগত রাত সোয়া ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করে।  গত ২১ জুলাই অফিসে কর্মরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অমিত হাবিব। এ সময় দ্রুত তাকে রাজধানীর বিআরবি হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থা স্থিতিশীল না হওয়ায় ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয় তাকে। এদিকে সাংবাদিক অমিত হাবিবের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও পত্রিকা পরিবারের সদস্য বৃন্দ।  দেশ রুপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দেশের বার্তা 24 অনলাইন পত্রিকা পরিবারের সদস্য বৃন্দ।  এসময় দৈনিক দেশের বার্তা 24 অনলাইন পত্রিকার প্রকাশক মোঃ রাকিবুল ইসলাম সোহাগ, সহ সম্পাদক নাজমুল হক ইমু গভীর শোক জানিয়ে বলেন,দৈনিক দেশ রুপান্তর পত্রিকা সাধারণ মানুষের মনে আস্থা যুগিয়েছে, নিরলস ও সৎ সাহস নিয়ে কাজ করছিলো উক্ত প্রতিষ্টানের সকল প্রতিনিধি গন,একমাত্র বটবৃক্ষ দেশ রুপান্তরের সম্পাদক অমিত হাবিবের ...

শরণখোলায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু

ছবি
 বেল্লাল হোসেন প্রতিনিধি  শরণখোলা (বাগেরহাট)  শরণখোলায় বিদ্যুৎস্পর্শে রাকিব বয়াতী (১৬) নামের এক রঙ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের পাঁচরাস্তা মোড় এরাকার একটি ভবনে রংয়ের কাজ করছিলো সে। এসময় বিদ্যুতের মেইন লাইনের সংঙ্গে স্পর্শ লেগে ভবনের তিনতলা থেকে ছিটকে নিচে পড়ে যায়। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত রাকিব উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মঠেরপাড় গ্রামের কামাল বয়াতীর ছেলে। সে স্থানীয় আকন্দপাড়া দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র ছিলো। দরিদ্র পরিবারে ছেলে রাকিব লেখাপড়ার ফাঁকে ফাঁকে রঙমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতো। শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. রবিউল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই রাকিবের মৃত্যু হয়েছে। শরণখোলা থানার ওসি মো. ইকরাম হোসেন জানান, হাসপাতাল থেকে কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

অণ্ডকোষ চেপে স্বামীকে হত্যা, স্ত্রী আটক-দেশের বার্তা 24

ছবি
মোঃ মোশাররফ হোসেন মনির  স্টাফ রিপোর্টার বগুড়া জেলা ধুনট উপজেলা স্বামী আব্দুর রহিমের (৬৫) অণ্ডকোষ চেপে ধরে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এঘটনায় নিহতের স্ত্রী বিউটি খাতুনকে (৪০) আটক করেছে পুলিশ।   ১২টার দিকে এই ঘটনাটি ঘটেছে ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের ধামাচামা গ্রামের দক্ষিনপাড়ায়। নিহত আব্দুর রহিম ওই গ্রামের মৃত জয়নাল প্রামানিকের ছেলে।   থানা পুলিশ ও স্থানীয়সূত্রে জানাযায়, গত সাত বছর আগে আব্দুর রহিমের প্রথম স্ত্রী রওশন আরা বেগমের মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যুর এক বছর পর আব্দুর রহিম শিয়ালী গ্রামের মৃত হাফিজুর রহমানের মেয়ে বিউটি খাতুনকে বিয়ে করেন।  বিয়ের পর থেকেই আব্দুর রহিমের সঙ্গে বিউটি খাতুনের ঝগড়া বিবাদ লেগেই থাকতো এবং মাঝে মধ্যেই বিউটি খাতুন তার বৃদ্ধ স্বামীকে মারধর করতো। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ভাত রান্না নিয়ে আব্দুর রহিম তার স্ত্রীকে মারধর করতে থাকে। এর এক পর্যায়ে বিউটি খাতুনও তার স্বামী আব্দুর রহিমের অণ্ডকোষ জোরে চেপে ধরে। এতে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গিয়েই স্বামী আব্দুর রহিমের মৃত্যু হয়।

আশুলিয়া ইয়ারপুরে বীর মুক্তিযোদ্ধা মোতালেব মিয়ার পরলোকগমন রাষ্ট্রিয় সম্মান প্রদর্শন

ছবি
মোঃ রাকিবুল ইসলাম সোহাগ ঃ- আশুলিয়া ইয়ারপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মানিকগঞ্জ পাড়া মহল্লার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোতালেব মিয়া ইন্তেকাল করিয়াছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন) আজ সকাল ৯ ঘটিকায় ইয়ারপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে বীর মুক্তিযোদ্ধা মেতালেব মিয়াকে শেষ বিদায়ে  রাষ্ট্রীয় মর্যাদা শেষে  দাফন করা হয়। এসময় রাষ্ট্রিয় সম্মান প্রর্দশনে উপস্থিত হয় আশুলিয়া সার্কেল এ সি ল্যান্ড মোঃ আনোয়ার হোসেন (নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশুলিয়া সার্কেল) ও  আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়ন  বিট অফিসার  এসআই এমদাদ হোসেন, ইয়ারপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা উইন কমান্ডার নুরুল হক দেওয়ান  বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক   সহ অন্যানো ব্যাক্তিবর্গ   ইউনিয়ন পরিষদের প্রতিনিধিগণ, এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ মুসলিম উমাহ জনতা রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শনে অংশগ্রহন করেন।  এসময় জানাযা নামাজ পরিচালনা করেন  মাওলানা মুফতি জুনায়েদ আহমেদ।

আশুলিয়ায় কোটি টাকার হেরোইনসহ মা-ছেলে গ্রেপ্তার।

ছবি
মোঃ মোশাররফ হোসেন (আশুলিয়া প্রতিনিধি)- আশুলিয়ায় কোটি টাকার মূল্যের মাদকদ্রব্য হেরোইনসহ মা-ছেলে দুইজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪ এর একটি দল। বুধবার (২৭ জুলাই) দুপুরে তাদের আশুলিয়া থানা থেকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। এরআগে গতকাল সন্ধ্যায় আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অভিযান চালিয়ৈ তাদের প্রেপ্তার করেন র‌্যাব। পরে রাতে তাদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়। এসময় ১ কোটি ০৭ লাখ মূল্যের ১.০৭ কেজি হেরোইন, ০১ টি মোবাইল ও নগদ ৯০০ টাকা জব্দ করেন। প্রেপ্তারকৃতরা হলো-রাজশাহী জেলার চন্দ্রিমা থানার মুশরইল আদীবাসি খ্রিস্টানপাড়ার নির্মলা বিশ্বাস (৩৫) ও সীমান্ত বিশ্বাস (১৮)।  বর্তমানে তারা আশুলিয়া পলাশবাড়ীতে বসবাস করে আসছিলো। র‌্যাব-৪ জানায়, প্রাথমিক জিজ্ঞাসবাবাদে জানা যায়, তারা দেশের বিভিন্ন এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে রাজধানীসহ আশপাশ এলাকাগুলোতে  বিক্রি করে আসছিলো। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে মামলার তদন্তাকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার এস আই আসওয়াদুর রহমান বলেন, তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের ৩ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

আশুলিয়ায় ইয়ারপুর ইউপি চেয়ারম্যানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :-ঢাকার প্রানকেন্দ্র সাভার উপজেলার আশুলিয়া ইয়ারপুর ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান জনাব সৈয়দ আহমেদ ভূইয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাব ও ইয়ারপুর ইউনিয়ন পরিষদ। ২৭ জুলাই মঙ্গলবার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স মিলনায়তনে এই দোয়া মাহফিল আয়োজিত হয়। এসময় ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  এর রোগমুক্তি কামনায় দোয়া এবং আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাব এর সাংবাদিকদের অসুস্থ মা-বাবার জন্য দোয়া করা হয়..।  উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাব এর সভাপতি সাইফুল ইসলাম জয়,সঞ্চালনা করেন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ছাফর আলী। এসময়  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশুলিয়া থানা আওয়ামীলীগ এর সভাপতি জনাব ফারুক হাসান তুহিন  তুহিন, প্রধান আলোচক আশুলিয়া থানা যুবলীগ এর প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও আওয়ামিলীগের আহ্বায়ক সদস্য সুমন আহমেদ ভূইয়া, বিশেষ অতিথি ছিলেন, দেওয়ান মেহেদী মাসুদ মঞ্জু  সাভার উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম-সাধারণ সম্পাদক, হাজী জমত আলী দেওয়ান সাভার উপজেলা আওয়ামীলীগ এর সাংস্কৃত...