পোস্টগুলি

আশুলিয়ায় এম্বুলেন্সের ভিতর শিশু মৃত্যুর ঘটনায় থানায় মামলা,আটক ২ জন

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ(সাভার) সাভারের আশুলিয়ায় অ্যাম্বুলেন্স আটকে রেখে চালককে মারধরের সময় ক্যান্সার আক্রান্ত মুমূর্ষু শিশু আফসানা নিহতের ঘটনায় চালক ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনার সময় ভুক্তভোগী শিশুর পরিবার বারবার অনুরোধ করেও মারমুখী মাইক্রোবাসের চালককে থামাতে পারেননি। মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) রাতে আশুলিয়া থানায় শিশুটির বাবা আলম মিয়া বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে ঘটনায় জড়িত দু'জনকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। বুধবার (০২ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম। এর আগে রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চালক ইমরান হোসেন ও তার সহযোগী হানিফ খানকে গ্রেফতার করে। গ্রেফতার আসামিরা হলেন- টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার দোপাকান্দী গ্রামের আব্দুর রহমান খানের ছেলে হানিফ খান (৪০)। তিনি আশুলিয়ার বাইপাইলে বসবাস করে রেন্ট এ কারের প্রাইভেটকারের চালক। আরেকজন টাঙ্গাইলের ভুয়াপুরের খুপিবাড়ি গ্রামের মৃত সুরুজ মন্ডলের ছেলে মো. ইমরান (২৫)। তাকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। এ মামলার প্রধান আসা...

বরিশালের বাকেরগঞ্জে খ্রীষ্টান পল্লীতে ৬ জনকে অচেতন করায় ১ জনের মৃত্যু। বিচারের দাবীতে মানববন্ধন

ছবি
জাকির জমাদ্দার বাকেরগঞ্জ প্রতিনিধি ঃবরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ১৩নং পাদ্রিসিবপুর ইউনিয়নে খ্রীষ্টান পল্লীতে নারকীয় হত্যা কান্ডের ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় মানববন্ধন সহ বিভিন্ন কর্মসুচী পালন করছে এলাকাবাসী। মেলকাম ডি কস্তার বসত বাড়িতে গত ৩০/০১/২০২২ ইং তারিখ গভীর রাতে একই পরিবারের ৬ জনকে অজ্ঞান করে র্দুবৃত্তরা। ধারনা করা হচ্ছে পিছনের জানালা দিয়ে প্রবেশ করে পরিবারে সবাইকে কিছু খাইয়ে অথবা ঘৃরান নাকের কাছে নিয়ে বৃদ্ধ পিতা মাতা সহ সকলেই অচেতন করে ফেলে তারা। সকালে দিন মজুর এবং মেলকাম ডি কস্তার স্যলক হিরা মজুমদারের ছেলে সিপন গোমেজ কাজের জন্য ডিইক গোমেজকে কাজে যেতে দেরী হওয়ায় ডাকতে আসলে প্রথমে তিনি কাউর সারা শব্দ না পেয়ে ঘরে প্রবেশ করলে পরিবারে ৬ জন সদস্যকেই বিভিন্ন স্থানে অচেতন অবস্থায় পরে থাকতে দেখতে পান। কাইকে বাথরুমে কাউকে মেঝে পরে থাকতে দেখেন এসময় এলাকা বাসী এসে প্রথমে বাকেরগঞ্জ থানায় সংবাদ দিয়ে তাদেরকে হাসপাতালে আনা হয়। দুজনের অবস্থা আশংকা জনক হলে বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে মেলকাম ডি (সাধু) কস্তা (৯১) জ্ঞান না ফেরা অবস্থায় মৃত্যু বরন করেন। এলাকাবাসী জানান কি...

এম্বুলেন্স ও মাইক্রোবাসের বাকবিতন্ডায় এম্বুলেন্সের ভিতর প্রান গেল শিশু আফসানার

ছবি
  রাকিবুল ইসলাম সোহাগ, আশুলিয়া রাজধানীর মহাখালীর একটি হাসপাতাল থেকে গাইবান্ধা যাওয়ার পথে অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাসের চালকের মধ্যে রেষারেষীতে আফসানা আক্তার (৯) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় অ্যাম্বুলেন্সের ভেতর মৃত্যু হয় আফসানার৷ নিহত আফসানা আক্তার গাইবান্ধা জেলা থানার বদ্ধ ধান গড়া গ্রামের আলমের মেয়ে। সে তৃতীয় শ্রেনীতে পড়াশোনা করতো। শিশুটির পিতা আলম মিয়া বলেন, আমার মেয়ে ক্যন্সারে আক্রান্ত ছিলো৷ চার মাস হয়েছে ক্যান্সার ধরা পরেছে। আমি আজ সকালে মহাখালী ক্যন্সার হাসপাতালে আমার মেয়ে কে নিলে ডাক্তারা বলেন রোগীর অবস্থা বেশী ভালো না। তাকে বাড়িতে নিয়ে যান। আত্নীয় স্বজন সাবাইকে দেখান৷ তখন আমি হাসপাতালে দেরি না করে অ্যাম্বুলেন্স ভাড়া করে বাড়ি নিয়ে যাওয়ার পথে। রাস্তায় আশুলিয়ার দিকে একটি মাইক্রোবাসের সাথে আমাদের অ্যাম্বুলেন্সের ঝামেলা হয়৷ পরে বাইপাইলে অ্যাম্বুলেন্স পৌছালে চাবি নিয়ে যায় মাইক্রোবাসের চালক৷ এর মধ্যে আমার মেয়ে অ্যাম্বুলেন্সেই মারা যায়। কিন্তু এ বিষয়ে আমাদের কোনো অভিযোগ নেই। আমি আমার মেয়ে নিয়ে বাড়ি যেতে চাই। অ...

র‍্যাব--১ গাজীপুর মহানগরীর সদর থানাধীন রাজেন্দ্রপুর এলাকা হতে গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে

ছবি
 র‌্যাব-১ গাজীপুর মহানগরীর সদর থানাধীন রাজেন্দ্রপুর এলাকা হতে গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ।  র‌্যাব-১, উত্তরা, ঢাকার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জিএমপি, গাজীপুর সদর থানাধীন রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি জিএমপি, গাজীপুর সদর থানাধীন রাজেন্দ্রপুর চৌরাস্তা কাপাসিয়া গাজীপুর রোডে লেগুনা স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১) মোঃ লিটন মিয়া (৪৫), পিতা-মোঃ ইউনুস মিয়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া ও ২) মোঃ আলম মিয়া (৩০), পিতা-মৃত শহিদ মিয়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া’দ্বয়কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে ৯.৯০০ কেজি গাঁজা, ০২ টি মোবাইল ফোন ও নগদ ১,৯৫০/- টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দিনাজপুরের ঘোড়াঘাট এলাকার চাঞ্চল্যকর কিশোর হত্যা মামলা ৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩

ছবি
 দিনাজপুর প্রতিনিধি,:- র‌্যাব ১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর কর্তৃক দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানা এলাকা হতে চাঞ্চল্যকর কিশোর হত্যার ক্লুলেস মামলার ০৩ জন আসামীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার। দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানাধীন কশিগাড়ী গ্রামের পাঁচ মাথা মোড়ের নিকট পরিত্যক্ত হোটেলে একজন ১৬ বছরের কিশোরের পায়ের রগ কেটে ও জবাই করে দুর্বৃত্তরা হত্যা করে রেখে যায়। ঘটনাটি ২৯ জানুয়ারি ২০২২ তারিখ শনিবার এলাকার লোকজনের মুখে মুখে প্রচার হতে থাকে এবং সংবাদ মাধ্যমসমূহে প্রচারিত হয় যা চাঞ্চল্যের সৃষ্টি করে। উক্ত ঘটনাটি একই এলাকার মোছাঃ রুমিজা খাতুন (৪১) এর কাছে পৌঁছালে সে উক্ত স্থানে হাজির হয় এবং লাশটি দেখে সে চিনতে পারে এবং তার একমাত্র ছেলে মোঃ রিসফু হু ইয়া ইয়া ওরফে রিসান (১৬) বলে শনাক্ত করেন। মোছাঃ রুমিজা খাতুন বলে যে, তার ছেলে দিনাজপুর জেলার রাণীগঞ্জ বাজার আল-হেরা ইসলামী প্রি-ক্যাডেট স্কুলে অষ্টম শ্রেণীতে পড়াশুনার পাশাপাশি রাণীগঞ্জ বাজারে একটি ভ্রাম্যমান খাবার হোটেলে পার্ট টাইম কাজ করত। তিনি আরও জানায় ২৮ জানুয়ারি ২০২২ তারিখ রোজ শুক্রবার রাতে তার পিতার ঔষধ আনার জন্য রানীগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওনা হয়। এরপর দী...

বউ ভাগিয়ে নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১২ জন।

ছবি
ফরিদপুর প্রতিনিধি:-বউ ভাগিয়ে নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১২ জন। ফরিদপুরের নগরকান্দায় বুধবার সকালে বউ ভাগিয়ে নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।  স্থানীয়রা জানান, উপজেলার কাইচাইল ইউনিয়নের কফাই বালিয়া গ্রামের মুন্নু মাতুব্বরের ছেলে আনিস মাতুব্বর (২৮) একই গ্রামের জলিল ফকিরের ছেলে শাহিন ফকিরের স্ত্রীকে মাস খানেক আগে ভাগিয়ে নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে ২৬ জানুয়ারি বুধবার সকালে স্থানীয় পোড়াদিয়া বাজারে আনিসের ছোট ভাই সুজনের সঙ্গে শাহিন ও তার ভাই রিপন কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজনার এক পর্যায়ে আনিসের পিতা মুন্নু মাতুব্বরকে সমর্থন দিয়ে স্থানীয় ওয়াদুদ মাস্টার ও শাহিনের পিতা জলিল ফকিরকে সমর্থন দিয়ে স্থানীয় সাহেদ আলীর সমর্থকেরা দেশীয় অস্ত্র, ঢাল, সড়কি, ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষের মধ্যে প্রায় ঘন্টাব্যাপী ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়। নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গ...

আশুলিয়ার বৃষ্টি হত্যার মূল হোতা কে নারায়ানগন্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৪

ছবি
 রাকিবুল ইসলাম সোহাগঃ- র‌্যাব-৪ নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে আশুলিয়ার চাঞ্চল্যকর বৃষ্টি হত্যা মামলার প্রধান আসামি আসাদুল’কে গ্রেফতার করেছে।   গত ১৫ জানুয়ারি ২০২২ তারিখ দুপুরে আশুলিয়ার কাঠগড়া সরকারবাড়ী এলাকার একটি ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে বৃষ্টি আক্তার নামের এক নারীর লাশ আশুলিয়া থানা পুলিশ কর্তৃক উদ্ধার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঘটনায় ঐদিন রাতেই আসাদুলসহ অজ্ঞাতনাম কয়েক জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের হয়। উক্ত ঘটনায় প্রিন্ট ও ইলেক্ট্রনিকস্ মিডিয়াসহ এলাকায় ব্যপক চাঞ্চ্যল্যের সৃষ্টি হয়। যার ফলশ্রুতিতে র‌্যাব-৪ এর একটি গোয়েন্দা দল পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যারের গোয়েন্দা তথ্য ও স্থানীয় সোর্সের মাধ্যমে জানা যায়, উক্ত হত্যার মূল অভিযুক্ত আসাদুল নারায়নগঞ্জ জেলার ফতুল্লার কোন এক এলাকায় আত্মগোপনে রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে উক্ত চাঞ্চল্যকর হত্যার রহস্য উদঘাটনপূর্বক মূলহত্যাকারী মোঃ আসাদুল ইসলাম (২৬), জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতা...

র‍্যাব-১২ অভিযানে কুষ্টিয়ায় গাঁজাসহ ০২ জন আসামী গ্রেফতার।

ছবি
কুষ্টিয়া প্রতিনিধি:-  র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল কুষ্টিয়া জেলার সদর থানাধীন  বেলঘড়িয়া (চড়পাড়া)  গ্রামস্থ জনৈক জিলাল এর বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০১ কেজি ৪০০ গ্রাম গাঁজা, যাহার আনুমানিক মূল্য- ২৮,০০০/- (আটাশ হাজার) টাকা, নগদ ৪২০/- টাকাসহ ০২ জন আসামী ১। জাহানারা(৭০), স্বামী-মৃত আব্দুর রহিম মন্ডল এবং ২। মোঃ জিলাল উদ্দিন(৫০), পিতা-মৃত আব্দুর রহিম মন্ডল, উভয় সাং-বেলঘড়িয়া (চড়পাড়া), থানা-সদর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

র‍্যাব-৯ এর অভিযানে মৌলভীবাজারের কুলাউড়া থানা হতে ১০০৬ পিচ ইয়াবা’সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ছবি
 র‌্যাব-৯ এর অভিযানে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা এলাকা হতে ১০০৬ পিচ ইয়াবা’সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। র‌্যাব-৯, (সিপিসি-২) শ্রীমঙ্গল ক্যাম্প, মৌলভীবাজার এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করার সংবাদ প্রাপ্ত হলে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন ০৭ নং সদর ইউপিস্থ ০৩ নং ওয়ার্ডের কুলাউড়া হতে জুড়ী গামী রোডস্থ টংঘর ফাস্ট ফুড এন্ড বিরিয়ানী হাউজ এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে বাবু মুন্ডা (৩০), পিতা- মৃত মাংরে মুন্ডা, সাং- এলভিনটিলা, ফুলতলা বাজার, থানা- জুড়ী, জেলা- মৌলভীবাজার’কে আটক করে। উপস্থিত লোকজনের সামনে বাবু মুন্ডা (৩০) এর দেহ তল্লাশিকালে তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে ০৫টি নীল রংয়ের পলিপ্যাকে রক্ষিত মোট ১০০৬ পিচ লাল রংয়ের ইয়াবা ট্যাবলেট জব্দ পূর্বক গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বাবু মুন্ডা (৩০) দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। জব্দকৃত লাল রংয়ের ইয়াবা ট্যাবলেটের মোট ওজন ১০০.৬ গ্রাম এবং মূল্য আনুমানিক ৪,০২,৪০০/- টাকা। মামলার পরবর্তী কার্যক্রমের স্বার্থ...

র‍্যাব-৫ সিপিসি-২ (নাটোর), কর্তৃক ০১ কেজি গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক

ছবি
নাটোর থেকে:- র‌্যাব-৫ সিপিসি-২ (নাটোর),  কর্তৃক ০১ কেজি গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক ।  র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর এর একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সদর থানাধীন বামনডাঙ্গা গ্রামস্থ জনৈক ময়েন (৫০), পিতা-মৃত আবেদ আলী এর বসত বাড়ীর সামনে কাটাখালী টু বামনডাংগাগামী কাঁচা রাস্তার উপর একটি অভিযান পরিচালনা করে (ক) শুকনা গাঁজা-০১ (এক) কেজিসহ আসামী ১। মোঃ মনির উদ্দিন (৩৯), পিতা-মৃত সোনা মিয়া,সাং- বামনডাংগা, থানা- ও জেলা-নাটোর’কে হাতেনাতে গ্রেফতার করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, জব্দকৃত আলামত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার মাধ্যমে যুব সমাজকে বিপদগামী করছে।গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নাটোর জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

বামনায় সাংবাদিকের পিতার মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত

ছবি
 সিদ্দিকুর রহমান মান্না বরগুনা প্রতিনিধিঃ বরগুনার বামনা প্রেসক্লাবের উদ্যোগে আজ শনিবার প্রেসক্লাব মিলনায়তনে  বিকাল সাড়ে ৩টায় সাংবাদিক মোঃ মিজানুর রহমান টিপু’র পিতা মোঃ মোস্তফা কামাল খানের মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।  প্রেসক্লাব সভাপতি ওবায়দুল কবীর আকন্দ দুলালের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বামনা সদর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট চৌধুরী কামরুজ্জামান সগীর। এ সময় উপস্থিত ছিলেন বামনা প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ মফিজুল ইসলাম।

কুমারখালীতে শ্বশুরবাড়ির লোকজনের হাতে জামাই সহ ৩জন গুরতর জখম

ছবি
 কুমারখালীতে শ্বশুরবাড়ির লোকজনের হাতে জামাই সহ ৩জন গুরতর জখম। কুষ্টিয়া প্রতিনিধি। কুষ্টিয়া কুমারখালী নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ গ্রামে শনিবার রাতে শ্বশুরবাড়ির লোকজনের হাতে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি জামাই ও তার পরিবারের সদস্যরা। রবিবার (৩০ জানুয়ারি) উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ গ্রামে গত শনিবার রাতে আহত হ‌ওয়ার ঘটনা ঘটে। পরে কুমারখালী থানা পুলিশ ৯৯৯ সংবাদ পেলে আহতদের উদ্ধার করে, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের ভাই,  জিয়ারুল ইসলাম জানান, আমার ভাই পিয়ারুল ইসলামের বউ আনতে গেলে। আমার ভাইয়ের চাচা শশুরের বাড়ীতে। মোঃ বাবু (৫০) পিতা-মৃত ময়না শেখ, মোঃ শামীম (৩০)পিতা-মৃত আকাম উদ্দিন শেখ, মোঃ শুভ (২০) পিতা- রোস্তম, মোঃ মনিরুল ইসলাম (৪৫), পিতা- মৃত সিরাজ, মোঃ  নাহিদ (২৫) পিতা- বাবু শেখ, সর্ব সাং-সোন্দাহ, ইউনিয়ন নন্দলালপুর । ছোট ভাইয়ের বউ মোছাঃ সুমি খাতুন (২৩) কে  আনার উদ্দেশ্যে আমাদের পরিবারের লোকজন সবাই ভাইয়ের চাচা শশুর মনিরুলের বাড়িতে  যায় । ২৯ শে জানুয়ারি রাত ১১ দিকে, এই সময় মনিরুলের বসতবাড়ির কক্ষে বসে মীমাংসার কথাবার্তা চলছিলো। তখ...

আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ছবি
 আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ত । নাজমুল হক ইমু: সাভারের আশুলিয়ার,আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে সামনে রেখে ইউনিয়নের ৯টি ওয়ার্ড  আওয়ামীলীগের কমিটি গঠনের জন্য ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ স্থানীয় আওয়ামীলীগ নেতাদের সমন্বয়ে আজ রোববার আশুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মোল্লা । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য কামাল উদ্দিন মাদবর ও তালুকদার মোয়াজ্জেম হোসেন দুলাল । ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী নুরুল ইসলাম, থানা যুবলীগের সদস্য কুসুম মোল্লা, আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রুহুল আমিন মন্ডল, ৪নং ওয়ার্ড...

আশুলিয়ায় ঢাকা জেলা জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়

ছবি
মোঃ সোহাগ:-জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কে এম আজম খসরুর সংগঠন বিরোধী কার্যকলাপ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রতিবাদে আশুলিয়ায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।  আজ ২৮ শে জানুয়ারি বিকেল ৩ ঘটিকার সময় ঢাকা জেলা জাতীয় শ্রমিক লীগের মোজারমিল আশুলিয়া অফিসের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব কে এম আজম খসরু ২৫ /০১/২০২২ ইং তারিখে স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মিডিয়ায় তথাকথিত শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অগঠনতান্ত্রিক ও অবৈধভাবে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ভারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা জনাব নূর আল মান্নান, যুগ্ন সাধারন সম্পাদক জনাব খান সিরাজুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম জাফর ও দপ্তর সম্পাদক জনাব একেএম ফজলুল হককে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কার করার প্রতিবাদে জাতীয় শ্রমিক লীগ ঢাকা জেলা এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ করে সংগঠনের গঠনতন্ত্র ও সংগঠন বিরো...

নওগাঁ'র রাণীনগরে নিখোজ শিক্ষার্থী তানজিলা'র সন্ধান মেলেনি ১৮ দিনেঃ

ছবি
 নওগাঁ'র রাণীনগরে নিখোজ শিক্ষার্থী তানজিলা'র সন্ধান মেলেনি ১৮ দিনেঃ আবু সাইদ চৌধুরী (রানীনগর নওগাঁ)  নওগাঁর রাণীনগরে নিখোঁজের ১৮ দিনেও সন্ধান মেলেনি তানজিলা বানু (১৬) নামে এক শিক্ষার্থীর। এ ঘটনায় রাণীনগর থানায় সাধারণ ডায়েরী করেছেন মেয়েটির বাবা। থানায় ডায়েরী করার ১৫ দিন পেড়িয়ে গেলেও এখনো তানজিলার কোন সন্ধান পাওয়া যায়নি। এদিকে মেয়ে নিখোঁজ হওয়ার পর থেকেই মেয়ের সন্ধান পেতে বিভিন্ন স্থানে দ্বারে দ্বারে ঘুড়ছেন বাবা শামসুর রহমান।  নিখোঁজ তানজিলা বানু উপজেলার ভেটী গ্রামের শামছুর রহমান প্রামানিকের মেয়ে। সে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহন কারী ছাত্রী। নিখোঁজ তানজিলার বাবা শামসুর রহমান জানান, ২০২১ সালের এসএসসি পরীক্ষায় আমার মেয়ে তানজিলা অংশগ্রহণ করেন। পরীক্ষার রেজাল্টে তানজিলা এক বিষয়ে ফেল করেন। এ নিয়ে মেয়ে তানজিলা মন খারাপ করে থাকলে আমরা তানজিলাকে কোন কথা বলেনি এবং তাকে আবার পরীক্ষার দেয়ানোর জন্য প্রস্ততি নিতে বলি।                               তানজিলার বাবা জানান গত ৪ জানুয়ারি রাত আনুমানিক ৮ টা...

শিল্পাঞ্চল পুলিশ প্রধান কর্তৃক শিল্পাঞ্চল পুলিশ-৫, ময়মনসিংহ ইউনিট বার্ষিক পরিদর্শন"

ছবি
  মোঃ সোহাগ হোসেন :-"শিল্পাঞ্চল পুলিশ প্রধান কর্তৃক শিল্পাঞ্চল পুলিশ-৫, ময়মনসিংহ ইউনিট বার্ষিক পরিদর্শন" অদ্য ইং ২১/১২/২০২১ খ্রিঃ তারিখ জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম(বার), পিপিএম, এ্যাডিশনাল আইজিপি, শিল্পাঞ্চল পুলিশ হেডকোয়ার্টার্স, উত্তরা, ঢাকা মহোদয় অত্র শিল্পাঞ্চল পুলিশ-৫, ময়মনসিংহ ইউনিট বার্ষিক পরিদর্শনের উদ্দেশ্যে আগমন করেন। শিল্পাঞ্চল পুলিশ-৫, ময়মনসিংহ ইউনিটে বার্ষিক পরিদর্শন প্যারেড/২০২১ খ্রিঃ অনুষ্ঠিত হয়। মাননীয় এ্যাডিশনাল আইজিপি মহোদয় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বার্ষিক পরিদর্শন প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শণ করেন। ভালো প্যারেড ও সুন্দর পোষাকের উপর উত্তম পুরস্কার প্রদান করেন এবং বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। প্যারেড কমান্ডার হিসেবে ছিলেন জনাব কাজী সাইদুর রহমান সহকারী পুলিশ সুপার, ইনচার্জ সাব-জোন-১, শিল্পাঞ্চল পুলিশ-৫, ময়মনসিংহ। প্যারেড পরিদর্শন শেষে মাননীয় অতিরিক্ত আইজিপি মহোদয় পুলিশ লাইন্সের ১নং ও ২নং পুরুষ ব্যারাক ভবন উদ্বোধন করেন। অতঃপর শিল্পাঞ্চল পুলিশ-৫, ময়মনসিংহ কতৃক আয়োজিত বিশেষ কল্যাণ সভায় মাননীয় এ্যাডিশনাল আইজিপি মহোদয় প্...

নীলফামারীতে মাঠে ভরা সরিষার চাষ

ছবি
আবেদীন হক নীলফামাড়ী প্রতিনিধিঃ  শিশির ভেজা শীতের সকাল। ঘন কুয়াশার চাদরে মোড়ানো নীলফামারীর মাঠ জুড়ে কেবল চোখে পড়ছে সরিষার হলুদ ফুলের সমারোহ। সরিষার সবুজ গাছের হলুদ ফুলগুলো শীতের সোনাঝরা রোদে যেন ঝিকিমিকি করছে। এ যেন এক অপরুপ সৌন্দর্যের দৃশ্য। দেখে যেন মনে হচ্ছে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সেজে।  চারপাশে শুধু সরিষা ফুলের মৌ-মৌ গন্ধে মুখরিত ফসলের মাঠগুলো। তাই তো মৌমাছির দল মধু আহরণে ব্যস্ত হয়ে উঠেছে। আর এই হলুদ সরিষা ফুলের মাঝে রঙিন স্বপ্ন দেখছে কৃষকরা। চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলনের হাতছানিতে কৃষকের চোখেমুখে ফুটে উঠেছে খুশির ঝিলিক। অল্প সেচ, কম পরিচর্যা ও খরচ এবং সরিষা উত্তোলনের পর সেই জমিতে বোরো ধান চাষের সুযোগ থাকায় পরবর্তী ফসল হিসেবে কৃষকদের মধ্যে সরিষা চাষের বিকল্প নেই। এ জন্য প্রতি বছরই বাড়ছে সরিষার চাষ। নীলফামারীর কৃষকরা জানান, আমন ধান কাটার পর ঐ মাঠে সরিষার চাষ করা হয়। আর কম পুঁজিতে সরিষা চাষে দ্বিগুণ লাভ হয়। প্রতি বিঘা জমিতে প্রায় ৬ হাজার টাকা খরচ করে ৭-৮ মণ সরিষা উৎপাদন করা যায়। যার বাজার মূল্য ১২ হাজার টাকার বেশি। সরেজমিনে জেলার বিভিন্ন উপজেলা ঘুরে কৃষকদের সঙ্...

র‍্যাব -১ এর অভিযানে ২ জন মাদক ব্যবসায়ী গাড়ি সহ আটক

ছবি
মোঃ সোহাগ হোসেন:- র‌্যাব-১ এর বিশেষ অভিযানে রাজধানীর খিলক্ষেত এলাকা হতে ০২ জন মাদক ব্যাবসায়ীসহ বিপুল পরিমাণ বিদেশী মদ উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত ০২ টি প্রাইভেটকার জব্দ। ===================================================== ১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সব সময়ই মাদক উদ্ধারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই পর্যন্ত র‌্যাব বিপুল পরিমাণ দেশী/বিদেশী মাদক উদ্ধার করে জনমনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। “চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই স্লোগানে উজ্জ¦ীবিত হয়ে র‌্যাব ফোর্সেস মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। র‌্যাব মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে নিয়মিত গোয়েন্দা নজরদারীর পাশাপাশি সফল অভিযান পরিচালনা করে আসছে। এ যাবৎ র‌্যাব-১ অসংখ্য সফল অভিযান পরিচালনার মাধ্যমে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার করেছে এবং মাদক কারবারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে। ২। এরই ধারাবাহিকতায় অদ্য ১৫ জানুয়ারি ২০২২ ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী নারায়নগঞ্জ হতে প্রাইভেটকারযোগে বিদেশী ...

সাভার ও আশুলিয়া থানার ২৬ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত!

ছবি
  মোঃসোহাগ :-সাভারে ২৬ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত! স্টাফ করেসপন্ডেন্ট:  পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সাভার উপজেলার ১১টি ইউনিয়ন থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকাসহ বিভিন্ন প্রতিকে অংশ নেওয়া ২৬ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।  নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের আটভাগের একভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে বলে নিশ্চিত করেছেন সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফখর উদ্দিন শিকদার।  সাভার উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সাভার উপজেলার ১১টি ইউনিয়নে বিভিন্ন দল থেকে চেয়ারম্যান পদে লড়েছেন মোট ৫৩ জন প্রার্থী। এদের মধ্যে তেঁতুলঝোড়া ইউনিয়নে একজন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১০টি ইউনিয়নে মোট ৫২ জন প্রার্থী নির্বাচনে ভোটের লড়াইয়ে অংশ নেয়।  প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, উপজেলার কাউন্দিয়া ইউনিয়নে নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যা ১৩ হাজার ৮ শ ৭৫। যেখানে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মেশের আলী পেয়েছেন ৮৫৮ টি ভোট। ইউনিয়নটিতে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন তাদের মধ্যে মেশের আলীর অবস্থান তৃতীয়। এখান...

আশুলিয়ায় কারখানায় আগুন, মালিক নিজেই আহত

ছবি
মোঃ সোহাগ হোসেন :- আশুলিয়া জিরাবো এলাকায় আজ সকাল আনুমানিক ১১ টার সময়ে বাবু পাপ্পু নিট ওয়্যারের নিট শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে,এসময় আগুন নিভাতে গিয়ে কারখানার এমডি বাবু তালুকদার নিজে গুরতর আহত হয়।  ফায়ার স্টেশন অফিসার দিনেশ জানান, আমরা অগ্নিকাণ্ডের ঘটনার কথা শুনে অতি দ্রুত ঘটনাস্থলে এসে পৌছাই এসে দেখি কারখানার কর্মরত শ্রমিক কর্মচারি ও প্রতিবেশিরা সকলের প্রচেষ্টায় আগুন নিভানোর চেষ্টা করছে আগুনের ধোঁয়া আচ্ছন্ন থাকায় আমরা পাইপ লাগিয়ে পানি দিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনেছি এ ঘটনায় কোন হতাহত নেই তবে এম ডি আহত হয়েছেন বলে জানা যায়,। আশুলিয়া থানার এস আই শ্যামল জানান আমরা অগ্নিকান্ডের খবর শুনে দ্রুত ঘটনাস্থলে  এসেছি বর্তমান আগুন নিয়ন্ত্রণে এসেছে কারখানা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। কারখানার একাউন্ট হান্নান জানান আমি অগ্নিকান্ডের সময় কারখানায় ছিলাম না আগুন লাগার ঘটনায় এমডি সাহেব আহত হয়েছেন তাকে হাসপাতালে পাঠানো হয়েছে তিনি আরো বলেন শর্টসার্কিটের জন্য হয়তো আগুন লাগতে পারে বলে তিনি জানান। ঘটনাস্থলে উপস্থিত ইন্ড্রাসটিয়াল পুলিশ ১ এর ইন্সপেকটর সাদেক সাহেবের কাছে জানতে চাইলে তিনি জানা...

গাজীপুরের জয়দেবপুর হতে বিদেশী পিস্তলসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব-১।

ছবি
মোঃ সোহাগ হোসেন :- গাজীপুর মহানগরীর সদর থানাধীন পশ্চিম জয়দেবপুর এলাকা হতে বিদেশী পিস্তলসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১। =============================================   গত ০৩ জানুয়ারি ২০২২ ইং তারিখ আনুমানিক ১৯৪৫ ঘটিকায় র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরীর সদর থানাধীন পশ্চিম জয়দেবপুর সাকিনস্থ বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট এর অতিথি ভবনের পশ্চিম পাশে পুকুরের দক্ষিণপাড় সংলগ্ন রাস্তার উপর অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ মাইদুল ইসলাম (২২), পিতা-মোঃ শাহে আলম, জেলা-বরিশাল’কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীর নিকট হতে ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি ম্যাগাজিন, ০১ রাউন্ড গুলি এবং ০১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।  ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে একজন অস্ত্রধারী সন্ত্রাসী। সে গাজীপুর মহানগরীর সদর থানাধীন পশ্চিম জয়দেবপুর এলাকাসহ আশপাশ এলাকায় বিভিন্ন অস্ত্রধারীদের নিকট অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছিল মর্ম...

সুবণর্চরে প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

ছবি
আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-  সারা দেশের ন্যায় নোয়াখালীর সুবণর্চর উপজেলার চরজুবলী অলি উল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয়করণ দিবস পালন করা হয়। দিবসটি  উপলক্ষ্যে সকাল ১০ টায় আলোচনা সভা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। ২০১৩ সালের এ দিনে রাজধানী ঢাকার প্যারেড স্কয়ারে  প্রধানমন্ত্রী  শেখ হাসিনা তৎকালীন সারাদেশে বিদ্যমান ২৬,১৯৩ টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় এবং এতে কর্মরত সকল শিক্ষক-শিক্ষিকার চাকুরী জাতীয়করণের যুগান্তকারী ঘোষণা প্রদান করেন।। ফলে অনেক ত্যাগ ও তিতিক্ষায় গড়ে ওঠা বিদ্যালয়গুলো প্রাণ খুঁজে পায়।। এ মহান কার্য সম্পাদনের জন্য জাতীয়করণকৃত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ  প্রধানমন্ত্রী ও তার সরকারের নিকট চির কৃতজ্ঞ। এই বিষয়ে জানতে চাইলে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্বন্নয়ক মোহাম্মদ আলী আক্কাছ জানান, বেসরকারি  বিদ্যালয় গুলো জাতীয়করণ করায় আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট চির কৃতজ্ঞ। তিনি আরো বলেন, কৃতজ্ঞতা জানাই তৎকালীন মাননীয় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডাঃ আফসারুল আমীন,বেসরকারি শিক্ষকদ...

শরণখোলায় শহীদ মনিরুজ্জামান বাদল ৩০ তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

ছবি
মোঃ মোশাররফ হোসেন মনির শরণখোলা প্রতিনিধি  বাংলাদেশ ছাত্রলীগের আদর্শ ও নক্ষত্রের নাম শহীদ মনিরুজ্জামান বাদল।ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ মনিরুজ্জামান বাদলের ৩০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে শরণখোলা উপজেলা ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠিত স্মরণসভায় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাডঃ আমিরুল আলম মিলন প্রধান অতিথির ভাষনে এ কথা বলেন। ৯ জানুয়ারী(রবিবার) সকাল ১০ টা ৩০ মিনিটে উপজেলা ছাত্রলীগের আয়োজনে একটি শোক র‌্যালী রায়েন্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারস্থ মনিরুজ্জামান বাদলের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে স্মরণসভায় মিলিত হন। উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাব্বিরের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা এম সাইফুল ইসলাম খোকন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত, শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান ও বাংলাদেশ ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক আ...

রাজধানীর দারুস সালাম থেকে ২৫ কেজি গাঁজাসহ ০৪ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‍্যাব-৪

ছবি
 মোঃ সোহাগ হোসেন :-রাজধানীর দারুস সালাম থানাধীন এলাকা হতে ২৫ কেজি গাঁজাসহ ০৪ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪ঃ  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। খুন, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতার এবং জঙ্গীবাদের মত ঘৃণ্যতম অপরাধ নির্মূল ও রহস্য উৎঘাটনের পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাব মাদক বিরোধী অভিযান জোরদার করেছে। এ ধরণের সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা তৎপর। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৭ জানুয়ারী ২০২১ তারিখ সকাল ০৯.৫০ ঘটিকার সময় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল দারুস সালাম থানাধীন কল্যাণপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২৫ কেজি গাঁজা, ০৪ টি মোবাইল এবং মাদক বিক্রির নগদ ৩,৮০০/- টাকাসহ নিন্মোক্ত ০৪ জন মাদক কারবারি’কে গ্রেফতার করতে সমর্থ হয়।  (ক) মোঃ দেলোয়ার হোসেন (৪২), জ...

৫নং চরজুবিলী ইউপি নির্বাচন উপলক্ষে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন মেম্বার প্রার্থী ডাঃ জামশেদ

ছবি
আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ- ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আসন্ন ৫নং চরজুবিলী  ইউনিয়ন পরিষদের নির্বাচন কে কেন্দ্র করে প্রার্থীদের মাঝে চলছে জোর প্রচারণা। তারেই ধারাবাহিকতায় ৯নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে প্রার্থী হয়ে চরমহিউদ্দিন বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন,  গোলাম রহমান জামশেদ।   বুধবার  ( ৫ জানুয়ারী  ) সন্ধায় প্রার্থীর নিজ কার্যালয়ে ব্যবসায়ীদের  সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি নোয়াখালী  সুবর্ণচর  উপজেলার চরজুবিলী  ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন। এসময় তিনি বলেন, আমি সকলের দোয়া সমর্থন ও সহযোগিতা কামনা করি, আসন্ন ইউপি নির্বাচনে আমি মেম্বার প্রার্থী হিসেবে এলাকায় কাজ করে যাচ্ছি। সকলের দোয়া,ভালোবাসা ও সহযোগিতা থাকলে আমি  ইউপি নির্বাচনে আপনাদের মেম্বার অর্থাৎ সেবক হিসেবে নির্বাচিত হবো ইনশাআল্লাহ । আপনাদের সকলের দোয়া ও সমর্থন পেয়ে আমি নির্বাচিত হলে সকলের পাশে থেকে নির্বাচনী এলাকায় নারী নির্যাতন রোধ, সন্ত্রাস মুক্ত, রাস্তা-ঘাটের উন্নয়নসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নমূলক ...

বগুড়ার আদমদীঘি ও সান্তাহার ৬টি ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচন

ছবি
হুমায়ূন আহমেদ  স্টাফ রিপোর্টার আদমদিঘী বগুড়া। বুধবার ৫ জানুয়ারি বগুড়ার আদমদীঘি উপজেলা ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে। বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে ৬টি ইউনিয়নের মধ্যে ৪টি আওয়ামী লীগ ১টি বিএনপি ও ১টি আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছে। আদমদীঘি উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে জানা যায় উপজেলার সান্তাহার ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাহিদ সুলতানা তৃপ্তি ৬৯৬৭ নৌকা মার্কার ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।  তার প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থন করা মোটরসাইকেল মার্কার প্রার্থী মোজাহার হোসেন পিন্টু ৫২০০ ভোট পেয়েছে । ছাতিয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগকে নৌকা মার্কার প্রার্থী আব্দুল হক আবু ১০৭৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে ।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সমর্থন করা আব্দুল মুত্তাকিন মুক্তা আনারস মার্কায় প্রার্থী ৭৮২৫ ভোট পেয়েছে। আদমদীঘি সদর ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী সাবেক ইউনিয়ন চেয়ারম্যান জনাব জিল্লুর রহমান ৮৫১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে । তার নিকটতম প...

সাভার ও আশুলিয়ায় ১১ টি ইউনিয়ন পরিষদের ৯ টি ইউনিয়নে নৌকা এবং ২ টি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী জয়ী

ছবি
 সাভার ও আশুলিয়ায় ১১ টি ইউনিয়ন পরিষদের ৯ টি ইউনিয়নে নৌকা এবং ২ টি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী জয়ী। মোঃ নাজমুল হক ইমু ষ্টাফ রিপোর্টার:সাভার ও আশুলিয়ায় ১১ টি ইউনিয়ন পরিষদের ৯ টি ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত নৌকা মার্কার জয় হয়েছে এবং ২ টি ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীরা জয়ী হয়েছে।বুধবার ৫ জানুয়ারি ২০২২ইং ইউপি নির্বাচনে যারা বেসরকারিভাবে বিজয়ী হলেন, ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নে ৩য় বারের মতো চেয়ারম্যান হয়েছেন, আওয়ামী লীগের নৌকা মার্কা সৈয়দ আহমেদ মাষ্টার, পাথালিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মোঃ পারভেজ দেওয়ান নৌকা মার্কা, শিমুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের এবি এম আজাহারুল ইসলাম সুরুজ নৌকা মার্কা, আশুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মোঃ শাহাব উদ্দিন মাদবর নৌকা মার্কা। তবে শাহাব উদ্দিন মাধবর ভোট কেন্দ্রে পরিদর্শনে গেলে হামলার শিকার হয়ে আহত হয়েছেন।অন্যদিকে বিজয়ী হলেন, সাভার সদর ইউনিয়নে আওয়ামী লীগের সোহেল রানা নৌকা মার্কা, ভাকুর্তা ইউনিয়নে আওয়ামী লীগের লিয়াকত হোসেন নৌকা মার্কা, আমিনবাজার ইউনিয়নে আওয়ামী লীগের মোঃ রকিব আহমেদ নৌকা মার্কা, বনগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের সাইফুল ইসলাম নৌকা মার্কা,...

আশুলিয়ায় ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নব কমিটি গঠন

ছবি
নাজমুল হক ইমু:-ঢাকা জেলার ‘আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার’, আশুলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম খাঁন (লিটন) সভাপতি ও মোঃ জাহিদ হাসান শিকদারকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শপথ গ্রহণের পর ‘আশুলিয়া সাংবাদিক সংগঠনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) এর নেতৃত্বে সহ-সভাপতি মোঃ কলিম উদ্দিন ও হান্নান চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলামসহ সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দ সভাপতি লিটনকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। শনিবার (১ জানুয়ারি ২০২২ইং) দুপুরে ঢাকার আশুলিয়ার (ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে) পল্লীবিদ্যুৎ এলাকায় মমতাজ জেনারেল হাসপাতালে উক্ত সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে নবগঠিত কমিটির নাম ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এসময় এবিএম জাহাঙ্গীর আলম স্বপনের সভাপতিত্বে শপথ বাক্য পাঠ করান সংগঠনটির প্রধান উপদেষ্টা সময় টিভির সিনিয়র সাংবাদিক আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোজাফফর হোসেন জয়। উক্ত নবগঠিত কমিটির সভাপতি মোঃ জহিরুল ইসলাম খাঁন (লিটন) ও সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হা...

পার্লারের আড়ালে দেহ ব্যবসা দুই নারী সহ তিন জন কে গ্রেফতার করেছে র‍্যাব -৪

ছবি
 মোঃসোহাগ হোসেন:- ঢাকা জেলার আশুলিয়া থানাধীন এলাকা হতে ২৮ বছর বয়সে ০৫টি বিয়ে, শতাধিক নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপন, মানব পাচার এবং পার্লারের আড়ালে দেহ ব্যবসার অপরাধে ০২ নারী সহযোগীসহ ০৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। ধর্ষণ ও পর্নোগ্রাফির মতো ঘৃণ্যতম অপরাধ নির্মূলের পাশাপশি মানব পাচারের মত্য জঘণ্য অপরাধ নির্মূলে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নারী ও শিশুদের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রতি মানব পাচার রোধে র‌্যাব-৪ এর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও চ্যাঞ্চল্যকর অভিযান পরিচালনা করা হয়েছে। একাধিক ভুক্তভোগী অধিনায়ক, র‌্যাব-৪ বরাবর অভিযুক্ত শাহীন খান (২৮) এর বিরুদ্ধে পর্নোগ্রাফিসহ একাধিক বিষয়ে অভিযোগ দায়ের করলে বিষয়টি আমলে নিয়ে র‌্যাব-৪ এর একটি গোয়েন্দা দল অনুসন্ধান শুরু করে এবং অনুসন্ধানে অভিযোগের সত্যতা প্রমানিত হয়। এরই ধারাবাহিকতায়, গত ২৭ ডিসেম্ব...

সুবর্ণচরে অতিরিক্ত সেশন ফি আদায়ের নামে চলছে শিক্ষা বানিজ্য।

ছবি
আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ- সুবর্ণচর উপজেলার কয়েকটি বেসরকারি হাই স্কুলে ছাত্র-ছাত্রী ভর্তির নামে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। পুনঃ ভর্তির ক্ষেত্রেও একইভাবে অতিরিক্ত ফি নিচ্ছে ওই বিদ্যালয়গুলো। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি নীতিমালার তোয়াক্কা না করে চলতি শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সেশন ফি এর নাম করে বাণিজ্য করছে বিদ্যালয় কতৃপক্ষ। প্রতিবছর এক শ্রেণি থেকে অন্য শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার সময়  স্কুলের শিক্ষার্থীদের  কাছ থেকে পুনঃ ভর্তি ফি, সেশন ফি বা একাডেমিক ফি বা অন্য কোনো নামে ফি আদায় করা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ  এ রায় দেন।  রায়ে আদালত বলেছেন, শ্রেণি পরিবর্তন হওয়ার পর শিক্ষার্থীদের কাছ থেকে বার্ষিক পুনঃ ভর্তি ফি বা সেশন ফি নেওয়া বেআইনি। এ-সংক্রান্ত পৃথক দুটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে পাঁচ বছর ও তিন বছর আগে হওয়া রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে এই রায় দেওয়া হয়। আদালত দেশের সব  ...

কটিয়াদীতে ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি, স্বতন্ত্রে জয়জয়কার

ছবি
মো:মোফাসসেল সরকার,কিশোরগঞ্জ,প্রতিনিধি, চতুর্থ ধাপে অনুষ্ঠিত কিশোরগঞ্জের কটিয়াদীতে আ.লীগের মনোনীত নৌকার প্রার্থীদের ভরাডুবি হয়েছে। এদিকে, বিএনপির স্বতন্ত্র প্রার্থীদের মাঝে জয়জয়কার ফলাফল হয়েছে। রোববার উপজেলার নয়টি ইউনিয়নে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে সাতটিতেই পরাজিত হয়েছে নৌকা। এদের মধ্যে আ.লীগের দুই বিদ্রোহী প্রার্থী বিজয় লাভ করেন। বেসরকারিভাবে কটিয়াদী উপজেলার ৯টি ইউনিয়নে যারা বিজয়ীরা হলেন, বনগ্রাম ইউনিয়নের বিএনপির জসিম উদ্দিন (স্বতন্ত্র), সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নে আ.লীগের আবুল কাসেম আকন্দ (নৌকা), করগাঁও ইউনিয়নে আ.লীগের নাদিম মোল্লা (বিদ্রোহী), চান্দপুর ইউনিয়নে আ.লীগের মাহফুজুর রহমান (নৌকা), মুমুরদিয়া ইউনিয়নে বিএনপির আলাউদ্দিন সাবেরী (স্বতন্ত্র), আচমিতা ইউনিয়নে আ.লীগের মতিউর রহমান (বিদ্রোহী), মসূয়া ইউনিয়নে বিএনপির আবু বাক্কার (স্বতন্ত্র), জালালপুর ইউনিয়নে বিএনপির রফিকুল আলম (স্বতন্ত্র) ও লোহাজুরী ইউনিয়নে বিএনপির হায়দার মারুয়া (স্বতন্ত্র)।

স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

ছবি
  গাজিপুর থেকে, শফিউল আলম:- ভাওয়ালগড় ইউনিয়নের শিরিরচালা গ্রামের স্থানীয় মোয়াজ্জেমের বাড়িতে তারা ভাড়ায় থাকেন। শনিবার (১৮ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। শামীম নাটোরের বাগাতিপাড়া থানার নুরপুর মালচি গ্রামের হাতেম আলী ছেলে। ছোট স্ত্রী শিউলি বেগম কুড়িগ্রামের রৌমারি থানার নতুন বন্দর গ্রামের সোলায়মানের মেয়ে। স্থানীয়রা জানান, শামীম দুইটি বিবাহ করেন এতে তাদের পারিবারিক কলহের জের ধরে ছোট স্ত্রী স্বামীর পুরুষাঙ্গ একটি ধারালো ব্লেড দিয়ে কেটে ফেলে। এ সময় ভিকটিম শামীমের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে প্রথমে স্থানীয় কাজী হাসপাতাল কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় রোববার সকালে শামীমের বড় স্ত্রী ফজিলা বেগম (৩৭) বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ আসামী শিউলি বেগমকে গ্রেফতার করে। জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, পারিবারিক কলহের জের ধরে স্বামীর পুরুষাঙ্গ একটি ধারালো ব্লেড দিয়ে কেটে ফেলে। এ ঘটনায় ভিকটিমের বড় স্ত্রী বাদী হয়ে একটি মামলা দায়ের করে। পরে আসামি শিউলি বেগমকে শিরিরচালা এল...

আশুলিয়া সাংবাদিক সংগঠনের উদ্যোগে বিজয় দিবসের আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

ছবি
 মোঃ সোহাগ:- ঢাকার প্রধান শিল্পাঞ্চল সাভারের আশুলিয়া জামগড়া এলাকায় “আশুলিয়া সাংবাদিক সংগঠন” এর উদ্যোগে ১৬ ডিসেম্বর ২০২১ইং প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ৩০ সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ। সেই সাথে ১৬ ডিসেম্বর সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আশুলিয়া প্রেস ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দসহ সাভার ও আশুলিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ। গত বুধবার দিবাগত রাতে “আশুলিয়া সাংবাদিক সংগঠন” এর উদ্যোগে জাতীয় দৈনিক বাংলার চোখ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) এর সভাপতিত্বে আশুলিয়ার জামগড়া চৌরাস্তায় ক্যাফে ঊষা হোটেলে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এশিয়ান টিভি’র স্টাফ রিপোর্টার ও আশুলিয়া প্রেস ক্লাবের সফল সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম খাঁন (লিটন), ঢাকা প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য ও আশুলিয়া সাংবাদিক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ ফরিদ আহমেদ চিশতী, আশুল...