পোস্টগুলি

নীলফামারীতে ট্রেনে কেটে ৪ মৃত্যু: দুজনকে চাকরির আশ্বাস মন্ত্রীর।দেশের বার্তা 24

ছবি
    আবেদীন হক নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে নিহত তিন শিশুর বাবা রেজওয়ান হোসেন ও নিহত যুবক শামীম হোসেনের স্ত্রী সুমাইয়া আকতারকে চাকরি দেয়ার আশ্বাস দিয়েছেন রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন। সদরের কুন্দপুকুর ইউনিয়নের বউবাজার শনিবার দুপুর দেড়টার দিকে এক শোক সভায় এই আশ্বাস দেন তিনি। এর আগে কুন্দপুকুর ইউনিয়নের বউবাজার পৌঁছে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন মন্ত্রী। শোক সভায় মন্ত্রী বলেন, ‘যে ক্ষতি হয়েছে তা পূরণ হবার নয়। তাদের ফিরিয়ে আনা সম্ভব নয়। যারা স্বজন হারিয়েছেন তাদের পরিবারের দুই সদস্যকে চাকরি দিতে আমি রেলের জিএমকে নির্দেশ দিয়েছি।’ রেল দুর্ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘নতুন যেসব রেলপথ হচ্ছে, সেখানে আন্ডারপাস ওভারপাস করছি। কিন্তু যেগুলো পুরোনো সেগুলোতে সম্ভব নয়। গ্রামে গ্রামে যে এলাকায় ক্রসিং দরকার, সেগুলো স্থানীয় সরকার মন্ত্রণালয় করবে। এ জন্য স্থানীয় সরকারের সঙ্গে আমরা কথা বলছি।’ অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে রেজওয়ানের পরিবারকে ২৫ হাজার এবং শামীমের পরিবারকে ২০ হাজার টাকার চেক দেয়া হয়। এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ বক্তব্...

সুবর্ণচরে টানা বর্ষণে আমন ধান ও শাক-সবজির ব্যাপক ক্ষতি। দেশের বার্তা 24

ছবি
 সুবর্ণচরে  টানা বর্ষণে আমন ধান ও শাক-সবজির ব্যাপক ক্ষতি।  আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ নোয়াখালী সুবর্ণচর উপজেলায়  গত কয়েকদিনের টানা বৃষ্টিতে মাঠের পাকা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে হতাশায় পড়েছেন কৃষকেরা। ধান কাটার মৌসুম শুরু হলেও এখনো অধিকাংশ কৃষক খেতের ধান ঘরে তুলতে পারেননি। ২-১ সপ্তাহের মধ্যে মাঠের পাকা ধানগুলো কেটে ঘরে তোলার অপেক্ষায় ছিলেন কৃষকেরা। কিন্তু কার্তিকের শেষে অসময়ের বর্ষণে পাকা ধানগুলো মাঠে শুয়ে যায়। এতে ভারী বর্ষণে ধান ও সবজি খেতে পানি জমে গেছে। ফলে মাঠের ধান ও সবজি নষ্ট গেছে।  স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিনের  টানা ও মাঝারি বৃষ্টিতে খেতের অনেক ক্ষতি হয়ে গেছে। গাছের গোড়ায় পানি জমে গাছ মরে যাচ্ছে। এতে সবজি চাষিদের মাথায় হাত পড়েছে। অসময়ে বৃষ্টিপাতে ধানের পাশাপাশি বিভিন্ন সবজি খেত নষ্ট হয়ে যাচ্ছে। এবার ভালো ফলনের আশায় ছিল কৃষকেরা। কিন্তু সে আশা গুড়েবালিতে পরিণত হয়েছে। সবজির খেত নিয়েও তাঁরা চরম বিপদের শঙ্কায় রয়েছেন।

মোংলায় পিএফজি’র উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালন

ছবি
মোঃ আবুরায়হান ইসলাম,,  বাগেরহাট জেলা প্রতিদিন,, ”বৈষম্য ঘোচাও সাম্য বাড়াও, মানবাধিকারের সুরক্ষা দাও” শ্লোগানে মোংলার মিঠাখালী বাজারে ১০ ডিসেম্বর শুক্রবার বিকেলে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ পিএফজি’র আয়োজনে দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ’র সহযোগিতায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। শুক্রবার বিকেল ৪টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ পিএফজি’র মোংলার সমন্বয়কারী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মো. নূর আলম শেখ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান সমাজ সেবক আওয়ামীলীগ নেতা মাহমুদ হাসান ছোটমনি, মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল মন্ডল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আফজাল হোসেন, জাতীয় পার্টি মোংলা পৌর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এরশাদুজ্জামান সেলিম, বিএনপি নেতা শেখ শাকির হোসেন, সিপিবি নেতা নাজমুল হক, ইউপি সদস্য উকিল উদ্দিন ইজারদার, ইউপি সদস্য শফিকুল ইসলাম প্রমূখ। আলোচনা সভায় বক্...

শরণখোলা উপজেলা প্রেস ক্লাব সম্পাদক এমাদুল হক শামীম মৃত্যু,,,,,,,

ছবি
মোঃ মোশাররফ হোসেন মনির  ( বাগেরহাট)  শরণখোলা প্রতিনিধি   শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার এবং সুন্দরবন টুয়েন্টিফোর মিডিয়ার সম্পাদক মোঃ এমাদুল হক শামীম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে লিভার সিরোসিস জনিত রোগে ঢাকা শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার পরিবার বিষয়টি নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে শরণখোলা উপজেলা প্রেসক্লাব, উপজেলা আওয়ামী লীগ,বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জন প্রতিনিধি সহ সকল স্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। আজ জুম্মা নামাজ বাদ রায়েন্দা পাইলট হাই স্কুল চত্বরে মাঠে জানাযার নামায শেষে আমরাগাছিয়া পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

সুখে-দূঃখে জনগণের পাশে থাকতে চাই:মো:হিরা মিয়া

ছবি
মোঃমোফাসসেল সরকার,কিশোরগঞ্জ সুখে-দূঃখে জনগণের পাশে থাকতে চান মেম্বার পদপ্রার্থী  মো:হিরা মিয়া। আসছে ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য  ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের কটিয়াদী  উপজেলার, ৬ নং আচমিতা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো:হিরা মিয়া গণমাধ্যমকে জানান সুখে-দূঃখে জনগণের পাশে থাকতে চাই। এ সময় মেম্বার পদপ্রার্থী মো:হিরা মিয়া গণমাধ্যমকে আরো জানান:আমার বরাদ্দকৃত প্রতীক তালা। ভোট আপনাদের পবিত্র আমানত, আপনারা সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিবেন, আপনারা যদি আসছে ২৬ ডিসেম্বর আমাকে তালা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করেন তাহলে আমি কথা দিচ্ছি এই এলাকার , মাদক,ইভটিজিং, জুয়া নির্মূলের  লক্ষ্যে কাজ করবো ইনশাআল্লাহ । এছাড়াও এলাকার সার্বিক উন্নয়নমূলক কাজ করবো।

সুবর্ণচরে টানা বর্ষণে আমন ধান ও শাক-সবজির ব্যাপক ক্ষতি। দেশের বার্তা 24

ছবি
আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ নোয়াখালী সুবর্ণচর উপজেলায়  গত কয়েকদিনের টানা বৃষ্টিতে মাঠের পাকা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে হতাশায় পড়েছেন কৃষকেরা। ধান কাটার মৌসুম শুরু হলেও এখনো অধিকাংশ কৃষক খেতের ধান ঘরে তুলতে পারেননি। ২-১ সপ্তাহের মধ্যে মাঠের পাকা ধানগুলো কেটে ঘরে তোলার অপেক্ষায় ছিলেন কৃষকেরা। কিন্তু কার্তিকের শেষে অসময়ের বর্ষণে পাকা ধানগুলো মাঠে শুয়ে যায়। এতে ভারী বর্ষণে ধান ও সবজি খেতে পানি জমে গেছে। ফলে মাঠের ধান ও সবজি নষ্ট গেছে।  স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিনের  টানা ও মাঝারি বৃষ্টিতে খেতের অনেক ক্ষতি হয়ে গেছে। গাছের গোড়ায় পানি জমে গাছ মরে যাচ্ছে। এতে সবজি চাষিদের মাথায় হাত পড়েছে। অসময়ে বৃষ্টিপাতে ধানের পাশাপাশি বিভিন্ন সবজি খেত নষ্ট হয়ে যাচ্ছে। এবার ভালো ফলনের আশায় ছিল কৃষকেরা। কিন্তু সে আশা গুড়েবালিতে পরিণত হয়েছে। সবজির খেত নিয়েও তাঁরা চরম বিপদের শঙ্কায় রয়েছেন।

এবার চশমা খালে নিখোঁজ শিশু নেমেছিল বোতল কুড়াতে, খেলনা দেখে সাঁতরে যায়

ছবি
এস এম কায়সারঃ চট্টগ্রাম তিন মাস ১২ দিন আগে চশমা খালে পড়ে নিখোঁজ হন এক সবজি বিক্রেতা। তার হারিয়ে যাওয়া এবং সন্ধান না পাওয়া-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যর্থতা নিয়ে আছে নানা প্রশ্ন। এই অবস্থায় গত সোমবার সেই চশমা খালেই বোতল কুড়ানোর সময় নিখোঁজ হয় ১৪ বছরের শিশু মো. কামাল উদ্দিন। গতকাল মঙ্গলবার পর্যন্ত তার খোঁজ মিলেনি। তবে কি কামালের পরিণতি সবজি বিক্রেতা সালেহ আহমেদের মতো হবে? নিখোঁজ কামাল নগরের কোতোয়ালী থানার আন্দরকিল্লা মাছুয়াঝরনা এলাকার আলী কাউসারের ছেলে। বাবা-ছেলে ষোলশহর রেলস্টেশন এলাকায় থাকত। দুই ভাই, দুই বোনের মধ্যে কামাল সবার ছোট। তার অন্য সন্তানরা ঢাকায় থাকে বলে জানান কাউসার আলী। কামালের মা নেই। কাউসার আলী দিনমজুর। কামালও বোতলসহ অন্যান্য প্লাস্টিক পণ্য কুড়িয়ে বিক্রি করত। কামালের বাবার সঙ্গে কথা বলে এবং স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গত সোমবার বিকালে বন্ধু রাকিবকে নিয়ে ষোলশহর ভূমি অফিস সংলগ্ন চশমা খালে বোতল কুড়াতে নামে কামাল। সেখানে একটা খেলনা দেখতে পেয়ে তারা সাঁতার কাটে। সামান্য আসার পর স্রোতের মুখোমুখি হয় তারা। এ সময় রাকিব নিজেকে রক্ষা করতে পারলেও কামাল হারিয়ে যায়। ভয়ে এ ঘটনা সাথে সাথ...

লংগদু উপজেলার আকলিমা বেগমসহ ৫ নারী জয়ীতা পুরস্কারে সংবর্ধিত হলো

ছবি
বিপ্লব ইসলাম,  রাঙ্গামাটি জেলা প্রতিনিধি   ৯ ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রাঙামাটি মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন। রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম, জেলা পরিষদের সাবেক সদস্য মনোয়ারা আক্তার জাহান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার। আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলার নারী জাতির পথ প্রর্দশক বেগম রোকেয়া। আর এই মহীয়সী নারী সমাজের অগ্রগতির জন্য কাজ করে গেছেন। তাই নারী সমাজকে আর পিছনে তাকানোর কোন সুযোগ নেই। সকল বাধা বিপত্তি ডিঙিয়ে পুরুষের পাশাপাশি নারীদেরও এগিয়ে যেতে হবে। মহীয়সী নারী বেগম রোকেয়ার পদাঙ্ক অনুসরণ করে নারী সমাজকে এগিয়ে যেতে হবে। এছাড়াও প্রত্যেকের স্...

৭ কিঃমিঃ এলাকায় পর্যটন জোন হবে পতেঙ্গায়

ছবি
এস এম কায়সারঃ চট্টগ্রাম পতেঙ্গা এলাকায় গড়ে উঠা আইসিডি ও ট্রাক টার্মিনালসহ বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ করা হবে। প্রায় সাত কিলোমিটার এলাকায় ঘোষণা করা হচ্ছে পর্যটন জোন। ওই এলাকায় সরকারি বেসরকারি সব ভূমিতেই কেবলমাত্র পর্যটন সংশ্লিষ্ট অবকাঠামো গড়ে তোলা যাবে। এর বাইরে কোন ধরনের স্থাপনা করতে দেয়া হবে না। এদিকে পতেঙ্গার পর্যটন জোনে ছোট্ট দুইটি এলাকা সংরক্ষিত হিসেবে গড়ে তোলা হবে। ওই দুইটি এলাকার আয় থেকে পুরো সাত কিলোমিটার বাঁধ, লাইটিং, টয়লেট, চেঞ্চিং রুমসহ অন্যান্য অবকাঠামো পরিচালিত হবে। পতেঙ্গা এলাকার বিশৃঙ্খল অবস্থাকে সুষ্ঠু ব্যবস্থাপনায় নিয়ে আসার উদ্যোগ নেয়া হয়েছে। সূত্র জানায়, নগরীর অন্যতম পর্যটন স্পট পতেঙ্গাকে ঘিরে বড় ধরনের একটি পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। পতেঙ্গার নৌবাহিনী নিয়ন্ত্রিত ওয়েস্ট পয়েন্ট থেকে ইপিজেডের উত্তর পাশ পর্যন্ত সাত কিলোমিটার এলাকাকে ঘোষণা করা হচ্ছে পর্যটন জোন। এ জোনে আউটার রিং রোড থেকে ভেতরের দিকে যত ভূমি আছে সবগুলোতে পর্যটন সংশ্লিষ্ট অবকাঠামো গড়তে হবে। পর্যটনকেন্দ্রিক হোটেল, মোটেল, রিসোর্ট ও বিনোদনের নানা অবকাঠামো গড়ে তোলা যাবে। ...

মির্জাগঞ্জে জেলা আওয়ামী যুবলীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা

ছবি
মোঃ সুজন সিকদার  মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি পটুয়াখালী জেলা যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলন ২০সে ডিসেম্বর ২০২১ উপলক্ষে মির্জাগঞ্জ আওয়ামী যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিসে এ সভার আয়োজন করেন উপজেলা যুবলীগ। মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম লোটাস এর সভাপতিত্ব  উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মহাসিন মৃর্ধার সঞ্চালনায়, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী আহবায়ক জনাব আলহাজ্ব অ্যাডঃ আরিফুজ্জামান রনি,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনিরসহ জেলা আওয়ামী যুবলীগের লীগের অন্যন্য নেতৃবৃন্ধ।  এ সময় আরো উপস্তিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল সিকদার।  এ সময় মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতা কর্মীরা পটুয়াখালী জেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী আহবায়ক জনাব আলহাজ্ব অ্যাডঃ আরিফুজ্জামান রনি ও তার...

মোংলায় "দুর্নীতিকে না বলুন" শ্লোগানে দুর্নীতি বিরোধী দিবস পালন

ছবি
মোঃ আবুরায়হান ইসলাম,,,  বাগেরহাট জেলা প্রতিনিধি,,   "আপনার অধিকার, আপনার দায়িত্বঃ দুর্নীতিকে না বলুন" শ্লোগানে মোংলায় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে নানা কর্মসুচি পালিত হয়। কর্মসুচির মধ্যে ছিলো মানববন্ধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার সকাল ৯টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন এবং শান্তিরদূত কবুতর উড়িয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের কর্মসুচির উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মো. গোলাম সরোয়ার, থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এ আনোয়ার উল-কুদ্দুস ও সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবু সাইদ খান। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ ক...

বামনায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা

ছবি
মোঃ সিদ্দিকুর রহমান মান্না বরগুনা প্রতিনিধিঃ  বরগুনার বামনায় আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাইতুল ইসলাম লিটু মৃধা, উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মোশাররফ হোসাইন জমাদ্দার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন হাওলাদার, বামনা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, বামনা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. চৌধুরী কামরুজ্জামান ছগির, মহিলা বিষয়ক কর্মকর্তা জাফরিন জাহান, উপজেলা বামনা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ নাসির মোল্লা, সাংবাদিক সমন্বয় পরিষদ সভাপতি মোঃ নেছার উদ্দিন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বামনা উপজেলা শাখার সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান মান্না প্রমূখ। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। সে সময় মুসলিম সমাজে মেয়েদের লেখাপড়...

সৈয়দপুরে তিন মাদকসেবনকারী গ্রেফতার

ছবি
আবেদীন হক-নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  অধিদপ্তর মাদকসেবন রোধে জেলার বিভিন্ন জায়গায় নানা সময়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। তাদের প্রচেষ্টায় জেলার অনেক স্থান থেকে মাদক দ্রব্য সেবনকারীদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। এবং বর্তমানে মাদক সেবনকারী ও মাদকদ্রব্য ব্যাবসায়ীদের সংখ্যা দিনদিন  বৃদ্ধি পাচ্ছে, ফলে সমাজে সৃষ্টি হচ্ছে নানা ধরনের অশান্তি ও বিশৃঙ্খলা, মাদকসেবন কারীদের কুলিষিত জীবের প্রভাব পড়ে, সমাজ,সংসার ও রাষ্ট্রীয় ভাবে। তাই অক্লান্ত পরিশ্রম করে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক সেবনকারীদের সংখ্যা কমিয়ে আনার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেন। আর এরই পরিপ্রেক্ষিতে, আজ ০৯/১১/২০২১ ইং নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার নতুন বাবুপাড়ায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, অভিযান চালিয়ে  মোঃ রাসেল,  বয়সঃ ২২, পিতাঃ লাল্লু , সাংঃ নতুন বাবুপাড়া মোঃ জাহিদ ইকবাল, বয়সঃ ২৮, পিতাঃ আলমগীর হোসেন, সাংঃ নতুন বাবুপাড়া এবং  মোঃ বাপ্পী প্রামাণিক , বয়সঃ ৩৫, পিতাঃ মৃত সলিম উদ্দিন সাংঃ নতুন বাবুপাড়া কে নিষিদ্ধ মাদক হিরোইন এবং ইয়াবা সহ সেবনরত অবস্থায় হাতেনাতে...

বগুড়ায় দাফনের পাঁচ বছর পর সাংবাদিকের লাশ উত্তোলন

ছবি
বগুড়া প্রতিনিধি :-বগুড়ার নন্দিগ্রামের দির্ঘ ৫ বছর পর সাংবাদিক শফিউল আলম বিপুলের (৩৮) লাশ উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বর্ষণ গ্রামে পারিবারিক কবরস্থান থেকে তার লাশ উত্তোলনের পর মর্গে পাঠানো হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সকালের আনন্দ পত্রিকার নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি শফিউল আলম বিপুল উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বর্ষণ গ্রামের মোকছেদ আলীর ছেলে। গত ২০১৬ সালের ১৮ জুন বিকালে বরিন্দা পাগরাপাড়া এলাকায় বিপুলের রহস্যজনক মৃত্যু হয়। তিনি এক আসামির মোটরসাইকেলে নন্দীগ্রামে ফিরছিলেন। বিপুল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। এদিকে সাংবাদিক বিপুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এমন অভিযোগ এনে ছোট ভাই রফিকুল ইসলাম গত বছরের ৬ ডিসেম্বর বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আটজনের নামে মামলা করেন। আদালতের নির্দেশে গত ৯ সেপ্টেম্বর মামলাটি নন্দীগ্রাম থানায় রেকর্ডভুক্ত হয়েছে। এতে আসামি করা হয়, বর্ষণ গ্রামের মোজাম্মেল হকের ছেলে আমিনুল ইসলাম জুয়েল (৩৫), আব্দুল ...

যে কোন অভিযোগ এলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবেঃচসিক মেয়র

ছবি
 যে কোন অভিযোগ এলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবেঃ মেয়র চসিক অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির মতবিনিময় সভা ।। আটটি রাজস্ব সার্কেলে সংকট নেই, তবে পেশাগত দক্ষতার সংকট আছে এস এম কায়সারঃ চট্টগ্রাম প্রতিনিধি। চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, আমাদের নিজস্ব আয়ের উৎস হচ্ছে রাজস্ব খাত। চসিকের ব্যয়ের বিস্তার ও পরিধি বাড়লেও আনুপাতিকহারে রাজস্ব আয়ের পরিধি বাড়েনি। কারণ এর উপর নির্ভর করে থাকা যায়না। তাই এই খাতে গতিশীলতা ও পরিধি বৃদ্ধি প্রয়োজন। সবচেয়ে বেশি প্রয়োজন স্বচ্ছতা ও পেশাগত দায়বদ্ধতার ফলে চসিকের সক্ষমতা বৃদ্ধি পাবে। গতকাল মঙ্গলবার আন্দরকিল্লাস্থ পুরাতন নগর ভবনের কে.বি আবদুচ সাত্তার মিলনায়তনে রাজস্ব বিভাগে অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির উদ্যোগে অনুষ্ঠিত রাজস্ব আদায় বৃদ্ধি সম্পর্কিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, চসিকের আটটি রাজস্ব সার্কেলে তেমন জনবল সংকট নেই। তবে পেশাগত দক্ষতার সংকট আছে। তাই ক্ষেত্রবিশেষে রাজস্ব আদায় অত্যন্ত নিম্ন। কিছু অনিয়ম ও স্বচ্ছতার অভাব আগেও ছিল এখনোও তা কমেনি। এক্ষেত্রে নতুন করে যাতে কোন অভিযোগ না আসে সেজন্য সচেষ্ট হতে হবে...

শিল্প কারখানার উন্নয়নে মালিক শ্রমিকের সু সম্পর্ক রাখতে হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ছবি
  মোঃ সোহাগ (ঢাকা)- কারখানা যথাযথভাবে চলতে হলে মালিক-শ্রমিক সুসম্পর্ক গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘মালিকদের সবসময় মনে রাখতে হবে, এই শ্রমিকরা শ্রম দিয়েই কিন্তু তাদের কারখানা চালু রাখে এবং অর্থ উপার্জনের পথ করে দেয়। আবার শ্রমিকদেরও এ কথা মনে রাখতে হবে যে, কারখানাগুলো আছে বলেই কিন্তু তারা কাজ করে খেতে পারছেন। তাদের পরিবার-পরিজনকে লালন-পালন করতে পারছেন বা তারা নিজেরা আর্থিকভাবে কিছু উপার্জন করতে পারছেন। কারখানা যদি ঠিকমতো না চলে, তাহলে নিজেদেরই ক্ষতি হবে। কাজেই যে কারখানা আপনার রুটি রুজির ব্যবস্থা করে অর্থাৎ খাদ্যের ব্যবস্থা করে বা আপনার জীবন-জীবিকার ব্যবস্থা করে সেই কারখানার প্রতি যত্নবান হতে হবে।’ বুধবার (০৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২০ প্রদান এবং মহিলা কর্মজীবী হোস্টেলসহ আটটি নবনির্মিত স্থাপনার উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক সময় দেখি, বাইরে থেকে কিছু কিছু শ্রমিক নেতারা আছেন, তারা হয়তো উস্কানি দেয় বা কোনো কোনো মহল উস্কানি দেয়, অশান্ত পরিবেশ সৃষ্টি করার ...

আবরার হত্যা মামলায়,২০ জনকে মৃত্যুদন্ড ৫ জনকে যাবৎজীবন কারাদন্ড দিয়েছে আদালত

ছবি
  ঢাকা প্রতিনিধি :- আবরার হত্যা মামলায়,২০ জনকে মৃত্যুদন্ড ৫ জনকে যাবৎজীবন কারাদন্ড দিয়েছে আদালত  বাংলাদেশ  প্রকৌশল বিশ্বিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ রাব্বীকে পিটিয়ে হত্যা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে মহামান্য আদালত। বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এই রায় ঘোষণা করেন। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে আবরারকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে পরের দিন ৭ অক্টোবর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ।  শুধুমাত্র ৩৭ দিনে তদন্ত শেষ করে একই বছরের ১৩ নভেম্বর চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান। চার্জশিটে ২৫ জনকে আসামি করা হয় এবং রাষ্ট্রপক্ষে সাক্ষী করা হয়, ৬০ জনকে। চার্জশিট দাখিলের পর ২০২০ সালের ১৫ মার্চ মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ স্থানান্তরের আদেশ দিয়ে গেজেট প্রকাশ করে আইন মন্ত্রণালয়। একই বছরের ১৪ সেপ্টেম্বর মামলাটি চার্জগঠনের মাধ্যমে বিচার...

হবিগঞ্জের চুনারুঘাটে বন্ধুকে সঙ্গে নিয়ে নিজের মেয়েকে ধর্ষণ করেছে তার নিজ বাবা।

ছবি
  হবিগঞ্জ সিলেট,প্রতিনিধি :-হবিগন্জের চুনারুঘাটে বন্ধুকে সঙ্গে নিয়ে নিজের মেয়েকে ধর্ষণ করেছে তার নিজ বাবা।   এ ঘটনায় মঙ্গলবার রাত ১০টার দিকে বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় হাজির হন ১৩ বছর বয়সী কিশোরী। ঘটনাটি ঘটেছে চুনারুঘাট উপজেলার আলীনগর গ্রামে। অভিযুক্তরা হলেন- একই গ্রামের ৪০ বছর বয়সী খলিল মিয়া ও বালুমারা গ্রামের ৩৫ বছর বয়সী আব্দুল হক। ভুক্তভোগী কিশোরী পুলিশকে জানান, তিনি পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। পরে আর তাকে লেখাপড়া করতে দেননি বাবা। এরপর বাড়িতে থাকতেন। কাজের সুবাদে মা বাইরে থাকলে তাকে ধর্ষণ করতেন বাবা ও তার ব্ন্ধু। এক সপ্তাহ ধরে তার ওপর অমানবিক নির্যাতন চলে। একপর্যায়ে বাধ্য হয়ে বিষয়টি দাদিকে জানান। পরে মঙ্গলবার রাতে কিশোরীকে নিয়ে চুনারুঘাট থানায় আসেন দাদি। চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম বলেন, এ ঘটনায় অভিযোগ করেন ভুক্তভোগী কিশোরী। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাধবপুর সার্কেলের এএসপি মহসিন আলম মুরাদ ও চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফ। খুব দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হ...

শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমাদুলহক শামীমের রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

ছবি
মোঃ মোশাররফ হোসেন মনির  ( বাগেরহাট) শরণখোলা প্রতিনিধি  দূরারোগ্য লিভার সিরোসিস ব্যাধিতে আক্রান্ত শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার এবং  সুন্দরবন টুয়েন্টিফোর মিডিয়ার সম্পাদক  মোঃ এমাদুল হক শামীমের  রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর)বিকালে শরণখোলা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আজমল হোসেন মুক্তা,সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান মিলন,উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ- সভাপতি এম,এ রসিদ আকন,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কালাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ মালেক রেজা, সহ সভাপতি মোঃ মিজানুর রাকিব, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক রোকুনুজ্জামান বিপ্লব,সাংবাদিক মোঃ সেলিম হায়দার , মোঃ মাসুম বিল্লাহ, মোঃ শাহীন হাওলাদার,মোঃ মাসুদ মীর,মোঃ সুমন হোসেন, নঈন আবু নাঈম ও মোঃ শাওন হোসেন প্রমূখ। উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন রায়েন্দা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে...

পলিথিন রাখার অপরাধে চকবাজারে দুই ব্যবসায়ীকে জরিমানা

ছবি
এস এম কায়সারঃ চট্টগ্রাম  পলিথিন রাখায় নগরের চকবাজারের (কাঁচাবাজার) দুই ব্যবসায়ীকে দেড় হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। বিষয়টি সাংবাদিকদেরকে নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর বলেন, পলিথিনমুক্ত পরিবেশবান্ধব নগর গড়ার লক্ষ্যে গত ১ ডিসেম্বর থেকে কাজীর দেউরী বাজার, চকবাজার ও কর্ণফুলী বাজারকে পলিথিনমুক্ত ঘোষণা করা হয়েছে। আজ (গতকাল) তিন বাজারেই অভিযান চালানো হয়। কাজীর দেউরী ও কর্ণফুলীতে পলিথিন পাওয়া যায়নি। চকবাজারে দুইজন দোকানদারের কাছে পাওয়া যায়। এদের একজনকে এক হাজার টাকা এবং অপর জনকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

মাতৃসদন এন্ড সার্জিক্যাল ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান

ছবি
মোঃ সুজন সিকদার  মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ পটুয়াখালী মির্জাগঞ্জে মঙ্গলবার (৭ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভৃমি) মোঃ রায়হানুজ্জামান এর নেতৃত্বে   ফেইসবুকে ডাক্তার ছাড়া অপারেশন এর ভিডিও ভাইরাল হওয়ায় মির্জাগঞ্জ মাতৃসদন এন্ড সার্জিক্যাল ক্লিনিকে অভিযান চালিয়ে কর্তব্যরত কোন ডাক্তার না পাওয়ায় ক্লিনিকের ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত৷ এ সময় অভিযানে আরো উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা,স্যানিটারী ইন্সপেক্টর ও মির্জাগঞ্জ থানার পুলিশ সদস্য। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হানুজ্জামান সাংবাদিকদের বলেন , অভিযান পরিচালনার সময় ক্লিনিকের মালিককে পাওয়া যায়নি। ক্লিনিকের ইনডোরে ২ জন সিজারিয়ান রোগী ভর্তি পাওয়া যায়। এছাড়া ডিউটি ডাক্তার, গাইনি সার্জন, অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ ও রোগীদের প্রেসক্রিপশনে কোনো চিকিৎসকের নাম পাওয়া যায়নি। তাই ক্লিনিকের ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার দিলরুবা ইয়াসমীন বলেন,মাতৃ সনদ ক্লিনিকের বি...

মির্জাগঞ্জে ভোক্তা অধিকার আইনে ২টি দোকানে ভ্রাম্যমান আদালতের ২০ হাজার টাকা জরিমানা

ছবি
মোঃ সুজন সিকদার  মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী  বাজারে এলাকা অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর ) জাতীয় ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘণ করায় ২ টি মেডিসিন এর দোকানে ২০হাজার টাকা জরিমানা করা হয়। ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে ও জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে

ডিমলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত।

ছবি
আবেদীন হক নীলফামারী প্রতিনিধিঃ কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ এই প্রতিপাদ্যে  নীলফামারীর ডিমলায় সমাজ সেবা অধিদপ্তর ও পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্পের যৌথ আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২১ পালিত হয়েছে।অক্সফাম ইন বাংলাদেশের সহায়তায় রোববার(৫ ডিসেম্বর)সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মাঠ থেকে একটি র‌্যালী প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উক্ত স্থানে ফিরে এসে কর্মসূচিতে মিলিত হয়। কর্মসূচির মধ্যে ছিলো-আয়-বর্ধন মুলক কাজে দরিদ্র-অতিদরিদ্র প্রতিবন্ধীদের মাঝে চেক বিতরণ প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ,প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাধ্যমে চিত্রাংকন প্রতিযোগিতা(আমার চোখে বাংলাদেশ), প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাধ্যমে চিত্রাংকন ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ,দিবসের তাৎপর্য বিষয়ে অক্সফাম প্রতিনিধিদের বক্তব্য, বিশেষ নাটক(একই বাগানের ফুল)।দিনব্যাপী এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।পল্লীশ্রী দিনাজপুরের প্রোগ্রাম ম্যানেজার সেলিম রেজার সভাপতিত্...

জালালপুর স্বতন্ত্র প্রার্থী মতিউর রহমান মাস্টারের ১৬তম মত বিনিময় সভা অনুষ্ঠিত

ছবি
নাঈম ইসলাম : কটিয়াদী প্রতিনিধি আসন্ন ৪র্থ ধাপ  ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগন্জ কটিয়াদী উপজেলাধীন ১০নং জালালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষ্যে জালালপুর ৭২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার সন্ধ্যায় জালালপুর ৯নং ওয়ার্ড বাসীর আয়োজনে মো: মান্নান ফকির সাহেবের  সভাপতিত্বে এই মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, সমাজ সেবক মিজানুর রহমান জীবন, সাবেক ছাত্র নেতা আতিকুর রহমান আতিক, হাবিবুর রহমান বকুল,  দলিল লেখক রতন, তিতুমীর কলেজ ছাত্রলীগ নেতা তানভির আহমেদ সোহাগ, আরিফুর রহমান জিসান, নাঈম ইসলাম, নজরুল ইসলাম,ইব্রাহিম,দুলাল মিয়া,মাসুম মিয়া,আনোয়ার হোসেন,রিপন মিয়া প্রমূখ সব শেষে বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী মতিউর রহমান মাস্টার উক্ত মত বিনিময় সভায়  দলমত নির্বিশেষে জালালপুর ইউনিয়নের সকল অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

সড়ক দুর্ঘটনায় মেধাবী স্কুল ছাত্রী উমামা নিহত

ছবি
আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ- নিরাপদ সড়কের দাবিতে চলমান ছাত্র আন্দোলনের মধ্যেই আবারও ঝরে গেল মেধাবী আরেক ছাত্রীর তাজা প্রাণ। ছোট বোনকে নিয়ে নোয়াখালী থেকে মেহেরপুর  যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের চান্দিনা নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান, মেহেরপুর জেলার গাংনী থানার ষোলটাকা গ্রামের জোয়াদ্দার বাড়ির জাহাঙ্গীর জোয়াদ্দাররের মেয়ে উমামা জোয়াদ্দার (১৪), এসময় আহত হন জাহাঙ্গীর জোয়াদ্দারের বড় ছেলে মামুন জোয়াদ্দার (২৬) (০৪ ডিসেম্বর) রবিবার দুপুর আনুমানিক ১২টার সময় এই দুর্ঘটনা ঘটে, নিহতের ভাই জানান, স্বাভাবিক গতিতে চলছিলো তার মোটরসাইকেল, কুমিল্লার চান্দিনার বড় গোবিন্দপুর নামক স্থানে পৌঁছালে হঠাৎ এক বৃদ্ধা পথচারী তার মোটরসাইকেলের সামনে দিয়ে দৌড়ে রাস্তা পার হতে গেলে   চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং  দুজনেই মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন। এসময়  নোয়াখালী থেকে ছেড়ে আসা দ্রুতগতির লাল সবুজ নামক বাসের (ঢাকা মেট্টো-ব-১৪-৫৫৮৭)  চাকায় পিষ্ট হয় বোন উমামা,  তৎক্ষণাৎ স্থানীয়রা কুমিল্লা চান্দিনা সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ...

কটিয়াদীতে রিকশাওয়ালা নুরুল ইসলামের পৈত্রিক ভূমি জোর দখল

ছবি
 কিশোরগঞ্জ ,প্রতিনিধি কিশোরগঞ্জের কটিয়াদীতে রিকশাওয়ালা নুরুল ইসলামের (৪৫) পৈত্রিক ভূমি মাজু মিয়া (৪৫) গংরা জোর করে দখল করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নুরুল ইসলাম (৪৫)উপজেলার চারিপাড়া গ্রামের মরহুম মঙ্গল মিয়ার ছেলে। মাজু মিয়া (৪৫) একই উপজেলার চারিপাড়া গ্রামের মরহুম মোন্তাজ উদ্দীনের  ছেলে। ৬ই ডিসেম্বর (সোমবার)সরেজমিনে গিয়ে জানা যায়,নুরুল ইসলাম ও মাজু মিয়া দুজনই একই বাড়ির চাচাতো ভাই।  দীর্ঘদিন যাবত তাদের মাঝে জমি সংক্রান্ত বিষয় নিয়ে গোলমাল চলিতেছে।জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রায় ১৫ বার শালিশ দরবারের পরে সমাধান হচ্ছে না । কয়েক দিন পর পর ঝগড়া-বিবাদে লিপ্ত হচ্ছে দু'পক্ষ।তাই নুরুল ইসলাম বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে নুরুল ইসলাম জানান,আমি একজন গরিব,অসহায় রিকশাওয়া। আমাদের স্বত্ব  দখলীয় ভূমি রেকর্ডমূলে আমার পৈত্রিক সম্পত্তি। এখানে আমি এবং আমার সহশরিকরা বহুদিন যাবত বাড়ি ঘর করে বসবাস করছি।মাজু গংরা আমাদেরকে শান্তিতে থাকতে দেয় না।মাজু গংরা প্রকাশ্যে আমাকে বলে যে আমি যদি আমার পৈত্রিক সম্পত্তি ত্যাগ না করি তাহলে আমাকে হত্যা করিবে।তাই স্থানীয় সাংসদ ও প্রশাস...

মির্জাগঞ্জে ১৬ই ডিসেম্বর “মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

ছবি
মোঃ সুজন সিকদার  মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে ১৬ই ডিসেম্বর “মহান বিজয় দিবস-২০২১” উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর ) বিকাল তিনটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিক। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী মোঃ আতাহার উদ্দিন আহম্মেদ সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন জুয়েল ব্যাপারী। ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হাসিনা হাবিব, বীর মুক্তিযোদ্ধা আঃ আজিজ মল্লিক, মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন তালুকদার।উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরাফাত ইসলাম। উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী অফিসারবৃন্দ,মুক্তিযোদ্ধা,ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নীলফামারীর পলাশবাড়ীতে ঔষধের দোকানসহ ৩টি দোকানে দুর্ধর্ষ চুরির

ছবি
আবেদীন হক- নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নে পলাশবাড়ী বাজারে চালের টিন কেটে ৩টি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চোরেরা ৩টি দোকান থেকে সাড়ে প্রায় ১ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। রবিবার ( ৫ ডিসেম্বর ) দিবাগত গভীর রাতে উপজেলার পলাশবাড়ী বাজারের শুকরান হাইপার মার্কেটের বিসমিল্লাহ কনফেকশনারি, ইব্রাহিম কসমেটিক  ও আস্ সালাম হোমিও ক্লিনিক নামে তিনটি দোকানে এই চুরির ঘটনা ঘটে। বিসমিল্লাহ কনফেকশনারি  মালিক আতিক ইসলাম জানান, ওয়াজ মাহফিলের কারনে গত  রবিবার রাত ১টার দিকে বন্ধ করে বাসা যাই।  রাতে দোকান ঘরে থাকা মালামাল ও মোবাইল কার্ড ও ক্যাশে থাকা ২হাজার টাকা সহ প্রায় ৫০হাজার টাকার মালামাল নিয়ে যায়। আস্ সালাম হোমিও ক্লিনিকের স্বাধিকারী  মোঃ আব্দুস ছালাম বলেন,  চোর আমার ক্লিনিকের দোকান ঘরের চালের টিন কেটে ভিতর দিয়ে বাকী ২টি দোকানে মালামাল ও নগদ টাকা নিয়ে যায়। আমার দোকানে থাকা ঔষধ ও বই পত্র কিছু নিয়ে যাইনি। একই সাথে ওই সময় চোরের দল কসমেটিক দোকানের চুরির ঘটনা ঘটায়। ওই দোকান থেকে দোকানের ও নগদ টাকাসহ ৮০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। তিনি আরো ...

তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে পদত্যাগের নির্দেশ দিলেন বঙ্গবন্ধুর আদর্শ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ছবি
 মোঃ সোহাগ:- তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে পদত্যাগের নির্দেশ দিলেন বঙ্গবন্ধুর আদর্শ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করায় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আগামীকাল মঙ্গলবার (৭ ডিসেম্বর) এর মধ্যে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৬ ডিসেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্য দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আগামীকালকের মধ্যে মন্ত্রীসভা থেকে পদত্যাগ করতে বলেছেন। যা মুরাদ হাসানকে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাতে তাঁর বাসভবনে ডাক্তার মুরাদ হাসানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান। তিনি বলেন, সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে এবং আমি আজ রাত ৮ টায় প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে বার্তাটি পৌঁছে দিয়েছি। বেশকিছু দিন ধরে বিভিন্ন কারণে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ...

ব্যাটারি চালিত রিকশা বন্ধ করতে সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়ন করা হবে : মেয়র

ছবি
চট্টগ্রাম থেকে এমএ কায়সার :- ডিজিটালাইজড হবে লাইসেন্স প্লেট মালিক ও চালকরা পাবে আইডি কার্ড এস এম কায়সার চট্টগ্রাম থেকে ঃ চট্টগ্রাম মহানগরীতে বর্তমানে লাইসেন্সধারী রিকশা আছে ৩৫ হাজার। ভবিষ্যতে তা ৭০ হাজারে উন্নীত করার পরিকল্পনা করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এসব রিকশার লাইসেন্স প্লেট বারকোডের মাধ্যমে ডিজিটালাইজড করা হবে। একই সঙ্গে রিকশার মালিক ও চালকদের স্মার্ট আইডি কার্ড প্রদান করবে চসিক। শহরে রিকশা পরিবহনে শৃঙ্খলা আনার স্বার্থে এসব পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি গতকাল আন্দরকিল্লা নগর ভবনে রিকশা মালিক ও চালক ঐক্য পরিষদ নেতাদের সাথে মতবিনিময়কালে নিজের পরিকল্পনাগুলো তুলে ধরেন। এসময় মেয়র নগরে অবৈধ ব্যাটারিচালিত রিকশা বন্ধে সুপ্রিম কোর্টের রায় অবিলম্বে বাস্তবায়ন করা হবে বলে ঘোষণা দেন। মেয়র চালকদের একই রঙের পোশাক পরিধান, যত্রতত্র পার্কিং না করা এবং শহরকে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে রিকশা মালিক ও চালক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। তিনি বলেন, রিকশা চালকরাও মানুষ। তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে নগরের যাতায়াত ব্যবস্থা সচল রেখেছে। তাদের অবহেল...

লাইনম্যানদের চাঁদাবাজিতে পটিয়ায় আধঘণ্টা যান চলাচল বন্ধ

ছবি
 চট্টগ্রাম প্রতিনিধি :- লাইনম্যানদের  চাঁদাবাজিতে পটিয়ায় আধঘণ্টা যান চলাচল বন্ধ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এস এম কায়সার চট্টগ্রাম থেকে ঃ লাইনম্যানদের প্রতিনিয়ত বেপরোয়া চাঁদাবাজির প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার-পটিয়া মহাসড়কে রবিবার দুপুরে আধঘণ্টা যানবাহন চলাচল বন্ধ রাখেন পরিবহন মালিকরা। এতে অফিস আদালত ও নানা কাজে শহরগামী ও পটিয়া আসা যাত্রীরা চরম বেকায়দায় পড়ে। খবর পেয়ে পটিয়া ট্রাফিক পুলিশ ইনচার্জ জিল্লুর রহিম, থানার এস আই হিরু বিকাশ ঘটনাস্থলে গিয়ে বাস মালিক সমিতির অর্থ সম্পাদক মো. ইয়াছিন ও মো. সেলিমের মধ্যস্থায় যানবাহন চলাচল স্বাভাবিক করেন। এ বিষয় নিয়ে পটিয়া বাস মালিক সমিতির সদস্য মো. সেলিম পটিয়া থানা ও ট্রাফিক পুলিশ বরাবর পৃথক লিখিত অভিযোগ দেন। এতে বিবাদীরা হলেন, চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ বাস-মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ইউনুছ, লাইনম্যান শওকত হোসেন, চট্টগ্রাম-কক্সবাজার আন্তঃজেলা বিলাসী কোস্টার/চেয়ার কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী ও লাইনম্যান মো. শফি। অভিযোগ সূত্রে জানা যায়, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দুই সমিতিতে প্রায় ৪ শতাধিক সদস্য সমিতির অন...

মির্জাগঞ্জে জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে উপজেলা ক্রীড়া সংস্থার আধাপাকা ভবনটি

ছবি
মোঃ সুজন সিকদার  মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি: যুব সমাজকে সঠিক পথে পরিচালনার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। সে জন্য তাদের প্রয়োজন একটি ক্রীড়া সংস্থা ভবন ও ভালো একটি খেলার মাঠ। কিন্তু মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,ডাকঘরের সামনে অবস্থিত ক্রীড়া সংস্থার আধাপাকা ভবনটি সংস্কারের অভাবে প্রায় দেড়যুগ ধরে জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। সরজমিনে গিয়ে দেখা যায়,উপজেলা ক্রীড়া সংস্থার ভবনটির চতুর্পাশের দেয়ালের প্লাস্টার খসে গিয়েছে। মেঝের সিসি ঢালাই উঠে গিয়ে খানাখন্দে পরিনতি হয়েছে। পাশের দেয়ালে একাধিক বড় ধরনের ফাটল। উপরে টিনের ছাউনির টিন গুলোতে মরিচা ধরে ভেঙেচুরে নড়বড়ে অবস্থা। কাঠের দড়জা জানালা ঘুণপোকায় খেয়ে ঝাঁঝরা বানিয়ে ফেলেছে। আধাপাকা এ ভবনটির পাশঘেঁষে রয়েছে একটি বড় পুকুর। পুকুরের পাইলিং গুলো ভেঙে গিয়েছে। এমতাবস্থায় ক্রীড়া সংস্থার আধাপাকা ভবনটি যেকোনো মুহূর্তে ধ্বসে পড়তে পারে এবং সেইসাথে ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। খেলোয়াড়,ক্রীড়ামোদী ও সাধারণ জনগণের দাবী,মির্জাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার আধাপাকা ভবনটি দ্রুত পুনর্নির্মাণ অথবা সংস্কারের। উপজেলা প্রকৌশলী মো.আজিম উর রশিদ জানান,অল্প সময়ের মধ...

সাভারের আশুলিয়ায় সাংবাদিক সংগঠন নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

ছবি
 মোঃ সোহাগ :সাভারের আশুলিয়ায় সাংবাদিক সংগঠনের নামে আত্মপ্রকাশ সাংবাদিক সমাজ ও দেশ  জাতির কল্যানে  করতে একটি নতুন সাংবাদিক সংগঠন সম্পূর্ণ নতুন আঙ্গিকে আশুলিয়া সাংবাদিক সংগঠনের নামে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি সাইফুল ইসলাম জয় (হেলাল) ও সাধারণ সম্পাদক কহিরুল ইসলাম খাইরুল। সোমবার (৬ই ডিসেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া চৌরাস্তার জালাল প্লাজা ২য় তলার ফ্যান্টাসি কর্ণার চাইনিজ এন্ড থাই রেস্টুরেন্টে এই কমিটি গঠন করা হয়।   কমিটির দৈনিক বাংলার চোখের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম জয় (হেলাল) শেখ কে সভাপতি করে ও দৈনিক চৌকসের স্টাফ রিপোর্টার কহিরুল ইসলাম খাইরুল কে সাধারণ সম্পাদক করে আশুলিয়া সাংবাদিক সংগঠনের ১৭ জন বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।  এই কমিটির সিনিয়র সহ-সভাপতি দৈনিক সমকালের শেখ মোহাম্মদ ফরিদ আহাম্মেদ চিসতি, সহ-সভাপতি এম এ হান্নান চৌধুরী, যুগ্ম- সাধারণ সম্পাদক নাজমুল হক ইমু,দৈনিক দেশের বার্তা 24 অনলাইন পত্রিকা, সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম, মোঃ সোহাগ হোসেন দপ্তর সম্পাদক,সাভার উপজেলা প্রতিনিধি জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকা,, ফিরোজ খান প্রচা...