পোস্টগুলি

এসএসসি পরীক্ষার্থী রাকিবের ওপর হামলাকারী কিশোর গ্যাং লিডার সহ ৫ জনকে আটক করেছে র‍্যাব-৪

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :-রাজধানীর পল্লবীর চাঞ্চল্যকর এসএসসি পরীক্ষার্থী রাকিব’কে সশস্ত্র হামলায় গুরুতর আহত মামলার আসামী চিহ্নিত কিশোর গ্যাং লিডার রমজান ও আল আমিনসহ ০৫ জনকে যশোর, ঝালকাঠি, আশুলিয়া এবং রাজধানীর মিরপুর ও যাত্রাবাড়ী থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।  গত ২৩ সেপ্টেম্বর ২০২২ তারিখ সন্ধ্যা আনুমানিক ০৬.১৫ ঘটিকার সময় পল্লবীর সি-ব্লকে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী রাকিব(১৬) এর উপর এলাকার চিহ্নিত কিশোর গ্যাং জুনিয়র গ্রুপের প্রধান রমজান ও আল-আমিনসহ অন্যান্য সহযোগীরা হামলা করে। হামলাকারীরা পেছন থেকে ভিকটিমের শরীরের পিছনের অংশ পিঠে চাকু দিয়ে উপর্যুপরি আঘাত করে গুরুতর আহত করে মোবাইল ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়। এ হামলায় ভিকটিম রাকিব এর অবস্থা সংকটাপন্ন হলে এলাকাবাসী ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হামলায় আহত হওয়ার পূর্বে ভিকটিম ০৫ টি পরীক্ষা দিয়েছিল এবং ৬ষ্ঠ পরীক্ষার দিন হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে দিতে আসলে পরীক্ষা চলাকালে সম্পূর্ণ অচেতন হয়ে পড়লে তাকে পরীক্ষার হল থেকে পূনরায় হাসপাতালে প্রেরণ করতে হয়। পরবর্তীতে সে আর অবশিষ্ট পরীক্ষায় অংশগ্রহণ কর...

রাজধানী থেকে মানবপাচারকারী ও প্রতারক চক্রের মূল দুই হোতা কে আটক করেছে র‍্যাব-৩

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ-- রাজধানীর শান্তিনগর এলাকা থেকে বিদেশে পাঠানোর নামে প্রতারণামূলকভাবে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে প্রায় তিন কোটি টাকা হাতিয়ে নেয়া মানবপাচারকারী ও প্রতারক চক্রের মূলহোতা ও তার প্রধান সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।  বহুসংখ্যক ভিকটিমের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৩ জানতে পারে যে, রাজধানীর শান্তিনগর এলাকায় একটি মানবপাচারকারী চক্রের সদস্যরা ইউরোপ ও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে উচ্চ বেতনে চাকুরী দেয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে বিদেশ গমনে ইচ্ছুক নীরিহ, দরিদ্র বেকার যুবকদের নিকট হতে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে তাদেরকে সর্বশান্ত করছে এবং বিদেশে গিয়ে তারা সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে। এরকম কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৩ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।  ভিক্টিমদের অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল ০৬ অক্টোবর ২০২২ খ্রিঃ তারিখ রাজধানীর শান্তিনগর এলাকা-য় অভিযান পরিচালনা করে ইউরোপ ও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে মানবপাচার ও প্রতারক চক্রের মূলহোতা ১। মাহবুব উল হাসান (৫০), পিতা-মৃত ময়ানউদ্দীন সরকার, সাং-কাজীপুরা, থানা-কামারগঞ্জ, জেলা-সিরাজগঞ্জ এবং...

মাকে বিয়ে করতে ৭ বছরের শিশু কে অপহরণ, র‍্যাব-৪ এর হাতে অপহরনকারী আটক,শিশু টি অক্ষত উদ্ধার

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :-ঢাকা জেলার আশুলিয়া হতে চাঞ্চল্যকর ৭ বছরের শিশু অপহরণের ০৩ দিন পর র‌্যাব-১৩ এর সহায়তায় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী হতে উদ্ধার করেছে র‌্যাব-৪ঃ অপহরণকারী গ্রেফতার। এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। জঙ্গীবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং অন্যান্য অপরাধের পাশাপাশি মনুষ্য অপরহরণকারী চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা তৎপর।    এরই ধারাবাহিকতায় গত ০৩ অক্টোবর ২০২২ ইং তারিখে ভিকটিমের মায়ের অভিযোগের ভিত্তিতে জানা যায় যে, গত ০২ অক্টোবর ২০২২ তারিখ আনুমানিক সন্ধ্যা ০৬.০০ ঘটিকার সময় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জামগড়া মীরবাড়ি এলাকা থেকে ০৭ বছরের শিশু আরাফাত হোসেন অপহৃত হয়। পরবর্তীতে অপহরণকারী অপহৃত শিশুটিকে আশুলিয়া, বাইপাইল হয়ে বাসযোগে কুড়িগ্রাম নিয়ে আটকে রাখে। শিশুটিকে অপহরণের পর অপহরকারী ভিকটিম শিশুটির মা’কে মোবাইল ফোনে ০১ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে এবং উক্ত টাকা না দিয়ে র...

জঙ্গি তৎপরতা ও সম্পৃক্ততার অভিযোগে ৭ জন কে গ্রেফতার করেছে র‍্যাব

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :-জঙ্গি সম্পৃক্ততায় কুমিল্লা ও দেশের অন্যান্য অঞ্চল হতে বাড়ি ছেড়ে যাওয়া ০৪ জনসহ ০৭ জনকে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব। গত ২৩ আগস্ট ২০২২ তারিখ কুমিল্লা সদর এলাকা হতে ০৮ তরুণের নিখোঁজের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় নিখোঁজ সংক্রান্তে গত ২৫ আগস্ট ২০২২ তারিখে কুমিল্লার কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি করেন। উক্ত ঘটনা গণমাধ্যম সমূহে বহুলভাবে আলোচিত হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী চাঞ্চল্যের তৈরি হয়। ফলশ্রæতিতে র‌্যাব উক্ত নিখোঁজের ঘটনায় ভুক্তভোগীদের উদ্ধারে ও জড়িতদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। তদন্তকালে প্রাথমিকভাবে জানা যায়, জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে তারা গৃহ ত্যাগ করেছে। ইতোমধ্যে গোপন সংবাদের ভিত্তিতে গত ০৬-০৯-২০২২ তারিখ ঘর ছাড়ার প্রস্তুতিকালে ০৪ জন তরুণকে হেফাজতে নিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দেয় র‌্যাব। এরই ধারাবাহিকতায় গত রাতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১১ এর অভিযানে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন এলাকা হতে (১) হোসাইন আহম্মদ (৩৩), পিতা-মাওলানা আবু তাহের, জেলা-পটুয়াখালী, (২) মোঃ ন...

স্ত্রীর পরকীয়ার বলি হলেন স্বামী, রহস্য উদঘাটন পূর্বক আসামি গ্রেফতার করলেন ডিবি

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :-স্ত্রীর পরকীয়ার বলি হলেন স্বামী, রহস্য উদঘাটন পূর্বক আসামি গ্রেফতার করলেন ডিবি। গত ১০/০৯/২০২২ খ্রিস্টাব্দ তারিখ সন্ধ্যা অনুমান ৭.৩০ ঘটিকার সময় সবজি ব্যবসায়ী ভিকটিম মোঃ মনির হোসেন (৩৫), পিতা-মৃত আলাউদ্দিন, মাতা- রেহানা বেগম, সাং-সিন্দি (ঢালী বাড়ি), দাউদকান্দি পৌরসভা, ৯ নং ওয়ার্ড, থানা-দাউদকান্দি, কুমিল্লা বর্তমানে- তূজার ভাঙ্গা, দাউদকান্দি সবজি ক্রয়ের উদ্দেশ্যে নিমসার বাজারে রওনা করে। পরদিন অর্থাৎ ১১/০৯/২০২২ খ্রিষ্টাব্দ তারিখে জরুরী সেবা ৯৯৯ হতে ০৬.৩০ ঘটিকায় সংবাদ পেয়ে বুড়িচং থানা পুলিশ বুড়িচং থানাধীন ৭ নং মোকাম ইউনিয়নের পরিহল পাড়া চেয়ারম্যান বাড়ির রাস্তার ১০০ গজ পূর্বদিকে ঢাকা-চট্টগ্রাম ঢাকা গামী মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় একটি মৃতদেহ উদ্ধার করেন। পরবর্তীতে পুলিশ স্থানীয় লোকজনের সাহায্যে মৃতদেহটি সনাক্ত করেন এবং সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে পাঠান। প্রাথমিকভাবে মৃতদেহের মাথায়, মুখে ও নাকে অনেকগুলো রক্তাক্ত গভীর কাটা জখম দেখা যায়। এ সংক্রান্তে ভিকটিম মনির হোসেনের মা রেহানা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বুড়িচং থানায় এজাহার...

বগুড়ায় র‍্যাব-১২ এর অভিযানে জাল টাকার নোট সহ গ্রেফতার ০১ জন সরবরাহকারী

ছবি
বগুড়া প্রতিনিধি-বগুড়ায় র‌্যাব-১২ এর অভিযানে জাল টাকার নোট সহ গ্রেফতার ০১ জন সরবরাহকারী*  র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর এবং সন্ত্রাস, জঙ্গীবাদ, অস্ত্র, জাল টাকা ও মাদকের বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতি অবলম্বন করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর বগুড়া  কোম্পানির একটি চৌকস আভিযানিক দল বগুড়া  সদর এলাকায় জাল টাকার নোট উদ্ধারের জন্য একটি অভিযান পরিচালনা করেন। বুধবার (০৫ অক্টোবর,২০২২) দুপুর ০৩:০০ ঘটিকার দিকে পরিচালিত এ অভিযানে গ্রেফতার করা হয় একজন জাল টাকার নোট সরবরাহকারীকে। এ অভিযানে তার কাছ থেকে উদ্ধার করা হয় **২৭,০০০ টাকার জাল নোট*

পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি লাল পতাকা ও চরমপন্থী দলের নেতা যাবজ্জীবন আসামিদের গ্রেফতার করেছে র‍্যাব-৩

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :-র‌্যাব-৩ এর অভিযানে খুন, ডাকাতি ও খুনসহ ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি লাল পতাকা@সর্বহারা দলের চরমপন্থী নেতা শুক্কুর আলী এবং তার প্রধান সহকারী দূর্ধর্ষ ডাকাত দিদার গ্রেফতার। ২০১১ সালের সেপ্টেম্বর মাসে সর্বহারা পার্টির চরমপন্থী নেতা শুক্কুর আলী ও তার দল নগর ইউনিয়ন, আদমপুর, গোয়ালবাড়ী, খালিয়াজুড়িঁ থানা, জেলা-নেত্রকোনা এলাকার একটি বাড়ির দেয়াল ভেঙ্গে তার দলসহ বাড়িতে প্রবেশ  করে স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবাণ মালামাল লুট করে। উক্ত ডাকাতির ঘটনায় মনোরঞ্জন সরকারের পুত্র বাঁধা প্রদান করলে তাকে রামদা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে শুক্কুর আলী ও তার দল। গ্রেফতারকৃত অপর আসামী দিদার উক্ত হত্যাকান্ডে তার চাচা শুক্কুর আলীর প্রধান সহকারী হিসেবে ভূমিকা পালন করে। উক্ত খুনসহ ডাকাতির ঘটনায় খালিয়াজুড়ি, নেত্রকোনা থানার মামলা নং-০২, তারিখ-০৩/০৯/২০১১, ধারা-৩৯৬ দন্ডবিধি রুজু হয়। ধৃত শুক্কুর এবং দিদার ছিল উক্ত মামলার অন্যতম প্রধান আসামী। বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত ২০১৯ সালে ধৃত আসামীদের বিরুদ্ধে যাবজ্জীবন সাজা প্রদান করলে আইনের হাতে ধরা ...

বাংলাদেশ পুলিশের সাভার,আশুলিয়া,ধামরাই থানাধীন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন সহ উপহার সামগ্রী বিতরণ

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :ঢাকা জেলার সাভার মডেল, আশুলিয়া এবং ধামরাই থানাধীন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন এবং উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।   ৪ অক্টোবর ২০২২ খ্রিঃ. সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমীতে ঢাকা জেলার সাভার মডেল, আশুলিয়া এবং ধামরাই থানাধীন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের সম্মানিত অতিরিক্ত ডিআইজি জনাব মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার) মহোদয় এবং ঢাকা জেলার সু্যোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান, বিপিএম (বার)।  অতিরিক্ত ডিআইজি মহোদয় এ সময় ডিআইজি, ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের পক্ষ থেকে প্রেরিত শারদীয় শুভেচ্ছা জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং পূজা মন্ডপের প্রতিনিধিদের হাতে তুলে দেন।  অতিরিক্ত ডিআইজি মহোদয় উপস্থিত সকলের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।  এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ'সহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শারদীয় দুর্গাপূজার মহা নবমীর দিনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পূজামন্ডপ পরিদর্শন

ছবি
মহানগর প্রতিনিধি-শারদীয় দুর্গাপূজার মহা নবমীর দিনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পূজামন্ডপ পরিদর্শন। শারদীয় দুর্গাপূজার মহা নবমীর দিন গত মঙ্গলবার (০৪ অক্টোবর ২০২২) সন্ধ্যায় বাসন থানার মঙ্গলঘোষ পূজামণ্ডপ, নাওজোড় ও সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির, টঙ্গী বাজার পূজামন্ডপ পরিদর্শন করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোল্যা নজরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার)। পূজামন্ডপ পরিদর্শনকালে পুলিশ কমিশনার মহোদয় বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। অত্যন্ত আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে নগরীতে অনুষ্ঠিত হচ্ছে দুর্গোৎসব। ধর্ম যার যার উৎসব সবার। দুর্গাপূজা চলাকালীন সময়ে কোন ব্যক্তি বা গোষ্ঠী  নাশকতার চেষ্টা করলে ছাড় নেই। ষড়যন্ত্রকারীদের যে কোন ধরণের অপশক্তি রোধে পুলিশ প্রস্তুত রয়েছে। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে সম্প্রীতি নষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। নির্ভয়ে, নির্বিঘ্নে ও নিঃসংকোচে শারদীয় দুর্গোৎসব উদযাপনের জন্য তিনি সনাতন ধর্মাবলম্বীদের আহবান জানান।

বিদ্যুৎ না থাকার সুযোগে ছিনতাই করতে গিয়ে র‍্যাবের জালে ২৪ জন আটক,দেশীয় অস্ত্রসস্ত্র উদ্ধার

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :-র‌্যাবের অভিযানে রাজধানীর শাহজাহানপুর, মতিঝিল, পল্টন এবং যাত্রাবাড়ী এলাকা হতে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ মোট ২৪ জন গ্রেফতার; ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিষাক্ত মলম ও দেশীয় অস্ত্রসস্ত্র উদ্ধার।  ০৪/০৮/২০২২ তারিখ রাতে রাজধানীতে বিদ্যুৎ না থাকায় সুযোগ পেয়ে ছিনতাইকারী চক্রের দৌরাত্ম বেড়ে যাওয়ার সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর আভিযানিক দল রাজধানীর শাহজাহানপুর, মতিঝিল এবং পল্টন মডেল থানাধীন এলাকায় সন্ধ্যা ১৮০০ ঘটিকা হতে ২২০০ ঘটিকা পর্যন্ত একযোগে সাঁড়াশি অভিযান পরিচালনা করে ছিনতাইকারী চক্রের মোট ২৪ জন সদস্য ১। মোঃ রাজন (২২), পিতা-মৃত আঃ হাকিম বেপারী, সাং-মাদারীপুর, থানা-মাদরীপুর সদর, জেলা-মাদারীপুর, ২। মোঃ বিল্লাল হোসেন (১৯), পিতা-আইয়ুব আলী, সাং-চলোপাড়া, থানা-সাড়িয়াকান্দি, জেলা-বগুড়া, ৩। মোঃ হৃদয় হোসেন (১৯), পিতা-মোঃ শুক্কুর আলী, সাং-শুরেশ^র, থানা-নড়িয়া, জেলা-শরিয়তপুর, ৪। মোঃ জসমত (১৫), পিতা-মোঃ আঃ খলিল, সাং-ঈদগাঁহ মাঠ রংপুর রেলওয়ে স্টেশনের সামনে, থানা-কোতয়ালী, জেলা-রংপুর, ৫। মোঃ এনামুল হক (২২), পিতা-মৃত এজাহার মিয়া, সাং-বড় বহুলা ২নং ওয়ার্ড, থানা-হবিগঞ্জ সদর, জেলা-...

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিহত হয়েছেন ৩ বাংলাদেশী সেনা সদস্য

ছবি
আন্তর্জাতিক ডেস্কঃ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিহত হয়েছেন ৩ বাংলাদেশী সেনা সদস্য। নিহত শান্তিরক্ষীরা হলেন-  সৈনিক জসিম উদ্দিন (৩১), সৈনিক জাহাংগীর আলম (২৬) ও সৈনিক শরিফ হোসেন (২৬)। আহত হয়েছেন টহল কমান্ডার মেজর আশরাফুল হক। নিহত জসিম উদ্দিনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার কাটিঙ্গা গ্রামে। জাহাংগীর আলমের বাড়ি নিলফামারী জেলার ডিমলা থানার দক্ষিণ টিট পাড়ায় এবং শরিফ হোসেনের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার বাড়াক রুয়ায়। আহত মেজর আশরাফুল হককে উন্নত চিকিৎসার জন্য বুয়ারে স্থানান্তর করা হয়েছে। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের পশ্চিম সেক্টরে বোয়ার এলাকায় মোতায়েন বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক ব্যাটালিয়ন (ব্যানব্যাট-৮) ২০২১ সালের ০৯ নভেম্বর থেকে বিস্তীর্ণ এলাকা জুড়ে শান্তিরক্ষায় নিয়োজিত রয়েছে। দুর্গম এলাকায় মোতায়েন অন্যতম অস্থায়ী ক্যাম্প কুই হতে পরিচালিত যান্ত্রিক টহলের একটি দল মেজর আশরাফের নেতৃত্বে কাইতা এলাকায় টহলে যায়। বাংলাদেশ সময় রাত একটা ৩৫ মিনিটে পথে টহল কমান্ডার মেজর আশরাফকে বহনকারী প্রথম গাড়িটি মাটিতে পুতে রাখা আইইডি বিস্ফোরণে পতিত হয়। এতে গা...

ঝিনাইদহের চাঞ্চল্যকর সুবীর হত্যা মামলার দুই পলাতক আসামী র‍্যাবের হাতে আটক

ছবি
জেলা প্রতিনিধি-ঝিনাইদহের চাঞ্চল্যকর সুবীর হত্যা মামলার দুই পলাতক আসামী  র‌্যাবের হাতে আটক।  ঝিনাইদহ জেলার সদর থানার চাকলাপাড়া এলাকায় জমি জমা বন্টনের বিষয়কে কেন্দ্র করে অদ্য ০৪ অক্টোবর ২০২২ তারিখ রাতে আসামী নির্মল দাস ও তার সহযোগী অন্যান্য আসামীদের সাথে ভিকটিম সুবীর দাসের পিতা সত্যপদ দাসের তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে আসামী নির্মল দাসের প্ররোচনায় আসামী সুনীল দাস তার হাতে থাকা সেভেন গিয়ার চাকু দিয়ে ভিকটিম সুবীর দাসের পিঠে আঘাত করে রক্তাক্ত গুরুতর জখম করে। ভিকটিম মাটিতে লুটিয়ে পরলে আসামীরা ভিকটিমকে এলোপাতারী আঘাত করে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। তখন আসামীরা ভিকটিমের পিতা, মাতা ও চাচাকেও চাকু দ্বারা এলোপাতারী আঘাত করে  রক্তাক্ত গুরুতর জখম করে। স্থানীয় লোকজন ভিকটিমসহ অন্যান্য আহতদের চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম সুবীর দাসকে মৃত ঘোষনা করে। এ বিষয়ে ভিকটিমের ভাই বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার বিষয়ে র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা  শুরু করে এবং আসামীদের গ্রেফ...

বেপরোয়া গাড়ীর ধাক্কায় নারী মৃত্যুর ঘটনায় ঘাতক ড্রাইভার কে আটক করেছে র‍্যাব-৩

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :-রাজধানীর গুলিস্তানে থেমে থাকা একটি বাসের সাথে নিয়ন্ত্রণবিহীন এবং বেপরোয়াভাবে চালিয়ে যাওয়া একটি বাসের ধাক্কায় চাপা পড়ে ০১ জন নারীর নির্মম মৃত্যুর ঘটনায় ঘাতক বাসের চালক মোঃ বাদল মিয়াকে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন পাচরুখী এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। গত ০৩ অক্টোবর ২০২২ তারিখ আনুমানিক ১০০০ ঘটিকার সময় ভিকটিম হালিমা বেগম (৫০), স্বামী-লাল মিয়া, সাং-আইন্টার, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা রাজধানীর গুলিস্তান সংলগ্ন সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। সেখানে ঢাকা নারায়ণগঞ্জ চলাচলকারী আনন্দ পরিবহন বাসকে ঢাকা নরসিংদী চলাচলকারী মেঘালয় পরিবহনের একটি বাস বেপরোয়াভাবে ওভারটেক করছিল। এ সময় বাস দুটির মাঝে চাপা পড়েন ভিকটিম হালিমা। ঘটনাস্থল হতে পথচারীরা ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজের জরুরী বিভাগে নিয়ে গেলে ১৪০০ ঘটিকায় তাকে মৃত ঘোষণা করা হয়। অতঃপর র‌্যাব-৩ এর অভিযানে ১৭০০ ঘটিকায় ভিকটিমের মৃত্যুর ০৩ ঘন্টার মধ্যে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন পাচরুখী এলাকা হতে পালিয়ে যাওয়ার সময় মেঘালয় পরিবহনের ঘাতক বাসটির চালক ১। মোঃ বাদল মিয়া (৪৮) থানা-নরসিংদ...

বিপুল পরিমাণ মাদক সহ ৭ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১০

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :-মুন্সিগঞ্জের শ্রীনগর ও ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ২০ কেজি গাঁজা ও হেরোইনসহ ০৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।  ০৪ অক্টোবর ২০২২ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন কুশÍড়ীপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা মূল্যের ২০ (বিশ) কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। হেনা বেগম (৪০) ও ২। জরিনা বেগম (৩০) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০২টি মোবাইল ফোন ও নগদ- ৭২০/- (সাতশত বিশ) টাকা উদ্ধার করা হয়। এছাড়া গত ০৩ অক্টোবর ২০২২ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া মধ্যপাড়া এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১৬,০০,০০০/- (ষোল লক্ষ) টাকা মূল্যের ১,১০৬ পুরিয়া (১৬০ গ্রাম) হেরোইনসহ ০৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোঃ তানজিল (২৮), ২। মোঃ আল আমিন মল্লিক (২৯), ৩। সঞ্জয় ধর (৩৮), ৪। মোঃ শাকিল (৪০) ও ৫। মোঃ তানভীর সিদ্দিক বাধন (৩৪) বলে জানা যায়। এসময় ...

আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিককে ধর্ষনের অভিযোগে বাড়ির মালিক সহ আটক পাঁচ জন

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :-সাভারের আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিককে ফুসলিয়ে এক কিশোরীকে ডেকে নিয়ে একটি কক্ষে আটকে গণধর্ষণের অভিযোগ উঠেছে চার কিশোরের বিরুদ্ধে। এসময় ভুক্তভোগীর সাথে থাকা আরেক শিশুকেও অপর কক্ষে আটকে নির্যাতন ও ধর্ষণেরচেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এঘটনায় পুলিশ অভিযুক্ত পাঁচজনকে আটক করেছে।রোববার সকালে পাঁচজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু মন্ডল। শনিবার গভীর রাতে আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর এলাকা থেকে পাঁচজনকে আটক করা হয়। এর আগে শুক্রবার রাতে পূর্ব ডেন্ডাবর এলাকায় অভিযুক্ত মো. আশরাফুলের বাড়িতে এই ঘটনা ঘটে। তবে ঘটনার মূল অভিযুক্ত মো. ইমনকে আটকের কথা পুলিশ জানালেও বাকীদের পরিচয় নিশ্চিত করেনি। ভুক্তভোগী ১৫ বছর বয়সী কিশোরী বলেন, আমার বোন এখানে ভাড়া বাসায় থেকে একটি গার্মেন্টেসে চাকরি করে। আমাদের দেশের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। বৃহস্পতিবার আমি আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় বোনের বাসায় বেড়াতে আসি। ওই দিন রাতে বাসার পাশে একটি দোকানে মোবাইলে টাকা তুলতে গেলে কৌশলে ইমন নামে এক ছেলে আমার নম্বর জেনে নেয়। পরদিন শনিবার রাতে সে আমাকে ফোন করে ফুসলিয়ে বাসার সামনে ...

কলাপাড়ায় ফকিরের কাছে তদবীর নিতে এসে সংঘদ্ধ ধর্ষনের শিকার এক নারী, গ্রেফতার

ছবি
 কলাপাড়ায় ফকিরের কাছে তদবীর নিতে এসে সংঘদ্ধ ধর্ষনের শিকার এক নারী, গ্রেফতার মোঃ জাফর ইকবাল :কলাপাড়া প্রতিনিধি :পটুয়াখালীর কলাপাড়ায় এক নারী(২২)কে সংঘবদ্ধ ধর্ষনের অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোররাতে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের চরপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো শহিদুল ইসলাম (৫৫), মালেক হাওলাদার (৫০) ও আলমগীর হাওলাদার (৩৬)। এ ঘটনায় আজ দুপুরে ওই নারী বাদী হয়ে ৬ জনের নামে একটি গনধর্ষন মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা যায়, ঢাকার নারায়নগঞ্জ এলাকার ওই নারীর বিয়ের পর দাম্পত্য জীবন নিয়ে স্বামীর সঙ্গে বিরোধ চলে আসছিলো। এর পর থেকেই সে তার বাবার বাড়িতে থাকতেন। পরে গত ২৩ অক্টোবর ওই নারী তার স্বামীকে কাছে পেতে নারায়নগঞ্জ থেকে মিঠাগঞ্জের গ্রাম্য ফকির (ওঝা) শহিদুলের কাছে তদবীর নিতে আসেন। ২৪ অক্টোবর সন্ধ্যায় শহিদুল ওই নারীকে কৌশলে প্রতিবেশি মালেকের খালি বাড়িতে নিয়ে যায় এবং গ্রেফতারকৃতরা তাকে পালাক্রমে ধর্ষন করে। এসময় তাদের সহায়তা করে আরও তিন ব্যক্তি। পরে ওই নারীকে মেরে ফেলার হুমকি দেয় তারা। ভয়ে ওই নারী কাউকে কিছু না বলে ঢাকা ফেরত গিয়ে পরিবারের অন্য ...

র‍্যাবের সারাশি অভিযানে ৪৫০ বোতল ফেনসিডিল সহ আটক ৬ মাদক কারবারি

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :-রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরা এলাকা হতে ৪৫০ বোতল ফেনসিডিলসহ ০৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব; মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি ট্রাক ও ০৩টি মোটরসাইকেল জব্দ।  অদ্য ০১ অক্টোবর ২০২২ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৯,০০,০০০/- (নয় লক্ষ) টাকা মূল্যের ৩০০ (তিনশত) বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সোহেল (৩৬) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি ট্রাক, ০২টি মোবাইল ফোন ও নগদ ১৫,৪৪০/- (পনেরো হাজার চারশত চল্লিশ) টাকা উদ্ধার করা হয়।    এছাড়া গতকাল ৩০ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল রাজধানী ঢাকার ডেমরা থানাধীন হাজীনগর এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৪,৫০,০০০/- (চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যের ১৫০ (একশত পঞ্চাশ) বোতল ফেনসিডিলসহ ০৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ লিয়াকত আলী (৩০), ২। মোঃ শহিদুল ইসলাম জয় @ মনির (২২), ৩। মোঃ তানভীর আহম...

র‍্যাব-৪ এর সাড়াশি অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য সহ তিনজন আটক

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ-রাজধানীর শাহ আলী এবং ঢাকা জেলার সাভার ও আশুলিয়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ১৫.২ কেজি গাঁজা এবং ১৮০ বোতল ফেনসিডিলসহ ০৩ জন মাদক কারবারি’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। খুন, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতার এবং জঙ্গীবাদের মত ঘৃণ্যতম অপরাধ নির্মূল ও রহস্য উৎঘাটনের পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাব মাদক বিরোধী অভিযান জোরদার করেছে। এ ধরনের সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা তৎপর। এরই ধারাবাহিকতায় ২৯ সেপ্টেম্বর ২০২২ তারিখ র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল রাজধানীর শাহআলী এবং ঢাকা জেলার সাভার ও আশুলিয়া থানাধীন এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করে ১৫.২ কেজি গাঁজা, ১৮০ বোতল ফেন্সিডিল, ০৪ টি মোবাইল, ০৪ টি সীমকার্ড এবং মাদক বিক্রিত নগদ ৪,১২০/-টাকাসহ নিম্নোক্ত...

এনজিওর মালিকানা নিয়ে দন্দের জেরে নৃশংসভাবে ভাবে পার্টনার কে খুন,র‍্যাবের হাতে গ্রেফতার প্রধান আসামি

ছবি
  রাকিবুল ইসলাম সোহাগ :-মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার চাঞ্চল্যকর শহিদুল ইসলাম’কে নৃশংসভাবে গলাকেটে হত্যা মামলার প্রধান পরিকল্পনাকারী মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ শাহিন আলম (৩৮)’কে মানিকগঞ্জ জেলার ঘিওর থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোলর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এছাড়াও বিগত দিনগুলোতে র‌্যাব-৪ চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যাকান্ডের আসামী গ্রেফতারের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক দীর্ঘ সময় যাবত পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ছদ্মবেশী বেশ কয়েকজন র্দুর্ধষ খুনী, ডাকাত এবং ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হয়। বিগত স্বল্প সময়ের মধ্যে র‌্যাব-৪ চাঞ্চল্যকর হত্যা মামলার মৃত্যুদন্ডপ...

ঢাকা জেলা জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন পালিত

ছবি
মুরসালিন -আশুলিয়া প্রতিনিধি-ঢাকা জেলা জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন পালিত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সু যোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে।ঢাকা জেলার সাভার উপজেলার জাতীয় শ্রমিক লীগের  আশুলিয়া মোজারমিল কার্যালয়ে ২৮ সেপ্টেম্বর রোজ বুধবার বিকাল ৫ ঘটিকায় আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল দেশবাসী ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেক হায়াত ও সুস্হতার জন্য দোয়া করা হয়। এসময় উপস্থিত নেতা কর্মীরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ ঢাকা জেলা কমিটির সি: সহসভাপতি হাজী আঃ রহিম ব্যাপারী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আঃ আজিজ দেওয়ান,সার্বিক তত্ত্বাবাধনে ছিলেন সাংগঠনিক সম্পাদক-শাহাবুদ্দিন দেওয়ান। এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কামাল চৌধুরী, জেলা শ্রমিক লীগ নেতা হিরু মিয়া,রাকিবুল ইসলাম সোহাগ,আম...

ঝিনাইদহে সংঘবদ্ধ ধর্ষনের পর খুন, নয় আসামীর যাবজ্জীবন কারাদন্ড।

ছবি
ঝিনাইদহে এক গৃহবধূকে সংঘবদ্ধ ভাবে ধর্ষণ ও পরে নৃশংসভাবে হত্যার অভিযোগে নয় আসামীর যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে চার মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন।দন্ডপ্রাপ্তরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী এলাকার আশরাফ উদ্দীন শেখের ছেলে গোলাম রসুল (১), তাহের উদ্দীন মন্ডলের ছেলে (পলাতক) শরিফুল ইসলাম, হুরমত আলীর ছেলে (পলাতক) আমিরুল ইসলাম, শামসুদ্দীনের ছেলে গোলাম রসুল, আইয়ুব আলীর ছেলে আব্দুল আজিজ, আফজাল হোসেনের ছেলে আজিজুর রহমান, দাউদ বিশ্বাসের ছেলে জাহিদুল ইসলাম, দলিল উদ্দীন মন্টুর ছেলে বাদশা মিয়া ও কেশবপুর গ্রামের গোলাপের ছেলে আব্দুল বাতেন। এদের মধ্যে শরিফুল ও আমিরুল ইসলাম পলাতক রয়েছে। রায় সুত্রে জানা গেছে, ২০১১ সালের ১২ মার্চ রাতে  ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের আরব আলীর স্ত্রী রেনু বেগমকে তুলে নিয়ে পার্শ্ববর্তী বাঁশবাগানে আসামীরা রাতভর ধর্ষণ করে। পরে তারা ওই নারীকে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। ১৩ মার...

আশুলিয়ায় ক্লুলেস মার্ডার মামলার অন্যতম দুইজন আসামি কে গ্রেফতার করেছে র‍্যাব-৪ আসামিদের থানায় হস্তান্তর

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :-ক্লু লেস মার্ডার মামলার ভিক্টিমের পরিচয় সন্মাক্ত এবং প্রকৃত খুনিকে ৭২ ঘন্টার মধ্যে  গ্রেফতার করেছে র‍্যাব-৪ এর সহায়তায় আশুলিয়া থানা পুলিশ।  আশুলিয়া থানার মামলা নাম্বার ৬৬ তারিখ ২১/৯/২০২২ ধারা ৩০২/৩৪ পেনালকোড। এর প্রধান আসামি মোঃ টুটুল @ সবুজ এবং ২/ জেসমিন কে ঝিনাইদহ জেলার সদর থানা থেকে গ্রেফতার করা হয়। আশুলিয়া থানার এস আই আল মামুন কবীর জানান গত ১৮/৯/২১ তারিখ টুটুল এবং জেসমিন একই এলাকার উজির আলীকে শ্বাসরুদ্ধ করে হত্যা  করে, আশুলিয়ার পল্লী বিদুৎ এলাকার ডেন্ডাবর এ আসলাম এর বাড়িতে বাহির থেকে তালা বন্ধ করে পালিয়ে যায়। পলাতক আসামী দের কে সিডি আর পর্যালোচনা করে গ্রেফতার করে আশুলিয়া থানায় অদ্য সন্ধ্যা ৮ ঘটিকায় আনা হয়। এ বিষয়ে বিস্তারিত পরবর্তী নিউজে আসবে।।

মোটরসাইকেল চোরচক্রের ২ সদস্য আটক সহ ৪ টি মোটরসাইকেল উদ্ধার করেছে র‍্যাব-৪

ছবি
 রাকিবুল ইসলাম সোহাগ :-র‌্যাব-৪ এর অভিযানে মানিকগঞ্জ সদর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ হতে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের মূলহোতাসহ চোরচক্রের ০২ জন সক্রিয় সদস্য গ্রেফতারঃ চোরাইকৃত ০৪ টি মোটরসাইকেল উদ্ধার।  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা, নিষ্ঠা ও সফলতার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই ও চোর চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‌্যাবের জোরালো তৎপরতা অব্যাহত আছে। র‌্যাব-৪ এর নিকট সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জানা যায় যে, বেশকয়েকদিন যাবৎ মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছে। একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্র বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, মার্কেট ও যে সকল স্থানে জনসমাগম বেশি ঐ সকল স্থান থেকে কৌশলে মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় মর্মে গোয়েন্দা তথ্যে জানা যায়। এই তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪...

মানিকগঞ্জে ০৮ বছরের শিশু কে ধর্ষনের অভিযোগে একজন ধর্ষককে আটক করেছে র‍্যাব-৪

ছবি
 রাকিবুল ইসলাম সোহাগ :-মানিকগঞ্জ জেলার সদর থানাধীন এলাকায় ০৮ বছরের শিশুকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় ধর্ষক মোঃ আওলাদ হোসেন (৪০)’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আতœপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। ধর্ষণের মতো ঘৃণ্যতম অপরাধ নির্মূলের জন্য র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নারী ও শিশুদের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।    সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে জানাযায় যে, অদ্য ২২ সেপ্টেম্বর ২০২২ তারিখ সকাল ০৯.৪০ ঘটিকার সময় মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর থানাধীন দিঘী ইউনিয়নের ভাটবাউর কাঁচামালের আড়ৎ এর একটি দোকানের ভিতরে ০৮ বছরের একটি শিশুকে ধর্ষণ করে মোঃ আওলাদ হোসেন (৪০)। ঘটনার দুই ঘন্টার মধ্যে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধর্ষক মোঃ আওলাদ হোসেন (৪০)’কে গ্রেফতার করে এবং ভিকটিমকে উদ্ধার পূর্বক হেফাজতে নেয়। ঘটনার বিবরণ ও গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিক...

ঢাকা জেলার দক্ষিণ কেরাণীঞ্জ থানা পুলিশের কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

ছবি
 ঢাকা জেলার দক্ষিণ কেরাণীঞ্জ থানা পুলিশের কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত।  ঢাকা জেলার প্রতিটি থানায় কল্যাণ ও অপরাধ সভা করবেন বলে জানান ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান, পিপিএম (বার) মহোদয়।  তারই ধারাবাহিকতায় অদ্য ১৯ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ. দক্ষিণ কেরাণীঞ্জ থানা পুলিশের আয়োজনে ঢাকা জেলার মান্যবর পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে দক্ষিণ কেরাণীঞ্জ থানা পুলিশের কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) জনাব মোহাম্মদ নুর আলম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জনাব আমীনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব মোবাশশিরা হাবীব খান, পিপিএম, অতিরিক্ত পুুলিশ সুপার (কেরাণীগঞ্জ সার্কেল) জনাব মোঃ শাহাবুদ্দিন কবির, বিপিএম সহ দক্ষিণ কেরাণীগঞ্জ থানার অফিসার ও ফোর্সবৃন্দ।

শম্ভুগঞ্জ থেকে ৯৩ বোতল নিষিদ্ধ ভারতীয় মদসহ ৩ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র‍্যাব-১৪.

ছবি
 ময়মনসিংহ জেলা প্রতিনিধি-শম্ভুগঞ্জ থেকে ৯৩ বোতল নিষিদ্ধ ভারতীয়  মদসহ ৩ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র‍্যাব-১৪. ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ভারতীয় ৯৩ বোতল মদ সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে, র্র্যাব-১৪ এর সহকারী পরিচালক মো: আনোয়ার হোসেনের নেতৃত্বে শম্ভুগঞ্জ পূর্ববাজার মেইন রোড আকন্দ প্লাজার সাহাবী পাঞ্জাবী টেইলার্স এন্ড বস্ত্রালয়ের সামনে থেকে ৯৩ বোতল নিষিদ্ধ ভারতীয় মদ ও তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে, নিষিদ্ধ নেশাজাতীয় মাদকদ্রব্য অবৈধ্যভাবে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে এনে নিজ হেফাজতে রেখে বিক্রি করে যুব সমাজকে ধ্বংসের মুখে ধাবিত করছে।  আটককৃতরা হলেন গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের মৃত শামসুদ্দিনের ছেলে সবুজ মিয়া (৫০), আ: মতিবর রহমানের ছেলে মোকারম হোসেন ইমন(১৯), আ: মতিন মিয়ার ছেলে মো: মোস্তাকিম আহমদ (১৮) উভয় কে বিশেষ ক্ষমতা আইনে ১৯৭৪ এর ২৫-খ (২) ধারার অপরাধে র্র্যাব-১৪ বাদী হয়ে কোতোয়ালী মডেল  থানায় মামলা রুজু করেন।

আশুলিয়ায় অর্ধ কোটি টাকার পরিমাণ হেরোইন সহ চারজন মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-৪

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :-ঢাকার জেলার আশুলিয়া এলাকা হতে ৪৭ লাখ টাকা মূল্যের হেরোইনসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।  এরই ধারাবাহিকতায় ১৯ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ ১১.৩০ ঘটিকার সময় র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন  ঢাকা-আরিচা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে ৪৭ লাখ মূল্যমানের ৪৭৭ গ্রাম হেরোইন, মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি প্রাইভেট কার, ০৫ টি মোবাইল  এবং ২৭,০০০/- টাকাসহ নিম্নোক্ত ০৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ  মোঃ রাজেস শাহ (৪৪), জেলা-রাজশাহী।  মোঃ সেলিম রেজা (৪২), রাজশাহী। মোঃ হানিফ (২৮), রাজশাহী,মোছাঃ সাহিদা (৪০), গাজীপুর।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃ...

গার্মেন্টস শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

ছবি
আনোয়ারা উপজেলায় কেইপিজেডে কর্মরত রুমি আক্তার (২১) নামের এক গার্মেন্টস শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় খুরুস্কুল গ্রামের পারভেজ (২১) ও বটতলী গ্রামের ইকবাল (২৮) নামের দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশ।  শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে অভিযুক্তদের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।  ঘটনার বিষয়ে ভুক্তভোগী বড় বোন ইয়াসমিন আক্তার বলেন, আমার বোন কেইপিজেডে যাওয়ার জন্য বুধবার সকালে বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে সে বাড়ি না ফেরায় আত্মীয় স্বজনসহ পরিচিত সব জায়গায় খোঁজাখুঁজি করি। আমরা ৮বোন। ঘরে কোনো ছেলে না থাকায় থানায় অভিযোগ করতে পারিনি। পরবর্তীতে শুক্রবার রাতে পশ্চিম বরিয়া রাজার পাড়া থেকে আহত অবস্থায় আমার বোনকে উদ্ধার করা হয়। তারপর বোনের কাছ থেকে জানতে পারি ৪/৫ জন ছেলে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে তাকে আটকে রেখে পালাক্রমে নির্যাতন করেছে। এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা মোহাম্মদ হাসান বলেন, ভুক্তভোগীর মায়ের অভিযোগের পেক্ষিতে দুইজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। বাকি তিনজন অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

গণপরিবহনে শাড়ী কাপড়ের বস্তার ভিতর থেকে ১০০ কেজি গাঁজা সহ ২ জনকে আটক করেছে র‍্যাব-১

ছবি
গাজীপুর প্রতিনিধি- অভিনব কায়দায় গণপরিবহনে শাড়ি ও কাপড়ের বস্তার ভিতর গাজা পরিবহনের সময় গাজীপুর জেলার কালিয়াকৈর হতে ১০০ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-১। ১৭ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা হতে ০১ টি গণপরিবহন বাস (ভোরের আলো) এ করে কয়েকজন মাদক ব্যবসায়ী যাত্রী বেশে মাদকের একটা বড় চালান নিয়ে দিনাজপুরের দিকে যাচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি অদ্য ১৭ সেপ্টেম্বর ২০২২ তারিখ আনুমানিক ১৩৩০ ঘটিকায় গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন গ্রাম বাংলা সাকিনস্থ ওয়ালটন হাইটেক ফ্যাক্টরীর ২নং গেইটের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে মাদক ব্যবসায়ী ১) মোঃ জাহাঙ্গীর আলম (৪৫), পিতা-আব্দুল অহিদ,  জেলা-কুমিল্লা এবং ২) মোঃ মেহেদী হাসান (৩০), পিতা-মিজান মিয়া,         জেলা-কুমিল্লাদের’কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে ১০০ কেজি গাঁজা, ০২ টি মোবাইল ফোন ও নগদ ১৩,২৬০/- টাকা জব্দ করা হয়।    ধৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ...

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কে ২৩ বছর পর গ্রেফতার করেছে র‍্যাব-৪

ছবি
রাকিবুল ইসলাম সোহাগঃ -মানিকগঞ্জ জেলার সদর থানাধীন গড়পাড়া এলাকার চাঞ্চল্যকর কাবুল হত্যা মামলার পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী বিপ্লব (৫০)'কে রাজধানীর মিরপুর এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব।  গোপন সংবাদের ভিত্তিতে ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ সন্ধ্যায় র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল রাজধানীর মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর কাবুল হত্যা মামলার ২৩ বছর যাবত পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী বিপ্লব (৫০), জেলাঃ মানিকগঞ্জ'কে গ্রেফতার করতে সমর্থ হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে, ১৯৯৯ সালের জুলাই মাসের প্রথম দিকে পারস্পরিক মতবিরোধের জের ধরে আসামী বিপ্লব ও তার সহযোগী অন্যান্য আসামী মানিকগঞ্জ সদর থানাধীন গড়পাড়া এলাকায় জনৈক মোতালেব হোসেন এর বাড়িতে ধারালো অস্ত্রসহ হামলা চালায়। মোতালেব হোসেন তখন বাড়িতে না থাকায় আসামীরা ক্ষিপ্ত হয়ে তার বাড়ির সামনে ভিন্ন মতাদর্শের ভিকটিম কাবুল খা'কে পেয়ে ধৃত আসামী বিপ্লব কাবুলের ওপর অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে কাবুল'কে রক্তাক্ত জখম অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। ঘ...

আওয়ামীলীগে প্রবেশকারী বসন্তের কোকিলদের কোন পদে দিবেন না: ওবায়দুল কাদের

ছবি
ধামরাই(ঢাকা) প্রতিনিধি: দুর্সময়ের ত্যাগি কর্মীদের মূলায়ন করতে হবে। আওয়ামী লীগের বসন্তের কোকিলের পদে দিবেন না বলে ভার্চ্যুয়াললি বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।  ঢাকা জেলার ধামরাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি'র বক্তব্যে ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি'র দিবা স্বপ্ন দেখে লাভ হবে না, জাতীয় সরকারের আন্ডারে নির্বাচন হবে না। জাতীয় সরকার কাকে বানাবেন, ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সরকার। বুধবার (১৪ই সেপ্টেম্বর) ঐতিহাসিক ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।  ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য বেনজীর আহমেদ  ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, প্রেসিডিয়াম সদস্য সাবেক আইন মন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম, দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান প্রমুখ। ধামরাই উপজেলা আওয়ামী ল...

রপ্তানি করা গার্মেন্টস পন্য চুরির অভিযোগে কভার্ডভ্যান সহ ৪ জন কে আটক করেছে র‍্যাব-৪

ছবি
রাকিবুল ইসলাম সোহাগঃ- কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানা এলাকা হতে প্রায় ৪ কোটি টাকা মূল্যের রপ্তানিযোগ্য চোরাই গার্মেন্টস মালামালসহ সংঘবদ্ধ আন্তঃ জেলা চোরচক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪; বিপুল পরিমাণ কিটস পোশাক সামগ্রী, ১টি কাভার্ড ভ্যান জব্দ। গত ১৪ আগস্ট ২০২১ ঢাকা জেলার আশুলিয়া ও গাজীপুর থেকে গার্মেন্টস মালামাল বিভিন্ন দেশে রপ্তানী করার উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দরের নেওয়ার পথে কিছু কিছু কাভার্ড ভ্যান হতে প্রায় ৩০%-৪০% দামী গার্মেন্টস মালামাল উধাও হবার ছায়া তদন্তের এক পর্যায়ে ফ্যাক্টরী থেকে মালামাল নেওয়ার সময় পথিমধ্যে নারায়নগঞ্জ জেলার বন্দর থানার একটি পরিত্যাক্ত রি-রোলিং মিলস্ এ কাভার্ড ভ্যান থামিয়ে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল আন্তঃজেলা চোর চক্রের মূলহোতা মোঃ সিরাজুলসহ ০৬ জনকে আনুমানিক ০৬ কোটি টাকা মূল্যের চোরাইকৃত ৪১ বস্তা ও ৫০৬ কার্টুন ভর্তি গার্মেন্টস সামগ্রীসহ কাভার্ড ভ্যান জব্দ ও গ্রেফতার করতে সমর্থ হয়। কিন্তু পরবর্তীতে মূলহোতা সিরাজুল গত তিন মাস পূর্বে হাজত থেকে জামিনে বের হয়ে আবারও পূর্বের ন্যায় একই কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ০৭ সেপ্টেম্বর ২০২২ রাতে র‌্যাব-৪ এর...