পোস্টগুলি

মুজিব কোট পরলেই মুজিব সৈনিক হওয়া যায় না।মুজিব কোট খুনি খন্দকার মোশতাকও পরেছিল-ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

ছবি
গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।গতকাল ২৯শে নভেম্বর২০২২ বাংলাদেশের নেত্রকোনায় জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সন্মেলনে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,বিভিন্ন রাষ্ট্রে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়,আমাদের বাংলাদেশেও সেই ভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে,বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার রুটিন মাফিক দায়িত্ব পালন করবেন।নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবেন।সংবিধান মেনে এই সরকারের অধীনেই দেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এতে কোন সন্দেহ নেই।ওবায়দুল কাদের মির্জা ফখরুলকে হুশিয়ারী উচ্চারণ করে বলেন,নেত্রকোনায় জেলায় এসে দেখে যান সম্মেলনে মানুষের ঢল কাকে বলে।বাংলাদেশ আওয়ামীলীগ জনগনের দল।বাংলাদেশে আওয়ামী লীগের শেখর অনেক গভীরে।শুধুমাত্র কয়েকটি সমাবেশ করে বিএনপির নেতারা আওয়ামীলীগ সরকারকে ক্ষমতা থেকে টেনে হেছড়ে নামানোর হুমকি দিচ্ছে।বাংলাদেশে আওয়ামীলীগ ঐক্যবদ্ধ থাকলে কেউ তাদেরকে নির্বাচনে পরাজিত করতে পারবে না কারণ তাই এই মুহুর্তে দলীয় নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।তিনি...

ম্যাগনেট পিলারের লোভ দেখিয়ে প্রতারণা কুড়িগ্রামে খেলনা পিস্তলসহ নারী আটক

ছবি
সাংবাদিক এম এ গাজী(জেলা প্রতিনিধি)-কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় মুল্যবান সীমানা ম্যাগনেট পিলারের লোভ দেখিয়ে চট্টগ্রামের এক যুবকের সঙ্গে প্রতারণার অভিযোগে বেলি বেগম (৩৫) নামের এক নারীকে আটক করেছে কচাকাটা থানা পুলিশ।  ওই নারী কচাকাটার সতিপুর গ্রামের মোঃ নজরুল ইসলামের স্ত্রী। রোববার (২৭ নভেম্বর) সকালে ওই নারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার (২৬ নভেম্বর) রাতে সতিপুর গ্রামে। প্রতারণার শিকার আলী আশরাফ চট্টগ্রাম জেলার মিরশরাই থানার নন্দীগ্রাম এলাকার আবুল খায়েরের ছেলে। মামলার ও এজাহার সুত্রে জানা গেছে, নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার সতিপুর এলাকার আপেল নামের এক ব্যক্তি চট্টগ্রামে গার্মেন্টসে চাকুরীর সুবাদে ওই এলাকার আলী আশরাফের সঙ্গে পরিচয় হয়। পরে বাড়িতে এসে আপেল তার মুঠোফোনে আলী আশরাফকে জানায় তার মামির কাছে ম্যাগনেট সীমানা পিলার রয়েছে। যার মুল্য অনেক টাকা বলে লোভ দেখিয়ে তাকে কুড়িগ্রাম ডেকে নিয়ে আসে। কালো টেপ দিয়ে মোড়ানো ভুয়া সিমেন্টের সীমানা পিলার দেখায় এবং টাকা দাবি করেন আপেল ও আপেলের পাতানো মামি বেলি বেগমসহ আরও ৩-৪ জন। টাকা দিতে না পারায় আলী আশরাফকে হত...

সকলের ভালোবাসার সিক্ত ঢাকা মহানগর উত্তর, বাড্ডা থানা যুবলীগের আহ্বায়ক কাওসার মাহমুদ।

ছবি
হুমায়ূন আহমেদ  স্টাফ রিপোর্টার, ঢাকা বাংলাদেশ। ঢাকা মহানগর উত্তর বাড্ডা থানা আওয়ামী যুবলীগের বিপ্লবী আহ্বায়ক কায়সার মাহমুদকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তার দলীয় নেতাকর্মীরা, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, তার বন্ধুবান্ধব ও এলাকার  স্নেহের ছোট ভাইয়েরা, আরো অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গরা। সকলেই কায়সার মাহমুদ ও তার পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছেন। তার জন্মদিন উপলক্ষে ছোট একটা অনুষ্ঠানের আয়োজন করা হয় সে অনুষ্ঠানে তার সুস্বাস্থ্যদের কামনা করে দোয়ার আয়োজন করা হয়, এক বিবৃতিতে কায়সার মাহমুদ বলেন, আমার জন্মদিন উপলক্ষে আমার ভালোবাসার প্রিয় সব মানুষ গুলো আপনারা, আমাকে যেই ভাবে আপনাদের ভালোবাসায় সিক্ত করেছেন। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ এবং চিরঋনী হয়ে রইলাম। আপনাদের এই ভালোবাসার ঋণ আমি হয়তো কোনো দিন ও শোধ করতে পারবো না।  আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি ও আপনাদের সবার জন্য দোয়া করি। আমি অনেক অনেক ভালোবাসি আপনাদের, আর আপনারই হবেন আমার আগামীর পথ চলার শক্তি। দোয়া ও শুভ কামনা রইল প্রিয় ভাই শুভ হোক আপনার আগামী দিনের পথচলা।

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে সহকারী শিক্ষক কে মারধর-সুপারের বিরুদ্ধে অভিযোগ

ছবি
গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার গোগর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক কে সামান্য ঘটনাকে কেন্দ্র করে একজন সহকারী শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে সুপারের বিরুদ্ধে। জানা যায়,রাণীশংকৈল উপজেলার গোগর দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে গত রোববার ২৭ নভেম্বর ২০২২ গোগর আদর্শ দাখিল মাদরাসায় এ ঘটনাটি ঘটে।উক্ত প্রতিষ্ঠানে বার্ষিক পরিক্ষার রুটিন নিয়ে কথাকাটাকাটি হলে মাদরাসার সুপার আনোয়ারুল ইসলাম একই মাদরাসার সহকারী শিক্ষক ফারুককে মারধর করেছেন বলে অভিযোগ তুলেছেন শিক্ষক ও ছাত্র ছাত্রীরা। স্থানীয় জনতা ও মাদরাসার অন্যান্য শিক্ষকরা জানান,পরীক্ষা চলাকালীন সহকারী শিক্ষক ফারুকের সঙ্গে অমানবিক আচরণ করেছে সুপার। এসময় তিনি ফারুক নামের এক শিক্ষককে ঘাড় ধরে ধাক্কা মারলে তিনি মাটিতে পড়ে যায়। তারপরেও তিনি ক্ষান্ত হননি। এক পর্যায়ে মাদরাসার স্টাফ উভয়কে নিয়ন্ত্রণে আনে। মাদ্রাসার ম্যানেজিং কমিটি সভাপতি সফিউর রহমান বলেন,অনাকাঙ্খিত ঘটনার জন্য আমি দূঃখিত এ ধরনের ঘটনা সুপারের কাছে আশা করিনি।মাদ্রাসার সুপার আনোয়ারুল ইসলাম কৌশলে অভিযোগ অস্বীকার করে বলেন,তিনি সহকারী শিক্ষককে মারধর করেননি।তবে...

আশুলিয়া ইয়ারপুরে নৌকার মনোনয়ন কৃত ব্যক্তিকেই চেয়ারম্যান হিসেবে পেতে গণসংযোগে জনতার ঢল

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ - আশুলিয়া ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে নৌকা প্রতিকের মনোনয়ন কৃত ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা মোশাররফ হোসেন মূসার নির্বাচনী প্রচারনায় জনতার ঢল।  ২৯ ডিসেম্বর নরিসংহপুর হাজীপাড়া নির্বাচনী গণসংযোগ করেন আসন্ন ইয়ারপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃমোশারফ হোসেন মুসার  সাথে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জাহের আলী,   আশুলিয়া থানা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযুদ্ধা ডঃইউসুফ ইকবাল,  ইয়ারপুর ইউনিয়ন পরিষদ ৮নং ওয়ার্ডের মেম্বার হাজী মোঃ আবুল হোসেন বেপারী,৫নং ওয়ার্ডের মেম্বার ও ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম,৩নং ওয়ার্ডের মেম্বার মোঃ ইউনুস পালোয়ান,৪,৫,৬নং মেম্বার লুৎফা বেগম হওয়া , ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার সিদ্দিকী কাদের মাস্টার,সহ-সভাপতি মোহাম্মদ ফারুক আহমেদ, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ উজ্জল,ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, শহিদুল ইসলাম...

ইয়ারপুর ইউপি উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মূসার নির্বাচনী গণসংযোগে সর্বস্তরের জনতার ঢল

ছবি
রবিউল ইসলাম(আশুলিয়া প্রতিনিধি)- সাভার উপজেলা আশুলিয়া ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে ইয়ারপুর ইউনিয়ন  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা মোশাররফ হোসেন মূসার নির্বাচনী গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় জনতার ঢল আগামী ২৯ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে।  এরই ধারাবাহিকতায় ২৯ নভেম্বর বিকেল ০৪ ঘটিকার সময় আশুলিয়ার ঘোষবাগ শিল্পাঞ্চল এলাকায় এই নির্বাচনী গণসংযোগ করেন নিশ্চিন্তপুর দেওয়ান পাম্প হইতে ঘোষবাগ প্রাইমারী স্কুল রোড ডেকো গার্মেন্টস রোড পর্যন্ত দির্ঘসময় গণসংযোগ করা হয়। এসময় হাজার হাজার জনতার উপস্থিতি বলে দেয় নৌকার মনোনয়ন কৃত প্রার্থী মোল্লা মোশাররফ হোসেন মূসা সকলের অন্তরে যায়গা করে নিয়েছে। এসময় ডেকো গার্মেন্টস রোডে সংক্ষিপ্ত পথসভায় তিনি বলেন আমি যদি উপ নির্বাচনে আপনাদের চেয়ারম্যান হতে পারি তাহলে ১ মাসের ভিতর এই ভাঙ্গা রাস্তা আমি করে দিবো ইনশাল্লাহ।  এসময় নৌকা প্রতিকের গণসংযোগ নির্বাচনী প্রচারনায় উপস্থিত ছিলেন,আশুলিয়া থানা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জাহের আলী,ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজুর রহমান (মেম্বার) ও মেম্বার...

আধিপত্য বিস্তারের জেড়ে হত্যা,র‍্যাবের অভিযানে হত্যা মামলায় ২২ সন্ত্রাসী আটক

ছবি
বিক্রম আলী- ঝিনাইদহের শৈলকুপার চাঞ্চল্যকর সাঈদ হত্যা মামলার পলাতক ২২ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র‍্যাব-৬ ক্যাম্পের একটি দল ঝিনাইদহ সদর এবং মাগুরার সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, শনিবার রাত আনুমানিক দেড়টার দিকে মাগুরা জেলার সদর থানাধীন বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে সাইদ হত্যা মামলার মূলহোতা হানিফ মণ্ডল ও তার সহযোগী রিয়াজ মণ্ডলকে গ্রেপ্তার করে। ওই রাতেই পৃথক অভিযানে ঝিনাইদহ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে আসামি রুহুল মোল্লা, ইন্তাজ বিশ্বাস, হৃদয় বিশ্বাস, ঝন্টু বিশ্বাস, শামীম বিশ্বাস, হাফিজ বিশ্বাস, গিয়াস বিশ্বাস, হাসান শেখ, সাইদুল বিশ্বাস, আমিরুল বিশ্বাস, পলাশ বিশ্বাস, এলাহী বিশ্বাস, আজিবার মণ্ডল, রাজ্জাক মণ্ডল, আনোয়ার বকস, ইমদাদ মণ্ডল, এনামুল মণ্ডল, সোহেল মণ্ডল, ইদ্রিস মণ্ডল ও সুলতান বকসকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গত ১৪ নভেম্বর খুন হন কেষ্টপুর গ্রামের যুবক সাইদ ...

ঠাকুরগাঁওয়ে হানিফ কোচের চাপায় একই পরিবারের ৩ জন নিহত

ছবি
গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী রোববার সকাল ১০টায় সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বিলডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়,ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মুথরাপুর গ্রামের মাসুদুর রহমান (৫৫) ও তার স্ত্রী রহিমা বেগম (৪৫) ও মেয়ে মেহের নেগার সিমি (১৪) লক্ষীপুর বিলডাঙ্গী নামক বালিডাঙ্গী-ঠাকুরগাঁও হাইওয়ে সড়কে মটর সাইকেল যোগে লক্ষীপুর মাদ্রাসায় যাওয়ার পথে হানিফ কোচের চাপায় পরে নিহত হন। এ বিষয়ে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মাদরাসার বার্ষিক পরীক্ষা শুরু হওয়ায় মেয়ে সিমিকে নিয়ে মা-বাবা মথুরাপুর থেকে মোটরসাইকেলযোগে লক্ষ্মীপুর মাদরাসার উদ্দেশ্যে রাওনা দেন।বিলডাঙ্গী এলাকায় পৌঁছালে বালিয়াডাঙ্গী থেকে ছেড়ে আসা দ্রুতগামী হানিফ পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়।সেসময় ঘটনাস্থলে রহিমা বেগম (৪৫) নিহত হন।এবং পরে এলাকাবাসী বাকি দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। উক্ত দূর্ঘনায় ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার সারোয়ার হোসেন বলেন,সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থ...

পুলিশ পরিচয়ে ফার্নিচার ব্যবসায়িকে অপহরণের ঘটনায় ভিকটিম উদ্ধার পূর্বক নারী সহ ছয়জন আটক,

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ-আশুলিয়ায় পুলিশ পরিচয়ে ফার্ণিচারের দোকান থেকে তুলে নেয়া আলোচিত সেই  ব্যবসায়ীকে ৫ দিন পর উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী নারীসহ ৬ জনকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।  রোববার (২৭ নভেম্বর) দুপুরে আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন  আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) মিজানুর রহমান।  এরআগে অভিযান চালিয়ে গ্রেফতারকৃতদের টাঙ্গোইলের মির্জাপুর থেকে গ্রেফতার করা হয়। এসময় তাদের জিম্মা থেকে উদ্ধার করা হয় ভুক্তভোগী ফার্নিচার ব্যবসায়ীকে। গ্রেফতারকৃত আসামিরা হলেন, যশোর জেলার মনিরামপুর থানার কেরতপুর গ্রামের মৃত আব্দুল সাত্তার গাজীর ছেলে কেরামুন হোসেন সম্রার্ট(৩৪), টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ধাউরা নয়াপাড়ার মৃত হাজী খবীর উদ্দীনের ছেলে গাড়ি চালক আ: আউয়াল (৫০), একই থানার আন্দুরা এলাকার মৃত আ. রশিদের ছেলে মো. বাবুল মিয়া(৫০), পেকুরা গ্রামের নজমত আলীর ছেলে মো. রফিকুল ইসলাম(৫১) ও তার স্ত্রী খাদিজা (৩৮) সহ একই জেলার বাসাইল থানার দাপনাজোর গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. রাসেল মিয়া(৩৮)। জানা যায়, ভুক্তভোগী ব্যবসায়ী মেহেদি...

সৌদি সমর্থককে পিটিয়ে আহত করলেন আর্জেন্টিনা সমর্থকেরা

ছবি
বিক্রম আলী- ঝিনাইদহে, সৌদির জয়ে উল্লাস করায় শিক্ষার্থীকে পেটালেন আর্জেন্টিনার সমর্থকরা হাসপাতালে চিকিৎসাধীন, ফুটবল বিশ্বকাপে সৌদি আরব দলের সমর্থন ও জয়ে উল্লাস করায় ঝিনাইদহে ছাত্রাবাস থেকে ডেকে নিয়ে আবু সাঈদ (১৯) নামে এক শিক্ষার্থীকে মারধর করেছেন আর্জেন্টিনার সমর্থকরা। শনিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পাগলাকানায় এলাকায় এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত আবু সাঈদ এইচএসসি পরীক্ষার্থী। তার বাড়ি সদর উপজেলার ভাতুরিয়া গ্রামে। বাবার নাম শরিফুল ইসলাম। তিনি পাগলাকানায় একটি ছাত্রাবাসে থেকে পড়াশোনা করেন। আবু সাঈদ অভিযোগ করেন, পড়াশোনার তিনি ঝিনাইদহ শহরের পাগলাকানায় এলাকার একটি ছাত্রাবাসে থাকেন। বিশ্বকাপে আর্জেন্টিনা ও সৌদি আরবের ম্যাচে তিনি সৌদির সমর্থন করেন। ছাত্রাবাসের সামনের একটি দোকানে টিভিতে খেলা দেখেন। সৌদি আরব গোল করায় তিনি আনন্দ-উল্লাস করেন। এরপর আর্জেন্টিনার সমর্থকরা তাকে খুঁজতে ছাত্রাবাসে যান। সেদিন তাকে না পেয়ে ফিরে যান। তিনি বলেন, ‘শনিবার রাতেও তারা আমাকে খুঁজতে ছাত্রাবাসে আসেন। তারা আমাকে বাইরে বের হতে বলেন। বাইরে আসলেই তারা এলোপাতাড়ি ...

বাড্ডা থানা আওয়ামী লীগের আহবায়ক কায়সার মাহমুদ কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে দেশের বার্তা 24 অনলাইন মিডিয়া পরিবার

ছবি
হুমায়ূন আহমেদ  স্টাফ রিপোর্টার, ঢাকা বাংলাদেশ। বাড্ডা থানা আওয়ামী যুবলীগের বিপ্লবী আহ্বায়ক কায়সার মাহমুদকে শুভ জন্মদিন শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক দেশের বার্তা 24 অনলাইন মিডিয়া পরিবার।  বাড্ডা থানা আওয়ামী যুবলীগের বিপ্লবী আহ্বায়ক কায়সার মাহমুদকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন  বাংলাদেশ আইপি টিভি ওনার্স ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী সদস্য, আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও সমন্বয়কারী বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির জেলা সভাপতি, সজীব ওয়াজেদ জয় পরিষদ চুয়াডাঙ্গা জেলার সভাপতি, নিরাপদ পরিবেশ চাই সম্মানিত উপদেষ্টা ও ক্রাইম নিউজ টিভি 24 সম্পাদক ও প্রকাশক রবিউল ইসলাম রবি, ক্রাইম নিউজ টিভি ২৪ এর ব্যবস্থাপনা সম্পাদক, জাতীয় দৈনিক মাতৃ জগত পত্রিকার, জাতীয় দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার  মোঃ হুমায়ূন আহমেদ । দৈনিক মাতৃ জগত পত্রিকার পরিবার থেকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মিরপুর প্রেসক্লাবের সম্মানিত উপদেষ্টা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা ও দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকা'র সম্পাদক ও প্রকাশক, এমটিভি চেয়ারম্যান, বাংলাদেশ ক্রাইম সাংবাদিক ...

বাবার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে ইয়ারপুর উপ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সুমন আহম্মেদ ভূঁইয়া

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :- সাভার উপজেলা আশুলিয়ার ৪ নং ইয়ারপুর ইউনিয়ন আসন্ন উপ নির্বাচনে চেয়ারম্যান পদে আগ্ৰহী পার্থি সুমন আহম্মেদ ভূঁইয়ার আলোচনা সভা অনুষ্ঠিত ।  ২৫ শে নভেম্বর রাত ৮ টায় আসন্ন ইয়ারপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে আগ্ৰহী প্রার্থি সুমন আহম্মেদ ভূঁইয়া  ঘোষবাগ পূর্বপাড়া সর্বস্তরের জনগণের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ থাকে যে গত ২৮ শেখ অক্টোবর ইয়ারপুর ইউনিয়নের স্বর্ণপদক প্রাপ্ত তিনবারের চেয়ারম্যান সৈয়দ আহমেদ মাস্টার মৃত্যুবরণ করলে ইউনিয়নটি শূন্য ঘোষণা করা হয়। আলোচনা সভায়  প্রধান অতিথি আশুলিয়া থানা আওয়ামী সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মেদ ভূঁইয়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন  ইয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বছির আহম্মেদ ভূঁইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য আফজাল হোসেন, আশুলিয়া কৃষক লীগের সভাপতি মোমতাজ উদ্দিন, আশুলিয়া থানা শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক সানাউল্লাহ সানি ভূঁইয়া, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ন সাধারন সম্পাদক সুমন মীর। মতো বিনিময় সভায় বক্তারা বলেন আসন্ন ইয়ারপুর ইউনিয়ন...

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৯টি ধর্মীয় প্রতিষ্ঠানে এমপি দবিরুল ইসলামের অনুদান প্রদান

ছবি
গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ৯টি ধর্মীয় প্রতিষ্ঠানে সাড়ে ৪ লাখ টাকা অনুদান প্রদান করেছেন এমপি দবিরুল ইসলাম।  জানা যায়,শুক্রবার বিকাল ৫টা থেকে রাত ১০পর্যন্ত বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের লাহিড়ী ঠুমনিয়া,ধূকুরঝাড়ী সিন্দুর পিন্ডি,ঠুমনিয়া মাশানতলা,টাকাহারা,বানাঁগাও, জোতপাড়া,খোচাবাড়ী,আনসারহাট,পূনিপুকুর, ফুটানীরহাট এলাকায় উপস্থিত হয়ে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পরিচালনা কমিটির নিকট  অর্থ হস্তান্তর করেছেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম। এ সময় তিনি বলেন, ঠাকুরগাঁও-২ আসনের এমপি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপির বিশেষ বরাদ্দ থেকে এসব অনুদানের টাকা প্রদান করা হয়েছে।  উক্ত অনুদান প্রদানেরর সময় উপস্থিত ছিলেন- ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী সহ সভাপতি সমর কুমার চ্যাটাজী নুপুর,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ দুলাল রব্বানী,সাধারণ সম্পাদক অমিকান্ত শাহ, সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু আওয়ামীলীগ নেতা ও ভূয়া ডাক্তার সহ আটক দুইজন

ছবি
 ঝিনাইদহ থেকে বিকরাম আলি - ভুল চিকিৎসায় ইসরাত জাহান নামের এক শিশুর মৃত্যু হয়েছে এর প্রতিবাদে স্বজন ও এলাকাবাসী ভাঙচুর করেছে ইসলামী প্রাইভেট হাসপাতাল নামের একটি বেসরকারি ক্লিনিক এ ঘটনায় ক্লিনিক মালিক স্থানীয় আওয়ামী লীগ নেতা সাঈদ মুন্সী ও ভূয়া চিকিৎসক আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে সদর উপজেলার ডাকবাংলা বাজারে এ ঘটনা ঘটে নিহত শিশু ইসরাত জাহান মাহেরা ওই উপজেলার বাঁধপুকুরিয়া গ্রামের মিন্টু মিয়ার মেয়ে ঝিনাইদহ থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ সোহেল রানা জানান শুক্রবার বিকেলে শিশু ইসরাত জাহান মাহেরা কে পেটে ব্যথা নিয়ে সদর উপজেলার ডাকবাংলা বাজার এলাকার ইসলামী প্রাইভেট হাসপাতাল নামের একটি ক্লিনিকে ভর্তি করে তার পরিবার পরে তাকে চিকিৎসা প্রদান করে কথিত ডাক্তার আব্দুল্লাহ রাত আটটার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই শিশু এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী ও নিহতের স্বজনেরা ক্লিনিকটিতে হামলা চালিয়ে ভাঙচুর করে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা বদ্ধ কক্ষ থেকে ক্লিনিক মালিক স্থানীয় আওয়ামী লীগ নেতা সাঈদ মুন্সী ও ভূয়া চিকিৎসক...

কে হবেন আশুলিয়ার ৪ নং ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সেবক ও নৌকার মাঝি

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ:-  ঢাকা জেলার আশুলিয়া থানা ৪ নং ইয়ারপুর ইউনিয়ন পরিষদের তিন বারের নির্বাচিত স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ আহমেদ মাস্টারের মৃত্যুর পর ২৯শে ডিসেম্বর ২২ ইং ইউনিয়নের উপনির্বাচনকে সামনে রেখে চলছে ব্যাপক প্রচার প্রচারণা। স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী সহ বাংলাদেশ আওয়ামীলীগ অঙ্গসংগঠনের আশুলিয়া থানা ও ইউনিয়ন কমিটির একাধিক জনপ্রিয় নেতাকর্মী অংশ করছেন ৪ নং ইয়ারপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে। এর মধ্যে লোকো মুখে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন পাঁচ নেতা। তাঁরা হলেন , কবির হোসেন সরকার – আহ্বায়ক যুবলীগ আশুলিয়া থানা কমিটি, সাবেক চেয়ারম্যান মরহুম সৈয়দ আহমেদ মাস্টারের পুত্র সুমন আহমেদ ভুঁইয়া – সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগ আশুলিয়া থানা কমিটি, মোল্লা মোশাররফ হোসেন মূঁসা- সাধারণ সম্পাদক ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগ ।কাদের দেওয়ান- সহ-সভাপতি আশুলিয়া থানা আওয়ামী লীগ, দেওয়ান মেহেদী মাসুদ মঞ্জু – যুগ্ম সাধারণ সম্পাদক সাভার উপজেলা আওয়ামী লীগ , তাঁদের মধ্যে প্রত্যেকেই বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক প্রত্যাশী। এরই ভিতর ত্রান প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি ও আশুলিয়া থানা...

বগুড়া আদমদীঘিতে যুবলীগের মিছিলে ককটেল নিক্ষেপ এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ছবি
হুমায়ন আহমেদ স্টাফ রিপোর্টার, আদমদীঘি বগুড়া। সারাদেশে বিএনপি’র নৈরাজ্য,সন্ত্রাস ও যুবলীগের শান্তিপূর্ন মিছিলে হামলা,ককটেল বিস্ফোরনে পাঁচ ছাত্রলীগ নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় বগুড়া আদমদীঘি উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২৪শে নভেম্বর ২০২২ইং তারিখ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় আদমদীঘি বাসষ্ট্যান্ড দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মুন্টির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জিল্লুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়, এই প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা আ’লীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, আদমদীঘি উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান,নাজিমুল হুদা খন্দকার,যুগ্মসম্পাদক নিসরুল হামিদ ফুতু,সাংগঠনিক সম্পাদক জাহিদ আহসান পিয়াল, মোশারফ হোসেন, সুমিনুল ইসলাম, সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি এ্যাডঃ ওয়াহেদুজ্জামান, সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা জুয়েল আহম্মেদ প্রমূখ। সমাবেশ শেষে উপজেলা সদরের বিভি...

প্রেমের সম্পর্কের বিয়ে মেয়ের বাড়ি মেনে নেওয়ায় গলায় ফাঁস দিয়ে নব দম্পত্তির আত্মহত্যা

ছবি
 ঝিনাইদহ থেকে বিকরাম আলি - নবদম্পতির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা! ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের হাটবাকুয়া গ্রামের মাঠের মেহগনী গাছ থেকে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করা স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়। মৃতরা হলো-সদর উপজেলার তালতলা হরিপুর গ্রামের চুনু শেখের ছেলে রমজান হোসেন রুজিব (২০) ও তার স্ত্রী হরিণাকুন্ডু উপজেলার বিন্নি গ্রামের গোলাম হোসেনের মেয়ে মুক্তা খাতুন (১৮)। ২ মাস আগে প্রেমের সম্পর্কের জেরে তারা বিয়ে করে। স্থানীয়রা জানায়, সকালে গ্রামের মাঠে রুজিব ও মুক্তা খাতুনের ঝুলে থাকা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় তারা। পরে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। নারিকেলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই বিল্লাল হোসেন জানান, গাছের সাথে মেয়ের ওড়না দিয়ে স্বামী ও স্ত্রী আত্মহত্যা করেছে। ২ মাস পুর্বে তারা বিয়ে করে। কিন্তু মেয়ের পরিবারের লোকজন তাদের বিয়ে মেনে নেয়নি। বৃহস্পতিবার মেয়ের পরিবারের লোকজন মেয়েকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আসার কথা ছিলো। এই কারণেই তারা আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। মেয়েটি তার...

পাকুন্দিয়ায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

ছবি
মোঃমোফাসসেল সরকার,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি, পাকুন্দিয়ায় মাদকদ্রব্য, কিশোর গ্যাং,ইভটিজিং,বাল্যবিবাহ,সম্পত্তি সংক্রান্ত অপরাধ দমন ও আত্মহত্যার প্রবণতা রোধকল্পে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ই নভেম্বর (বৃহস্পতিবার) বিকালে এক সাথে পাকুন্দিয়া উপজেলার ১২ টি বিট এলাকায়  বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৭নং বিটে এসআই কাজী ফয়েজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম,পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আহুতিয়া তদন্ত কেন্দ্র।বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন মোহাম্মদ নাজমুল হুদা রুবেল,চেয়ারম্যান,৫নং বুরুদিয়া ইউনিয়ন পরিষদ ও সভাপতি,৭নং বিট পুলিশিং কমিটি বুরুদিয়া,বজলুর রহমান,সাধারণ-সম্পাদক, বুরুদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ, বাংলাদেশ প্রেস ক্লাব,কটিয়াদী উপজেলা শাখার সভাপতি মাসুদুল ইসলাম সবুজ,এডঃ শাহরিয়ার খান (বিপ্লব),ঢাকা জর্জ কোর্ট, মোছাঃ লিমা আক্তার,৭,৮,৯ নং ওয়ার্ড (সংরক্ষিত মহিলা সদস্য),মোছাঃ তাসলিমা আক্তার,৬,৫,৪ নং ওয়ার্ড (সংরক্ষিত মহিলা সদস্য) ও মোছাঃ ফেরদাউস বেগম,১,২,৩ নং ওয়ার্ড (সংরক্ষিত মহিলা সদস্য) প্রমূখ।

বগুড়া আদমদীঘিতে যুবলীগের মিছিলে ককটেল নিক্ষেপ, দুই যুবলীগ নেতা আহত

ছবি
                           হুমায়ূন আহমেদ স্টাফ রিপোর্টার, আদমদীঘি বগুড়া। সারা দেশ ব্যাপী বিএনপির নৈরাজ্য, সন্ত্রাস ও আদমদীঘির কুখ্যাত রাজাকার খোকাকে গ্রেফতার ও দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবীতে আজ আদমদিঘী উপজেলা যুবলীগের শান্তিপূর্ণ মিছিলে বিএনপি জামায়াতের ককটেল নিক্ষেপের ঘটনায় ছাত্রলীগ নেতা মশিউর রহমান পলাশ ও মৃদুল আহত হয়। গুরুত্বর আহত পলাশকে আদমদীঘি উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৬টায়  সময় উপজেলা যুবলীগের উদ্যোগে আদমদীঘি উপজেলা দলীয় কার্যালয় থেকে একটি শান্তিপূর্ণ মিছিল বের হয়ে পুরাতন সোনালী ব্যাংক এলাকায় পৌছা মাত্র মিছিলকে লক্ষ্য করে পর পর ৩টি ককটেল নিক্ষেপ করে বিএনপি জামায়াত নেতাকর্মীরা। এ ঘটনায় থানা পুলিশকে অব্যহত করা হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছলে বিএনপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় তাৎক্ষনিক আদমদীঘি উপজেলা দলীয় কার্যালয়ের সামনে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রে...

দ্বিতীয় স্বামীর হাতে প্রথম স্বামী খুন স্ত্রী কে কুপিয়ে আহত,দুই আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

ছবি
ময়মনসিংহ জেলা প্রতিনিধি-ময়মনসিংহের ভালুকায় শ্বশুরবাড়িতে দ্বিতীয় স্বামী কর্তৃক প্রথম স্বামীকে খুন করে ভারতে আত্মগোপনের প্রস্তুতিকালে ০২ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, ব্যাটালিয়ন সদর, ময়মনসিংহ। ময়মনসিংহের ভালুকা উপজেলায় শ্বশুরবাড়িতে দ্বিতীয় স্বামীর হাতে প্রথম স্বামী খুন ও স্ত্রী আকলিমা খাতুনকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে মর্মে খবর পাওয়া যায়। ঘটনাটি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে গুরুত্বের সাথে প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ফলশ্রুতিতে র‍্যাব-১৪ ছায়াতদন্ত এবং গোয়েন্দা নজরদারি শুরু করে।  এ ঘটনায় নিহতের বড় ছেলে হাফেজ ছানিম সারোয়ার বাদী হয়ে একজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করে। প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনার দুই দিন পূর্বে ফখরুল তার শ্বশুরবাড়িতে আসেন। বুধবার রাত আড়াইটার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যান তিনিসহ তাঁর স্ত্রী আকলিমা আক্তার ও আট বছরের মেয়ে তমা। স্ত্রী-সন্তান টয়লেটের কাজ সেরে আগে ঘরে চলে যান। পরে ফখরুল টয়লেট সেরে বের হওয়ার সঙ্গে সঙ্গে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তার ঘাড়...

রাজশাহী থেকে মোটরসাইকেল চুরি আশুলিয়ায় উদ্ধার পূর্বক দুই চোর কে আটক করেছে র‍্যাব-৪

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :-ঢাকা জেলার আশুলিয়া থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা জিমসহ ০২ জন চোরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ঃ চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার।   র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা, নিষ্ঠা ও সফলতার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই ও চোরচক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‌্যাবের জোরালো তৎপরতা অব্যাহত আছে।  গত ৩০/১০/২০২২ তারিখ রাত ২০.৩০ ঘটিকার সময় রাজশাহী জেলার বোয়ালিয়া থানাধীন রানীনগর এলাকা থেকে একটি লাল রঙের মোটরসাইকেল চুরি হয় যার প্রেক্ষিতে বোয়ালিয়া থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহযোগিতায় জানা যায় যে, একটি আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় গ্রুপ বাইকটি চুরি করে ঢাকার আশুলিয়ায় নিয়ে আসে। র‌্যাব-৪ এ...

২১ নভেম্বর জকিগঞ্জ প্রথম হানাদার মুক্ত দিবস পালন করা সহ যুদ্ধাহতদের সম্মামনা প্রদান

ছবি
সিলেট জকিগঞ্জ -মহান মুক্তিযুদ্ধে জকিগঞ্জ সশস্ত্র যুদ্ধ করার সময় ভারতীয় মেজর চমনলাল জকিগঞ্জ কাষ্টমঘাঠে শহীদ হওয়ার মধ্য দিয়ে ১ম হানাদারমুক্ত হয়ে ছিল । ২৭ নভেম্বর থেকে মুজিব নগর সরকারের নির্দেশে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। প্রশাসক ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব হুমায়ুন দাউদ হায়দর  এবং আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব এনাম আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জনাব মাসুক উদ্দিন ( বর্তমানে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি)  ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ খলিল উদ্দিন ( উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার) । তাই আমরা জকিগঞ্জবাসীর দাবী সরকারি ভাবে ২১ নভেম্বর জকিগঞ্জকে মুক্তাঞ্চল ঘোষণা দিতে হবে । আজকের অনুষ্ঠানে ইউ এন ও, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, যুবলীগ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের প্রতিনিধিবৃন্দ।

বেতাগীতে সিআইপিআরবি‘র শিশুদের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি
মোঃ ইমরান হোসেন। বেতাগী উপজেলা প্রতিনিধি।   বেতাগীতে সিআইপিআরবি‘র ভাসা প্রকল্পের ইউনিয়ন ভিত্তিক সাঁতার প্রতিযোগিতা ও পরবর্তীতে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী করেন উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দরা। গবেষনা প্রতিষ্ঠান সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ ( সিআইপিআরবি)‘র ভাসা প্রকল্পের আওতায় বরিশাল অঞ্চলে পানিতে ডুবা প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার  (২১ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলার বিবিচিনি ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিতহয়ে গেল ইউনিয়ন ভিত্তিক বার্ষিক সাঁতার প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান।  ইউপি চেয়ারম্যান নওয়াব হোসেন নয়নের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান, বিশেষ অতিথি,মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম, প্রকল্পের ফিল্ডটিম ম্যানেজার মো: মোতাহের হোসাইন, ফুলতলা বিকাশ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো:  ফরিদ উদ্দিন আহম্মেদ,সুশাসনের জন্য ণাগরিক (সুজন)‘র সভাপতি সাইদুলইসলাম মন্টু ও বেতাগী ণাগরিক ফোরামের সভাপতি মোঃ শামীম সিকদা...

শৈলকুপায় সাঈদ হত্যা মামলার অন্যতম আসামি মাসুদ মন্ডলকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬

ছবি
আজিজুল ইসলাম, খুলনা। শৈলকুপায় সাঈদ হত্যা মামলার অন্যতম আসামি মাসুদ মন্ডলকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৬ ঝিনাইদহের একটি অভিযানিক দল। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তাকে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ থেকে আটক করা হয়। র‌্যাব ৬ ঝিনাইদহ ক্যাম্পের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, শৈলকুপার উমেদপুর ইউনিয়নের দুই ওয়ার্ডের ইউপি সদস্যের রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব হতেই বিরোধ চলে আসছিল। ১৪ নভেম্বর কফিল মেম্বার এবং মান্নান মেম্বারের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে কফিল মেম্বারের লোকজন দেশীয় তৈরী অস্ত্র শস্ত্র নিয়ে মান্নান মেম্বারের লোকজনের উপর হামলা চালিয়ে সাইদ হোসেনকে শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করে। এ বিষয়ে বৃহস্পতিবার নিহতের ভাই থানায় বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় র‌্যাব জানতে পারে এ হত্যা মামলার অন্যতম আসামি মাসুদ মন্ডল ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার গাড়াগঞ্জ এলাকায় অবস্থান করছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে তার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। র‌্যাবের জিজ্ঞাসাবাদে মাসুদ হত্যাকান্ডের সাথে নিজ...

ঝিনাইদহে গর্তে পড়ে শিশুর মৃত্যু,এসময় বাচ্চা টি দশ ফিট গর্তে পড়ে যায়

ছবি
 বিকরাম আলী -ঝিনাইদহ থেকে-গর্তে পড়ে শিশুর মৃত্যু,এসময় বাচ্চা টি দশ ফিট গর্তে পড়ে যায় ৮নং চাঁদপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের নতুন ইস্কুলের কাজে একটি তিন বছরের বাচ্চা প্রায় দশ ফিট সরু গর্তে পড়ে যায়, গ্রামের মানুষ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক সময় ধরে বাচ্চাটি উদ্ধার করে সরু গর্ত থেকে।   ঝিনাইদহ সদর হাসপাতালে ফায়ার সার্ভিসের গাড়িতে করে নেওয়ার সময় পথেই বাচ্চাটি মৃত্যুবরন করে। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন

জালালপুর ইউপির দীর্ঘদিনের সমস্যা সমধান করলেন নূর মোহাম্মদ এমপি

ছবি
নাঈম ইসলাম কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে  ১০ নং জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ইউনিয়নের গ্রাম আদালতে ও থানায় মিমাংসা না হওয়া সমস্যা  সমাধান  করলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ। জালালপুর ইউপির অতিষ্ঠ নিরীহ এলাকাবাসী দীর্ঘদিন পর বিরোধের সমাধান হওয়ায় এলাকায় শান্তির সুবাতাস বইছে। আইন আদালত যে বিরোধ মেটাতে পারিনি সেই সমস্যার সমাধান করে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি। জানা যায়,জনগনের ভোটে নির্বাচিত হয় চেয়ারম্যান আর মেম্বারগন চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা দেওয়ার ফলে চেয়ারম্যান পদ বাতিল হয়ে যায় পরে নিয়ম অনুসারে প্যানেল চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করেন।এভাবে ইউনিয়ন পরিষদ চলায় সকল সেবা কার্যক্রম বন্ধ থাকে নিয়মিত চলেনা ফলে সেবা নিতে আসা জনগন দুর্ভোগ পোহাতে হয়।এভাবে আরও দুইবার সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান  রুস্তমকে চেয়ারম্যান পদ বাতিল করা হয়। তদরুপ এবারও বর্তমান চেয়ারম্যান রফিকুল আলম রফিকের বিরুদ্ধে অনিয়ম,দুর্ণীতি অভিযোগ এনে কিশোরগঞ্জ পাগলা মসজিদে শপথ করে সকল মেম্বারগন একাট্টা...

এডভোকেট মিতুর প্রান কেড়ে নিলো যারা তাদের ফাঁসি চাই,নিহতের পরিবার

ছবি
                       ছবি সংগৃহীত  মাদারীপুর থেকে-শিহাব উদ্দিন- যে মেয়েটি ছিল পরিবারের বাবা-মায়ের চোখের মণি আর দুই ভাইয়ের অহংকার। হঠাৎ তার এমন মৃত্যুর সংবাদ যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না পরিবার।  পরিবারের ধারণা, তাদের আদরের সন্তানকে হত্যা করেছে পাষণ্ড স্বামী। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। খোঁজ নিয়ে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বাহেরান্ধী গ্রামের মোশারফ ফকির ও আকলিমা দম্পতির মেয়ে মিতু ফকির (২৭)। দুই ভাই কৌশিক আহম্মেদ তানভীর (২২) ও আনিম ফকিরের (১৭) একমাত্র বোন মিতু।  ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী ছিলেন মিতু। প্রচুর পড়াশোনা করতেন। প্রতিটি পরীক্ষার মেধা তালিকায় লিখাতেন নিজের নাম। তার সাফল্য ধরে রেখেছিলেন প্রাথমিক বিদ্যালয় থেকে কলেজ জীবনের প্রতিটি ধাপে। মাদারীপুর কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে আইন বিভাগে পড়েছেন ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্দান ইউনিভার্সিটিতে। সেখান থেকে পড়াশোনা শেষ করে ঢাকা মহানগর জজকোর্টে আইনজীবী পেশায় কর্মরত ছিলেন।  কোনো এক বার কাউন্সিলের পর...

হরিণাকুণ্ডুতে সংবাদ সম্মেলনে ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম

ছবি
হরিনাকুণ্ডু (ঝিনাইদহ) থেকে বিকরাম হুসাইন  ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কাপাশাটিয়া ইউনিয়নের ভালকী গ্রামের নবীছদ্দীনের ছেলে জসিম উদ্দীন (৩৫)নামের এক ব্যাক্তির হত্যার ঘটনাকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন করছেন হরিণাকুণ্ডু থানা পুলিশ। আজ শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় হরিণাকুণ্ডু থানাতে হত্যার ঘটনার বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের ব্রিফিং করেন,থানা  অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম। জসিম উদ্দীন দ্বীর্ঘ্য দিন ধরে বিভিন্ন নারীর সাথে মেলামেশা করার কারণে নিহতের স্ত্রীর মনের মধ্যে প্রতিশোধের নেশা জন্ম হয়। এক পর্যায়ে স্ত্রী রিতা খাতুন একই গ্রামের জালাল মণ্ডলের ছেলে মালেকের সাথে যোগাযোগ করে স্বামী জসিম উদ্দীনকে হত্যার শড়যন্ত্র করে। সুযোগ বুঝে গতো ১৬ নভেম্বর মালেক ও রিতা খাতুন তাকে দুধের সাথে ঘুমের ঔষধ খাওয়ালে স্বামী জসিম অবচেতন হয়ে যায়। পরবর্তীতে তাকে টেনে হিচড়ে বাড়ির পার্শের মেহগনি বাগানে নিয়ে গিয়ে গলায় দড়ি প্যাঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার ঘটনা ঘটায় বলে জানান এই শীর্ষ কর্মকর্তা। আলামত হিসেবে ঘটনাস্থলে পড়ে থাকা দড়ি ও টিশার্ট পাওয়া গেছে। হত্যার ১৩ ঘন্টার মধ্যে...

সাংবাদিকের সহায়তায় পোশাক শ্রমিক পরীমনির খুনি স্বামী ও সতিন কে গ্রেফতার করেছে পুলিশ,

ছবি
  নিউজ ডেস্ক :-আলহামদুলিল্লাহ্‌,দীর্ঘ পরিশ্রমের পর পরীমণির খুনি স্বামী ও       সতিন'কে গ্রেফতার করিয়েছি। দিন শেষে সফলতা ---------------------------------------------------------------------------------- সিরাজগঞ্জ জেলার গরীব ঘরের মেয়ে পরীমণি বাবা মায়ের একমাত্র সন্তান।স্বর্গ সুখের আশায় সলঙ্গা থানার এক যুবকের সাথে প্রেমে জড়িয়ে পড়েন এবং বছর তিনেক আগে বিয়ে করে,বিয়ের পর তাদের সংসারে একটি কন্যা সন্তান আসে সন্তানটির বর্তমান বয়স আনুমানিক দুই বছর।কিন্তু প্রথম অবস্থায় জানতো না যে তার স্বামী বিবাহিত ঘরে আছে বড় বউ।সবকিছু মেনে নিয়ে ভালোই চলছিলো জোড়াতালি দিয়ে।পারিবারিক সমস্যার কারনে জীবিকার ত্যাগিদে স্বামী সতিনের সাথে গাজীপুর চলে আসেন এবং গার্মেন্টসে চাকুরী শুরু করেন সংসারের স্বচ্ছতা ফিরাইতে।আর এখানেই ঘটে বিপত্তি, পরিশেষে স্বামী-সতিনের হাতে জীবন দিতে হলো পরীমণীকে আর তার দুই বছরের সন্তানটি হলো মা হারা,পরীর বাবা মা হলো সন্তান হারা। নিয়তির নির্মম পরিহাস পরীমণিকে হত্যার পর ও তার পরিবার পুলিশ কাছে বার বার ধরনা দিয়েও মামলা নেওয়াতে পারেনি অদৃশ্য কারনে।এমন কি পারেনি একটি লিখিত অভিযো...

শ্রীপুর থানার চাঞ্চল্যকর দুলাল হত্যা মামলার রহস্য উদঘাটন করল পিবিআই গাজীপুর

ছবি
গাজীপুর প্রতিনিধি- শ্রীপুর থানার চাঞ্চল্যকর দুলাল হত্যা মামলার রহস্য উদঘাটন করল পিবিআই গাজীপুর গ্রেফতার আসামি প্রায় আড়াই বছর পর গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন নোয়াগাঁও গ্রামস্থ বহুল আলোচিত চাঞ্চল্যকর বাংলাদেশ নেসলে কোম্পানীর কর্মচারী দুলাল হোসেন হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করল পিবিআই গাজীপুর।  পিবিআই গাজীপুরের একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে অভিযান পরিচালনা করে মামলার ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত আসামী ১। হাসান ইবনে মারুফ আনসারী(২৪),পিতা-মৃত জালাল উদ্দিন আনসারী,মাতা-মৃত উম্মে হানি,সাং- নোয়াগাঁও,থানা- শ্রীপুর,জেলা-গাজীপুরকে ইং-১৬/১১/২০২২ তারিখ রাত্র ০২.৫০ ঘটিকার সময় গাজীপুর জেলা শ্রীপুর থানাধীন নোয়াগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়।  অত্র মামলার ভিকটিম দুলাল হেসেন(৩৫), পিতা-আমির হোসেন, সাং-নোয়াগঁাও, ইউপি- রাজাবাড়ী, ওয়ার্ড নং-০৭, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর নেসলে বাংলাদেশ এর নুডুলস্ বিভাগে চাকুরী করত। প্রতিদিনের ন্যায় গত ইং ২৬/০২/২০২০ তারিখ রাত অনুমান ১০.০০ টার সময় কাজ শেষ করে বাড়ী ফেরার উদ্দেশ্যে রওনা হয়। দুলাল হোসেন এর বাড়ীর প...

মোটরসাইকেল দুর্ঘটনায় বাবার মৃত্যু আলৌকিক ভাবে বেঁচে যায় মোটরসাইকেলে থাকা দুই শিশু সন্তান

ছবি
ঝিনাইদাহ প্রতিনিধি,বিকরাম আলী- ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় রাশিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।বুধবার (১৬ নভেম্বর) শহরের ট্রাক টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় তার দুই সন্তান প্রাণে বেঁচে গেছেন। নিহত ব্যক্তি হলেন, শহরের কাঞ্চনপুর উত্তরপাড়ার সামসুল হকের ছেলে রাশিদুল ইসলাম (৪৫)। তিনি পেশায় কাপড় ব্যবসায়ী ছিলেন। আহতরা হলেন, নিহতের দুই সন্তান হুজাইফা (৫) ও আবুজার (৮)। নিহত রাশিদুল ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিনাইদহ পৌর শাখার সেক্রেটারি। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন আলী জানান, শহরের খাজুরা এলাকা থেকে ওয়াজ মাহফিল শুনে রাতে মোটরসাইকেলে করে দুই সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন রাশিদুল। সেসময় ঘটনাস্তলে পৌছানোর পর বিপরীতগামী আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসসময় তিনি সন্তানদের নিয়ে রাস্তায় ছিটকে পড়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাশিদুলকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত তার দুই সন্তান হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা জানান, বুধবার রাতে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও কেউ ...

সাভারে কলাপাড়া উপজেলা ম্যাজিষ্ট্রেট কে ছুরিকাঘাতের ঘটনায় ০৬ জন কে আটক করেছে পুলিশ

ছবি
 রাকিবুল ইসলাম সোহাগ :- ঢাকার সাভারে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবু বকর সিদ্দিকীকে ছুরিকাঘাতের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, এসিল্যান্ডকে ছুরিকাঘাতের ঘটনায় সরাসরি জড়িত পাঁচ জন এবং লুন্ঠিত মোবাইলটি যে দোকানে বিক্রি করা হয়েছিল সেই দোকানিকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৪টি সুইচ গিয়ার, ডাকাতি হওয়া মোবাইল ফোন ও নগদ ৬০০ টাকাসহ মোবাইল বিক্রির ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন— রাসেল ফকির (২০), মো. নাঈম (২০), মো. কামরুল হাসান (২২), সজীব আহমেদ (২০), মো. আরমান(২০) ও মোবাইলের দোকানদার গোলাম মোস্তফা (২৪)। এর আগে, গত ২২ অক্টোবর ৪৯ দিনের ল্যান্ড সার্ভে ও সেটেলমেন্ট বিষয়ক প্রশিক্ষণ নিতে সাভারে আসেন পটুয়াখালীর কলাপাড়ার এসিল্যান্ড আবু বকর সিদ্দিকী। সোমবার (১৪ নভেম্বর) বিকেলে তার অসুস্থ মায়ের চিকিৎসার জন্য ঢাকা যান তিনি এবং সেখান থেকে রাতেই সাভারে ফিরে আসেন। রাত সাড়ে ১১টায সিঅ্যান্ডবি নামকস...

সকল ভেদাবেদ ভুলে একযোগে কাজ করতে হবে-এ্যাড : সুজিত অধিকারী

ছবি
আজিজুল ইসলাম, রুপসা খুলনা। খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড, সুজিত অধিকারী বলেছেন, শেখ হাসিনার সোনার বাংলা বিনির্মানের ধারাবাহিকতা অব্যহত রাখতে সকল ভেদাবেদ ভুলে দলীয় নেতাকর্মীদের একযোগে কাজ করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিল। সে স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর কন্য শেখ হাসিনা দেশকে উন্নত বিশ্বের তালিকায় রুপান্তর করেছে।দেশের এ উন্নয়নে ইর্ষান্বিত হয়ে বিএনপি জামাত স্বাধীনতা বিরোধী চক্রকে সাথে নিয়ে সরকার পতনের অশুভ পায়তারা করছে। এ কারণে জনগনকে সাথে নিয়ে বিরোধী চক্রের সকল ষড়যন্ত্রের উচিত জবাব দিতে হবে। তিনি ১৬ নভেম্বর ঘাটভোগ ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত মহিয়সী নারী শেখ হেলাল উদ্দিন এমপির মাতা রিজিয়া নাসেরের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন। পিঠাভোগ ডি,জি,সি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ কামাল উদ্দীন বাদশা, সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু। সভায় সভাপতিত্ব করেন ঘাটভোগ ইউনিয়ন আওয়ামীলীগ...

রায়পুরে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্রকে একাধিকবার বলাৎকারের অভিযোগ।

ছবি
আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-  লক্ষ্মীপুর রায়পুর পৌরসভার ৯ নং ওয়ার্ডে মাদ্রাসা-ই তাহফিজুল কুরআন এর সাজ্জাদ (৯) নামের ২ য় শ্রেনীর ছাত্রকে  শিক্ষক কর্তৃক একাধিকবার  বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে।   বলাৎকারকৃত ছাত্র ও তার বাবা মায়ের কাছ থেকে জানা যায়, সেপ্টেম্বর মাস থেকে মোট ৭ বার ঐ ছাত্রকে বলাৎকার করে ওই মাদ্রাসার শিক্ষক আব্দুর রশীদ(২৯)। সে চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার বেগমগঞ্জ গ্রামের ক্বারী হোসাইন আহমদের ছেলে। বিগত ২ বছর যাবত সে ওই মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছে। বলাৎকারের শিকার শিশু সাজ্জাদ জানায়, বিভিন্ন সময় রাতে সবাই ঘুমিয়ে গেলে  শিক্ষক আব্দুর রশীদ ঘুম থেকে তাকে তুলে নিয়ে শিক্ষকের শয়ন কক্ষে নিয়ে  মুখ ছেপে ধরে বলাৎকার করতো, এবং কাউকে না বলার জন্য বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখাতো, ৭ বার বলাৎকারের পর ছাত্রটি অসুস্থ  হয়ে পড়লে বাবা মায়ের কাছে শিশুটি বলাৎকারের ঘটনা বলে দেয়।  অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ওজায়ের হোসেনকে বিষয়টি জানালে তিনি সাজ্জাদকে প্রাথমিক  চিকিৎসা করায় এবং  অভিযুক্ত শিক্ষককে সুকৌশলে  সরিয়ে দেন...

কটিয়াদীতে কৃষি প্রণোদনা পেলেন ৪ হাজার ৭০০ জন কৃষক

ছবি
নাঈম ইসলাম কটিয়াদী (কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়‌নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে  উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে রবি মৌসুমের ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকের মাঝে ৩ হাজার ৭০০ সার ও বীজ এবং ১ হাজার শীতকালীন সবজি বীজ গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম,পিয়াজ ,মুগ, মসুর, ও খেসারীসহ বিভিন্ন জাতের বীজের সাথে ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খানজাদা শাহরিয়ার বিন মান্নানের সভাপতিত্বে বিশেষ অ‌তিথি হি‌সে‌বে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মোহাম্মদ মুশতাকুর রহমান,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মুকশেদুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার,কটিয়াদী সমাচার পত্রিকার সম্পাদক সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল আলম রফিক,আওয়ামী লীগ নেতা রফিকুল মাষ্টার।এসময় উপকার ভোগী কৃষক কৃষাণীবৃন্দ। স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার...

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

ছবি
গাজীপুর প্রতিনিধি- মেট্রোপলিটন পুলিশের কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।   গত ১৫ই  নভেম্বর, ২০২২ খ্রিঃ  সকাল ১০ঃ০০ ঘটিকায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোল্যা নজরুল ইসলাম,বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের সভাপতিত্বে জিএমপির কল্যাণ সভা এবং দুপুর ১২.০০ ঘটিকায় জিএমপি হেডকোয়ার্টারে অক্টোবর /২০২২ এর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।  আজকের কল্যাণ সভায় পুলিশ কমিশনার মহোদয়  জিএমপির প্রত্যেক ইউনিটের বিভিন্ন পদমর্যদার পুলিশ সদস্যদের ফোর্সের কল্যাণ নিশ্চিত করার এবং ফোর্সদের বিধি মোতাবেক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার করার নির্দেশনা প্রদান করেন।  অক্টোবর/২২ এর মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সম্মানিত পুলিশ কমিশনার তদন্ত প্রক্রিয়াকে গবেষণার সাথে তুলনা করে তদন্তের সৌন্দর্য এবং প্রসিকিউশান নিশ্চিত করতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের নির্দেশনা প্রদান করেন। কমিশনার মহোদয় বলেন গাজীপুর মেট্রোপলিটনে মাদক,ডাকাতি,ছিনতাই,চুরি ও মলমপার্টি সম্পর্কিত কোন চক্র থাকবে না। তিনি মাদকের উৎস খুঁজে প্রকৃত মাদক ব্যাবসায়ীদের পরিচয় খুঁজে বের করা এবং রুজুকৃত মামলা ও অভ...

পাশেই পড়ে আছে স্ত্রীর নিথর দেহ রক্তমাখা ব্যাগ হাতে স্বামীর অজস্র কান্না

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :-পড়ে আছে স্ত্রীর নিথর দেহ, রক্তমাখা ব্যাগ হাতে স্বামীর বিলাপ। রক্তমাখা ব্যাগ হাতে স্বামী রবিউলের বিলাপ। পাশেই পরে আছে স্ত্রী ইভার নিথর দেহ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিশ্চিন্তপুরে অজ্ঞাত লরির চাপায় স্বামীর সামনেই প্রাণ হারিয়েছেন স্ত্রী ইভা (২০)। এসময় মোটরসাইকেল চালক স্বামী রবিউল আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইভা সেনানিবাস এলাকার ময়নামতি আকাবপুর গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সেনানিবাস এলাকার নিশ্চিন্তপুরে উল্টো পথে আসা একটি মোটরসাইকেলকে অজ্ঞাত একটি লরি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ইভা মারা যান। এছাড়া মোটরসাইকেল চালক স্বামী রবিউল আহত হন।