আশুলিয়া থেকে বিপুল পরিমাণ গাজা সহ তিন মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-৪


রাকিবুল ইসলাম সোহাগ -ঢাকার জেলার আশুলিয়া থানাধীন এলাকা হতে ৬২.৩৭০ কেজি গাঁজা ও মাদক পরিবহণে ব্যবহৃত পিকআপসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব-৪ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় *অদ্য ০৪ জানুয়ারি ২০২৩ তারিখ ভোর ০৫:২০ ঘটিকার সময় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন টঙ্গাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ৬২.৩৭০ কেজি গাঁজা ও মাদক পরিবহণে ব্যবহৃত পিকআপসহ নিন্মোক্ত ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ*


(ক)  মোঃ কাওসার (৪০), জেলা- ব্রাহ্মণবাড়ীয়া।

(খ)  মোঃ রাসেল মিয়া (২৮), জেলা- ব্রাহ্মণবাড়ীয়া।

(গ)  মোঃ মেহেদী হাসান (২২), জেলা- ব্রাহ্মণবাড়ীয়া।

 প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

 উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গুলশানে লেনদেনের জেড়ে রেষ্টুরেন্টের ভিতর গোলাগুলি আহত-২, আটক -১

সাভারে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করতে না দেয়ায় মূল ফটক ভাংচুর করেছে দর্শনার্থীরা

রাজধানীর উত্তরখান থেকে প্রতারনার অভিযোগ ৭ জন কে গ্রেফতার করেছে র‍্যাব-১