ঘুমন্ত স্ত্রী কে শিল পাটা দিয়ে আঘাত করে শ্বাসরোধ করে হত্যা, ঘাতক স্বামী আটক


গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ মণ্ডলপাড়া এলাকার আনোয়ার মণ্ডলের বাড়িতে বৃহস্পতিবার রাতে শিল-পাটা দিয়ে মাথায় আঘাতের পর শ্বাসরোধে স্ত্রীকে হত্যা করেছেন স্বামী। নিহত আকলিমা আক্তার (২২) ভোলা সদর উপজেলার রামদাসপুর গ্রামের মাহবুব আলমের মেয়ে।

এ ঘটনায় স্বামী আকবর আলীকে গ্রেপ্তার করে পুলিশ। আকবর একই গ্রামের আমির হোসেনের ছেলে। স্বামী-স্ত্রী ৫ মে ঢাকার মিরপুর থেকে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকার আনোয়ার মণ্ডলের বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস শুরু করে আসছেন।

গত বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের জের ধরে স্বামী ঘুমন্ত স্ত্রী আকলিমাকে শিল-পাটা দিয়ে মাথায় আঘাত করে। এ সময়ে আকলিমা জেগে উঠলে স্বামী আকবর আলী আবার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

এই ঘটনাটি বাড়ির মালিক আনোয়ার মণ্ডল জানতে পেরে আকবর আলীকে আটক করেন। রাতেই খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে স্বামী আকবর আলীকে গ্রেপ্তার করে।

কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) মনিরুজ্জামান মনির জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্বামী আকবর আলীকে গ্রেপ্তার করা হয়েছে।মামলা পক্রিয়ধিন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গুলশানে লেনদেনের জেড়ে রেষ্টুরেন্টের ভিতর গোলাগুলি আহত-২, আটক -১

সাভারে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করতে না দেয়ায় মূল ফটক ভাংচুর করেছে দর্শনার্থীরা

রাজধানীর উত্তরখান থেকে প্রতারনার অভিযোগ ৭ জন কে গ্রেফতার করেছে র‍্যাব-১